বাংলা MCQs
Showing 50 questions (Total: 13956)
‘কাশীপ্রাপ্তি' বাগধারার প্রকৃত অর্থ কোনটি?
Correct Answer:
খ: স্বর্গলাভ
Explanation:
‘কাশীপ্রাপ্তি' বাগধারার প্রকৃত অর্থ কোনটি? সঠিক উত্তর স্বর্গলাভ কাশিপান্তী- কাশিতে মৃত্যু বা স্বর্গলাভ ।
কোন সত্তায় সেলিম আল দীন পরিচিত?
Correct Answer:
ক: নাট্যকার
Explanation:
কোন সত্তায় সেলিম আল দীন পরিচিত? সঠিক উত্তর নাট্যকার বাংলা নাটক কে ঘরে ফেরানোর জন্য যার অবদান সবচেয়ে বেশি, তিনি নাট্যাচার্য সেলিম আল দীন। তাকে কেউ বলেন 'বাংলা নাটকের মহাকবি', আবার কেউ বলেন 'বাংলা নাটকের বাঁক বদলের কারিগর'।
“সকলি দিলাম তুলে ......... ।” এ কবিতাংশের শূন্যস্থান পূরনে কী বসবে?
Correct Answer:
গ: থরে বিথরে
Explanation:
“সকলি দিলাম তুলে ......... ।” এ কবিতাংশের শূন্যস্থান পূরনে কী বসবে? সঠিক উত্তর থরে বিথরে 'সকলি দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে'!' চরণটি রবীন্দ্রনাথের 'সোনারতরী' কাব্য থেকে নেওয়া।
নীরব ভাষায় বৃক্ষ আমাদের কী শোনায়?
Correct Answer:
ক: সার্থকতার গান
Explanation:
নীরব ভাষায় বৃক্ষ আমাদের কী শোনায়? সঠিক উত্তর সার্থকতার গান উক্তিটি মোতাহের হোসেন চৌধুরীর ‘জীবন ও বৃক্ষ' প্রবন্ধ থেকে নেওয়া। এখানে মানুষের জীবনের সঙ্গে বৃক্ষের তুলনা ।
নিচের কোন শব্দের বানান শুদ্ধ?
Correct Answer:
ক: দূরান্বয়
Explanation:
নিচের কোন শব্দের বানান শুদ্ধ? সঠিক উত্তর দূরান্বয় দুরান্বয় শুদ্ধশব্দ। বাকি শব্দগুলোর শুদ্ধ- দুর্নিবার, দুর্নীতি ও দুর্নাম।
অমিত্রাক্ষর ছন্দের ভিত্তি কোন ছন্দ?
Correct Answer:
খ: পয়ার
Explanation:
অমিত্রাক্ষর ছন্দের ভিত্তি কোন ছন্দ? সঠিক উত্তর পয়ার মাইকেল মধুসূদনদত্ত তার অমিত্রাক্ষর ছন্দের ভিত্তি হিসেবে চতুর্দশ মাত্রিক পয়ারকে বলেছেন। যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকেনা, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। অমিত্রাক্ষর ছন্দ বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দ রূপ যা ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক প্রবর্তিত হয়েছিল।
সমীভবন কী ?
