পরিবেশ রসায়ন (প্রথম অধ্যায়) MCQs
Showing 50 questions (Total: 452)
Ag প্রতীকটি কোন ল্যাটিন নাম হতে গৃহীত হয়েছে ?
Correct Answer:
গ: Argentum
স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগের মান কত?
Correct Answer:
গ: 1/273°C^(-1)
HNO3 এ নাইট্রোজেনের শতকরা পরিমান কত?
Correct Answer:
খ: 22.22
গ্যাস মিশ্রণের মোট চাপ মিশ্রণটির উপাদান সমুহের আংশিক চাপের যোগফলের-
Correct Answer:
গ: সমান
বর্তমানে জনপ্রিয় গরু মোটাতাজাকরণ প্রকল্পে গো-খাদ্যের সাথে যে সার মেশানো হয় তার নাম-
Correct Answer:
গ: ইউরিয়া
নাইট্রোজেন ও ফসফরাস পর্যায় সারণীতে একই গ্রুপে অবস্থিত নাইট্রোজেনের অণুর সংকেত N2 হলে ফসফরাস অণুর সংকেত কোনটি?
Correct Answer:
গ: P₄
C3H8,CO2এবং H2O এর প্রমান সংগঠন তাপ যথাক্রমে -96 , -394 এবং 286 KJ /mol হলে, C3H8 এর প্রমান দহন তাপ কত KJ/ mol?
Correct Answer:
গ: -2230
কোন মাপকাঠি বর্জ্যপানির দূষণের মাত্রা নির্ণয়ে গুরুত্বপূর্ণ নয় ?
Correct Answer:
ঘ: COD
Explanation:
কোন মাপকাঠি বর্জ্যপানির দূষণের মাত্রা নির্ণয়ে গুরুত্বপূর্ণ নয় ? সঠিক উত্তর COD COD: জলে সঞ্চিত বিভিন্ন প্রকার যৌগ পদার্থ যাদের জৈবক্ষয় ( bio degradation ) হয় না সেই সকল পদার্থ জারিত করতে যত পরিমাণ অক্সিজেন প্রয়ােজন হয় , তাকে COD বা রাসায়নিক অক্সিজেন চাহিদা ( Chemical Oxygen demand ) বলে । জলের বিভিন্ন প্রকার জৈব যৌগ অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক প্রক্রিয়ায় বিয়ােজিত হয় ।খর পানি বা খর জল (Hard water) বলতে এমন পানিকে বোঝায়, যাতে কিছু বিশেষ খনিজের অধিক পরিমাণে দ্রবীভূত আয়ন থাকে, বিশেষ করে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন থাকে, যার কারণে পানিতে সাবান মিশ্রিত করলে এতে ফেনা হতে চায় না, বরং গাদ উৎপন্ন হয়। পানির খরতাকে দুইটি শ্রেণীতে বিভক্ত করা যায় - স্থায়ী ও অস্থায়ী।DO এর পূর্ণরূপ হলো "Dissolved Oxygen" । পানিতে জলজ উদ্ভিদ, প্রাণী বা অণুজীবদের জীবন ধারণের জন্য যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে তাকে DO বলে ।B.O.D এর পূর্ণরূপ হলো Biochemical Oxygen Demand (জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের চাহিদা) । দূষিত পানিতে উপস্থিত জৈব পদার্থকে অণুজীব যেমন: ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজনের জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে সংক্ষেপে বলা হয় B.O.D ।TDS এর পূর্ণরূপ Total Dissolved Solid. অর্থাৎ পানিতে দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণের একক হচ্ছে টিডিএস। এক লিটার পানিতে যত মিলিগ্রাম কঠিন পদার্থ দ্রবীভূত আছে তা প্রকাশ করা হয় TDS দিয়ে। TDS এর একক হচ্ছে ppm (parts per million).
