যুক্তিবিদ্যা MCQs

Showing 9 questions (Total: 109)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (A3 Unit) #101

’একটি জাতি যতবেশী পরিশ্রমী হয় তত বেশী সমৃদ্ধি অর্জন করে’-এই বাক্যটি কোন পদ্ধতির উপর প্রতিষ্ঠিত?

ক: অম্বয়ী পদ্ধতি
খ: ব্যতিরেকী পদ্ধতি
গ: যেীথ পদ্ধতি
ঘ: সহ পরিবর্তন পদ্ধতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (A3 Unit) #102

সাধ্য এবং পক্ষ আশ্রয় বাক্য যথাক্রমে (১) কোন চাত্র নয় শিক্ষক এবং (২) কোন শিক্ষক নয় রাজনীতিবিদ হলে সিদ্ধান্তটি হবে-

ক: কোন ছাত্র নয় রাজনীতিবিদ
খ: কিছু ছাত্র নয় রাজনীতিবিদ
গ: কোন রাজনীতিবিদ নয় ছাত্র
ঘ: কোন সিদ্ধান্ত হবে না
রাজশাহী বিশ্ববিদ্যালয় (A3 Unit) #103

অবরোহ এবং আরোহ অনুমানের মূল পার্থক্য কিসে?

ক: গুণে
খ: পরিমাণে
গ: সার্বিক বিশেষে
ঘ: সিদ্ধান্তের নিশ্চয়তায়
রাজশাহী বিশ্ববিদ্যালয় (A3 Unit) #104

কোন ব্যক্তি তার পুকুরে মাছ না পেয়ে যদি প্রকল্প করে যে ‘সম্ভবত মাছগুলো বৃষ্টির জন্য আন্দোলন করতে গেছে’ তাহলে তার প্রকল্পটি হবে-

ক: আত্ম-বিরোধী প্রকল্প
খ: আজগুবি প্রকল্প
গ: অস্পষ্ট প্রকল্প
ঘ: সুসঙ্গত প্রকল্প
রাজশাহী বিশ্ববিদ্যালয় (A3 Unit) #105

রাতে কারো বাগানে আম চুরি হল। পরের দিন গাছের নিচের পায়ের ছাপ দেখে চোর সনাক্ত করা সম্ভব হল। এখানে পায়ের ছাপকে বলা হবে-

ক: পরীক্ষণমূলক দৃষ্টান্ত
খ: নিরীক্ষণমূলক দৃষ্টান্ত
গ: সংকট উত্তরক দৃষ্টান্ত
ঘ: পর্যাপ্ত কারণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (A3 Unit) #106

মিলের মতে কোন নিয়মটি একই সঙ্গে আরোহের ভিত্তি ও ফল?

ক: প্রকৃতির নিয়মানুবর্তিতার নিয়ম
খ: কার্যকারণ নিয়ম
গ: বিরোধিতার নিয়ম
ঘ: মধ্যমরহিত নিয়ম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (A3 Unit) #107

আরোহের রূপগত ভিত্তি কয়টি?

ক: ২
খ: ৩
গ: ৪
ঘ: ৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় (A3 Unit) #108

পরীক্ষা দিতে আসার পথে বাবার ফোন পাওয়ায় পরীক্ষা ভাল হল। অতএব, বাবার ফোন পরীক্ষা ভাল হওয়ার কারণ। এই যুক্তি কোন অনুপপত্তি ঘটেছে?

ক: অনিরীক্ষণ অনুপপত্তি
খ: ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি
গ: কাকতালীয় অনুপপত্তি
ঘ: অবৈধ সামান্যীকরণ অনুপপত্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (A3 Unit) #109

নিম্নের কোনটি আরোহ পদ্ধতির প্রথম ধাপ?

ক: প্রকল্প প্রণয়
খ: নিরীক্ষণ (বিশ্বেষণ ও অপনয়নসহ)
গ: পরীক্ষামূলক সমর্থন
ঘ: সামান্যকরণ
← Previous Page 3 of 3 Next →