বাংলা MCQs
Showing 50 questions (Total: 13956)
‘পিঙল আকাশ' উপন্যাসের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: শওকত আলী
Explanation:
‘পিঙল আকাশ' উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর শওকত আলী শওকত আলী ১৯৯০ সালে সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে । পিঙল আকাশ উপন্যাসটি তার রচিত, এটি ১৯৬৩ সালে প্রকাশ পায় ।
নিচের কোনটি প্রগত স্বরসঙ্গতির উদাহরণ?
Correct Answer:
খ: শিকা > শিকে
Explanation:
নিচের কোনটি প্রগত স্বরসঙ্গতির উদাহরণ? সঠিক উত্তর শিকা > শিকে প্রগত: আগের স্বরধ্বনি অনুযায়ী পরের স্বরধ্বনি পরিবর্তিত হলে, তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। যেমন, মুলা>মুলো, শিকা>শিকে, তুলা>তুলো।
'কুলা' কোন ধরনের শব্দ?
Correct Answer:
ক: দেশি
Explanation:
'কুলা' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর দেশি দেশি শব্দ মনে রাখার কৌশল: এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায় উঠল ।
শবদাহ স্থলে শবপোড়া ব্যবহার করলে ভাষা কোন দোষে দুষ্ট হয়?
Correct Answer:
গ: গুরুচন্ডালী দোষে
Explanation:
শবদাহ স্থলে শবপোড়া ব্যবহার করলে ভাষা কোন দোষে দুষ্ট হয়? সঠিক উত্তর গুরুচন্ডালী দোষে বাংলা ভাষার দুটি রূপআছে। তার মধ্যে একটি সাধু এবং অপরটি চলিত। উভয় রীতির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য বিদ্যমান। শবদাহ এর স্থলে শবপোড়া ব্যবহারে গুরুচন্ডালী দোষ হবে কেননা- শব ও দাহ দুটি সাধু ভাষার শব্দ অপরদিকে 'পোড়া' এ শব্দটি চলিত ভাষার ।
'কলা দেখানো' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
গ: ফাঁকি দেওয়া
Explanation:
'কলা দেখানো' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর ফাঁকি দেওয়া প্রলুব্ধ করা- পটানো। লোভদেখানো- প্রলভিত করা। উদ্ধুদ্ধকরা- অনুপ্রাণিত করা।
প্র, পরা, অপ -
Correct Answer:
খ: সংস্কৃত উপসর্গ
Explanation:
প্র, পরা, অপ - সঠিক উত্তর সংস্কৃত উপসর্গ সংস্কৃত উপসর্গ ২০টি। যথা : অধি, বি, নি, সু, আ, অভি, অপি, অনু, অব, নির, প্রতি, সম্, অপ, অতি, উৎ, দুর, পরি, প্র, উপ, পরা।
“এ যে আমার চেনা লোক বাক্যে 'চেনা' কোন পদ?
Correct Answer:
খ: বিশেষণ
Explanation:
“এ যে আমার চেনা লোক বাক্যে 'চেনা' কোন পদ? সঠিক উত্তর বিশেষণ যে পদ বাক্যের অন্য কোন পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে। বাক্যে 'চেনা' শব্দটি লোকের সাথে সম্পর্কিত বুঝাচ্ছে।
পাতিহাঁস শব্দটিতে পাতি উপসর্গটি কি অর্থ বোঝায় ?
Correct Answer:
খ: ছোট
Explanation:
পাতিহাঁস শব্দটিতে পাতি উপসর্গটি কি অর্থ বোঝায় ? সঠিক উত্তর ছোট পাতি উপসর্গটি খাটি বাংলা উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ একুশটি।
অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ ব্যঞ্জনবর্ণ কোনটি?