1L, 3 L এবং 4 L আয়তন বিশিষ্ট তিনটি পাত্র একটি নির্দিষ্ট তাপমাত্রায় যথাক্রমে 2,4 এবং 6 atm চাপে গ্যাস দ্বারা পূর্ণ। পাত্র তিনটি পরস্পর সংযুক্ত করলে গ্যাসের চাপ কত atm হবে?
Correct Answer:
খ: 4.75
অ্যাজিওট্রপিক মিশ্রণ কি?
Correct Answer:
ঘ: দুইটি ভিন্ন তরলের মিশ্রণ যা একটি স্থির তাপমাত্রায় ফুটে
Explanation:
অ্যাজিওট্রপিক মিশ্রণ কি? সঠিক উত্তর দুইটি ভিন্ন তরলের মিশ্রণ যা একটি স্থির তাপমাত্রায় ফুটে একটি অ্যাজিওট্রপিক মিশ্রণ এমন পদার্থের মিশ্রণ যা বাষ্প এবং তরল পর্যায়গুলির একই ঘনত্ব রয়েছে। এটি মূলত একটি মিশ্রণ যাতে দুই বা ততোধিক তরল থাকে। একটি জিওট্রপিক মিশ্রণে মূলত ধ্রুবক বা একই ফুটন্ত বিন্দু থাকে এবং মিশ্রণের বাষ্পেরও তরলের মতো একই গঠন থাকে।
300 k তামমাত্রায় ও FeSO4 চাপে 3 L আয়তনের একটি পাত্র N2 গ্যাস দিয়ে ভর্তি । ঐ পাত্রে কত গ্রাম N2 আছে?
Correct Answer:
গ: 8.4
চুনাপাথর CaCO3 এর পরিমাণ 75 % । প্রমাণ তাপ ও চাপে 11.2 লিটার CO2 প্রস্তুত করতে কত গ্রাম চুনাপাথরের প্রয়োজন ?
Correct Answer:
গ: 66. 7
স্থির চাপে 0.75 L কোন গ্যাসকে 27°C তাপমাত্রা থেকে 15°C তাপমাত্রায় শীতল করা হলো । গ্যাসটির আয়তন কত হবে?
Correct Answer:
ক: 0.72 L
64 g অক্সিজেন একটি আবদ্ধ পাত্রে 600 K তাপমাত্রায় 2 atm চাপ তৈরি করে। ঐ পাত্রে 56 g N2 গ্যাস কত তাপমাত্রায় রাখলে একই চাপ তৈরি করবে?
Correct Answer:
গ: 600 K
বায়োগ্যাসের শতকরা কত ভাগ মিথেন?
Correct Answer:
ক: 60 -70
Explanation:
বায়োগ্যাসের শতকরা কত ভাগ মিথেন? সঠিক উত্তর 60 -70 বিভিন্ন পচনশীল জৈব পদার্থ বা বর্জ্যপদার্থ যেমন গোবর, হাঁস- মুরগীর মলমূত্র, গৃহস্থালীর বর্জ্য ইত্যাদি বাতাসের অনুপস্থিতিতে পচনের ফলে যে গ্যাস তৈরী হয় তাকে বায়োগ্যাস বলে। তবে গৃহপালিত বা বাণিজ্যিকভাবে পালিত পশুপাখি এবং মানব মল সহজলভ্য বলে এগুলোই বেশি ব্যবহার করা হয়।
নিচের কোন সমীকরণ তরলের বাষ্পচাপ ও তাপমাত্রার মধ্যে সঠিক সম্পর্ক প্রদর্শন করে?
Correct Answer:
ঘ: 1n p=e-∆H/RT
50°C তাপমাত্রায় 3 atm চাপে 25% PCl5 বিয়োজিত হয়। উক্ত তাপমাত্রায় Kp এর মান কত?
Correct Answer:
ক: 0.20 atm
রুদ্ধ তাপে এক বায়ুমন্ডলীয় চাপে রাখা গ্যাসকে প্রসারিত করে দ্বিগুণ করা হলে যে চূড়ান্ত চাপ হয় সমোষ্ণ প্রক্রিয়ায় সেই একই চাপ পেতে হলে গ্যাসকে কতো গুণ প্রসারিত করতে হবে?
