জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
উদ্ভিদের পত্ররন্ধ্র পূর্ণখোলা থাকে-
Correct Answer:
খ: সকাল ১০-১১টা
শীতকালে যে বস্তু জমা হয়ে উদ্ভিদ কোষের টিস্যূর সীভপ্লেটের ছিদ্র বহুলাংশে বন্ধ হয়ে যায় ফলে খাদ্য চলাচলের পরিমাণও হৃাস পায় তা হলো-
Correct Answer:
খ: callose
মানব দেহের একটি কোষে অটোসোমের সংখ্যা কত?
Correct Answer:
ক: 44
Explanation:
মানব দেহের একটি কোষে অটোসোমের সংখ্যা কত? সঠিক উত্তর 44 প্রতিটি জীবে একটি নির্দিষ্ট সংখ্যক unique ক্রোমোসোম থাকে, যেমন - মানুষের ২৩টি । সবগুলো ইউনিক ক্রোমোসোম মিলে একটি ক্রোমোসোম সেট হয় । মানুষের দুই সেট ক্রোমোসোম থাকে অর্থাৎ প্রতিটি ক্রোমোসোম দুই কপি করে আছে । যে কোষে ২ সেট ক্রোমোসোম আছে তাকে বলা হয় ডিপ্লয়েড কোষ বা '2n' । মানুষ ডিপ্লয়েড জীব ।মানুষের ৪৬টি ক্রোমোসোমের মধ্যে ৪৪টি ক্রোমোসোমকে অটোসোম বলা হয় আর বাকি ২টি ক্রোমোসোমকে বলা হয় সেক্স ক্রোমোসোম ।
জীবের প্রকাশিত লক্ষণকে বলা হয় -
Correct Answer:
গ: ফিনোটাইপ
প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যাখ্যা করেন-
Correct Answer:
গ: Charles Robert Darwin
হোমোজাইগাস অবস্থায় কোন জিন জীবের মৃত্যু ঘটাতে পারে?
Correct Answer:
ক: লিথাল জিন
Explanation:
হোমোজাইগাস অবস্থায় কোন জিন জীবের মৃত্যু ঘটাতে পারে? সঠিক উত্তর লিথাল জিন মারণ জিন বা লিথাল জিন (অনুপাত ২ : ১) ➞ যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে । কোনো জিনের মিউটেশন ঘটার পর সংশ্লেষিত প্রোটিন যদি নিষ্ক্রীয় হয় এবং উক্ত প্রোটিনের শারীরবৃত্তীয় গুরুত্ব যদি জীবনধারনের জন্য অপরিহার্য হয় তবে হোমোজাইগাস অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে । লিথাল জিনের প্রভাবকে লিথালিটি বলে । মানুষে হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন সেমিলিথাল ধরনের । ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন সাবভাইটাল ধরনের ।মানুষের লিথাল জিনঘটিত কয়েকটি বংশগত রোগ : থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, ব্রাকিফ্যালাঞ্জি, কনজেনিটাল ইকথিওসিস প্রভৃতি ।
ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে বাইরে থেকে ভিতরের দিকে সর্বশেষ স্তরটির নাম-
Correct Answer:
গ: মিউকোসা
ম্যাক্রোলিথিসাল ডিম্বানু পাওয়া যায় কোন প্রাণীতে?
Correct Answer:
খ: পাখি
Plasmodium malariae -এর সুপ্তাবস্থা কত দিন?
Correct Answer:
ক: 18-40
তেলাপোকার ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় শুধুমাত্র উলম্বভাবে আগত রশ্মিই কর্ণিয়ায় প্রতিবিম্ব গঠন করে?
Correct Answer:
ক: এপোজিশন
মানবদেহের কোনটি উপাঙ্গিক কংকালের অংশ নয়?
Correct Answer:
ক: স্টার্নাম
টিবিয়া ও ফিবুলার অস্থিসন্ধি-
Correct Answer:
ঘ: সিনডেসমোসিস
বৃক্কের অবতল অংশের ভাজকে বলে-
Correct Answer:
গ: হাইলাস
পৃথিবীতে ছয়টি Avifanual region এ ভাগ করেন-
Correct Answer:
খ: Wallace
মানুষের লোহিত কণিকায় Rh Antigen আবিষ্কার করেণ কোন relationship বিজ্ঞানী?
Correct Answer:
ঘ: A ও B
চোখের নিউরোট্রান্সমিটার হিসেবে কার্যকরী রাসায়নিকের নাম-
Correct Answer:
গ: Rhodopcin
গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়ে কোথায় সঞ্চিত থাকে?
