ব্রায়োফাইটার বৈশিষ্ট্য MCQs
Showing 31 questions (Total: 31)
মস উদ্ভিদের ক্যাপসুলের কেন্দ্রস্থলে বন্ধ্যা কোষ নিয়ে গঠিত অঞ্চলের নাম-
Correct Answer:
ক: কলুমেলা
Explanation:
মস উদ্ভিদের ক্যাপসুলের কেন্দ্রস্থলে বন্ধ্যা কোষ নিয়ে গঠিত অঞ্চলের নাম- সঠিক উত্তর কলুমেলা কলুমেলা হলো একটি স্পোরাঞ্জিওফোরের (একটি হাইফা তথা ফিলামেন্টাস বা লম্বা সুতার মত গঠন যা স্পোরাঞ্জিয়াম ধারণ করে।স্পোরাঞ্জিয়াম হলো রেণুথলি যেখানে স্পোর বা রেণু উৎপন্ন হয়।এখানেই অবস্থান করে কলুমেলা) মাথায় গম্বুজ আকৃতির একটি গঠন।এর চারপাশে স্পোর উৎপাদনকারী কোষ থাকে। এটি একটি কেন্দ্রীয় ছোট কলামাকার বা স্তম্ভাকার নির্বীজ টিস্যু (বন্ধ্যা কোষ) যা কিছু ফানজাই, মস বা লিভারওর্টের (যকৃতের কোষের ন্যায় দেখায় বলে ব্রায়োফাইটার এ নাম দেয়া হয়েছেঃ Liverworts) স্পোরাঞ্জিয়ামে থাকে।
পরিবহন কলা অনুপস্থিত-
Correct Answer:
গ: ব্রায়োফাইটায়
Explanation:
পরিবহন কলা অনুপস্থিত- সঠিক উত্তর ব্রায়োফাইটায় ব্রায়োফাইট হল অ-ভাস্কুলার উদ্ভিদের একটি গ্রুপ যার মধ্যে শ্যাওলা, লিভারওয়ার্ট এবং হর্নওয়ার্ট রয়েছে। তারা জল এবং পুষ্টি পরিবহনের জন্য বিশেষ টিস্যুর অভাব, সেইসাথে তাদের ছোট আকার এবং অপেক্ষাকৃত সহজ গঠন দ্বারা চিহ্নিত করা হয়। ব্রায়োফাইটগুলি সাধারণত আর্দ্র পরিবেশে বৃদ্ধি পায়, যেমন স্যাঁতসেঁতে মাটি বা স্রোতের কাছাকাছি পাথরে এবং এই আবাসস্থলগুলিতে গুরুত্বপূর্ণ পরিবেশগত ভূমিকা পালন করে। এগুলি পরিবেশগত স্বাস্থ্যেরও গুরুত্বপূর্ণ সূচক, কারণ তারা তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ু দূষণের পরিবর্তনের জন্য সংবেদনশীল। ব্রায়োফাইট বীজের পরিবর্তে স্পোর ব্যবহার করে প্রজনন করে এবং তাদের একটি জীবনচক্র থাকে যা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড পর্যায়গুলির মধ্যে পরিবর্তন করে।
মসের স্ত্রী জননাঙ্গের নাম কি?
Correct Answer:
খ: আর্কিগোনিয়াম
Explanation:
মসের স্ত্রী জননাঙ্গের নাম কি? সঠিক উত্তর আর্কিগোনিয়াম মসের স্ত্রীজননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে । এটি একটি গ্রীবা এবং উদর সহযোগে গঠিত ।
কোন গ্রুপের উদ্ভিদ উভচর প্রকৃতির ?
Correct Answer:
ক: ব্রায়োফাইটা
Explanation:
কোন গ্রুপের উদ্ভিদ উভচর প্রকৃতির ? সঠিক উত্তর ব্রায়োফাইটা ব্রায়োফাইট (মসবর্গীয় উদ্ভিদ)কে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়।
কোনটি মস জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য?
Correct Answer:
ঘ: কান্ড পরিবহন কলাগুচ্ছবিহীন
Explanation:
কোনটি মস জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য? সঠিক উত্তর কান্ড পরিবহন কলাগুচ্ছবিহীন মস জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য: মস বহুকোষী উদ্ভিদ, অপুষ্পক ও অবীজী, মসের দেহ গ্যামিটোফাইট তথা হ্যাপ্লয়েড অর্থাৎ গ্যামিটোফাইট সর্বদাই স্বতন্ত্র ও স্বভোজী উদ্ভিদ, মসের দেহ থ্যালয়েড অর্থাৎ দেহকে সত্যিকার মূল, কান্ড ও পাতায় বিভক্ত করা যায় না, কান্ড পরিবহন কলাগুচ্ছবিহীন, মসের মূল নেই, তবে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড এবং কোনো কোনো প্রজাতিতে বহুকোষী স্কেল থাকে, মসের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই অর্থাৎ দেহ প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত।
কোনটি রেনডিয়ার মস নামে পরিচিত?