Correct Answer:
খ: 2.6
সমুদ্রের পানিতে (ঘনত্ব 1.3 gm/cc) ভাসানো হলে কতো শতাংশ পানির ওপরে থাকবে?
Correct Answer:
ক: 12. 7%
Explanation:
সমুদ্রের পানিতে (ঘনত্ব 1.3 gm/cc) ভাসানো হলে কতো শতাংশ পানির ওপরে থাকবে? সঠিক উত্তর 12. 7% আর্কিমিডিসের নীতিঃ যখন কোনও বস্তু আংশিক বা সম্পূর্ণ তরলে নিমজ্জিত হয় তখন এটির ওজনের আপাতভাবে হ্রাস হয় যা বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা স্থানান্তরিত তরলের ওজনের সমান হয়।কোনও বস্তুর প্লবতা হিসাবের আর একটি সম্ভাব্য সূত্র হল বাতাসেই ঐ বস্তুর আপাত ওজন নির্ণয় করা (নিউটনে গণনা করে) এবং পানির (নিউটনে) সেই বস্তুর আপাত ওজন বের করা। বাতাসে থাকা বস্তুটির এই তথ্য নিয়ে প্লবতা বের করার সূত্রটি হল: প্লবতা = শূন্যস্থানে বস্তুর ওজন − তরলে নিমজ্জিত বস্তুর ওজন
27°C তাপমাত্রায় একটি নাইট্রোজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ m/s ?
Correct Answer:
গ: 517
নিচের কোনটি সহজে পানির স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহার করা যায় না।
Correct Answer:
ক: ফুটন্তকরণ
Explanation:
নিচের কোনটি সহজে পানির স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহার করা যায় না। সঠিক উত্তর ফুটন্তকরণ ফুটন্তকরনের মাধ্যমে কেবল পানির অস্থায়ী খড়তা দূর করা যায়৷ তাই পানির স্থায়ী খড়তা দূর করার জন্য ফুটন্তকরন পদ্ধতি ব্যবহার করা যায় না
কোন গ্যাসটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
Correct Answer:
গ: nitrogen
Explanation:
কোন গ্যাসটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে? সঠিক উত্তর nitrogen বাতাসে গ্যাসের পরিমান N2—79%O2—20%CO2—0.04% সুতরাং বাতাসে নাইট্রোজের গ্যাসটির পরিমান সবচেয়ে বেশি
কম তাপমাত্রায় কোনটি সংরক্ষণ করা যায়?
Correct Answer:
খ: Seed
25∘ তাপমাত্রায় 1 atm চাপে 4 LO2 গ্যাসকে 0.8 L এ পরিণত করতে চাপ বৃদ্ধির পরিমাণ হবে-
Correct Answer:
খ: 4 atm
যখন গ্যাস A এর 7.0 মোল এবং গ্যাস B এর 3.0 মোল মিশানো হয় তখন মিশ্রণের মোট চাপ হয় 760 mm Hg । মিশ্রণের A গ্যাসের আংশিক চাপ কত হবে?
Correct Answer:
গ: 532 mm Hg
100 ডিগ্রি সেলসিয়াসে পানির বাষ্পের চাপ হয়?
Correct Answer:
ক: 760 mm Hg
Explanation:
100 ডিগ্রি সেলসিয়াসে পানির বাষ্পের চাপ হয়? সঠিক উত্তর 760 mm Hg ১০০ ডিগ্রী তাপমাত্রার বাষ্প যখন ৫৪০ ক্যালরি/গ্রাম তাপ বর্জন করে তখন সেটা আবার তরল জলে রূপ নেয়। পানি ফুটিয়ে গরম করলে ধোঁয়ার মাধ্যমে বাষ্পীভূত হয় কেন? তাই পানি ফুটালে ধোয়ার মাধ্যমে বাষ্প হয়ে যায় ! পানি 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পীভূত হয়।
শুকনো (dry) H2 গ্যাসের চাপ কত হবে?
