সাধারণ জ্ঞান MCQs
Showing 50 questions (Total: 14502)
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরিচালিত সশস্ত্র সংগ্রামে প্রথম আত্মোৎসর্গকারী নারী-
Correct Answer:
ক: প্রীতিলতা ওয়াদ্দেদার
Explanation:
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরিচালিত সশস্ত্র সংগ্রামে প্রথম আত্মোৎসর্গকারী নারী- সঠিক উত্তর প্রীতিলতা ওয়াদ্দেদার # প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী শহীদ ব্যক্তিত্ব। # তার ডাকনাম- বানী, ছদ্মনাম- ফুলতারা। # তিনি মাস্টারদা সূর্যসেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা। # তার জন্ম-৫ মে, ১৯১১ সালে। # ২৪ সেপ্টেম্বর ১৯৩২ সালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের সময় গুলিতে আহত হন । # পরবর্তীতে গ্রেফতার এড়াতে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।
fill in the gaps(9):-
Correct Answer:
A: 4 GW
The view that all events, including human actions, are caused. However, we can consider human actions free if they are the result of internal motivations, not the product of external influences or constraints. এই অনুচ্ছেদ কোন বিষয় সম্পর্কিত?
Correct Answer:
ক: মানুষের কাজ
Explanation:
The view that all events, including human actions, are caused. However, we can consider human actions free if they are the result of internal motivations, not the product of external influences or constraints. এই অনুচ্ছেদ কোন বিষয় সম্পর্কিত? সঠিক উত্তর মানুষের কাজ # অনুচ্ছেদটি মানুষের কাজ সম্পর্কিত। # এখানে বলা হয়েছে যে, সমস্ত কিছু এমনকি মানুষের কর্মকাণ্ডও ঘটানো হয় । # আমরা মানুষের কর্মকাণ্ডকে স্বাধীন বলে ধরে নিতে পারি, যদি সেটা অন্তঃস্থ আগ্রহ থেকে আসে এবং বাহ্যিক কোন প্রভাব বা বাধা থেকে নয় । # এ থেকে বুঝা যায় এই অনুচ্ছেদের মূল বিষয়বস্তু মানুষের কাজ।
"Bail Out" কিসের সাথে সম্পর্কিত?
Correct Answer:
খ: অর্থনীতি
Explanation:
"Bail Out" কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অর্থনীতি # বেইল আউট (Bail Out) অর্থনীতির সাথে সম্পর্কিত।# বেইল আউট হচ্ছে দেনার দায়ে বা মূলধন সংকটে পড়ে দেওলিয়া হওয়ার পথে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাষ্ট্র বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তরফে আর্থিক সহায়তা করা।
চিকিৎসক ও রোগির মধ্যে যে সম্পর্ক, নিচের কোন জোড়া সেই একই সম্পর্ক প্রকাশ করে?
Correct Answer:
ঘ: আইনজীবী : মক্কেল
Explanation:
চিকিৎসক ও রোগির মধ্যে যে সম্পর্ক, নিচের কোন জোড়া সেই একই সম্পর্ক প্রকাশ করে? সঠিক উত্তর আইনজীবী : মক্কেল # চিকিৎসক ও রোগির মধ্যে যে সম্পর্ক তা আইনজীবী ও মক্কেলের মধ্যে সম্পর্কের সাথে সাদৃশ্যপূর্ণ।# দুটোতেই প্রথমজন দ্বিতীয়জনকে পেশাগত সেবা দিয়ে থাকেন।# চিকিৎসক সেবা দিয়ে থকেন তার রোগীকে।# এবং আইনজীবী সেবা দিয়ে থাকেন তার মক্কেলকে।# তাই এখানে আইনজীবী ও মক্কেলের মধ্যে সম্পর্কই অধিক সামঞ্জস্যপূর্ণ।
BAPEX এর পূর্ণরূপ কি?
