পদার্থবিদ্যা MCQs

Showing 50 questions (Total: 10114)

Medical College Admission Test #6401

একটি বাষ্পীয় ইন্জিনের তাপীয় দক্ষতা প্রায় ১৭% এরুপ একটি ইন্জিনের নিম্ন বর্ণিত আপেক্ষিক তাপ ব্যয়ের মোটামুটি হিসাবের মধ্যে কোনটি সত্য?

ক: চিমনি দিয়ে ১০%, বিকিরণে ১৫%, নির্গত বাষ্পের সাথে ৫৮%
খ: চিমনি দিয়ে ২০%, বিকিরণে ১৫%,নির্গত বাষ্পের সাথে ৪%
গ: চিমনি দিয়ে ১০%, বিকিরণে ২০%,নির্গত বাষ্পের সাথে৫৩%
ঘ: চিমনি দিয়ে ১৫%, বিকিরণে ১০%,নির্গত বাষ্পের সাথে৫৩%
Medical College Admission Test #6402

নীচের কোনটি সঠিক?

ক: বায়ুর মধ্যে দিয়ে শব্দ আড়তরঙ্গে এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয়ে থাকে
খ: মেরু অঞ্ছেলে দিনে ও রাতে খুব ঠান্ডা পড়ে
গ: একটি কম্পমান বস্তু এক মিনিটে যতবার দোলন দেয় তাকে কম্পাংক বলে
ঘ: বেগুনী আলোকে তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত ক্ষুদ্র
Medical College Admission Test #6403

২০ ও ৩০ সি জি এস একক শক্তি বিশিষ্ট দু’টি চৌম্বক মেরূ বাতাসের মধ্যে ১০ সে.মি ব্যবধানে অবস্থিত। পরস্পরের উপর ক্রিয়াশীলের বলের মান কত?

ক: ৬০ ডাইন
খ: ০.০৬ ডাইন
গ: ৬.0 ডাইন
ঘ: 0.৬ ডাইন
Medical College Admission Test #6404

বৈদ্যুতিক আবেশ উদ্ভত চার্জের বেলায় কোনটি সত্য?

ক: আবেশী চার্জের অপসারণে আবিষ্ট র্চাজ অন্তর্হিত হয়
খ: নিকটবর্তী প্রান্তের মুক্ত চার্জ এবং দূরবর্তী প্রান্তে বন্ধ চার্জ উৎপন্ন হয়
গ: আবিষ্ট পর্দাথের মধ্যাংশ চার্জহীন থাকে
ঘ: আবিষ্ট পর্দাথের দুই প্রান্তে সম পরিমাণ বিপরীতে র্চাজ উৎপন্ন হয়
Medical College Admission Test #6405

নিচের কোনটি অয়শ্চৌম্বক পর্দাথ?

ক: এ্যালুমিনিয়াম
খ: অ্যান্টিমনি
গ: কোবাল্ট
ঘ: কোনোটিই নয়
Medical College Admission Test #6406

মাইকেল ফ্যারাডের মতে নিচে কোনটি চৌম্বক বল রেখার ধর্ম নয়?

ক: বল রেখাগুলি পরস্পরের উপর আড়া আড়ি ভাবে পার্শ্বচাপ প্রয়োগ করে
খ: চৌম্বক বল রেখা স্থিতি স্থাপক সূতার ন্যায় ‍দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয় না
গ: চৌম্বক বল রেখা বন্ধ বক্র রেখা
ঘ: চৌম্বক বল রেখাগুলি পরস্পরকে কখনই ছেদ করে না
Medical College Admission Test #6407

যদি আর্দ্র ও শুস্ক বাল্ব থার্মোমিটার একই তাপমাত্রা নির্দেশ করে তবে আর্দ্রতা হবে-

ক: খুব বেশি
খ: খুব কম
গ: কম
ঘ: কোনোটিই নয়
Medical College Admission Test #6408

তরল পর্দাথের চাপের বৈশিষ্ট কোনটি ?