Correct Answer:
গ: 101.75kPa
Explanation:
শুকনো (dry) H2 গ্যাসের চাপ কত হবে? সঠিক উত্তর 101.75kPa শুকনো (Dry) H2 গ্যাসের চাপ হবে, 1 atm = 101,325 Pascals = 760 mm Hg = 760 torr = 14.7 psi
ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?
Correct Answer:
গ: ৪৬
Explanation:
ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? সঠিক উত্তর ৪৬ ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার, যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ থাকে ৪৬%। ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তাররে সহায়তা করে থাকে। গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা, ডালপালা ও কান্ড উৎপাদনে সাহায্য করে থাকে।
গে-লুসাকের চাপ সূত্র কোনটি?
Correct Answer:
খ: PαT(V, n স্থির)
Explanation:
গে-লুসাকের চাপ সূত্র কোনটি? সঠিক উত্তর PαT(V, n স্থির) স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ঐ গ্যাসের কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। or, P = K × T; এখানে K হল আনুপাতিক ধ্রুবক। এটিই গে-লুস্যাকের চাপের সূত্রের সমীকরণ।
25°C উষ্ণতায় পানির আয়নিক গুণফল কত?
Correct Answer:
খ: 1.0×10-14
স্থির তাপমাত্রায় যখন দুটি বিক্রিয়াহীন গ্যাস মিশ্রিত করা হয় তখন মিশ্রণের মোট চাপ হবে-
Correct Answer:
খ: গ্যাস দুটির আংশিক চাপের যোগফল
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল কত?
Correct Answer:
ক: 461 m/sec
নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে?
Correct Answer:
ক: CO2
Explanation:
নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে? সঠিক উত্তর CO2 CO2 একটি গ্রিন হাউস গ্যাস। এটি বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়। গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে এর অবদান ৫০% ।
বায়ুমণ্ডলের কোন স্তরে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়?
Correct Answer:
খ: ট্রপোস্ফিয়ার
Explanation:
বায়ুমণ্ডলের কোন স্তরে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়? সঠিক উত্তর ট্রপোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারে ঘূর্ণিঝড়ের উৎপত্তি। ভূপৃষ্ঠের কাছাকাছি উচ্চতা বৃদ্ধিতে এ স্তরের তাপমাত্রা হ্রাস পায়। এটি বখয়ুমন্ডলের নিম্ন স্তর। 0-11কিমি পর্যন্ত বিস্তৃত। তাপমাত্রা 15-56°C । মুখ্য রাসায়নিক উপাদান N2, O2, CO2, H2O
নিচের কোন গ্যাসটি রান্নার জন্য সিলিন্ডারে ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: বিউটেন ও প্রোপেন
Explanation:
নিচের কোন গ্যাসটি রান্নার জন্য সিলিন্ডারে ব্যবহৃত হয়? সঠিক উত্তর বিউটেন ও প্রোপেন রান্নার সিলিন্ডারে ➡️ L.P gas➡️ 25%প্রোপেন +75%বিউটেনমোটরযান এ গ্যাস সিলিন্ডার ➡️ CNG ➡️ 95-99% CH4
ইলেক্ট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। এটা ব্যাখা করা যায় কোন সূত্রের সাহায্যে?
Correct Answer:
ঘ: হাইজেনবার্গের অনিশ্চয়তা সূূত্র
Explanation:
ইলেক্ট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। এটা ব্যাখা করা যায় কোন সূত্রের সাহায্যে? সঠিক উত্তর হাইজেনবার্গের অনিশ্চয়তা সূূত্র ব্যাখ্যা: হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি: নিউক্লিয়াসের ভিতর ইলেকট্রন থাকতে পারেনা। নির্দিষ্ট দিকে কোনো কণার অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তার গুণফল প্লাংকের ধ্রুবকের সমান বা বড় হবে। △p△x≥h2
কোন পদার্থটির জন্য গাড়ি থেকে নির্গত গ্যাস কালো হয়?
