রসায়ন MCQs
Showing 50 questions (Total: 11096)
অ্যানিলিং একটি গুরুত্বপূর্ণ ধাপ-
Correct Answer:
গ: কাঁচ শিল্পে
Explanation:
অ্যানিলিং একটি গুরুত্বপূর্ণ ধাপ- সঠিক উত্তর কাঁচ শিল্পে অ্যানিলিং বা পান দেওয়া একটি গুরুত্বপূর্ণ ধাপ কাচ শিল্পে। আকৃতি দানের পর কাঁচের সামগ্রী গুলোকে হঠাৎ ঠান্ডা করলে এতে অভ্যন্তরীণ পীড়ন সৃষ্টি হয়। ফলে কাঁচ সামগ্রী সহজে ভেঙে যায়। এই পীড়ন কমানোর জন্য কাচ সামগ্রীকে পান দেওয়া হয় গলনাঙ্কের কাছাকাছি একটি বিশেষ তাপমাত্রায় রেখে।
ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, তা হচ্ছে-
Correct Answer:
ঘ: আয়নিকরণ শক্তি
Explanation:
ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, তা হচ্ছে- সঠিক উত্তর আয়নিকরণ শক্তি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি প্রয়োজন তাকে আয়নিকরণ শক্তি বলে।ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে।
1 mol C2H5OH এই পূর্ণ দহনে কত মোল CO2 উৎপন্ন হয়?
Correct Answer:
খ: 2
Explanation:
1 mol C2H5OH এই পূর্ণ দহনে কত মোল CO2 উৎপন্ন হয়? সঠিক উত্তর 2 1mol ইথানল (C2H5OH) এর পূর্ণ দহনে 2mol CO2 উৎপন্ন হয়।C2H5OH + O2 ➡️ 2CO2 + 3H2O
নিচের কোন কনজুগেটেড এসিড বেশি শক্তিশালী?
Correct Answer:
গ: H3O+
Explanation:
নিচের কোন কনজুগেটেড এসিড বেশি শক্তিশালী? সঠিক উত্তর H3O+ পানি (H2O) একটি দূর্বল ক্ষার হিসেবে ক্রিয়া করতে পারে। দূর্বল ক্ষারের কনজুগেট এসিড শক্তিশালী হয়।H2O + H+ ➡️ H3O+ (হাইড্রোনিয়াম আয়ন)
অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর-
Correct Answer:
গ: 2.6560×10-23g
গ্লোবিউলার প্রোটিন নয়-
Correct Answer:
ঘ: এনজাইম
Explanation:
গ্লোবিউলার প্রোটিন নয়- সঠিক উত্তর এনজাইম গ্লোবিউলার প্রোটিনঃ যেসব প্রোটিনের গঠন গোলাকৃতির হয় তাদের গ্লোবিউলার প্রোটিন বলে। যেমন- মায়োগ্লোবিন, ইনস্যুলিন, হিমোগ্লোবিন ইত্যাদি।ফাইব্রাস প্রোটিনঃ তন্তুযুক্ত প্রোটিনগুলিতে প্রায় একক অক্ষ বরাবর সমান্তরালভাবে সংগঠিত পলিপেপটাইড চেইন থাকে, যা লম্বা তন্তু বা বড় শীট তৈরি করে। এই জাতীয় প্রোটিনগুলি যান্ত্রিকভাবে শক্তিশালী এবং জলে দ্রবণীয়করণের প্রতিরোধী হতে থাকে। তন্তুযুক্ত প্রোটিন প্রায়ই প্রকৃতিতে একটি কাঠামোগত ভূমিকা পালন করে।
আয়ন/পরমাণুর আকার সম্পর্কিত সঠিক ক্রমটি-
Correct Answer:
ঘ: Na+>Mg2+>Al3+
Explanation:
আয়ন/পরমাণুর আকার সম্পর্কিত সঠিক ক্রমটি- সঠিক উত্তর Na+>Mg2+>Al3+ একই পর্যায়ে বাম ➡️ ডানে আয়ন/পরমাণুর আকার হ্রাস পায়। কারণ বাম ➡️ ডানে গেলে বহিঃস্থ স্তরে একটি করে ইলেকট্রন যুক্ত হয় বলে নিউক্লিয়াস কর্তৃক দৃঢ়ভাবে আকৃষ্ট হয়। ফলে আয়ন/পরমাণুর আকার হ্রাস পায়। মৌল গুলো ৩য় পর্যায়ের। এদের আকারের ক্রম : Na+>Mg2+>Al3+
ইথিলিন অনুতে কয়টি সিগমা বন্ধন বিদ্যমান?
