গুণগত রসায়ন (দ্বিতীয় অধ্যায়) MCQs
Showing 34 questions (Total: 1134)
কোনটি অপ্রকৃত ফল?
Correct Answer:
গ: চালতা
Explanation:
কোনটি অপ্রকৃত ফল? সঠিক উত্তর চালতা প্রকৃত ফল (True fruit) ➞ গর্ভাশয় থেকে উৎপন্ন হয় । যেমন - আম, জাম, লিচু, কালোজাম অপ্রকৃত ফল (False fruit) ➞ গর্ভাশয় ব্যতীত অন্য অংশ থেকে উৎপন্ন হয় । যেমন - চালতা, ডুমুর, আপেলযৌগিক ফল (Multiple fruit) ➞ সমগ্র পুষ্পমঞ্জরী হতে একটি মাত্র ফল উৎপন্ন হয় । যেমন - কাঁঠাল, আনারস, বট, তুঁত
গাজরের রং -এর জন্য দায়ী কোনটি?
Correct Answer:
ঘ: ক্রোমোপ্লাস্ট
Explanation:
গাজরের রং -এর জন্য দায়ী কোনটি? সঠিক উত্তর ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট (Chromoplast) : রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয় । ক্যারোটিন (কমলা-লাল) এবং জ্যান্থোফিল (হলুদ) পিগমেন্টের জন্যে এরা রঙিন হয় । আকৃতিতেও এরা ভিন্নতর । উদ্ভিদের যেসব অঙ্গ বর্ণময় সে সব অঙ্গে ক্রোমোপ্লাস্ট থাকে । যেমন - ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ, গাজরের মূল ইত্যাদি । সম্ভবত ক্লোরোপ্লাস্ট হতে ক্রোমোপ্লাস্ট সৃষ্টি হয় ।
অরীয় ভাস্কুলার বান্ডল কোথায় পাওয়া যায়?
Correct Answer:
গ: মূল
Explanation:
অরীয় ভাস্কুলার বান্ডল কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর মূল অরীয় (Radial) : যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে। পুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়।
নিচের কোন প্রকিয়াটি তাপগ্রাহী ?
Correct Answer:
গ: PCl5(g)→PCl3(g) + Cl (g)
Explanation:
নিচের কোন প্রকিয়াটি তাপগ্রাহী ? সঠিক উত্তর PCl5(g)→PCl3(g) + Cl (g) তাপগ্রাহী বিক্রিয়াঃ তাপগ্রাহী বিক্রিয়াগুলি এমন রাসায়নিক বিক্রিয়া যেখানে বিকারক, উপজাত উৎপাদনের জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে তাপ শক্তি শোষণ করে। এই বিক্রিয়াগুলি তাদের আশেপাশের অঞ্চলের তাপমাত্রা কমিয়ে দেয়, ফলে শীতল প্রভাব তৈরি করে। একইভাবে, রাসায়নিক বন্ধন গঠনের জন্য শক্তির সরবরাহ প্রয়োজন।তাপোৎপাদী বিক্রিয়াঃ তাপোৎপাদী বিক্রিয়া হলো এমন ''এক বিক্রিয়া যার জন্য সামগ্রিক স্ট্যান্ডার্ড এনথালপি পরিবর্তন ΔH এর মান ঋণাত্মক হয়ে থাকে ।" তাপোৎপাদী বিক্রিয়া সাধারণত তাপ প্রকাশ করে এবং শক্তিশালী বন্ধনগুলির সাথে দুর্বল বন্ধনসমূহ বন্ধন প্রতিস্থাপন করে ।
নিচের কোন পদার্থে তাপ প্রয়োগ করলে বৈদ্যুতিক রোধ কমে?
Correct Answer:
গ: সিলিকন
Explanation:
নিচের কোন পদার্থে তাপ প্রয়োগ করলে বৈদ্যুতিক রোধ কমে? সঠিক উত্তর সিলিকন Si অর্ধপরিবাহী। এর মধ্যে ক্যাটিনেশনের মাধ্যমে তৈরি হয় অসংখ্য Si-Si সমযোজী বন্ধন। তাপমাত্রা বৃদ্ধি করলে বন্ধনগুলো শক্তি শোষণ করে এবং কিছু বন্ধন ভেঙে যায়। এবং আরো শক্তি শোষণ করে Si এর যোজন স্তরের ইলেক্ট্রন নিউক্লিয়াসের আকর্ষণ উপেক্ষা করে Si পরামাণু থেকে বের হয়ে যায়।তাই সিলিকন তাপ প্রয়োগ করলে বৈদ্যুতিক রোধ কমে
পর্যায় সারণীর কোন একটি পর্যায়ে বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌল সমূহের বিভিন্ন ধর্মের আনুক্রমিক পরিবর্তন ঘটে । নিম্নের সঠিক পরিবর্তনটি চিহ্নিত কর।
Correct Answer:
ক: পরমাণুর আকার হ্রাস পায় এবং ইলেক্ট্রন আসক্তি বৃদ্ধি পায়
নিচের কোনটির প্রোটন আসক্তি সবচেয়ে বেশি?
Correct Answer:
ক: NH3
আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
Correct Answer:
ঘ: carbon dioxide
Explanation:
আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর carbon dioxide অগ্নিনির্বাপক যন্ত্রে CO2 ব্যবহার করা হয়। তাই বলা যায় আগুনকে প্রশমিত করার জন্য CO2 গ্যাস করা হয়
অষ্টক সম্প্রসারণ এর উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: PCl5
কোন উপস্তরটি সম্ভব নয়?
Correct Answer:
ক: 2d
Explanation:
কোন উপস্তরটি সম্ভব নয়? সঠিক উত্তর 2d কোন শক্তিস্তরের কয়টি উপশক্তিস্তর থাকবে তা জানা যায় l (সহকারী কোয়ান্টাম সংখ্যা) এর মাধ্যমে। l=0 হলে অরবিটাল sl=1 হলে অরবিটাল pl=2 হলে অরবিটাল dl=3 হলে অরবিটাল fযেকোন শক্তিস্তর n এর জন্য এর উপশক্তিস্তর বা l এর মান= 0 থেকে (n-1) পর্যন্ত।n=2 হলে l=0,1 অর্থাৎ l=0 ---> s l=2 ---> p তাই 2d অরবিটাল সম্ভব না
. ডাইনামাইট তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: Nitroglycerine
Explanation:
. ডাইনামাইট তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর Nitroglycerine ডায়নামাইট এক ধরনের বিস্ফোরক যা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে তৈরি করা হয়। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ডায়নামাইট আবিষ্কার করেন এবং ১৮৬৭ খ্রীস্টাব্দে এর প্যাটেন্ট নিবন্ধন করেন। বিভিন্ন শোষক পদার্থ দিয়ে নাইট্রোগ্লিসারিন কে শোষণ করিয়ে নিয়ে ডায়নামাইট তৈরি করা হয়।ডায়নামাইটের চিহ্নিত চিত্রA. নাইট্রোগ্লিসারিনে ভেজানো কাঠের গুঁড়া (বা যেকোনো প্রকার শোষণকারী পদার্থ)।B. বিস্ফোরক পদার্থটির সুরক্ষায় আবরক।C. ব্লাস্টিং ঢাকনা.D. ব্লাস্টিং ঢাকনা'র সাথে লাগানো বৈদ্যুতিক তার (ডিটোনেটিং-এর জন্য)।
নিচের কোনটি পারমাণবিক ব্যাসের নিকটতম?
Correct Answer:
ঘ: 1×10-8 cm
নিচের কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
Correct Answer:
গ: ফসফরাস
Explanation:
নিচের কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? সঠিক উত্তর ফসফরাস ম্যাগনেসিয়াম ➞ ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকারিফসফরাস ➞ এর অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়েসিলিকন ➞ ঘাসের জন্য উপকারীসোডিয়াম ➞ C4 উদ্ভিদের জন্য উপকারীকোবাল্ট ➞ নাইট্রোজেন ফিকসিং লিগিউমের জন্য উপকারীআয়োডিন ➞ সামুদ্রিক শৈবালের জন্য উপকারী
কোন বিবরণটি সঠিক?
Correct Answer:
খ: যেসব পদার্থ প্রোটন গ্রহণ করে, সেটি ক্ষারক
নিচের কোনটি সবচেয়ে অম্লীয়?
Correct Answer:
গ: m- ক্লোরোফেনল
নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটি?
Correct Answer:
গ: সোডিয়াম বেনজোয়েট
Explanation:
নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটি? সঠিক উত্তর সোডিয়াম বেনজোয়েট নিরাপদ খাদ্য সংগ্রাহক সোডিয়াম বেনজোয়েট (C6H5COONa) একটি সাধারণ খাদ্য সংগ্রাহক, যা কোমল পানীয় ও অম্লীক খাদ্য বস্তুতে ব্যবহার করা হয়।বিপাক ক্রিয়ার হিপিউরিক এসিডে (C6H5CONHCH2COOH) এ পরিণত হয়ে মূত্রের মাধ্যমে বেরিয়ে আসে।
নিচের কোনটি কয়লার সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান?