Correct Answer:
ক: খ
Explanation:
অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ ব্যঞ্জনবর্ণ কোনটি? সঠিক উত্তর খ অঘোষ ধ্বনি : যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়না তাকে বলা হয় অঘোষ ধ্বনি। যেমন: ক, খ, চ, ছমহাপ্রাণ ধ্বনি: যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যেমন: খ, ঘ, ছ, ঝ
কুর্ণিশ শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: অভিনন্দন
Explanation:
কুর্ণিশ শব্দের অর্থ কি? সঠিক উত্তর অভিনন্দন কূর্ণিশ শব্দ বিশেষ্য পদ। এটি ফারসি ভাষা থেকে আগত, এর অর্থ অভিবাদন ।
'রাজবন্দির জবানবন্দি' কি ধরনের রচনা?
Correct Answer:
খ: প্রবন্ধ গ্রন্থ
Explanation:
'রাজবন্দির জবানবন্দি' কি ধরনের রচনা? সঠিক উত্তর প্রবন্ধ গ্রন্থ 'রাজবন্দীর জবানবন্দী' কাজীনজরুল ইসলামের লিখিত একটি প্রবন্ধ। নজরুল সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক ধূমকেতু ১৯২৩ সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। পত্রিকায় প্রকাশিত নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে- ও নিষিদ্ধ হয়। নজরুলকে জেলে আটক করে রাখার পর তার বক্তব্য জানতে চাইলে তিনি লিখিত ভাবে আদালতে উপস্থাপন করেন চার পৃষ্ঠার বক্তব্য। তাই রাজবন্দীর জবানবন্দী নামে পরিচিত।
ভাষা শ্রুতিমধুর,সহজ, সরল ও সংক্ষিপ্ত করা কার কাজ?
Correct Answer:
ক: সন্ধির
Explanation:
ভাষা শ্রুতিমধুর,সহজ, সরল ও সংক্ষিপ্ত করা কার কাজ? সঠিক উত্তর সন্ধির বচন-যা দ্বারা কোন ব্যক্তি, প্রাণী বা বস্তুর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। 'সমাস' শব্দের অর্থ সংক্ষেপণ । মূলশব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে।
কোনটি ফরাসি শব্দ ?
Correct Answer:
ঘ: রেনেসাঁ
Explanation:
কোনটি ফরাসি শব্দ ? সঠিক উত্তর রেনেসাঁ কিছু ফারসি শব্দ: ধর্ম সংক্রান্তশব্দ: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত,রোজা ইত্যাদি। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি।বিবিধ শব্দ: আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা, পেরেশান।
কথা সাহিত্য বলতে কি বোঝায়?
Correct Answer:
খ: গল্প উপন্যাস
Explanation:
কথা সাহিত্য বলতে কি বোঝায়? সঠিক উত্তর গল্প উপন্যাস কথা সাহিত্য বলতে মূলত গল্প উপন্যাসকে বোঝায় ।
সিরাজউদ্দৌলা নাটকে কোন পাখির ডাক অশুভ বলে বিবেচিত?
Correct Answer:
ঘ: পেঁচা
Explanation:
সিরাজউদ্দৌলা নাটকে কোন পাখির ডাক অশুভ বলে বিবেচিত? সঠিক উত্তর পেঁচা নবাব সিরাজ-উদ-দৌলা বা মির্জা মুহাম্মাদ সিরাজ-উদ-দৌলা (১৭৩২- ১৭৫৭) বাংলা-বিহার-ওড়িশার শেষ স্বাধীন নবাব। পলাশীর যুদ্ধে তাঁর পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে ১৯০ বছরের ইংরেজ শাসনের সূচনা হয়।
‘সুবচন-নির্বসনে' নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আব্দুল্লাহ আল মামুন
Explanation:
‘সুবচন-নির্বসনে' নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর আব্দুল্লাহ আল মামুন ১৯৭৪ সালে নাট্যকার আবদুল্লাহ আল-মামুনের দুটি নাটকের প্রথম মঞ্চায়ন হয়। শহর ও গ্রামের পটভূমিতে ‘সুবচন নির্বাসনে' ও 'এখন দুঃসময় নাটক দুটি ওই সময়ের প্রতিনিধিত্ব করেন।
'প্রতিধ্বণিগন'-এটি কোন কবির রচনা?
