বাংলা কবিতা MCQs
Showing 50 questions (Total: 1162)
'তাহারেই পড়ে মনে' কবিতার সারকথা কী ?
Correct Answer:
গ: প্রকৃতি ও মানবমনের সম্পর্ক
Explanation:
'তাহারেই পড়ে মনে' কবিতার সারকথা কী ? সঠিক উত্তর প্রকৃতি ও মানবমনের সম্পর্ক # সুফিয়া কামাল রচিত 'তাহারেই পড়ে মনে' কবিতার সারকথা প্রকৃতি ও মানবমনের সম্পর্ক।# 'তাহারেই পড়ে মনে' কবিতাটি 'সাঁঝের মায়া' কাব্যের অন্তর্গত। # কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৫ খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মাদী পত্রিকায়।# গঠন রীতির দিক থেকে এটি নাট্যগুণ সম্পন্ন এবং সংলাপ নির্ভর কবিতা ।# কবিতাটি অক্ষর বৃত্ত ছন্দে রচিত।
‘তার পিঠে রক্তজবার মতো---- ছিলো’ শূন্যস্থানে কী হবে?
Correct Answer:
ঘ: ক্ষত
Explanation:
‘তার পিঠে রক্তজবার মতো---- ছিলো’ শূন্যস্থানে কী হবে? সঠিক উত্তর ক্ষত এই চরণটি আবু জাফর ওবায়দুল্লাহের কবিতা “আমি কিংবদন্তীর কথা বলছি” থেকে নেয়া হয়েছে। পূর্ণ চরণটি হলোঃআমি কিংবদন্তির কথা বলছিআমি আমার পূর্বপুরুষদের কথা বলছি। তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিলকারণ তিনি ক্রীতদাস ছিলেন।
‘জ্ঞানের দীনতা এই আপনার মনে’ ঐকতান কবিতায় এর পরের লাইন-
Correct Answer:
গ: পূরণ করিয়া লই যত ভিক্ষালব্ধ ধনে
Explanation:
‘জ্ঞানের দীনতা এই আপনার মনে’ ঐকতান কবিতায় এর পরের লাইন- সঠিক উত্তর পূরণ করিয়া লই যত ভিক্ষালব্ধ ধনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঐকতান' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য:'ঐকতান' কবিতাটি 'জন্মদিনে' কাব্যের কত সংখ্যক কবিতা?- ১০ সংখ্যক'ঐকতান' কবিতাটি কোন ছন্দে রচিত? – সমিল প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত।কবিতার উদ্ধৃতি-“যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি।জ্ঞানের দীনতা এই আপনার মনেপূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে।
'সেই অস্ত্র' কবিতায় 'অমোঘ অস্ত্র' বলতে কী বোঝানো হয়েছে?
Correct Answer:
ঘ: অব্যর্থ অস্ত্র
Explanation:
'সেই অস্ত্র' কবিতায় 'অমোঘ অস্ত্র' বলতে কী বোঝানো হয়েছে? সঠিক উত্তর অব্যর্থ অস্ত্র আহসান হাবীব রচিত 'সেই অস্ত্র' কবিতার গুরত্বপূর্ণ কিছু তথ্য:# 'সেই অস্ত্র' কবিতাটি আহসান হাবীবের 'বিদীর্ণ দর্পণে মুখ' কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।#সেই অস্ত্র' কবিতায় 'অমোঘ অস্ত্র' বলতে অব্যর্থ অস্ত্র বোঝানো হয়েছে।
যুদ্ধক্ষেত্রে সাদা নিশান ওড়ানো হয় কেন?
Correct Answer:
গ: সন্ধি স্থাপনের জন্য
Explanation:
যুদ্ধক্ষেত্রে সাদা নিশান ওড়ানো হয় কেন? সঠিক উত্তর সন্ধি স্থাপনের জন্য যুদ্ধক্ষেত্রে সাদা নিশান ওড়ানো হয়- যুদ্ধ বিরতির জন্য।সাদা পতাকা বা শ্বেত পতাকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত আত্মরক্ষামূলক প্রতীকী চিহ্ন, যা সাময়িক যুদ্ধবিরতি কিংবা স্থায়ী যুদ্ধবিরতির প্রদর্শন করা হয়।
কোনটি অপেক্ষাকৃত আধুনিক ছন্দ?