Correct Answer:
খ: Cladonia rangiferina
Explanation:
কোনটি রেনডিয়ার মস নামে পরিচিত? সঠিক উত্তর Cladonia rangiferina রেনডিয়ার মস নামে পরিচিত Cladonia rangiferina .Scientific name: Cladonia rangiferinaDivision: AscomycotaFamily: CladoniaceaeKingdom: FungiOrder: Lecanorales
'গিমা কাপ' যুক্ত ব্রায়োফাইট হলো -
Correct Answer:
খ: Marchantia
Explanation:
'গিমা কাপ' যুক্ত ব্রায়োফাইট হলো - সঠিক উত্তর Marchantia Marchantia 'গিমা কাপ' যুক্ত ব্রায়োফাইট | Marchantia থ্যালাসের পৃষ্ঠতলে মধ্যশিরা বরাবর পেয়ালা আকৃতির যে অঙ্গ সৃষ্টি হয়, তাকে গিমা কাপ বলে।
নিচের কোন অঙ্গে পেরিস্টোম পাওয়া যায় ?
Correct Answer:
ক: মসু ক্যাপসিউলে
কোন অঙ্গে কলুমেলা পাওয়া যায়?
Correct Answer:
ঘ: মস ক্যাপসিউলে
মস গ্যামেটোফোর একটি -
Correct Answer:
খ: প্রোটোনেমা
যে ধরনের উদ্ভিদে পরিবহন তন্ত্র নেই -
Correct Answer:
ক: Bryophyta
মসের স্ত্রী জননাঙ্গকে বলা হয়-
Correct Answer:
ক: আর্কিগোনিয়াম
মস ক্যাপসুলের স্পোর নির্গমন নিয়ন্ত্রণ করে?
Correct Answer:
খ: অ্যানুলাস
মস ক্যাপসুল এর স্পোর নির্গম নিয়ন্ত্রণ করে কে ?
Correct Answer:
খ: অ্যানুলাস
রাইজয়েড থাকে-
Correct Answer:
ক: ব্রায়োফাইটা
মূলের পরিবর্তে চুলের মত সূক্ষ্ম রাইজয়েড থাকে কোন জাতীয় উদ্ভিদে?
Correct Answer:
ক: ব্রায়োফাইটা
প্রোটোনেমা কোন উদ্ভিদে পাওয়া যায় ?
Correct Answer:
ক: মস
লিভারওয়ার্ট -এর সবচেয়ে নিকটবর্তী সম্প্রদায় -
Correct Answer:
ঘ: মস
কোনটি ক্লাব মস?
Correct Answer:
ক: Riccia
প্রোটোনেমা কোন উদ্ভিদে পাওয়া যায়?
Correct Answer:
ক: মস
রাইওজয়েড যুক্ত ও পরিবহনতন্ত্রবিহীন উদ্ভিদ কোনটি ?
Correct Answer:
ক: মস বর্গ
ব্রায়োফাইটের নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন?
Correct Answer:
ক: তরল
রাইজোফোর বিশিষ্ট্য উদ্ভিদ হলো-
Correct Answer:
ক: Selaginella
'প্রোটোনেমা ' নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়?
Correct Answer:
ঘ: মস
নিচের কোন উদ্ভিদ থ্যালয়েড এবং বহুকোষী জননাঙ্গ বিদ্যমান/
Correct Answer:
গ: ব্রায়োফাইট
মসের প্রোটোনেমা-
Correct Answer:
ক: হ্যাপ্লয়েড
মসের স্পোর অংকুরউদগমের মাধ্যমে সৃষ্ট সবুজ ক্ষুদ্রাকার দেহকে কী বলা হয়?
Correct Answer:
ক: প্রোথ্যালাস
লিভারওয়ার্ট জাতীয় ব্রায়োফাইট কোনটি-
Correct Answer:
ক: Riccia
লিভার ওয়ার্ট জাতীয় ব্রায়োফাইট কোনটি?
Correct Answer:
ক: Riccia
মস(Bryophytes) এর স্ত্রী জননাঙ্গের নাম কী?
Correct Answer:
গ: Archegonium
Explanation:
মস(Bryophytes) এর স্ত্রী জননাঙ্গের নাম কী? সঠিক উত্তর Archegonium মস ও ফার্নের পুংজননাঙ্গ—>Antheridium মস ও ফার্নের স্ত্রী জননাঙ্গ—>Archegonium উত্তর তাহলে কোনটা বুঝ নাই?
মস এর মূলকে কি বলা হয়?
Correct Answer:
ক: রাইজয়েড
Explanation:
মস এর মূলকে কি বলা হয়? সঠিক উত্তর রাইজয়েড Bryophyta বা মস জাতীয় উদ্ভিদের মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। রাইজয়েড হচ্ছে অনেকটা মূল সাদৃশ্য কিছুটা কোকড়ানো অথবা নলাকারও হতে পারে। নলাকার রাইজয়েড থেকে নতুন মস উদ্ভিদ চারা বের হয় বলে একে মুল না বলে রাইজয়েড বলে।