ক: কোন তরল পূর্ণ পাত্রের তলদেশে মোট চাপ তরলের গভীরতা এবং ভূমির ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়।
খ: স্থির তরল পর্দাথ পার্শ্ব চাপ প্রয়োগ করে
গ: গভীরতা সঙ্গে পার্শ্ব চাপ বৃদ্ধি পায় না
ঘ: তরল পর্দাথের চাপ উহার ঘনত্বের উপর নির্ভরশীল নয়
Medical College Admission Test #6409

বস্তুতে তাপ প্রয়োগ করলে-

ক: ধাতবের বিদ্যুৎ পরিবাহিতা হ্রাস পায়
খ: দ্রবণের দ্রবণ ক্ষমতা হ্রাস পায়
গ: সকল বস্তু প্রসারিত হয়
ঘ: চুম্বকের চৌম্বক ধর্ম ঠিক থাকে
Medical College Admission Test #6410

ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে

ক: দৈর্ঘ্য পীড়ন ÷ দৈর্ঘ্য ‍বিকৃতি
খ: পার্শ্ব বিকৃতি ÷ দৈর্ঘ্য বিকৃতি
গ: কৃন্তন পীড়ন ÷ কুন্ডন বিকৃতি
Medical College Admission Test #6411

সংকট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান-

ক: শূন্য
খ: অসীম
গ: অন্য যে কোন তাপমাত্রার মানের সমান
ঘ: মাপা যায় না
Medical College Admission Test #6412

একটি সরল দোলককে ভূকেন্দ্রে নিয়ে গেলে দোলন কাল হবে-

ক: অসীম
খ: স্থির
গ: শূন্য
ঘ: উপরের কোনটি নয়
Medical College Admission Test #6413

একটি ট্রেন অতিদ্রুত গতিতে প্লাটফরম অতিক্রম করার সময় প্লাটফরমের কিনারায় দাঁড়ানো ব্যক্তিটি ট্রেন দ্বারা-

ক: আকর্ষিত হবে
খ: বিকর্ষিত হবে
গ: ব্যক্তিটি ওজনের উপর নির্ভর করে আকর্ষিত বা বিকর্ষিত হবে
ঘ: আকর্ষিত বা বিকর্ষিত কোনটাই হবে না
Medical College Admission Test #6414

শ্রবণোত্তর শব্দের বেলায় কোনটি সত্য নয়?

ক: ইহার কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে 20,000 এর বেশি
খ: হইা চক্র রেখায় চলে
গ: ইহার কম্পন জীবাণু ধ্বংস করতে পারে
ঘ: ইহার কম্পনের সাহায্যে সমুদ্রে গভীরতা নির্ণয় করা যায়
Medical College Admission Test #6415

নিচের কোনটি ভুল?

ক: 1 মাইক্রোন = 10-7 সে.মি.
খ: 1 এ্যাংষ্ট্রম = 10-8 সে.মি
গ: 1 এক্সরে ইউনিট = 11-11 সে.মি.
ঘ: 1 মাইক্রোমিটার = 10-6 মিটার
Medical College Admission Test #6416

কোনটি X-ray এর ধর্ম নয়?

ক: ইহার তরঙ্গ দৈর্ঘ্য সাধারণ আলোকের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা ছোট
খ: ইহা কণাধর্মী
গ: ইহার সরল রেখায় গমন করে
ঘ: ইহার ভেদন ক্ষমতা অত্যাধিক
Medical College Admission Test #6417

স্থির অবস্থান সমত্বরণের চলে 1টি গাড়ি সেকেন্ডে 8 মিটার / সেকেন্ড2 বেগ লাভ করলে দুই সেকেন্ড পর গাড়িটির বেগ হবে-

ক: 2 মিটার/সেকেন্ড
খ: 4 মিটার/সেকেন্ড
গ: 8 মিটার/সেকেন্ড
ঘ: 16 মিটার/সেকেন্ড
Medical College Admission Test #6418

স্ফুটন সম্পর্কে কোন উক্তিটি সত্য নয়?

