জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
মাসক্যুলার ডিসট্রফি এক ধরনের-
Correct Answer:
ক: বংশগত রোগ
পাতায় তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায়-
Correct Answer:
খ: ফ্লোয়েম
Explanation:
পাতায় তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায়- সঠিক উত্তর ফ্লোয়েম জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য :জাইলেম : (i) জাইলেম প্রধানত মৃত টিস্যু(ii) জাইলেমে ভেসেল, ট্রাকিড, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) জাইলেমে একমাত্র জীবিত উপাদান হলো উড প্যারেনকাইমা(iv) জাইলেম কান্ডের কেন্দ্রের দিকে থাকে(v) পানি ও খাদ্যরস পরিবহন এবং দেহকে দৃঢ়তা প্রদান করাই জাইলেমের কাজ(vi) জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন হয়ফ্লোয়েম : (i) ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু(ii) ফ্লোয়েমে সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার(iv) ফ্লোয়েম কান্ডের পরিধির দিকে থাকে(v) খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করাই ফ্লোয়েমের কাজ(vi) ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী বা উভমুখী সংবহন হয়
লাউ, কুমড়া ইত্যাদি বিভিন্ন কান্ডের ভাস্কুলার বান্ডল-
Correct Answer:
খ: সমদ্বিপার্শ্বীয়
Explanation:
লাউ, কুমড়া ইত্যাদি বিভিন্ন কান্ডের ভাস্কুলার বান্ডল- সঠিক উত্তর সমদ্বিপার্শ্বীয় মুক্ত সমপার্শ্বীয় ➞ একই ব্যাসার্ধের পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম (জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েক স্তরবিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকে ক্যাম্বিয়াম বলে) থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া জাতীয় উদ্ভিদের কান্ড ব্যতীত) ও নগ্নবীজী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।বদ্ধ সমপার্শ্বীয় ➞ সমপার্শ্বীয় বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।সমদ্বিপার্শ্বীয় ➞ যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার ওপর ও নিচ উভয় পাশে দুই খন্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে । সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয়পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত । জাইলেমের বাইরের দিকের (পরিধির দিকের) ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে । লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে ।
কোন প্রকৃতকোষী উদ্ভিদের দেহকোষ সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন পাওয়া যায়?
Correct Answer:
ক: শৈবাল
কোষের সুইসাইডাল স্কোয়াড কাকে বলা হয়?
Correct Answer:
ক: লাইসোসোম
Explanation:
কোষের সুইসাইডাল স্কোয়াড কাকে বলা হয়? সঠিক উত্তর লাইসোসোম লাইসোসোমের কাজ : লাইসোসোমের এনজাইমসমূহ অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয় ; সাইটোপ্লাজমের নিউট্রাল pH এ এরা কর্মক্ষম থাকে না ; তাই কোষের তেমন কোনো ক্ষতি হয় না । প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে অম্লীয় পরিবেশ তৈরি করে এরা কাজ করে । এদের কাজ হলো - (i) এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, (ii) বিগলনকারী এনজাইমসমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে, (iii) লাইসোসোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে, (iv) তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলো বিনষ্ট করে দেয় । এ কাজকে স্ব-গ্রাস বা অটোফ্যাগী । এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে । একে বলা হয় অটোলাইসিস । (v) এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড (Suicidal bag or squad) বলা হয়, (vi) কোষ বিভাজনকালে এরা কোষীয় ও নিউক্লীয় আবরণী ভাঙ্গতে সাহায্য করে, (vii) এরা কোষে কেরাটিন প্রস্তুত করে, (viii) ক্যান্সার সৃষ্টি করতে পারে, (ix) টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে ।
কোনটি বিশেষায়িত কোষ নয়?
Correct Answer:
ঘ: ভ্রুণকোষ
ছত্রাক কি জন্য উদ্ভিদ নয়?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
জীব ও জড় এর মধ্যে একমাত্র পার্থক্য সৃষ্টিকারী বৈশিষ্ট্য হতে পারে?