Correct Answer:
ঘ: CO
Explanation:
কোন পদার্থটির জন্য গাড়ি থেকে নির্গত গ্যাস কালো হয়? সঠিক উত্তর CO ব্যাখা: CO এর জন্য গাড়ি থেকে নির্গত গ্যাস কালো বর্ণের হয়।
নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: CH4
Explanation:
নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর CH4 আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হয়। অপরদিকে আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয়। CH4 এর আণবিক ভর কম তাই ব্যাপন হার বেশি।
‘Xn’ প্রতীক দ্বারা কোন ধরনের ঝুঁকির মাত্রা বুঝায়?
Correct Answer:
ঘ: ক্ষতিকারক
কোন পদ্ধতিতে ন্যাপথালিনকে বিশোধন (Purify) করা হয়?
Correct Answer:
ঘ: উর্দ্ধ পাতন
Explanation:
কোন পদ্ধতিতে ন্যাপথালিনকে বিশোধন (Purify) করা হয়? সঠিক উত্তর উর্দ্ধ পাতন ঊর্ধ্বপাতন বলতে তরল অবস্থায় প্রবেশ না করেই পদার্থের কঠিন থেকে সরাসরি গ্যাসীয় বায়বীয় দশায় রূপান্তরকে বোঝায়। কর্পুর, গন্ধক, আয়োডিন, ন্যাপথালিন, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বন ডাই-অক্সাইড, আর্সেনিক, বেনজোয়িক এসিড, ইত্যাদি পদার্থ এইরূপ বৈশিষ্ট্য প্রদর্শন করে।
কোন গ্যাসটি শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করে?
Correct Answer:
ঘ: CH4
Explanation:
কোন গ্যাসটি শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করে? সঠিক উত্তর CH4 বায়ুমণ্ডলে CH4 এর বিচরণের ফলে পরিবেশ ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানা গেছে, গত ২০ বছরে কার্বন ডাইঅক্সাইডের চেয়ে পরিবেশের ৮০ গুণ বেশি ক্ষতি করেছে মিথেন গ্যাস। যার ফলে ওজোনস্তর যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি জলবায়ু-সংকটে ভীষণ প্রভাব ফেলছে; বৈশ্বিক উষ্ণায়নও বাড়িয়ে দিচ্ছে মিথেনের প্রভাবে।
বিটা ক্ষয় হয় কোন বলের কারণে?
Correct Answer:
খ: দুর্বল নিউক্লীয়
Explanation:
বিটা ক্ষয় হয় কোন বলের কারণে? সঠিক উত্তর দুর্বল নিউক্লীয় পারমাণবিক নিউক্লিয়াসের বিটা ক্ষয় (beta emission) ঘটায় দুর্বল নিউক্লিয়ার বল। দুর্বল মিথস্ক্রিয়ায় (weak interaction) নিউক্লিয়াসের চার্জহীন নিউট্রন পজিটিভ চার্জযুক্ত প্রোটনে রূপান্তরিত হয় আর পরমাণুর চার্জের সমতা রক্ষার জন্য নিউক্লিয়াসে একটা নেগেটিভ চার্জের ইলেকট্রন তৈরি হয়ে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে।
0.95 atm চাপে 25°C তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 40L হলে উক্ত তাপমাত্রায় 1.0 atm চাপে গ্যাসটির আয়তন কত হবে?
Correct Answer:
ক: 38L
লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্যরূপে ব্যবহৃত হয় কোনগুলো?