Correct Answer:
ঘ: 5
Explanation:
ইথিলিন অনুতে কয়টি সিগমা বন্ধন বিদ্যমান? সঠিক উত্তর 5 CH2 = CH2 ইথিলিন অণুতে একটি পাই ও পাঁচটি সিগমা বন্ধন বিদ্যমান।
কোন বিকারটি ইথানল ও ইথানয়িক এসিড উভয়ের সাথে বিক্রিয়া করবে?
Correct Answer:
খ: Na
Explanation:
কোন বিকারটি ইথানল ও ইথানয়িক এসিড উভয়ের সাথে বিক্রিয়া করবে? সঠিক উত্তর Na ধাতব Na এর সাথে ইথানল (CH3CH2OH) এর বিক্রিয়ায় Na ইথোক্সাইড ও H2 গ্যাস করে।2CH3CH2OH + 2Na ➡️ 2CH3CH2ONa + H2 ধাতব Na এর সাথে ইথানয়িক এসিড (CH3COOH) এর বিক্রিয়া Na ইথানয়েট ও H2 গ্যাস উৎপন্ন হয়।2CH3COOH + 2Na ➡️ 2CH3COONa + H2
2P অরবিটালের n, I এবং m এর মান যথাক্রমে কত?
Correct Answer:
খ: 2. 1. (-1.0, 1)
কোন তড়িৎ দ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে?
Correct Answer:
ক: Zn/Zn2+,Zn
300 ml 0.25 M দ্রবন তৈরি করতে কি পরিমান Na2CO3 প্রয়োজন?
Correct Answer:
খ: 7.95g
কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করে?
Correct Answer:
খ: উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে
2N2O5⇌4NO2+O2 যদি NO2 এর ঘনমাত্রা 6 সেকেন্ডে 3.0×10-3molL-1 বৃদ্ধি পায়, তবে বিক্রিয়ার হার কত?
Correct Answer:
ঘ: 1.25×10-4molL-1sec-1
0.005M H2SO4 দ্রবনের PH কত হবে?
Correct Answer:
B: 2
Al2Cl6 অণুটিতে সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধন সংখ্যা যথাক্রমে কতটি?
Correct Answer:
গ: 6, 1
একটি ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে 0.53 আর্মেস্ট্রোং ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 4×106 m/s বেগে প্রদক্ষিণ করে। ইলেক্ট্রনের কেন্দ্রমুখী বলের মান কত?
Correct Answer:
খ: 2.75×10-7N
Moisturizing cream প্রস্তুতিতে ব্যবহৃত হয় কোনটি?
Correct Answer:
ক: কাইটিন
গলিত NaCl এর মধ্য দিয়ে IF বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে জমাকৃত Na এর পরিমান হচ্ছে-
Correct Answer:
ক: 23g
কোন আলোক রশ্মির frequency (কম্পাঙ্ক) বেশি হবে?
Correct Answer:
ক: X-ray
PCl5 এ কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান?
Correct Answer:
ঘ: sp3d
N2(g)+3H2(g)⇌2NH3(g) বিক্রিয়াটির জন্য Kp ও Kc এর সম্পর্ক কোনটি?
Correct Answer:
গ: Kp=Kc(RT)-2
C614 ও C814 পরস্পরের-
Correct Answer:
D: আইসোটোন
নিচের কোন বিক্রিয়ায় নিম্ন চাপে উৎপাদ বেশি হবে?
Correct Answer:
খ: PCl5(g)⇌PCl5(g)+Cl2(g)
সালফাইট পাম্প তৈরিতে কুকিং লিকারের মূল উপাদান কোনটি?
Correct Answer:
ক: NaOH
একটি ধারার an প্রথম পদ al=1 পরবর্তী পদ সমূহ an+1=lan, n≥1 এর জন্য। প্রথম 15 পদের গুণফল হচ্ছে-
Correct Answer:
ক: 15+l14
কোয়ান্টাম তত্ত্বের ধারণা সম্প্রসারিত করেন কোন বিজ্ঞানী?
Correct Answer:
গ: আলবার্ট আইন্সটাইন
5%(w/v)KOH দ্রবণের মোলার ঘনমাত্রা কত?