Correct Answer:
খ: যকৃত
একটি জীন যখন অন্য নন-অ্যালিলিক জীনের সকল কার্যকারিতাপ্রকাশে বাঁধা দেয় তাকে বলা হয়-
Correct Answer:
ঘ: এপিস্ট্যাসিস
কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের শোষণ নিউন্ত্রণ করে-
Correct Answer:
গ: গ্লুকোকর্টিকয়েড
কোন পরজীবীটি মানুষের দেহে ম্যালেরিয়া সৃষ্টি করে না?
Correct Answer:
ক: Plasmodium cynomolgi
Explanation:
কোন পরজীবীটি মানুষের দেহে ম্যালেরিয়া সৃষ্টি করে না? সঠিক উত্তর Plasmodium cynomolgi ম্যালেরিয়া পরজীবী ও রোগের নাম :Plasmodium vivax ➞ বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়াPlasmodium falciparum ➞ ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াPlasmodium ovale ➞ মাইল্ড (মৃদু) টার্সিয়ান ম্যালেরিয়াPlasmodium malariae ➞ কোয়ার্টান ম্যালেরিয়া
প্লাজমিডের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য নয়-
Correct Answer:
গ: বৃত্তাকার DNA
‘রয়েল বেঙ্গল টাইগার’ কোন প্রাণীভৌগলিক অঞ্চলের এন্ডোমিক প্রাণী?
Correct Answer:
ক: ওরিয়েন্টাল
মুক্তামাতা স্তর নয় কোনটি?
Correct Answer:
ঘ: পেরিস্টোমিয়ান
ডেনড্রাইট কিসের অংশ?
Correct Answer:
খ: নিউরণ
কোন এনজাইমটি DNA জোড়া লাগাতে ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: DNA লাইগেজ
Explanation:
কোন এনজাইমটি DNA জোড়া লাগাতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর DNA লাইগেজ রেস্ট্রিকশন এনজাইম (Restriction enzyme) ➞ যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট সিকুয়েন্স এর একটি অংশ কেটে নেয়া যায় ঐ এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে । এদেরকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজও বলা হয় । এরা DNA অণুর একটি সুনির্দিষ্ট সিকোয়েন্স, যাকে রেস্ট্রিকশন সাইট বলা হয়, তা কেটে দিতে সক্ষম । রেস্ট্রিকশন এনজাইমকে DNA অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা (Molecular scissors-আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ) হিসেবে ব্যবহার করা হয় । বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে এ পর্যন্ত সহস্রাধিক রেস্ট্রিকশন এনজাইম পৃথক করা হয়েছে ; যেমন - Eco RI, Hind III, Bam HI প্রভৃতি ।লাইগেজ এনজাইম ➞ ছেদনকৃত DNA খন্ডসমূহ (কাঙ্ক্ষিত DNA ও বাহক) DNA লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করা হয় ।সহজ ভাষায়, • DNA জোড়া লাগানো ➞ লাইগেজ এনজাইম• DNA কাটা/কর্তন/ছেদন/পৃথকীকরণ ➞ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ
Sertoli Cell পাওয়া যায়-
Correct Answer:
ক: শুক্রাশয়ে
ইনসুলিন আবিস্কার করেন-
Correct Answer:
ক: E.S Schafer
মাতৃদুগ্ধের কোন উপাদান শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে?
Correct Answer:
খ: Taurine
ভ্রূনীয় কোন স্তর থেকে পূর্ণাঙ্গ প্রণীর রক্ত সংবহনতন্ত্র উৎপত্তি হয়?
Correct Answer:
গ: এন্ডোডার্ম
ক্যান্সার কোষের উৎপত্তিস্থল থেকে অন্যস্থানে ছড়িয়ে পড়াকে বলা হয়-
Correct Answer:
খ: মেটাস্টাসিস
“কোষই জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক”- এই মতবাদ প্রবর্তন করেন-
Correct Answer:
গ: সোয়ান এবং স্লেইডেন
rRNA থাকে-
Correct Answer:
B: রাইবোসোমে
মানুষের সুষুম্নাকান্ডে স্পাইনাল নার্ভ থাকে-
Correct Answer:
খ: ৩১ জোড়া
ব্যাকটেরিয়া কোষ প্রাচীর গঠনের জন্য দায়ী-
Correct Answer:
গ: কাইটিন
কোনটি Malvaceae গোত্রের বৈশিষ্ট নয়?
Correct Answer:
ঘ: ফল সিলিকুয়া
ক্লোরোফিল-a এর আণবিক সংকেত-
Correct Answer:
খ: C₅₅H₇₂O₅N₄Mg
কোন শৈবালে ট্রাইকোব্লাষ্ট থাকে?
Correct Answer:
ক: Polysiphonia
নিচের কোনটি C₄ উদ্ভিদ নয়?
Correct Answer:
ঘ: তামাক
দিন-নিরপেক্ষ উদ্ভিদ-
Correct Answer:
ঘ: টমেটো
আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি?