Correct Answer:
গ: দুটো ব্যঞ্জনের এক রকম হওয়া
Explanation:
সমীভবন কী ? সঠিক উত্তর দুটো ব্যঞ্জনের এক রকম হওয়া সমীভবন : স্বরসঙ্গতির মতো, কিন্তু ব্যঞ্জনধ্বনির পরিবর্তন হয়) দুটি ব্যঞ্জনধ্বনি একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সমতা লাভ করলে তাকে সমীভবন বলে। যেমন, ‘জন্ম' (জ+অ+ন+ম+অ)-এর ‘ন', 'ম'-র প্রভাবে পরিবর্তিত হয়ে হয়েছে 'জন্ম'।
যে বাস্তু থেকে উৎখাত হয়েছে-
Correct Answer:
খ: উদ্বাস্ত
Explanation:
যে বাস্তু থেকে উৎখাত হয়েছে- সঠিক উত্তর উদ্বাস্ত যে বাস্ত হতে উৎখাত হয়েছে - উদ্বাস্তুযার সর্বস্ব হারিয়েছে - সর্বহারাতাই সঠিক উত্তর: উদ্বাস্তু।
কোনগুলো খাঁটি বাংলা উপসর্গ-
Correct Answer:
গ: অঘা, অজ,পাতি
Explanation:
কোনগুলো খাঁটি বাংলা উপসর্গ- সঠিক উত্তর অঘা, অজ,পাতি বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ ২১টি, যথা: অ-, অঘা-, অজ-, অনা-, আ-, আড়্-, আন-, আব-, ইতি-, উন্-, কদ-, কু-, নি-, পাতি-, বি-, ভর-, রাম-, স-, সা-, সু- ও হা-।
‘যে গাছে বিস্তার ছায়া হয়’ এর এককথায় প্রকাশ কী?
Correct Answer:
খ: ছায়াতরু
Explanation:
‘যে গাছে বিস্তার ছায়া হয়’ এর এককথায় প্রকাশ কী? সঠিক উত্তর ছায়াতরু যে গাছের ছায়া বিস্তর হয় - ছায়াতরু। যিনি অতিশয় হিসাবি - পাটোয়ারি।
কোন গুলো অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
Correct Answer:
খ: ক,চ,ট,ত,প
Explanation:
কোন গুলো অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? সঠিক উত্তর ক,চ,ট,ত,প যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। এরূপ ধ্বনির উচ্চারণ গাম্ভীর্যহীন মৃদু হয়। আর অল্পপ্রাণ ধ্বনি হলো, যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না। কাজেই অঘোষ অল্পপ্রাণ ধ্বনির নিয়ম অনুসারে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলো হল ক, চ, ট, ত, প।
‘সৌধ’ শব্দের সঠিক উচ্চারণ-
Correct Answer:
খ: শোউধো
Explanation:
‘সৌধ’ শব্দের সঠিক উচ্চারণ- সঠিক উত্তর শোউধো সৌধ শব্দের অর্থ প্রাসাদ; যার প্রমিত উচ্চারণ শোউধো।
‘আমার পথ’ গল্পটি কাজী নজরুল ইসলামের কোন প্রাবন্ধগ্রন্থ থেকে সংকলিত?
Correct Answer:
গ: রুদ্র-মঙ্গল
Explanation:
‘আমার পথ’ গল্পটি কাজী নজরুল ইসলামের কোন প্রাবন্ধগ্রন্থ থেকে সংকলিত? সঠিক উত্তর রুদ্র-মঙ্গল 'আমার পথ' কাজী নজরুল ইসলাম রচিত একটি মননশীল প্রবন্ধ। প্রবন্ধটি তার 'রুদ্রমঙ্গল' (১৯২৩) প্রবন্ধগ্রন্থ হতে সংকলিত।
‘আটি’ এর বিপরীত শব্দ-
Correct Answer:
গ: শাঁস
Explanation:
‘আটি’ এর বিপরীত শব্দ- সঠিক উত্তর শাঁস আঁটি শব্দের বিপরীত শব্দ শাঁস।
‘ণত্ব’ বিধান অনুযায়ী কোন বানানটি অশুদ্ধ?
Correct Answer:
ক: নির্নিমেষ
Explanation:
‘ণত্ব’ বিধান অনুযায়ী কোন বানানটি অশুদ্ধ? সঠিক উত্তর নির্নিমেষ প্রশ্নের অপশনে 'ণ-ত্ব বিধান অনুযায়ী খ, গ, ঘ তিনটি অশুদ্ধ বানান। প্র, পরা, পূর্ব ও অপর-এ ৪টির পূর্বপদের পর 'অহ্ন' শব্দ বসলে ণত্ব বিধিঅনুসারে দস্ত্য-ন এর স্থলে মূর্ধন্য-ণ হয়।
কোনটি ‘কবুতর’ এর সমার্থক শব্দ নয়?
