হিসাববিজ্ঞান MCQs

Showing 50 questions (Total: 2663)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #1

বিজ্ঞাপন খরচ যা চার বছরের জন্য প্রদান করা হয়েছে। এটি কোন ধরণের ব্যয় ?

ক: মূলধনজাতীয় ব্যয়
খ: মুনাফাজাতীয় ব্যয়
গ: চলতি ব্যয়
ঘ: বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #2

সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় কালে কোন বিষয়টি বিবেচিত হয় না ?

ক: বার্ষিক মুদ্রাস্ফীতির হার
খ: সম্পত্তির ক্রয়মূল্য
গ: ভগ্নাবশেষ মূল্য
ঘ: সম্পত্তির মেয়াদ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #3

প্রারম্ভিক মজুদ বেশি দেখানো হলে, বেশি দেখানো হবে –

ক: সম্পত্তি
খ: বিক্রিত পণ্যের ব্যয়
গ: মোট মুনাফা
ঘ: মালিকানা স্বত্ব
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #4

পরিমেলবন্ধের কয়টি ধারা?

ক: ৩ টি
খ: ৪টি
গ: ৬ টি
ঘ: ৭ টি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #5

”জেটিসন “ শব্দটি জড়িত-

ক: জীবন বীমার সাথে
খ: নৌ বীমার সাথে
গ: ডাক বীমার সাথে
ঘ: সাধারণ বীমার সাথে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #6

”সি.ডি.বি.এল” সম্পৃক্ত কার সাথে ?

ক: নিকাশঘর
খ: শেয়ার বাজার
গ: ব্যাংক হার
ঘ: বৈদেশিক বিনিময়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #7

মাসলোর চাহিদা সোপান তত্ত্বে সর্বোচ্চ ধাপ কোনটি ?

ক: আত্ম-তৃপ্তি
খ: আত্ম-সম্মান
গ: আত্ম-প্রতিষ্ঠা
ঘ: আত্ম-নিয়ন্ত্রণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #8

উদ্দেশ্যের সাথে তুলনা করে বিচ্যুতির কারণ খঁজে বের করা ও সংশোধনমূলক ব্যবস্থা নেয়া একজন ব্যবস্থাপকের নিচের কোন কার্যের সাথে সংশ্লিষ্ট ?

ক: পরিল্পনা
খ: সমন্বয় সাধন
গ: সংগঠন
ঘ: নিয়ন্ত্রণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #9

একটি চেক প্রস্তুতের তারিখ হতে কতদিন পর্যন্ত বৈধ থাকে ?

ক: ৩০ দিন
খ: ৪৫ দিন
গ: ৯০ দিন
ঘ: ১৮০ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #10

সময়গত প্রতিবন্ধকতা দূর করে কোনটি ?

ক: বীমা
খ: পরিবহণ
গ: গুদামজাতকরণ
ঘ: ব্যাংক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #11

শেয়ার হতে প্রাপ্ত আয়কে কি বলে ?

ক: লভ্যাংশ
খ: সুদ
গ: মুনাফা
ঘ: আয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #12

কমিটি সমার্থক বহির্ভূত এমন শব্দ নিচের কোনটি?

ক: বোর্ড
খ: টাস্কফোর্স
গ: কমিশন
ঘ: সংগঠন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #13

১৯৩২ সালের অংশীদারি আইনের কোন ধারায় অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে?

ক: ৪
খ: ৩
গ: ২
ঘ: ১
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #14

লেনদেনের ধরন অনুযায়ী ই-রিটেইলিং সাধারণত কোন ধরনের হয়ে থাকে?

ক: B2G
খ: B2C
গ: C2B
ঘ: B2B
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #15

ক্ষতিপূরণের নীতি কোন ধরনের বিমার ক্ষেত্রে প্রযোজ্য নয়?

ক: জীবন বিমা
খ: অগ্নি বিমা
গ: নৌ-বিমা
ঘ: দুর্ঘটনা বিমা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #16

ব্যাংক হার ও বাজার সুদের হারের সম্পর্ক-

ক: শুন্য
খ: পরিপূরক
গ: ঋণাত্মক
ঘ: ধনাত্মক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #17

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের নিজস্ব অর্থায়নে পৃথক ভবন নির্মাণের পরিকল্পনা-

ক: স্ট্রাটেজিক পরিকল্পনা
খ: স্থায়ী পরিকল্পনা
গ: একার্থক পরিকল্পনা
ঘ: বিভাগীয় পরিকল্পনা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #18

'Stock Split' এর উদ্দেশ্য কী?

ক: মূলধন বৃদ্ধি
খ: মালিকানা বৃদ্ধি
গ: সম্পদ বৃদ্ধি
ঘ: বিনিয়োগ যোগ্যতা বৃদ্ধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #19

মিউটিলেটেড চেক কাকে বলে?

ক: ভবিষ্যৎ তারিখের চেক
খ: দুই বা ততোধিক অংশে বিচ্ছন্ন চেক
গ: তারিখবিহীন চেক
ঘ: জালিয়াতি চেক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #20

’নিকটতম কারণ’ শব্দের পরিভাষা কোনটি?

ক: Causa Near
খ: Causa Proxima
গ: Utmost Cause
ঘ: Principal Cause
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #21

আন্তর্জাতিক বিনিময় হারে স্থিতিশীলতা রক্ষা করে কোন প্রতিষ্ঠান?

ক: IMF
খ: WB
গ: ADB
ঘ: IBRD
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #22

স্মারকলিপিতে কয়টি প্রধান ধারা থাকে?

ক: ২টি
খ: ৩টি
গ: ৪টি
ঘ: কোনোটিই নয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #23

’কর অবকাশ’ কোন ধরনের শিল্প সহায়তা?

ক: উদ্দীপনামূলক
খ: উৎসাহমূলক
গ: সমর্থনমূলক
ঘ: সংরক্ষণমূলক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #24

অগ্নি বিমা কোন ধরনের চুক্তি?

ক: ক্ষতিপূরণের চুক্তি
খ: নিশ্চয়তার চুক্তি
গ: বহুপাক্ষিক চুক্তি
ঘ: শর্তহীন চুক্তি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #25

’যশ ও খ্যাতি’ কোন ব্যবসায় পরিবেশর অন্তর্ভূক্ত?

ক: রাজনৈতিক পরিবেশ
খ: সামাজিক পরিবেশ
গ: ধর্মীয় পরিবেশ
ঘ: সাংস্কৃতিক পরিবেশ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #26

কর্মীদের চাকরি সংক্রান্ত শর্তাবলি কোথায় উল্লেখ করা হয়?

ক: আবেদনপত্রে
খ: যোগদানপত্রে
গ: নিয়োগপত্রে
ঘ: বিজ্ঞপ্তিতে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #27

গ্যান্ট চার্ট নিচের কোনটির সাথে সম্পৃক্ত?

ক: সময়
খ: ব্যয়
গ: সময় ও ব্যয়
ঘ: কোনোটিই নয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #28

কু-ঋণ সঞ্চিতি কোন জাতীয় হিসাব?

ক: ব্যয়
খ: আয়
গ: সম্পদ
ঘ: স্বত্বাধিকার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #29

যদি বিক্রয়ের পরিমাণ ১৬,৮০০ টাকা এবং ক্রয় মূল্যের উপর মুনাফা হার ১২% হয়, তবে বিক্রীত পণ্যের ব্যয় কত?

ক: ১৫,০০০
খ: ৭৫,০০০
গ: ৭৩,০০০
ঘ: ৭০,০০০
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #30

প্রাকৃতিক সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলা হয়?

ক: অবলোপন
খ: অবচয়
গ: অবনমন খরচ
ঘ: নিঃশেষ খরচ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #31

কোন বিপনির মালিক নির্দিষ্ট উৎপাদক ছাড়া অন্য কোন ব্যবসায়ী বা উৎপাদকের পণ্য বিতরণ করতে পারে না?

ক: বিভাগীয় বিপণি
খ: অধি বিপণি
গ: বিপণি মালা
ঘ: বিপণি সংযুক্ত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #32

প্রারম্ভিক মজুত ৭৫০ টাকা, ক্রয় ১০,০০০ টাকা, ক্রয় ফেরত ৩০০টাকা, বিক্রয় ৫,০০০ টাকা, বিক্রয় ফেরত ৩৫০ টাকা এবং সমাপনী মজুত ৫,৮০০ টাকা হলে সমন্বিত ক্রয় কত?

ক: ১০,৪০০
খ: ৬,৪০০
গ: ৪,৬৫০
ঘ: ৫,৮০০
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #33

বাংলাদেশের প্রচলিত বিধান অনুযায়ী প্যাটেন্ট সনদের সময়কাল-

ক: ১২ বছর
খ: ১৪ বছর
গ: ১৬ বছর
ঘ: ১৮ বছর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #34

ডেবিট জের প্রকাশ করে এমন একটি হিসাবে ৫০০ টাকা কম দেখানো হয়েছে। ভুলটি সংশোধন করতে হিসাব বইতে-

ক: ৫০০ টাকা ডেবিট করতে হবে
খ: ৫০০ টাকা ক্রেডিট করতে হবে
গ: ১০০০ টাকা ডেবিট করতে হবে
ঘ: ১০০০ টাকা ক্রেডিট করতে হবে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #35

রূপান্তর ব্যয় কী?

ক: প্রত্যক্ষ মজুরি ও প্রশাসনিক ব্যয়
খ: প্রত্যক্ষ মজুরি ও কারখানা উপরি ব্যয়
গ: প্রত্যক্ষ কাঁচামাল ও বাণিজ্যিক ব্যয়
ঘ: A ও B
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #36

কোনটির উপর অবচয় ধরা যায় না?

ক: আসবাবপত্র
খ: যন্ত্রপাতি
গ: ভূমি
ঘ: কম্পিউটার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #37

দেনাদারের কাছ থেকে পাওনা টাকা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করার জন্য যে পরিমাণ ছাড় দেওয়া হয় তাকে বলে-

ক: প্রদত্ত বাট্টা
খ: প্রাপ্ত বাট্টা
গ: নগদ বাট্টা
ঘ: কারবারি বাট্টা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #38

জীবনবিমা কোন জাতীয় পণ্য?

ক: অযাচিত
খ: শিল্প
গ: ভোগ্য
ঘ: জরুরী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #39

কোনটি বাজারজাতকরণের আওতাভূ্ত নয়?

ক: তথ্য সংগ্রহ
খ: ঝুঁকি গ্রহণ
গ: মোড়কিকরণ
ঘ: মান নিয়ন্ত্রণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #40

পণ্যের উপযোগ নিঃশেষকারী কে?

ক: উৎপাদক
খ: ক্রেতা
গ: বিক্রেতা
ঘ: ভোক্তা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #41

ব্যাংকে গচ্ছিত টাকার ঝুঁকি বহনকরী কে?

ক: সরকার
খ: কেন্দ্রীয় ব্যাংক
গ: ব্যাংক নিজেই
ঘ: আমানতকারী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #42

নিচের কোন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়?

ক: জীবন
খ: নৌ
গ: অগ্নি
ঘ: গবাদিপশু
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #43

নিচের কোনটি অদৃশ্য লেনদেন?

ক: কমিশন প্রাপ্তি
খ: যন্ত্রপাতির অবচয়
গ: বাট্টা প্রদান
ঘ: বাকিতে ক্রয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #44

X কোম্পানি ২০১৩ সালে ১,০০,০০০ টাকার কাঁচামাল ব্যবহার করে । উক্ত সালে তারা ৮০,০০০ টাকা প্রত্যক্ষ মজুরি ও ২০,০০০ টাকা পরোক্ষ মজুরি বাবদ পরিশোধ করে। কারখানা উপরিব্যয় ৫০,০০০ টাকা হলে রূপান্তর ব্যয় কত টাকা হবে।

ক: ২০,০০০
খ: ৫০,০০০
গ: ৮০,০০০
ঘ: ১,৫০,০০০
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #45

বার্ষিক ১০% হারে ১,২০,০০০ টাকা মূল্যের ১টি মেশিনের ১ মাসে অবচয় কত টাকা হবে?

ক: ১,২০০ টাকা
খ: ১,০০০ টাকা
গ: ১২,০০০ টাকা
ঘ: ১২০ টাকা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #46

লেনদেন ও ঘটনার মধ্যে সম্পর্ক কী?

ক: প্রতিটি ঘটনা লেনদেন, কিন্তু প্রতিটি লেনদেন ঘটনা নয়
খ: প্রতিটি ঘটনােই লেনদেন
গ: প্রতিটি লেনদেন ঘটনা, কিস্তু প্রতিটি ঘটনা লেনদেন নয়
ঘ: উপরের কোনোটিই নয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #47

নিচের কোনটি খতিয়ান অন্তর্ভূক্ত হয় না?

ক: ক্রয়
খ: নগদ বাট্টা
গ: কারবরি বাট্টা
ঘ: বিক্রয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #48

’১২/১০, নিট-৩০’-এর শর্তে বাট্টা হার কত হবে?

ক: ১০%
খ: ১২%
গ: ২%
ঘ: ২২%
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #49

ক্রয়-বিক্রয় হিসাবের ডেবিট উদ্বৃত্ত বলতে কি বোঝায়?

ক: মোট লোকসান
খ: নীট লোকসান
গ: মোট লাভ
ঘ: নীট লাভ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (C Unit) #50

তারল্যতা ও মুনাফাযোগ্যতার সম্পর্ক হলো-

ক: ঋণাত্মক
খ: ধনাত্মক
গ: শূন্য
ঘ: উপরের কোনোটিই নয়
← Previous Page 1 of 54 Next →