Correct Answer:
গ: 0.893 M
CNG স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত?
Correct Answer:
ঘ: 96%
Explanation:
CNG স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? সঠিক উত্তর 96% সংকুচিত প্রাকৃতিক গ্যাস (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস সংক্ষেপ: সিএনজি) জ্বালানি হিসেবে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের একটি রূপ।CNG গ্যাসকে চাপের মাধ্যমে তরলে পরিণত করে তা গ্যাস - ট্যাংকে জমা করা হয়।CNG-র প্রধান উপাদান মিথেন। এটি বেশিরভাগ মিথেন দ্বারা গঠিত তবে অল্প পরিমাণে ইথেন এবং প্রোপেন দ্বারা গঠিত। প্রাকৃতিক গ্যাস প্রধানত মিথেনকে সংকুচিত করে CNG তৈরি করা হয়, যা এর মোট আয়তনের এক শতাংশেরও কম।
N2O4⇌2NO2 এর ক্ষেত্রে বিক্রিয়ার হার কোনটি?
Correct Answer:
ক: -d(N2O4)dt
অম্লধর্মী মাটির pH বাড়াতে কোন রাসায়নিক ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: CaCO3
Explanation:
অম্লধর্মী মাটির pH বাড়াতে কোন রাসায়নিক ব্যবহার করা হয়? সঠিক উত্তর CaCO3 চূর্ণ চুন বা ক্যালসিয়াম কার্বোনেট (CaCO3 ) মাটির pH বৃদ্ধিতে সবচেয়ে বেশি কার্যকর এবং এটি সহজলভ্য।
কোন যৌগে নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান?
Correct Answer:
গ: CH3CN
Explanation:
কোন যৌগে নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান? সঠিক উত্তর CH3CN ইউপ্যাক পদ্ধতিতে জৈব রসায়নের নামকরণ পদ্ধতি অনুযায়ী, যে সকল জৈব যৌগে একটি –C≡N মূলক বিদ্যমান, সেগুলো নাইট্রাইল নামে পরিচিত। অর্থাৎ নাইট্রাইল এক প্রকার জৈব যৌগ। নাইট্রাইলের একটি উল্লেখযোগ্য উদাহরণ CH3CN বা অ্যাসিটোনাইট্রাইল, যেটি মিথাইল সায়ানাইড নামেও পরিচিত।
সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত H2S গ্যাসের উৎস কোনটি?
Correct Answer:
ঘ: CH3CSNH2 + H2O
Explanation:
সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত H2S গ্যাসের উৎস কোনটি? সঠিক উত্তর CH3CSNH2 + H2O সেমি মাইক্রো পদ্ধতিযে বিশ্লেষণ পদ্ধতিতে জৈব ও অজৈব কঠিন নমুনা 0.05g - 0.2g এবং 2ml - 4ml আয়তনের তরল নমুনা ব্যবহার করে বিশ্লেষণ কার্য সম্পন্ন করা হয় তাকে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি বলে। এই বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমাণ ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি থেকে কম এবং মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি থেকে বেশি ব্যবহার করা হয়।
STP তে এক মোল SO2 গ্যাসের আয়তন কত?
Correct Answer:
ক: 22.40 L
Explanation:
STP তে এক মোল SO2 গ্যাসের আয়তন কত? সঠিক উত্তর 22.40 L প্রমান চাপ ও উষ্ণতায় (STP-তে ) 1 মোল সালফার ডাই অক্সাইড (SO2) গ্যাসের আয়তন 22.4 লিটার ।
কারেন্সি নোটে সিকিউরিটির উপায় হিসাবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়-
Correct Answer:
ক: ফসফোর
Explanation:
কারেন্সি নোটে সিকিউরিটির উপায় হিসাবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়- সঠিক উত্তর ফসফোর ফসফোরফসফোর হলো 230 – 375nm তরঙ্গদৈর্ঘ্যের UV রশ্মি শােষণকারী; কিন্তু দৃশ্যমান অঞ্চলের মধ্যে ঐ শােষিত শক্তি বিকিরণকারী রাসায়নিক পদার্থ। ফসফোররূপে বিভিন্ন জটিল ধাতব অক্সাইড ও ল্যান্থানাইড আয়ন এর মিশ্রণ ব্যবহৃত হয় ।যেমন- ইট্রিয়াম অক্সাইড ও ইউরােপিয়াম আয়ন, সেরিয়াম-ম্যাগনেসিয়াম-অ্যালুমিনিয়াম অক্সাইড ও টারবিয়াম আয়ন। এগুলো অবস্থান্তর ধাতু বা ল্যান্থেনাইড মৌল দ্বারা গঠিত যৌগ।
নিচের কোনটি কলয়েড ইমালশন নয়?