Correct Answer:
ঘ: পুলিন
Explanation:
কোনটি ‘কবুতর’ এর সমার্থক শব্দ নয়? সঠিক উত্তর পুলিন পুলিন অর্থ সৈকত, চর, তট
‘চতুস্কোণ’ এর সন্ধিবিচ্ছেদ-
Correct Answer:
ক: চতুঃ+কোণ
Explanation:
‘চতুস্কোণ’ এর সন্ধিবিচ্ছেদ- সঠিক উত্তর চতুঃ+কোণ বিসর্গ সন্ধি : অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কথা কিংবা ওষ্ঠা বা ব্যঞ্জধ্বনি (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত স্থলে অঘোষ দত্ত্য শিশু ধ্বনি (স) হয়, এবং অ বা আ বাতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ ধ্বনি (য) হয়। যেমনঃ চতুঃ + কোণ = চতুষ্কোণ। নিঃ+কর = নিষ্কর। দুঃ+কর= দুষ্কর। নমঃ+কার=নমস্কার।
‘জ্যাটামি’ কী ধরনের শব্দ?
Correct Answer:
ক: রূঢ়
Explanation:
‘জ্যাটামি’ কী ধরনের শব্দ? সঠিক উত্তর রূঢ় রূঢ়ি শব্দ: যে সকল শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন: হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ, হরিণ ইত্যাদি।জ্যাঠামি - পাকামি
‘হরিৎ’ শব্দের অর্থ-
Correct Answer:
খ: সবুজ
Explanation:
‘হরিৎ’ শব্দের অর্থ- সঠিক উত্তর সবুজ হরিৎ, হরিত - /বিশেষ্য পদ/ সবুজবর্ণ, নীল ও পীতের মিশ্রিত বর্ণ।
বিশেষণ পদযোগ গঠিত দ্বিরুক্ত শব্দ-
Correct Answer:
ক: লাল লাল ফুল
Explanation:
বিশেষণ পদযোগ গঠিত দ্বিরুক্ত শব্দ- সঠিক উত্তর লাল লাল ফুল বিশেষণ পদযোগ গঠিত দ্বিরুক্ত শব্দ-উড়ু উড়ু ভাব।কালো কালো চেহারা।লাল লাল ফুল।ছোটো ছোটো ডাল কেটে ফেলো।
কোন বাগধারাটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহত হয়?
Correct Answer:
ক: আটকপালে
Explanation:
কোন বাগধারাটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহত হয়? সঠিক উত্তর আটকপালে হাড় হাভাতে: হতভাগ্যছারকপালে: হতভাগ্যউনপাঁজুরে: হতভাগ্য, অপদার্থ, দুর্বলআটকপালে : হতভাগা, পোড়াকপালে
‘কৃষ্টি’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: কৃষ+তি
Explanation:
‘কৃষ্টি’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? সঠিক উত্তর কৃষ+তি কৃষ্টি' শব্দের সঠিক প্রকৃতি - প্রত্যয় 'কৃষ্ + তি (ভি)। এর অর্থ হলোঃ হালচাষ; কর্ষণ; কৃষিকার্য । উল্লেখ্য, যেসব শব্দের ধাতুর শেষে 'শ্' বা 'ষ্' আছে। । সেসব শব্দের ধাতুর সঙ্গে 'ত, তি' ইত্যাদি প্রত্যয় যুক্ত হলে যথাক্রমে 'ষ্ট', 'ষ্টি' ইত্যাদি হয়।
‘শুক্রবার স্কুল ছুটি’ । এখানে ‘শুক্রবার’-
Correct Answer:
গ: অধিকরণ কারক শূন্য বিভক্তি
Explanation:
‘শুক্রবার স্কুল ছুটি’ । এখানে ‘শুক্রবার’- সঠিক উত্তর অধিকরণ কারক শূন্য বিভক্তি ক্রিয়ার সঙ্গে 'কোথায় / কীসে / কখন' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা-ই অধিকরণ কারক। অর্থাৎ স্থান সময় বিষয় বুঝালে অধিকরণ কারক হয়। যেমন: • শুক্রবার স্কুল ছুটি- অধিকরণে শূন্য• কি করি আজ ভেবে না পাই- অধিকরণে শূন্য
‘নেকলেস’ গল্পটি কোন ফরাসি পত্রিকায় প্রকাশিত হয়?
