যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা MCQs
Showing 50 questions (Total: 100)
মানবদেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করতে পারে?
Correct Answer:
গ: যকৃৎ
Explanation:
মানবদেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করতে পারে? সঠিক উত্তর যকৃৎ যকৃত হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যা মধ্যচ্ছদার নিচের উদর গহ্বরের উপরে পাকস্থলির ডান পাশে অবস্থিত। এটি মানবদেহের রসায়ন গবেষণাগার নামে পরিচিত। যকৃতের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তাকারী পিত্তরস তৈরি করে । এবং অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখে।
মানবদেহে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
Correct Answer:
গ: যকৃৎ
Explanation:
মানবদেহে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? সঠিক উত্তর যকৃৎ মানবদেহের পরিপাকতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ যকৃৎ। পরিপাকক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে এই অঙ্গ। এটি মধ্যচ্ছদার নিচে উদর গহ্বরের ওপরে পাকস্থলীর ডান পাশে অবস্থিত। একে কলিজাও বলা হয়। যকৃৎ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। এর রং লালচে খয়েরি। যকৃতের ডান খণ্ডটি বাঁয়েরটির থেকে আকারে কিছুটা বড়। সাধারণত একজন সুস্থ মানুষের যকৃতের ওজন প্রায় ১.২ থেকে ১.৫ কিলোগ্রাম হয়। চারটি অম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃৎ গঠিত।
মানবদেহে সবচেয়ে বড় গ্রন্থির নাম কী?
Correct Answer:
ঘ: যকৃত
Explanation:
মানবদেহে সবচেয়ে বড় গ্রন্থির নাম কী? সঠিক উত্তর যকৃত যকৃৎ মেরুদণ্ডী ও অন্যান্য কিছু প্রাণীদেহে অবস্থিত একটি অভ্যন্তরীণ অঙ্গ। মানবদেহে মধ্যচ্ছদার নিচে উদরগহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃৎ অবস্থিত। এর রং লালচে খয়েরি। একে চলতি বাংলায় কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়। যকৃৎ দেহের বৃহত্তম গ্রন্থি।
HCl এর ক্ষতিকর ভূমিকা থেকে পাকস্থলীর প্রাচীরকে রক্ষা করে-
Correct Answer:
গ: মিউসিন
Explanation:
HCl এর ক্ষতিকর ভূমিকা থেকে পাকস্থলীর প্রাচীরকে রক্ষা করে- সঠিক উত্তর মিউসিন পাকস্থলির মধ্যে পাকরস প্রোটিনের পরিপাক শুরু করে। পাকরসে প্রধানত হাইড্রোক্লোরিক এসিড (HCL) এবং পেপসিন থাকে। যেহেতু এই দুই রাসায়নিকগুলি পাকস্থলির ত্বকে ক্ষতিগ্রস্ত করে, তবে ত্বকের দ্বারা শ্লেষ্মা (শ্লেষ্মা স্তরের একটি প্রধান উপাদান মিউসিন) ক্ষরিত হয়, যা একটি পাতলা স্তর প্রদান করে এবং রাসায়নিকের ক্ষতিকর প্রভাবগুলির বিরুদ্ধে একটি ঢাল হিসেবে কাজ করে।
পাকস্থলীর কোন স্তরে গ্যাষ্ট্রিক গ্রন্থি পাওয়া যায়?
Correct Answer:
খ: মিউকোসা
Explanation:
পাকস্থলীর কোন স্তরে গ্যাষ্ট্রিক গ্রন্থি পাওয়া যায়? সঠিক উত্তর মিউকোসা পাকস্থলীর সবচেয়ে অভ্যন্তরীণ স্তরটিকে বলা হয় মিউকোসাল আস্তরণ এবং এটি গ্যাস্ট্রিক গ্রন্থি বহন করে। একে গ্যাস্ট্রিক মিউকোসাও বলা হয়।
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো-
Correct Answer:
গ: গ্লাইকোজ
Explanation:
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো- সঠিক উত্তর গ্লাইকোজ খাদ্য বিভিন্ন এনজাইম দ্বারা পরিপাক থাকে। এগুলো সাধারণত মনোস্যাকারাইসে পরিশােষিত হয়। অতিরিক্ত খাদ্য হতে উৎপন্ন সুগার ভবিষ্যতের জন্য লিভার সঞ্চয় করে রাখে। এ সুগার হলো গ্লাইকোজেন জাতীয় খাদ্য।
নিচের কোনটি পিত্ত লবণ?