Correct Answer:
গ: অমিত্রাক্ষর
Explanation:
কোনটি অপেক্ষাকৃত আধুনিক ছন্দ? সঠিক উত্তর অমিত্রাক্ষর 'অমিত্রাক্ষর' ছন্দ বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ।- মাইকেল মধুসূদন দত্ত পয়ার ছন্দ প্রথা ভেঙে নতুন ছন্দ গড়েন। মধুসূদন পূর্ব হাজার বছরের বাংলা কবিতার ছন্দ ছিল পয়ার।একটি চরণের শেষে আর একটি চরণের মিল ছিল ওই ছন্দের অনড় প্রথা।তিনি বাংলা কবিতার এ প্রথাকে ভেঙ্গে দিলেন।তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ।
‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটিতে কোন ঐতিহাসিক পটভূমি স্থান পেয়েছে?
Correct Answer:
গ: মুক্তিযুদ্ধ
Explanation:
‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটিতে কোন ঐতিহাসিক পটভূমি স্থান পেয়েছে? সঠিক উত্তর মুক্তিযুদ্ধ 'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য: - আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রচয়িতা- আবু জাফর ওবায়দুল্লাহ।* আবু জাফর ওবায়দুল্লাহ মন্ত্রী ছিলেন- কৃষি ও পানিসম্পদ মন্ত্রী“আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি গদ্যছন্দে ছন্দে রচিত।কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহাসচেতন। শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গণী মুক্তির দৃপ্ত ঘোষণা।- তার কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ।
অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন ও বৈষম্য দেখে প্রাণবন্ত্র তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। -নিচের কোন পঙক্তিতে এ কথা অন্তর্নিহিত আছে?
Correct Answer:
ক: তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা
Explanation:
অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন ও বৈষম্য দেখে প্রাণবন্ত্র তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। -নিচের কোন পঙক্তিতে এ কথা অন্তর্নিহিত আছে? সঠিক উত্তর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা # তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা অন্যায়, অত্যাচার, শোষণ, পীড়ন, বৈষম্য ও ভেদাভেদ দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে।# স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি: অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে মাথা উঁচু করে স্বাধীন ভাবে চলার ঝুঁকি এ বয়সেই মানুষ নিয়ে থাকে।# কানে আসে কত মন্ত্রণা: ভালো মন্দ, ইতিবাচক-নেতিবাচক নানা তত্ত্ব, মতবাদ, ভাবধারনার সঙ্গে পরিচিত হতে শুরু করে এই বয়সের তরুণেরা। # সঁপে আত্মাকে শপথের কোলাহলে: তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের, নব নব অগ্রগতি সাধনের। তাই সেইসব স্বপ্ন বাস্তবায়নে, নব নব শপথে বলীয়ান হয়ে তরুণ-প্রাণ এগিয়ে যায় দৃঢ় পদক্ষেপে।
কোনটি বস্ত্র নয়?
Correct Answer:
গ: পাখাল
Explanation:
কোনটি বস্ত্র নয়? সঠিক উত্তর পাখাল # পাখাল শব্দটি কোন বস্ত্র নয়। এর অর্থ পান্তা ভাত।# পাখাল শব্দার্থটির উল্লেখ রয়েছে: রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত ‘চাষার দুক্ষু' শীর্ষক রচনায়।
'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় কবির চোখে কোন নদীটির পলিমাটি গলিত সোনায় মেশানো?
Correct Answer:
গ: সুরমা
Explanation:
'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় কবির চোখে কোন নদীটির পলিমাটি গলিত সোনায় মেশানো? সঠিক উত্তর সুরমা # ‘রক্তে আমার অনাদি অস্থি' কবিতাটি কবির একই নামের কাব্যগ্রন্থের নাম-কবিতা।# 'রক্তে আমার অনাদি অস্থি' ১৯৮১ খ্রিস্টাব্দে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয়।# সংকলিত কবিতাটি কবীর চৌধুরীর উদ্দেশ্যে উৎসর্গিত।
নিচের কোন কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত?