Correct Answer:
ক: দধি
Explanation:
নিচের কোনটি কলয়েড ইমালশন নয়? সঠিক উত্তর দধি একটি তরল মাধ্যমে অন্য একটি তরলের কণা অদ্রবণীয় ও অমিশ্ৰণীয় অবস্থায় ছড়ানো থাকলে তাকে ইমালসন বলে। ইমালসন এক ধরনের কলয়েড। ইমালসন দুই ধরনের হতে পারে।পানিতে তেল বা চর্বির কলয়েড ও চর্বি বা তেলে পানির কলয়েডইমালসন এবং কলয়েডইমালসনে একটি তরলে অন্য একটি তরলের কণা ছড়ানো থাকে। আর একটি স্তর মাধ্যমে (কঠিন, তরল, গ্যাসীয়) অন্য একটি বিস্তৃত দশার কণা (কঠিন, তরল, গ্যাসীয়) ছড়ানো থাকলে তাকে কলয়েড বলে। অর্থাৎ ইমালসনে বিস্তুর মাধ্যমে ও বিস্তৃত দশা উভয়ই তরল; কিন্তু কলয়েডে বিস্তার মাধ্যমে কঠিন, তরল, বা গ্যাসীয় এবং বিস্তৃত দশা কঠিন, তরল বা গ্যাসীয় হয়। তাই বলা যায় সব ইমালসনই কলয়েড, কিন্তু সব কলয়েড ইমালসন নয়। দুধ একই সাথে ইমালসন ও কলয়েড।
1.032g O2 এবং 0.573g CO2 এর মিশ্রনের CO2 এর মোল ভগ্নাংশ কত?
Correct Answer:
খ: 0.287
Explanation:
1.032g O2 এবং 0.573g CO2 এর মিশ্রনের CO2 এর মোল ভগ্নাংশ কত? সঠিক উত্তর 0.287 মোল ভগ্নাংশ কোনো মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যার সঙ্গে ঐ মিশ্রণে উপস্থিত মোট মোল সংখ্যার অনুপাতকে ঐ উপাদানের মোল ভগ্নাংশ বলে। যেমন- একটি মিশ্রণে A উপাদানের মোল সংখ্যা nA এবং A ও B উপাদানদ্বয়ের মোল সংখ্যা n হলে nA/n অনুপাতটি মিশ্রণে A উপাদানের মোল ভগ্নাংশ।
নিচের কোনটি বিক্রিয়া হারের একক?
Correct Answer:
ক: mol L-1 s-1
Explanation:
নিচের কোনটি বিক্রিয়া হারের একক? সঠিক উত্তর mol L-1 s-1 বিক্রিয়া হারএকক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার গতিবেগ বা হার বলে। যে বিক্রিয়া অল্প সময়ে সংঘটিত হয় সে বিক্রিয়ার গতিবেগ বা হার বেশি, আবার যে বিক্রিয়া অনেক বেশি সময়ে সংঘটিত হয় সে বিক্রিয়ার গতিবেগ বা হার কম। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সময়ের সাথে সম্মুখ বিক্রিয়ার হার কমতে থাকে ও বিপরীত বিক্রিয়ার হার বাড়তে থাকে। বিক্রিয়ার হারের একক হলো mol-L−1s−1
H2 ফুয়েল সেলের emf কত?