Correct Answer:
ক: সোডিয়াম গ্লাইকোকোলেট
Explanation:
নিচের কোনটি পিত্ত লবণ? সঠিক উত্তর সোডিয়াম গ্লাইকোকোলেট পিত্তরসে সোডিয়াম গ্লাইকোকোলেট ও সোডিয়াম টরোকোলেট নামক দুই প্রকার পিত্ত লবণ পাওয়া যায়।
পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এ্যাসিড নিঃসৃত হয় কোন কোষ থেকে?
Correct Answer:
খ: প্যারাইটাল কোষ
Explanation:
পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এ্যাসিড নিঃসৃত হয় কোন কোষ থেকে? সঠিক উত্তর প্যারাইটাল কোষ খাদ্য পরিপাকের সময় পাকস্থলী হতে গ্যাস্ট্রিক গ্রন্থির রস নিঃসৃত হয়ে খাদ্যকে পরিপাক করে। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোর একটি কোষ হলো প্যারাইটাল কোষ। এই কোষ হতে HCL ক্ষরিত হয়ে খাদ্যের সকল ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়।
পিত্তরস কোথায় উৎপন্ন হয়?
Correct Answer:
খ: যকৃতে
Explanation:
পিত্তরস কোথায় উৎপন্ন হয়? সঠিক উত্তর যকৃতে পিত্তরস (ইংরেজি: Bile) এক প্রকার দেহাভ্যন্তরীণ ক্ষরণ যা তৈল বা স্নেহ জাতীয় খাদ্যের পরিপাকে বিশেষ ভূমিকা রাখে। এর বর্ণ পীতাভ-সবুজ এবং স্বাদ তিক্ত। পিত্ত দেহের একটি প্রধান অঙ্গ যকৃতে উৎপন্ন হয়, অতঃপর পিত্তথলীতে ঘনীভূত হয় ও সঞ্চিত থাকে।
গ্লাইকোজেন কোথায় বেশি সঞ্চিত হয়?
Correct Answer:
ঘ: যকৃতে
Explanation:
গ্লাইকোজেন কোথায় বেশি সঞ্চিত হয়? সঠিক উত্তর যকৃতে প্রাণিদেহে লিভার(যকৃত) ও পেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে যা প্রয়োজনে গ্লুকোজ এ পরিণত হয়ে কার্বন ও শক্তি সরবরাহ করে।
হেপাটিক সিকা থেকে কী নিঃসৃত হয়?
Correct Answer:
গ: পাচক
Explanation:
হেপাটিক সিকা থেকে কী নিঃসৃত হয়? সঠিক উত্তর পাচক অগ্র ও মধ্য-পৌষ্টিকনালির সংযোগস্থলে অবস্থিত কোণ (cone) আকৃতির ছয়জোড়া লম্বা স্বচ্ছ নালিকাকে হেপাটিক বা গ্যাস্ট্রিক সিকা বলে। কাজ : হেপাটিক সিকার অন্তঃপ্রাচীরে অবস্থিত ক্ষরণকারী কোষ থেকে পাচকরস ক্ষরিত হয়ে খাদ্য পরিপাকে সহায়তা করে।
পাকস্থলীতে হজম সম্পন্ন হয় কোন পরিবেশে?
Correct Answer:
গ: অম্লীয়
Explanation:
পাকস্থলীতে হজম সম্পন্ন হয় কোন পরিবেশে? সঠিক উত্তর অম্লীয় পাকস্থলীতে হজম সম্পন্ন হয় অম্লীয় পরিবেশে | পাকস্থলীর প্রাচীরে অসংখ্য গ্যাস্ট্রিকগ্রন্থি থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রস(হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন, অন্তর্নিহিত উপাদান, শ্লেষ্মা এবং জল) খাদ্য পরিপাকে সহায়তা করে। পেরিসস্ট্যালসিস অর্থাৎ পাকস্থলীর পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তুকে পিষে মন্ডে পরিণত করে।
মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলোঃ
Correct Answer:
ক: যকৃত
Explanation:
মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলোঃ সঠিক উত্তর যকৃত যকৃত মানবদেহের বৃহত্তম গ্রন্থি। যকৃত মেরুদণ্ডী ও অন্যান্য কিছু প্রাণীদেহে অবস্থিত একটি অভ্যন্তরীণ অঙ্গ। মানবদেহে মধ্যচ্ছদার নিচে উদরগহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃত অবস্থিত। এর রং লালচে খয়েরি। একে চলতি বাংলায় কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়।
অন্তঃ ক্ষরা গ্রন্থি নয় কোনটি?
