তরুণাস্থি MCQs
Showing 29 questions (Total: 29)
তরুণাস্থির তন্তুময় আবরণটির নাম-
Correct Answer:
ক: পেরিকন্ড্রিয়াম
Explanation:
তরুণাস্থির তন্তুময় আবরণটির নাম- সঠিক উত্তর পেরিকন্ড্রিয়াম তরুণাস্থির আবরণকে পেরিকন্ড্রিয়াম (ইংরেজি: perichondium) বলে। পেরিকন্ড্রিয়াম চকচকে সাদা,তাই সাধারণত তরুণাস্থিকে সাদা,নীলাভ এবং চকচকে দেখা যায়।
তরুণাস্থির অস্থিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়?
Correct Answer:
গ: অসিফিকেশন
Explanation:
তরুণাস্থির অস্থিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? সঠিক উত্তর অসিফিকেশন হাড়ের অসিফিকেশন বা অস্টিওজেনেসিস হল তরুণাস্থির অস্থিতে পরিণত হওয়ার প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি ভ্রূণের বিকাশের ষষ্ঠ থেকে সপ্তম সপ্তাহের মধ্যে শুরু হয় এবং প্রায় পঁচিশ বছর বয়স পর্যন্ত চলতে থাকে; যদিও এটি ব্যক্তির উপর ভিত্তি করে সামান্য পরিবর্তিত হয়। হাড়ের অসিফিকেশন দুই ধরনের, ইন্ট্রামেমব্রানাস এবং এন্ডোকন্ড্রাল।
হিউমেরাসের মস্তক কোন ধরনের কলা দিয়ে গঠিত?
Correct Answer:
ঘ: ক্যালসিফাইড যোজক কলা
Explanation:
হিউমেরাসের মস্তক কোন ধরনের কলা দিয়ে গঠিত? সঠিক উত্তর ক্যালসিফাইড যোজক কলা ক্যালসিফাইট বা চুনময় কলা হিউমেরাস ও ফিমারের মস্তকে পাওয়া যায়। (অধ্যায়: চলন ও অঙ্গচালনা, আজমল)
কোনটি তরুস্থির কোষ-
Correct Answer:
খ: কনড্রিওব্লাস্ট কোষ
Explanation:
কোনটি তরুস্থির কোষ- সঠিক উত্তর কনড্রিওব্লাস্ট কোষ কন্ড্রিওব্লাস্ট তরুণাস্থির কোণ।অস্ট্রিওব্লাস অস্থির কোষ।
হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুনাস্থি দেখা যায়?
Correct Answer:
ঘ: ক্যালসিফাইড
Explanation:
হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুনাস্থি দেখা যায়? সঠিক উত্তর ক্যালসিফাইড হিউমেরাস ও ফিমারের মস্তকে ক্যালসিফাইড ধরনের তরুণাস্থি থাকে। এটি নরম, দৃঢ় ও স্থিতিস্থাপক গুণসম্পন্ন কংকাল যোজক কলা। এতে মাতৃকার পরিমাণ বেশি থাকে এবং কোষের সংখ্যা কম থাকে। এর মাতৃকা কনড্রিন নির্মিত। মাতৃকায় তরলে পূর্ণ অনেকগুলো ল্যাকুনা থাকে।
কোমলাস্থির ম্যাট্রিক্রকে বলা হয়-
Correct Answer:
গ: কনড্রিন
Explanation:
কোমলাস্থির ম্যাট্রিক্রকে বলা হয়- সঠিক উত্তর কনড্রিন কনড্রিন হলো কোমলাস্থির মূল উপাদান। কনড্রিন হলো জেলাটিনসদৃশ নীলাভ-সাদা আমিষ-শর্করা নির্মিত জটিল যৌগ। তরুণাস্থিকে পানিতে সিদ্ধ করলে এই যৌগটি পাওয়া যায়। তরুণাস্থি হলো কনড্রিন মাতৃকাপূর্ণ কোষ দ্বারা গঠিত যোজক কলা। কনড্রিন কনড্রোঅ্যালবুনয়েড এবং কনড্রোমিউকয়েড নামক দুইটি প্রোটিন দ্বারা গঠিত।
তরুণাস্থি কোষকে বলা হয়-
Correct Answer:
খ: কনড্রােসাইট
Explanation:
তরুণাস্থি কোষকে বলা হয়- সঠিক উত্তর কনড্রােসাইট তরুণাস্থি একটি বিশেষ ধরণের কঙ্কাল যোজক কলা। এটি শরীরকে কাঠামোগত সহায়তা করে। তরুণাস্থির পরিণত কোষগুলিকে '' কনড্রোসাইট ' ' বলা হয়। এগুলি ল্যাকুনি নামে ম্যাট্রিক্স(মাধ্যম) গহ্বরে অবস্থিত।
কোন বাক্যটি তরুণাস্থির জন্য প্রযোজ্য?
Correct Answer:
ঘ: পেরিকনড্রিয়াম দ্বারা আবৃত থাকে
Explanation:
কোন বাক্যটি তরুণাস্থির জন্য প্রযোজ্য? সঠিক উত্তর পেরিকনড্রিয়াম দ্বারা আবৃত থাকে তরুনাস্থিঃ স্থিতিস্থাপক ও অপেক্ষাকৃত নরম বৈশিষ্ট্য সম্পন্ন যোজক কলার ভিন্নরূপ কে তরুনাস্থি বলে। তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম নামক একটি তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী দ্বারা পরিবেষ্টিত থাকে। তরুণাস্থি বিভিন্ন অস্থির সংযোগস্থলে কিংবা অস্থির কিছু অংশে উপস্থিত থাকে ।
কোনটি হায়ালিন তরুনাস্থির উদাহারণ নয়?
Correct Answer:
গ: ইউস্টেশিয়ান নালী
Explanation:
কোনটি হায়ালিন তরুনাস্থির উদাহারণ নয়? সঠিক উত্তর ইউস্টেশিয়ান নালী তরুণাস্থির প্রকারভেদ : ম্যাট্রিক্সের গঠনের উপর ভিত্তি করে তরুণাস্থি ৪ প্রকার। যথা-১। হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি (Hyaline cartilage) : তরুণাস্থির মাতৃকা স্বচ্ছ, দৃঢ়, স্থিতিস্থাপক, নমনীয় ও সমসত্ত্ব। এতে কোন তন্তু থাকে না। এরা পেরিকন্ড্রিয়াম আবরণে আবৃত থাকে।অবস্থানঃ স্তন্যপায়ী প্রাণীদের নাক, শ্বাসনালি ইত্যাদিতে এ কলা বিদ্যমান। হায়ালিন তরুনাস্থির উদাহারণ পর্শুকা, শ্বাসনালী, স্তন্যপায়ীর নাক |২। পীত তন্তময় তরুণাস্থি (Yellow fibraous cartilage) : এ তরুনাস্থির ম্যাট্রিক্স অস্বচ্ছ, দৃঢ়, স্থিতিস্থাপক, নমনীয় ও সমসত্ত্ব। ম্যাট্রিক্সে পীততন্তু জালকের মতাে ছড়ানাে থাকে।অবস্থানঃ কর্ণছত্র, নাসিকার অগ্রভাগ, স্বরযন্ত্র ইত্যাদিতে এ ধরনের তরুণাস্থি থাকে।৩। শ্বেততন্তুময় তরুণাস্থি (White fibrous cartilage) : এ কলার ম্যাট্রিক্সে অনেক শাখাহীন, সূক্ষ্ম ও সমান্তরালভাবে বিন্যস্ত সাদা তন্তু থাকে।অবস্থানঃ লিগামেন্টের সংযােগস্থলে, আন্তঃকশেরুকার চাকতির পিউবিস সিমফাইসিসে এ ধরনের তরুণাস্থি পাওয়া যায়।৪। চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি (Calcified cartilage) : এটি এক বিশেষ ধরনের তরুণাস্থি। এক্ষেত্রে ম্যাট্রিক্সে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট থাকে। ফলে এ তরুণাস্থি ঘর্ষণ ও চাপজনিত আঘাত সহ্য করতে সক্ষম।
তরুনাস্থি কোন আবরন দ্বারা আবৃত থাকে-
Correct Answer:
ক: পেরিকন্ড্রিয়াম
Explanation:
তরুনাস্থি কোন আবরন দ্বারা আবৃত থাকে- সঠিক উত্তর পেরিকন্ড্রিয়াম তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম নামক আবরণীতে আবৃত থাকে। পেরিকন্ড্রিয়াম চকচকে সাদা,তাই সাধারণত তরুণাস্থিকে সাদা,নীলাভ এবং চকচকে দেখা যায়।
তরুণাস্থি কোন আবরণ দ্বারা আবৃত থাবে?
Correct Answer:
খ: পেরিকন্ড্রিয়াম
Explanation:
তরুণাস্থি কোন আবরণ দ্বারা আবৃত থাবে? সঠিক উত্তর পেরিকন্ড্রিয়াম তরুণাস্থির আবরণকে পেরিকন্ড্রিয়াম (ইংরেজি: perichondium) বলে। পেরিকন্ড্রিয়াম চকচকে সাদা,তাই সাধারণত তরুণাস্থিকে সাদা,নীলাভ এবং চকচকে দেখা যায়।
তরুনাস্থি কোন আবরন দ্বারা আবৃত থাকে?
Correct Answer:
ঘ: পেরিকন্ড্রিয়াম
কোমলাস্থির ম্যাট্রিক্সে বলা হয়-
Correct Answer:
খ: কনড্রিন
ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায় কোন অঙ্গে?
Correct Answer:
ক: হেড অফ হিউমেরাস
নিম্নের কোনটিতে তরুনাস্থি নাই?
Correct Answer:
ঘ: মূত্রথলি
সিমফাইসিস নিম্নের কোন অস্থি সন্ধি?
Correct Answer:
গ: তরুণান্থিময়
তরুণাস্থি শনাক্তকরণের বিরুদ্ধে কোনটি যেতে পারে?
Correct Answer:
ঘ: হ্যাভারসিয়ান নালির উপস্থিতি
দীর্ঘ অস্থির প্রাস্তে যে তরুণাস্থি থাকে তা হলো-
Correct Answer:
ঘ: ক্যালসিফাইড
তরুণান্থি কলার জন্য প্রযোজ্য-
Correct Answer:
ক: কনড্রিম দ্বারা গঠিত
তরুণাস্তি কোন আবরণ দ্বারা আবৃত থাকে?
Correct Answer:
খ: Perichondrium
অস্থি, তরুণাস্থি, রক্ত কোন ধরনের কলা দ্বারা গঠিত?
Correct Answer:
খ: যোজক কলা
Explanation:
অস্থি, তরুণাস্থি, রক্ত কোন ধরনের কলা দ্বারা গঠিত? সঠিক উত্তর যোজক কলা অস্থি কলা মেরুদণ্ডী প্রাণীদের দেহের অস্থিনির্মিত অন্তঃ কঙ্কাল গঠনকারী একটি কঠিন যোজক কলা (অন্যান্য কঠিন যোজক কলার উদাহরণ হল হাড়ের কিছু অংশের তরুণাস্থি ও দাঁতের ডেন্টিন, সিমেন্ট এবং এনামেল)। অস্থি অর্থাৎ হাড়। এক একটি হাড় বা অস্থি একেকটি অঙ্গ। কিন্তু সেই অঙ্গের মধ্যে অনেক রকম কলা আছে।তরুণাস্থি (ইংরেজি: Cartilage) এক ধরনের যোজক কলা। এটি অস্থির মতো শক্ত নয়। তরুণাস্থিতে রক্তনালী থাকে না। এর কোষগুলোতে ব্যাপনের মাধ্যমে বিভিন্ন উপাদান সরবরাহ করা হয়।রক্ত একধরনের তরল যোজক কলা। রক্ত প্রধানত দেহে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে।
নিচের কোনটি স্বচ্ছ তরুণাস্থির বৈশিষ্ট্য?
Correct Answer:
ক: তন্তবিহীন
তরুণাস্থির চারিদিকের সূক্ষ্ণ আবরণীকে বলা হয়?
Correct Answer:
ক: পেরিকন্ডিয়াম
নেচের কোনটি ম্যাট্রিক্সের অস্থি নয়?
Correct Answer:
গ: পেরিঅস্টিয়াম
তরুণাস্থির অস্থিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে-
Correct Answer:
ঘ: কোনটিই নয়
তরুণাস্থিময় মাছের উদাহরণ কোনটি?
Correct Answer:
গ: হাতুরী হাঙ্গর মাছ
ক্যালসিফাইড তরুনাস্থি কোথায় পাওয়া যায়?
Correct Answer:
ঘ: ফিমারের অগ্র প্রান্তে
আন্তঃকশেরুকা চাকতিতে কী ধরনের তরুণাস্থি পাওয়া যায়?
Correct Answer:
ক: শ্বেততন্তুময় তরুণাস্থি
Explanation:
আন্তঃকশেরুকা চাকতিতে কী ধরনের তরুণাস্থি পাওয়া যায়? সঠিক উত্তর শ্বেততন্তুময় তরুণাস্থি শ্বেত-তত্ত্বময় (White fibrous) তরুণাস্থি : এর ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণ সাদা বর্ণের, অশাখ, অস্থিতিস্থাপক, কোলাজেন নির্মিত তন্তু সমান্তরালে বিন্যস্ত থাকে। বিশেষ কয়েকটি সন্ধিতে, যেমন— দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে(আন্তঃকশেরুকা চাকতিতে) এ ধরনের তরুণাস্থি পাওয়া যায়।
মানুষের স্বরযন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি কোনটি?
Correct Answer:
ঘ: অ্যাডাম’স অ্যাপল