Correct Answer:
খ: 1.23V
Explanation:
H2 ফুয়েল সেলের emf কত? সঠিক উত্তর 1.23V EMFতড়িচ্চালক বল হচ্ছে Electromotive Force বা সংক্ষেপে ইএমএফ (EMF)। পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্বক কণিকা বা ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, সে বল বা চাপকে তড়িচ্চালক বল (Electromotive Force) বা ইএমএফ বা বলে ।
নিচের বিক্রিয়াটিতে বিজারক কোনটি?CuSO4 + KI → Cu₂l₂ + I2 + K₂S4
Correct Answer:
গ: I-
Explanation:
নিচের বিক্রিয়াটিতে বিজারক কোনটি?CuSO4 + KI → Cu₂l₂ + I2 + K₂S4 সঠিক উত্তর I- জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায় জারকঃ যে সকল রাসায়নিক পদার্থ অন্য রাসায়নিক পদার্থকে জারিত করে এবং সেই সাথে নিজে বিজারিত হয় তাকে জারক বলে।যেমন - জিংক এবং কপার সালফেটের বিক্রিয়ায় কপার সালফেট জারক হিসেবে কাজ করে। রাসায়নিক বিক্রিয়ার সময় জারক ইলেক্ট্রন গ্রহন করে।Zn +CuSO4 -> ZnSO4 +Cuএই বিক্রিয়ায় কপার আয়ন দুটি ইলেক্ট্রন গ্রহন করে কপার ধাতুতে পরিনত হয়েছে। অর্থাৎ কপারের বিজারন ঘটেছে।বিজারন বিক্রিয়ায় যারা অংশগ্রহন করে তারা জারক।কাজেই এই বিক্রিয়ায় কপার জারক।জারক যেহেতু ইলেক্ট্রন গ্রহন করে সেহেতু জারকের ধনাত্বক আধান উৎপাদে হ্রাস পায়।অর্থাৎ সকল জারন- বিজারন বিক্রিয়ায় যে বিক্রিয়কের জারন সংখ্যা বা ধনাত্বক আধান উৎপাদে হ্রাস পায় সেই বিক্রিয়কটিই জারক। কিছু জারকের উদাহরন - সকল অধাতু, হ্যালোজেন, KMnO4, K2Cr2O7, HNO3, গাঢ় H2SO4, SO2, ইত্যাদি।বিজারক - যে সকল রাসায়নিক পদার্থ অন্য রাসায়নিক পদার্থকে বিজারিত করে এবং সেই সাথে নিজে জারিত হয় তাকে বিজারক বলে।বিজারক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার সময় ইলেক্ট্রন ত্যাগ করে। জারন বিক্রিয়ায় যারা অংশগ্রহন করে তারা বিজারক।Zn -> Zn2++2eকাজেই এই বিক্রিয়ায় জিংক বিজারক। বিজারক যেহেতু ইলেক্ট্রন ত্যাগ করে সেহেতু বিজারকের ধনাত্বক আধান উৎপাদে বৃদ্ধি পায়। অর্থাৎ সকল জারন- বিজারন বিক্রিয়ায় যে বিক্রিয়কের জারন সংখ্যা বা ধনাত্বক আধান উৎপাদে বৃদ্ধি পায় সেই বিক্রিয়কটিই বিজারক।
ক্রোমিক এসিড দ্বারা ব্যুরেট পরিষ্কার করাকালীন কিরূপ বিক্রিয়া ঘটে?
Correct Answer:
ঘ: জারন
Explanation:
ক্রোমিক এসিড দ্বারা ব্যুরেট পরিষ্কার করাকালীন কিরূপ বিক্রিয়া ঘটে? সঠিক উত্তর জারন ক্রোমিক এসিড মিশ্রণ রাসায়নিক ল্যাবের গ্লাস সামগ্রীকে পরিষ্কার করার জন্য সর্বোত্তম পরিষ্কারকরূপে ব্যবহৃত হয় 'ক্রোমিক এসিড মিশ্রণ' (K_{2}SO_{4}+Cr_{2}(SO_{4})_{3}+4H_{2}O+3[O])। গ্লাস সামগ্রীর গায়ে বিশেষত ব্যুরেটে লেগে থাকা গ্রিজ বা তৈল জাতীয় পদার্থ দূরীকরণে ক্রোমিক এসিড মিশ্রণ খুবই কার্যকর। ক্রোমিক এসিড একটি তীব্র জারক। বিক্রিয়াকালে এটি জায়মান অক্সিজেন [O] বা অক্সিজেন পরমাণু উৎপন্ন করে। তৈল জাতীয় ময়লা পদার্থকে ঐ জায়মান অক্সিজেন জারিত করে ময়লাকে দূর করে থাকে।
কোনটি অপ্রতিসম অ্যালকিন?
Correct Answer:
গ: CH2=CH-CH3
Explanation:
কোনটি অপ্রতিসম অ্যালকিন? সঠিক উত্তর CH2=CH-CH3 অপ্রতিসম অ্যালকিন? যে সব অ্যালকিনের দ্বি-বন্ধনযুক্ত কার্বন পরমাণু দুইটিতে অসম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে তাকে অপ্রতিসম অ্যালকিন বলে।
পর্যায় সারণীতে Pb মোলটির পর্যায় ও গ্রুপ কত ?
