লসিকা MCQs
Showing 16 questions (Total: 16)
লসিকায় নিম্নোক্ত কোন কঠিন পদার্থ থাকে না ?
Correct Answer:
ক: ম্যাগনেসিয়াম
Explanation:
লসিকায় নিম্নোক্ত কোন কঠিন পদার্থ থাকে না ? সঠিক উত্তর ম্যাগনেসিয়াম রক্ত থেকে নিঃসৃত যে স্বচ্ছ ও হালকা হলুদ বর্ণের বা বর্ণহীন ক্ষারধর্মী তরল পদার্থ লসিকাবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে লসিকা বলে। লসিকায় প্রোটিন, ফসফরাস, নাইট্রোজেনযুক্ত পদার্থ কঠিন পদার্থ থাকে |
লসিকার আপেক্ষিক গুরুত্ব হলো-
Correct Answer:
খ: ১.০১৫১
Explanation:
লসিকার আপেক্ষিক গুরুত্ব হলো- সঠিক উত্তর ১.০১৫১ লসিকার আপেক্ষিক গুরুত্ব হলো ১.০১৫১ লসিকার কাজ মনে রাখার ছন্দ " অপলক "অ = অক্সিজেন সরবরাহপ= পুষ্টি সরবরাহপ= প্রতিরক্ষা ও প্রতিরোধল= লিপিড বা স্নেহ পরিবহণক = কলা বা টিস্যুর গাঠনিক অখন্ডতা রক্ষালসিকা নিয়ে আরো Extra information:*. এতে রক্ত জমাট বাধার উপাদান থাকেনা*. ৯৪% পানি ও ৬% কঠিন পদার্থ থাকে*. লসিকা H+ আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে.
লসিকা সম্পর্কে কোন উক্তিটি সঠিক নহে?
Correct Answer:
ক: লাসিকা সবসময়েই বর্ণহীন
Explanation:
লসিকা সম্পর্কে কোন উক্তিটি সঠিক নহে? সঠিক উত্তর লাসিকা সবসময়েই বর্ণহীন লসিকা এক রকম হালকা হলুদ বর্ণের স্বচ্ছ ক্ষারীয় তরল যোজক কলা। লসিকার মধ্যে লোহিত কণিকা ও অণুচক্রিকা থাকে না।
লসিকা সম্বন্ধে কোনটি সঠিক নয়?
Correct Answer:
ঘ: লসিকাতে অণুচক্রিকা আছে
Explanation:
লসিকা সম্বন্ধে কোনটি সঠিক নয়? সঠিক উত্তর লসিকাতে অণুচক্রিকা আছে লসিকা এক রকম হালকা হলুদ বর্ণের স্বচ্ছ ক্ষারীয় তরল যোজক কলা। লসিকার মধ্যে লোহিত কণিকা ও অণুচক্রিকা থাকে না।
লসিকার কোষ উপাদান হলো-
Correct Answer:
ঘ: লিষ্ফোসাইট
কোনটি অধিকতর ব্যতিক্রম?
Correct Answer:
ঘ: লসিকা নালী
’কাইল’ এক ধরনের-
Correct Answer:
গ: লসিকা
নিম্নের কোন তথ্যটি লসিকাতন্ত্র সম্পর্কে সত্য নয়?
Correct Answer:
গ: লসিকায় অনেক অণুচক্রিকা থাকে
লসিকার আপেক্ষিক গুরুত্ব-
Correct Answer:
ঘ: ১.০১৫
যেটি সত্য-
Correct Answer:
ক: অন্ত্রের ভিলাইয়ে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র লসিকা নালিকে ল্যাকটিয়াল বলে
লসিকায় কোন রক্তকণিকা অনুপস্থিত নয়?
Correct Answer:
গ: শ্বেত রক্তকণিকা
লসিকায় সাধারণত কি থাকে না?
Correct Answer:
খ: অনুচক্রীকা
Explanation:
লসিকায় সাধারণত কি থাকে না? সঠিক উত্তর অনুচক্রীকা টিস্যুরসই মূলত লসিকা। এতে লোহিত কণিকা, অণুচক্রিকা এবং রক্তে প্রাপ্ত বেশির ভাগ প্রোটিন অনুপস্থিত থাকে .
নিচের কোন কাজটি লসিকার নয়?
Correct Answer:
খ: রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে
দেহের যেসব স্থানে রক্ত পৌঁছাতে পারে না সেখানে অক্সিজেন ও খাদ্যরস প্রদানকারী হলুদ বর্ণের তরল পদার্থটিকে কী বলা হয়?
Correct Answer:
ক: লসিকা
Explanation:
দেহের যেসব স্থানে রক্ত পৌঁছাতে পারে না সেখানে অক্সিজেন ও খাদ্যরস প্রদানকারী হলুদ বর্ণের তরল পদার্থটিকে কী বলা হয়? সঠিক উত্তর লসিকা দেহের যেসব স্থানে রক্ত পৌঁছাতে পারে না সেখানে অক্সিজেন ও খাদ্যরস প্রদানকারী হলুদ বর্ণের তরল পদার্থটিকে লসিকা বলা হয় |লসিকার প্রধান দুটি উপাদান হল-1.কোশীয় উপাদান : প্রধানত লিম্ফোসাইট থাকে।2. অকোশীয় উপাদান : 94 % জল এবং 6 % কঠিন পদার্থ । কঠিন জৈব পদার্থের মধ্যে অ্যালবুমিন , গ্লোবিউলিন ইত্যাদি প্রোটিন এবং কোলেস্টেরল , গ্লুকোজ , ইউরিয়া ইত্যাদি অপ্রোটিনজাতীয় পদার্থ থাকে । কঠিন অজৈব পদার্থের ভিতর ক্লোরাইড , ক্যালশিয়াম , ফসফরাস ইত্যাদি বর্তমান।
'কাইল' এক ধরনের--
Correct Answer:
গ: লসিকা
কাইল এক ধরণের-
Correct Answer:
ক: লসিকা
Explanation:
কাইল এক ধরণের- সঠিক উত্তর লসিকা বেশি চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায় এবং লসিকা দুধের মতো সাদা হয়ে যায়। এ ধরনের লসিকাকে কাইল বলে।