ক: তরলের সকল অংশে সংঘটিত হয়
খ: শুধুমাত্র নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে
গ: একটি মন্থর প্রক্রিয়া
ঘ: এর হার সমগ্র তরলের আয়তনের উপর নির্ভরশীল
Medical College Admission Test #6419

একটি সরল দোলকের দৈর্ঘ্য 4 ফুট। কোন স্থানে অভিকর্ষীয় ত্বরণ 32 ফুট/সেকেন্ড2 বেগ হলে ঐ স্থানে দোলকটির দোলনকাল হবে-

ক: 2.22 সেকেন্ড
খ: 22.2 সেকেন্ড
গ: 222 সেকেন্ড
ঘ: 0.22 সেকেন্ড
Medical College Admission Test #6420

চশমার ক্ষমতা যদি +2 ডায়াপ্টার হয় তাহলে লেন্সটি-

ক: অবতল, ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার
খ: উত্তল, ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার
গ: উত্তল, ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার
ঘ: অবতল, ফোকাস দূরত্ব 50 সেন্টিমিটার
Medical College Admission Test #6421

কোন ব্যক্তি যত বেগ সমতল দর্পণের দিকে চলে, সে তার প্রতিবিম্বের দিকে চলবে-

ক: দ্বিগুণ হবে
খ: সমবেগে
গ: অর্ধেক বেগে
ঘ: চর্তুগুন বেগে
Medical College Admission Test #6422

উত্তল লেন্সের বৈশিষ্ট্য কোনটি?

ক: ইহা একটি প্রতিসরণ মাধ্যম যার মধ্যভাগ সরু ও দুই প্রান্ত স্ফীত
খ: লেন্সের লক্ষবস্তুর প্রতিবিম্ব সর্বদা অবাস্তব, সিধা ও ছোট হয়
গ: ইহার বেলায় u, v ও f ধন রাশি
ঘ: ইহাকে আতসী কাঁচ হিসেবে ব্যবহার করা যায়
Medical College Admission Test #6423

একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট ও 60 ওয়াট লেখা থাকলে বাতিটি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?

ক: 220 ভোল্ট বিভব বৈষম্য বাতিটির প্রতি সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তি খরচ হয়
খ: 220 ভোল্ট বিভব বৈষম্য বাতিটির মধ্য দিয়ে 510 বিদ্যুৎ শক্তি প্রবাহিত হয়
গ: বাতিটির রোধ 806.6 ওহম
ঘ: প্রতি ঘন্টায় বাতিটির 0.06 ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হয়।
Medical College Admission Test #6424

আন্তঃআণবিক দূরত্বের বেলায় কোনটি সঠিক নয়?

ক: গ্যাসীয় অবস্থান সর্বাপেক্ষী বেশি
খ: হিলিয়ামের বেলায় দুই পরমাণুর মধ্যবর্তী দূরত্ব বুঝায়
গ: বেড়ে যায় যদি নির্দিষ্ট ভরের পদার্থকে উত্তপ্ত করা হয়
ঘ: একই পদার্থের বেলায় ভিন্ন চাপ ও তাপে অভিন্ন থাকে
Medical College Admission Test #6425

পদার্থের তাপ পরিবহণাঙ্কের ক্রম অনুসারে নিম্নের কোনটি সঠিকভাবে সাজানো হয়েছে?