Correct Answer:
ঘ: লোক-লোকান্তর
Explanation:
নিচের কোন কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত? সঠিক উত্তর লোক-লোকান্তর কবিতার নাম, কবি ও ছন্দ:-কবিতাকবিছন্দবিভীষণের প্রতি মেঘনাদমাইকেল মধুসূদন দত্তঅক্ষরবৃত্তসোনার তরীরবীন্দ্রনাথ ঠাকুরমাত্রাবৃত্তবিদ্রোহীকাজী নজরুল ইসলাম মাত্রাবৃত্তসুচেতনাজীবনানন্দ দাশ অক্ষরবৃত্ততাহারেই পড়ে মনেসুফিয়া কামালঅক্ষরবৃত্তআঠারো বছর বয়সসুকান্ত ভট্টাচার্যমাত্রাবৃত্ত(৬ মাত্রার মাত্রাবৃত্ত)ফেব্রুয়ারি ১৯৬৯শামসুর রহমান গদ্যছন্দআমি কিংবদন্তির কথা বলছিআবু জাফর ওবায়দুল্লাহগদ্যছন্দনূরলদীনের কথা মনে পড়ে যায়সৈয়দ শামসুল হকগদ্যছন্দলোক-লোকান্তরআল মাহমুদঅক্ষরবৃত্তছবিআবু হেনা মোস্তফা কামালগদ্যছন্দ
'লোক-লোকান্তর' কবিতায় কবি তাঁর কাব্যচেতনাকে মূর্ত করেছেন কোন অলঙ্কারের মধ্য দিয়ে?
Correct Answer:
ঘ: চিত্রকল্প
Explanation:
'লোক-লোকান্তর' কবিতায় কবি তাঁর কাব্যচেতনাকে মূর্ত করেছেন কোন অলঙ্কারের মধ্য দিয়ে? সঠিক উত্তর চিত্রকল্প # লোক-লোকান্তর কবিতাটি আল মাহমুদের 'লোক-লোকান্তর' কাব্যের নাম-কবিতা।# এটি কবির আত্মপরিচয়মূলক কবিতা।
বাসব বিজয়ী কে?
Correct Answer:
গ: মেঘনাদ
Explanation:
বাসব বিজয়ী কে? সঠিক উত্তর মেঘনাদ বাসববিজয়ী- দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে জয় করেছে যে। এখানেবাসববিজয়ী মেঘনাদ । একই কারণে মেঘনাদের অপর নাম ইন্দ্রজিৎ ।রাবণি-রাবণের পুত্র (এখানে মেঘনাদকে বুঝানো হয়েছে)।অরিন্দম- অরি বা শত্রুকে দমন করে যে (এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে)।
‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কবি অরুণকে তুলনা করেছেন-
Correct Answer:
গ: নাটার রঙের সাথে
Explanation:
‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কবি অরুণকে তুলনা করেছেন- সঠিক উত্তর নাটার রঙের সাথে জীবনানন্দ দাশ রচিত 'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় কবি অরুণকে তুলনা করেছেন- নাটার রঙের সাথে।কবিতায় ‘হলুদ' শাড়ি’ বলতে কী বোঝানো হয়েছে- সরিষার খেত।
অমিত্রাক্ষর ছন্দ কোন ছন্দের নবরুপায়ন?
Correct Answer:
খ: পয়ার
Explanation:
অমিত্রাক্ষর ছন্দ কোন ছন্দের নবরুপায়ন? সঠিক উত্তর পয়ার প্রথম পভুক্তির সঙ্গে দ্বিতীয় পভুক্তির চরণান্তের মিলহীনতা ছন্দ 'অমিত্রাক্ষর ছন্দ' নামে সমধিক পরিচিত।অমিত্রাক্ষর ছন্দ পয়ার ছন্দের নবরুপায়ন ।
শহরের পথে থরে থরে কি ফুটেছে?
