জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
উদ্ভিদের অভিস্রবণ-এর বেলায় কোন উক্তিটি সঠিক নয়-
Correct Answer:
গ: অভিস্রবণে দ্রাবক ও দ্রব উভয়েরই ব্যাপন ঘটে
ম্যালেরিয়া জীবাণুর বেলায় কোন উক্তিটি সঠিক নয়-
Correct Answer:
ঘ: মাইক্রোগ্যামেটাসাইট হতে স্ত্রীজননকোষ সৃষ্টি হয়
কোনটি শৈবালের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
গ: এদের জননাঙ্গ বহুকোষী
কোষের নিউক্লিওলাসের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
খ: এটি ঝিল্লি দ্বারা আবৃত থাকে
মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয়ার ঝিল্লি বিলুপ্ত হয়?
Correct Answer:
খ: প্রোমেটাফেজ
Explanation:
মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয়ার ঝিল্লি বিলুপ্ত হয়? সঠিক উত্তর প্রোমেটাফেজ প্রোফেজ (Prophase) ➞ এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে ।প্রো-মেটাফেজ (Pro-metaphase) ➞ এই পর্যায়ের প্রথম দিকেই স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর আঘাতে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকে এবং এক সময় বিলুপ্ত হয়ে যায় । এই পর্যায়ে নিউক্লিওলাসেরও বিলুপ্তি ঘটে ।মেটাফেজ (Metaphase) ➞ নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে ।রেফারেন্স : ড. মোহাম্মদ আবুল হাসানNote : বিলুপ্তির ক্ষেত্রে প্রো-মেটাফেজ না থাকলে, উত্তর হবে প্রোফেজ
কোনটি স্ক্লেরেনকাইমার বেলায় সঠিক নয়?
Correct Answer:
গ: ক্লোরোপ্লাস্ট থাকে
নিচের কোনটি মৃতজীবী উদ্ভিদ?
Correct Answer:
খ: ব্যাঙের ছাতা
ম্যালেরিয়া জীবাণুর গ্যামেটাসাইট সৃষ্টি হয়-
Correct Answer:
খ: মানুষের লোহিত কণিকায়
স্প্যাডিক্স এক প্রকার-
Correct Answer:
ঘ: বিশেষ প্রকার পুষ্পবিন্যাস
কোন উক্তিটি ভাজক কলার বেলায় প্রযোজ্য নয়?
Correct Answer:
ক: উহা পরিণত কোষ দ্বারা গঠিত
Explanation:
কোন উক্তিটি ভাজক কলার বেলায় প্রযোজ্য নয়? সঠিক উত্তর উহা পরিণত কোষ দ্বারা গঠিত ভাজক/মেরিস্টেম টিস্যুর বৈশিষ্ট্য :• কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমব্যাসীয়• কোষগুলো বিভাজন ক্ষমতাসম্পন্ন• আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার হয়• সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট• কোষের নিউক্লিয়াস (কেন্দ্রে অবস্থান) অপেক্ষাকৃত বড় এবং ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে• বিপাকীয় হার বেশি• কোষ গহ্বর, আন্তঃকোষীয় ফাঁক, সঞ্চিত খাদ্য অথবা বর্জ্য পদার্থ থাকে না• প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে
মানবদেহের ম্যালেরিয়া জীবাণুর প্রাথমিক অবস্থা কোনটি?
Correct Answer:
ক: স্পোরোজায়াইট
অশস্যল বীজ হল-
Correct Answer:
ক: যে বীজে এন্ডোস্পার্ম থাকে না
প্রাণিবিজ্ঞানে শ্রেণিবিন্যাসের বেলায় কোনটি সঠিক?
Correct Answer:
খ: পর্ব, শ্রেণি, বর্গ, গোত্র, গণ, প্রজাতি
Explanation:
প্রাণিবিজ্ঞানে শ্রেণিবিন্যাসের বেলায় কোনটি সঠিক? সঠিক উত্তর পর্ব, শ্রেণি, বর্গ, গোত্র, গণ, প্রজাতি শ্রেণিবিন্যাসের আবশ্যিক ধাপ হচ্ছে ৭টি, যথা ➞ Kingdom (রাজ্য), Phylum (পর্ব), Class (শ্রেণি), Order (বর্গ), Family (গোত্র), Genus (গণ) ও Species (প্রজাতি)• ট্যাক্সন হচ্ছে শ্রেণিবদ্ধগত একক• শ্রেণিবিন্যাসের মূল বা ভিত্তি একক হচ্ছে প্রজাতি• শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ স্তর হলো পর্ব• রাজ্য হলো প্রাণী শ্রেনিবিন্যাসের সার্বজনীন স্তর
মায়োসিস কোষ বিভাজনের বেলায় কোনটি ঘটে না?