Correct Answer:
খ: KCl,KNO3,Na2SO2
Explanation:
লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্যরূপে ব্যবহৃত হয় কোনগুলো? সঠিক উত্তর KCl,KNO3,Na2SO2 লবণ সেতু (Salt bridge): ক্যাটায়ন ও অ্যানায়ন এর আয়নীয় গতি বেগ সমান এমন একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে আগর আগর জেলি মিশিয়ে উত্তপ্ত করে একটি ইউ আকৃতির দলের মধ্যে দিয়ে ওই দ্রবণটি কে প্রবেশ করিয়ে রেখে দিলে ঠান্ডা হলেই ওই দ্রবণের সমস্ত অংশটি জমে যায়। সমগ্র এই অংশটিকে লবণ সেতু বা সল্ট ব্রিজ বলে।
চিনি ও গ্লুকোজ হলো-
Correct Answer:
গ: তড়িৎ অবিশ্লেষ্য
Explanation:
চিনি ও গ্লুকোজ হলো- সঠিক উত্তর তড়িৎ অবিশ্লেষ্য চিনি (C12H22O11) ও গ্লুকোজ (C6H12O6) সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয় ও তড়িৎ অবিশ্লেষ্য।
নিম্নের ইস্টারটিতে কোন হাইড্রোজেনগুলো বেশি অম্লীয়?
Correct Answer:
গ: 3
Explanation:
নিম্নের ইস্টারটিতে কোন হাইড্রোজেনগুলো বেশি অম্লীয়? সঠিক উত্তর 3 জৈব অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের হাইড্রোজেন পরমাণু অ্যালকিল গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে এস্টার বলে। এস্টারের সাধারণ আণবিক সংকেত CnH2nO2 । এস্টারের কার্যকারী মূলক হল -COOR । সাধারণভাবে এই মূলককে কার্বোঅ্যালকক্সি মূলক বলে।
ত্বরান্বিত করা যায় না-
Correct Answer:
ক: Neutron
Explanation:
ত্বরান্বিত করা যায় না- সঠিক উত্তর Neutron নিউট্রনগুলি সাধারণ তেজস্ক্রিয় ক্ষয় ঘটনায় নির্গত হয় না, এবং যেহেতু তারা বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ কণা , তাই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মতো মেশিনে নিউট্রনগুলিকে ত্বরান্বিত করা যায় না। কিন্তু এক্সিলারেটর বিমে উচ্চ-শক্তির কণা দ্বারা সূচিত পারমাণবিক বিক্রিয়ায় নিউট্রন তৈরি হতে পারে।
তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তন হয় না-
Correct Answer:
খ: মোলালিটি
Explanation:
তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তন হয় না- সঠিক উত্তর মোলালিটি তাপমাত্রা পরিবর্তনের ফলে দ্রবণের আয়তন পরিবর্তিত হয়, তাই আয়তন ভিত্তিক দ্রবণের ঘনমাত্রা মোলারিটি পরিবর্তিত হয়। কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে বা তাপমাত্রা পরিবর্তনের সাথে বস্তুর ভরের কোন পরিবর্তন হয় না। তাই দ্রাবক ও দ্রব উভয়ে গ্রাম এককে প্রকাশিত দ্রবণের ঘনমাত্রা মোলালিটির পরিবর্তন ঘটে না।স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে ১ মোল তুল্য ভরের দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে বলা হয় নরমাল দ্রবণ
বিশুদ্ধ পানির OP TP DPD এর যোগফল হবে-
Correct Answer:
গ: >0
Explanation:
বিশুদ্ধ পানির OP TP DPD এর যোগফল হবে- সঠিক উত্তর >0 আমরা জানি DPD = OP -TPSo, (DPD+TP)-OP=0 Here DPD+TP > 0P always So obviously DPD+OP+TP > 0 at any situation.
PCl5⇋PCl3+Cl2+ এই গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোনদিকে সরে যাবে?
Correct Answer:
খ: ডান হতে বাম দিকে
Explanation:
PCl5⇋PCl3+Cl2+ এই গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোনদিকে সরে যাবে? সঠিক উত্তর ডান হতে বাম দিকে PCl5 ↔️ PCl3+ Cl2বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া। বিক্রিয়ায় আয়তনের বৃদ্ধি ঘটেছে। অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করলে বিক্রিয়া ডান থেকে বামে দিকে ধাবিত হবে। কিন্তু চাপ হ্রাস করলে বাম থেকে ডানে ধাবিত হবে।