একই যৌগে বিভিন্ন ধরণের বন্ধনের উপস্থিতি MCQs
Showing 7 questions (Total: 57)
হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান?
Correct Answer:
গ: সমযোজী ও সন্নিবেশ বন্ধন
Explanation:
হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান? সঠিক উত্তর সমযোজী ও সন্নিবেশ বন্ধন হাইড্রোনিয়াম আয়ন (H3O+) এ সমযোজী ও সন্নিবেশ বন্ধন বিদ্যমান। 1টি H পরমাণু H2O এর সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ। H2O এ 2টি H পরমাণু 1টি O পরমাণু সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ।
নিম্নের যৌগটিতে কতটি সিগমা ও পাই বন্ধন বিদ্যমান?
Correct Answer:
গ: 11 সিগমা ও 3 পাই
Explanation:
নিম্নের যৌগটিতে কতটি সিগমা ও পাই বন্ধন বিদ্যমান? সঠিক উত্তর 11 সিগমা ও 3 পাই একক বন্ধনে শুধু ১টি সিগমা বন্ধন, দ্বিবন্ধনে ১টি সিগমা ও একটি পাই বন্ধন এবং ত্রিবন্ধনে ১টি সিগমা ও ২টি পাই বন্ধন থাকে।
CuNH342+ এ Cu এবং NH3 এর মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান?
Correct Answer:
গ: সন্নিবেশ
Explanation:
CuNH342+ এ Cu এবং NH3 এর মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? সঠিক উত্তর সন্নিবেশ জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যৌগমূলক বা পরমাণু সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে।
বরফের মধ্যে কি কি বন্ধন থাকে?
Correct Answer:
গ: সমযোজী ও হাইড্রোজেন
Explanation:
বরফের মধ্যে কি কি বন্ধন থাকে? সঠিক উত্তর সমযোজী ও হাইড্রোজেন বরফের অণুতে সমযোজী বন্ধন ও হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। বরফের ঘনত্ব পানির তুলনায় কম। বরফ অণুতে হেক্সাগোনাল ফাঁকা স্থান বিদ্যমান। বরফ পানিতে ভাসে।
BCl3 এর বন্ধন কোন কত?
Correct Answer:
গ: 120∘
Explanation:
BCl3 এর বন্ধন কোন কত? সঠিক উত্তর 120∘ BCl3 যৌগে তিনটি বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে কিন্তু কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই। VSEPR তত্ত্ব অনুযায়ী অণুর আকৃতি সমতলীয় ত্রিকোণাকার ও বন্ধন কোণ ১২০° হবে।
H2S এ H-S-H বন্ধন কোণের মান কত?
Correct Answer:
গ: 92.1∘
Explanation:
H2S এ H-S-H বন্ধন কোণের মান কত? সঠিক উত্তর 92.1∘ কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে বন্ধন ইলেকট্রন যুগল কেন্দ্রীয় পরমাণুর দিকে সরে আসে। ফলে বন্ধন কোণের মান বৃদ্ধি পায়। যেমন- H2O ও H2S এর কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা O>S বলে H-O-H বন্ধন কোণ 104.5° ও H-S-H বন্ধন কোণ 92.1° হয়।
বন্ধন কোণ সবচেয়ে ছোট-
Correct Answer:
গ: H2O
Explanation:
বন্ধন কোণ সবচেয়ে ছোট- সঠিক উত্তর H2O বন্ধন কোণ ➡️ CH4 = 109°28', BF3 = 120°, H2O =104°5', NH3 = 107°