Correct Answer:
ক: যকৃত
Explanation:
অন্তঃ ক্ষরা গ্রন্থি নয় কোনটি? সঠিক উত্তর যকৃত যকৃত অন্তঃ ক্ষরা গ্রন্থি নয় | যকৃত মেরুদণ্ডী ও অন্যান্য কিছু প্রাণীদেহে অবস্থিত একটি অভ্যন্তরীণ অঙ্গ। মানবদেহে মধ্যচ্ছদার নিচে উদরগহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃৎ অবস্থিত। এর রং লালচে খয়েরি। একে চলতি বাংলায় কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়। যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে না এসে সরাসরি গ্রন্থি মধ্যস্থ কলারস বা রক্তে যুক্ত হয় তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বলে। যেমন - থাইরয়েড, পিটুইটারি ইত্যাদি।
হাইড্রোক্লোরিক এসিড পৌস্টিক নালির কোন অংশ থেকে নিঃসৃত হয়?
Correct Answer:
ক: পাকস্থলী
Explanation:
হাইড্রোক্লোরিক এসিড পৌস্টিক নালির কোন অংশ থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর পাকস্থলী হাইড্রোক্লোরিক এসিড পৌস্টিক নালির পাকস্থলী থেকে নিঃসৃত হয় | হাইড্রোক্লোরিক অ্যাসিড হজম প্রক্রিয়া চলাকালীন পাকস্থলী দ্বারা নির্মিত পাচনরস।
মানব পিত্তরস সমন্ধে নিচের কোন তথ্যটি সঠিক, ইহা-
Correct Answer:
ঘ: যকৃতে তৈরি হয়
Explanation:
মানব পিত্তরস সমন্ধে নিচের কোন তথ্যটি সঠিক, ইহা- সঠিক উত্তর যকৃতে তৈরি হয় পিত্তরস (ইংরেজি: Bile) এক প্রকার দেহাভ্যন্তরীণ ক্ষরণ যা তৈল বা স্নেহ জাতীয় খাদ্যের পরিপাকে বিশেষ ভূমিকা রাখে। এর বর্ণ পীতাভ-সবুজ এবং স্বাদ তিক্ত। পিত্ত দেহের একটি প্রধান অঙ্গ যকৃতে উৎপন্ন হয়, অতঃপর পিত্তথলীতে ঘনীভূত হয় ও সঞ্চিত থাকে।
মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কী?
Correct Answer:
খ: কুপফার কোষ
Explanation:
মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কী? সঠিক উত্তর কুপফার কোষ দেহের যেসব অঞ্চলে অণুজীব আক্রমণ বা বাহ্যিক কণা সঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে সেসব অঞ্চলে অধিকাংশ ম্যাক্রোফেজ অবস্থান করে। এসব কোষগুলোকে একত্রে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট সিস্টেম বলে যা পূর্বে রেটিকিউলোএন্ডোথেলিয়াল সিস্টেম নামে পরিচিত ছিল। প্রত্যেকটি ম্যাক্রোফেজের অবস্থান অনুযায়ী সুনির্দিষ্ট নাম আছে:কোষের নামঅবস্থানঅ্যাডিপোস টিস্যু ম্যাক্রোফেজঅ্যাডিপোস টিস্যু (স্নেহ পদার্থ)মনোসাইটঅস্থি মজ্জা/রক্তকুপফার কোষযকৃৎসাইনাস হিস্টিওসাইটলিম্ফ নোড
কোন কোষ হতে পাকস্থলিতে HCl তৈরি হয়?