Correct Answer:
ঘ: কৃষ্ণচূড়া
Explanation:
শহরের পথে থরে থরে কি ফুটেছে? সঠিক উত্তর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং কোন রংয়ের বিস্তার?- একুশের কৃষ্ণচূড়ার বিপরীত রং। • সালামের ‘ফ্ল্যাগ' এর প্রকৃত অর্থ কী?— হাত।ফুল কোথায় ফোটে?- হৃদয়ের হরিৎ উপত্যকায়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?- নিজ বাসভূমে।
তাহারেই পড়ে মনে কবিতায় ‘কহিল সে পরম হেলায়’ - এর পরের পংক্তিটি-
Correct Answer:
ঘ: বৃথয কেন? ফাল্গুন বেলায়
Explanation:
তাহারেই পড়ে মনে কবিতায় ‘কহিল সে পরম হেলায়’ - এর পরের পংক্তিটি- সঠিক উত্তর বৃথয কেন? ফাল্গুন বেলায় সুফিয়া কামাল রচিত 'তাহারেই পড়ে মনে' কবিতার গুরুত্বপূর্ণ তথ্যঃ• 'তাহারেই পড়ে মনে' কবিতাটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে 'মাসিক মোহাম্মাদী"পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।কবিতার উদ্ধৃতি-“কহিল সে পরম হেলায়- “বৃথা কেন? ফাগুন বেলায়ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন? মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?”
‘আঠারো বছর’ কবিতায় ‘আঠারো’ শব্দটি ব্যবহৃত হয়েছে-
Correct Answer:
ঘ: নয় বার
Explanation:
‘আঠারো বছর’ কবিতায় ‘আঠারো’ শব্দটি ব্যবহৃত হয়েছে- সঠিক উত্তর নয় বার সুকান্ত ভট্টাচার্যের 'আঠারো বছর বয়স' কবিতাটি ১৯৪৮ প্রকাশিত তার 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।"আঠারো বছর' কবিতায় 'আঠারো' শব্দটি ব্যবহৃত হয়েছে- ৯ বার"আঠারো বছর' কবিতায় 'আঠারো বছর' শব্দটি ব্যবহৃত হয়েছে- ৭ বার"আঠারো বছর' কবিতায় 'আঠারো বছর বয়স' শব্দটি ব্যবহৃত হয়েছে- ৪ বারআঠারো বছর বয়সে পদার্পণের আগেই কিংবা আঠারো বছর বয়সে কবিএই কবিতাটি রচনা করেছিলেন। এ কবিতায় কবি আঠারো বছর বয়সের দূরন্ত সভাবের জয়গান গেয়েছেন।আঠারো বছর বয়স' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।• প্রথম লাইন: আঠারো বছর বয়স কী দুঃসহ - শেষ লাইন: এ দেশের বুকে আঠারো আসুক নেমে।
আল মাহমুদের কবিতার বিষয় বস্তু-?
Correct Answer:
গ: গ্রামীন জীবন ও প্রকৃতির চিরয়িতরুপ
Explanation:
আল মাহমুদের কবিতার বিষয় বস্তু-? সঠিক উত্তর গ্রামীন জীবন ও প্রকৃতির চিরয়িতরুপ আল মাহমুদ রচিত 'লোক লোকান্তর' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য: • কবিতার বিষয় বস্তু- গ্রামীন জীবন ও প্রকৃতির চিরায়িতরুপ।কবির অস্তিত্ব জুড়ে কী বিরাজমান- চিরায়ত গ্রামবাংলা। বনচারী বাতাসে কী দোলা দেয়- পানলতা ।পাখিটির পা ও নখের রং কী - পা সবুজ ও নখ তীব্র লাল ।• কিসের ডালে কবির চেতনা বসে আছে- চন্দনের ডালে ।সাদা পাখিটির ঠোঁট কিসে মাখামাখি হয়ে আছে সুগন্ধ পরাগ।
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কিংবদন্তি’ কিসের প্রতীক?