Correct Answer:
খ: Le Gaulois
Explanation:
‘নেকলেস’ গল্পটি কোন ফরাসি পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর Le Gaulois বিশ্ববিখ্যাত গল্পকার গী দ্য মোপাসাঁর শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে 'নেকলেস' অন্যতম।ফরাসি ভাষায় গল্পটির নাম 'law parure ১৮৮৪ সালের ১৭ই ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা' law gaulois-এ গল্পটি প্রকাশিত হয়।নেকলেস' গল্পে প্রতিফলিত দিক – গভীর জীবনবোধের অভাব।
‘লালসালু’ উপন্যাদে রহিমার পেটে কত প্যাচ বেড়ি রয়েছে?
Correct Answer:
ঘ: চৌদ্দ
Explanation:
‘লালসালু’ উপন্যাদে রহিমার পেটে কত প্যাচ বেড়ি রয়েছে? সঠিক উত্তর চৌদ্দ 'লালসালু' উপন্যাসের উপজীব্য হলো- গ্রামবাংলার মানুষের অশিক্ষা-কুশিক্ষা এবং ধর্মীয় ভন্ডামির নিখুঁত চিত্র । এই উপন্যাসটির প্রধান চরিত্র - মজিদ।অনান্য চরিত্র- রহিমা, আমেনা, আক্কাস, খালেক ব্যাপারীউপন্যাসে রহিমার পেটে প্যাচ বেড়ি রয়েছে- চৌদ্দ।
‘কহিল সে সুদূরে চাহিয়া’ এর পরের অংশটি-
Correct Answer:
খ: অলখের পাথার বাহিয়া
Explanation:
‘কহিল সে সুদূরে চাহিয়া’ এর পরের অংশটি- সঠিক উত্তর অলখের পাথার বাহিয়া সুফিয়া কামাল রচিত "তাহারেই পড়ে মনে' কবিতার উদ্ধৃতি- কহিল সে সুদূরে চাহিয়া- “অলখের পাথার বাহিয়াতরী তার এসেছে কী? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।”
‘সাহেব’ শব্দের বহুবচন-
Correct Answer:
খ: সাহেবান
Explanation:
‘সাহেব’ শব্দের বহুবচন- সঠিক উত্তর সাহেবান আন প্রত্যয় যোগে বহুবচন: সাহেব - সাহেবান, বুজুর্গ - বুজুর্গান
বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন কয়টি?
Correct Answer:
ঘ: ১২
Explanation:
বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন কয়টি? সঠিক উত্তর ১২ যতি চিহ্নের মোট সংখ্যা- ১২টি। [সূত্র: নরম-দশম শ্রেণির পুরাতন বোর্ড ব্যাকরণ বই।১৬ টি [বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ।১৪টি [সূত্র: নবম-দশম শ্রেণির বর্তমান বোর্ড ব্যাকরণ অনুসারে।
কবি আহসান হাবীব-এর জন্মস্থান-
Correct Answer:
গ: পিরোজপুর
Explanation:
কবি আহসান হাবীব-এর জন্মস্থান- সঠিক উত্তর পিরোজপুর জন্ম: ২ জানুয়ারি ১৯১৭ খ্রিস্টাব্দ। শংকরপাশা, পিরোজপুর।পিতা: হামিজুদ্দিন হাওলাদার।মাতা: জমিলা খাতুন ।
'বৃষ্টি আসে আসুক- এটি কোন প্রকার ক্রিয়ার ভাব?