Correct Answer:
ক: সৈয়দ শামসুল হক
Explanation:
'প্রতিধ্বণিগন'-এটি কোন কবির রচনা? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হকের রচিত কবিতা 'একদা এক রাজ্যে' (১৯৬১), বিরতিহীন উৎসব (১৯৬৯), বৈশাখে রচিত পংক্তিমালা (১৯৭০), প্রতিধ্বনিগণ (১৯৭৩) ইত্যাদি।
‘দফতর' কোন ভাষা থেকে আগত শব্দ?
Correct Answer:
ঘ: ফারসি
'নেই আঁকড়া' বাগধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: একগুয়ে
Explanation:
'নেই আঁকড়া' বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর একগুয়ে আটকপালে/হাড়হাভাতে- হতভাগ্য। সাক্ষীগোপাল - নিষ্ক্রিয়দর্শক। ভিজেবিড়াল- কপটচারী।
‘বিচলিত' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: উপরের সবগুলো
Explanation:
‘বিচলিত' শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর উপরের সবগুলো বিচলিত শব্দের সমার্থক শব্দঃ অস্থির, অশান্ত, উদ্বিগ্ন, অভিভূত, বিচ্যুত, ভ্রষ্ট।
ঠাহর শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: আন্দাজ
Explanation:
ঠাহর শব্দের অর্থ কি? সঠিক উত্তর আন্দাজ এর উত্তর আন্দাজ হবে সম্ভবত। এখানে মোট ১০টি, ঠাহর শব্দটির সমার্থক শব্দ বা পতিশব্দ দেওয়া হয়েছে।যেমনঃ ঠাওর, নিরীক্ষণ, নজর, উপলব্ধি, দৃষ্টি, মনোযোগ, নির্ধারণ, নির্ণয়, বোঝা, মালুম।
“সুখের লাগিয়া এ ঘর বাধিনু, অনলে পুড়িয়া গেল” বাক্যটিতে অনল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণে ৭মী
Explanation:
“সুখের লাগিয়া এ ঘর বাধিনু, অনলে পুড়িয়া গেল” বাক্যটিতে অনল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৭মী করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়।যে উপাদান বা উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয়, তাকে করণ কারক বলে।ক্রিয়াকে 'কী দিয়ে/ কী উপায়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক।
কাঁদো নদী কাঁদো উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
ক: সৈয়দ ওয়ালীউল্লাহ
Explanation:
কাঁদো নদী কাঁদো উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর সৈয়দ ওয়ালীউল্লাহ কাঁদো নদী কাঁদো ১৯৬৮ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত চেতনাপ্রবাহরীতির একটি উপন্যাস ।
সংস্কৃত অনুসর্গ কোনটি?
Correct Answer:
খ: জন্য
Explanation:
সংস্কৃত অনুসর্গ কোনটি? সঠিক উত্তর জন্য সংস্কৃত অনুসর্গ : যে বিশেষ্য অনুসর্গ সংস্কৃতি থেকে বাংলা ভাষায় এসেছে, তাদের সংস্কৃত অনুসর্গ বলে। যেমন: অপেক্ষা, উপরে।
যা চেটে খেতে হয় - এক কথায় কি হবে?
Correct Answer:
খ: লেহ্য
Explanation:
যা চেটে খেতে হয় - এক কথায় কি হবে? সঠিক উত্তর লেহ্য যা চুষে খাবার যোগ্য - চোষ্যযা চেটে খাবার যোগ্য - লেহ্যযা মুছে ফেলা যায় না - দুর্মোচ্যযা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমানযা পা দিয়ে চলে না - অপ্রমেয়যা আঘাত পায় নি - অনাহতযা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমানযা বলা হয় নি - অনুক্ত
'র' -বর্ণটির ব্যবহারে বাংলা ভাষায় কতটি লিপিচিহ্নের অস্তিত্ব পাওয়া যায়?