Correct Answer:
গ: ঐতিহ্যের
Explanation:
‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কিংবদন্তি’ কিসের প্রতীক? সঠিক উত্তর ঐতিহ্যের 'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য:আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটির রচয়িতা- আবু জাফর ওবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ মন্ত্রী ছিলেন- কৃষি ও পানিসম্পদ মন্ত্রী।“আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি গদ্যছন্দে ছন্দে রচিত কবিতায় ‘কিংবদন্তি' ঐতিহ্যের প্রতীক। কবিতাটি রচনার মূল প্রেক্ষাপট- বাঙালী সংস্কৃতির হাজার বছরের ইতিহাস।কবিতাটিতে উচ্চারিত শেকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা হয়েছে অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন- কবির পূর্বপুরুষেরা।দিগন্তের অধিকার হতে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না।• কবির পূর্বপুরুষ ছিলেন- ক্রীতদাস।
জীবনানন্দ দাশ কবিতায় যে জগৎ তৈরি করে তা-
Correct Answer:
ঘ: সূক্ষ্ম ও গভীর অনুভবের
Explanation:
জীবনানন্দ দাশ কবিতায় যে জগৎ তৈরি করে তা- সঠিক উত্তর সূক্ষ্ম ও গভীর অনুভবের জীবনানন্দ দাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:-# জীবনানন্দ দাশ কবিতায় যে জগৎ তৈরি করে তা -সূক্ষ্ম ও গভীর অনুভবের।# রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে বলেছেন- চিত্ররূপময় কবিতা ।# জীবনানন্দ দাশের উপর গবেষণা করেন- ক্লিনটন বি-সীলি ।# রূপসী বাংলার, নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি- জীবনানন্দ দাশ।# তাঁর কবিতায় স্থান পেয়েছে- উপমা, প্রতীক, চিত্রকল্প, রঙের ব্যবহার।# ১৯৭১ সালে মুক্তিবাহিনীকে অনুপ্রাণিত করে- তাঁর নিসর্গ বিষয়ক কবিতাগুলো।
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কত সালে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Correct Answer:
খ: ১৯৩৫ সালে, ‘মাসিক মোহাম্মদী'
Explanation:
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কত সালে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৯৩৫ সালে, ‘মাসিক মোহাম্মদী' ‘তাহারেই পড়ে মনে' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য:# 'তাহারেই পড়ে মনে' কবিতাটি ১৯৩৫ খ্রিস্টাব্দে 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় (নবম বর্ষ ষষ্ঠ সংখ্যা ১৩৪২) প্রথম প্রকাশিত হয়।# পরে কবিতাটি 'সাঁঝের মায়া' কাব্যে সংকলন করা হয়।# কবিতাটির প্রথম চরণ— “হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়,# শেষ চরণ- রিক্ত হস্তে। তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।”# মোট চরণ সংখ্যা : ত্রিশটি।# ছন্দঃ অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রথম পর্ব আট মাত্রার, দ্বিতীয় পর্ব দশ মাত্রার। প্রতি চরণে পর্ব দুইটি ।
‘যে কবিতা শুনতে জানে না / সে আনন্ম ক্রীতদাস থেকে যাবে ।’ - কোন কবিতার চরণ?
Correct Answer:
খ: আমি কিংবদন্তির কথা বলছি
Explanation:
‘যে কবিতা শুনতে জানে না / সে আনন্ম ক্রীতদাস থেকে যাবে ।’ - কোন কবিতার চরণ? সঠিক উত্তর আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়উল্লেখিত চরণটি- যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে নাসে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।”
‘নিজ গৃহপথ তাত দেখাও তস্করে? চন্ডালে বসাও আনি রাজার আলয়ে?’- কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে?
Correct Answer:
ঘ: বিভীষণ
Explanation:
‘নিজ গৃহপথ তাত দেখাও তস্করে? চন্ডালে বসাও আনি রাজার আলয়ে?’- কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? সঠিক উত্তর বিভীষণ মাইকেল মধূসুদন দত্ত রচিত কবিতা- বিভীষণের প্রতি মেঘনাদ ।কবিতায় কবি বিভীষণের লক্ষণের মাধ্যমে বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বর্ণনা দিয়েছে।'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় বিভীষণ- রাবণের সহোদর।প্রশ্নে উল্লেখিত মেঘনাদ তার চাচা বিভীষণকে উদ্দেশ্য করে বলে।বিভীষণ যখন লক্ষণকে পথ দেখিয়ে মেঘনাদের যজ্ঞস্থল নিকুম্ভিলা
কোন লেখক জীবনানন্দের কবিতাকে ‘চিত্ররূপময়’ বলে আখ্যায়িত করেছেন?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
কোন লেখক জীবনানন্দের কবিতাকে ‘চিত্ররূপময়’ বলে আখ্যায়িত করেছেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর জীবনান্দ দাশকে রূপসী বাংলার কবি, নির্জনতার কবি, তিমির হননের কবি, ধূসরতার কবি বলা হয়।তবে বাংলা ভাষায় তাঁকে 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়।জীবনানন্দের কবিতাকে “চিত্ররূপময়' বলে আখ্যায়িত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবি বুদ্ধদেব বসু তাঁকে 'নির্জনতার কবি' বলে আখ্যায়িত করেছেন।
‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি তাঁর স্বপ্নকে কোথায় রেখেছেন?