Correct Answer:
ঘ: আকাঙখা প্রকাশক
Explanation:
'বৃষ্টি আসে আসুক- এটি কোন প্রকার ক্রিয়ার ভাব? সঠিক উত্তর আকাঙখা প্রকাশক আকাঙ্ক্ষা প্রকাশক ভাব: যে ক্রিয়াপদে বক্তা সোজাসুজি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে, তাকে আকাঙ্ক্ষা প্রকাশক ভাবের ক্রিয়া বলা হয়। যেমন: বৃষ্টি আছে আসুক। তার মঙ্গল হোক। সে যাক। সে একটু হাসুক।
‘মনমাঝি’ শব্দটির সঠিক ব্যাসবাক্য-
Correct Answer:
গ: মন রুপ মাঝি
Explanation:
‘মনমাঝি’ শব্দটির সঠিক ব্যাসবাক্য- সঠিক উত্তর মন রুপ মাঝি উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। * এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে 'রূপ' অথবা 'ই' যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয় । যেমন:মনমাঝি = মন রূপ মাঝিবিষবৃক্ষ = বিষ রূপ বৃক্ষজীবনস্রোত জীবন রূপ স্রোতক্ষুধানল = ক্ষুধা রূপ অনল
‘পাথর এবার হঠাৎ নড়ে । ’লালসালু' উপন্যাসে ‘পাথর’ দ্বারা কাকে বুঝানো হয়েছে?
Correct Answer:
গ: মজিদ
Explanation:
‘পাথর এবার হঠাৎ নড়ে । ’লালসালু' উপন্যাসে ‘পাথর’ দ্বারা কাকে বুঝানো হয়েছে? সঠিক উত্তর মজিদ মজিদ সমাজের একটি টাইপ চরিত্র হলেও উপন্যাসের নায়ক চরিত্র মজিদ। "লালসালু" উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। -“রাত্রে বিছানায় শুয়ে মজিদ গম্ভীর হয়ে থাকে। রহিমা গা টেপে কিন্তু টেপে যেন আস্ত পাথর। সাহেব আইছেন না হেই গেরামে তানি নাকি মরা মাইনষের জিন্দা কইরা অবশেষে মজিদকে সে প্রশ্ন করে- আপনার কী হইছে? মজিদ কিছু বলে না। উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে রহিমা হঠাৎ বলে- এর পীর দেন? পাথর এবার হঠাৎ নড়ে। আবছা অন্ধকারে মজিদের চোখ জ্বলে ওঠে। ক্ষণকাল নীরব থেকে হঠাৎ কচমট করে তাকিয়ে সে প্রশ্ন করে মরা মানুষ জিন্দা হয় ক্যামনে?”
‘গরু মাংস খায়’ - বাক্যটি অশুদ্ধ কেন?
Correct Answer:
খ: যোগ্যতার অভাব
Explanation:
‘গরু মাংস খায়’ - বাক্যটি অশুদ্ধ কেন? সঠিক উত্তর যোগ্যতার অভাব বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা। যেমন: 'গোরু ঘাস খায়। (বাক্যটিতে অর্থগত এবং ভাবগত সমন্বয় আছে) । যোগ্যতাহীন বাক্য। 'গোরু মাংস খায়।' (বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারিয়েছে। কারণ গোরু মাংস খায় না গোরু ঘাস খায়।)
অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয় মিলে হয়-
Correct Answer:
ঘ: অর
Explanation:
অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয় মিলে হয়- সঠিক উত্তর অর অ-কার এবং তা কিংবা আ-কারের রূপে পর ঋ-কার থাকলে উভয়ে মিলে 'অর' হয় 'রেফ' (র্) পরবর্তী বর্ণের সঙ্গে লেখা হয়।
অনির্দিষ্টজ্ঞাপক শব্দ কোনগুলো?