Correct Answer:
গ: সালফার
Explanation:
নিচের কোনটি কয়লার সবচেয়ে বেশি ক্ষতিকর উপাদান? সঠিক উত্তর সালফার কয়লার গুনগত মান বাড়ে - ফিক্সড কার্বন থাকলেকয়লার গুনগত মান কমে - সালফার থাকলেবাংলাদেশে প্রাপ্ত কয়লায় সালফারের পরিমাণ কম থাকে।বাংলাদেশে ৩ধরনের কয়লার সন্ধান পাওয়া গেছে - বিটুমিনাস, লিগনাইট, পিট কয়লা। বিটুমিনাস উন্নতমানের ও পিট কয়লা নিম্নমানের কয়লা।
একটি ইলেক্ট্রন r ব্যাসার্ধৈর বৃত্তাকার কক্ষপথে প্রতি সেকেন্ডে n সংখ্যক আবর্তন সম্পন্ন করে। কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত?
Correct Answer:
গ: μone2r
Explanation:
একটি ইলেক্ট্রন r ব্যাসার্ধৈর বৃত্তাকার কক্ষপথে প্রতি সেকেন্ডে n সংখ্যক আবর্তন সম্পন্ন করে। কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত? সঠিক উত্তর μone2r ব্যাখা: একটি ইলেকট্রন r ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রতি সেকেন্ড n সংখ্যক আবর্তন সম্পন্ন করে। কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান,B=μ0nc2r(1)তড়িৎ প্রবাহ হলে সোজা/রুজু তার থেকে দূরত্বে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান,B=μ0l2πr(2)তড়িৎ প্রবাহ হলে বৃত্তাকার তার থেকে দূরত্বে সৃষ্ট ক্ষেত্রের চৌম্বক মান,B=μ0l2r(3)তড়িৎ প্রবাহ হলে বৃত্তাকার তার এবং সংখ্যক পাঁক/আবর্তন থাকলে তারটি থেকে দূরত্বে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান, B=μ0nl2r
সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটি?
Correct Answer:
ঘ: Fe2(SO4)3
Explanation:
সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটি? সঠিক উত্তর Fe2(SO4)3 কোয়াগুলেন্ট (coagulant) অর্থ যারা জমাট বাঁধায়।Fe2(SO4)3 এটি জল পরিশোধন জন্য ব্যবহৃত হয়, এবং একটি মাটি কন্ডিশনার হিসাবে । আয়রন (3+) সালফেট হল আয়রন এবং সালফেটের একটি যৌগ যাতে আয়রন (3+) এবং সালফেট আয়নের অনুপাত 3:2। এটি একটি অনুঘটক হিসাবে একটি ভূমিকা আছে, একটি mordant এবং একটি astringent. এটি একটি ধাতব সালফেট এবং একটি লোহার আণবিক সত্তা।
সম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
সম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে? সঠিক উত্তর কোনটিই নয় বয়েলের সূত্র P ∝ 1/V, অর্থাৎ চাপ ও আয়তন ব্যাস্তানুপাতে থাকে সম্পৃক্ত বাষ্প কি পুরোপুরি গ্যাস ? না। অর্থাৎ একটা নির্দিষ্ট চাপেই সম্পৃক্ত বাষ্প অবস্থান করে এবং চাপ বৃদ্ধি করলে তরলে পরিণত হবে। সুতরাং বয়েল র সূত্র এখানে প্রযোজ্য নয়।আবার, বাস্তব গ্যাস সমুহ বয়েল ও চার্লজের সুত্র মেনে চলে না। শুধু আদর্শ গ্যসগুলোই এই সুত্র মেনে চলে। যেহেতু বাষ্প একটি বাস্তব গ্যাস এজন্য এটি বয়েল ও চার্লজের সূত্র মানে না।
বজ্রপাতের সময় বৃষ্টির ফলে মাটিতে কোন মূলকের পরিমাণ বৃদ্ধি পায়?
Correct Answer:
গ: NO3+
Explanation:
বজ্রপাতের সময় বৃষ্টির ফলে মাটিতে কোন মূলকের পরিমাণ বৃদ্ধি পায়? সঠিক উত্তর NO3+ বর্জ্র বৃষ্টির সময় উচ্চ তাপমাত্রায় (3000°C) NO তৈরি হয়। পরে 50°C তাপমাত্রায় অধিক পরিমাণে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে NO2 উৎপন্ন করে। পরে বৃষ্টির পানির সাথে যুক্ত HNO3 গঠন করে। যা মাটিতে NO3- আয়নের পরিমাণ বৃদ্ধি করে। N2 + O2 ➡️ 2NO2NO + O2 ➡️ 2NO24NO2 + O2 +2HO2 ➡️ 4HNO3
হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর প্যাশেন সিরিজের জন্য কোনটি সঠিক?
Correct Answer:
গ: n1=3, n2=4,5,....