Correct Answer:
খ: বৃদ্ধি
C4 উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার অন্ধকার পর্যায়ে শর্করা তৈরীর সময় প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
Correct Answer:
গ: অক্সালো অ্যাসিটিক এসিড
উৎসেচকের জন্য কোনটি খাটে?
Correct Answer:
ঘ: প্রত্যেক উৎসেচকের একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট বিক্রিয়া নিয়ন্ত্রণ করে
কোনটি অঙ্গতন্ত্র নয়?
Correct Answer:
গ: এন্ডাক্রিন
কোন ধরনের কলা দেহের তাপ নিয়ন্ত্রণ করে?
Correct Answer:
খ: যোজক কলা
অনুজীব এর উদাহরণ কোনটি নয়?
Correct Answer:
ঘ: বহুকোষীয় জীবের দেহকোষ
ফলের প্রধান কাজ কি?
Correct Answer:
ঘ: ব্রুণকে পুষ্টি সরবরাহ
চোখের লেন্সে পরিমিত আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে-
Correct Answer:
ক: আইরিশ
পতঙ্গের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
Correct Answer:
গ: উভয়েই
জীবদেহের সমন্বয়কারী অঙ্গতন্ত্র কোনটি?
Correct Answer:
ক: স্নায়ুতন্ত্র
কোনটি স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
পরিবেশতন্ত্রে অনুজীবের মুখ্য ভূমিকা কোনটি?
Correct Answer:
ক: বিয়োজক
ডি এন এ অণুর গঠন আবিষ্কার করে নোবেল প্রাইজ পান-
Correct Answer:
খ: ওয়াটসন, ক্রিক এবং উইলকিন্স
প্রানিজগতের শ্রেণীবিন্যাসের কোনটির তেমন গুরুত্ব নেই?
Correct Answer:
ক: দেহাবরন
ক্লাইমেট চেঞ্জে কাদের ভুমিকা বৃহত্তম?
Correct Answer:
ক: পল্যুটার
মানুষের দেহে রিংওয়ার্ম এর জীবাণু হলো-
Correct Answer:
ক: কৃমি
কোনটি খাদ্য শৃঙ্খলের উপাদান নয়?
Correct Answer:
ঘ: বিয়োজক
এক অণু গ্লুকোজের কোষীয় শ্বসনে নিট অণু ATP তৈরী হয়-
Correct Answer:
খ: 38
একটি DNA অণুর নাম-
Correct Answer:
ঘ: সবগুলোই
সন্তান যদি শুধু ছেলে বা মেয়ে হয় তাহলে পরবর্তী প্রজন্ম সমূহে কার একটি ক্রোমোজোমের সেটের পরিমান স্বাভাবিক হয়-
Correct Answer:
ক: এন্ডোমাইটোসিসে
মেন্ডেলীয় অনুপাত 3:1 কখন 2:1 হয়-
Correct Answer:
ক: মারণ জিন থাকলে
Explanation:
মেন্ডেলীয় অনুপাত 3:1 কখন 2:1 হয়- সঠিক উত্তর মারণ জিন থাকলে মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 3 : 1এবং জিনোটাইপিক অনুপাত ➞ 1 : 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 3 : 3 : 1মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম :• অসম্পূর্ণ প্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• সমপ্রকটতার ফলাফল ➞ 1 : 2 : 1• মারণ জিন বা লিথাল জিন অনুপাত ➞ 2 : 1মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম :• পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত ➞ 9 : 7• প্রকট এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 13 : 3• দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর অনুপাত ➞ 9 : 7
শিরা বা ধমনী নামকরণ করা হয় কোন ভিত্তিতে-
Correct Answer:
ঘ: সবগুলোই
কোস অভ্যন্তরে কোনটির ব্যাপন ঘটে না?