Correct Answer:
গ: কোন, কেউ, কিছু
Explanation:
অনির্দিষ্টজ্ঞাপক শব্দ কোনগুলো? সঠিক উত্তর কোন, কেউ, কিছু অনির্দিষ্টজ্ঞাপক- কোন, কেউ, কিছু। সংযোগজ্ঞাপক- যে, যিনি, যারা ।অন্যাদিবাচক- অন্য, অপর, পর।ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম- উহা
পূরণবাচক শব্দের উদাহরণ কোনটি?
Correct Answer:
ক: দ্বিতীয়
Explanation:
পূরণবাচক শব্দের উদাহরণ কোনটি? সঠিক উত্তর দ্বিতীয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, পূরণবাচক শব্দ অষ্টম, সার্ধশত ইত্যাদি। ক্রম বা পূরণবাচক সংখ্যা দ্বারা ক্রম বা অবস্থান বোঝায়।
‘চঞ্চল’ এর স্ত্রী লিঙ্গ কী?
Correct Answer:
ক: চঞ্চলা
Explanation:
‘চঞ্চল’ এর স্ত্রী লিঙ্গ কী? সঠিক উত্তর চঞ্চলা 'চঞ্চল' এর স্ত্রী লিঙ্গ চঞ্চলা। নরবাচক শব্দের সাথে আ, ই, ইনি, ইনী, ঈ, নি, বতী, মতী' প্রত্যয় যোগ করে নারীবাচক শব্দ গঠন করা হয়।
‘গণকবর’ শব্দে ‘গণ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: বহুবচন
Explanation:
‘গণকবর’ শব্দে ‘গণ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর বহুবচন উন্নত প্রাণিবাচক মনুষ্য বা মানী পক্ষের শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ: ‘গণ’ = গণকবর, দেবগণ, নরগণ, জনগণ, সচিবগণবৃন্দ = ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ, বীরবৃন্দমণ্ডলী = সুধীমণ্ডলী, সম্পাদকমণ্ডলী, নির্বাচকমণ্ডলীবৰ্গ = পণ্ডিতবর্গ, মন্ত্রিবর্গ, বন্ধুবৰ্গ
‘প্রধানমন্ত্রী’ শব্দের ‘প্রধান ও মন্ত্রী’ অংশ যুক্ত হয় -
Correct Answer:
ঘ: সমাসের মাধ্যমে
Explanation:
‘প্রধানমন্ত্রী’ শব্দের ‘প্রধান ও মন্ত্রী’ অংশ যুক্ত হয় - সঠিক উত্তর সমাসের মাধ্যমে 'সমাস' শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। যেমন: প্রধান যে মন্ত্রী = প্রধানমন্ত্রী।
কোনটি পুর্তগিজ শব্দ?
Correct Answer:
ক: আওয়াজ
Explanation:
কোনটি পুর্তগিজ শব্দ? সঠিক উত্তর আওয়াজ গুরুত্বপূর্ণ কিছুপুর্তগিজ শব্দ - আতা, আনারস, আলপিন, আলমারি, ইস্তিরি, ইস্পাত, কামরা, কেরানি, গির্জা, গুদাম, গামলা, চাবি, জানালা, পেঁপে, পেরেক, পাউরুটি, পেয়ারা, পিস্তল, ফিতা, বালতি, বোতাম, তোয়ালে, কাবার, বোতল, কার্তুজ, সাও।
‘গুন্ডূষ’ অর্থ কী?
Correct Answer:
ক: এক কোষ জল
Explanation:
‘গুন্ডূষ’ অর্থ কী? সঠিক উত্তর এক কোষ জল 'গণ্ডুষ' অর্থ - হাতের এককোষ বা এক মুখ জল; মন্ত্রোচ্চারণ করিয়া খাবার আগে ও পরে কিছু জল পান।
কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ-
Correct Answer:
গ: আরিফ বই পড়ে
Explanation:
কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ- সঠিক উত্তর আরিফ বই পড়ে কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ আরিফ বই পড়ে। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে।
স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপ-
Correct Answer:
খ: কার
Explanation:
স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপ- সঠিক উত্তর কার ফলা- ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ।কার- স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ।ধাত- ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে ধাতু বা ক্রিয়ামূল বলে।প্রত্যয়- যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে প্রত্যয় বলে।
‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি কার?