Explanation:
হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর প্যাশেন সিরিজের জন্য কোনটি সঠিক? সঠিক উত্তর n1=3, n2=4,5,.... n1 = 1, n2 = 2,3….. হলে লাইমেন সিরিজn1 = 2, n2 = 3,4….. “ বামার ”n1 = 3, n2 = 4, 5…… “ প্যাশ্চেন ” n1 = 4, n2 = 5,6……. “ ব্রাকেট ”n1 = 5, n2 = 6,7……. “ ফ্রান্ড ”
9.65A তড়িৎ 4000s পরে CuSO4 দ্রবণের ভিতর দিয়ে প্রবাহিত করা হলে ক্যাথোডে কত g Cu জমা হবে?(Cu এর পারমাণবিক ভর = 63.5)
Correct Answer:
গ: 12.70
অধিশোধনের মাত্রা ও সচল দশার দ্রাব্যতা হারের ভিন্নতা থাকলে কোন মিশ্রনের উপাদানগুলো কোন্ পদ্ধতিতে পরস্পর থেকে পৃথক করা সম্ভব?
Correct Answer:
গ: ক্রোমোটোগ্রাফি
কোনটি চাপের একক?
Correct Answer:
ঘ: প্যাসকেল
Explanation:
কোনটি চাপের একক? সঠিক উত্তর প্যাসকেল প্যাসকেল (Pa) প্রতি বর্গমিটারে এক নিউটন বল কে প্যাসকেল বলে। প্রতি বর্গমিটারে এক নিউটন বল বা চাপ প্রয়েগ করাই হচ্ছে প্যাসকেল। ভিন্ন কথায় বলা যায় চাপের একক হচ্ছে প্যাসকেল। প্যাসকেল হল চাপের একটি এসআই লব্ধ একক যা অভ্যন্তরীণ চাপ, পীড়ন, ইয়ং-এর গুণাঙ্ক ইত্যাদিতে ব্যবহৃত হয়। এটি এক নিউটন প্রতি বর্গমিটার দ্বারা সংজ্ঞায়িত। এই এককটির নাম ব্লেইজ প্যাসকেল নামে নামকরণ করা হয়েছে।
নিউক্লিয়াসের অভ্যন্তরে কোন দুটি প্রাথমিক কণিকা রয়েছে?
Correct Answer:
খ: প্রোটন ও নিউট্রন
Explanation:
নিউক্লিয়াসের অভ্যন্তরে কোন দুটি প্রাথমিক কণিকা রয়েছে? সঠিক উত্তর প্রোটন ও নিউট্রন পরমাণুর তিনটি অংশ হল ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। প্রোটন ও নিউট্রন একসাথে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে যাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরতে থাকে। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন চার্জবিহীন।
থার্মিস্টরটির সুইচে কোন দুটি পাত একসাথে ব্যবহার করা হয়?
Correct Answer:
ঘ: লোহা এবং সীসা
Explanation:
থার্মিস্টরটির সুইচে কোন দুটি পাত একসাথে ব্যবহার করা হয়? সঠিক উত্তর লোহা এবং সীসা থার্মিস্টর তৈরি করা হয় কোবাল্ট, ম্যাঙ্গানিজ বা নিকেল ব্যবহার করে সেমিকন্ডাক্টর উপাদান, প্রায়ই ধাতব অক্সাইড। এটির সুইচে লোহা ও সীসা পাত একত্রে ব্যবহার করা হয়.
নিচের কোনটি অনাদ্র কেলাস?
Correct Answer:
ক: সাধারণ লবণ
Explanation:
নিচের কোনটি অনাদ্র কেলাস? সঠিক উত্তর সাধারণ লবণ অনার্দ্র কেলাস হলো সাধারণ লবণ/খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড (NaCl)
রাসায়নিকভাবে সল্টকেক হলো-
Correct Answer:
ক: Na2SO4
Explanation:
রাসায়নিকভাবে সল্টকেক হলো- সঠিক উত্তর Na2SO4 সল্টকেক Na2SO4, খাবার সোডা NaHCO3, কষ্টিক সোডা NaOH, কাপড় কাচা সোডা Na2CO3.10H2O
বিগত কয়েক দশকে অনেক লাইমষ্টোন স্থাপনা ধ্বংস হতে শুরু করেছে। এই ধ্বংস হওয়ার কারণ কি ?
Correct Answer:
ঘ: এসিড বৃষ্টি
শূন্য ভর এবং E শক্তি বিশিষ্ট কনার ভরবেগ হল-
Correct Answer:
ক: EC
কি ঘটে যখন -
Correct Answer:
খ: CH3-C||O-CH3→Ni/H2 CH3-CH2-CH3
ইভার্ট চিনি হল _______ ও _______ এর মিশ্রন ।
Correct Answer:
ক: D-(+)-গ্লুকোজ, D-(-)-ফ্রুক্টোজ
ফিউজ তার এর বৈশিষ্ট্য কোনটি?
Correct Answer:
খ: উচ্চ রোধ এবং কম গলনাঙ্ক