Correct Answer:
খ: বঙ্গোপসাগরে
Explanation:
‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কবি তাঁর স্বপ্নকে কোথায় রেখেছেন? সঠিক উত্তর বঙ্গোপসাগরে দিলওয়ার রচিত 'রক্তেআমার অনাদি অস্থি' কবিতায় কবি তার স্বপ্নকেবঙ্গোপসাগরে রেখেছেন।
‘নিজ কর্ম-দোষে হায়, মজাইলা/ এ কণক-লঙ্কা রাজা, মজিলা আপনি।’ কার উক্তি?
Correct Answer:
ঘ: বিভীষণ
Explanation:
‘নিজ কর্ম-দোষে হায়, মজাইলা/ এ কণক-লঙ্কা রাজা, মজিলা আপনি।’ কার উক্তি? সঠিক উত্তর বিভীষণ "বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার গুরুত্বপূর্ণ লাইন:• স্থাপিলা বিধুরে বিধি স্থাদুর ললাটে; • উত্তরিলা কাতরে রাবণি:-• “হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে।• লঙ্কার কলঙ্ক আজি ভঙিব আহবে।" • করে কেলি রাজহংস পঙ্কজ-কাননে• দন্তী; আজ্ঞা কর দাসে, শাস্তি নরাধমে “নাহি দোষী আমি, বৎস: বৃদ্ধা ভৎস মোরে
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে?
Correct Answer:
খ: বসন্ত
Explanation:
‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর বসন্ত “তাহারেই পড়ে মনে' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য:তাহারেই পড়ে মনে- সংলাপ-প্রধান কবিতা ।তাহারেই পড়ে মনে' কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।ধরায় ফাগুন এসেছে বসন্তকে বরণ করে নেয়ার জন্য।পুষ্পশূন্য দিগন্তের পথে চলিয়া গিয়াছে মাঘের সন্ন্যাসী।তাহারেই পড়ে মনে কবিতায় ফাল্গুন-৩বার, বসন্ত ৪ বার উল্লেখ রয়েছে। 'তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে। শীতকে।'তাহারেই পড়ে মনে' কবিতায় উল্লেখ আছে যে দুটি ফলের- বাতারি নেবু, আম
‘সুন্দরের অনিবার্য অভ্যুথান কবিতা’ - কোন কবিতার চরণ?
Correct Answer:
গ: আমি কিংবদন্তির কথা বলছি
Explanation:
‘সুন্দরের অনিবার্য অভ্যুথান কবিতা’ - কোন কবিতার চরণ? সঠিক উত্তর আমি কিংবদন্তির কথা বলছি কবি আবুজাফর ওবায়দুল্লাহ রচিত "আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার গুরুত্বপূর্ণ কিছু চরণ:•"আমি কবি এবং কবিতার কথা বলছি।• সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যূত্থান কবিতা• সুপুরুষ ভালোবাসার সুষষ্ঠ সংগীত কবিতা• জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা• রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। • আমরা কি তাঁর মতো কবিতার কথা বলতে পারবো• আমরা কি তাঁর মতো স্বাধীনতার কথা বলতে পারবো।"
‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তগর্ত ?
