সাধারণ জ্ঞান MCQs
Showing 50 questions (Total: 14502)
কোন সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষাবর্ষ শুরু করে?
Correct Answer:
খ: ১৯২১ সালে
Explanation:
কোন সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষাবর্ষ শুরু করে? সঠিক উত্তর ১৯২১ সালে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯২০ সালে ভারতীয় বিধান পরিষদে গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুসারে পরবর্তী বছরের ১ জুলাই ৩টি অনুষদ , ১২ টি বিভাগ, ৬০ জন শিক্ষক , ৮৪৭ জন ছাত্র - ছাত্রী এবং ৩ টি আবাসিক হল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে।
দুই জার্মানি একত্রিত হয় কত সালে?
Correct Answer:
ক: ১৯৯০ সালে
Explanation:
দুই জার্মানি একত্রিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৯০ সালে দুই জার্মানি একত্রিত হয় ১৯৯০ সালে। ১৯৮৯ সালে পূর্ব ও পশ্চিম বার্লিনের বাসিন্দারা বার্লিন প্রাচীর ভেঙে ফেলে। এই ঘটনাটিকে পূর্ব ইউরোপে সাম্যবাদের পতন ও জার্মানির পুনঃএকত্রীকরণের প্রতীক হিসেবে গণ্য করা হয়। আনন্দ উৎসবের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৩রা অক্টোবর দুই জার্মানি একত্রিত হয়ে জার্মান ফেডারেল প্রজাতন্ত্র গঠন করে। তবে দুই জার্মানির ভিন্ন সংস্কৃতি ও রীতিনীতির মিলন একত্রিত জার্মানির সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় সমস্যার সৃষ্টি করে; উচ্চ বেকারত্ব এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হ্রাস এদের মধ্যে অন্যতম।
বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?
Correct Answer:
ক: ভুটান
Explanation:
বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি? সঠিক উত্তর ভুটান বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ - ভুটান।
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ?
Correct Answer:
গ: দ্যাগ হ্যামারশেল্ড
Explanation:
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন ? সঠিক উত্তর দ্যাগ হ্যামারশেল্ড জাতিসংঘের মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন দ্যাগ হ্যামারশেল্ড। ডগ হামারশোল্ড ( জন্মঃ ২৯ জুলাই, ১৯০৫ - মৃত্যুঃ ১৮ সেপ্টেম্বর, ১৯৬১) সুইডেনের খ্যাতিমান কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক ছিলেন। তার পুরো নাম ডগ হালমার আগ্নে কার্ল হামারশোল্ড। জাতিসংঘের ২য় মহাসচিব হিসেবে তিনি এপ্রিল, ১৯৫৩ থেকে সেপ্টেম্বর, ১৯৬১ পর্যন্ত কর্মরত ছিলেন। কিন্তু বিমান দূর্ঘটনায় মৃত্যুজনিত কারণে তিনি মেয়াদ পূর্তি করতে পারেননি। নোবেল পুরস্কার প্রবর্তনের পর থেকে তিনি ছিলেন চার জন ব্যক্তির মধ্যে একজন, যিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। একমাত্র জাতিসংঘ মহাসচিব হিসেবে হামারশোল্ড কর্মরত অবস্থায় মারা যান। যুদ্ধ বন্ধের আলোচনায় সম্পৃক্ততাজনিত কারণে পথিমধ্যে বিমান দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল।
'সুনামি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
খ: জাপানি
Explanation:
'সুনামি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর জাপানি সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে, যার অর্থ হারবার ওয়েভ বা পোতাশ্রয়ের ঢেউ। এটি আসলে বিশাল আকারের শক্তিশালী জলোচ্ছ্বাস।
ফ্রাংকফুর্ট শহরটি কি জন্য বিখ্যাত?