Correct Answer:
গ: ৩ টি
Explanation:
'র' -বর্ণটির ব্যবহারে বাংলা ভাষায় কতটি লিপিচিহ্নের অস্তিত্ব পাওয়া যায়? সঠিক উত্তর ৩ টি বাংলা লিপি হল বিশ্বের ৬ষ্ঠ সবচেয়ে বেশি ব্যবহৃত লিখন পদ্ধতি ।
কোন বানানটিতে ণ-ত্ব বিধানের প্রয়োগ ঘটেছে?
Correct Answer:
খ: দুরন্ত
Explanation:
কোন বানানটিতে ণ-ত্ব বিধানের প্রয়োগ ঘটেছে? সঠিক উত্তর দুরন্ত (এটি ণত্ব বিধানের সংজ্ঞানুযায়ী ণত্ব বিধানের নিয়ম নয়) সমাসবদ্ধ শব্দে ণত্ব বিধান খাটে না। অর্থাৎ সমাসের মাধ্যমে গঠিত শব্দে 'ণ' হয় না, 'ন' হয়। যেমন- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।
করণীয় শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
খ: কৃ + অনীয়
Explanation:
করণীয় শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর কৃ + অনীয় এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এখানে করনীয় -কৃ+অনীয়=করনীয়, রক্ষ+অনীয়=রক্ষনীয়, দৃশ+অনীয়=দর্শনীয় ।
ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: ক্ষুধা+ঋত
Explanation:
ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ক্ষুধা+ঋত অ/আ এরপরে ঋত থাকলে অ/আ ও ঋত-র ঋ মিলে আর হয় এবং আর', 'অ/আ-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন: ক্ষুধা+ঋত=ক্ষুধার্ত, তৃষ্ণা+ঋত=তৃষ্ণার্ত।
বসন্তে ফুল ফোঁটে - পদটি কোন কারক?
Correct Answer:
ঘ: অধিকরণ কারক
Explanation:
বসন্তে ফুল ফোঁটে - পদটি কোন কারক? সঠিক উত্তর অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে। ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কী বিষয়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। উদাহরণ-পুকুরে মাছ আছে। (কোথায় আছে?- পুকুরে): অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
মহাকবি উপাধি কাকে দেয়া হয়েছে?
Correct Answer:
গ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
মহাকবি উপাধি কাকে দেয়া হয়েছে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
‘তীশ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: সতী + ঈশ
Explanation:
‘তীশ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সতী + ঈশ ই/ঈ এরপরে ই/ঈ থাকলে উভয় মিলে ঈ হয় এবং তা ই/ঈ-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। সতী+ঈশ= সতীশ।
কোনটি সামাজিক ব্যাধি ?
Correct Answer:
ঘ: দূর্নীতি
Explanation:
কোনটি সামাজিক ব্যাধি ? সঠিক উত্তর দূর্নীতি সোয়াইন ফ্লু, ক্যান্সার, এইডস এগুলো রোগ।
চানাচুর শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ক: হিন্দি
Explanation:
চানাচুর শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হিন্দি হিন্দি শব্দ-চিঠি, ঠিকানা, পানি ইত্যাদি।
শিউলিমালা উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
শিউলিমালা উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম শিউলি মালা কাজী নজরুল ইসলামের রচিত একটি গল্পগ্রন্থ। শিউলি মালা গ্রন্থটি ১৯৩১ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট ৪টি গল্প আছে।
শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে কোনটি?
Correct Answer:
ঘ: উপসর্গ
Explanation:
শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে কোনটি? সঠিক উত্তর উপসর্গ 'উপসর্গ' কথাটির মূল অর্থ 'উপসৃষ্ট'। এর কাজ হলো নতুন নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়।যেমন: ‘তাপ” (বিশেষ্য পদ) তৎসম পদ। ‘তাপ' অর্থ উষ্ণতা বা উত্তাপ। এর পূর্বে 'প্র' বা 'অনু' যুক্ত হয়ে যথাক্রমে প্রতাপ (প্র+তাপ) যার অর্থ পরাক্রান্ত বা বীরত্ব ।
‘তরুচ্ছায়া” শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: তরু + ছায়া
Explanation:
‘তরুচ্ছায়া” শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর তরু + ছায়া স্বরধ্বনির পর ছ থাকলে, উক্ত ছ ধ্বনি চ্ছ হয়ে যায়। যেমনঃ-প্র + ছদ = প্রচ্ছদএক + ছত্র=একচ্ছত্র আ + ছন্ন = আচ্ছন্ন
'কহিল সে কাছে সরে আসি' পরের পক্তি কোনটি?