Correct Answer:
ক: Bangladesh Petroleum Exploration and Production Company Limited
Explanation:
BAPEX এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর Bangladesh Petroleum Exploration and Production Company Limited # BAPEX এর পূর্ণরূপ- Bangladesh Petroleum Exploration and production Company Limited. # BAPEX এর প্রতিষ্ঠাকালীন নাম- বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড। # BAPEX প্রতিষ্ঠিত হয়- ১৯৮৩ সালে। # BAPEX নামে নিবন্ধিত হয়- ১৯৮৯ সালে। # BAPEX এর সদর দপ্তর- সিদ্ধেশ্বরী, ঢাকা । # BAPEX এ পর্যন্ত ১২টি অনুসন্ধান কূপ খনন করে ৭টি গ্যাসক্ষেত্র আবিষ্কার করে।
‘জয় বাংলা' বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছে-
Correct Answer:
খ: হাইকোর্ট বিভাগ
Explanation:
‘জয় বাংলা' বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছে- সঠিক উত্তর হাইকোর্ট বিভাগ # জয় বাংলা হল একটি স্লোগান। # ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলা স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে গ্রহণের জন্য হাইকোর্ট রায় প্রদান করে। # এই রায় অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং সাংবিধানিক পদে যারা আছেন যেকোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য শেষে ‘জয় বাংলা' বলতে হয়।
1969 সালের গণ আন্দোলনের নিহতদের তালিকায় নেই-
Correct Answer:
ঘ: ফ্লাইট লেফট্যান্যান্ট মতিউর রহমান
Explanation:
1969 সালের গণ আন্দোলনের নিহতদের তালিকায় নেই- সঠিক উত্তর ফ্লাইট লেফট্যান্যান্ট মতিউর রহমান # ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান তৎকালীন পূর্ব পাকিস্তান তথা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ও ঐতিহাসিক মুক্তি সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। # আইয়ুব খানের পতন ঘটে এই অভ্যুত্থানের মাধ্যমে। # গণঅভ্যুত্থানে অধ্যাপক শামসুজ্জোহা, সার্জেন্ট জহুরুল হক, আসাদুজ্জামান আসাদ নিহত হন।
নীতিদর্শন নীচের কোন বিষয় নিয়ে আলোচনা করে?
Correct Answer:
খ: মানুষের সামাজিক আচরণের ভাল-মন্দ
Explanation:
নীতিদর্শন নীচের কোন বিষয় নিয়ে আলোচনা করে? সঠিক উত্তর মানুষের সামাজিক আচরণের ভাল-মন্দ # নীতিদশর্ন মানুষের সামাজিক আচরণের ভাল-মন্দ নিয়ে আলোচনা করে। # নীতিদর্শন (Ethics) হচ্ছে দর্শনের একটি শাখা। # এটা পদ্ধতিগতভাবে মানুষের ভাল-মন্দ আচরণ বিশ্লেষণ করে। # এটি মানুষের নৈতিকতা সম্পর্কিত বিষয়াবলি। যেমন-ভাল এবং মন্দ, সঠিক এবং ভুল, গুণ এবং দোষ, ন্যায় এবং অন্যায় প্রভৃতিও এর আলোচ্য বিষয় ।# নীতিদর্শন এ ধারণার ক্ষেত্রে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট (১৭২৪- ১৮০৪) কেন্দ্রীয় অবস্থানটি ধারণ করে আছেন।
বাংলাদেশ কয়টি আন্তর্জাতিক নদী রয়েছে?
Correct Answer:
ঘ: ৫৭
Explanation:
বাংলাদেশ কয়টি আন্তর্জাতিক নদী রয়েছে? সঠিক উত্তর ৫৭ # বাংলাাদেশ ভারত অভিন্ন নদীর সংখ্যা: যৌথ নদী কমিশন অনুযায়ী- ৫৪টি। বাংলাপিডিয়া অনুযায়ী- ৫৫ টি # বাংলাদেশের অন্ত:সীমান্ত নদী: বাংলাপিডিয়া মতে- ৫৭টি। উইকিপিডিয়ার মতে- ৫৮টি। # এর মধ্যে ৫৪ টি ভারতের সাথে বাকি ৩ টি (সাঙ্গু, মাতামুহুরী, নাফ) মায়ামারের সাথে। # ভারত, চীন ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদ -ব্রহ্মপুত্র (বাংলাপিডিয়ার তথ্য মতে)। # বাংলাদেশ ও মায়ানমাকে বিভক্তকারী নদী: নাফ। # বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদী: হাড়িয়াভাঙ্গা। # বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী: ১টি (পদ্মা)।
fill in the gaps(7):-
Correct Answer:
C: 2023
Explanation:
fill in the gaps(7):- Correct Answer 2023 # রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনায় ভিত্তি প্রস্তর হয়- ১৯৬১ সালে । # রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথম ইউনিটে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে- ২০২৩ সালে।
জহির রায়হানের ‘আরেক ফাল্গুন' রচিত হয়েছে-
Correct Answer:
খ: ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে
Explanation:
জহির রায়হানের ‘আরেক ফাল্গুন' রচিত হয়েছে- সঠিক উত্তর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে # জহির রায়হানের আসল নাম- মোহাম্মদ জহিরুল্লাহ ।# ভাষা আন্দোলনের পটভূমিতে জহির রায়হানের লেখা উপন্যাস- একুশে ফ্রেব্রুয়ারি ও আরেক ফাল্গুন। # জহির রায়হানের ‘আরেক ফাল্গুন' (১৯৬৯) বায়ান্নর রক্তস্নাত ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত কথামালা। # জহির রায়হানের প্রথম উপন্যাস: শেষ বিকেলে মেয়ে (১৯৬০)।
GSP এর পূর্ণরূপ কি?