ক: রূপা > অ্যালুমিনিয়াম>তামা>লোহা
খ: রূপা > তামা>অ্যালুমিনিয়াম>লোহা
গ: অ্যালুমিনিয়াম>রূপা > লোহা> তামা
ঘ: তামা>রূপা>লোহা>অ্যালুমিনিয়াম
Medical College Admission Test #6426

গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতি শক্তি হবে-

ক: দ্বিগুণ
খ: এক-চতুর্থাংশ
গ: চারগুণ
ঘ: সমান
Medical College Admission Test #6427

চন্দ্র পৃষ্ঠে দুই ব্যক্তি আলাপ করলে-

ক: একই শব্দ বার বার শুনবে
খ: ভূ-পৃষ্ঠের তুলনায় কম সময়ে শুনবে
গ: কেউ কারো কথা শুনবেনা
ঘ: শুনবে, তবে শব্দের তীব্রতা হবে কম
Medical College Admission Test #6428

টানা তারের আড় কম্পনের সূত্রমতে নিচের কোন উক্তিটি মিথ্যা?

ক: তারের দৈর্ঘ্য বাড়ালে কম্পাঙ্ক দ্বিগুণ হবে
খ: তারের টান চারগুণ হলে কম্পাঙ্ক দ্বিগুণ হবে
গ: তারের কম্পাঙ্ক উহার ব্যাসার্ধের ব্যাস্তানুপাতিক
ঘ: তারের কম্পাঙ্ক উহার ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক
Medical College Admission Test #6429

শব্দ তরঙ্গ-এর বেলায় কোনটি সত্য নয়?

ক: শুধুমাত্র জড় মাধ্যমের সাহায্যে প্রবাহিত হতে পারে
খ: ইহার তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত ছোট
গ: ইহা লম্বিক তরঙ্গ
ঘ: মাধ্যমে ইহার সমবর্তন হয় না
Medical College Admission Test #6430

কোন একটি বস্তু সমবেগে চললে বস্তুটির-

ক: বেগের দিকের পরিবর্তন পারে
খ: দ্রুতির পরিবর্তন হতে পারে
গ: ত্বরণ শূন্য হবে
ঘ: ত্বরণ সমত্বরণ হবে
Medical College Admission Test #6431

আলোকের সুবিন্যস্থ ব্যতিচার সৃষ্টি জন্য নিম্নের কোন শর্তটি প্রয়োজনীয় নয়?

ক: আলোক উৎস দুটি সুসঙ্গত হতে হবে
খ: আলোক তরঙ্গ দুইটির কম্পাঙ্ক সমান হবে
গ: আলোক তরঙ্গ দুইটি বিপরীত দিক সঞ্চালিত হবে
ঘ: আলোক তরঙ্গ দুইটি এক রঙের উৎস হতে সঞ্চালিত হবে
Medical College Admission Test #6432

পরিবাহীর রোধ সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য নয়?

ক: সেলিয়ামের উপর আলোক রশ্মি পড়লে উহার রোধ কমে
খ: চৌম্বক ক্ষেত্রের প্রাবাল্য বাড়লে বিসমাথ ধাতুর রোধ বাড়ে
গ: কার্বন গুড়ার উপর চাপ বাড়লে উহার রোধ কমে
ঘ: সংকর ধাতুর রোধ এদের উপাদানের রোধ অপেক্ষা কম
Medical College Admission Test #6433

চল চুম্বক গ্যালভানোমিটারের বেলায় কোনটি সত্য নয়?

ক: 10-5 অ্যাম্পিয়ারের কম বিদ্যুৎ প্রবাহমাত্রা মাপা যায় না
খ: স্থান পরিবর্তন গ্যালভানোমিটারের হ্রাসাংক পরিবর্তন হয়
গ: যন্ত্রের কুণ্ডলীকে যে কোন অবস্থায় রেখে বিদ্যুৎ প্রবাহমাত্রা মাপা যায়
ঘ: যন্ত্রের আকারের মান হতে বিদ্যুৎ প্রবাহমাত্রা সরাসরি নির্ণয় করা যায়
Medical College Admission Test #6434

কৌণিক বেগের একক rad/sec, হলে, 1 red বা রেডিয়ান প্রায়-

ক: 60.3°
খ: 33.6°
গ: 57.3°
ঘ: 53.7°
Medical College Admission Test #6435

32 ও 36 সিজি এস একক শক্তি বিশিষ্ট দুটি চৌম্বক মেরু বাতাসে পরস্পর হতে 12 সে.মি. দূরে থাকলে পরস্পরের উপরে ক্রিয়াশীল বলের মান হবে-

ক: 6 ডাইন
খ: 3 ডাইন
গ: 9 ডাইন
ঘ: 8 ডাইন
Medical College Admission Test #6436

কোনটি চৌম্বক বলরেখার ধর্ম নয়?

