বিভিন্ন উপশক্তিস্তর ও ইলেকট্রন ধারণক্ষমতা MCQs
Showing 7 questions (Total: 207)
নাইট্রোজেন পরমাণুতে ৩টি বিজোড় ইলেক্ট্রন বিদ্যমান। নিচের কোন নীতি/ সূত্র দ্বারা একটি প্রমাণ করা সম্ভব?
Correct Answer:
ঘ: হুন্ডের সূত্র
Explanation:
নাইট্রোজেন পরমাণুতে ৩টি বিজোড় ইলেক্ট্রন বিদ্যমান। নিচের কোন নীতি/ সূত্র দ্বারা একটি প্রমাণ করা সম্ভব? সঠিক উত্তর হুন্ডের সূত্র ব্যাখ্যা: হুন্ডের সূত্রটি হল- "সমশক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনসমূহ এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় বিজোড় অবস্থায় থাকতে পারে এবং এই বিজোড় ইলেকট্রনের স্পিন একইমুখী হয়।” যেহেতু, নাইট্রোজেন পরমাণুতে ৩ টি ৰিজোড় ইলেক্ট্রন বিদ্যমান, তাই এটি হুন্ডের নীতি অনুসরণ করে।
‘ইলেকট্রন ভোল্ট' নিচের কোনটির একক?
Correct Answer:
ঘ: কাজ
Explanation:
‘ইলেকট্রন ভোল্ট' নিচের কোনটির একক? সঠিক উত্তর কাজ ইলেকট্রন ভোল্ট eV কাজের একক। 1 eV = 1.6 × 10-19 J
বিজোড় ইলেকট্রনযুক্ত অণু কোনটি?
Correct Answer:
ক: NO
Explanation:
বিজোড় ইলেকট্রনযুক্ত অণু কোনটি? সঠিক উত্তর NO বিজোড় ইলেকট্রন যুক্ত অণু NO। কারণ N এ 7টি ইলেকট্রন ও O এ 8টি ইলেকট্রন রয়েছে।
X এবং Y পরমাণুদের সর্ববহিস্থ স্তরে যথাক্রমে ৩টি ও ৬টি ইলেকট্রন আছে। X ও Y দিয়ে গঠিত যৌগের সংকেত হবে-
Correct Answer:
ক: X2Y3
Explanation:
X এবং Y পরমাণুদের সর্ববহিস্থ স্তরে যথাক্রমে ৩টি ও ৬টি ইলেকট্রন আছে। X ও Y দিয়ে গঠিত যৌগের সংকেত হবে- সঠিক উত্তর X2Y3 X ও Y মৌল যাদের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা 3 ও 6 । এদের দ্বারা গঠিত যৌগ X2Y3 । মৌল দুটি হতে পারে (Al-13) ও (O-8)। এরা আয়নিক যৌগ গঠন করে বলে গঠিত যৌগ হবে Al2O3 ।
ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, তা হচ্ছে-
Correct Answer:
ঘ: আয়নিকরণ শক্তি
Explanation:
ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, তা হচ্ছে- সঠিক উত্তর আয়নিকরণ শক্তি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি প্রয়োজন তাকে আয়নিকরণ শক্তি বলে।ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে।
সালফার পরমাণুর চতুপার্শ্বের বন্ধনসমূহের মোট ইলেকট্রন সংখ্যা কত?
Correct Answer:
ঘ: 12
Explanation:
সালফার পরমাণুর চতুপার্শ্বের বন্ধনসমূহের মোট ইলেকট্রন সংখ্যা কত? সঠিক উত্তর 12 সালফার পরমাণুর চতুপার্শ্বের বন্ধনসমূহের মোট ইলেকট্রন সংখ্যা 12
নিম্নের কোন সেটে তিনটি কণাতেই সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান-
Correct Answer:
ক: F- ,Ne ,Na+