সাধারণ জ্ঞান MCQs
Showing 50 questions (Total: 14502)
রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়?
Correct Answer:
গ: রঞ্জনরশ্মি
Explanation:
রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? সঠিক উত্তর রঞ্জনরশ্মি টিভির পর্দায় ফসফর থাকে, ইলেকট্রন যখন এই ফসফরকে আঘাত করে তখন এখান থেকে মৃদু রঞ্জনরশ্মি নির্গত হয়, এটার পরিমাণ এতই ক্ষুদ্রতর যা উপেক্ষা করা যায়। সাধারণত CRT মনিটর থেকে মৃদু রঞ্জনরশ্মি নির্গত হয় কিন্তু আধুনিক এলসিডি/এলইডি মনিটর থেকে কোন ক্ষতিকারক রশ্মি নির্গত হয় না।
‘ব্রেক্সিট’ কোনটির সাথে সম্পর্কিত?
Correct Answer:
ঘ: ইউরোপিয়ান ইউনিয়ন
Explanation:
‘ব্রেক্সিট’ কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর ইউরোপিয়ান ইউনিয়ন ব্রেক্সিট মানে কী? 'ব্রিটেন এক্সিট' নামটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে ব্রেক্সিট নামে- যা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া। ইউরোপিয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সাথে ব্যবসা-বাণিজ্য করতে পারে, এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে এবং সেখানে বসবাস বা কাজ করতে পারে।
২০১৯ সালে যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কোন দেশের নাগরিক?
Correct Answer:
ঘ: ইথিওপিয়া
Explanation:
২০১৯ সালে যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কোন দেশের নাগরিক? সঠিক উত্তর ইথিওপিয়া ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি।
আল মাহমুদের ‘সোনালি কাবিন’ কোন ধরনের রচনা?
Correct Answer:
গ: কাব্যগ্রন্থ
Explanation:
আল মাহমুদের ‘সোনালি কাবিন’ কোন ধরনের রচনা? সঠিক উত্তর কাব্যগ্রন্থ মীর আবদুস শুকুর আল মাহমুদ মূলত আল মাহমুদ নামে পরিচিত।* জন্ম: ১১ জুলাই ১৯৩৬ সালে ।মৃত্যু: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ সালে।- তার উল্লেখযোগ্য রচনাবলি: লোক লোকান্তর, কালের কলস, সোনালি কাবিন। সোনালি কাবিন- সনেট জাতীয় কাব্য।
কবি রবিন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে?
Correct Answer:
খ: ১৯১৩ সালে
Explanation:
কবি রবিন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে? সঠিক উত্তর ১৯১৩ সালে ১৯১২ সালে রবীন্দ্রনাথের সং অফারিংস কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। ১৯১৩ সালে ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
Correct Answer:
ক: লর্ড কার্জন
Explanation:
বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে ১ম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়।
বিশ্বস্বাস্থ্য সংস্থা নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে -
Correct Answer:
খ: ০.০০১ মিলিগ্রাম
Explanation:
বিশ্বস্বাস্থ্য সংস্থা নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে - সঠিক উত্তর ০.০০১ মিলিগ্রাম বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে আর্সেনিকের সহনীয় মাত্রা প্রতি লিটারে ০.০০১ মিলিগ্রাম।বাংলাদেশের সর্বপ্রথম ১৯৯৩ সালে চাঁপাইনবাবগঞ্জে আর্সেনিকের খোঁজ পাওয়া যায় ।
সমুদ্রের গভিরতা মাপক যন্ত্রের নাম কী?
Correct Answer:
ক: ফ্যাদোমিটার
Explanation:
সমুদ্রের গভিরতা মাপক যন্ত্রের নাম কী? সঠিক উত্তর ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম ফ্যাদোমিটার।
মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতির নাম কী?
Correct Answer:
ক: তানভীর কবির
Explanation:
মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতির নাম কী? সঠিক উত্তর তানভীর কবির মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত। মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে। এর স্থপতি তানভীর কবির।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি কে করেছেন?
Correct Answer:
গ: শচীন টেন্ডূলকার
Explanation:
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি কে করেছেন? সঠিক উত্তর শচীন টেন্ডূলকার বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সর্বাপেক্ষা সফল সাবেক ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৫১টি শতক করেছেন।
পুলিশ নির্যাতনে মারা যাওয়া জর্জ ফ্লয়েড আমেরিকার কোন স্টেটের অধিবাসী?