Correct Answer:
খ: রুপসি বাংলা
Explanation:
‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তগর্ত ? সঠিক উত্তর রুপসি বাংলা কবিতাটি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ 'ৰূপসী বাংলা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
‘এইখানে এসে লুটাইয়া পড়ে সকল_। - ’সাম্যবাদী' কবিতার এই চরণের শূণ্যস্থানে কোনটি রয়েছে?
Correct Answer:
গ: রাজমুকুট
কাদের বিরুদ্ধে নুরলদীন জেগে ওঠার কথা বলেছেন?
Correct Answer:
ঘ: ব্রিটিশ
Explanation:
কাদের বিরুদ্ধে নুরলদীন জেগে ওঠার কথা বলেছেন? সঠিক উত্তর ব্রিটিশ 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য:'নূরলদীনের কথা মনে পড়ে যায়'- কবিতাটি সংকলিতহয়েছে-নূরলদীনের সারাজীবন'- শীর্ষক কাব্য নাটক থেকে।১১৮৯ সনে রংপুরে- ব্রিটিশদের বিরুদ্ধে।নূরলদীনের বাড়ি ছিল রংপুরে।কাল পূর্ণিমার ডাক দিবে- নূরলদীন। তীব্র স্বজ্ঞ পূর্ণিমায় মনে পড়ে যায়- নূরলদীনের কথা।নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতাটিতে 'দালাল' বলতে বোঝানো হয়েছে-রাজাকার, আলবদর, আলশামস ।
‘অন্যায় যে করে অন্যায় যে সহে তবে ঘৃণা যেন তারে তৃণ সম দহে’ কবিতার চরণটি কার?
Correct Answer:
ক: রবিন্দ্রনাথ ঠাকুর
'আমি পৃথিবীর কবি, ……… অপূর্ণ এই পঙক্তির পরের অংশ কোনটি?
Correct Answer:
ক: যেথা তার যত উঠে ধ্বনি
আঠারো বছর বয়স কোন ধরনের কবিতা?
Correct Answer:
গ: শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম
'সেই অস্ত্র' কবিতায় কাদের নাম আছে?
Correct Answer:
ঘ: পঙ্গু-বিকৃত বিপর্যস্তদের
“এখনো দেখনি তুমি?” কহিলাম, “কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?” চরণ দুটি কোন কবিতার?
Correct Answer:
গ: তাহারেই পড়ে মনে
ধানের গন্ধ কীসের চিত্র প্রকাশ করে?
Correct Answer:
ক: কৃষি প্রধান বাংলার
বাংলা সাহিত্যে সনেট কবিতার প্রবর্তক কে?
Correct Answer:
গ: মাইকেল মধুসুদন দত্ত
'জীবন বন্দনা' কবিতাটি কোন ছন্দে রচিত?
Correct Answer:
ক: মাত্রাবৃত্ত
'তাহারেই পড়ে মনে' কবিতার মূল সুর কোনটি?
Correct Answer:
ক: ব্যক্তিগত জীবনের রিক্ততার সুর
'লোক লোকান্তর' কবিতায় পাখির চোখের রং কেমন?
Correct Answer:
খ: কাটা সুপারির রং
'কেন খুঁজে ফের দেবতা 'ঠাকুর অন্তরালে' চরণটি কোন কবিতার অংশ?
Correct Answer:
গ: সাম্যবাদী
'বাংলার মুখ আমি দেখিয়াছি' কবিতাটির ইংরেজি অনুবাদ করেন কে?
Correct Answer:
খ: ক্লিনটন বি শেলী
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক বলা হয় কাকে?
Correct Answer:
খ: মাইকেল মধুসূদন দত্ত
'শেষের কবিতা" কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: উপন্যাস
কাজী নজরুল ইসলাম কোন কবিতা লেখার জন্য কারাবরণ করেছিলেন?
Correct Answer:
ঘ: আনন্দময়ীর আগমনে
'আমি কিংবদন্তির কথা বলছি এর লেখক কে?
Correct Answer:
গ: আবু জাফর ওবায়দুল্লাহ্
'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের কোন সর্গ থেকে নেওয়া হয়েছে?
Correct Answer:
গ: বধো
নিচের কোন কবিতা অক্ষরবৃত্ত ছন্দে রচিত নয়।
Correct Answer:
ঘ: আঠারো বছর বয়স