Correct Answer:
খ: প্রথম মিওসিস বিভাজনে ক্রোমাটিড পৃথক হয়ে যায়
Explanation:
মায়োসিস কোষ বিভাজনের বেলায় কোনটি ঘটে না? সঠিক উত্তর প্রথম মিওসিস বিভাজনে ক্রোমাটিড পৃথক হয়ে যায় মাইটোসিস (Mitosis) ➞ মাইটোসিস বিভাজনে মাতৃকোষের প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ারসহ লম্বালম্বিভাবে সমান দু'ভাগে ভাগ হয় এবং প্রতিটি অংশ এর নিকটবর্তী মেরুতে গমন করে । ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে । তাই মাইটোসিসকে ইকোয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয় । মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে ঘটে থাকে ।মায়োসিস (Meiosis) ➞ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায় তা ই মায়োসিস, একে হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয় । মায়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে (অথবা হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে) ঘটে থাকে ।
অমরাবিন্যাসের সঠিক সংজ্ঞা কোনটি?
Correct Answer:
ক: গর্ভাশয়ের অভ্যন্তরে আমরা যে পদ্ধতে বিন্যস্ত থাকে তাকে অমরাবিন্যাস বলে
কোন উক্তিটি মিথ্যা?
Correct Answer:
খ: মলিবডেনাম প্রভাবক বিবর্ধক হিসেবে কাজ করতে পারে না
সিগময়েড নচ কোথায় থাকে?
Correct Answer:
গ: ব্যাঙের রেডিও আলনায়
প্রস্থপ্রাচীর বিহীন ও বহু কেন্দ্রিকাবিশিষ্ট উদ্ভিদ দেহকে বলা হয়-
Correct Answer:
ক: সিনোসাইট
কোন স্থানে প্যারেনকাইমা কলা দেখা যায় না?
Correct Answer:
ঘ: পত্রবৃন্তে
যকৃত সিকা নিঃসৃত উৎসেচকের কাজ কী?
Correct Answer:
গ: পরিপাক
কোনটি নেমাটোডের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
ঘ: দেহ খণ্ডায়িত
গ্লাইকোলাইসিসের সময়-
Correct Answer:
ঘ: উভয় ক্ষেত্রেই অক্সিজেন প্রয়োজনীয় নয়
প্লাজমামেমব্রেন হলো-
Correct Answer:
ক: নির্বাচন মূলকভাবে ভেদ্য
ম্যালেরিয়ার যৌন চক্রের বেলায় কোনটি সঠিক নয়?
Correct Answer:
ঘ: এই চক্রে মেরোজোয়েট উৎপন্ন হয়
একটি আদর্শ পাতার অংশগুলি-
Correct Answer:
ক: পত্রমূল, পত্রফলক, পত্রবৃন্ত
নগ্নজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়-
Correct Answer:
খ: দ্বি-নিষেক হয়
Explanation:
নগ্নজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়- সঠিক উত্তর দ্বি-নিষেক হয় নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য :• স্পোরোফাইট অসমরেণুপ্রসূ অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর (পুং ও স্ত্রী স্পোর) তৈরি করে• স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন (cone) তৈরি করে• মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয় তৈরি হয় না অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই• পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়• ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে• গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না• ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে• নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না (ব্যতিক্রম Ephedra), তাই শাঁস (endosperm) হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়• জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না (ব্যতিক্রম Gnetum) এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না• সকলেই বায়ু পরাগী• সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়• Leaf scar নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য
কোন উক্তিটি নিউক্লিয়াসের বেলায় প্রযোজ্য নয়?
Correct Answer:
খ: ইহা ঝিল্লি দ্বারা আবৃত নহে
দীর্ঘ অস্থির প্রাস্তে যে তরুণাস্থি থাকে তা হলো-
Correct Answer:
ঘ: ক্যালসিফাইড
নিউক্লিয়াস বিশিষ্ট লোহিত কণিকা কোন প্রাণীতে থাকে?
Correct Answer:
গ: ব্যাঙে
প্লাজমোডিয়াম জীবন চক্রের বিষাক্ত অবস্থা কোনটি?
Correct Answer:
ঘ: মেরোজয়েট
ডিম্বানু সৃষ্টি হয় স্ত্রীস্তবকের-
Correct Answer:
ঘ: ডিম্বকে
কোনটি দ্বিবীজপত্রী বীজের বৈশিষ্ট্য?
