Rural Development Academy (BARD) MCQs
Showing 9 questions (Total: 9)
পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
গ: ড. আখতার হামিদ খান
Explanation:
পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর ড. আখতার হামিদ খান পল্লী উন্নয়ন একাডেমী ( বার্ড ) এর প্রতিষ্ঠাতা হলেন ড. আখতার হামিদ খান । তিনি 1959 সালে কুমিল্লায় এটি প্রতিষ্ঠা করেন । ডা. মোহাম্মদ ইব্রাহিম বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং ফজলুর রহমান খান হলেন একজন বিখ্যাত স্থপতি।
কুমিল্লাস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
গ: আখতার হামিদ খাঁন
Explanation:
কুমিল্লাস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর আখতার হামিদ খাঁন কুমিল্লাস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খাঁন। আখতার হামিদ খান (১৫ জুলাই ১৯১৪ - ৯ অক্টোবর ১৯৯৯) একজন পাকিস্তানী সমাজ বিজ্ঞানী ও উন্নয়ন কর্মী ছিলেন। তিনি পাকিস্তান এবং অন্যান্য উন্নয়নশীল দেশে অংশগ্রহণমূলক পল্লী উন্নয়ন ব্যবস্থা উন্নীত করেন। তার বিশেষ অবদান ছিল পল্লী উন্নয়নের জন্য একটি ব্যাপক প্রকল্প, কুমিল্লা মডেল (১৯৫৯) প্রতিষ্ঠা। এই পরিকল্পনার জন্য তিনি রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন এবং মিশিগান স্টেট ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক 'ডক্টরাল' ডিগ্রী প্রদান করে। রেল্ফ শুমেখার তার বইয়ে লিখেছেন: "তার স্কেন্ডিনেভিয়ান সহকর্মীরা এবং অন্যান্য উপদেষ্টারা তাকে নোবেল শান্তি পুরস্কারর জন্য মনোনীত করেছিলেন। "
কুমিল্লা বার্ড -এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
খ: আখতার হামিদ খান
Explanation:
কুমিল্লা বার্ড -এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর আখতার হামিদ খান কুমিল্লা বার্ড - এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান। কুমিল্লা মডেলটি ১৯৫৯ সালের একটি পল্লী উন্নয়ন কর্মসূচী ছিল। পাকিস্তান একাডেমি ফর রুয়ালের দ্বারা এটা বিকাশ হয়। (১৯৭১ সালে নামকরণ করা হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী )। কুমিল্লা শহরের উপকণ্ঠে অবস্থিত একাডেমিটি এই প্রোগ্রামটি বিকাশ ও প্রবর্তনের জন্য দায়িত্বপ্রাপ্ত সহযোগী অগ্রগামী আখতার হামিদ খান প্রতিষ্ঠা করেছিলেন। যদিও মডেলের ফলাফলগুলি চূড়ান্তভাবে খানের উচ্চাকাঙ্ক্ষাকে হতাশ করেছিল। গ্রামীণ সম্প্রদায়ের বিকাশের জন্য এটির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বিশেষত সমবায় এবং ক্ষুদ্রঋণ ।
কুমিল্লার 'বার্ড'- এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
ঘ: আখতার হামিদ খান
কুমিল্লা বার্ড(BARD)- এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
খ: আখতার হামিদ খান
Explanation:
কুমিল্লা বার্ড(BARD)- এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর আখতার হামিদ খান ২৭ মে ১৯৫৯ বাংলাদেশের পল্লী অঞ্চলের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কুমিল্লার কোটবাড়িতে আখতার হামিদ খান BARD প্রতিষ্ঠা করেন। এ কে ফজলুল হক ১ এপ্রিল ১৯৩৭ সালে মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টির কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হয়ে ঋণ সালিশি বোর্ড গঠন করেন।
বার্ডনেস্ট স্টেডিয়াম কোন দেশে অবস্থিত?
Correct Answer:
ক: চীন
Explanation:
বার্ডনেস্ট স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর চীন বার্ডস নেস্ট একটি খেলার মাঠ যা চীনের বেইজিং এ অলিম্পিক গ্রীনে তৈরি করা হয়েছে। মাঠটি ২০০৮ সালের মার্চ মাসে নির্মাণ সম্পন্ন হয়েছে। মাঠটিতে মূলত ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের ট্রাক এন্ড ফিল্ড এর মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক কে?
Correct Answer:
গ: আখতার হামিদ খান
কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
খ: আকতার হামিদ খান
Explanation:
কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর আকতার হামিদ খান বার্ড (BARD) এর পূর্ণ অভিব্যক্তি Bangladesh Academy for Rural Development। ১৯৫৯ সালে কুমিল্লার কোটবাড়িতে প্রখ্যাত সমাজকর্মী আখতার হামীদ খান ব্যক্তিগত উদ্যোগে এ প্রতিষ্ঠান স্থাপন করেন। এ কাডেমির প্রধান উদ্দেশ্য পল্লী তথা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। BARD - এর বহুমুখী অবদান ও কার্যকলাপের জন্য একে 'কুমিল্লা মডেল' নামে অভিহিত করা হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
খ: আখতার হামিদ খান
Explanation:
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর আখতার হামিদ খান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী আখতার হামিদ খানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটি ১৯৫৯ সালের কুমিল্লার কোটবাড়িতে প্রতিষ্ঠিত হয়। পল্লী উন্নয়ন বোর্ড পল্লী দারিদ্র্য জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে এটি প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হয়।