Correct Answer:
গ: প্যারাইটাল কোষ
Explanation:
কোন কোষ হতে পাকস্থলিতে HCl তৈরি হয়? সঠিক উত্তর প্যারাইটাল কোষ খাদ্য পরিপাকের সময় পাকস্থলী হতে গ্যাস্ট্রিক গ্রন্থির রস নিঃসৃত হয়ে খাদ্যকে পরিপাক করে। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোর একটি কোষ হলো প্যারাইটাল কোষ। এই কোষ হতে HCL ক্ষরিত হয়ে খাদ্যের সকল ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়।
kuffer's cell থাকে কোথায়?
Correct Answer:
গ: যকৃত
Explanation:
kuffer's cell থাকে কোথায়? সঠিক উত্তর যকৃত দুই ধরনের কোষ দিয়ে যকৃৎ গঠিত যথা: প্যারেনকাইমাল এবং নন-প্যারেনকাইমাল। যকৃতের প্যারেনকাইমাল কোষকে হেপাটোসাইট বলে যা আয়তনের ৮০%। নন-প্যারেনকাইমাল কোষের মধ্যে রয়েছে হেপাটিক স্টিলেট কোষ, কাপফার কোষ (kuffer's cell) এবং সাইনুসয়ডাল এন্ডোথেলিয়াল কোষ যা লিভার সাইনুসয়েড এর গুরুত্বপূর্ণ অংশ। এরা সমস্ত কোষের ৪০% হলেও আয়তনের মাত্র ৬.৫%।
কোনটি পাকস্থরির গ্রন্থি থেকে নিঃসৃত হয না ?
Correct Answer:
ঘ: টায়ালিন
Explanation:
কোনটি পাকস্থরির গ্রন্থি থেকে নিঃসৃত হয না ? সঠিক উত্তর টায়ালিন টায়ালিন হলো লালারসে এক ধরনের উত্সেচক বা এনজাইম যা শ্বেতসারকে আংশিক ভেঙে শর্করায় পরিণত করে। টায়ালিন হলো লালায় অবস্থিত এক ধরনের এনজাইম।
যকৃতের কাজ নয় কোনটি ?
Correct Answer:
খ: অ্যামাইলেজ ও লাইপেজ নিঃসৃত করা
Explanation:
যকৃতের কাজ নয় কোনটি ? সঠিক উত্তর অ্যামাইলেজ ও লাইপেজ নিঃসৃত করা যকৃৎ শরীরের কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। অসুস্থতা ও সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে, শরীর থেকে টক্সিক পদার্থ (মৃতপ্রায় লোহিত কণিকাসমুহ) বের করে দেয়, কোলেস্টরল নিয়ন্ত্রণ করে ও পিত্তরস নিঃসৃত করে। তাই যকৃতের সুস্থতা নিশ্চিত করতে ও এর কার্যক্ষমতা ধরে রাখতে কী খাবেন এবং কী খাবেন না তা জানতে হবে।
মেরুদণ্ডী প্রাণীর পাকস্থলির প্রস্থচ্ছেদ করলে পাকস্থলির প্রাচীরে বাইরে থেকে ভেতরের দিকে পর্যায়ক্রমে যে স্তরগুলো পাওয়া যাবে সেটি হলো-
Correct Answer:
খ: সেরোসা, অনুদৈর্ঘ্য পেশিস্তর, বৃত্তাকার পেশিস্তর, সাবমিউকেস মাসকিউলারিস মিউকোসা ও মিউকোসা
Explanation:
মেরুদণ্ডী প্রাণীর পাকস্থলির প্রস্থচ্ছেদ করলে পাকস্থলির প্রাচীরে বাইরে থেকে ভেতরের দিকে পর্যায়ক্রমে যে স্তরগুলো পাওয়া যাবে সেটি হলো- সঠিক উত্তর সেরোসা, অনুদৈর্ঘ্য পেশিস্তর, বৃত্তাকার পেশিস্তর, সাবমিউকেস মাসকিউলারিস মিউকোসা ও মিউকোসা মেরুদণ্ডী প্রাণীর পাকস্থলির প্রস্থচ্ছেদ করলে পাকস্থলির প্রাচীরে বাইরে থেকে ভেতরের দিকে পর্যায়ক্রমে যে স্তরগুলো পাওয়া যাবে সেটি হলো- সেরোসা, অনুদৈর্ঘ্য পেশিস্তর, বৃত্তাকার পেশিস্তর, সাবমিউকেস মাসকিউলারিস মিউকোসা ও মিউকোসা |
যকৃত নালি কোথায় উন্মুক্ত হয়?