Correct Answer:
গ: এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড
Explanation:
আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য :• উদ্ভিদ স্পোরোফাইট, পুষ্পক এবং ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ• গর্ভকেশর সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড এ তিন অংশে বিভক্ত• গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ• ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়, গর্ভধারণের পর ডিম্বক বীজে পরিণত হয় তাই বীজ ফলের ভেতরে থাকে• শুক্রাণু ফ্ল্যাজেলাবিহীন, পরাগায়নকালে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়• এদের দ্বিনিষেক ঘটে, নিষেকের পর সস্য গঠন আরম্ভ হয় তাই বীজের সস্য ট্রিপ্লয়েড (3n) • কোনো প্রকার আর্কিগোনিয়া সৃষ্টি হয় না• জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেলকোষ এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে• বীজে একটি বা দুটি বীজপত্র থাকে• গ্যামিটোফাইটি খুব সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল• শুক্রাণু সর্বত্র নিশ্চল এবং আর্কিগোনিয়া অনুপস্থিত• সুস্পষ্ট জনুঃক্রম বিদ্যমান
কোনটি জাইলেম টিস্যুর উপাদান নয়?
Correct Answer:
ঘ: সীভনল
Explanation:
কোনটি জাইলেম টিস্যুর উপাদান নয়? সঠিক উত্তর সীভনল জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
নিচের কোনটিতে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে?
Correct Answer:
গ: ঈস্ট
Explanation:
নিচের কোনটিতে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে? সঠিক উত্তর ঈস্ট কোষ বিভাজন তিন প্রকার :• অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন ➞ আদি কোষে ঘটে (যেমন - ঈস্ট, অ্যামিবা, প্রোটোজোয়া প্রভৃতি)• মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন ➞ দৈহিক/দেহ কোষে ঘটে (যেমন - উন্নত উদ্ভিদ ও প্রাণীকোষে)• মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন ➞ জনন মাতৃকোষে ঘটে থাকে (যেমন - মস, ফার্ন, Spirogyra প্রভৃতি)
গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সংঘটিত হয় কোষের-
Correct Answer:
ক: সাইটোপ্লাজমে
পাটের জেনম সিকোয়েন্সিং উদ্ভাবন করেন-
Correct Answer:
ক: ড. মাকসুদুল আলম
কোন এনজাইমের ব্যবহারে ভাইরাল RNA পরিপূরক DNA তৈরি করে?
Correct Answer:
খ: রিভার্স ট্রান্সক্রিপ্টেজ
DNA অনুর জেনেটিক্যালী নিষ্ক্রিয় অংশগুলোকে বলে-
Correct Answer:
খ: Junk DNA
DNA থেকে RNA তৈরির প্রক্রিয়াকে বলা হয়-
Correct Answer:
খ: Transcription
Explanation:
DNA থেকে RNA তৈরির প্রক্রিয়াকে বলা হয়- সঠিক উত্তর Transcription বিষয়সজ্ঞারেপ্লিকেশনDNA হতে DNA তৈরির প্রক্রিয়াট্রান্সক্রিপশনDNA হতে RNA তৈরির প্রক্রিয়াট্রান্সলেশনRNA হতে প্রোটিন তৈরির প্রক্রিয়ারিভার্স ট্রান্সক্রিপশনRNA হতে DNA তৈরির প্রক্রিয়া
চালে প্রাপ্ত প্রোটিন কোনটি?
Correct Answer:
গ: অরাইজেনিন
Agaricus এর জনন অংশকে বলা হয়?
Correct Answer:
খ: ফ্রুট বডি
রাইবোজোমের প্রধান উপাদান হলো-
Correct Answer:
গ: লিপিড ও rRNA
Explanation:
রাইবোজোমের প্রধান উপাদান হলো- সঠিক উত্তর লিপিড ও rRNA রাইবোসোমের রাসায়নিক গঠন ➞ রাইবোসোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন ও RNA । এদের অনুপাত ১ : ১ । 70 S রাইবোসোমে রয়েছে 23 S, 16 S ও 5 S মানের ৩টি rRNA অণু এবং ৫২ প্রকারের প্রোটিন অণু । অপরদিকে 80 S রাইবোসোমে রয়েছে 28 S, 18 S, 5.8 S ও 5 S মানের ৪টি rRNA অণু এবং ৮০ প্রকারের প্রোটিন অণু । এছাড়া এতে ২-৩ ধরনের RNAase এনজাইম এবং অল্প পরিমাণে ধাতব আয়ন, যেমন - ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন ও ম্যাঙ্গানিজ আয়ন ইত্যাদি থাকে ।আদি কোষের রাইবোসোম রাসায়নিকভাবে পৃথক ধরনের, তাই টেট্রাসাইক্লিন বা স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক ঔষুধ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে কিন্তু মানবদেহের প্রোটিন সংশ্লেষণে কোনো ব্যাঘাত সৃষ্টি করে না ।