শব্দের অর্থ MCQs
Showing 42 questions (Total: 392)
‘অভিরাম’ শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: সুন্দর
Explanation:
‘অভিরাম’ শব্দের অর্থ কি? সঠিক উত্তর সুন্দর অভিরাম - বিশেষণ পদ। অর্থ- সুন্দর, আনন্দদায়ক।
জ্বর এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায়?
Correct Answer:
গ: জ্বর
Explanation:
জ্বর এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায়? সঠিক উত্তর জ্বর বিশেষ্য শব্দযুগলের বিশেষণ রূপে ব্যবহার:-সামান্য বোঝাতে:- আমি জ্বর জ্বর বোধ করছি, দেখেছো তার কবি কবি ভাব।আধিক্য বোঝাতে:- রাশি রাশি ধন, ধামা ধামা ধান।ক্রিয়া বোঝাতে- ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়।
'শতাব্দীলাঞ্ছিত আর্তের কান্না” ছত্রটিতে আর্ত শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: পীড়িত
Explanation:
'শতাব্দীলাঞ্ছিত আর্তের কান্না” ছত্রটিতে আর্ত শব্দের অর্থ কী? সঠিক উত্তর পীড়িত গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ: কিরাত-জাতিবিশেষ; নিতি-রোজ; কুহক-মায়া; কালকূল- তীব্র বিষ; কিণাঙ্ক- কড়া; প্রাংশু- দীর্ঘকায়।
‘সম্মার্জন’ শব্দের অর্থ-
Correct Answer:
ঘ: ঘষে মেজে পরিষ্কার করা
Explanation:
‘সম্মার্জন’ শব্দের অর্থ- সঠিক উত্তর ঘষে মেজে পরিষ্কার করা সম্মার্জন /বিশেষ্য পদ- শোধন, পরিষ্করণ।
‘মস্তিকা’ শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: মাছি
Explanation:
‘মস্তিকা’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর মাছি কতিপয় শব্দের অর্থ:‘মক্ষিকা’ - মাছিমসিহ - ত্রাতা,মর্কট - মাকড়সামুরলী - বাঁশিমুষিক - ইঁদুরমর্ত্য - পৃথিবী
‘হরিৎ’ শব্দের অর্থ-
Correct Answer:
খ: সবুজ
Explanation:
‘হরিৎ’ শব্দের অর্থ- সঠিক উত্তর সবুজ হরিৎ, হরিত - /বিশেষ্য পদ/ সবুজবর্ণ, নীল ও পীতের মিশ্রিত বর্ণ।
‘উজবুক’ শব্দের অর্থ-
Correct Answer:
গ: আহম্মক
Explanation:
‘উজবুক’ শব্দের অর্থ- সঠিক উত্তর আহম্মক উজবুক’ শব্দের অর্থ- উজবক, উজবুক, উজবগ, উজবুগ /বিশেষণ পদ/ বোকা, আহাম্মক।
কুর্ণিশ শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: অভিনন্দন
Explanation:
কুর্ণিশ শব্দের অর্থ কি? সঠিক উত্তর অভিনন্দন কূর্ণিশ শব্দ বিশেষ্য পদ। এটি ফারসি ভাষা থেকে আগত, এর অর্থ অভিবাদন ।
ঠাহর শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: আন্দাজ
Explanation:
ঠাহর শব্দের অর্থ কি? সঠিক উত্তর আন্দাজ এর উত্তর আন্দাজ হবে সম্ভবত। এখানে মোট ১০টি, ঠাহর শব্দটির সমার্থক শব্দ বা পতিশব্দ দেওয়া হয়েছে।যেমনঃ ঠাওর, নিরীক্ষণ, নজর, উপলব্ধি, দৃষ্টি, মনোযোগ, নির্ধারণ, নির্ণয়, বোঝা, মালুম।
‘ঐকতান’ শব্দের অর্থ-
Correct Answer:
ক: বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য
Explanation:
‘ঐকতান’ শব্দের অর্থ- সঠিক উত্তর বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য 'ঐকতান' শব্দের অর্থ - বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য; কনসার্ট; বিভিন্ন ও বিচিত্র সুরের মিলন।
‘নতি’ শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: বিনয়
Explanation:
‘নতি’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর বিনয় 'নতি' শব্দের অর্থ- বিনয়, অবনত ভাব, নম্রতা, নমন, নত হওয়ার অবস্থা।
‘অবিদিত’ শব্দের অর্থ-
Correct Answer:
খ: অজানা
Explanation:
‘অবিদিত’ শব্দের অর্থ- সঠিক উত্তর অজানা 'অবিদিত' শব্দের অর্থ - অজানা, অজ্ঞাত, অনবগত, অজানিত
‘কপোল’ শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: গাল
Explanation:
