Bangladesh Rural Electrification Board. Meter Tester MCQs
Showing 20 questions (Total: 70)
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত মেঃওঃ?
Correct Answer:
খ: ২৩০
Explanation:
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত মেঃওঃ? সঠিক উত্তর ২৩০ কাপ্তাই বাঁধ বাংলাদেশের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত ও চট্টগ্রাম থেকে ৬৫ কিলোমিটার (৪০ মাইল) উজানে কর্ণফুলি নদীর উপর নির্মিত একটি বাঁধ।কাপ্তাই হ্রদ নামে পরিচিত এটির একটি কৃত্রিম জলাধার রয়েছে যার পানি ধারণক্ষমতা ৫২,৫১,০০০ একর (২১,২৫,০০০ হেক্টর)।বাঁধ ও হ্রদটি নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন করা।১৯৬২ খ্রীস্টাব্দে এটির নির্মাণ কাজ শেষ হয়।বাঁধের সঞ্চিত পানি ব্যবহার করে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।১৯৬২ ও ১৯৮৮ সালের মধ্যে এখানে সর্বমোট ২৩০ মেগাওয়াট (৩,১০,০০০ অশ্বশক্তি) বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন জেনারেটর বসানো হয়। এটি বাংলাদেশের বৃহত্তম বাঁধ ও একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র।
একটি বাল্বে '60W-220V' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম ?
Correct Answer:
ক: 806.67
Explanation:
একটি বাল্বে '60W-220V' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম ? সঠিক উত্তর 806.67 একটি বাল্বে " 60 W - 220 V" লেখা আছে। রোধ বের করতে হবে - - এখানে, বিভব পার্থক্য, V = 220volt ক্ষমতা, P = 60 watt রোধ , R = ? আমরা জানি , P = V2 ÷ R R = V2 ÷ PR = {(220 × 220) ÷ 60} R = 806.67 ohm .
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ কততম দেশ হিসেবে বিশ্ব পরমাণু ক্লাবে যুক্ত হয়?
Correct Answer:
ক: ৩২তম
Explanation:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ কততম দেশ হিসেবে বিশ্ব পরমাণু ক্লাবে যুক্ত হয়? সঠিক উত্তর ৩২তম বাংলাদেশ এই ক্লাবের ৩২তম দেশরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ ৩২তম দেশ হিসেবে বিশ্ব পরমাণু ক্লাবে যুক্ত হয়
বিশ্বে সর্ব প্রথম মিনি কম্পিউটার কখন তৈরি করা হয়?
Correct Answer:
ক: ১৯৫৪
Explanation:
বিশ্বে সর্ব প্রথম মিনি কম্পিউটার কখন তৈরি করা হয়? সঠিক উত্তর ১৯৫৪ একটি মিনিকম্পিউটার বা কথ্যরূপে মিনি, হল ছোট কম্পিউটারের একটি শ্রেণী যা ১৯৬০ দশকের মধ্যভাগে তৈরী করা হয়েছিল এবং আইবিএমের মেইনফ্রেম ও মধ্যম আকারের কম্পিউটার এবং অন্যান্য সরাসরি প্রতিযোগীদের থেকে কম বিক্রি হয়েছিল।
'ছিয়াত্তরের মন্বন্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা কত সালে ঘটে?
Correct Answer:
ক: ১১৭৬ সালে
Explanation:
'ছিয়াত্তরের মন্বন্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা কত সালে ঘটে? সঠিক উত্তর ১১৭৬ সালে ছিয়াত্তরের মন্বন্তর ' নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা ১১৭৬ সালে ঘটে।ছিয়াত্তরের মন্বন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। ১১৭৬ বঙ্গাব্দে ( খ্রি. ১৭৭০) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'ছিয়াত্তরের মন্বন্তর' বলা হয়।
প্রতি সেকেন্ডে যে পরিমান বিট ট্রান্সমিট করা হয় তাকে বলা হয়-
Correct Answer:
খ: bps
Explanation:
প্রতি সেকেন্ডে যে পরিমান বিট ট্রান্সমিট করা হয় তাকে বলা হয়- সঠিক উত্তর bps প্রতি সেকেন্ডে যে পরিমান ডেটা ট্রান্সফার হয় তাকে bps (bit per second) বলে।
কত সালে ই-মেইল সিষ্টেম চালু হয়?
Correct Answer:
ক: ১৯৭১
Explanation:
কত সালে ই-মেইল সিষ্টেম চালু হয়? সঠিক উত্তর ১৯৭১ ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিষ্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়। ই-মেইল পেতে প্রথম দিকের ই-মেইল ব্যবস্থায় প্রেরক এবং প্রাপক দুজনকেই অনলাইনে থাকতে হত। এখনকার ই-মেইলগুলোতে এই সমস্যা নেই।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি?
Correct Answer:
ক: ০২টি
ঢাকা কখন প্রথম বারের মতো বাংলার রাজধানী হয়েছিল?
Correct Answer:
খ: ১৬১০ খ্রিঃ
Explanation:
ঢাকা কখন প্রথম বারের মতো বাংলার রাজধানী হয়েছিল? সঠিক উত্তর ১৬১০ খ্রিঃ ঢাকা (ইংরেজি: Dhaka; ১৯৮২ সালের পূর্বে Dacca নামে লেখা হত) ১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে।৬০৮ সালে ঢাকায় প্রথম মুঘলদের পা পড়ে। ১৬১০ সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীর নগর। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যে দুর্বলতা দেখা দেয়ার সময়ে আঠারো শতকের শুরুতে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়া হয় মুর্শিদাবাদে।মুঘল পরবর্তীযুগে ঢাকা প্রায় ১৯০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকে। পরবর্তীতে ১৯৪৭ সালে ঢাকা পূর্ব বঙ্গের রাজধানি হিসেবে পাকিস্তানের অন্তর্গত হয়।১৯৫৬ সালের ২৩ মার্চ ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে মর্যাদা দেয়া হয়।১৯৭২ সালের সংবিধান অনুযায়ি ঢাকাকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
কার প্রচেষ্টায় উপমহাদেশে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়?
Correct Answer:
খ: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
কার প্রচেষ্টায় উপমহাদেশে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়? সঠিক উত্তর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৫৬ সালের ২৬ শে জুলাই, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক প্রচেষ্টায়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্কালীন গর্ভনর জেনারেল লর্ড ডালহৌসি এই বিধবা বিবাহ আইন পাস করেন।ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন সময়ে তখনকার ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সহায়তায় ভারতবর্ষের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ বৈধ করা হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং আইন প্রণয়ন করে বিধবা বিবাহ কে আইনি স্বীকৃতি দেন।
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
Correct Answer:
খ: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১জন
Explanation:
বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? সঠিক উত্তর ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১জন ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা, ২০২২-এর পোস্ট এনুমারেশন চেক (পিইসি)-এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জনে দাঁড়িয়েছে।
কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Correct Answer:
ঘ: লাঙ্গল
Explanation:
কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর লাঙ্গল কাজী নজরুল ইসলামের "সাম্যবাদী " কবিতাটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি বিখ্যাত পত্রিকা লাঙ্গল। এটি প্রথম প্রকাশিত হয় কলকাতা থেকে ১৯২৫ সালের ২৫ ডিসেম্বর। ২৫ শে ডিসেম্বর প্রকাশিত প্রথম সংখ্যাতেই "সাম্যবাদী " শিরোনামে এগারোটি কবিতা ছাপা হয়।
কোন সংখ্যার ৩৭% থেকে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে ?
Correct Answer:
ঘ: ২০০
Explanation:
কোন সংখ্যার ৩৭% থেকে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হবে ? সঠিক উত্তর ২০০ ধরি সংখ্যাটি কপ্রশ্নমতে, ক× ৩৭/১০০ - ৩৭ = ৩৭=> ৩৭ক = ৭৪০০=>ক= ৭৪০০/৩৭=>ক= ২০০
সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় কখন?
Correct Answer:
ক: ৩০ জানুয়ারী ১৯৫২
Explanation:
সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় কখন? সঠিক উত্তর ৩০ জানুয়ারী ১৯৫২ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ৩১ জানুয়ারি ১৯৫২ ।সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বাংলা ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার একটি প্রথম সারির রাজনৈতিক দল ছিল। ১৯৫২ সালের ৩১ জানুয়ারিতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বার লাইব্রেরি হলে একটি সভায় এই দল গঠন করা হয়। এখানে সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ কয় ভাগে বিভক্ত?
Correct Answer:
ঘ: ৫ ভাগে
Explanation:
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ কয় ভাগে বিভক্ত? সঠিক উত্তর ৫ ভাগে উৎপত্তি বা উৎস অনুসারে বাংলা ভাষার শব্দকে ৫ ভাগে ভাগ করা হয়েছে । যথা : তৎসম, অর্ধ - তৎসম, তদ্ভব, দেশী ও বিদেশী ।গঠন অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছে । যথা : মৌলিক ও সাধিত ।অর্থ অনুসারে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা: যৌগিক, রূঢ়ি ও যোগরূঢ় ।
‘বিদায় দে মা ঘুরে আসি' গ্রন্থের লেখক কে?
Correct Answer:
গ: জাহনারা ইমাম
I am not good........translation.
Correct Answer:
A: at
Explanation:
I am not good........translation. Correct Answer at 'Birds eye view ( মোটামুটি ধারণা) phrase - টির অর্থ - a rough idea.
১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে কত শক্তি ব্যয় হবে ?
Correct Answer:
ক: ৩৬০০০০ জুল
Explanation:
১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে কত শক্তি ব্যয় হবে ? সঠিক উত্তর ৩৬০০০০ জুল দেয়া আছে, বৈদ্যুতিক ক্ষমতা, p = ১০০ ওয়াট; সময়, t = ১ ঘণ্টা বা ৩,৬০০ সেকেন্ড এবং কাজ, w = ? আমরা জানি, w = pt= (১০০ X ৩৬০০) জুল = ৩,৬০,০০০ জুল।
বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় কোন সালে?
Correct Answer:
ক: ১৯৬৪
Explanation:
বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৬৪ পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা-তে ১৯৬৪ সালে স্থাপিত হয় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম কম্পিউটার। এটি ছিল আইবিএম (International Business Machines - IBM) কোম্পানির 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer)।
বাংলা সাহিত্যে'র প্রথম ট্রাজেডী নাটক কোনটি ?
Correct Answer:
খ: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যে'র প্রথম ট্রাজেডী নাটক কোনটি ? সঠিক উত্তর কৃষ্ণকুমারী কৃষ্ণকুমারী (১৮৬১), মাইকেল মধুসূদন দত্ত রচিত বা্ংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, বিলাসবতী, ভীমসিংহ, জগৎসিংহ, মানসিংহ, ধনদাস প্রমুখ। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে। মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে নায়িকা চরিত্রে অভিনয় করেন কৃষ্ণকুমারী নিজে। নাটকে কাহিনী প্রবাহিত হয় মদনিকা এবং ধনদাস চরিত্রের মাধ্যমে। নাটকের মূল বিষয়বস্তু হল কৃষ্ণকুমারীর নিজের জীবন বিসর্জন। কৃষ্ণকুমারী রূপে গুণে অনন্য। তার একটি চিত্রপট দেখে জগৎসিংহ তাকে বিবাহ করার জন্য ব্যাকুল হয়েপড়ে। ধনদাসের মাধ্যমে ভীমসিংহের কাছে রাজা জগৎসিংহ কৃষ্ণার বিবাহের পয়গাম পাঠান। ধনদাস এই নাটকে একটি হীন চরিত্র সে টাকার জন্য সব করতে পারে। নাটকের মদনিকা চরিত্র হল বিলাসবতীর সখী। ধনদাস হল জগৎসিংহের নারী সংগ্রহকা। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়।