Correct Answer:
ঘ: মিন্টূর
Explanation:
‘রেইনকোট’ গল্পে রেইনকোটটি কার? সঠিক উত্তর মিন্টূর 'রেইনকোট' গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে।“রেইনকোট' মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত 'রেইনকোর্ট' গল্পে অধিকাংশ বিবৃত হয়েছে-নুরুল হুদার জবানিতে।'রেইনকোট' গল্পে রেইনকোটটি নূরুল হুদার শ্যালক- মিন্টুর।প্রিন্সিপালের পিয়নের নাম- ইসহাক।
‘ঐকতান’ কবিতায় কবি কী কুড়িয়ে আনেন?
Correct Answer:
গ: চিত্রময়ী বর্ণনার বানী
Explanation:
‘ঐকতান’ কবিতায় কবি কী কুড়িয়ে আনেন? সঠিক উত্তর চিত্রময়ী বর্ণনার বানী 'ঐকতান' রবীন্দ্রনাথ ঠাকুরের 'জন্মদিনে' কাব্যগ্রন্থের ১০ সংখ্যক কবিতা । 'ঐকতান' কবিতাটি সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। 'ঐকতান' শব্দটির অর্থ: সম্মিলিত সুর অর্থাৎ বৈচিত্র্যময় জন জীবনের প্রত্যাশিত ঐক্য বোঝাতে কথাটি ব্যবহৃত।
‘সাক্ষী গোলাপ’ হলো-
Correct Answer:
ঘ: নিষ্ক্রিয় দর্শক
Explanation:
‘সাক্ষী গোলাপ’ হলো- সঠিক উত্তর নিষ্ক্রিয় দর্শক ”সাক্ষী গোপাল” অর্থ নিষ্ক্রিয় দর্শক।এর আরো কিছু অর্থ হলো কর্তৃত্বহীন দর্শকমাত্র, ব্যক্তিত্বহীন লোক।
‘বই-টই নিয়ে পড়তে বস’ - এখানে ‘বই-টই’ কী?
Correct Answer:
খ: অনুচর দ্বিরুক্তি
Explanation:
‘বই-টই নিয়ে পড়তে বস’ - এখানে ‘বই-টই’ কী? সঠিক উত্তর অনুচর দ্বিরুক্তি দ্বিরুক্ত অর্থ দুইবার উক্ত হয়েছে এমন। মূল শব্দের পরে যুক্ত ভিন্নার্থক শব্দকে অনুচর শব্দ বলে। যেমন: বই-টই, আলাপ-সালাপ ইত্যাদি।
‘দহ’ অর্থ-
Correct Answer:
ঘ: খাদ
Explanation:
‘দহ’ অর্থ- সঠিক উত্তর খাদ ‘দহ’ অর্থ-খাদ,হ্রদ, কোন বড় জলাশয়ের অতলস্পর্শ স্থান বা ঘূর্ণিময় অংশ, সঙ্কট।
‘প্রেম’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-
Correct Answer:
গ: প্রিয় + ইমন
Explanation:
‘প্রেম’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়- সঠিক উত্তর প্রিয় + ইমন প্রিয় + ইমন = প্রেম:লাল+ইমন =লালিমানীল + ইমন = নীলিমারক্ত + ইমন = রক্তিমামহৎ + ইমন = মহিমা
‘মগজ’ শব্দের প্রকৃত উচ্চারণ-
Correct Answer:
খ: মগোজ
Explanation:
‘মগজ’ শব্দের প্রকৃত উচ্চারণ- সঠিক উত্তর মগোজ মগজ শব্দের প্রকৃত উচ্চারণ - মগোজ্। মগজ শব্দের অর্থ - বুদ্ধি, মস্তিষ্ক, মাথার ঘিলু ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।