Correct Answer:
গ: পর্যায় - 6 গ্রুপ - 14
Explanation:
পর্যায় সারণীতে Pb মোলটির পর্যায় ও গ্রুপ কত ? সঠিক উত্তর পর্যায় - 6 গ্রুপ - 14 পর্যায়ঃ পর্যায় সারণিতে যেসব অনুভূমিক সারি বিদ্যামান আছে তাদেরকে পর্যায়ে বলে। পর্যায় সারণিতে ৭টি পর্যায় রয়েছে।গ্রুপঃ পর্যায় সারণিতে যেসব খাড়া স্তম্ভ বিদ্যমান থাকে তাদেরকে গ্রুপ বলে।পর্যায় সারণী 18 টি গ্রুপে বিভক্ত।পর্যায় ও গ্রুপ নির্নয়পর্যায় বের করার নিয়ম ঃ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তরের নম্বরই ঐ মৌলের পর্যায় নম্বর হবে।যেমন - Li এর ইলেকট্রন বিন্যাস Li (3) -> 1s² 2s¹Li এর ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর 2, তাই লিথিয়াম 2 নম্বর পর্যায়ের মৌল।Mg এর ইলেকট্রন বিন্যাস Mg (12) --> 1s² 2s² 2p⁶ 3s²Mg এর ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তর 3, তাই Mg 3 নম্বর পর্যায়ের মৌল।গ্রুপ বের করার নিয়ম ঃ ১ ।কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তরে শুধু S - অরবিটাল থাকে তবে ঐ S - অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ঐ মৌলের গ্রুপ হবে। যেমন - Be এর ইলেকট্রন বিন্যাস Be (4) -> 1s² 2s². Be এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন S - অরবিটালে প্রবেশ করেছে, এবং S - অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা আছে দুটি। তাই Be এর গ্রুপ সংখ্যা 2 ২।কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তরে শুধু S ও P - অরবিটাল থাকে তবে ঐ S ও P - অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে যোগফল পাওয়া যায় তা ঐ মৌলের গ্রুপ হবে। যেমন - N এর ইলেকট্রন বিন্যাসN (7) -- > 1s² 2s² 2p³N এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন S ও P অরবিটালে প্রবেশ করেছে, এবং S ও P অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা 5 এখন 5 এর সাথে 10 যোগ করলে যোগফল 15 হয়। তাই N এর গ্রুপ হবে 15৩।কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তরে যদি S অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তিস্তরে যদি d - অরবিটাল থাকে তকে তবে S ও d -অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই ঐ মৌলের গ্রুপ পাওয়া যাবে। যেমন - Fe এর ইলেকট্রন বিন্যাসFe (26)---> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 4s² 3d⁶Fe এর ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তিস্তরে S - অরবিটাল এবং তার আগের শক্তিস্তরে d - অরবিটাল আছে। এখানে S -অরবিটাল এবং d-অরবিটাল মোট ইলেকট্রন সংখ্যা 8. তাই Fe এর গ্রুপ হবে 8.
কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়?
Correct Answer:
ক: CH3CH2 CHO
Explanation:
কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? সঠিক উত্তর CH3CH2 CHO অ্যালডল ঘনীভবন বিক্রিয়া শর্ত-অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার একমাত্র শর্ত হলো, α-কার্বন পরমাণুতে অন্তত একটি হাইড্রোজেন পরমাণুর উপস্থিতি। অর্থাৎ যেসব অ্যালডিহাইড বা কিটোনে α-হাইড্রোজেন নেই, সেসব অ্যালডিহাইড ও কিটোন অ্যালডল বিক্রিয়া দেয় না। যেমন, অণুতে a-হাইড্রোজেন থাকায় ইথান্যাল, প্রোপান্যাল বা প্রোপানোন অ্যালডল বিক্রিয়া দেয়। আবার মিথান্যাল ও বেনজালডিহাইডে α-H না থাকায় তারা অ্যালডল বিক্রিয়া দেয় না।গুরুত্বপূর্ন নোট১। যেই যৌগ ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেই যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করেনা। কিন্তু ক্রস অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।২। অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় উৎপন্ন অ্যালডলকে নিরুদন করলে আলফা-বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়।
কোন প্রক্রিয়া দুধ থেকে ছানা (curdled milk) তৈরী করে?