Correct Answer:
খ: বইমেলা
Explanation:
ফ্রাংকফুর্ট শহরটি কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর বইমেলা ফ্রাংকফুর্ট শহরটি বইমেলার জন্য বিখ্যাত। সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ফ্রাংকফুর্ট জার্মানির অন্যান্য বড় শহরের চেয়ে কোনো অংশে কম যায় না৷ প্রতি বছর এই শহরে বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয়৷ সে ঐতিহ্য অনেকদিনের৷ ফ্রাংকফুর্টে ৫০০ বছর আগেও একটি বইমেলা ছিল৷ ইয়োহানেস গুটেনব্যার্গ কাছের মাইনৎস শহরে ছাপাখানা আবিষ্কার করার কিছু পরেই ঐ বইমেলা চালু হয়৷
ইয়াসির আরাফাত কত সালে PLO- এর চেয়ারম্যান হন?
Correct Answer:
ঘ: ১৯৬৯ সালে
Explanation:
ইয়াসির আরাফাত কত সালে PLO- এর চেয়ারম্যান হন? সঠিক উত্তর ১৯৬৯ সালে ইয়াসির আরাফাত ১৯৬৯ সালে PLO - এর চেয়ারম্যান হন। পিএলওর চেয়ারম্যান হিসাবে আরাফাত ইসরায়েলী দখলদারির বিরুদ্ধে সারাজীবন সংগ্রাম করেন। তিনি প্যালেস্টিনিয়ান অথরিটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জীবনের একটা দীর্ঘ সময় আরাফাত ধর্মনিরপেক্ষ ফাতাহ দলের নেতৃত্ব দেন। ১৯৫৮ - ১৯৬০ সালের মধ্যে তিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রাথমিকভাবে ইসরায়েলের অস্তিত্বের সম্পূর্ণ বিরোধী থাকলেও পরে আরাফাত ১৯৮৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ২৪২ মেনে নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন।
সাত পাহাড়ের দেশ বলা হয়-
Correct Answer:
গ: রোম
Explanation:
সাত পাহাড়ের দেশ বলা হয়- সঠিক উত্তর রোম সাত পাহাড়ের দেশ বলা হয় - রোম। রোম ইতালি ও লাসিও অঞ্চলের রাজধানী। ২.৯ মিলিয়ন অধিবাসী নিয়ে ১, ২৮৫ কিমি২ (৪৯৬.১ মা২) এটি দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনবহুল কমুনে এবং শহুরে জনসংখ্যা দ্বারা ইউরোপিয়ান ইউনিয়নের চতুর্থ সবচেয়ে জনবহুল শহর। রোম মেট্রোপলিটন শহরের জনসংখ্যা ৪.৩ মিলিয়ন। লাসিওর মধ্যে, টাইবার নদীর তীরে বরাবর, শহরটি ইতালীয় উপদ্বীপের কেন্দ্রীয় পশ্চিম অংশে অবস্থিত। ভ্যাটিকান সিটি, রোম শহরের সীমার মধ্যে একটি স্বাধীন দেশ, একটি শহরের মধ্যে একটি দেশের বিদ্যমানের একমাত্র উদাহরণ: এই কারণে রোমকে প্রায়ই দুই রাষ্ট্রের রাজধানী হিসেবে সংজ্ঞায়িত করা হয়।
থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
Correct Answer:
গ: বাথ
Explanation:
থাইল্যান্ডের মুদ্রার নাম কি? সঠিক উত্তর বাথ থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। থাইল্যান্ড বা তাইল্যান্ড দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এর বৃহত্তম শহর ও রাজধানীর নাম ব্যাংকক। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ - পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনও কোন ইউরোপীয় বা বিদেশী শক্তির নিয়ন্ত্রণে ছিল না। ১৭৮২ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ১৯৩২ সালে বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ড বহু সামরিক ও বেসামরিক সরকারের অধীনে শাসিত হয়েছে। ১৯৩৯ সাল পর্যন্ত দেশটি শ্যামদেশ (থাই: สยาม সায়াম্) নামে পরিচিত ছিল। ঐ বছর এর নাম বদলে থাইল্যান্ড রাখা হয়। তবে ১৯৪০ - এর দশকের শেষের দিকে আবারও একে শ্যামদেশ নামে ডাকা হত। ১৯৪৯ সালে দ্বিতীয়বারের মত থাইল্যান্ড নামটি গ্রহণ করা হয়। থাইল্যান্ডের মুদ্রা থাই বাত।
কিয়োটো চুক্তির মুল বিষয় কি?
Correct Answer:
গ: উষ্ণতা হ্রাস
Explanation:
কিয়োটো চুক্তির মুল বিষয় কি? সঠিক উত্তর উষ্ণতা হ্রাস কিয়োটো চুক্তির মুল বিষয় উষ্ণতা হ্রাস। কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি প্রথম কার্যকরী হয়। বর্তমানে এই চুক্তি দ্বারা ১৯২টি দেশ দায়বদ্ধ রয়েছে। এই চুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ওপর ক্ষতিকর প্রভাব না ফেলতে পারার মতো বায়ুমন্ডলে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ কমিয়ে আনার দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ সভায় গৃহীত লক্ষ্যমাত্রাগুলিকে পূরণ করার কথা বলা হয়েছে। ঐতিহাসিকভাবে উন্নত দেশগুলি বায়ুমন্ডলে গ্রীনহাউস গ্যাসের বর্তমান পরিমাণের জন্য দায়ী বলেও চিহ্নিত করে এই চুক্তি এই দেশগুলিকে নিঃসরণের পরিমাণ কমিয়ে আনার জন্য দায়বদ্ধ করে। এর ফলে ২০০৮ থেকে ২০১২ খ্রিষ্টাব্দের মধ্যে প্রথম দায়বদ্ধতা সময়কালে ৩৭টি শিল্পোন্নত দেশের নিঃসরণের পরিমাণ বেঁধে দেওয়া হয়। ২০১২ খ্রিষ্টাব্দে এই চুক্তিকে পরিবর্ধিত করে পেশ করা হয়, যা দোহা সংশোধনী নামে পরিচিত।
ব্লাকক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী?
Correct Answer:
গ: ভারত
Explanation:
ব্লাকক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? সঠিক উত্তর ভারত ব্লাকক্যাট ভারতের কমান্ডো বাহিনী। এনএসজি কমান্ডোদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকই কিন্তু জঙ্গি হামলা হলে দ্রুত পাল্টা আক্রমণ চালানোর ক্ষমতা তার নেই। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতে যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড তৈরি হয়েছে, তাদের সম্পর্কে এমনই মন্তব্য করল মার্কিন বিদেশ দফতর। তারা জঙ্গি আক্রমণ ঠেকাতে পারে না। ভারতে এনএসজি কমান্ডোরা ‘ব্ল্যাক ক্যাট’ নামে পরিচিত। বিদেশ দফতরের ‘কান্ট্রি রিপোর্ট অন টেররিজম ২০১৮’ নামে একটি পুস্তিকা প্রকাশিত হয়। তাতে কোন দেশ জঙ্গি দমনে কেমন ব্যবস্থা নিয়েছে তা উল্লেখ করা হয়ে। ছে
বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: সীতাকুন্ড
Explanation:
বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর সীতাকুন্ড বাংলাদেশের প্রথম ইকোপার্কটি সীতাকুন্ডতে অবস্থিত। 'বোটানিক্যাল গার্ডেন ও ইকো - পার্ক, সীতাকুণ্ড' নামক ইকোপার্কটি চট্রগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত। এটি ১৯৯৯ সালে চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টে স্থাপন করা হয়। বাংলাদেশের প্রথম এই ইকোপার্কটি ৮০৮হেক্টর জায়গা নিয়ে বিস্তৃত। ইকোপার্কটির প্রধান গেইট থেকে ৫ কিলোমিটার ভেতরে চন্দ্রনাথ শিবমন্দির অবস্থিত। এই মন্দিরটি চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত যেটিতে উঠার জন্য পাহাড়ের তল থেকে রয়েছে ১৬০০ সিঁড়ি। এই সিঁড়িগুলোর মাঝে মন্দিরের ভিত থেকে রয়েছে ২৫২টি সিঁড়ি। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা ৪১০ মিটার।
যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি?
Correct Answer:
ঘ: হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
Explanation:
যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? সঠিক উত্তর হাউজ অব রিপ্রেজেন্টেটিভ যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। আইন - সভা হচ্ছে - কংগ্রেস। • উচ্চকক্ষ - সিনেট • নিম্নকক্ষ - হাউজ অব রিপ্রেজেন্টেটিভস
বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ওয়াশিংটন ডিসি
Explanation:
বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ওয়াশিংটন ডিসি বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. - তে অবস্থিত।
মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীন ছিল?
Correct Answer:
গ: ১০ নং সেক্টর
Explanation:
মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীন ছিল? সঠিক উত্তর ১০ নং সেক্টর মুক্তিযুদ্ধের সময় নৌপথ ১০ নম্বর সেক্টরের অধীন ছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে - ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো। নৌ - বাহিনীর অধীনে ছিল - ১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না।
গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯৮৩ সালে
Explanation:
গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৮৩ সালে গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক। এর প্রতিষ্ঠাতা ডঃ মুহাম্মদ ইউনুস। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৩ সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধের হার ৯৮%।
মণিপুরী উপজাতি কোন জেলায় বাস করে?
Correct Answer:
খ: সিলেট
Explanation:
মণিপুরী উপজাতি কোন জেলায় বাস করে? সঠিক উত্তর সিলেট মণিপুরী উপজাতি সিলেট জেলায় বাস করে। মণিপুরী জাতি ভারত ও বাংলাদেশের একটি ক্ষুদ্র ও বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠীর নাম। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে। মণিপুরীদের নিজস্ব ভাষা, বর্ণমালা, সাহিত্য এবং সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। ভারতের মণিপুর, আসাম, ও ত্রিপুরা রাজ্যের ও বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মণিপুরী সম্প্রদায়ের লোক বাস করে।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কি ধরনের সংস্থা?
Correct Answer:
গ: সাংবিধানিক সংস্থা
Explanation:
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কি ধরনের সংস্থা? সঠিক উত্তর সাংবিধানিক সংস্থা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সাংবিধানিক সংস্থা। সরকারী কর্ম কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা যার দায়িত্ব সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করা। এটিকে ইংরেজিতে পাবলিক সার্ভিস কমিশন হিসাবে উল্লেখ করা হয়। এটি একটি সাংবিধানিক ও স্বাধীন সংস্থা। পাকিস্তান আমলের সরকারী কর্ম কমিশনের উত্তরাধিকার হিসাবেই বাংলাদেশে গঠিত হয়েছিল সরকারী কর্ম কমিশন। ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের সরকারী কর্ম কমিশন গঠিত হয়।
কোন প্রতিষ্ঠান হতে বাংলাপিডিয়া প্রকাশিত হয়?
Correct Answer:
ঘ: এশিয়াটিক সোসাইটি
Explanation:
কোন প্রতিষ্ঠান হতে বাংলাপিডিয়া প্রকাশিত হয়? সঠিক উত্তর এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠান হতে বাংলাপিডিয়া প্রকাশিত হয়। বাংলাপিডিয়া: বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ। এই বিশ্বকোষ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মুদ্রিত সংস্করণ, ইলেকট্রনিক সংস্করণ ও সিডি - রম আকারে উপলব্ধ। এই মুদ্রণ সংস্করণটি ৫০০ পৃষ্ঠার দশ খণ্ডে গঠিত। প্রতি দুই বছর অন্তর হালনাগাদ করার পরিকল্পনা নিয়ে বাংলাপিডিয়া ২০০৩ সালের জানুয়ারিতে ১০ খণ্ডে এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। ২০০৯ সালে বাংলাপিডিয়ার দ্বিতীয় সংস্করণ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিলো এবং ২০১২ সালে তা প্রকাশ করা হয়।
বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?
Correct Answer:
ঘ: সুপ্রিম কোর্ট
Explanation:
বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে? সঠিক উত্তর সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সুপ্রীম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ অধ্যায়ে সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে আইনি বিধান রয়েছে। সংবিধানের ধারা ১০০ - এর বিধান অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনায় সুপ্রীম কোর্ট অবস্থিত। এটা সচরাচর হাইকোর্ট নামে পরিচিত; কারণ ১৯৭১ সালের পূর্বে এই ভবনে পূর্ব পাকিস্তানের উচ্চ আদালতের কার্যক্রম পরিচালিত হতো।
কুমিল্লা বার্ড (BARD)- এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
গ: আখতার হামিদ খান
Explanation:
কুমিল্লা বার্ড (BARD)- এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর আখতার হামিদ খান কুমিল্লা বার্ড (BARD) - এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান। কুমিল্লা মডেলটি ১৯৫৯ সালের একটি পল্লী উন্নয়ন কর্মসূচী ছিল। পাকিস্তান একাডেমি ফর রুয়ালের দ্বারা এটা বিকাশ হয়। (১৯৭১ সালে নামকরণ করা হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী )। কুমিল্লা শহরের উপকণ্ঠে অবস্থিত একাডেমিটি এই প্রোগ্রামটি বিকাশ ও প্রবর্তনের জন্য দায়িত্বপ্রাপ্ত সহযোগী অগ্রগামী আখতার হামিদ খান প্রতিষ্ঠা করেছিলেন। যদিও মডেলের ফলাফলগুলি চূড়ান্তভাবে খানের উচ্চাকাঙ্ক্ষাকে হতাশ করেছিল। গ্রামীণ সম্প্রদায়ের বিকাশের জন্য এটির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বিশেষত সমবায় এবং ক্ষুদ্রঋণ ।
জাতীয় সংসদের ১নং আসন টি বাংলাদেশের কোন জেলায়?
Correct Answer:
খ: পঞ্চগড়
Explanation:
জাতীয় সংসদের ১নং আসন টি বাংলাদেশের কোন জেলায়? সঠিক উত্তর পঞ্চগড় জাতীয় সংসদের ১নং আসন টি বাংলাদেশের পঞ্চগড় জেলায়। পঞ্চগড় বাংলাদেশের সর্বউত্তরের একটি শহর। শহরটি উত্তরবঙ্গের রংপুর বিভাগে অবস্থিত পঞ্চগড় জেলার জেলা শহর। প্রশাসনিকভাবে শহরটি পঞ্চগড় জেলা এবং পঞ্চগড় সদর উপজেলার সদর দফতর। করতোয়া নদীর পাশে অবস্থিত এ শহরটি হিমালয় এতই কাছাকাছি অবস্থিত যে মাঝেমাঝে এ শহরে দাঁড়িয়েই দেখা যায় হিমালয় পর্বত।
কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী?
Correct Answer:
ক: সুলতানী আমলে
Explanation:
কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী? সঠিক উত্তর সুলতানী আমলে সুলতানী আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল। ঈশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও। সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ - পূর্বে। মধ্যযুগীয় নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নিদর্শনাদি থেকে প্রতীয়মান হয় যে, এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
Correct Answer:
গ: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? সঠিক উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। বাংলাদেশে সর্বাধিনায়ক হল রাষ্ট্রপতি, যদিও প্রতিরক্ষা বাহিনীর সকল নির্বাহী ক্ষমতা ও দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। তবে একমাত্র ব্যতিক্রম ছিলেন প্রথম সর্বাধিনায়ক জেনারেল এম. এ. জি. ওসমানী, যিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের নির্দেশে তাকে তার দায়িত্বে পুনর্বহাল করা হয় যা ১৯৭২ সালে গেজেট আকারে প্রকাশিত হয়। তিনি ৭ই এপ্রিল, ১৯৭২ সালে অবসর গ্রহণ করেন এবং রাষ্ট্রপতির নিকট সকল ক্ষমতা ও দায়িত্ব হস্তান্তর করে পদত্যাগ করেন।
রাষ্ট্রভাষা বাংলাভাষার বিষয়ে সংসদে প্রথম দাবি উথাপন করেন-
Correct Answer:
গ: ধীরেন্দ্রনাথ দত্ত
Explanation:
রাষ্ট্রভাষা বাংলাভাষার বিষয়ে সংসদে প্রথম দাবি উথাপন করেন- সঠিক উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষা বাংলাভাষার বিষয়ে সংসদে প্রথম দাবি উথাপন করেন - ধীরেন্দ্রনাথ দত্ত। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত (২ নভেম্বর, ১৮৮৬ - ২৯ মার্চ, ১৯৭১) একজন বাঙালি আইনজীবী সমাজকর্মী, ভাষা সৈনিক। তার পরিচিতি মূলত একজন রাজনীতিবিদ হিসেবে। দেশ বিভাগের আগে ভারতীয় উপমহাদেশের ভারত অংশে এবং পরে পূর্ব পাকিস্তানে তিনি রাজনীতিবিদ হিসেবে সক্রিয় ছিলেন। ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে তিনি অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কী?
Correct Answer:
খ: নাথান কমিশন
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কী? সঠিক উত্তর নাথান কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালে যে কমিটি গঠিত হয় তাকে নাথান কমিশন নাপে পরিচিত। কমিটির সভাপতি ছিলেন ব্যারিস্টার রবার্ট নাথান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশনের সচিব ছিনেল - Mr.D.S Fraser. সদস্য সচিবসহ নাথান কমিশনের সদস্য ১৪ জন। তিনি বাদে মোট সদস্য ১৩ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
Correct Answer:
খ: পি. জে. হার্টজ
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তর পি. জে. হার্টজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার পি.জে. হার্টজ। তিনি ১৯২০ থেকে ১৯২৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন। স্যার এ এফ রহমান হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ও তৃতীয় উপাচার্য। জগদীশচন্দ্র বসু একজন প্রখ্যাত বিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ভাষাবিজ্ঞানী ড. মুহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
Correct Answer:
ক: স্যার এফ রহমান
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তর স্যার এফ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার এফ রহমান। ড. রমেশচন্দ্র মজুমদার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য। ড. মাহমুদ হাসান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য । বিচারপতি মুহাম্মদ ইব্রাহীম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯২১ সাল
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯২১ সাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালে নাথান কমিশন গঠিত হয়। এ কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯২১ সালের ১ জুলাই তিনটি হল ,তিনটি অনুষদ ও ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য?
Correct Answer:
ঘ: স্যার সলিমুল্লাহ
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য? সঠিক উত্তর স্যার সলিমুল্লাহ খাজা সলিমুল্লাহ বা নবাব সলিমুল্লাহ (৭ জুন ১৮৭১ - ১৬ জানুয়ারি ১৯১৫। ঢাকার নবাব ছিলেন। তার পিতা নবাব খাজা আহসানউল্লাহ ও পিতামহ নবাব খাজা আব্দুল গনি। তিনি নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা । ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি বিশেষ ভূমিকা পালন করেন
বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয় সঠিক নাম কি?
Correct Answer:
খ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
Explanation:
বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয় সঠিক নাম কি? সঠিক উত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে পুরাতন কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি বিষয়ক একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ময়মনসিংহ শহরে অবস্থিত। দেশের কৃষিশিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়৷ কৃষিবিজ্ঞানের সকল শাখা এর আওতাভূক্ত। মানসম্পন্ন উচ্চতর কৃষিশিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ, প্রাণিবিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরি করাই এ বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য।
In which university does the physicist of Bangladesh Dr. M Zahid Hasan work ?
Correct Answer:
A: Princeton
Explanation:
In which university does the physicist of Bangladesh Dr. M Zahid Hasan work ? Correct Answer Princeton ড. এম জাহিদ হাসান একজন বাংলাদেশি পদার্থবিজ্ঞানী। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত। দীর্ঘ ৮৫ বছর প্রতীক্ষার তার নেতৃত্বে একদল গবেষক পরীক্ষাগারে বহুল প্রতীক্ষিত অধরা কণা ভায়েল ফারমিয়ন খুঁজে পান।
University of Rajshahi was established in :
Correct Answer:
B: 1953
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৯২১
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯২১ ১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
The United National University - কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: টোকিও
Explanation:
The United National University - কোথায় অবস্থিত? সঠিক উত্তর টোকিও জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাতিসংঘের একাডেমিক ও গবেষণা শাখা। সদর দপ্তর শিবুইয়া, টোকিও, জাপানের ইউ.এন. ইনস্টিটিউশন কূটনৈতিক অবস্থা হিসাবে এর কার্যক্রম সমস্যা সহযোগী গবেষণা ও শিক্ষার মাধ্যমে মানব উন্নয়ন ও কল্যাণ সম্পর্কিত বিষয়গুলি সমাধান
The name of the first Vice-Chancellor of Chittagong University -
Correct Answer:
D: Dr. Abdul Karim
Explanation:
The name of the first Vice-Chancellor of Chittagong University - Correct Answer Dr. Abdul Karim ড.আজিজুর রহমান মল্লিক বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবিদ। তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর। এছাড়াও তিনি দেশের প্রথম শিক্ষা সচিব, প্রথম রাষ্ট্রদূত, প্রথম টেকনোক্রেট অর্থমন্ত্রী।
Recently, where the foundation of "Rabindra University, Bangladesh" has been established?
Correct Answer:
B: Shahjadpur
Explanation:
Recently, where the foundation of "Rabindra University, Bangladesh" has been established? Correct Answer Shahjadpur সম্প্রতি সিরাজগঞ্জের শাহাজাদপুরে ‘বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’ স্থাপন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম কাকে সম্মানসূচক ডি-লিট উপাধি প্রদান করেন?
Correct Answer:
খ: আদ্রে-মালরো
রাঙ্গামটি বিজ্ঞান ও প্রযুক্তি বাংলাদেশের কততম পাবলিক বিশ্ববিদ্যালয়?
Correct Answer:
গ: ৩৬ তম
কোন সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ঘ: ১৯২১
Where was the Flag of Bangladesh raised first?
Correct Answer:
A: University of Dhaka
Explanation:
Where was the Flag of Bangladesh raised first? Correct Answer University of Dhaka Dhaka University The first version of the flag was designed and made by a section of student leaders and activists of Swadheen Bangla Nucleus on 6 June 1970, at room 108 of Iqbal Hall (now Sergeant Zahurul Haq hall), Dhaka University; students involved with the design were namely Kazi Aref Ahmed, ASM Abdur Rab, Shahjahan Siraj, Manirul ...
মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডোর দ্বারা গঠিত হয়েছিল?
Correct Answer:
খ: ১০ নং সেক্টর
মুক্তিযদ্ধ বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে ‘বীরোত্তম’ খেতাবে ভূষিত করা হয়?
Correct Answer:
ক: ৬৮ জন
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিশেষ উদ্যোগ কয়টি?
Correct Answer:
ক: ১০টি
সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৯৮৫ সালে
স্বর্ণের খান বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?
Correct Answer:
খ: নাইট্রিক এসিড
কোনটি স্থায়ী পরিকল্পনা ?
Correct Answer:
ঘ: পদ্ধতি
Explanation:
কোনটি স্থায়ী পরিকল্পনা ? সঠিক উত্তর পদ্ধতি যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা তৈরি করা হয় না তাকে স্থায়ী পরিকল্পনা বলে।
কাম্য তদারকী পরিসর নির্ধারণে তত্ত্ব দিয়েছেন কে ?
Correct Answer:
ক: মেরি পার্কার ফলেট
জাহাজে মাল প্রেরণের পর জাহাজ কর্র্তৃপক্ষ জাহাজ ভাড়া চুক্তি ও পণ্য বোঝাই স্বীকার করে রপ্তানি করে রপ্তানিকারক বা তার প্রতিনিধিকে যে রশিদ প্রদান করে তাকে কি বলে ?
Correct Answer:
খ: বহনপত্র
নিচের কোনটি দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস নয় ?
Correct Answer:
খ: ব্যবসায় ঋণ