‘কপোল’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর গাল কপোল-গাল, গড় ।কপাল- ললাট, ভাগ্য, ভাল, অদৃষ্ট, নিয়তি, নসিব, অলিক বরাত।কান- কর্ণম, শ্রবণ, শ্রুতি, শ্রবণেন্দ্রিয় ।
‘উত্তরী’ শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: চাদর
Explanation:
‘উত্তরী’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর চাদর গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ:উত্তরী = চাদর, উত্তরীয়বাতাস/বায়ু, হাওয়া, পবন, অনিল, মরৎ, বাত, পবমান, অগ্নিসখ, বহ্নিসখ ইত্যাদি।কুয়াশা : কুহেলী, প্রহেলিকা, আবছায়া, কুয়াসা, মেঘাচ্ছন্নতা ইত্যাদি ।
‘সংশপ্তক’ শব্দের অর্থ -
Correct Answer:
খ: 'যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যু' এরূপ শপথকারী সৈন্য
Explanation:
‘সংশপ্তক’ শব্দের অর্থ - সঠিক উত্তর 'যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যু' এরূপ শপথকারী সৈন্য গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ:সংশপ্তক - যুদ্ধ থেকে যে বীর পালায় নাঅযোধ্যা - যুদ্ধে পরাস্ত করা যায় না যে ভূমিকেযুধিষ্ঠির - যিনি যুদ্ধে স্থির থাকেনসর্বংসহা - যে সকল অত্যাচারই সয়ে যায়তান্ডব - পুরুষের উদ্দাম নৃত্য।
‘কিংবদন্তি’ শব্দের অর্থ -
Correct Answer:
ঘ: জনশ্রুতি
Explanation:
‘কিংবদন্তি’ শব্দের অর্থ - সঠিক উত্তর জনশ্রুতি ▪️ 'কিংবদন্তি' শব্দের অর্থ - জনশ্রুতি। লোকপরম্পরার দ্রুত ও কথিত বিষয় যা একটি জাতির ঐতিহ্যের পরিচয়বাহী। ▪️"আমি কিংবদন্তির কথা বলছি" কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ “আমি কিংবদন্তির কথা বলছি" থেকে সংকলিত হয়েছে। এটি এই কাব্যগ্রন্থের “নাম কবিতা”।
‘শ্বাপদ’ শব্দের অর্থ-
Correct Answer:
খ: হিংস্র মাংসাশী শিকারী জন্তু
Explanation:
‘শ্বাপদ’ শব্দের অর্থ- সঠিক উত্তর হিংস্র মাংসাশী শিকারী জন্তু শ্বাপদ শব্দের আভিধানিক অর্থ মাংসাশী হিংস্র প্রাণী। কিন্তু শ্বাপদ শব্দের মূল অর্থ কুকুরের পদ বা কুকুরের পা। 'শ্বা' সংস্কৃত শব্দ। এর অর্থ কুকুর।
‘সাম্য’ শব্দের অর্থ -
Correct Answer:
খ: সমতা
Explanation:
‘সাম্য’ শব্দের অর্থ - সঠিক উত্তর সমতা কাজী নজরুল ইসলাম রচিত 'সাম্যবাদী' কবিতার ‘সাম্য’ শব্দের অর্থ – সমদর্শিতা, সমতা।
‘অনুযোগ’ শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: নালিশ
Explanation:
‘অনুযোগ’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর নালিশ তথ্য: 'অনুযোগ' একটি বিশেষ্য পদ। এর অর্থ, দোষারোপ নালিশ, অভিযোগ 'অনুযোগ' শব্দটি 'আহ্বান' গল্প থেকে নেওয়া হয়েছে।গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থঃদাওয়া : রোয়াক, বারান্দা।অন্ধের নড়ি : অসহায়ের একমাত্র অবলম্বনচক্কোত্তী : চক্রবর্তী উপাধির সংক্ষিপ্ত রূপ। পূজারী ব্রাহ্মণের উপাধিবিশেষ ।সোমত্ত : সমর্থ, যৌবনপ্রাপ্ত।আক্ষেপ : মানসিক আর্তি, ব্যাকুলতা।
‘অর্ণব’ শব্দের অর্থ-
Correct Answer:
গ: সমুদ্র
Explanation:
‘অর্ণব’ শব্দের অর্থ- সঠিক উত্তর সমুদ্র অর্ণব শব্দের অর্থ/ সমার্থক শব্দঃ সমুদ্র, পারাবার, পাথার, উদধি, হিরন্যদ, নদীকান্ত, রত্মকর, অরুপার, মকরালয়, ইন্দুজনক, বারীশ, ইরাবান।
‘কন্দর' শব্দের অর্থ কী
Correct Answer:
ক: পর্বতের গুহা
Explanation:
‘কন্দর' শব্দের অর্থ কী সঠিক উত্তর পর্বতের গুহা কাজী নজরুল ইসলাম রচিত 'সাম্যবাদী' কবিতার গুরুত্বপূর্ণ শব্দার্থ:শব্দঅর্থকন্দরপর্বতের গুহা। (হৃদয়ের) গভীর গোপন স্থান।দেউলদেবালয়। মন্দির।সাম্যসমদর্শিতা। সমতা।নীলাচল জগন্নাথক্ষেত্র। নীলবর্ণযুক্ত পাহাড়।কন্দরেপর্বতের গুহা। (হৃদয়ের) গভীর গোপন স্থান ।
'Abeyance' শব্দের অর্থ কী ?