Correct Answer:
গ: ডিওডেনামে
Explanation:
যকৃত নালি কোথায় উন্মুক্ত হয়? সঠিক উত্তর ডিওডেনামে পরিপাক তন্ত্রের শারীরস্থানের আলোচনায় গ্রহণী(ইংরেজি: Duodenum) বলতে ক্ষুদ্রান্ত্রের প্রথম এবং ক্ষুদ্রতম অংশকে বোঝায়, যা ফাঁপা নলাকৃতির ও প্রায় ২৫-৩০ সেন্টিমিটার দীর্ঘ। একে ইংরেজি পরিভাষায় ডিওডেনাম বা ডুওডেনাম বলে।
নিম্নের কোনটি এককোষী গ্রন্থি ?
Correct Answer:
ক: গবলেট
Explanation:
নিম্নের কোনটি এককোষী গ্রন্থি ? সঠিক উত্তর গবলেট এককোষী গ্রন্থি (Unicellular gland): এই জাতীয় গ্রন্থিতে একটি কোষ থাকে। যেমন― মিউকাস গ্রন্থি। গবলেট কোষ হলো আমাদের মিউকোসাতে বা আমাদের দেহের অন্তঃপ্রাচীরগুলোয় অবস্থিত কিছু কোষ। আমাদের দেহের যে যায়গাগুলো পিচ্ছিল থাকা দরকার সে জায়গাগুলোতে এই গবলেট কোষ থাকে । এরা পিচ্ছিল থকথকে মিউকাস ক্ষরণ করে যেটা আমাদের ওই অঙ্গটাকে পিচ্ছিল ও কিছুটা আঠালো করে রাখে ।
পাকস্থলীর পাচক রসে নিম্নের কোনটি অনুপস্থিত ?
Correct Answer:
খ: অ্যামাইলেজ
Explanation:
পাকস্থলীর পাচক রসে নিম্নের কোনটি অনুপস্থিত ? সঠিক উত্তর অ্যামাইলেজ অ্যামাইলেজ হলো একটি এনজাইম যা স্টার্চ(ল্যাটিন অ্যামাইলাম)-কে হাইড্রোলাইসিসের মাধ্যমে শর্করাতে পরিণত হতে সাহায্য করে। অ্যামাইলেজ মানুষ এবং অন্যান্য কিছু স্তন্যপায়ী প্রাণীর লালায় উপস্থিত থাকে এবং এটি পরিপাকের রাসায়নিক প্রক্রিয়া শুরু করে।
মানুষের যকৃতের বাহিরের দিকে আবৃতকারী পর্দার নাম কি ?
Correct Answer:
ঘ: গ্লিসনস ক্যাপসুল
Explanation:
মানুষের যকৃতের বাহিরের দিকে আবৃতকারী পর্দার নাম কি ? সঠিক উত্তর গ্লিসনস ক্যাপসুল মানুষের যকৃতের বাহিরের দিকে আবৃতকারী পর্দার নাম গ্লিসনস ক্যাপসুল। যকৃৎ মেরুদণ্ডী ও অন্যান্য কিছু প্রাণীদেহে অবস্থিত একটি অভ্যন্তরীণ অঙ্গ। মানবদেহে মধ্যচ্ছদার নিচে উদরগহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃৎ অবস্থিত। এর রং লালচে খয়েরি। একে চলতি বাংলায় কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়।
পাকস্থলী প্রাচীরের কোন কোষ HCl নিঃসরণ করে?
Correct Answer:
গ: প্যারাইটাল
Explanation:
পাকস্থলী প্রাচীরের কোন কোষ HCl নিঃসরণ করে? সঠিক উত্তর প্যারাইটাল পাকস্থলী প্রাচীরের প্যারাইটাল কোষ HCl নিঃসরণ করে | অক্সিনটিক কোষের ই আর এক নাম প্যারাইটাল কোষ।
পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয় কোন কোষ হতে?
