হিসাববিজ্ঞান MCQs

Showing 50 questions (Total: 2663)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2551

আর্থিক বিবরণীতে সংযুক্ত টীকায় যে তথ্য প্রদর্শন করা হয়, তা করার কারণ---

ক: Matching Principle
খ: Cost Principle
গ: Full Disclosure Principle
ঘ: Revenue Recognition Principle
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2552

একটি মজুদ পণ্যের ক্রয় মূল্য ২১,২৫০/- টাকা ও বাজার মূল্য ১৫,০০০/- টাকা যা বছর শেষে মজুদ পণ্য গণনা থেকে বাদ পড়ে গেছে। এটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ঐ ব্যবসায়ের মুনাফায় কি প্রভাব পড়বে?

ক: মুনাফা ২১,২৫০/-টাকা কমবে
খ: মুনাফা ১৫,০০০/- টাকা বাড়বে
গ: মুনাফা ৬,২৫০/- টাকা বাড়বে
ঘ: মুনাফা ১৫,০০০/- টাকা কমবে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2553

বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বইতে সম্ভাব্য পরিবর্তন হবে -----

ক: সম্পদ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি
খ: দায় বৃদ্ধি এবং ব্যয় হ্রাস
গ: দায় বৃদ্ধি এবং আয় হ্রাস
ঘ: সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2554

উৎপাদনের পরিমান বৃদ্ধি পেলে একক প্রতি মোট উৎপাদন ব্যয় হ্রাস পাওয়ার কারণ----

ক: মোট পরিবর্তনশীল খরচ হ্রাস পায়
খ: একক প্রতি পরিবর্তনশীল খরচ হ্রাস পায়
গ: মোট স্থায়ী খরচ হ্রাস পায়
ঘ: একক প্রতি স্থায়ী খরচ হ্রাস পায়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2555

Diminishing Balance Method এ অবচয় হিসাব করা হয়-----

ক: Market Value এর উপর
খ: Cost Price এর উপর
গ: Book Value এর উপর
ঘ: Scrap Value এর উপর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2556

স্টক লভ্যাংশ এবং বোনাস শেয়ার----------

ক: Synonymous
খ: Anonymous
গ: Different terms
ঘ: সব কয়টি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2557

আয়ের কত অংশ লভ্যাংশ হিসেবে বন্টন করা হয়েছে তা নিচের কোন অনুপাত (Ratio) ব্যাখ্যা করে?

ক: Debt-Equity Ratio
খ: Pay Out Ratio
গ: Earning Yield
ঘ: Dividend Debt Ratio
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2558

একটি কোম্পানী ২০,০০০/-টাকায় একটি গাড়ী ক্রয় করে চার (৪) বছর মেয়াদে অবচয় দেখানোর পরিকল্পনা গ্রহণ করলো। কোম্পানী মনে করে চার (৪) বছর পর গাড়ীটি ১,০০০/-টাকায় বিক্রয় করা যাবে। Sum of the Years Digit (SYD) পদ্ধতিতে অবচয় হিসাব করা হলে তৃতীয় বছরের অবচয়ের পরিমান হবে------

ক: ৩,৮০০/-টাকা
খ: ৬,০০০/-টাকা
গ: ৫,৭০০/- টাকা
ঘ: ২,৩৭৫/-টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2559

একটি লাভ উপার্জনকারী কোম্পানীর মুনাফা হলে Income Summary Account ক্লোজ করার জন্যে নিচের কোন জাবেদা দাখিলার প্রয়োজন হয়?

ক: Income Summary Dr. Retained Earnings Cr.
খ: Retained Earnings Dr. Income Summary Cr.
গ: Income Summary Dr. Drawing Cr.
ঘ: Drawing Dr. Income Summary Cr.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2560

লভ্যাংশ প্রদান Cash Flow Statement এর কোন section এ দেখানো হয়?

ক: Operating Section
খ: Investment Section
গ: Financing Section
ঘ: B এবং C
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2561

নিচের কোনটি উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য?

ক: ব্যয় হ্রাস
খ: ব্যয় সমন্বয়
গ: ব্যয় নির্বাহ
ঘ: ব্যয় সংরক্ষণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2562

নিচের কোন খরচ কখনো আয়-ব্যয় বিবরণীতে খরচ হিসেবে উপস্থাপন করা হয় না?

ক: Dividend expense
খ: Income-tax expense
গ: Depreciation expense
ঘ: Outstanding expense
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2563

নিচের কোনটি স্বল্পমেয়াদী তারল্যের মাপকাঠি হিসেবে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ন?