Correct Answer:
ঘ: Generalized System of Preference
Explanation:
GSP এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর Generalized System of Preference # GSP এর পূর্ণরূপ- Generalized System of Preferences.# GSP অর্থ- মনোনয়নকৃত সাধারণ পদ্ধতি। # বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস বিনা শুল্কে তাদের বাজারে রপ্তানি করার অনুমতি প্রদান করে যা GSP নামে পরিচিত। # GSP সুবিধা বাতিল করে ২০১৩ সালে।
The present corporate name of Facebook is __.
Correct Answer:
C: Meta
Explanation:
The present corporate name of Facebook is __. Correct Answer Meta # ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। # ফেসবুক প্রতিষ্ঠত হয়- ৪ ফেব্রুয়ারি, ২০০৪ সালে। # ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। # ফেসবুকের করর্পোরেট সহযোগীর নাম: মেটা। # ফেসবুক মূল কোম্পানি মেটাভার্স তৈরী করে পুনঃব্র্যান্ড করে- ২৮ অক্টোবর, ২০২১ সালে।
"The Liberation of Bangladesh" রচনাটি কার?
Correct Answer:
খ: সুখওয়ান্ত সিং
Explanation:
"The Liberation of Bangladesh" রচনাটি কার? সঠিক উত্তর সুখওয়ান্ত সিং # মুক্তিযুদ্ধকালে ইস্টার্ন জোনের ভারতীয় সেনা কর্মকর্তা মেজর জেনারেল সুখওয়ান্ত সিং।# তার লেখা বই: দ্য লিবারেশন অব বাংলাদেশ, ইন্ডিয়াস ওয়ারস সিল ইনডিপেনডেন্টস।বিদেশী লেখক কর্তৃক রচিত কিছু মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ:লেখকরচিত গ্রন্থসুখওয়ান্ত সিংদ্য লিবারেশন অব বাংলাদেশঅ্যান্তনি মাসকারেনহাসদ্য রেপ অব বাংলাদেশগ্যারি জে ব্যাসদ্য ব্লাড টেলিগ্রাফ
বাংলাদেশের কৃষি ক্ষেত্রে ‘দোয়েল’ কিসের নাম?
Correct Answer:
খ: উন্নত জাতের ধান
Explanation:
বাংলাদেশের কৃষি ক্ষেত্রে ‘দোয়েল’ কিসের নাম? সঠিক উত্তর উন্নত জাতের ধান ধান- বি আর, ব্রি ধান, সোনার বাংলা, সুপার রাইস, আলোক-৬২১০গম -সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর, অগ্রণী, প্রতিভা ভুট্টা -শুভ্রা, বর্ণালী
আন্তর্জাতিক সংস্থা ‘জাতিসংঘে’ এর নামকরণ কে করেছিলেন?
Correct Answer:
গ: রুজভেন্ট
Explanation:
আন্তর্জাতিক সংস্থা ‘জাতিসংঘে’ এর নামকরণ কে করেছিলেন? সঠিক উত্তর রুজভেন্ট জাতিসংঘ নামকরণ করেন- ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট (যুক্তরাষ্ট্র), ১জানুয়ারি ১৯৪২ সালে। ওয়াশিংটন ডি.সি. সম্মেলন অনুষ্ঠিত হয়- ১ জানুয়ারি ১৯৪২ সালে, যুক্তরাষ্ট্র।জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে- ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়- সানফ্রান্সিসকো সম্মেলন।জাতিসংঘ সনদের রচয়িতা- আরকিরাড ম্যাকলেস । জাতিসংঘ দিবস পালিত হয়- ২৪ অক্টোবর।জাতিসংঘের ইংরেজি নাম- United Nation Organization.
‘নাৎসিবাদ’ এর প্রবর্তক কে?
Correct Answer:
ক: হিটলার
Explanation:
‘নাৎসিবাদ’ এর প্রবর্তক কে? সঠিক উত্তর হিটলার হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪থেকে ১৯৫৪ পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন।তার রাজনৈতিক দলের নাম- নাৎসি । • তিনি 'নাৎসিবাদ এর প্রবর্তক।নাৎসিবাদ ছিলো- বিংশ শতকে (জার্মানিতে)।গোপন পুলিশ বাহিনীর নাম- গেস্টাপো।
অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে শপথ গ্রহণ করেছিল?