Correct Answer:
ঘ: প্যারাইটাল কোষ
Explanation:
পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয় কোন কোষ হতে? সঠিক উত্তর প্যারাইটাল কোষ খাদ্য পরিপাকের সময় পাকস্থলী হতে গ্যাস্ট্রিক গ্রন্থির রস নিঃসৃত হয়ে খাদ্যকে পরিপাক করে। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোর একটি কোষ হলো প্যারাইটাল কোষ। এই কোষ হতে হাইড্রোক্লোরিক এসিড(HCL) ক্ষরিত হয়ে খাদ্যের সকল ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়।
মানবদেহের কোন অঙ্গ গ্লাইকোজেন কমা করতে পারে?
Correct Answer:
গ: যকৃত
Explanation:
মানবদেহের কোন অঙ্গ গ্লাইকোজেন কমা করতে পারে? সঠিক উত্তর যকৃত প্রাণিদেহে লিভার(যকৃত) ও পেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে যা প্রয়োজনে গ্লুকোজ এ পরিণত হয়ে কার্বন ও শক্তি সরবরাহ করে।
মানবদেহে সর্ববৃহৎ কোনটি?
Correct Answer:
ক: যকৃত
Explanation:
মানবদেহে সর্ববৃহৎ কোনটি? সঠিক উত্তর যকৃত মানবদেহে সর্বমোট অঙ্গ ৭৯ টি। এদের মধ্যে সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক। সর্ববৃহৎ গ্রন্থি যকৃত। আর ক্ষুদ্রতম গ্রন্থি পিটুইটারি।
মানবদেহে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
Correct Answer:
ক: যকৃত
Explanation:
মানবদেহে সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? সঠিক উত্তর যকৃত মানবদেহে সর্বমোট অঙ্গ ৭৯ টি। এদের মধ্যে সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক। সর্ববৃহৎ গ্রন্থি যকৃত। আর ক্ষুদ্রতম গ্রন্থি পিটুইটারি।
গ্লিসন ক্যাপসুল পর্দা মানবদেহের যে অঙ্গে দেখা যায় -
Correct Answer:
ক: যকৃৎ
মানব দেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করতে পারে?
Correct Answer:
গ: যকৃত
পাকস্থলীর প্রাচীরের সবচেয়ে বাইরের স্তর কোনটি?
Correct Answer:
খ: সেরোসা
নিম্নের কোন কোস পাকস্থলীতে এসিড তৈরি করে?
Correct Answer:
ক: প্যারাইটাল
একজন প্রাপ্তবয়ঙ্ক মানুষের দিনে কত লিটার গ্যাস্ট্রিক জুস উৎপন্ন হয়?
Correct Answer:
খ: দুই লিটার
পিত্তথলি নেই এমন প্রাণীর নাম -
Correct Answer:
গ: ঘোড়া
নিচের কোন কোষ পাকস্থলীতে এসিড তৈরি করে ?
Correct Answer:
ক: প্যারাইটাল
ফাইব্রিনোজেন থাকে না-
Correct Answer:
ক: রক্তের সিরামে
যকৃত জৈবনিক কাজ সম্পন্ন করে থাকে-
Correct Answer:
ক: প্রায় পাঁচ শতাধিক
পিত্তথলির কাজ নিয়ন্ত্রণ করে-
Correct Answer:
ক: কোলেসিস্টোকাইনি
দেহের সবচেয়ে বড় গ্রন্থি-
Correct Answer:
ঘ: যকৃত
ফাইব্রিনোজেন তৈরি হয়-
Correct Answer:
গ: যকৃতে
মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি-
Correct Answer:
খ: যকৃত
মানুষের যকৃত এর ওজন কত?
Correct Answer:
গ: 1.5-2 kg
মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি?
Correct Answer:
ক: যকৃত
পাকস্থলীর পাচকরসে লিপিড পরিপাককারী এনজাইম কোনটি ?
Correct Answer:
ক: ট্রাইবিউটারেজ
মানবদেহের জৈব রসায়নাগার কোনটি?
Correct Answer:
গ: যকৃত
পাকস্থলীর যে অংশে অন্ননালি উন্মুক্ত হয় তার নাম কী?
Correct Answer:
ক: কার্ডিয়া
কোনটি পাকস্থলীর গ্রন্থি থেকে নিঃসৃত হয় না?
Correct Answer:
খ: টায়ালিন