ক: Current Ratio
খ: Acid Test Ratio
গ: Inventory Turnover Ratio
ঘ: Receivable Turnover Ratio
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2564

প্রকৃত বায়ের ভিত্তিতে হিসাবের খাতায় লেনদেন রেকর্ড করার কারন -----

ক: Double Entry Concept
খ: Historical Cost Concept
গ: Going Concern Concept
ঘ: Money Measurement Concept
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2565

বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের অতিরিক্ত টাকা কোন হিসাবে স্থানান্তর করতে হবে?

ক: মূলধন সঞ্চিতি হিসাব
খ: সংরক্ষিত মূলধন হিসাব
গ: রাজৰ সঞ্চিতি হিসাব
ঘ: সাধারণ সঞ্চিতি হিসাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2566

Y কোম্পানীর একক প্রতি বিক্রয় মূল্য একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ও মোট স্থির ব্যয় যথাক্রমে ১২০/- টাকা, ৭২/-টাকা, ও ৩,৮৪,০০০/-টাকা। কোম্পানীটি ৪৮,০০০/- টাকা মুনাফা অর্জন করতে চাইলে কত একক পণ্য বিক্রয় করতে হবে?

ক: ৮০০০ ইউনিট
খ: ৯০০০ ইউনিট
গ: ১০০০০ ইউনিট
ঘ: ৩২০০ ইউনিট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2567

নিচের কোনটির জন্যে সমন্বয় জাবেদার প্রয়োজন হয় না?

ক: অগ্রিম ভাড়া
খ: বকেয়া খরচ
গ: অর্জিত আয়
ঘ: অবচয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2568

নিচের কোনটি আর্থিক হিসাববিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী?

ক: Potential Investor
খ: Creditor
গ: Banker
ঘ: Government Official
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2569

X কোম্পানী ভুলক্রমে অগ্রিম বীমা ৪০,০০০/- টাকা সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কি হবে?

ক: সম্পত্তি বেশি দেখানো হবে
খ: সম্পত্তি কম দেখানো হবে
গ: দায় বেশি দেখানো হবে
ঘ: দায় কম দেখানো হবে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2570

প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ ও বিক্রয়কৃত পণ্যের ব্যয় যথাক্রমে ২৫,০০০/- টাকা, ২০,০০০/-টাকা ও ৭৫,০০০/- টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত?

ক: ৪৫,০০০/- টাকা
খ: ৯৫,০০০/- টাকা
গ: ১,০০,০০০/-টাকা
ঘ: ১,২০,০০০/- টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2571

নিম্নের কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেয়া হয়?

ক: প্রদেয় বেতন
খ: মূলধন
গ: অগ্রিম ভাড়া
ঘ: অনুপার্জিত কমিশন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2572

নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়?

ক: আয় বিবরণী
খ: নগদ প্রবাহ বিবরণী
গ: মূল্য সংযোজন বিবরণী
ঘ: আর্থিক অবস্থার বিবরণী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2573

আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলতঃ----।

ক: অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্যে
খ: বহিঃস্থ ব্যবহারকারীদের জন্যে
গ: নিরীক্ষকদের জন্যে
ঘ: ব্যবস্থাপকদের জন্যে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2574

নিচের কোনটি অভ্যন্তরীন দায়?

ক: Capital
খ: Net income
গ: Retained earnings
ঘ: Reserve
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2575

হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল সংঘটিত হয় তাকে কি ভুল বলে?

ক: লেখার ভুল
খ: নীতিগত ভুল
গ: দাখিলার ভুল
ঘ: বাদ পরার ভুল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2576

সংরক্ষিত আয় কে বিবেচনা করা হয়---

ক: ব্যবস্থাপনার দায়
খ: কোম্পানির সম্পদ
গ: কোম্পানির দায়
ঘ: A এবং C
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2577

দুইজন অংশীদারের মুনাফা বণ্টন অনুপাত ২ : ১। তৃতীয়জনকে২৫অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে তারা ব্যবসায়ের নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত?

ক: ২ : ১ : ২
খ: ১০ : ৫ : ৬
গ: ৪ : ২ : ১
ঘ: ২ : ১ : ১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (C Unit) #2578

পাওনাদারকে ৫,৩২০/-টাকার দেয়া চেক ভুলে নগদ বইতে ৫,২৩০/- টাকা লেখা হয়েছে। ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে?

ক: ব্যাংক বিবরণীর সাথে ৯০/-টাকা যোগ হবে
খ: ব্যাংক বিবরণী থেকে ৯০/- টাকা বিয়োগ হবে
গ: নগদ বইয়ের সাথে ৯০/-টাকা যোগ হবে
ঘ: নগদ বই থেকে ১৯০/- টাকা বিয়োগ হবে
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2579

ব্যবহৃত কাঁচামালের ব্যয় ৭২৫০ টাকা এবং মুখ্যব্যয় ব্যবহৃত কাঁচামালের ২.৫ গুণ হলে প্রত্যক্ষ মজুরির পরিমাণ কত টাকা?

ক: ১০৮৭৫
খ: ১৪৫০০
গ: ১৮১২৫
ঘ: ২৫৩৭৫
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2580

কার্যপত্রে কোনটি লিপিবন্ধ হয় না?

ক: উত্তোলন
খ: সমাপনী দাখিলা
গ: সমন্বয় দাখিলা
ঘ: লাভ-ক্ষতির সময়কাল
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2581

দু'তরফা দাখিলা পদ্ধতির জনক হলেন-

ক: Luca De Pacioli
খ: David Jones
গ: Henry Fayol
ঘ: F. W. Taylor
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2582

মজুদ আবর্তন অনুপাত বৃদ্ধির কারণ-

ক: মজুদ পণ্যের পরিমাণ স্থির কিন্তু বিক্রয় বৃদ্ধি
খ: মজুদ পণ্যের পরিমাণ স্থির কিন্তু বিক্রয় হ্রাস
গ: মজুদ পণ্যের পরিমাণ হ্রাস কিন্তু বিক্রয় বৃদ্ধি
ঘ: মজুদ পণ্যের পরিমাণ বৃদ্ধি কিন্তু বিক্রয় হ্রাস
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2583

কোন সম্পদের তারল্য সবচেয়ে বেশি?

ক: শেয়ার
খ: দালানকোঠা
গ: ঋণপত্র
ঘ: ট্রেজারি বিল
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2584

৩০.০৪.২০২৩ তারিখে খান ব্রাদার্স কোম্পানির নগদান বইয়ে ডেবিট ব্যালেন্স হলো ১৫০০ টাকা। ১০০ টাকার চেক জমাকৃত কিন্তু নগদায়ন হয়নি এবং ১৫০ টাকার চেক ইস্যুকৃত তবে উপস্থাপিত হয়নি। পাস বইয়ে স্থিতির পরিমাণ কত টাকা?

ক: ১৭৫০
খ: ১৫৫০
গ: ১৬৫০
ঘ: ১৬০০
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2585

সমচ্ছেদ বিন্দু থেকে প্রকৃত বিক্রয়ের দূরত্বকে বলে -

ক: ব্যয় প্রান্ত
খ: পরিচালনা লিভারেজ
গ: আর্থিক লিভারেজ
ঘ: নিরাপত্তা প্রাপ্ত
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2586

যদি উৎপাদন খরচের চেয়ে ২৫% বেশি বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়, তাহলে মোট লাভের অনুপাত -

ক: ১৩%
খ: ২৮%
গ: ২৬%
ঘ: ২০%
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2587

'৫১৯০০ টাকা আয়কর প্রদান' ডেবিট হবে কোন হিসাবে?

ক: আয়কর
খ: উত্তোলন
গ: লাভ-ক্ষতি
ঘ: মূলধন
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2588

---- হচ্ছে পরিপূরক ভুলের প্রকৃতি।

ক: নিরপেক্ষীকরণ
খ: ধারাবাহিকতা
গ: গোপনীয়তা
ঘ: উপযোগীকরণ
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2589

গত অর্থবছরে ABC কোম্পানির মোট আয়ের পরিমাণ ২০০০০ টাকা। স্থায়ী আমানতের আয়ের উপর সুদ ২০০০ টাকা, মোট পরিচালন ব্যয় ৫০০০ টাকা, ঋণের সুদের পরিমাণ ১০০০ টাকা, করের হার ৩০%। কর পরবর্তী মুনাফা হলো ---- টাকা।

ক: ২৮০oo
খ: ১১২০০
গ: ১২৩০০
ঘ: ১৬৬০০
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2590

ব্যবসায়িক লেনদেন পর্যালোচনার পর হিসাববিজ্ঞান পদ্ধতির কোন পদক্ষেপ গ্রহণ করা হয়?

ক: আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
খ: রেওয়ামিল প্রস্তুতকরণ
গ: লেনদেনসমূহ জাবেদাভুক্তিকরণ
ঘ: খতিয়ানভুক্তিকরণ
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2591

চলতি সম্পদ ও চলতি দায়সমূহের সম্পর্ক হলো ---- অনুপাত।

ক: চলতি
খ: ত্বরিৎ
গ: কার্যকরী মূলধন
ঘ: মালিকানা
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2592

অংশীদারগণ প্রতি মাসের মাঝামাঝি সময়ে ব্যবসায় থেকে ১০% সুদে ৩০০০ টাকা করে উত্তোলন করলে লাভ-ক্ষতি আবণ্টন হিসাবে ও অংশীদারদের মূলধন হিসাবে সুদের পরিমাণ কত টাকা দেখাতে হবে?

ক: ৫৫০
খ: ১১০০
গ: ১৮০০
ঘ: ৭৫০
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2593

বছর শেষে দেশ কর্পোরেশনের LIFO মজুদ ছিল ২৫০০০ টাকা। প্রারম্ভিক LIFO মজুদ ছিল ২০০০০ টাকা। LIFO পদ্ধতিতে বিক্রিত পণ্যের মূল্য ১৯৭৫০০ টাকা হলে, FIFO পদ্ধতিতে পণ্যের বিক্রয়মূল্য-

ক: ১৯২৫০০ টাকা
খ: ১৯৭৫০০ টাকা
গ: ২০২৫০০ টাকা
ঘ: ২২২৫০০ টাকা
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2594

কোনো কোম্পানির উদ্বৃত্তপত্র প্রস্তুত করার সময় স্থায়ী সম্পদের অধীনে কোন উপাদানটি লিপিবদ্ধ হয়?

ক: প্রাপ্যবিল
খ: চলতি বিনিয়োগ
গ: মজুদ
ঘ: প্যাটেন্ট
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2595

ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে ব্যাংকের স্থিতিতে কোনটি যোগ করা হয়?

ক: বকেয়া চেকসমূহ
খ: পরিষেবা চার্জ
গ: প্রত্যাখ্যাত চেক
ঘ: ট্রানজিটে জমাকৃত চেকসমূহ
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2596

একটি ঔষধ উৎপাদনকারী কোম্পানি ৫০০০০০০ টাকার ঔষধ বিনামূল্যে নমুনা হিসেবে বিতরণ করে। চূড়ান্ত হিসাব প্রস্তুত করার সময় এই ব্যয় দেখানো হয় কোন হিসাবে ?

ক: লাভ-ক্ষতি
খ: কারবারি
গ: কারবারি এবং লাভ-ক্ষতি উভয়
ঘ: উদ্বৃত্তপত্র
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2597

অবিরত মজুদ পদ্ধতিতে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে কোন হিসাবটি ক্রেডিট করতে হয়?

ক: ক্রয় ফেরত
খ: পণ্য ক্রয়
গ: মজুদ পণ্য
ঘ: প্রদেয় হিসাব
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2598

একটি অংশীদারি ব্যবসায়ে A এবং B দুইজন অংশীদারের মধ্যে ৭ : ৩ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টিত হয়। তারা C কে নতুন অংশীদার হিসেবে নিল। A ১/৭ অংশ এবং B ১/৩ অংশ মুনাফা ত্যাগ করে C কে প্রদান করে। তাদের নতুন মুনাফার অনুপাত কত হবে?

ক: ৩ : ১ : ১
খ: ২ : ১ : ১
গ: ২ : ২ : ১
ঘ: ৪ : ৩ : ২
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2599

যদি একক প্রতি বিক্রয় ২০ টাকা, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি ১২ টাকা, এবং স্থায়ী ব্যয় ৩৫০০০ টাকা হয়, তাহলে সমচ্ছেদ বিক্রয়ের একক কত?

ক: ১০১৩ একক
খ: ১৭৫০ একক
গ: ২৯১৭ একক
ঘ: ৪৩৭৫ একক
গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) (C Unit) #2600

অনুমোদিত মূলধন ১০০০০০০ টাকা, তলবকৃত মূলধন ৭০০০০০ টাকা, অনাদায়ী মূলধন ২০০০০ টাকা, ১২% হারে লভ্যাংশ ঘোষণা করলে লভ্যাংশের পরিমাণ-

ক: ১২০০০০ টাকা
খ: ৮৪০০০ টাকা
গ: ৩৬০০০ টাকা
ঘ: ৮১৬০০ টাকা