টিস্যু ও টিস্যুতন্ত্র(অষ্টম অধ্যায়) MCQs
Showing 50 questions (Total: 101)
দ্বিবীজপত্রী গাছের কাণ্ডের প্রস্থচ্ছেদের যে স্তরে শ্বেতসার দানা পরিলক্ষিত হয় তার নাম কী?
Correct Answer:
ঘ: অন্তঃত্বক
Explanation:
দ্বিবীজপত্রী গাছের কাণ্ডের প্রস্থচ্ছেদের যে স্তরে শ্বেতসার দানা পরিলক্ষিত হয় তার নাম কী? সঠিক উত্তর অন্তঃত্বক মূলের অন্তঃত্বক:•মূলের অন্তঃত্বকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখা যায়। •অন্তঃত্বকের যেসব কোষগুলোর প্রাচীর পাতলা থাকে তাদের প্যাসেজ সেল বলে।•দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডের অন্তঃত্বকে শ্বেতসার আবরণ থাকে।
Pallisade Parenchyma কোষের কাজ কি ?
Correct Answer:
ক: খাদ্য তৈরী করা
Explanation:
Pallisade Parenchyma কোষের কাজ কি ? সঠিক উত্তর খাদ্য তৈরী করা উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিলের সহায়তায়। Pallisade Parenchyma খাদ্য প্রস্তুতে সহায়তা করে। উদ্ভিদ দেহে খাদ্য পরিবহনের কাজটি ঘটে পানি ব্যবহার করে এবং অভিস্রবন প্রক্রিয়ায়। Pallisade Parenchyma কোষের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত, সাধারণত পাতলা ও সমান পুরু হয়ে থাকে। কোষের মাঝে থাকা গহ্বরগুলো পানি ধারণের ক্ষমতা রাখে। এরা পুরো উদ্ভিদদেহ জুড়েই থাকতে পারে। একইসাথে কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকায় অভিস্রবন ঘটা সহজ।
সর্বপ্রথম টিস্যু শব্দটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী?
Correct Answer:
ঘ: Bichar
Explanation:
সর্বপ্রথম টিস্যু শব্দটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর Bichar Marie François Xavier Bichat একজন ফরাসি অ্যানাটমিস্ট এবং প্যাথলজিস্ট ছিলেন, যিনি আধুনিক হিস্টোলজির জনক হিসাবে পরিচিত । যদিও তিনি অণুবীক্ষণ যন্ত্র ছাড়াই কাজ করেছিলেন , বিচাট 21 ধরনের প্রাথমিক টিস্যুকে আলাদা করেছেন যেগুলি থেকে মানবদেহের অঙ্গগুলি গঠিত হয়। তিনি "সর্বপ্রথম যিনি টিস্যু শব্দটি ব্যবহার করেন ও প্রস্তাব করেন যে, টিস্যু মানব শারীরস্থানের একটি কেন্দ্রীয় উপাদান, এবং তিনি অঙ্গগুলিকে নিজেদের মধ্যে সত্ত্বা হিসাবে বিবেচনা না করে প্রায়শই বিচ্ছিন্ন টিস্যুর সংগ্রহ হিসাবে বিবেচনা করেছিলেন।
‘থানকুনি’ গাছের পাতার পত্রফলকের আকৃতি-
Correct Answer:
খ: অর্ধ চন্দ্রাকার
Explanation:
‘থানকুনি’ গাছের পাতার পত্রফলকের আকৃতি- সঠিক উত্তর অর্ধ চন্দ্রাকার থানকুনি (বৈজ্ঞানিক নাম: Centella asiatica) এক ধরনের খুব ছোট বর্ষজীবী ভেষজ উদ্ভিদ। এর বৈজ্ঞানিক পরিবাবের নাম ম্যাকিনলেয়াসি যাকে অনেকে এপিকেসি পরিবাবের উপপরিবার মনে করেন। থানকুনি’ গাছের পাতার পত্রফলকের আকৃতি অর্ধ চন্দ্রাকার। বাংলাদেশ, ভারত, সিংহল, উত্তর অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি, এবং এশিয়ার অন্যান্য প্রান্তে এই উদ্ভিদ পাওয়া যায়। ভেষজ হিসাবে এর বহুল ব্যবহার আছে আয়ুর্বেদিক, প্রাচীন আফ্রিকীয়, চৈনিকসহ অনেক দেশের চিকিৎসাবিদ্যায়। এর বৈজ্ঞানিক নাম আগে ছিল Hydrocotyle asiatica L. এবং Trisanthus cochinchinensis (Lour.)।
প্রয়োজনের অতিরিক্ত পানি কোন পথে উদ্ভিদ দেহ থেকে তরল আকারে বের হয়ে যায়-
Correct Answer:
গ: হাইডাথোড
Explanation:
প্রয়োজনের অতিরিক্ত পানি কোন পথে উদ্ভিদ দেহ থেকে তরল আকারে বের হয়ে যায়- সঠিক উত্তর হাইডাথোড পানি-পত্ররন্ধ্র বা হাইডাথোড (Hydathode) দেখা যায় ঘাস, কচু, টমেটো ইত্যাদি উদ্ভিদে ।
প্যারেনকাইমা টিস্যুতে বড় বড় বায়ু কুঠুরী থাকলে, তাকে কী বলে?
Correct Answer:
গ: অ্যারেনকাইমা
Explanation:
প্যারেনকাইমা টিস্যুতে বড় বড় বায়ু কুঠুরী থাকলে, তাকে কী বলে? সঠিক উত্তর অ্যারেনকাইমা প্যারেনকাইমা টিস্যু: যেসব স্থায়ী টিস্যু সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীরযুক্ত সজীব কোষ সমন্বয়ে গঠিত হয় তাকে প্যারেনকাইমা টিস্যু বলে। ক্লোরেনকাইমা টিস্যু: প্যারেনকাইমা টিস্যুতে ক্লোরোফিল থাকলে তাকে ক্লোরেনকাইমা বলা হয়। প্যারেনকাইমা টিস্যুতে বড় বায়ু কুঠুরী থাকলে, তাকে অ্যারেনকাইমা বলে|
ক্যাম্বিয়াম অনুপস্থিত থাকে নিম্নের কোন গাছে?
Correct Answer:
ঘ: কলাবতী
Explanation:
ক্যাম্বিয়াম অনুপস্থিত থাকে নিম্নের কোন গাছে? সঠিক উত্তর কলাবতী বিভাজনক্ষম এক বা একাধিক স্তর বিশিষ্ট সজীব কোশের সমন্বয়ে গঠিত যে পার্শ্বীয় ভাজক কলা উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় তাকে ক্যাম্বিয়াম বলে । যা কলাবতী গাছে অনুপস্থিত থাকে। অন্ত্রের সংশ্লিষ্ট অংশে প্রদাহের সৃষ্টি হয়, পেট ব্যথা করে এবং শ্লেষ্মা, রক্তসহ পাতলা পায়খানা হতে থাকে। আমাশয় হলে পেট কামড়ানোসহ মলের সঙ্গে পিচ্ছিল আম অথবা শ্লেষ্মাযুক্ত রক্ত যায়। আমাশয়ের অন্যতম ভেষজ এই কলাবতী। আমাশয় হলে কলাবতী গাছের মূল সিদ্ধ করে দুধের সাথে মিশিয়ে এই ক্বাথ খেলে আমাশয় ভালো হয়ে যাবে।
নিম্নের কোন টিস্যুতে খাদ্য জমা থাকে?
Correct Answer:
খ: প্যারেনকাইমা
Explanation:
নিম্নের কোন টিস্যুতে খাদ্য জমা থাকে? সঠিক উত্তর প্যারেনকাইমা প্যারেনকাইমা ভাজক টিস্যু যা খাদ্য সঞ্চয়ে ভূমিকা পালন করে
মাটি -কণার ফাঁকে -ফাঁকে সঞ্চিত পানিকে বলা হয় -
Correct Answer:
ঘ: কৈশিক পানি
Explanation:
মাটি -কণার ফাঁকে -ফাঁকে সঞ্চিত পানিকে বলা হয় - সঠিক উত্তর কৈশিক পানি মাটির সূক্ষ্ম কণার ফাঁকে বাষ্পাকারে লেগে থাকা পানিকে কৈশিক পানি বলে।
উড ফাইবার হচ্ছে -
Correct Answer:
গ: জাইলেম ফাইবার
Explanation:
উড ফাইবার হচ্ছে - সঠিক উত্তর জাইলেম ফাইবার জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম/উড ফাইবার এবং জাইলেম/উড প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিত ।ফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত ।
পদ্মের পত্রবৃন্তকোষে কোন প্যারেনকাইমা দেখা যায়?
Correct Answer:
গ: Aerenchyma
Explanation:
পদ্মের পত্রবৃন্তকোষে কোন প্যারেনকাইমা দেখা যায়? সঠিক উত্তর Aerenchyma এরেনকাইমা বা এরিফেরাস প্যারেনকাইমা বা ল্যাকুনা, প্যারেনকাইমার একটি পরিবর্তন যা একটি স্পঞ্জি টিস্যু তৈরি করে যা কিছু গাছের পাতা, কান্ড এবং শিকড়ে ফাঁকা জায়গা বা বায়ু চ্যানেল তৈরি করে, যা অঙ্কুর এবং মূলের মধ্যে গ্যাসের আদান-প্রদানের অনুমতি দেয়। পদ্মের পত্রবৃন্তকোষে এরেনকাইমা দেখা যায় |
উদ্ভিদ মূলরোম দিয়ে কোনটি শোষণ করতে পারে?
Correct Answer:
খ: কৈশিক পানি
Explanation:
উদ্ভিদ মূলরোম দিয়ে কোনটি শোষণ করতে পারে? সঠিক উত্তর কৈশিক পানি মাটির সূক্ষ্ম কণার ফাঁকে বাষ্পাকারে লেগে থাকা পানিকে কৈশিক পানি বলে। উদ্ভিদ মূলরোম দিয়ে কৈশিক পানি শোষণ করতে পারে |
রসস্ফীতির জন্য প্রোটোপ্রাজম কর্তৃক কোষ প্রাচীরের উপর যে চাপের সৃষ্টি হয় তাকে কি বলে?
Correct Answer:
ঘ: টারগার প্রেসার
Explanation:
রসস্ফীতির জন্য প্রোটোপ্রাজম কর্তৃক কোষ প্রাচীরের উপর যে চাপের সৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক উত্তর টারগার প্রেসার টারগার প্রেসার হলো উদ্ভিদের কোষের এক ধরনের দেয়াল যা ব্যাকটেরিয়া, ছত্রাক এবং কোষ প্রাচীরের রসের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে কাজ করে।
কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য?
Correct Answer:
ক: কোষে সাধারনত কেন্দ্রীয় বড় গহ্বর থাকে
Explanation:
কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য? সঠিক উত্তর কোষে সাধারনত কেন্দ্রীয় বড় গহ্বর থাকে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য :(i) স্থায়ী টিস্যুর কোষগুলো সাধারণত বিভাজনে অক্ষম(ii) টিস্যুতে দু'রকম কোষ থাকে - জীবিত ও মৃত(iii) জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম(iv) মৃত কোষ প্রোটোপ্লাজমবিহীন(v) কোষগুলোর প্রাচীর অপেক্ষাকৃত স্থূল অর্থাৎ বেশ পুরু(vi) কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়(vii) নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট এবং কোষের এক পাশে অবস্থান করে
পাটের আঁশ হলো-
Correct Answer:
গ: ফ্লোয়েম স্কেরেনকাইমা
Explanation:
পাটের আঁশ হলো- সঠিক উত্তর ফ্লোয়েম স্কেরেনকাইমা স্ক্লেরেনকাইমা তন্তু জাইলেম কলার সঙ্গে অবস্থান করলে তখন তাকে কাষ্ঠল তন্তু এবং ফ্লোয়েম কলার সঙ্গে অবস্থান করলে তখন তাকে বাস্ট তন্তু বলে । পাট , শণ ইত্যাদি ফ্লোয়েম স্লেরেনকাইমার উদাহরণ ।
মূলের পরিবহন টিস্যুতন্ত্র কী ধরনের ?
Correct Answer:
ক: অরীয়
Explanation:
মূলের পরিবহন টিস্যুতন্ত্র কী ধরনের ? সঠিক উত্তর অরীয় অরীয় (Radial) ➞ যে ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে এবং পাশাপাশি অবস্থান করে তাকে অরীয় ভাস্কুলার বান্ডল বলে । পুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায় । দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লোয়েম বান্ডল এর সংখ্যা সাধারণত পাঁচ এর কম থাকে (২-৪) কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের প্রত্যেকের সংখ্যা সাধারণত ছয় এর অধিক
উদ্ভিদকে প্রতিরক্ষা প্রদান করে-
Correct Answer:
খ: স্ক্লেরেনকাইমা
Explanation:
উদ্ভিদকে প্রতিরক্ষা প্রদান করে- সঠিক উত্তর স্ক্লেরেনকাইমা উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল যেমন মূল, কাণ্ড, পাতার রসালো ও নরম অংশে প্যারেনকাইমা টিস্যু অবস্থান করে। পাতার বোঁটা মধ্য শিরায়, ত্বকের নিচে ও ফুলের বোঁটায় এই টিস্যু অবস্থান করে। আর স্ক্লেরেনকাইমা টিস্যু কর্টেক্স, জাইলেম, ফ্লোয়েম ও পেরিসাইকেলে অবস্থান করে। দৃঢ়তা প্রদান করাই স্ক্লেরেনকাইমা টিস্যুর প্রধান কাজ।
একবীজপত্রী মূলে অনুপস্থিত -
Correct Answer:
ঘ: হাইপোডার্মিস
Explanation:
একবীজপত্রী মূলে অনুপস্থিত - সঠিক উত্তর হাইপোডার্মিস একবীজপত্রী উদ্ভিদের মূল :• এপিব্লেমা বা ত্বকে কিউটিকল থাকে না, তবে এককোষী রোম থাকে• হাইপোডার্মিস অনুপস্থিত• এন্ডোডার্মিস থাকে এবং তা বৃত্তাকার• পেরিসাইকল উপস্থিত এবং এটি একস্তরবিশিষ্ট ও প্যারেনকাইমা কোষে গঠিত• ভাস্কুলার বান্ডল অরীয়, জাইলেম ও ফ্লোয়েম প্রত্যেকটি সংখ্যায় ৬ এর অধিক এবং দুটি ভিন্ন ব্যাসার্ধে সজ্জিত থাকে• জাইলেম এক্সার্ক অর্থাৎ মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে
পাতার তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায়-
Correct Answer:
খ: ফ্লোয়েম
Explanation:
পাতার তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায়- সঠিক উত্তর ফ্লোয়েম জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য :জাইলেম : (i) জাইলেম প্রধানত মৃত টিস্যু(ii) জাইলেমে ভেসেল, ট্রাকিড, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) জাইলেমে একমাত্র জীবিত উপাদান হলো উড প্যারেনকাইমা(iv) জাইলেম কান্ডের কেন্দ্রের দিকে থাকে(v) পানি ও খাদ্যরস পরিবহন এবং দেহকে দৃঢ়তা প্রদান করাই জাইলেমের কাজ(vi) জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন হয়ফ্লোয়েম : (i) ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু(ii) ফ্লোয়েমে সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার(iv) ফ্লোয়েম কান্ডের পরিধির দিকে থাকে(v) খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করাই ফ্লোয়েমের কাজ(vi) ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী বা উভমুখী সংবহন হয়
জাইলেম টিস্যুর উপাদান নয় কোনটি?
Correct Answer:
ক: সঙ্গী কোষ
Explanation:
জাইলেম টিস্যুর উপাদান নয় কোনটি? সঠিক উত্তর সঙ্গী কোষ জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়?
Correct Answer:
ক: 2
Explanation:
বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যুকে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর 2 সব ধরনের টিস্যুকে, টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী দু'টি ভাগে ভাগ করা যায় ; যথা - (1) ভাজক টিস্যু এবং (2) স্থায়ী টিস্যু
জাইলেম টিস্যুর কোষীয় উপাদান নয় কোনটি?
Correct Answer:
ক: সীভনল
Explanation:
জাইলেম টিস্যুর কোষীয় উপাদান নয় কোনটি? সঠিক উত্তর সীভনল জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
Casperian stripe দেখা যায়-
Correct Answer:
ক: মূলে
Explanation:
Casperian stripe দেখা যায়- সঠিক উত্তর মূলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ : মূলের অন্তঃত্বকীয় কোষের প্রস্থ ও পার্শ্বপ্রাচীর সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে।
জাইলেম টিস্যু অংশ নয় কোনটি?
Correct Answer:
গ: সীভপ্লেট
Explanation:
জাইলেম টিস্যু অংশ নয় কোনটি? সঠিক উত্তর সীভপ্লেট জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
সপুষ্পক উদ্ভিদের পাতার শীর্ষ প্রধানত কোন টিস্যু দ্বারা গঠিত?
Correct Answer:
ক: প্যারেনকাইমা
Explanation:
সপুষ্পক উদ্ভিদের পাতার শীর্ষ প্রধানত কোন টিস্যু দ্বারা গঠিত? সঠিক উত্তর প্যারেনকাইমা সপুষ্পক উদ্ভিদের পাতার শীর্ষ প্রধানত প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত | এসব স্থায়ী টিস্যু সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীরযুক্ত সজীব কোষ সমন্বয়ে গঠিত হয় |
রাবার গাছের কান্ড থেকে নির্গত রস কোন ধরনের টিস্যু?
Correct Answer:
ঘ: নিঃস্রাবী
Explanation:
রাবার গাছের কান্ড থেকে নির্গত রস কোন ধরনের টিস্যু? সঠিক উত্তর নিঃস্রাবী ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু (secretory tissue) ➞ যে টিস্যু হতে নানা প্রকার তরল পদার্থ (উৎসেচক, বর্জ্য পদার্থ = রেজিন, গদ, উদ্বায়ী তেল, আঠা ইত্যাদি) নিঃসৃত হয়ে থাকে, তাকে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু বলে । ক্ষরণকারী টিস্যু দু'প্রকার ; যথা : (i) তরুক্ষীর টিস্যু এবং (ii) গ্রন্থি টিস্যুকচু, রাবার, কলা, পেঁপে উদ্ভিদে তরুক্ষীর নালী থাকে । রাবার গাছের তরুক্ষীর হতেই বাণিজ্যিক রাবার তৈরি হয় ।
উদ্ভিদ মাটি হতে পানি শোষণ করে মূলের কোন অঙ্গের মাধ্যমে ?
Correct Answer:
গ: মূলরোম
Explanation:
উদ্ভিদ মাটি হতে পানি শোষণ করে মূলের কোন অঙ্গের মাধ্যমে ? সঠিক উত্তর মূলরোম মূলের ত্বককোশের বাইরের প্রাচীর নলের মতাে বেড়ে মূলরােম গঠন করে । এককোশী মূলরোম ক্ষণস্থায়ী । মূলরোম কোশগুলির মধ্যে গহ্বরযুক্ত প্রােটোপ্লাস্ট থাকে এবং নিউক্লিয়াস রােমের শীর্ষে যায় ।উদ্ভিদের মূলরোম দিয়ে পানি পরিশোষণ অভিস্রবণ-প্রক্রিয়ায় হয়ে থাকে।
ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম-
Correct Answer:
ক: পার্শ্বীয় ভাজক টিস্যু
Explanation:
ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম- সঠিক উত্তর পার্শ্বীয় ভাজক টিস্যু ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু (Intercalary meristem) ➞ ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেইল প্রভৃতি উদ্ভিদপার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটেরাল মেরিস্টেম (Lateral meristem) ➞ ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম প্রভৃতিগ্রাউন্ড মেরিস্টেম (Ground meristem) ➞ কর্টেক্ম, মজ্জা ও মজ্জা রশ্মি সৃষ্টি করে
জাইলেম টিস্যু গঠনের উপাদান নয় কোনটি ?
Correct Answer:
খ: সঙ্গীকোষ
Explanation:
জাইলেম টিস্যু গঠনের উপাদান নয় কোনটি ? সঠিক উত্তর সঙ্গীকোষ জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
কোন পানি উদ্ভিদের জন্য সহ লভ্য ?
Correct Answer:
গ: কৈশিক পানি
Explanation:
কোন পানি উদ্ভিদের জন্য সহ লভ্য ? সঠিক উত্তর কৈশিক পানি মাটির সূক্ষ্ম কণার ফাঁকে বাষ্পাকারে লেগে থাকা পানিকে কৈশিক পানি বলে। এই পানি উদ্ভিদের জন্য সহ লভ্য |
নিচের কোনটির পরিবহন টিস্যু আছে?
Correct Answer:
ঘ: ফার্ন
Explanation:
নিচের কোনটির পরিবহন টিস্যু আছে? সঠিক উত্তর ফার্ন ফার্ন হল টেরিডোফাইট প্রজাতির উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ হলো ফার্ন। এদের পরিবহন টিস্যু আছে | এদের দেহ সপুষ্পক উদ্ভিদের মতো মূল,কান্ড ও পাতায় বিভক্ত। এদের ফুল হয় না।
কোনটি ভাস্কুলার বান্ডল তথা পরিবহন টিস্যুতন্ত্রের বিভিন্ন প্রকারভেদ এর অন্তর্ভুক্ত নয় ?
Correct Answer:
গ: মেডুলারি
Explanation:
কোনটি ভাস্কুলার বান্ডল তথা পরিবহন টিস্যুতন্ত্রের বিভিন্ন প্রকারভেদ এর অন্তর্ভুক্ত নয় ? সঠিক উত্তর মেডুলারি ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ : জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর তুলনামূলক অবস্থানের উপর নির্ভর করে ভাস্কুলার বান্ডলকে তিন ভাগে ভাগ করা যায় ; যথা - (i) সংযুক্ত, (ii) অরীয় এবং (iii) কেন্দ্রিকসংযুক্ত (Conjointt) : (i) সমপার্শ্বীয় এবং (ii) সমদ্বিপার্শ্বীয়কেন্দ্রিক (Concentric) : (i) জাইলেম কেন্দ্রিক বা হ্যাড্রোসেন্ট্রিক এবং (ii) ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক
কোলেনকাইমা টিস্যুর কাজ নয় কোনটি ?
Correct Answer:
ক: খাদ্য সঞ্চয় করে থাকে
Explanation:
কোলেনকাইমা টিস্যুর কাজ নয় কোনটি ? সঠিক উত্তর খাদ্য সঞ্চয় করে থাকে যেসব স্থায়ী টিস্যুর কোষপ্রাচীর অসম পুরুত্ব বিশিষ্ট সজীব কোষ দ্বারা গঠিত, তাকে কোলেনকাইমা টিস্যু বলে।কোলেনকাইমা গঠন ও বৈশিষ্ট্যঃ কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং কোনাগুলো অধিক পুরু। কোষ প্রাচীরে সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়। এই কোষগুলো লম্বাটে ও সজীব। এই টিস্যুতে আন্তঃকোষীয় থাকতে পারে।
মূলের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
Correct Answer:
খ: স্থলজ ও জলজ উভয় প্রকার উদ্ভিদেই মূলস্থান অঞ্চল বিদ্যমান
Explanation:
মূলের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? সঠিক উত্তর স্থলজ ও জলজ উভয় প্রকার উদ্ভিদেই মূলস্থান অঞ্চল বিদ্যমান মূল বা শেকড় (ইংরেজি: Root) হচ্ছে একটি বৃক্ষ বা গাছের ভিত্তি। উদ্ভিদের ভ্রূণমুকুল থেকে উৎপন্ন হয়ে যে অঙ্গটি মাটির নিচে বৃদ্ধি পায় তাকে মূল বলে। স্থলজ ও জলজ উভয় প্রকার উদ্ভিদেই মূলস্থান অঞ্চল বিদ্যমান |মূলের প্রকারভেদআকৃতি দিক থেকে মূল চার প্রকার। যথা–১। মুলাকৃতি মূল,২। গাজরাকৃতি মূল,৩। শালগমাকৃতি মূল এবং৪। কন্দাকৃতি মূল।
কোনটি কাণ্ডের বৈশিষ্ট্য?
Correct Answer:
ঘ: সবগুলো
Explanation:
কোনটি কাণ্ডের বৈশিষ্ট্য? সঠিক উত্তর সবগুলো কাণ্ডের বৈশিষ্ট্য:1. কাণ্ড ভ্রুণকাণ্ডের বৃদ্ধির প্রাপ্ত ও বিকশিত রূপ2.ইহাতে পর্ব ও মধ্যপর্ব আছে3. কাণ্ডের শাখা প্রশাখা বাহির্জনিষ্ণু অঞ্চল হতে সৃষ্টি হয়কাণ্ডের মধ্য দিয়ে জাইলেম ও ফ্লোয়েম এর মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি, খনিজ লবণ ইত্যাদি শাখা-প্রশাখায়, পাতায়, ফুলে এবং ফলে বাহিত হয়।
নিম্নের কোনটিতে পরিবহন টিস্যু আছে ?
Correct Answer:
ঘ: ফার্ন
Explanation:
নিম্নের কোনটিতে পরিবহন টিস্যু আছে ? সঠিক উত্তর ফার্ন ১.ফার্ন উদ্ভিদ স্পোরোফাইট২.দেহ মূল, কান্ড ও পাতায় বিভক্ত, পরিবহন টিস্যু বিদ্যমান৩.পাতা পক্ষল যৌগিক৪.শুক্রাণু বহু ফ্লাজেলাযুক্ত
নিম্নের কোনটি টিস্যুর জন্য সঠিক নয় ?
Correct Answer:
ক: স্কেরেনকাইমা প্রত্যক্ষভাবে পানি পরিবহনে সাহয়তা করে।
Explanation:
নিম্নের কোনটি টিস্যুর জন্য সঠিক নয় ? সঠিক উত্তর স্কেরেনকাইমা প্রত্যক্ষভাবে পানি পরিবহনে সাহয়তা করে। খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহন প্যারেনকাইমা টিস্যুর কাজ। দৃঢ়তা প্রদান, ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য প্রস্তুত করা কোলেনকাইমা টিস্যুর কাজ। দৃঢ়তা প্রদান করাই স্ক্লেরেনকাইমা টিস্যুর প্রধান কাজ।
নিম্নের কোনটি টিস্যুতন্ত্র এর জন্য সঠিক নয় ?
Correct Answer:
ক: ড্রাসিনা নামক উদ্ভিদের কান্ডে হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়
Explanation:
নিম্নের কোনটি টিস্যুতন্ত্র এর জন্য সঠিক নয় ? সঠিক উত্তর ড্রাসিনা নামক উদ্ভিদের কান্ডে হ্যাড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায় জাইলেম কেন্দ্রিক বা হ্যাড্রোসেন্ট্রিক (Hadrocentric) ➞ এ ক্ষেত্রে জাইলেম কেন্দ্রে থাকে এবং ফ্লোয়েম তাকে সম্পূর্ণভাবে ঘিরে রাখে ; যেমন - Pteris, Lycopodium, Selaginella ইত্যাদি উদ্ভিদের ভাস্কুলার বান্ডল ।ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক (Leptocentric) ➞ এ ক্ষেত্রে ফ্লোয়েম কেন্দ্রে থাকে এবং জাইলেম তাকে ঘিরে রাখে ; যেমন - Dracaena, Yucca উদ্ভিদের ভাস্কুলার বান্ডল ।
বাস্ট তন্ত কোনটি (Which one is the bast fibre?)
Correct Answer:
ক: পাট তন্ত (jute fibre)
Explanation:
বাস্ট তন্ত কোনটি (Which one is the bast fibre?) সঠিক উত্তর পাট তন্ত (jute fibre) বাস্ট তন্তু হল একপ্রকার স্ক্লেরেনকাইমা টিস্যু | পাট তন্তু (jute fibre) একপ্রকার বাস্ট তন্তু |
পিপাকৃতির বায়ুরহৃ পাওয়া যায়- (Barrel shaped airpore is present in-)
Correct Answer:
খ: Marchantia
পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? (What kind of tissue fute fiber is?)
Correct Answer:
ঘ: Secondary phloem tissue
Explanation:
পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? (What kind of tissue fute fiber is?) সঠিক উত্তর Secondary phloem tissue জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিতসেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয় । পাটের আঁশ বাস্ট ফাইবার ।
বর্ষবলয় উৎপন্ন হয় যে কারণে-
Correct Answer:
ক: উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য
Explanation:
বর্ষবলয় উৎপন্ন হয় যে কারণে- সঠিক উত্তর উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য প্রতিবছর পর্যায়ক্রমে উৎপন্ন বসন্তকালীন কাষ্ঠ ও শরৎকালীন কাষ্ঠ মিলে যে বলয়ের সৃষ্টি করে তাকেই বর্ষবলয় বলে। বৃক্ষের কান্ডের অনুভূমিক প্রস্থচ্ছেদ করলে বৃদ্ধি চক্র বা বৃক্ষ চক্র বা বর্ষবলয় দেখতে পাওয়া যায়। বৃদ্ধি চক্র হল ভাস্কুলার ক্যাম্বিয়ামের (বাকলের কাছাকাছি একটি কোষের স্তর যাকে পার্শ্বীয় ভাজক কলা বলা হয়) নতুন বৃদ্ধির ফলাফল। ব্যাসের এই বৃদ্ধি, সেকেন্ডারি বৃদ্ধি(উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য) বলে পরিচিত।
পাতায় তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায় -
Correct Answer:
খ: ফ্লোয়েম
Explanation:
পাতায় তৈরি খাদ্য যার মাধ্যমে গাছের সব অংশে যায় - সঠিক উত্তর ফ্লোয়েম জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য :জাইলেম : (i) জাইলেম প্রধানত মৃত টিস্যু(ii) জাইলেমে ভেসেল, ট্রাকিড, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) জাইলেমে একমাত্র জীবিত উপাদান হলো উড প্যারেনকাইমা(iv) জাইলেম কান্ডের কেন্দ্রের দিকে থাকে(v) পানি ও খাদ্যরস পরিবহন এবং দেহকে দৃঢ়তা প্রদান করাই জাইলেমের কাজ(vi) জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন হয়ফ্লোয়েম : (i) ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু(ii) ফ্লোয়েমে সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান(iii) ফ্লোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার(iv) ফ্লোয়েম কান্ডের পরিধির দিকে থাকে(v) খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করাই ফ্লোয়েমের কাজ(vi) ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী বা উভমুখী সংবহন হয়
কোনটি পেরিডার্মে থাকে না?
Correct Answer:
ঘ: প্রহরীকোষ
Explanation:
কোনটি পেরিডার্মে থাকে না? সঠিক উত্তর প্রহরীকোষ পেরিডার্ম ফেলোডার্ম, কর্ক, ক্যাম্বিয়াম ও ফেলেম নামক কোষ সমষ্টি যা উদ্ভিদের রক্ষাপদস্তর হিসেবে কাজ করে
প্রোটোপ্রাজম একটি বিশেষ ধরনের-
Correct Answer:
গ: কলয়েড
ক্লোরোপ্রাস্টযুক্ত প্যারেনকাইমাকে বলা হয়-
Correct Answer:
খ: ক্লোরেনকাইমা
টোনোফাইব্রিল নামক তন্ত্ত সমৃদ্ধ প্লেটকে বলা হয়-
Correct Answer:
খ: ডেসমোসোম
কোনটি বাস্ট ফাইবার -
Correct Answer:
খ: ফ্লোয়েম ফাইবার
Explanation:
কোনটি বাস্ট ফাইবার - সঠিক উত্তর ফ্লোয়েম ফাইবার জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিতসেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয় । পাটের আঁশ বাস্ট ফাইবার ।
বানিজ্যিক কাঠের মূল উৎস হলো-
Correct Answer:
ঘ: সেকেন্ডারি জাইলেম
Explanation:
বানিজ্যিক কাঠের মূল উৎস হলো- সঠিক উত্তর সেকেন্ডারি জাইলেম জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিতবাণিজ্যিক কাঠের মূল উৎস হলো সেকেন্ডারি জাইলেম, এজন্য সেকেন্ডারি জাইলেমের ফাইবারকে উড ফাইবার বলা হয় । সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয় । পাটের আঁশ বাস্ট ফাইবার ।
বর্ষ বলয় উৎপন্ন হয় যে কারনে-
Correct Answer:
ক: উদ্ভিদের গৌন বৃদ্ধির জন্য