এসিড ক্ষার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু MCQs
Showing 13 questions (Total: 213)
একটি গ্যাসকে সালফিউরিক এসিডের সঙ্গে দ্রবীভূত করে অন্য একটি এসিড পাওয়া যায়। উহার সঙ্গে H2O যোগ করলে H2SO4 তৈরি করে, গ্যাসটি হলো-
Correct Answer:
ক: SO3
H2SO3 এর ঘনত্ব ১,৩৯ গ্রাম/মি.লি। সালফিউরিক এসিড দ্রবণ উহার ওজন ২০%। ঐ দ্রবণে সালফিউরিক এসিডের নরমালিটি হলো-
Correct Answer:
ঘ: ৫.৬৭৩
পরী্ক্ষাগারে নাইট্রিক এসিড প্রস্তুত করা যায় কোন পদ্ধতিতে?
Correct Answer:
ঘ: KNO3 ও গাঢ় H2SO4 যোগে পাতন করে
২% কষ্টিক সোডা দ্রবণের ১ লিটারকে পূর্ণ প্রশমিত করিতে অর্ধ নরমাল সালফিউরিক এসিডের কত আয়তন আবশ্যক হইবে?
Correct Answer:
ঘ: ১০০০ মিলিলিটার
নাইট্রিক এসিডের আণবিক ওজন-
Correct Answer:
খ: 63
কোনটি মনোকার্বোক্সিলিক এসিড নয়?
Correct Answer:
ঘ: HOOC-COOH
শীতল ও লঘু নাইট্রিক এসিড লৌহের সঙ্গে বিক্রিয়ার উৎপন্ন হয় -
Correct Answer:
ঘ: ফেরিক নাইট্রেট , নাইট্রিক অক্সাইড ও পানি
0.15 M ঘনমাত্রার একটি দুর্বল জৈব এসিড পানিতে 1.35% আয়নিত হরে ঐ দ্রবনে OH- এর ঘনমাত্রা (mol/L) কত হবে?
Correct Answer:
খ: 4.94×10-12
Explanation:
0.15 M ঘনমাত্রার একটি দুর্বল জৈব এসিড পানিতে 1.35% আয়নিত হরে ঐ দ্রবনে OH- এর ঘনমাত্রা (mol/L) কত হবে? সঠিক উত্তর 4.94×10-12 জৈব এসিড (CH3COOH) এর বিয়োজন মাত্রা 1.35% ও দ্রবণের ঘনমাত্রা 0.15 M হলে, [H+] = 0.0135×0.15 = 2.025×10-²MpH = -log [H+] = -log(2.025×10-²) = 1.69pOH = 14 - pH = 14 - 1.69 = 12.306pOH = -log [OH-]Or, [OH-] = antilog (-pOH) = antilog(-12.305) = 4.94 × 10-¹³
ক্রোমোসোমে কয় ধরনের নিউক্লক অ্যাসিড পাওয়া যায়?
Correct Answer:
ক: 2
Explanation:
ক্রোমোসোমে কয় ধরনের নিউক্লক অ্যাসিড পাওয়া যায়? সঠিক উত্তর 2 ক্রোমোজোম এ ২ ধরনের নিউক্লিক এসিড।DNA ➡️ ডিঅক্সি রাইবো নিউক্লিক এসিড RNA ➡️ রাইবো নিউক্লিক এসিড
Ka-এর নিম্নোক্ত মানের উপর ভিত্তি করে এসিডগুলো সবল থেকে দুর্বলের ক্রম অনুসারে সাজাও-i.HCN(Ka=6.2×10-18)ii.HC2H3O2(Ka=1.8×10-5)iii.HCOOH(Ka=1.78×10-4)iv.HNO2(Ka=4.6×10-4)
Correct Answer:
A: HCN<HC2H3O2<HCOOH<HNO2
গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে বলা হয়-
Correct Answer:
ক: ফসফোলিপিড
Explanation:
গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে বলা হয়- সঠিক উত্তর ফসফোলিপিড ফসফোলিপিডগ্লিসারল + ফ্যাটি এসিড + ফসফেটগ্লাইকোলিপিডগ্লিসারল + ফ্যাটি এসিড + গ্লুকোজট্রাইগ্লিসারাইড৩ অণু গ্লিসারলটারপিনয়েড১০-৪০ কার্বন বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগ
নিচের কোনটি তীব্র অ্যাসিড (Strong Acid) নয়?
Correct Answer:
গ: CH3COOH
Explanation:
নিচের কোনটি তীব্র অ্যাসিড (Strong Acid) নয়? সঠিক উত্তর CH3COOH জৈব এসিড গুলো সাধারনত মৃদু হয় (CH3COOH) । আর অজৈব এসিড গুলো তীব্র হয়(H2SO4, HCl, H3PO4)
অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী?
Correct Answer:
ক: SO2
Explanation:
অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী? সঠিক উত্তর SO2 বায়ুমণ্ডলে অধিক পরিমাণে SO2 থাকলে এসিড বৃষ্টি হয়। SO2 বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে। এটি বৃষ্টির পানির সাথে মিশে সালফিউরিক এসিড উৎপন্ন করে। এসিড বৃষ্টি সৃষ্টিতে সালফিউরিক এসিড এর ভূমিকা 60-70%।2SO2 + O2 ➡️ 2SO3SO3 + H2O ➡️ H2SO4