Correct Answer:
খ: ভ্রূণ মুকুল শীর্ষক ও বীজপত্র পার্শ্বীয়
প্লাস্টিড নাই এমন উদ্ভিদ কোনটি?
Correct Answer:
ক: ছত্রাক
Explanation:
প্লাস্টিড নাই এমন উদ্ভিদ কোনটি? সঠিক উত্তর ছত্রাক ছত্রাক (Fungi), ব্যাকটেরিয়া, নীলাভ-সবুজ শৈবাল (সায়ানোব্যাকটেরিয়া) এবং প্রাণী কোষে প্লাস্টিড নেই । নীলাভ সবুজ শৈবালে প্লাজমামেমব্রেন ভেতরে প্রবিষ্ট হয়ে থাইলাকয়েড সৃষ্টি করে এবং থাইলাকয়েড ক্লোরোফিল ধারণ করে ।
কোনটি অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
গ: রক্ত সংবহন তন্ত্র খোলা ধরনের কতকগুলি অনুদের্ঘ্য নালীর সমন্বয়ে গঠিত
কোনটি পাতার কাজ নয়?
Correct Answer:
ঘ: খাদ্য হজম করা
সিলিয়াযুক্ত এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়?
Correct Answer:
খ: শ্বাসনালীতে
কোনটি ফার্ন এর বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
খ: পরিবহন তন্ত্র নেই
কোনটি মাইটোসিস কোষ বিভাজনে ঘটে না?
Correct Answer:
খ: হোমোলোগাস ক্রোমোসোম পাশাপাশি অবস্থান সমান থাকে
অ্যামিরা কোন পর্বের জীব?
Correct Answer:
গ: প্রোটোজোয়া
কোষ যত ক্ষুদ্রাকৃতি হবে-
Correct Answer:
গ: প্রাণকেন্দ্রে তত ক্ষুদ্রাকার হবে
প্রতিটি নিউক্লিওটাইডে (Nucleotide) থাকে-
Correct Answer:
খ: শর্করা, বেইস এবং ফসফেট
সালোকসংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা-
Correct Answer:
গ: আলো শোষন করে এবং সালোকসংশ্লেষন রাসায়নিক বিক্রিয়ায় পানিকে ভেঙ্গে ফেলে
সবুজ টম্যোটো লাল হয়, কারণ-
Correct Answer:
ক: ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রুপান্তরিত হয়
প্লাজমোডিয়ামের স্পোরোজয়েট তৈরি হয়-
Correct Answer:
খ: স্ত্রী এনোফিলিস মশার পাকস্থলীল গায়ে
ফুসফুস থেকে যে রক্ত বেরিয়ে যায় তা ফুসফুসে যে রক্ত ঢুকে তার চেয়ে নিম্নের কোন বৈশিষ্ট্য সমৃদ্ধ?
Correct Answer:
গ: প্রতি মিলিমিটার রক্তে লোহিত কণিকার সংখ্যায়
কোন কোন পরজীবীর তাদের জীবন চক্র শেষ করতে দু’টি পরাশ্রয়ের দরকার হয় , কারণ-
Correct Answer:
খ: একই পরাশ্রয়ে যৌন ও অযোনৈ চক্র সংগঠিত হতে পারে না
নিচের কোন মিলটি সঠিক নয়?
Correct Answer:
ক: কচ-নিউক্লিয়াস
স্কেরেনকাইমা (Sclerenchyma) কোষ-
Correct Answer:
খ: লিগনিন জমা হয়ে পুরু প্রাচীর বিশিষ্ট
গাজঁন কী?
Correct Answer:
খ: জটিল জৈব পদার্থকে এনজাইমের সাহায্যে বিয়োজিত করে সরল পদার্থে পরিণত করা
Explanation:
গাজঁন কী? সঠিক উত্তর জটিল জৈব পদার্থকে এনজাইমের সাহায্যে বিয়োজিত করে সরল পদার্থে পরিণত করা কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ অনু অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথানল বা ল্যাকটিক এসিড সৃষ্টি ও অল্প পরিমাণ শক্তি উৎপাদন প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বা গাজন বলে। কিছু ব্যাকটেরিয়া ও ইস্টে ফার্মেন্টেশন ঘটে। বিজ্ঞানের যে শাখায় ফার্মেন্টেশন সম্পর্কে অধ্যায়ন করা হয় তাকে জাইমোলজি বলে।
লোহিত ফসফরাস এর ক্ষেত্রে কোনটি সত্য নয়?
Correct Answer:
ক: পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে