আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ MCQs

Showing 36 questions (Total: 36)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় #1

27°C তাপমাত্রায় 760 mm চাপে 300ml কোন গ্যাসের ভর 0.54 gm হলে গ্যাসটির আণবিক ভর কত?

ক: 3.44
খ: 42.3
গ: 44.3
ঘ: 43.3
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় #2

সেলুলোজের আণবিক ভর-

ক: 400,000-450,000
খ: 162.1406
গ: 100,000-1,000,000
ঘ: 50,000-100,000
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (A Unit) #3

20° C উষ্নতায় 740 mm চাপে 400 ml আয়তনের কোন গ্যাসের ভর 0.842 g। গ্যাসটির আণবিক ভর-

ক: 50
খ: 52
গ: 60
ঘ: 80
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (A Unit) #4

গ্যাস A এর RMS বেগ এর তুলনা গ্যাস B ও RMS বেগ দ্বিগুণ হলে A ও B এর আণবিক ভরের অনুপাত কত?

ক: 1:4
খ: 4:1
গ: 2:1
ঘ: 1:2
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (B Unit) #5

একই তাপমাত্রা ও চাপে একই ছিদ্রপথে গ্যাস A ও গ্যাস B এর নিঃসরণ হার 1:2 হলে A ও B এর আণবিক ভরের অনুপাত-

ক: 4:1
খ: 2:1
গ: 1:4
ঘ: 1:2
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (A Unit) #6

100 cm3 1 M HCI কে প্রশমিত করতে কি পরিমান NaOH ( আণবিক ভর 40) লাগবে ?

ক: 0.4 g
খ: 4.0 g
গ: 20.0 g
ঘ: 10.0 g
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) #7

20°C তাপমাত্রায় 98.66 kPa চাপে 0.842 kg একটি গ্যাস 0.4 m আয়তন দখল করে । গ্যাসটির আণবিক ভর কত হবে

ক: 510.7
খ: 51.97
গ: 61.97
ঘ: 5.107
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) #8

NTP তে 200 cm2 আয়তনের একটি গ্যাসীয় যৌগ এর ভর 0.35 gm । গ্যাসটির আণবিক ভর কত ?

ক: 39.2
খ: 3.92
গ: 392
ঘ: None
Dental College Admission Test #9

স্ট্যান্ডার্ড চাপে ও তাপমাত্রায় একটি গ্যাসের 1 লিটারের ভর 1.4246 গ্রাম।গ্যাসটির আণবিক ভর কত?

ক: 32
খ: 25
গ: 23
ঘ: 30
ঢাকা বিশ্ববিদ্যালয় (A Unit) #10

একটি যৌগের 1.0 মোল STP তে যে বাষ্প উৎপন্ন করে তার পরিমাণ 22.4 লিটার। যৌগটির 1.22 গ্রাম এক অ্যাটমোস্ফিয়ার চাপে এবং   27° সেলসিয়াস তাপমাত্রায় 150 মিলিলিটার বাষ্প উৎপন্ন করলে যৌগটির আণবিক ভর হবে -

ক: 150
খ: 200
গ: 273
ঘ: 300
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (B Unit) #11

নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম-আণবিক ভরকে ঐ দ্রবণের কি বলা হয় ?

ক: নরমালিটি
খ: মোলালিটি
গ: মোল ভগ্নাংশ
ঘ: মোলারিটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (D Unit) #12

কোন পদার্থের দুই আণবিক ভর পরিমাণে মোল সংখ্যা কত হবে ?

ক: 2
খ: 2/আণবিক ভর
গ: আণবিক ভর/2
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (A Unit) #13

একই আয়তনের একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিন একই তাপমাত্রা ও চাপে একটি ছিদ্র পথ দিয়ে নিঃসরিত হতে যথাক্রমে 1 মিনিট ও 73 সেকেন্ড সময় নেয়, অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত?

ক: 45
খ: 48
গ: 50
ঘ: 52
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (A Unit) #14

যদি কোন আণবিক বোমার ফিশন প্রক্রিয়ায় 1kg ভর লোপ পায়, তবে নির্গত শক্তি হবে-

ক: 9×1016J
খ: 9×1019J
গ: 4.5×1016J
ঘ: 3×108J
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (C Unit) #15

20˚ তাপমাত্রায় ও 740 mm (Hg) চাপে 0.842g একটি গ্যাস 400mL আয়তন দখল করে। গ্যাসটির আণবিক ভর কত?

ক: 51
খ: 52
গ: 50
ঘ: 53
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) #16

একটি গ্যাসের আণবিক ভর 32 হলে কত তাপমাত্রাতে উক্ত গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ প্রতি সেকেন্ডে 50550 cm হবে?

ক: 327.76°C
খ: 54.76°C
গ: 273°C
ঘ: 52.76°C
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) #17

27°C তাপমাত্রায় একটি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ প্রতি সেকেন্ডে 48362 cm হলে, গ্যাসটির আণবিক ভর কত?

ক: 28
খ: 29
গ: 36
ঘ: 44
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) #18

ইনসুলিনের আণবিক ভর-

ক: 5700
খ: 4700
গ: 6700
ঘ: 7700
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) #19

0.30 gm ভরের একটি অম্লীয় ক্ষারকে পানিতে দ্রবীভূত করে 0.35 লিটার দ্রবণ প্রস্তুত করা হল। উক্ত দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 60.0 ml 0.1 M HCI প্রয়োজন হয়। ঐ ক্ষারটি গ্রাম আণবিক ভর কত হবে?

ক: 40 gm
খ: 50 gm
গ: 30 gm
ঘ: 60 gm
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) #20

জিংক ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে 2.25 ampere বিদ্যুৎ 30 মিনিট ধরে প্রবাহিত করলে কি পরিমাণ জিংক ক্যাথোডে জমা হবে? [জিংক এর আণবিক ভর =65.37]

ক: 2.74 gm
খ: 27.43 gm
গ: 1.37 gm
ঘ: 0.022 gm
Medical College Admission Test #21

ইথানয়িক এসিড ডাই সোডিয়াম সল্টের আণবিক ভর নিম্নের কোনটি?

ক: 134
খ: 124
গ: 154
ঘ: 144
Medical College Admission Test #22

আন্তঃআণবিক বলের মাত্রা বা অণুতে বন্ধনের প্রকৃতির উপর নির্ভর করে যৌগসমূহের মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায়?

ক: ভাগ করা যায় না
খ: দুটি ভাগে
গ: তিনটি ভাগে
ঘ: চারটি ভাগে
Medical College Admission Test #23

একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের একই ছিদ্র পথে একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণ হার যথাক্রমে ৬ : ৫। ক্লোরিনের ঘনত্ব ৩৬ হলে অজ্ঞাত ঘনত্ব ও আণবিক ভর কত হবে?

ক: 24, 48
খ: 25, 50
গ: 12, 24
ঘ: 50, 25
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় #24

27° C তাপ মাত্রায় 700 mm চাপে 350 ml কোন গ্যাসের ভর 0.54 gn হলে গ্যাসটির আণবিকভর কত?

ক: 34.4
খ: 44.3
গ: 43.3
ঘ: 38
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (A Unit) #25

1 লিটার দ্রবণে স্থির তাপমাত্রায় দ্রবীবূত দ্রব্যের গ্রাম আণবিক ভরকে কি বলে?

ক: মোলালিটি
খ: মোলািরিটি
গ: নরমালিটি
ঘ: কোনটিই নয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (B Unit) #26

RNA এর আপেক্ষিক আণবিক ভরের সীমা কোনটি?

ক: 10, 000-20, 000
খ: 5, 00-6, 000
গ: 40,000-50,000
ঘ: 20, 000-40,000
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (A Unit) #27

1 লিটার দ্রবণে স্থির তাপমাত্রায় দ্রবীভূত দ্রব্যের গ্রাম আণবিক ভরকে কি বলে?

ক: মোলালিটি
খ: মোলারিটি
গ: নরমালিটি
ঘ: কোনোটিই নয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (A Unit) #28

ফেনলের আণবিক ভর-

ক: 98
খ: 84
গ: 95
ঘ: 94
রাজশাহী বিশ্ববিদ্যালয় (C Unit) #29

গ্যাস X এর ব্যাপন হার গ্যাস y এর ব্যাপন হারের দ্বিগুণ এবং X এর বাস্পীয় ঘনত্ব ২ হলে, Y গ্যাসটির আণবিক ভর কত?

ক: ২
খ: ৪
গ: ৮
ঘ: ১৬
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় #30

একটি জ্বালানীর আণবিক ভর 25। উহার 100 গ্রামকে পুড়িয়ে 3000 kJ তাপ পাওয়া গেল। জ্বালানীটির দহন তাপ কত?

ক: 120 kJ mol-1
খ: 300 kJ mol-1
গ: 600 kJmol-1
ঘ: 750 kJ mol-1
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় #31

একটি অজানা গ্যাসের ব্যাপন হার মিথেনের ব্যাপন হারের অর্ধেক অজানা গ্যাসটির আণবিক ভর কত?

ক: 64
খ: 32
গ: 8
ঘ: 4
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (B Unit) #32

30°C তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত j? [নাইট্রোজেন গ্রাম আণবিক ভর 28 g ]

ক: 350
খ: 440
গ: 470
ঘ: 510
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (B Unit) #33

83.14 L আয়তনের একটি বদ্ধ পাত্রে 3×105 Pa  চাপ ও 300 K তাপমাত্রায়  140gN2   ও 200 g অজ্ঞাত গ্যাস B রয়েছে। B এর আণবিক ভর কত?

ক: 20
খ: 32
গ: 38
ঘ: 40
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (C Unit) #34

5.17 mg যৌগের একটি নমুনা পোড়ালে 10.32 mg CO2  এবং   4.23 mg H2O  উৎপন্ন হয়। যদি যৌগের আণবিক ভর 88.0 হয়, তবে যৌগটির আণবিক সংকেত কী হবে?

ক: C3H4O3
খ: C4H8O2
গ: C5H12O
ঘ: C3H6O2
ঢাকা বিশ্ববিদ্যালয় (A Unit) #35

হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কোনো একটি গ্যাসের ব্যাপনের হারের ৬ গুণ। গ্যাসটির আণবিক ভর কত?

ক: 128 g/mol
খ: 72 g/mol
গ: 32 g/mol
ঘ: 180 g/mol
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) #36

250C তাপমাত্রায় ও 780 mmচাপে 0.92 g একটি গ্যাস 0.531 আয়তন দখল করে । গ্যাসটির আণবিক ভর কত?

ক: 41.38mol
← Previous Page 1 of 1 Next →