ক: ইহারা সমান্তরাল সরলরেখা
খ: ইহারা পরস্পরকে কখনও ছেদ করে না
গ: ইহারা পরস্পরের উপর আড়াআড়ি ভাবে পার্শ্ব প্রয়োগ করে
ঘ: ইহারা স্থিতি স্থাপক সূতার ন্যায় দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়
Medical College Admission Test #6437

পারদ থার্মোমিটার দিয়ে নিচের কোন তাপমাত্রাটি মাপা সম্ভব?

ক: 0°C থেকে 100°C
খ: -273°C থেকে 100°C
গ: 30°C থেকে 300°C
ঘ: -20°C থেকে 373°C
Medical College Admission Test #6438

ওয়েরস্টেড কিসের একক?

ক: চৌম্বক ক্ষেত্র
খ: চৌম্বক বিভব
গ: চৌম্বক ভ্রামক
ঘ: চৌম্বক প্রাবল্য
Medical College Admission Test #6439

টানা তারের আড় কম্পনের সূত্রের বেলায় কোনটি সঠিক নয়?

ক: কোন কম্পমান তারের টান T এবং প্রতি একক দৈর্ঘ্যের ভর m স্থির থাকলে তারের কম্পাঙ্ক n উহার দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হবে।
খ: কোন কম্পামন তারের দৈর্ঘ্য 1 এবং প্রতি দৈর্ঘ্যের ভর m অপরিবর্তিত থাকলে তারের কম্পাঙ্ক n উহার টান T এর বর্গমূলের সমানুপাতিক পরিবর্তিত হবে।
গ: কোন কম্পমান তারের দৈর্ঘ্য 1 এবং টান T স্থির থাকলে তারের কম্পাঙ্ক n উহার একক দৈর্ঘ্যের ভর m এর ব্যস্তানুপাতিক হবে।
ঘ: কোন কম্পমান তারের দৈর্ঘ্য 1 এবং টান T এবং ঘনত্ব p স্থির থাকলে তারের কম্পাঙ্ক উহার ব্যাসার্ধ r এর সমানুপাতিক হবে।
Medical College Admission Test #6440

বিদ্যুৎবাহী পরিবাহীর রোধ ও বিদ্যুৎ প্রবাহকাল অপরিবর্তিত থাকলে পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহের দরুণ উদ্ভুত তাপ-

ক: প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক
খ: প্রবাহ মাত্রার বর্গের ব্যস্তানুপাতিক
গ: প্রবাহ মাত্রার সমানুপাতিক
ঘ: প্রবাহ মাত্রার ব্যস্তানুপাতিক
Medical College Admission Test #6441

সরল দোলকের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?

ক: একটি দোলককে পাহাড়ের উপর নেয়া হলে দোলকটি ধীরে চলবে
খ: খনির মধ্যে নেয়া হলে দোলকটি ধীরে চলবে
গ: গোলাকার দোলক পিওটি নিরেট না হয়ে ফাঁপা হলে দোলকটি ধীরে চলবে
ঘ: দোলক পিন্ডের ব্যাস কমানো হলে দোলক দ্রুত চলবে
Medical College Admission Test #6442

কোনটি কাজের মাত্রা সমীকরণ?

ক: MLT-1
খ: MLT2
গ: ML2T-2
ঘ: LT-2
Medical College Admission Test #6443

সুর-শলাকার বেলায় কোন উক্তিটি সঠিক নয়?

