মানব শারীরতত্ত্ব -পরিপাক ও শোষণ(তৃতীয় অধ্যায়) MCQs
Showing 6 questions (Total: 106)
অস্ত্রের কোন স্তরে গবলেট কোষ (goblet cell) থাকে?
Correct Answer:
গ: মিউকোসা
Explanation:
অস্ত্রের কোন স্তরে গবলেট কোষ (goblet cell) থাকে? সঠিক উত্তর মিউকোসা মিউকোসা (Mucosa): স্তম্ভাকার আবরণী কলা এবং গবলেট (Goblet) কোষে গঠিত এস্তরটি পাকস্থলী সবচেয়ে ভেতরের স্তর। এ স্তর থেকেই ভিলি (Villi) নামক অভিক্ষেপ সৃষ্টি হয়। এস্তরে শোষণক্ষম কোষও উপস্থিত।
নিচের কোন গ্রন্থির নালি দ্বিতীয় উর্দ্ধ মোলার দাঁতের বিপরীতে মুখগহ্বরে উন্মুক্ত হয়?
Correct Answer:
ক: প্যারোটিড গ্রন্থি
Explanation:
নিচের কোন গ্রন্থির নালি দ্বিতীয় উর্দ্ধ মোলার দাঁতের বিপরীতে মুখগহ্বরে উন্মুক্ত হয়? সঠিক উত্তর প্যারোটিড গ্রন্থি কানের সামনে অবস্থিত চোয়ালের দুই পাশের প্যারোটিড গ্রন্থি, মুখের নিচে দুই পাশে সাব ম্যান্ডিবুলার ও জিবের নিচের দুই পাশে সাব লিঙ্গুয়াল গ্রন্থিসহ মুখের ভেতরে অসংখ্য অতি ক্ষুদ্র লালাগ্রন্থি থেকে এটি তৈরি হয়। প্রতিদিন আধা থেকে দেড় লিটার লালা মুখের ভেতর লেগে থাকা খাবার ও জীবাণুকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়।
একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের বডি মাস ইনডেক্স (BMI)-
Correct Answer:
ক: 18.50-24.99 kg/m²
Explanation:
একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের বডি মাস ইনডেক্স (BMI)- সঠিক উত্তর 18.50-24.99 kg/m² পূর্ণবয়স্ক মানুষের দেহের মাত্রাতিরিক্ত ওজন নির্ধারণের জন্য উচ্চতা ও ওজনের যে আনুপাতিক হার উপস্থাপন করা হয় তাকে Body Mass Index বা সংক্ষেপে BMI বলে। এই সমীকরণের সাহায্যে আপনি আপনার দেহের BMI এর মান নির্ণয় করতে পারবেন। সাধারণত BMI এর আদর্শ মান হল 18.5–25.0।
দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে কোন খাদ্য উপাদান?
Correct Answer:
খ: আমিষ
Explanation:
দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে কোন খাদ্য উপাদান? সঠিক উত্তর আমিষ আমিষ জাতীয় খাদ্য(মাছ,মাংস) দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধনে সহায়তা করে।
মিউকোসাতে গবলেট কোষ পাওয়া যায় কোনটির প্রস্থচ্ছেদে?
Correct Answer:
গ: ক্ষুদ্রান্ত্র
Explanation:
মিউকোসাতে গবলেট কোষ পাওয়া যায় কোনটির প্রস্থচ্ছেদে? সঠিক উত্তর ক্ষুদ্রান্ত্র ক্ষুদ্রান্ত্রের মিউকোসাতে গবলেট ও শোষণক্ষম কোষ রয়েছে।
নিষ্ক্রিয় পেপসিনোজনকে সক্রিয় পেপসিনে রুপান্তরিত করে কোন নিঃসরণ?
Correct Answer:
গ: হাইড্রোক্লোরিক এসিড
Explanation:
নিষ্ক্রিয় পেপসিনোজনকে সক্রিয় পেপসিনে রুপান্তরিত করে কোন নিঃসরণ? সঠিক উত্তর হাইড্রোক্লোরিক এসিড নিষ্ক্রিয় পেপসিনোজনকে হাইড্রোক্লোরিক এসিড(HCL) সক্রিয় পেপসিনে রুপান্তরিত করে ।