Correct Answer:
ক: স্থগিতাবস্থা
Explanation:
'Abeyance' শব্দের অর্থ কী ? সঠিক উত্তর স্থগিতাবস্থা গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা:বিদেশি শব্দপরিভাষাবিদেশি শব্দপরিভাষাAbbreviation সংক্ষেপণAffidavit হলফনামাAdjournment মুলতবি, স্থগিতAboriginal আদিবাসীAttestedসত্যায়িত, প্রত্যয়িতAb initioপ্রারম্ভেইAbstractসার, সংক্ষিপ্তAccused অভিযুক্তAgoraমুক্তাঞ্চলArchitectস্থপতিAmplitudeবিস্তারAdviser উপদেষ্টা
'গল' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: মাংস
Explanation:
'গল' শব্দের অর্থ কী? সঠিক উত্তর মাংস গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ:-গণ্ডগাল, আব, গ্রন্থি, ক্ষুদ্র ও দূরবর্তীগড়ল ভেড়া, মেষ, গাড়লগরুৎ পক্ষ, পালক, পাখনাগরজঝোঁক, ইচ্ছা, আগ্রহ, প্রয়োজনগূঢ় গুপ্ত, লুক্কায়িত, দুর্বোধ্য, জটিল
Vivid' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: প্রাণবন্ত
কোনটি শব্দের পরে বসে শব্দের অর্থের পরিবর্তন করে?
Correct Answer:
ক: প্রত্যয়
আমড়াগাছি করা শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: তোষামোদি করা
'পরশ্ব' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: পরশু
'সম্মার্জনা' শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: মেজে ঘষে পরিষ্কার করা
Ancestor' শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: পূর্বপুরুষ
'আশী' শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: দাঁত
ঊর্ণাজাল' শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: মাকড়সার তৈরি জাল
'অর্বাচীন' শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: অপরিপক্ক
'জিজীবিষা' শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: বেঁচে থাকার ইচ্ছা
‘গড্ডলিকা প্রবাহ' বাগ্ধারায় 'গল' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: ভেড়া
'মনীষা' শব্দের অর্থ
Correct Answer:
ক: প্রজ্ঞা
Phonology শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: ধ্বনিতত্ত্ব
'ঊষর' শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: অনুর্বর
'Intellectual' শব্দের বাংলা অর্থ-
Correct Answer:
গ: বুদ্ধিজীবী
'ট্যাবু' শব্দের অর্থ কী?
Correct Answer:
ক: নিষিদ্ধ
’ট্যাবু’ শব্দের অর্থ কোনটি?
Correct Answer:
খ: নিষিদ্ধ
’উত্তরী’ শব্দের অর্থ কী?
Correct Answer:
খ: চাদর
‘পেটোয়া’ শব্দের অর্থ-
Correct Answer:
ক: অনুগত
Explanation:
‘পেটোয়া’ শব্দের অর্থ- সঠিক উত্তর অনুগত পেটোয়া /বিশেষণ পদ/ শব্দের অর্থ- অধীন, অনুগত; পৃষ্ঠপোষিত; আজ্ঞাবহ ইত্যাদি।