Correct Answer:
ক: জার্জিয়া
Explanation:
পুলিশ নির্যাতনে মারা যাওয়া জর্জ ফ্লয়েড আমেরিকার কোন স্টেটের অধিবাসী? সঠিক উত্তর জার্জিয়া জর্জ ফ্রয়েড টেক্সাস অঙ্গরাজ্যে জন্মগ্রহণকারী একজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান-আমেরিকান। জর্জ ফ্রয়েড পেশায় ছিলেন- ট্রাকচালক, নিরাপত্তাকর্মী। ২৫ মে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে শহরে পুলিশি নির্যাতনের মৃত্যুবরণ করেন। এ হত্যাকান্ডের ফলে সারা বিশ্বে বর্ণবাদ ও পুলিশি নিষ্ঠুরতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।
অর্থনীতিতে উৎপাদন বলতে কী বুঝায় ?
Correct Answer:
খ: উপযোগ সৃষ্টি
Explanation:
অর্থনীতিতে উৎপাদন বলতে কী বুঝায় ? সঠিক উত্তর উপযোগ সৃষ্টি উপযোগ বলতে সাধারণত কোন দ্রব্যের অভাব পূরণের সক্ষমতাকে বোঝায়। কোন নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নামে, কোন দ্রব্যের কোন ব্যক্তির অভাব পূরনের যে সক্ষমতা থাকে তাকে উপযোগ বলে ।
স্টিফেন হকিন্স একজন-
Correct Answer:
খ: পদার্থবিদ
Explanation:
স্টিফেন হকিন্স একজন- সঠিক উত্তর পদার্থবিদ স্টিফেন হকিং একজন বিশিষ্ট ইংরেজ পদার্তবিজ্ঞানী ও গণিতজ্ঞ। ৮ জানুয়ারি ১৯৪২ তিনি ব্রিটেনে জন্মগ্রহণ করেন। মটর নিউরন ডিজিজে আক্রান্ত স্টিফেন হকিং 'ব্ল্যাক হোল থিওরি' প্রদান করেন। স্টিফেন হকিং রচিত বিখ্যাত বই ' A Brief History of Time' ১৪ মার্চ ২০১৮ তিনি মৃত্যুবরণ করেন।
‘মেঘদূত কাব্য’ কার লেখা -
Correct Answer:
গ: মহাকবি কালিদাস
Explanation:
‘মেঘদূত কাব্য’ কার লেখা - সঠিক উত্তর মহাকবি কালিদাস মহাকবি কালিদাস ছিলেন ধ্রুপদী সংস্কৃত ভাষায় এক বিশিষ্ট কবি ও নাট্যকার• তিনি প্রাচীন যুগের ভারতীয় কবি।
হেমলক কী ধরনের গাছ?
Correct Answer:
গ: শুল্মজাতীয়
Explanation:
হেমলক কী ধরনের গাছ? সঠিক উত্তর শুল্মজাতীয় . হেমলক দ্বিবর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। পাঁচ থেকে আট ফুট লম্বা হয়। ছোট ছোট সাদা রঙের ফুল হয়। ভেজা, স্যাঁতসেঁতে জায়গা বা নালার কাছে, নদীর ধারে এদের বেশি দেখা যায়।
বাংলাদেশের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন?
Correct Answer:
খ: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে - 'প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচার পতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।
মদীনার পূর্ব নাম কী ?
Correct Answer:
ঘ: ইয়াসরিব
Explanation:
মদীনার পূর্ব নাম কী ? সঠিক উত্তর ইয়াসরিব মদিনা শরিফের পূর্ব নাম ইয়াসরিব। যেদিন বনু সালেম ইবনে আওফের মহল্লায় জুমার নামাজ আদায়ের পর রসূল ( স) মদিনায় গমন করেন, সেদিন থেকেই ইয়াসরিবের নাম মদিনাতুর রসূল এর শহর সংক্ষেপে মদিনা হয়ে যায়।
‘বিষের বাঁশী’ কার রচনা ?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
‘বিষের বাঁশী’ কার রচনা ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম বিষের বাঁশি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। এই গ্রন্থে ২৭ টি কবিতা রয়েছে। কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত ৫টি গ্রন্থের মধ্যে এটি অন্যতম।
কোন আমলে প্রাচীন বাংলার গৌরব ‘মসলিন কাপড়’ ঢাকায় তৈরি হতো?
Correct Answer:
ঘ: মোগল আমলে
Explanation:
কোন আমলে প্রাচীন বাংলার গৌরব ‘মসলিন কাপড়’ ঢাকায় তৈরি হতো? সঠিক উত্তর মোগল আমলে মুঘল আমলে প্রাচীন বাংলার গৌরব ' মসলিন কাপড়' ঢাকায় তৈরি হত। মসলিন বিশেষ এক প্রকার তুলার আঁশ থেকে প্রস্তুতকৃত সূতা দিয়ে বয়ন করা এক প্রকারের অতি সূক্ষ্ম কাপড়বিশেষ। এটি ঢাকাই মসলিন নামেও সুবিদিত। ফুটি কার্পাস নামক তুলা থেকে প্রস্তুত অতি চিকন সুতা দিয়ে মসলিন তৈরি করা হত। চড়কা দিয়ে কাটা, হাতে বোনা মসলিনের জন্য সর্বনিম্ন ৩০০ কাউন্টের সুতা ব্যবহার করা হত যার ফলে মসলিন হত কাচের মত স্বচ্ছ। এই মসলিন রাজকীয় পোশাক নির্মাণে ব্যবহার করা হত। মসলিন প্রায় ২৮ রকম হত যার মধ্যে জামদানী এখনও ব্যাপক আকারে প্রচলিত। নানা কারণে আঠারো শতকের শেষার্ধে বাংলায় মসলিন বয়ন বন্ধ হয়ে যায়।
‘গার্ডিয়ান’ কোন দেশের সংবাদপত্র ?
Correct Answer:
ক: যুক্তরাজ্য
Explanation:
‘গার্ডিয়ান’ কোন দেশের সংবাদপত্র ? সঠিক উত্তর যুক্তরাজ্য দ্য গার্ডিয়ান (ইংরেজি: The Guardian) ১৮২১ সালে প্রতিষ্টিত যা ১৯৫৯ সাল অবধি দ্য মাঞ্চেস্টার গার্ডিয়ান নামে পরিচিত ছিল, একটি ব্রিটেনের একটি জাতীয় দৈনিক পত্রিকা।
‘কুতুব মিনার’ কোন দেশে অবস্থিত?
Correct Answer:
খ: ভারত
Explanation:
‘কুতুব মিনার’ কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ভারত কুতুব মিনার ভারতে অবস্থিত। কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইটনির্মিত মিনার। এটি কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবুদ্দিন আইবেকের আদেশে কুতুব মিনারের নির্মাণকাজ শুরু হয় ১১৯৩ খ্রিষ্টাব্দে, তবে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুঘলক ১৩৮৬ খ্রিষ্টাব্দে। ভারতীয় - মুসলিম স্থাপত্যকীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে কুতুব মিনার গুরত্বপূর্ণ।
‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রের পরিচালক
Correct Answer:
খ: ঋত্বিক ঘটক
Explanation:
‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রের পরিচালক সঠিক উত্তর ঋত্বিক ঘটক 'তিতাস একটি নদীর নাম' চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক।
তাম্রলিপি কী ?
Correct Answer:
গ: তামারপাত্রে শাসনাদেশ
Explanation:
তাম্রলিপি কী ? সঠিক উত্তর তামারপাত্রে শাসনাদেশ প্রাচীন মানব বসতিস্থল তাম্রলিপ্তি বা তাম্রলিপ্ত এর অবস্থান ছিল গঙ্গা নদী যেখানে বঙ্গোপসাগরে পড়েছে তার কাছে। গ্রিক পণ্ডিত টলেমির মানচিত্রে "তমলিটিস" রূপে তাম্রলিপ্তির উল্লেখ্য রয়েছে।
নিচের কোন যন্ত্রটি বৃষ্টিপাত পরিমাপের জন্য ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: হাইড্রোমিটার
Explanation:
নিচের কোন যন্ত্রটি বৃষ্টিপাত পরিমাপের জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর হাইড্রোমিটার বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম 'রেইন গেজ'। রেইন গেজের সাহায্যেই বৃষ্টির পরিমাণ নির্ণয় করা হয়। বৃষ্টি মাপার যন্ত্রটি ৫১ সেন্টিমিটার দীর্ঘ এবং ২১ সেন্টিমিটার ব্যাসের একটি কাচের বোতল বা জার।
বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে-
Correct Answer:
গ: ১৯৯৭ সালে
Explanation:
বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে- সঠিক উত্তর ১৯৯৭ সালে • বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে- ১৯৯৭ সালে।• বাংলাদেশ প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করে- ১৯৯৯ সালে। • বাংলাদেশ দশম দেশ হিসেবে টেস্ট স্ট্যাটাস লাভ করে- ২০০০ সালে।
জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্য পদ লাভ করে?
Correct Answer:
খ: ২৯
Explanation:
জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্য পদ লাভ করে? সঠিক উত্তর ২৯ বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য । ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩ টি দেশ সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে – 'বাংলাদেশ', 'গ্রানাডা', এবং 'গিনি বিসাউ' ।
‘Six Machine’ কোন ক্রিকেটারের আত্মজীবনী?
Correct Answer:
ঘ: ক্রিস গেইল
Explanation:
‘Six Machine’ কোন ক্রিকেটারের আত্মজীবনী? সঠিক উত্তর ক্রিস গেইল Six machine : I don't like cricket I love it হলো জ্যামাইকান বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজের ক্রিক্রেটার ক্রিস গেইলের আত্মজীবনীমূলক বই ।গেইল ২১ সেপ্টেম্বর ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন।
কোনটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে?
Correct Answer:
ক: পানাম খাল
Explanation:
কোনটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে? সঠিক উত্তর পানাম খাল পানামা খাল (স্পেনীয়: Canal de Panamá) জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্থমাসে নির্মীত একটি খাল যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত ?
Correct Answer:
ক: প্যারিস
Explanation:
ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত ? সঠিক উত্তর প্যারিস লুভ্যর মিউজিয়াম প্যারিসে অবস্থিত। এটিকে ইংরেজিতে বলা হয় The Museum of Louvre এবং ফ্রেঞ্চ ভাষায় বলা হয় Musée du Louvrel ফ্রান্সের সবচেয়ে প্রাচীন ও ব্যস্ততম এই জাদুঘরটি দেশটির রাজধানী প্যারিস শহরে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে প্রাচীন জাদুঘরের মধ্যে এটি অন্যতম।
যুক্ত রাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় কোন দেশ?
Correct Answer:
গ: ফ্রান্স
Explanation:
যুক্ত রাষ্ট্রকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় কোন দেশ? সঠিক উত্তর ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টি (ফরাসি: La liberté éclairant le monde), একটি বিশাল নিওক্লাসিকাল ভাস্কর্য যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল।
''সার্বজনীন মানবাধিকার ঘোষণা' (UDHR) কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
Correct Answer:
খ: ১৯৪৮
Explanation:
''সার্বজনীন মানবাধিকার ঘোষণা' (UDHR) কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়? সঠিক উত্তর ১৯৪৮ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর প্যারিসে স্বাক্ষরিত হয়।
নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপের স্থানটি কী নামে পরিচিত ?
Correct Answer:
খ: গ্রাউন্ড জিরো
Explanation:
নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপের স্থানটি কী নামে পরিচিত ? সঠিক উত্তর গ্রাউন্ড জিরো ▪️ নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপের স্থান- গ্রাউন্ড জিরো। • টুইন টাওয়ার হামলা করা হয়- ১১ সেপ্টেম্বর, ২০০১ সালে। • টুইন টাওয়ার (২ভবন) ছিল- ১১০ তলা ৷ • টুইন টাওয়ারে হামলা করে- আল কায়েদা । টুইন টাওয়ারে হামলায় মারা যায়- ২৬০৬ জন।
‘সন্দেশ’ অর্থ কী?
Correct Answer:
গ: খবর
Explanation:
‘সন্দেশ’ অর্থ কী? সঠিক উত্তর খবর 'সন্দেশ' (বিশেষ্য পদ) অর্থ: সংবাদ, বার্তা, খবর: আদেশ।
ভারতে কোন রাজ্যটি সেভেন সিস্টার্স -এর অন্তর্ভুক্ত ?
Correct Answer:
ক: অরুণাচল
Explanation:
ভারতে কোন রাজ্যটি সেভেন সিস্টার্স -এর অন্তর্ভুক্ত ? সঠিক উত্তর অরুণাচল সেভেন সিস্টার্স রজ্য হলো সাতটি : অরুণাচল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়
কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই?
Correct Answer:
ঘ: ছত্রাক
Explanation:
কোন উদ্ভিদের ক্লোরোফিল নেই? সঠিক উত্তর ছত্রাক * উদ্ভিদের খাদ্য তৈরীতে ক্লোরোফিল সহায়তা করে।• ক্লোরোফিল এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ ।• ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদের সবুজ পাতা সূর্যের আলোকে শক্তি শোষন করে পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে।• ক্লোরোফিল থাকে না- স্বর্ণলতা ও ছাত্রাকে।
‘পোস্টাল একাডেমি’ কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: রাজশাহী
Explanation:
‘পোস্টাল একাডেমি’ কোথায় অবস্থিত? সঠিক উত্তর রাজশাহী ১৯৮২ সালে রাজশাহীতে বাংলাদেশ পোস্টাল একাডেমি প্রতিষ্ঠিত হয়।
বাংলা পদ্যের জনক কে ?
Correct Answer:
ক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Explanation:
বাংলা পদ্যের জনক কে ? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। এজন্য তাকে 'বাংলা গদ্যের জনক' বলা হয়।
‘SIM’ এর পূর্ণরুপ হলোঃ
Correct Answer:
গ: Subscriber Identity Module
Explanation:
‘SIM’ এর পূর্ণরুপ হলোঃ সঠিক উত্তর Subscriber Identity Module SIM- Subscriber Identification Module. অর্থ হল গ্রাহক পরিচয় মডিউল। এর দ্বারা বোঝানো হয়েছে একটি মডিউল বা ব্যবস্থা যা দ্বারা গ্রাহক কে চেনা যায় বা আলাদা করা যায়।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে পৃথক করেছে-
Correct Answer:
ক: হরমুজ প্রণালী
Explanation:
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে পৃথক করেছে- সঠিক উত্তর হরমুজ প্রণালী হরমুজ প্রণালী ইরান ও সংযুক্ত আরব আমিরাত দেশ দুটিকে পৃথক করেছে এবং পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে।
‘LAND of MARBEL’ বলা হয় কোন দেশকে ?
Correct Answer:
C: ইতালি
Explanation:
‘LAND of MARBEL’ বলা হয় কোন দেশকে ? Correct Answer ইতালি ল্যান্ড অব মার্বেল " বলা হয় ইতালিকে।উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপান কে।‘Land of Cakes’ বলা হয় স্কটল্যান্ড।দ্য ল্যান্ড অব থান্ডার ড্রাগন’ বলা হয় ভূটানকে।মুক্তার দ্বীপ বলা হয় বাহরাইনকে।
ছয় দফা দাবী পেশ করা হয়?
Correct Answer:
খ: ১৯৬৬ সালে
Explanation:
ছয় দফা দাবী পেশ করা হয়? সঠিক উত্তর ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।
ইনসুলিন কে আবিষ্কার করেন?
Correct Answer:
ঘ: ফ্রেডরিক বেন্টিং ও চালর্স চেস্ট
Explanation:
ইনসুলিন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর ফ্রেডরিক বেন্টিং ও চালর্স চেস্ট ১৯২১ সালে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের তিন বিজ্ঞানী স্যার ফ্রেডারিক জি বান্টিং, চার্লস বি বেস্ট এবং জেজেআর ম্যাকলিয়ড ইনসুলিন আবিষ্কার করেন।
আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
ক: স্যার সৈয়দ আহমদ খান
Explanation:
আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর স্যার সৈয়দ আহমদ খান আলীগড় আন্দোলনের প্রবর্তক ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠিত হয়- ১৮৭৫ সালে। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা- সৈয়দ আহমদ খান। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়- ১৮৯৮ সালে।
মাদার তেরেসা কোন দেশের জন্মগ্রনণ করেন?
Correct Answer:
গ: আলবেনিয়া
Explanation:
মাদার তেরেসা কোন দেশের জন্মগ্রনণ করেন? সঠিক উত্তর আলবেনিয়া রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত বিশ্বখ্যাত সমাজসেবী মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট তৎকালীন যুগোস্লাভিয়ার দক্ষিণ অঞ্চলে (বর্তমান মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে) একটি আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৮ সালে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে যান। সেখানে লরোটো কনভেন্ট সন্ন্যাসব্রত গ্রহণ করে ১৯২৯ সালে তিনি কিলকাতায় আসেন মাদার তেরেসা কলকাতার শিলাইদহ রেলস্টশনের নিকটবর্তী 'মিশনারিজ অব চ্যারিটি' নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। আর্তমানবতার সেবার পুরস্কার হিসেবে তিনি ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পান।)
‘আকবরনামা’ গ্রন্থের রচিয়তা কে?
Correct Answer:
খ: আবুল ফজল
Explanation:
‘আকবরনামা’ গ্রন্থের রচিয়তা কে? সঠিক উত্তর আবুল ফজল আবু ফজলের গ্রন্থ- আকবরনামা, রাকাত। আকবরের সভাকবি আবুল ফজল আকবরনামা রচনা করেন। আকবরনামা তিনি ৩ খণ্ডে রচনা করেন।
চিম্বুক পাহাড়ের পাদদেশ কোন উপজাতির বাস করে?
Correct Answer:
ঘ: মারমা
Explanation:
চিম্বুক পাহাড়ের পাদদেশ কোন উপজাতির বাস করে? সঠিক উত্তর মারমা বাংলাদেশে মোট ৪৫ টি ক্ষুদ্র নৃ - গোষ্ঠী বসবাস করে থাকে। তাদের মধ্যে মারমা উপজাতি অন্যতম। মারমা উপজাতিরা পিতৃতান্ত্রিক। বান্দরবনে অবস্থিত চিম্বুক পাহাড়ের পাদদেশে তারা বসবাস করে।
ফিফা বিশ্বকাপ শুরু হয় কত সালে ?
Correct Answer:
ক: ১৯৩০ সালে
Explanation:
ফিফা বিশ্বকাপ শুরু হয় কত সালে ? সঠিক উত্তর ১৯৩০ সালে ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন শুরু হয়।
বাংলাদেশ- চীন মৈত্রী সেতু কোন নদীর উপর অবস্থিত ?
Correct Answer:
খ: বুড়িগঙ্গা
Explanation:
বাংলাদেশ- চীন মৈত্রী সেতু কোন নদীর উপর অবস্থিত ? সঠিক উত্তর বুড়িগঙ্গা বুড়িগঙ্গা সেতু হল বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত একটি সেতু। এটি প্রথম বুড়িগঙ্গা সেতু হিসাবেও পরিচিত।এটি বাংলাদেশ ও চীন যৌথ ভাবে তৈরি করেছে। সেতুটি ৭২৫ মিটার দীর্ঘ। এই সেতু ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ উপাজেলাকে যুক্ত করেছে।সেতুটি নির্মাণের ফলে সহজেই কেরানীগঞ্জ উপজেলা ও তার পার্শবর্তী এলাকার মানুষ ঢাকা শহরে প্রবেশ করতে পারছে। এই সেতু ঢাকা - খুলনা মহাসড়কে যুক্ত করেছে।
‘অমর একুশে’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?
Correct Answer:
খ: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়
Explanation:
‘অমর একুশে’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ? সঠিক উত্তর জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় অমর একুশ ভাস্কর্যটি বাংলাদেশের ভাষা আন্দোলনের স্মৃতিপূর্ণমূলক ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম একটি ভাস্কর্য। এই ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
মুক্তিযুদ্ধের পূর্ণদৈর্ঘ্য ‘মেঘের অনেক রং’ চলচ্চিত্রটির পরিচালক কে?
Correct Answer:
ঘ: হারুনুর রশিদ
Explanation:
মুক্তিযুদ্ধের পূর্ণদৈর্ঘ্য ‘মেঘের অনেক রং’ চলচ্চিত্রটির পরিচালক কে? সঠিক উত্তর হারুনুর রশিদ মেঘের অনেক রং ১৯৭৬ সালে নির্মিত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হারুনর রশীদ।