Correct Answer:
ঘ: কুহেলি উত্তরী তলে মাঘের সন্নাসী
Explanation:
'কহিল সে কাছে সরে আসি' পরের পক্তি কোনটি? সঠিক উত্তর কুহেলি উত্তরী তলে মাঘের সন্নাসী চরণদুটি জননী সাহসিকা সম্ভাষণে ভূষিত সুফিয়া কামালের (১৯১৯-১৯৯৯) সংলাপর্ভির রচনা 'তাহারেই পড়ে মনে' কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটি ১৯৩৫ খ্রিস্টাব্দে 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
কোন সন্ধিটি নিপাতনের সিদ্ধ?
Correct Answer:
গ: পর + পর = পরস্পর
Explanation:
কোন সন্ধিটি নিপাতনের সিদ্ধ? সঠিক উত্তর পর + পর = পরস্পর কতগুলো সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন: কতিপয় নিপাতনে সিদ্ধ সন্ধি:আ + চর্য= আশ্চর্যআ + পদ = আস্পদমনস + ঈষা = মনীষাষট্ + দশ = ষোড়শবৃহৎ + পতি = বৃহস্পতিগো + পদ = গোষ্পদপতৎ + অঞ্জলি = পতঞ্জলিতদ্ + কর = তস্কর
'লালসালু' উপন্যাস 'মাজারটি তার শক্তি মূল' বলতে কী বোঝানো হয়েছে?
Correct Answer:
খ: আনুগত্য
Explanation:
'লালসালু' উপন্যাস 'মাজারটি তার শক্তি মূল' বলতে কী বোঝানো হয়েছে? সঠিক উত্তর আনুগত্য এখানে ‘তারা বলতে সৈয়দ ওয়লীউল্লাহ রচিত 'লালসালু' (১৯৪৮) উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের কথা বোঝানো হয়েছে।
'সাঁঝের মায়া' কার লেখা?
Correct Answer:
গ: বেগম সুফিয়া কামাল
Explanation:
'সাঁঝের মায়া' কার লেখা? সঠিক উত্তর বেগম সুফিয়া কামাল সুফিয়া কামালের কতিপয় সাহিত্যকর্ম:কাব্যগ্রন্থ মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মৃত্তিকার ঘ্রাণ, প্রশস্তি ও প্রার্থনা।গল্পগ্রন্থ কেয়ার কাঁটা।স্মৃতিকথা একাত্তরের ডায়েরী।
'সব্যসাচী' মানে কী?
Correct Answer:
খ: যার দুহাত সমান চলে
‘মহাজাগতিক কিউরেটর' রচনায় উল্লিখিত পাখির কোন বিষয় সম্পর্কে ভিন্নগ্রহীরা নিশ্চিত নয়?
Correct Answer:
ক: বুদ্ধিমত্তা
Explanation:
‘মহাজাগতিক কিউরেটর' রচনায় উল্লিখিত পাখির কোন বিষয় সম্পর্কে ভিন্নগ্রহীরা নিশ্চিত নয়? সঠিক উত্তর বুদ্ধিমত্তা উক্তিটি মুহম্মদ জাফল ইকবাল রচিত 'মহাজাগতিক কিউরেটর' গল্পের দ্বিতীয় কিউরেটরের।
নিচের কোন জাদুঘরটি চট্টগ্রামে অবস্থিত?