Correct Answer:
গ: ১৭ এপ্রিল, ১৯৭১
Explanation:
অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে শপথ গ্রহণ করেছিল? সঠিক উত্তর ১৭ এপ্রিল, ১৯৭১ মুজিবনগর সরকার গঠিত হয়- ১০ এপ্রিল, ১৯৭১ সালে। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে- ১৭ এপ্রিল, ১৯৭১ সালেমুজিবনগর সরকারের মন্ত্রনালয় ছিল- ১২টিমুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন- ৬ জন।
ইসলামের ইতিহাসে কোনটি ‘আত্মরক্ষামূলক যুদ্ধ’ হিসেবে পরিচিত?
Correct Answer:
ক: বদর
Explanation:
ইসলামের ইতিহাসে কোনটি ‘আত্মরক্ষামূলক যুদ্ধ’ হিসেবে পরিচিত? সঠিক উত্তর বদর খন্দকের যুদ্ধ সংঘটিত হয়- ৫ হিজরী (৬২৭ খ্রিস্টাব্দ)।- খন্দকের যুদ্ধকে ইসলামের ইতিহাসে 'আত্মরক্ষমূলক যুদ্ধ' বলা হয়
‘দেশবন্ধু’ কার উপাধি?
Correct Answer:
ক: চিত্তরঞ্জন দাশ
Explanation:
‘দেশবন্ধু’ কার উপাধি? সঠিক উত্তর চিত্তরঞ্জন দাশ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ছিলেন একজন বাঙ্গালি আইনজীবী এবং রাজনীতিবিদ।চিত্তরঞ্জন দাশের উপাধি- দেশবন্ধু।চিত্তরঞ্জন দাশের প্রতিষ্ঠিত দলের নাম- স্বরাজ পার্টি।এ. কে. ফজলুল হকের উপাধি- শেরে বাংলা।সূর্যসেনের উপাধি- মাস্টারদা।সুভাষ চন্দ্র বসু উপাধি- নেতাজি।
সাদৃশ্য বিবেচনা করে সঠিক উত্তরটি বাছায় কর। মাইকেল মধুসূধন দত্তঃ কৃষ্ণকুমারীঃঃমুনীর চৌধুরী___
Correct Answer:
ক: রক্তাক্ত প্রান্তর
Explanation:
সাদৃশ্য বিবেচনা করে সঠিক উত্তরটি বাছায় কর। মাইকেল মধুসূধন দত্তঃ কৃষ্ণকুমারীঃঃমুনীর চৌধুরী___ সঠিক উত্তর রক্তাক্ত প্রান্তর মাইকেল মধুসূদন দত্ত- কৃষ্ণকুমারী । মুনীর চৌধুরী- রক্তাক্ত প্রান্তর।বিভূতিভষণ বন্দ্যোপাধ্যায়- পথের পাঁচালী।নুরুল মোমেন- নেমেসিস।সিকান্দার আবু জাফর- সিরাজউদ্দৌলা।
কোন প্রতিষ্ঠানের জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন?
Correct Answer:
ঘ: বিবিসি
Explanation:
কোন প্রতিষ্ঠানের জরিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন? সঠিক উত্তর বিবিসি ২০০৪ সালে বিবিসির বাংলা পরিসেবার মাধ্যমে 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' শিরোনামে একটি জরিপ পরিচালনা করে।• বিশ্বব্যাপী বাঙালিদের ভোটদানের ভিত্তিতে বিবিসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'সর্বশ্রেষ্ঠ বাঙালি' হিসেবে ঘোষণা করে।
সাদৃশ্য বিবেচনা করে সঠিক উত্তরটি বাছায় কর । স্বোপার্জিত স্বাধীনতাঃ ……ঃঃ সাবাস বাংলাদেশঃ নিতুন কুন্ড
Correct Answer:
ঘ: শামীম সিকদার
Explanation:
সাদৃশ্য বিবেচনা করে সঠিক উত্তরটি বাছায় কর । স্বোপার্জিত স্বাধীনতাঃ ……ঃঃ সাবাস বাংলাদেশঃ নিতুন কুন্ড সঠিক উত্তর শামীম সিকদার • স্বোপার্জিত স্বাধীনতা- শামীম সিকদার।• সাবাস বাংলাদেশ- নিতুন কুণ্ডু।• সৈয়দ আব্দুল্লাহ খালিদ- অপরাজেয় বাংলা।• নভেরা আহমেদ- চাইল্ড ফিলোসফার। • অলক রায়- সিরামিক সিম্পোজিয়াম ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ খেতাব কোনটি?
Correct Answer:
ক: বীর উত্তম
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ খেতাব কোনটি? সঠিক উত্তর বীর উত্তম প্রথম বীরশ্রেষ্ঠ ৭ জনদ্বিতীয় বীর উত্তম ৬৮ জনতৃতীয় বীর বিক্রম ১৭৪ জনচতুর্থ বীর প্রতীক ৪২৪ জন
‘এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল’ এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
ঘ: ইউলিয়াম জোন্স
Explanation:
‘এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল’ এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর ইউলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা হয়- ১৫ জানুয়ারি, ১৭৮৪ সালে।প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স। এর বর্তমান নাম- এশিয়াটিক সোসাইটি (কলকাতা)।
‘মদিনা সনদ’ কী?
Correct Answer:
গ: শান্তিচুক্তি
Explanation:
‘মদিনা সনদ’ কী? সঠিক উত্তর শান্তিচুক্তি ইতিহাসে প্রথম লিখিত সনদ- মদিনা সনদ । 'মদিনা সনদ' হল ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় গমনের পর নবী মুহাম্মাদ (সাঃ) কর্তৃক প্রণয়নকৃত একটি প্রাথমিক সংবিধান। মদিনা সনদ হলো- শান্তিচুক্তি । মদিনা সনদের ধারা- ৪৭টি (মতান্তরে ৫৩টি)।
কোন বিজ্ঞানীর জন্ম ভারতে ?
Correct Answer:
ক: এ পি জে আবুল আব্দুল কালাম
Explanation:
কোন বিজ্ঞানীর জন্ম ভারতে ? সঠিক উত্তর এ পি জে আবুল আব্দুল কালাম এ পি জে আব্দুল কালাম জন্ম ভারতে। - এ পি জে আব্দুল কালাম ভারতের ১২তম রাষ্ট্রপতি ছিলেন।মাকসুদুল আলম জন্ম বাংলাদেশে। আবদুস সালাম জন্ম পাকিস্তানে।জামাল নজরুল ইসলাম জন্ম বালাদেশে।
বঙ্গভঙ্গ কর্যকর হয় কোন সালে?
Correct Answer:
ক: ১৯০৫
Explanation:
বঙ্গভঙ্গ কর্যকর হয় কোন সালে? সঠিক উত্তর ১৯০৫ লর্ড কার্জন ১৯০৫ সালের ১ আসামের রাজধানী হয় ঢাকা। সেপ্টেম্বর বঙ্গভঙ্গ করেন। ফলে পূর্ববঙ্গ ও বঙ্গভঙ্গের ফলে রাখী বন্ধনের আয়োজন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গের প্রতিবাদে ব্যাপক আন্দোলনের মুখে ১২ ডিসেম্বর ১৯১১ লর্ড হার্ডিঞ্জের সুপারিশক্রমে রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন।
‘বেদ’ এর কয়টি ভাগ রয়েছে ?
Correct Answer:
ক: ৪ টি
Explanation:
‘বেদ’ এর কয়টি ভাগ রয়েছে ? সঠিক উত্তর ৪ টি হিন্দুদের আদি ও প্রধান ধর্মগ্রন্থ বেদ। বেদ অর্থ- প্রজ্ঞা বা জ্ঞান।বেদের রচয়িতা- বৈদিক ঋষিগণ। বেদ প্রধানত ৪ ভাগে বিভক্তযথা: ঋগবেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদবেদে মোট মন্ত্র আছে- ২০, ৩৭৯ টি
‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ কোন রাজনৈতিক ব্যক্তির আন্মজীবনী?
Correct Answer:
খ: মাওলানা আবুল কালাম আজাদ
Explanation:
‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ কোন রাজনৈতিক ব্যক্তির আন্মজীবনী? সঠিক উত্তর মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা আবুল কালাম আজাদ উপমহাদেশের আধুনিক সংবাদপত্র ধারার রূপকার। আবুল কালাম আজাদের আত্মত্মজীবনী- ইন্ডিয়া উইনস ফ্রিডম আবুল কালাম আজাদ হলেন- দ্বি-জাতি তত্ত্বের বিরোধী।
সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ শিল্পকর্মটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির আয়তন কত?
Correct Answer:
ক: ১২ লাক্ষ ৯২ হাজার বর্গফুট
Explanation:
সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ শিল্পকর্মটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির আয়তন কত? সঠিক উত্তর ১২ লাক্ষ ৯২ হাজার বর্গফুট বগুড়া শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমিতে ধানের চারা রোপনের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরী করা হয়।শসাচিত্রে বঙ্গবন্ধু চিত্রকর্মের আয়তন ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। সর্ববৃহৎ শস্যচিত্র (Largest Crop Field Mosaic) ক্যাটাগরিতে গিনেজ বুক অব ওয়ার্ল্ড এই প্রতিকৃতির স্বীকৃতি প্রদান করে।
বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কত?
Correct Answer:
ঘ: ৫০
Explanation:
বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কত? সঠিক উত্তর ৫০ বর্তমান জাতীয় সংসদের মোট আসন- ৩৫০ টি।সংবিধানের ১৫তম সংশোধনী (৩০ জুন, ২০১১) অনুযায়ী সংরক্ষিত নারীআসন ৪৫ থেকে ৫০ এ বৃদ্ধি করা হয়।
বাংলাদেশ সংবিধানের কোন তফসিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষ্ণ অন্তর্ভুক্ত করা হয়েছে?
Correct Answer:
খ: পঞ্চম
Explanation:
বাংলাদেশ সংবিধানের কোন তফসিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষ্ণ অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর পঞ্চম প্রথম তফসিল অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন দ্বিতীয় তফসিল রাষ্ট্রপতি নির্বাচন (বিলুপ্তি)তৃতীয় তফসিল শপথ ও ঘোষণাচতুর্থ তফসিল ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলীপঞ্চম তফসিল ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ঢাকার রেসকোর্স | ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ ।ষষ্ঠ তফসিল ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাত শেষে অর্থাৎ ২৬ মার্চ | প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা।৭ম তফসিল ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে মুজিবনগরসরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র ।
মাদার তেরেসা কোন দেশের নাগরিক ছিলেন?
Correct Answer:
খ: আলবেনিয়া
Explanation:
মাদার তেরেসা কোন দেশের নাগরিক ছিলেন? সঠিক উত্তর আলবেনিয়া মাদার তেরেসা ছিলেন একজন ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক। ২৭ আগস্ট ১৯১০ সালে মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে একটি আলব্রেরীয় পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯২৮ সালে তিনি ভারতে আসেন এবং ১৯৫২ সালে তিনি কলকাতায় আশ্রয় ও সেবা কেন্দ্র স্থাপন করে যা পরে নির্মল হৃদয় নামে পরিচিত হয়। কুষ্ঠরোগের জন্য শান্তি নগর স্থাপন করেন। ১৯৭৯ সালে ১৭ অক্টোবর নোবেল পান। - ১৯৯৭ সালে তিনি মারা যান।
ডাকওঅথ-লুইস-স্টারন পদ্ধতি কী?
Correct Answer:
গ: ক্রিকেটের একটি নিয়ম
Explanation:
ডাকওঅথ-লুইস-স্টারন পদ্ধতি কী? সঠিক উত্তর ক্রিকেটের একটি নিয়ম ডাকওঅর্থ-লুইস-স্টারন পদ্ধতি ক্রিকেটের একটি নিয়ম ।এ পদ্ধতি প্রথম ব্যবহার হয়- ১৯৯৭ সালে।আইসিসি এ পদ্ধতি গ্রহণ করে- ১৯৯৯ সালে, স্বীকৃতি দেয়- ২০০১ সালে।এ পদ্ধতিতে প্রথম বিজয়ী দল- জিম্বাবুয়ে।
‘সুরক্ষা’ অ্যাপটি কি বিষয়ক?
Correct Answer:
খ: টিকা বিষয়ক
Explanation:
‘সুরক্ষা’ অ্যাপটি কি বিষয়ক? সঠিক উত্তর টিকা বিষয়ক করোনার টিকা সারা দেশে সুষমভাবে বন্টনের লক্ষ্যে সরকার সুরক্ষা অ্যাপচালু করে- ১৮ ফেব্রুয়ারি, ২০২১ সালে।বিশ্বে ৫৪তম দেশ হিসেবে করোনা টিকাদান কর্মসূচী উদ্বোধন করা হয়-২৭ জানুয়ারি, ২০২১ সালে।সারা দেশে করোনা টিকা উদ্বোধন করা হয়- ৭ ফেব্রুয়ারি, ২০২১ সালে।
সাহিত্যে নোবেল পুরষ্কার প্রত্যাখ্যান করেছিলেন কে?
Correct Answer:
ঘ: জ্য পল সার্ত্রে
Explanation:
সাহিত্যে নোবেল পুরষ্কার প্রত্যাখ্যান করেছিলেন কে? সঠিক উত্তর জ্য পল সার্ত্রে স্বেচ্ছায় নোবেল ত্যাগ করেন- ২ জন।• জাঁ পল সার্ত্রে (ফ্রান্স): ১৯৬৪ সালের সাহিত্যে নোবেল জয়ী।•লি ডাক থো (ভিয়েতনাম): ১৯৭৩ সালে শান্তিতে নোবেল জয়ী। সরকারের চাপে নোবেল প্রত্যাখ্যান করে- ৪জন।• রিচার্ড বুক, অ্যাডলফ বুটেনান্ট ও গেরহার্ড ডোমাক (জার্মানি))•বরিস পাস্তরনাক (রাশিয়া): ১৯৫৮ সালে।
জো বাইডেন মার্কিন যুক্তরাষ্টের কত তম প্রেসিডেন্ট?
Correct Answer:
খ: ৪৬তম
Explanation:
জো বাইডেন মার্কিন যুক্তরাষ্টের কত তম প্রেসিডেন্ট? সঠিক উত্তর ৪৬তম যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ২০২০ সালে ৩ নভেম্বর অনুষ্ঠিত ৫৯তম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
কম্পিউটার ভাইরাস কিয়া?
Correct Answer:
গ: ক্ষতিকারক প্রোগ্রাম
Explanation:
কম্পিউটার ভাইরাস কিয়া? সঠিক উত্তর ক্ষতিকারক প্রোগ্রাম কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।ভাইরাস নামকরণ করে- গবেষক ফ্রেডারিক কোহেন।বিশ্বব্যাপি বিপর্যয় সৃষ্টিকারী চেরনোবিল ভাইরাস কম্পিউটারে আক্রমন করে- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে।
ঢাকায় অবস্থিত ‘লালবাগ কেল্লা’ নির্মান শুরু করেছিলেন কে?
Correct Answer:
ক: আযম শাহ
Explanation:
ঢাকায় অবস্থিত ‘লালবাগ কেল্লা’ নির্মান শুরু করেছিলেন কে? সঠিক উত্তর আযম শাহ হুসেনী দালান নির্মাণ করেন- মীর মুরাদ ।ইসলাম খান ঢাকার নাম রাখেন- জাহাঙ্গীরনগর।বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন- ইসলাম খান। দোলাই খাল খনন করেন- ইসলাম খান।ঢাকার ছোট কাটরা/ লালবাগ কেল্লা নির্মাণ করেন- শায়েস্তা খান। চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন- সুবেদার শায়েস্তা খান।
‘মাশরুম’ কী?
Correct Answer:
খ: ফাঙ্গাস
Explanation:
‘মাশরুম’ কী? সঠিক উত্তর ফাঙ্গাস মাশরুম এক ধরণের ছত্রাক (ফাঙ্গাস) উদ্ভিদ।বিশ্বে খাবার উপযোগী মাশরুম উৎপাদনে শীর্ষে রয়েছে- গণচীন ।বিশ্বে মাশরুম আছে প্রায় ১৪ হাজার প্রজাতির কৃত্রিম রং আবিষ্কারের আগে রঙের প্রধান উৎস ছিল মাশরুম।
কোন পানিতে অক্সিজেনের পরিমান বেশি?
Correct Answer:
ঘ: নদীর
Explanation:
কোন পানিতে অক্সিজেনের পরিমান বেশি? সঠিক উত্তর নদীর নদীর পানিতে দ্রবীভূত লবনের পরিমান শতভাগ পরিশুদ্ধ পানির থেকে বেশী এবং সমুদ্রের পানির মধ্যে দ্রবীভূত লবণের থেকে কম। এ কারণে নদীর পানিতে অক্সিজেনের পরিমান বেশি থাকে।
‘অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা যেন তারে তৃণ সম দহে’ - কবিতার চরণটি কার?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা যেন তারে তৃণ সম দহে’ - কবিতার চরণটি কার? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখিত চরণটি রবীন্দ্রনাথ ঠাকুর এর 'নৈবেদ্য' কাব্যগ্রন্থের 'ন্যায়পন্ড'।কবিতা থেকে নেওয়া হয়েছেরবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন- ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ (৭ মে. ১৮৬১ খ্রিঃ) সালে কলকতায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে।• তার প্রথম প্রকাশিত উপন্যাস- বৌ ঠাকুরাণীর হাট।* প্রথম প্রকাশিত নাটক- রুদ্রচণ্ড: প্রথম প্রকাশিত ছোটগল্প- ভিখারিণী। • প্রথম গ্রন্থ বা প্রথম কাব্যগ্রন্থ- কবি-কাহিনী।• রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান- ১৯১৩ সালের নভেম্বর মাসে। * রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম- ভানুসিংহ ঠাকুর।
চৌচির উপন্যাসটি কার লেখা?
Correct Answer:
ক: আবুল ফজল
Explanation:
চৌচির উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর আবুল ফজল চৌচির উপন্যাসটি রচয়িতা- সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল ফজল।• চৌচির উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৩৪ সালে।• আবুল ফজল জন্ম গ্রহণ করেন- ১৯০৩ সালের ১ জুলাই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।• আবুল ফজল 'বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ।• সাহিত্যিক আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন।• তার প্রকাশিত উপন্যাস সমূহ- রাঙ্গাপ্রভাত, চৌচির, প্রদীপ ও পতঙ্গ,জীবন পথের যাত্রী
শিখদের ধর্ম গ্রন্থের নাম কি?
Correct Answer:
ঘ: গ্রন্থসাহেব
Explanation:
শিখদের ধর্ম গ্রন্থের নাম কি? সঠিক উত্তর গ্রন্থসাহেব শিখ হল একটি সর্বেশ্বর বাদী ভারতীয় ধর্ম।শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন। ভারতের পাঞ্জাব অঞ্চলে গুরুনানক। শিখ ধর্মগ্রন্থের নাম- গ্রন্থ সাহেব।এ ধর্মের মূলকথা নিরাকার এক ঈশ্বরের উপাসনা করা। শিখ ধর্মে কোন জাতিভেদ নেই, সবাই সমান ।শিখদের প্রধান মন্দির পাঞ্জাবের অমৃতস্বরের স্বর্ণমন্দির।বাংলাদেশের শিখ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উপসনালয়- 'গুরুদুয়ারা নানক শাহী"।
দার্শনিকদের ক্ষেত্রে কোনটি কালানুক্রমিক সঠিক বিন্যাস?
Correct Answer:
গ: সক্রেটিস, প্লেটো, এরিস্টটল
Explanation:
দার্শনিকদের ক্ষেত্রে কোনটি কালানুক্রমিক সঠিক বিন্যাস? সঠিক উত্তর সক্রেটিস, প্লেটো, এরিস্টটল সক্রেটিসের ছাত্র- প্লেটোপ্লেটোর ছাত্র- এরিস্টটলএরিস্টটলের ছাত্র- আলেকজান্ডার মনে রাখতে ব্যবহার করুন: SPAA S= Socrates, P= Plato, A = Ariototle, A= Alexander,
‘অর্থনৈতিক সমীক্ষা ২০১৯’ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
Correct Answer:
খ: ৭২ বছর
Explanation:
‘অর্থনৈতিক সমীক্ষা ২০১৯’ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? সঠিক উত্তর ৭২ বছর বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২২ অনুযায়ী-• বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯২ লক্ষ।• জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৭%।• জনসংখ্যার ঘনত্ব- ১১৪০ জন (প্রতি বর্গকিলোমিটার)। জিডিপি'র প্রবৃদ্ধির হার- ৭.২৫%• গড় আয়ু: ৭২.৮ বছর (নারী-৭৪.৫ বছর; পুরুষ ৭১.১ বছর)।• মাথাপিছু আয়- ২৮২৪ মার্কিন ডলার।
শেখ হাসিনার জীবন ভিত্তিক ‘হাসিনাঃ এ ডটার্স টেল’ কোন ধরণের শিল্পকর্ম?
Correct Answer:
ঘ: ডকুড্রামা
Explanation:
শেখ হাসিনার জীবন ভিত্তিক ‘হাসিনাঃ এ ডটার্স টেল’ কোন ধরণের শিল্পকর্ম? সঠিক উত্তর ডকুড্রামা শেখ হাসিনা জীবনভিত্তিক 'হাসিনা: এ ডটাস টেল' হচ্ছে- ডকুড্রামা। * এটি বাংলা পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র (দৈর্ঘ্য ৭০ মিনিট)।• পরিচালক- রেজাউর রহমান খান পিপলু।• ট্রেলারটির ধারা বর্ণনা করেছেন- শেখ রেহানা।• নির্মাতা প্রতিষ্ঠান- গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ডইনফরমেশন (সিআরআই) ও অ্যাপল বক্স ফিলাস ।চিত্রগ্রাহক- সাদিক আহমেদ।
একুশের প্রথম কবিতার রচয়িতা কে?
Correct Answer:
খ: মাহবুব আলম চৌধুরী
Explanation:
একুশের প্রথম কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর মাহবুব আলম চৌধুরী একুশের প্রথম কবিতার রচয়িতা- মাহবুব আলম চৌধুরী। • মাহবুব আলম চৌধুরী একজন কবি, সাংবাদিক এবং ভাষা সৈনিক।• ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা- কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।"• ১৯৫২ সালের ১২ ফেব্রুয়ারী ১৭ পৃষ্ঠার একটি বইতে এই কবিতা ছাপা হয়।