Correct Answer:
ঘ: কার্বনডাইঅক্সাইড
মাইটোসিস কোষ বিভাজনের আশুকারণ-
Correct Answer:
খ: নিউক্লিয়াসের বৃদ্ধি
মিয়োসিস এর আশুকারন-
Correct Answer:
ক: সিন্যাপসিস
Explanation:
মিয়োসিস এর আশুকারন- সঠিক উত্তর সিন্যাপসিস মায়োসিস কোষ বিভাজনের প্রোফেজ-১ এর উপ-পর্যায় সমূহ :লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায় (একবচনে কায়াজমা, বহুবচনে কায়াজমাটা), (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
জীবজগতের সাংগঠনিক স্তর বিন্যাসে Population এর পরে হবে-
Correct Answer:
ক: Community
জীববিস্তারে কালের প্রেক্ষিত নির্ণয়কে বলা হয়-
Correct Answer:
খ: জীবাশ্ম সময় সারণী
মানুষের সম্পূর্ণ ও শুদ্ধ বৈজ্ঞানিক নাম-
Correct Answer:
ক: Homo sapiens
চাল ধানের কি?
Correct Answer:
খ: এন্ডাস্পার্ম
আমাদের দেশে আবহাওয়া পরিবর্তনে কোন অভিযোজনের আন্ত প্রয়োজন-
Correct Answer:
গ: উভয়েই অন্যান্য
পুষ্প সংকেত একটি উদ্ভিদ প্রজাতির কি কি নিদের্শ করে-
Correct Answer:
ঘ: সবগুলো
চিকিৎসা ও শারীরবৃত্তে এ বছরে কোন বিশেষ শাখায় নোবেল প্রাইজ প্রদান করা হয়-
Correct Answer:
খ: Genomics
আন্তপ্রজাতির বিক্রিয়া কোনটি ইতিবাচক-
Correct Answer:
গ: সহযোগিতা
প্রাকৃতিক নিসর্গ তৈরিতে উদ্ভিদ ও প্রানীর ভূমিকা-
Correct Answer:
ঘ: পরস্পর নির্ভশীল
গুপ্তবীজী উদ্ভিদের উদাহরন কোনটি নয়?
Correct Answer:
ঘ: সাইকাস
Oriental Region এর কোনটি এন্ডেমিক ফনা-
Correct Answer:
খ: রয়েল বেঙ্গল টাইগার
Vascular উদ্ভিদের পর্ব শুরু কোনটি থেকে?
Correct Answer:
গ: ফার্ণবর্গ
আন্তপ্রজাতির কোন বিক্রিয়ায় একটির ক্ষতি হয় অথচ অনুটির কোন লাভ হয় না-
Correct Answer:
ঘ: Ameasalism
DNA-র আণবিক ওজনের ব্যাপ্তি কত?
Correct Answer:
খ: Within 106-109
নিচের কোনটি ইউক্যারিওটিক জীব হয়?
Correct Answer:
গ: Escherichia coli
নিচের কোনটিকে আণবিক কাঁচি বলে?
Correct Answer:
গ: Restriction enzyme
উদ্ভিদে সমান্তরাল শিরাবিন্যাস সাধারণত দেখা যায়-
Correct Answer:
গ: Monocot group
সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কী বলা হয়?
Correct Answer:
গ: Nucleocapsid
Explanation:
সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কী বলা হয়? সঠিক উত্তর Nucleocapsid ভিরিয়ন (Virion) ➞ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলেনিউক্লিওক্যাপসিড (Nucleocapsid) ➞ সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হয় নিউক্লিওক্যাপসিডভিরয়েডস (Viroids) ➞ ভিরয়েডস হলো এক সূত্রক বৃত্তাকার RNA অণু যা কয়েক শত নিউক্লিওটাইড নিয়ে গঠিত এবং ক্ষুদ্রতম ভাইরাস থেকেও বহুগুণে ক্ষুদ্রপ্রিয়নস (Prions) ➞ সংক্রামক প্রোটিন ফাইব্রিল হলো প্রিয়নস, এটি নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণ