সাধারণ জ্ঞান MCQs
Showing 50 questions (Total: 14502)
রংপুরে যে ক্ষুদ্র নৃগােষ্ঠীর বাস (The ethnic community which lives in Rangpur is) –
Correct Answer:
ক: রাজবংশী (Rajbangshi)
Explanation:
রংপুরে যে ক্ষুদ্র নৃগােষ্ঠীর বাস (The ethnic community which lives in Rangpur is) – সঠিক উত্তর রাজবংশী (Rajbangshi) রাজবংশী বা কোচ রাজবংশী বাংলাদেশের রংপুর অঞ্চল, রাজশাহী অঞ্চল ও কিছু সংখ্যক লোকেরা বগুড়া ও ময়মনসিংহ জেলাতেও আছে। ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী, বাংলাদেশে এদের মোট জনসংখ্যা পাঁচ হাজারের একটু বেশি।
নিচের যে পত্রিকাটি ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়-(In 1971, the newspaper published from Bangladesh free area is) –
Correct Answer:
ঘ: জয় বাংলা (Joy Bangla) )
Explanation:
নিচের যে পত্রিকাটি ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়-(In 1971, the newspaper published from Bangladesh free area is) – সঠিক উত্তর জয় বাংলা (Joy Bangla) ) সাপ্তাহিক জয়বাংলা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে বাংলা ভাষায় প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের একটি সাপ্তাহিক পত্রিকা। পত্রিকাটি প্রবাসী বাংলাদেশ সরকারের প্রচারণার মাধ্যমে মুক্তিযুদ্ধের অগ্রগতি, মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব ও যুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক সমর্থনের জন্য কাজ করেছিল
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল _ had an important role in establishing the University of Dhaka.)
Correct Answer:
ঘ: নবাব নওয়াব আলী চৌধুরী (Nabab Nawab Ali Chowdhury)
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল _ had an important role in establishing the University of Dhaka.) সঠিক উত্তর নবাব নওয়াব আলী চৌধুরী (Nabab Nawab Ali Chowdhury) নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী (২৯ ডিসেম্বর ১৮৬৩ - ১৭ এপ্রিল ১৯২৯) বাংলাদেশের (তৎকালীন পূর্ব বাংলা) টাঙ্গাইলস্থ ধনবাড়ীর(তৎকালীন মধুপুর) জমিদার ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন।
বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে- (The fundamental rights are stated in the_part of the Constitution of Bangladesh) –
Correct Answer:
গ: ৩য় (3)
Explanation:
বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে- (The fundamental rights are stated in the_part of the Constitution of Bangladesh) – সঠিক উত্তর ৩য় (3) বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগ "মৌলিক অধিকার" অনুসারে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেক বাংলাদেশী স্বতঃসিদ্ধভাবে কতিপয় মৌলিক অধিকারের মালিক। তৃতীয় ভাগ "মৌলিক অধিকার"-এর শুরুতেই ২৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে, মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন করা যাবে না।
নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়- (The country which is not the permanent member of the UN Security Council.)
Correct Answer:
ঘ: জার্মানি (Germany)
Explanation:
নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়- (The country which is not the permanent member of the UN Security Council.) সঠিক উত্তর জার্মানি (Germany) ৫টি স্থায়ী সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। তাইওয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্য নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ জাপান (১১ বার) অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।
সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ প্রতিযােগিতায় যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে-(Till September 2021, Bangladesh won_ international T-20 series) –
Correct Answer:
গ: ৮ টি (৪)
Explanation:
সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ প্রতিযােগিতায় যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে-(Till September 2021, Bangladesh won_ international T-20 series) – সঠিক উত্তর ৮ টি (৪) সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ প্রতিযােগিতায় যে ৮ টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে
দি ওয়েলথ অব নেশনসগ্রন্থের রচয়িতা (The author of the book The Wealth of Nations is) –
Correct Answer:
ক: অ্যাডাম স্মিথ (Adam Smith)
Explanation:
দি ওয়েলথ অব নেশনসগ্রন্থের রচয়িতা (The author of the book The Wealth of Nations is) – সঠিক উত্তর অ্যাডাম স্মিথ (Adam Smith) The Wealth of Nations গ্রন্থটির রচয়িতা অ্যাডাম স্মিথ ।অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ 'The Wealth of Nations' গ্রন্থটির রচয়িতা ।
বঙ্গবন্ধু-ঘোষিত ছয় দফা দাবির যে দফায় পৃথক মুদ্রাব্যবস্থার প্রসঙ্গ রয়েছে (According to the Six-Point Demand declared by Bangabandhu, the separate currency system is mentioned in the demand number)-
Correct Answer:
খ: ৩ (3)
Explanation:
বঙ্গবন্ধু-ঘোষিত ছয় দফা দাবির যে দফায় পৃথক মুদ্রাব্যবস্থার প্রসঙ্গ রয়েছে (According to the Six-Point Demand declared by Bangabandhu, the separate currency system is mentioned in the demand number)- সঠিক উত্তর ৩ (3) তৃতীয় দফা : পুর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক মুদ্রা-ব্যবস্থা চালু করতে হবে, যা পারস্পরিকভাবে কিংবা অবাধে উভয় অঞ্চলে বিনিময় করা চলবে। অথবা এর বিকল্প ব্যবস্থা হিসেবে একটি মুদ্রা-ব্যবস্থা চালু থাকতে পারে এই শর্তে যে, একটি কেন্দ্রীয় সংরক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যার অধীনে দুই অঞ্চলে দুটি রিজার্ভ ব্যাংক থাকবে। তাতে এমন বিধান থাকতে হবে যেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সম্পদ হস্তান্তর কিংবা মূলধন পাচার হতে না পারে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার ছিলেন (The High Commissioner of Bangladesh Mission in London during the Liberation War of Bangladesh was) –
Correct Answer:
খ: আবু সাঈদ চৌধুরী (Abu Sayeed Chowdhury)
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার ছিলেন (The High Commissioner of Bangladesh Mission in London during the Liberation War of Bangladesh was) – সঠিক উত্তর আবু সাঈদ চৌধুরী (Abu Sayeed Chowdhury) আবু সাঈদ চৌধুরী (৩১ জানুয়ারি ১৯২১ - ২ আগস্ট ১৯৮৭) বাংলাদেশের একজন বিচারপতি এবং রাষ্ট্রপতি ছিলেন। এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।
বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাবার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটি? [What is the main demand of the Rohingyas with regard to their return from Bangladesh to Myanmar?]
Correct Answer:
ক: নাগরিকত্ব [Citizenship]
Explanation:
বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাবার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটি? [What is the main demand of the Rohingyas with regard to their return from Bangladesh to Myanmar?] সঠিক উত্তর নাগরিকত্ব [Citizenship] বাংলাদেশে এখন যএগারো লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী আছে, তার বড় অংশই বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছিলো ২০১৭ সালের ২৫শে অগাস্ট।২০১৮ সালের ২৩শে জানুয়ারি প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি।বরং রোহিঙ্গারা তখন আট দফা দাবি তুলেছিলো প্রত্যাবাসনের শর্ত হিসেবে।এর মধ্যে ছিলো - নাগরিকত্ব প্রধান দাবী, নিরাপত্তা, বাড়িঘর জমি ফেরত পাবার নিশ্চয়তার মতো বিষয়গুলো।
নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ (The following which is an ancient Janapada of Bengal) –
Correct Answer:
গ: হেরিকেল (Harikela)
Explanation:
নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ (The following which is an ancient Janapada of Bengal) – সঠিক উত্তর হেরিকেল (Harikela) হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ। বর্তমান চট্টগ্রাম, কুমিল্লা ও ত্রিপুরার এবং তৎসংলগ্ন এলাকা হরিকলের অংশ ছিল বলে অনুমান করা হয়
আল্পস পবর্তমালা কোন মহাদেশে অবস্থিত? [Which continent are the Alps Mountains located in?]
Correct Answer:
গ: ইউরোপ [Europe]
Explanation:
আল্পস পবর্তমালা কোন মহাদেশে অবস্থিত? [Which continent are the Alps Mountains located in?] সঠিক উত্তর ইউরোপ [Europe] আল্পস্ পর্বতমালা (ইংরেজি Alps অ্যাল্প্স্, মূলতঃ লাতিন Alpes আল্পেস্ থেকে) ইউরোপে অবস্থিত পর্বতমালাদের অন্যতম। আল্পস্ পর্বতমালা পূর্বে অস্ট্রিয়া ও স্লোভানিয়া এবং পশ্চিমে ইতালি, সুইজারল্যান্ড, লিশ্টেনশ্টাইন হয়ে জার্মানি থেকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত
নিচের ক্ষেত্রগুলোর মধ্যে কোনটির বিরুদ্ধে কাজ করার জন্য ডেনিস ম্যুকউইগি এবং নাদিয়া মুরাদকে ২০১৮ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল? [The 2018 Nobel Peace Prize was awarded to Denis Murad Mukwege and Nadia Murad for their efforts to work against----]
Correct Answer:
ঘ: যুদ্ধাস্ত্র হিসেবে যৌন সহিংতা (Sexual violence as a weapon of war)
Explanation:
নিচের ক্ষেত্রগুলোর মধ্যে কোনটির বিরুদ্ধে কাজ করার জন্য ডেনিস ম্যুকউইগি এবং নাদিয়া মুরাদকে ২০১৮ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল? [The 2018 Nobel Peace Prize was awarded to Denis Murad Mukwege and Nadia Murad for their efforts to work against----] সঠিক উত্তর যুদ্ধাস্ত্র হিসেবে যৌন সহিংতা (Sexual violence as a weapon of war) ২০১৮ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ইরাকের কুর্দি মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদ ও কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজি। আজ শুক্রবার নরওয়ের নোবেল কমিটি তাঁদের নাম ঘোষণা করে।নোবেল কমিটি বলছে, যুদ্ধকালে ও সশস্ত্র সংগ্রামের সময় যৌন সহিংসতা প্রতিরোধে অবদান রাখায় নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েজিকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নিম্নের কোন দেশটি সহায়তা করছে? [Which of the following countries is assisting the Matarbari coal-fired power plant project?]
Correct Answer:
ক: জাপান [Japan ]
Explanation:
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে নিম্নের কোন দেশটি সহায়তা করছে? [Which of the following countries is assisting the Matarbari coal-fired power plant project?] সঠিক উত্তর জাপান [Japan ] কক্সবাজারের মহেশখালীতে নির্মাণাধীন কয়লাভিত্তিক 'মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প'টিতে অর্থায়ন করছে জাপানের আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান জাইকা। এ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে ১২০০ মেগাওয়াট।
বাংলাদেশের একমাত্র ‘পাহাড়’-বিশিষ্ট দ্বীপ- (The only hilly island of Bangladesh is-)
Correct Answer:
ঘ: মহেশখালি (Moheshkhali)
Explanation:
বাংলাদেশের একমাত্র ‘পাহাড়’-বিশিষ্ট দ্বীপ- (The only hilly island of Bangladesh is-) সঠিক উত্তর মহেশখালি (Moheshkhali) বাংলাদেশের দ্বীপমহেশখালী কক্সবাজার জেলার অন্তর্গত প্রাকৃতিক সৌন্দর্য়ে শোভামন্ডিত একটি দ্বীপ। এটি দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কোন রাজনৈতিক দলের সদস্য?(Which political party does the British Prime Minister Boris Johnson belong to?)
Correct Answer:
ঘ: কনজারভেটিভ পার্টি (Conservative Party )
Explanation:
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কোন রাজনৈতিক দলের সদস্য?(Which political party does the British Prime Minister Boris Johnson belong to?) সঠিক উত্তর কনজারভেটিভ পার্টি (Conservative Party ) ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কনজারভেটিভ পার্টি রাজনৈতিক দলের সদস্য।
বাংলাদেশে সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে? [A submarine base in Bangladesh is going to be built in-]
Correct Answer:
ঘ: কক্সবাজার [Cox's Bazar ]
Explanation:
বাংলাদেশে সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে? [A submarine base in Bangladesh is going to be built in-] সঠিক উত্তর কক্সবাজার [Cox's Bazar ] ১২ মার্চ ২০১৭ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় শহর কক্সবাজারের পেকুয়ার মগনামায় ডুবোজাহাজ ঘাঁটির ভিত্তি স্থাপন করেন। সাবমেরিন ঘাঁটিটি ২০ মার্চ ২০২৩ কমিশনিং লাভের মধ্যে দিয়ে নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে।
১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? (Who was the Viceroy during the Partition of Bengal in 1905?)
Correct Answer:
গ: লর্ড কার্জন (Lord Curzon )
Explanation:
১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভাইসরয় কে ছিলেন? (Who was the Viceroy during the Partition of Bengal in 1905?) সঠিক উত্তর লর্ড কার্জন (Lord Curzon ) ১৯০৫ সালের ১৬ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে ১ম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়।
২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সরকারের জাতীয় বাজেটের আকার হল-(The size of the national budget of Bangladesh government for the Fiscal Year 2019-20 is-)
Correct Answer:
ক: ৫,২৩,১৯০ কোটি টাকা (TK 5,23,190 crore )
Explanation:
২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সরকারের জাতীয় বাজেটের আকার হল-(The size of the national budget of Bangladesh government for the Fiscal Year 2019-20 is-) সঠিক উত্তর ৫,২৩,১৯০ কোটি টাকা (TK 5,23,190 crore ) ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সরকারের জাতীয় বাজেটের আকার হল- বাজেটের মূল আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এরমধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয় করা হবে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। বাজেটের ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডি.লিট.ডিগ্রী প্রদান করে- (The University of Dhaka conferred poet Kazi Nazrul Islam D.itt degree in-)
Correct Answer:
গ: ১৯৭৪ সালে (1974)
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডি.লিট.ডিগ্রী প্রদান করে- (The University of Dhaka conferred poet Kazi Nazrul Islam D.itt degree in-) সঠিক উত্তর ১৯৭৪ সালে (1974) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৯৭৪ সালের ৯ জুলাই কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রী প্রদান করা হয়। এর আগে ১৯৭২ সালে ২৪ মে কবিকে ভারত থেকে ঢাকায় আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয়। ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারী বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং ২১ শে ফেব্রুয়ারীতে প্রথম একুশে পদক প্রদান করা হয়।
নিচের কোনটি বাংলাদেশের ‘জাতীয় জরুরি সেবা' প্রদান করে থাকে? [Which of the following offers 'National Emergency Service' in Bangladesh?]
Correct Answer:
গ: 999 [999]
Explanation:
নিচের কোনটি বাংলাদেশের ‘জাতীয় জরুরি সেবা' প্রদান করে থাকে? [Which of the following offers 'National Emergency Service' in Bangladesh?] সঠিক উত্তর 999 [999] ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও জরুরি পুলিশি সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে '৯৯৯' নম্বরটি চালু করা হয়েছে। টোল ফ্রি হিসেবে ৯৯৯ নম্বরে ফোন করে নাগরিকেরা পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন। বিটিসিএল কল সেন্টার: ১৬৪০২ ডায়াল করুন। কৃষি কল সেন্টার : ১৬১২৩ ডায়াল করুন।
বাংলাদেশের প্রথম নারী মেয়র কে ? (Who is the first woman mayor in Bangladesh?)
Correct Answer:
ক: সেলিনা হায়াত আইভি (Selina Hayat Ivy )
Explanation:
বাংলাদেশের প্রথম নারী মেয়র কে ? (Who is the first woman mayor in Bangladesh?) সঠিক উত্তর সেলিনা হায়াত আইভি (Selina Hayat Ivy ) বাংলাদেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াৎ আইভী (জন্ম ৬ জুন ১৯৬৬) বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বাধীন মেয়র। ২০১১ সাল থেকে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইউ.এন.সি.এইচ.ই. কি? (What is UNCHE?)
Correct Answer:
ক: ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হিউম্যান এনভায়রনমেন্ট (United Nations Conference on the Human Environment)
Explanation:
ইউ.এন.সি.এইচ.ই. কি? (What is UNCHE?) সঠিক উত্তর ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হিউম্যান এনভায়রনমেন্ট (United Nations Conference on the Human Environment) UNCHE এর Full Form - United Nations Conference on the Human Environment he United Nations Conference on the Human Environment (also known as the Stockholm Conference) was an international conference convened under United Nations auspices held in Stockholm, Sweden from June 5-16, 1972.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ধীরে বহে মেঘনা-এর পরিচালক কে ছিলেন? (Who was the direcor of Dhire Bohe Meghna, a film on the Liberation War of Bangladesh?)
Correct Answer:
ক: আলমগীর কবির (Alamgir Kabir)
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ধীরে বহে মেঘনা-এর পরিচালক কে ছিলেন? (Who was the direcor of Dhire Bohe Meghna, a film on the Liberation War of Bangladesh?) সঠিক উত্তর আলমগীর কবির (Alamgir Kabir) ধীরে বহে মেঘনা ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি যুদ্ধ চলচ্চিত্র। চলচ্চিত্রটি রচনা এবং পরিচালনা করেছেন আলমগীর কবির এবং এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত। অভিনয়ে ছিলেন ববিতা, গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেন, খলিল উল্লাহ খান প্রমুখ। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন সুচন্দা প্রমুখ।
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' কবে উৎক্ষেপণ করা হয়? (When was the 'Bangabandhu Satellite-1' launched?)
Correct Answer:
গ: ১১ মে ২০১৮ (11 May 2018)
Explanation:
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' কবে উৎক্ষেপণ করা হয়? (When was the 'Bangabandhu Satellite-1' launched?) সঠিক উত্তর ১১ মে ২০১৮ (11 May 2018) বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ১১ মে ২০১৮ কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল।
‘ইন্তিফাদা' কী? [What is 'Intifada' ? ]
Correct Answer:
খ: ইসরায়েলী দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণ (Mass uprising of the Palestininas against Israeli occupation]
Explanation:
‘ইন্তিফাদা' কী? [What is 'Intifada' ? ] সঠিক উত্তর ইসরায়েলী দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণ (Mass uprising of the Palestininas against Israeli occupation] ইন্তিফাদা' শাব্দিক অর্থ প্রকম্পিত করা, জেগে ওঠা বা উত্থান। তবে পারিভাষিক প্রচলিত অর্থে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে মসজিদ থেকে শুরু হওয়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের দুইটি বড় ইসলামী আন্দোলনকে বোঝানো হয়।
ঢাকা কেন মেগাসিটি? (Why is Dhaka a megacity?)
Correct Answer:
ক: অত্যধিক জনসংখ্যার জন্য (For over-population)
Explanation:
ঢাকা কেন মেগাসিটি? (Why is Dhaka a megacity?) সঠিক উত্তর অত্যধিক জনসংখ্যার জন্য (For over-population) কোন শহরে ১ কোটির বেশি লোক বাস করলে ওই শহরকে মেগাসিটি (অতিমহানগরী বা মেগাশহর) বলা হয়। ঢাকায় বর্তমান (বসবাসরত) জনসংখ্যা ১ কোটির বেশি তাই ঢাকাকে মেগাসিটি বলা হয়।উল্লেখ— ২ কোটির বেশি জনসংখ্যাবিশিষ্ট মহানগরীকে অনেক সময় "অধিনগরী" (ইংরেজি: Metacity মেটাসিটি) বলা হয়।
কোন বিষয়কে ঘিরে ‘# মি টু আন্দোলন'-টি সূচিত হয়? (Which has been the issue behind the ' #Me Too Movement'?)
Correct Answer:
ঘ: যৌন হয়রানি (Sexual harassment)
Explanation:
কোন বিষয়কে ঘিরে ‘# মি টু আন্দোলন'-টি সূচিত হয়? (Which has been the issue behind the ' #Me Too Movement'?) সঠিক উত্তর যৌন হয়রানি (Sexual harassment) মি টু (বা #মি টু;মূল ইংরেজি নাম #MeToo Movement) আন্দোলন, স্থানীয় বা আন্তর্জাতিক নামের ভিন্নতার সাথে, যৌন নির্যাতন ও যৌন হয়রানির বিরুদ্ধে সামাজিক আন্দোলন, যেখানে মানুষ যৌন অপরাধের অভিযোগ প্রচার করে।
কোনটি নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত? (Which of the following is related to the elimination of discrimination against women?)
Correct Answer:
ঘ: সিডো (CEDAW)
Explanation:
কোনটি নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্যের অবসান সম্পর্কিত? (Which of the following is related to the elimination of discrimination against women?) সঠিক উত্তর সিডো (CEDAW) নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও) নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে সনদটি কার্যকর হতে শুরু করে। সিডও সনদে ৩০টি ধারা আছে। ১ম ১৬টি ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা নিশ্চিত করে।
জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে? (Which of the following United Nations organs' operation has been made non-functional?)
Correct Answer:
ঘ: অছি পরিষদ (Trusteeship Council )
Explanation:
জাতিসংঘের কোন অঙ্গ সংস্থার কার্যক্রম অকার্যকর করা হয়েছে? (Which of the following United Nations organs' operation has been made non-functional?) সঠিক উত্তর অছি পরিষদ (Trusteeship Council ) The Trusteeship Council, one of the main organs of the UN, was established to supervise the administration of trust territories as they transitioned from colonies to sovereign nations.The Trusteeship Council suspended its operations on 1 November 1994, a month after the independence of Palau, the last remaining United Nations trust territory.
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম কি? (Who is the Chairman of the Chittagong Hill Tracts Regional Councial?)
Correct Answer:
ঘ: জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (Jyotirindra Bodhipriya Larma)
Explanation:
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের নাম কি? (Who is the Chairman of the Chittagong Hill Tracts Regional Councial?) সঠিক উত্তর জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (Jyotirindra Bodhipriya Larma) সন্তু লারমা পরিষদটির চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিরও চেয়ারম্যান। সন্তু লারমা (জন্ম ১৪ ফেব্রুয়ারি ১৯৪৪) হলেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতীদের একাংশের নেতা। তার পুরো নাম জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, তবে সন্তু লারমা নামেই তিনি অধিক পরিচিত। তিনি বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী লারমা সম্প্রদায়ের সদস্য।
হাইকমিশনার ও অ্যাম্বাসেডরের মধ্যে পার্থক্য কি? ( What is the difference between high commissioner and ambassador?)
Correct Answer:
ক: প্রথমজন কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের প্রতিনিধি ও অপরজন কমনওয়েলথ বহির্ভূত রাষ্ট্রের প্রতিনিধি (The former represents Commonwealth states and the latter non-Commonwealth states)
Explanation:
হাইকমিশনার ও অ্যাম্বাসেডরের মধ্যে পার্থক্য কি? ( What is the difference between high commissioner and ambassador?) সঠিক উত্তর প্রথমজন কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের প্রতিনিধি ও অপরজন কমনওয়েলথ বহির্ভূত রাষ্ট্রের প্রতিনিধি (The former represents Commonwealth states and the latter non-Commonwealth states) হাইকমিশনার ও অ্যাম্বাসেডর এর পার্থক্য কমনওয়েলথভুক্ত দেশগুলি প্রতিনিধি এক দেশ অন্য দেশে প্রেরণ করলে , তারা হাই কমিশনার। ভারত যদি অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া যদি ভারতে দূত প্রেরণ করে, তবে তাঁরা হবেন হাই কমিশনার। পক্ষান্তরে, কমনওয়েলথ বিহীন রাষ্ট্রে দূত প্রেরণ করলে, তাঁরা হবেন রাষ্ট্রদূত ( Ambassador)।
কোন ইস্যুতে হংকং-এ সাম্প্রতিক গণবিক্ষোভের সূত্রপাত হয়? (What is the issue that has led to the recent mass protest in Hong Kong?)
Correct Answer:
ক: প্রত্যর্পণ বিল (Extradition Bill)
Explanation:
কোন ইস্যুতে হংকং-এ সাম্প্রতিক গণবিক্ষোভের সূত্রপাত হয়? (What is the issue that has led to the recent mass protest in Hong Kong?) সঠিক উত্তর প্রত্যর্পণ বিল (Extradition Bill) হংকং-এ বিক্ষোভের সূত্রপাত হয় প্রত্যর্পণ আইন বিষয়ক বিল নিয়ে। সমালোচকদের আশঙ্কা রাজনৈতিক আন্দোলনকারীদের চীনের মূল ভূখন্ডে নিয়ে যাবার জন্য চীন এই আইন ব্যবহারের পরিকল্পনা নিয়েছিল। সেখানে তাদের দণ্ড দেওয়া প্রায় নিশ্চিত হয়ে যেত।
সম্প্রতি সরকার কর্তৃক গৃহীত শুদ্ধ বানান কোনটি? (Which one is the correct spelling recently adopted by the government?)
Correct Answer:
ক: Chattogram
Explanation:
সম্প্রতি সরকার কর্তৃক গৃহীত শুদ্ধ বানান কোনটি? (Which one is the correct spelling recently adopted by the government?) সঠিক উত্তর Chattogram শুদ্ধ বানান হলো Chattogram
সম্প্রতি অনুষ্ঠিত কোন প্রতিযোগিতায় বাংলাদেশের রোমান সানা স্বর্ণপদক জিতেছেন? (In which competition has Ruman Shana of Bangladesh won the gold medal?)
Correct Answer:
গ: এশিয়া কাপ আর্চারি (Asia Cup Archery )
Explanation:
সম্প্রতি অনুষ্ঠিত কোন প্রতিযোগিতায় বাংলাদেশের রোমান সানা স্বর্ণপদক জিতেছেন? (In which competition has Ruman Shana of Bangladesh won the gold medal?) সঠিক উত্তর এশিয়া কাপ আর্চারি (Asia Cup Archery ) রোমান সানা (জন্ম ৮ জুন ১৯৯৫) একজন বাংলাদেশী তীরন্দাজ। তিনি ২০১৯ বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের পুরুষ একক ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই প্রতিযোগিতার ইতিহাসে পদক লাভ করেন। ২০১৯ সালে ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়া কাপ র্যাঙ্কিং টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেন।
নিচের কোনটি spreadsheet-এর একটি ফাংশন? (Which of the following is a function of spreadsheet?)
Correct Answer:
খ: আয় এবং ব্যয় বিশ্লেষণ (Analyzing income and expenditure)
Explanation:
নিচের কোনটি spreadsheet-এর একটি ফাংশন? (Which of the following is a function of spreadsheet?) সঠিক উত্তর আয় এবং ব্যয় বিশ্লেষণ (Analyzing income and expenditure) আয় এবং ব্যয় বিশ্লেষণ spreadsheet-এর একটি ফাংশন
রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলােসিয়াম হলো (An architectural heritage of Roman civilization, ‘Colosseum’is a) –
Correct Answer:
খ: নাট্যশালা (Theatre)
Explanation:
রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলােসিয়াম হলো (An architectural heritage of Roman civilization, ‘Colosseum’is a) – সঠিক উত্তর নাট্যশালা (Theatre) ৫টি স্থায়ী সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। তাইওয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্য নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ জাপান (১১ বার) অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।
নিচের কোন দেশটি আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? (Which of the following countries does not belong to the Amazon forest?)
Correct Answer:
গ: আর্জেন্টিনা (Argentina)
Explanation:
নিচের কোন দেশটি আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? (Which of the following countries does not belong to the Amazon forest?) সঠিক উত্তর আর্জেন্টিনা (Argentina) Argentina, officially the Argentine Republic, is a country in the southern half of South America. Argentina covers an area of 2,780,400 km², making it the second-largest country in South America after Brazil, the fourth-largest country in the Americas, and the eighth-largest country in the world.
''গ্রহ গুলোর গতিপথ উপবৃত্তাকার”- তত্ত্বটি কে আবিষ্কার করেছেন?
Correct Answer:
ক: কেপলার
নিচের কোনটিতে পদার্থবিদ্যা লব্ধ জ্ঞান চিকিৎসা বিদ্যার প্রয়োগ করা হয় না?
Correct Answer:
খ: Biometric attendance
‘LASER’ এর পূর্ণ রূপ কী?
Correct Answer:
ক: Light Amplification by Stimulated Emission of Radiation
সৌদি সাংবাদিক জামাল আহমদ খাশোগীকে কোন শহরে হত্যা করা হয়?
Correct Answer:
ঘ: ইস্তানবুল
Explanation:
সৌদি সাংবাদিক জামাল আহমদ খাশোগীকে কোন শহরে হত্যা করা হয়? সঠিক উত্তর ইস্তানবুল সৌদি সাংবাদিক জামাল আহমদ খাশোগীকে সৌদি আরবের সরকারের প্রতিনিধি দ্বারা ২০১৮ সালের ২ অক্টোবরে ইস্তাম্বুলে অবস্থিত সৌদি দূতাবাসে গুপ্তহত্যার শিকার হন।
আমি নিশ্বাস নিতে পারছিনা- এই শ্লোগানটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত?
Correct Answer:
ঘ: ব্ল্যাক লাইভস ম্যাটার
Explanation:
আমি নিশ্বাস নিতে পারছিনা- এই শ্লোগানটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর ব্ল্যাক লাইভস ম্যাটার ২০২০ সালের ২৬ মে মিনিয়াপোলিসে পুলিশ কর্মকর্তারা জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গের ঘাড়ে হাঁটু চেপে হত্যা করলে দেশটিতে বিক্ষোভের ঢল নামে।নিহত হওয়ার আগে ফ্লয়েড অনুনয় করে বলেছিলেন– ‘আমি শ্বাস নিতে পারছি না।’ এই ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দুনিয়ার মানুষকে নাড়া দিয়েছে। পরে তার এই আকুতিকে স্লোগানে পরিণত করে মানুষ রাজপথে নেমে আসেন।
২০২০ সালের অনু-১৯ বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন?
Correct Answer:
ক: আকবর আলী
Explanation:
২০২০ সালের অনু-১৯ বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর আকবর আলী অনূর্ধ্ব - ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের অধিনায়ক ছিলন আকবর আলী।
নিচের কোন বনটি সর্ববৃহৎ?
Correct Answer:
ক: সুন্দরবন
Explanation:
নিচের কোন বনটি সর্ববৃহৎ? সঠিক উত্তর সুন্দরবন সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬,৫১৭ বর্গ কিলোমিটার।
১৯৬৫ সালে স্বাধীনতা লাভের আগে সিঙ্গাপুর কোন দেশের অংশ ছিলো?
Correct Answer:
খ: মালয়েশিয়া
Explanation:
১৯৬৫ সালে স্বাধীনতা লাভের আগে সিঙ্গাপুর কোন দেশের অংশ ছিলো? সঠিক উত্তর মালয়েশিয়া ১৯৬৫ সালে এক সামাজিক অস্থিরতার পর মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে সিঙ্গাপুর। এর আগে ১৯৬৩ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে যোগ দেয় মালয়েশিয়ার সঙ্গে। ১৮১৯ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত ব্রিটেনের উপনিবেশ ছিল সিঙ্গাপুর।
কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়?
Correct Answer:
খ: জলবায়ু পরিবর্তন
Explanation:
কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? সঠিক উত্তর জলবায়ু পরিবর্তন তিরিশ লক্ষ গ্যালনের বেশি তেল উদ্গিরণ হয়েছিল, ফলে ১০,০০০ সামুদ্রিক পাখি, ডলফিন, সিল এবং সমুদ্রের ছোটো-বড়ো মাছের হত্যা সংঘটিত হয়। এই প্রাকৃতিক দুর্বিপাকের প্রতিক্রিয়ার ফলস্বরূপ সক্রিয় কর্মীরা সরলীকরণের মাধ্যমে পরিবেশগত নিয়মকানুন, পরিবেশগত শিক্ষা এবং তার সঙ্গে ধরিত্রী দিবসের অবতারণা করেন।
“বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ” প্রকল্প চালু করেছে কোন দেশ?
Correct Answer:
খ: চীন
Explanation:
“বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ” প্রকল্প চালু করেছে কোন দেশ? সঠিক উত্তর চীন চীন ২০১৩ সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চালু করেছে। এখনও অবধি, ১২৬ টি দেশ এবং ২৯ টি আন্তর্জাতিক সংস্থাগুলি যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড নির্মাণে চীনের সাথে সহযোগিতা চুক্তি করেছে।
বাংলাদেশ ‘ডেল্টা প্ল্যান’' এর সময়সীমা কত সাল নাগাদ?
Correct Answer:
খ: ২১০০
Explanation:
বাংলাদেশ ‘ডেল্টা প্ল্যান’' এর সময়সীমা কত সাল নাগাদ? সঠিক উত্তর ২১০০ ডেল্টা প্ল্যান-২১০০ হলো ২০১৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত একটি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা যা অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং বর্ধিত জলবায়ু স্থিতিস্থাপকতার উপর দৃষ্টি নিবদ্ধ করে
“The first plantation” শিল্পকর্মটি কার?
Correct Answer:
ঘ: এস এম সুলতান
Explanation:
“The first plantation” শিল্পকর্মটি কার? সঠিক উত্তর এস এম সুলতান The First Plantation' was created by SM Sultan in Expressionism style