Correct Answer:
গ: কোয়াগুলেশন
Explanation:
কোন প্রক্রিয়া দুধ থেকে ছানা (curdled milk) তৈরী করে? সঠিক উত্তর কোয়াগুলেশন অর্থাৎ কোয়াগুলেশন হলাে এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে কোনাে দ্রবণে উপস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে (Colloid) উপযুক্ত রাসায়নিক পদার্থ (Coagulant) যােগ করে অপেক্ষাকৃত বড় কণায় কোয়াগুলামে রূপান্তরিত করে দ্রবণ থেকে আলাদা করা হয়।
নিচের কোনটি কিটো-ইনল টটোমারিতা প্রদর্শন করে?
Correct Answer:
ঘ: প্রোপানোন
Explanation:
নিচের কোনটি কিটো-ইনল টটোমারিতা প্রদর্শন করে? সঠিক উত্তর প্রোপানোন টটোমারিতা দ্রুত ও উভমুখী বিক্রিয়ার এক সমানু হতে অপর সমাণুতে রুপান্তরকে টটোমারিতা বলে। এ রুপান্তরটিতে বাস্তবিকভাবেই পাই ইলেক্ট্রন ও এক বা একাধিক প্রোটনের স্থানান্তর ঘটে। বস্তুত, যৌগে নতুন কার্যকরীমূলক সৃষ্টির মাধ্যমে নতুন সমানু বা যৌগ তৈরি হয়। টটোমারিতার একটি অত্যন্ত পরিচিত উদাহরণ হলো আলফা হাইড্রোজেন সংবলিত কার্বনিল যৌগ এবং ইনোল গঠন।
বেনজিনে কার্বন-কার্বন বন্ধন দৈর্ঘ্য কত?
Correct Answer:
গ: 0.139 nm
-CONH- কোন শ্রেনীর বন্ধন?
Correct Answer:
ক: পেপটাইড
Explanation:
-CONH- কোন শ্রেনীর বন্ধন? সঠিক উত্তর পেপটাইড একটি অ্যামিনো এসিডের কার্বক্সিল মুলকের সাথে অন্য অ্যামিনো এসিডের অ্যামিনো মুলকের বিক্রিয়ায় উৎপন্ন –NHCO- বন্ধনকে পেপটাইড বন্ধন বলে। প্রোটিনের ভিতরে অ্যামিনো অ্যাসিডরা এই বন্ধনেই আবদ্ধ থাকে। রেসোনান্সের ফলে পেপটাইড বন্ধনে ৪০% দ্বিবন্ধন বৈশিষ্ট্য (৬০% একবন্ধন) আছে।CONH- পেপটাইড শ্রেনীর বন্ধন।
কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়?
Correct Answer:
গ: ক্লিমেনসেন বিজারনে
Explanation:
কোন বিক্রিয়ায় অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয়? সঠিক উত্তর ক্লিমেনসেন বিজারনে সংজ্ঞাঃ জিংক অ্যামালগাম Zn-Hg ও গাঢ় HCl দ্বারা অ্যালডিহাইড বা কিটোনকে বিজারিত করলে কার্বনিল মূলকটি = C = 0 বিজারিত হয়ে মিথিলিন -CH2- মূলকে পরিণত হয়।ক্লিমেনসন বিজারণ হলো একটি রাসায়নিক বিক্রিয়া, যেখানে জিংক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করে কিটোন (বা অ্যালডিহাইড) এর বিজারণ ঘটিয়ে অ্যালকেনে পরিণত করা হয়। এই বিক্রিয়ার নামকরণ হয়েছে ড্যানিশ রসায়নবিদ এরিক ক্রিশ্চিয়ান ক্লিমেনসনের নামানুসারে।
পাকস্থলীর পাচক রসে H+ আয়নের মোলার ঘনমাত্রা কত, যখন pH এর মান 1.4?
Correct Answer:
ঘ: 0.04M
Explanation:
পাকস্থলীর পাচক রসে H+ আয়নের মোলার ঘনমাত্রা কত, যখন pH এর মান 1.4? সঠিক উত্তর 0.04M আমরা জানি,pH=-log[H+]=>[H+]=log^-1[-pH]=>[H+]=log^-1[-1.4]=>[H+]=0.0398 M