Correct Answer:
গ: জাতিতাত্ত্বিক জাদুঘর
Explanation:
নিচের কোন জাদুঘরটি চট্টগ্রামে অবস্থিত? সঠিক উত্তর জাতিতাত্ত্বিক জাদুঘর এই জাদুঘর বাংলাদেশের অনন্য জাদুঘর। চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত এই জাদুঘরে বাংলাদেশের পঁচিশটি ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিদেশি পাঁচটি দেশের জাতিতাত্ত্বিক বৈশিষ্ট্যের নিদর্শন প্রদর্শনের জন্য রয়েছে।
দুবার জন্ম যার-
Correct Answer:
গ: দ্বিজ
Explanation:
দুবার জন্ম যার- সঠিক উত্তর দ্বিজ কতিপয় এক কথায় প্রকাশ: দমন করা যায় না এমন = অদম্য/অদমনীয়; দমন করা কঠিন এমন = দুর্দম্য; যা নির্ধারণ করা কষ্টকর = দুর্নিবর; অত্যন্ত কষ্টে সাধনা করা যায় এমন = দুরূহ।
‘অক্ষর' শব্দের কোন উচ্চারণটি শুদ্ধ?
Correct Answer:
ক: ওক্খোর
Explanation:
‘অক্ষর' শব্দের কোন উচ্চারণটি শুদ্ধ? সঠিক উত্তর ওক্খোর শব্দের আদ্য 'অ' এর পরে ‘ক্ষ' বা 'জ্ঞ' থাকলে সে ‘অ’ এর উচ্চারণ সাধারণত ‘ও' কারের মতো উচ্চারিত হয়। যেমন:প্রদত্ত শব্দউচ্চারণপ্রদত্ত শব্দউচ্চারণঅক্ষওক্খোদক্ষদোক্খোঅক্ষাংশওক্খাঙশকক্ষকোক্খোযজ্ঞজোগ্গোঁতক্ষকতোক্খোক্
বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটকের নাম কী?
Correct Answer:
খ: কৃষ্ণকুমারী
Explanation:
বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটকের নাম কী? সঠিক উত্তর কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত কৃষ্ণকুমারী (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি/ঐতিহাসিক নাটক এবং তাঁর শ্রেষ্ঠ নাটক।
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কোনটি?
Correct Answer:
খ: ৭টি
Explanation:
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কোনটি? সঠিক উত্তর ৭টি স্বরবর্ণের প্রকারভেদ:-বর্ণ/স্বরের নামসংখ্যাস্বরবর্ণহ্রস্ব স্বর৪টিঅ, ই, উ, ঋদীর্ঘ স্বর৭টিআ, ঈ, ঊ, এ, ঐ, ও, ঔমৌলিক স্বর৭টিঅ, আ, ই, উ, এ, ও, অ্যা
'হাসনাহেনা' কোন দেশের শব্দ?
Correct Answer:
গ: জাপানি
Explanation:
'হাসনাহেনা' কোন দেশের শব্দ? সঠিক উত্তর জাপানি কতিপয় বিদেশি শব্দ:-গুজরাটি= খদ্দর, হরতাল, খাদি, গরবা।ফরাসি= রেস্তোঁরা, কার্তুজ, কুপন, ডিপো ।ওলন্দাজ= টেক্কা, রুইতন, হরতন, তুরুপ, ইস্কাপন।জাপানি =রিক্শা, হাসনাহেনা, হারাকিরি।
কবি আলাওল কোন শতকের কবি?
Correct Answer:
খ: সতেরো
Explanation:
কবি আলাওল কোন শতকের কবি? সঠিক উত্তর সতেরো আলাওল সতেরো শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি। আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দে ফতেহাবাদ পরগনার (বর্তমান ফরিদপুর জেলা) জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন। রাজদরবারের প্রধান অমাত্য মাগন ঠাকুরের কৃপাদৃষ্টি লাভ করেন এবং রাজসভাসদভুক্ত হন। তাঁরই পৃষ্ঠপোষকতায় এবং কাব্যপ্রতিভা ও বিদ্যাবুদ্ধির গুণে আলাওল 'পদ্মাবতী' কাব্য রচনা করেন।