ক: কম্পাঙ্ক বাহুর প্রন্থের সমানুপাতিক
খ: কম্পাঙ্ক বাহুর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক
গ: কম্পাঙ্ক উহার ধাতবের লম্বিক প্রবাহের বেগের সমানুপাতিক
ঘ: শলাকার তাপমাত্রা বৃদ্ধিতে উহার কম্পাঙ্ক বৃদ্ধি পায়
Medical College Admission Test #6444

সূর্যের চারদিকে পৃথিবীর গতি-

ক: ঘূর্ণন গতি
খ: চলন ঘূর্ণন গতি
গ: পর্যায় গতি
ঘ: দোলন গতি
Medical College Admission Test #6445

কোন একটি সরল রেখায় একটি বস্তুর আদি বেগ u এবং সমত্বরণ f হলে নিচের কোন উক্তিটি সঠিক নয়?

ক: t সেকেন্ড পর বস্তুর বেগ v = u + ft
খ: f = (v-u) t
গ: t সেকেন্ডে অতিক্রম দূরত্ব, 2 = ut + 1/2ft2
ঘ: দূরত্ব অতিক্রমান্তে বেগ v হলে, v2 = u2 = 2fs
Medical College Admission Test #6446

একটি লোহার ও একটি পিতলের সদৃশ পাতকে একসাথে জোড়া দিয়ে একটি দ্বিধাতব পাত তৈরি করা তা প্রয়োগ করলে-

ক: পাতটি লম্বালম্বি ভাবে বাড়বে
খ: পাতটি বেঁকে গিয়ে পিতলের পাতটি বাইরের দিকে থাকবে
গ: পাতটি বেঁকে গিয়ে পিতলের পাতটি ভিতরের দিকে থাকবে
ঘ: উপরের কোনোটিই নয়
Medical College Admission Test #6447

কোনটি কূলম্বের তৃতীয় সূত্র?

ক: দূরত্ব স্থির থাকলে দুই বিন্দু চার্জ পরস্পরের উপর যে বল প্রয়োগ করে উহা বিন্দু চার্জ দুইটির চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক
খ: চার্জের পরিমাণ স্থির থাকলে দুটি বিন্দু চার্জ পরস্পরের উপর যে বল প্রয়োগ করে উহা বিন্দু চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
গ: কোন মাধ্যমে দুটি বিন্দু চার্জ উহাদের সংযোজক বল রেখা বরাবর একটি বল দ্বারা্ পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে
ঘ: চার্জের পরিমাণ ও দূরত্ব স্থির থাকলে দুটি বিন্দু চার্জ পরস্পরের উপর যে বল প্রয়োগ করে উহা বিন্দু চার্জ দুটির মধ্যবর্তী প্রবেশ্যতার ব্যস্তানুপাতিক
Medical College Admission Test #6448

একটি বস্তুর ভর ১০ পাউন্ড এবং ঘূর্ণন অক্ষ হতে উহার দূরত্ব ৫ ফুট। উহার জড়তার মোমেন্ট কত?

ক: ৫০ পাউন্ড ফুট/২
খ: ২০০ পাউন্ড ফুট/২
গ: ২৫০ পাউন্ড ফুট/২
ঘ: ৫০০ পাউন্ড ফুট/২
Medical College Admission Test #6449

কোন পরিবাহীকে একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে চালনা করলে উহাতে আবিষ্ট চার্জের মোট পরিমাণ নির্ভর করে-

ক: যে হারে চৌম্বক বল রেখার পরিবর্তন ঘটে তার উপর
খ: প্রারম্ভিক চৌম্বক বল রেখার উপর
গ: চূড়ান্ত চৌম্বক বল রেখার উপর
ঘ: চৌম্বক বল রেখার পরিবর্তনের উপর
Medical College Admission Test #6450

কোন শর্তে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে?

ক: আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে ছোট হলে
খ: আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হলে
গ: আপতন কোণ ক্রান্তি কোণের সমান হলে
ঘ: আপতন কোণ প্রতিসরণ কোণের সমান হলে