Appropriate Preposition MCQs
Showing 50 questions (Total: 973)
He lives ..... Mirpur road in Dhaka .
Correct Answer:
B: at
Explanation:
He lives ..... Mirpur road in Dhaka . Correct Answer at ছোট স্থানের পূর্বে at আর বড় স্থানের পূর্বে in বসে। তিনি ঢাকার মিরপুর রোডে বাস করেন।
The man is true ..... his word .
Correct Answer:
A: to
Explanation:
The man is true ..... his word . Correct Answer to True to - - - কোনো কিছুর প্রতি অটল থাকা, কোনো কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করা। The man is true to his word - অর্থ লোকটি কথা রাখে ।
If you smuggle goods into the country, they may be ...... by the customs authority .
Correct Answer:
C: confiscated
Explanation:
If you smuggle goods into the country, they may be ...... by the customs authority . Correct Answer confiscated Possessed - অধিকারী, আচ্ছন্ন; Punished - দণ্ডিত , দণ্ডপ্রাপ্ত ; Confiscated - বাজেয়াপ্ত , জব্দ, Fined জরিমানা, বিশোধন করা। প্রদত্ত বাক্যের শূন্যস্থানে Confiscated বসবে। বাক্যটির অর্থ - আপনি যদি দেশের পণ্য পাচার করেন , তবে তা শুষ্ক কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করতে পারে।
Fate smiles ...... those who untiringly grapple with stark realities of life.
Correct Answer:
A: on
Explanation:
Fate smiles ...... those who untiringly grapple with stark realities of life. Correct Answer on Smile on - অনুগ্রহ করা , মৃদু হাসি দেওয়া। বাক্যটির অর্থ - ভাগ্য তাদের অনুগ্রহ করে, যারা জীবনের কঠিন বাস্তবতা আঁকড়ে ধরে রাখে।
The traditional practices of yoga lay great ...... on the importance of .... in the form of pranayama.
Correct Answer:
B: emphasis, breathing
Explanation:
The traditional practices of yoga lay great ...... on the importance of .... in the form of pranayama. Correct Answer emphasis, breathing Stress - জোর, বল প্রয়োগ, Exercise - ব্যায়াম, অনশীলন, Emphasis - জোর, ঝোঁক , Breathing - শ্বাসক্রিয়া Faith - বিশ্বাস ,আস্থা , Controlling - নিয়ন্ত্রণ করা ; Motion - গতি, চলার ধরন ; Body - শরীর, অঙ্গ। বাক্যটির শূন্যস্থান দুটিতে Emphasis ও Breathing বসালে তা যথার্থ অর্থ প্রদান করে ।
I have no pen to write ..... .
Correct Answer:
C: with
Explanation:
I have no pen to write ..... . Correct Answer with With is a preposition ("a function word that typically combines with a noun phrase to form a phrase which usually expresses a modification or predication"). Although with previously functioned as an adverb and a conjunction, it has not done so for many centuries, and these uses are now quite obsolete.
We are in need --- furniture.
Correct Answer:
B: for
Explanation:
We are in need --- furniture. Correct Answer for Nowadays, need usually takes for except in the expression in need of. So I would say that, except for in need of, current usage is to use the preposition for with need.
Foyot's is a restaurant ..... where the French Senators eat .
Correct Answer:
B: at
Explanation:
Foyot's is a restaurant ..... where the French Senators eat . Correct Answer at Preposition এর নিয়মানুসারে বড় স্থান বা সময়ের পূর্বে in এবং ছোট স্থান বা সময়ের পূর্বে at বসে। যেমন - He lives at Azimpur in Dhaka. প্রদত্ত Sentence এ at where দ্বারা Foyot's restaurant কে বোঝানো হয়েছে। সুতরাং সঠিক উত্তর অপশন (খ) ।
You ....... look after your old and sick parents.
Correct Answer:
B: ought to
Explanation:
You ....... look after your old and sick parents. Correct Answer ought to কর্তব্য বা বাধ্যবাধকতার ক্ষেত্রে Verb এর base form এর পূর্বে ought to ব্যবহৃত হয়।'You ought to look after you old and sick parents' বাক্যটির অর্থ - আপনার উচিত আপনার বৃদ্ধ এবং অসুস্থ বাবা - মাকে দেখাশোনা করা।
She aspires ...... a scientific career.
Correct Answer:
C: to
Explanation:
She aspires ...... a scientific career. Correct Answer to Aspire to – আকাঙ্ক্ষা করা। বাক্যটির অর্থ - সে বৈজ্ঞানিক পেশার আকাঙক্ষা করে।
The police are looking ... the case .
Correct Answer:
B: into
Explanation:
The police are looking ... the case . Correct Answer into Look into something অর্থ তদন্ত করা। Into যোগে বাক্যটির বাংলা : পুলিশ মামলাটির তদন্ত করছে।
He has no control ... himself .
Correct Answer:
C: over
Explanation:
He has no control ... himself . Correct Answer over Control over - নিয়ন্ত্রণ।
Fill in the blank with appropriate word : He has every hope .... success.
Correct Answer:
C: of
Explanation:
Fill in the blank with appropriate word : He has every hope .... success. Correct Answer of Hope of /for আশা, ভরসা। সুতরাং প্রদত্ত অপশনগুলোর মধ্যে অপশন (ক) ও (গ) দুটোই সঠিক।
শূন্যস্থানে সঠিক Preposition কোনটি বসবে? He is good ...... drawing.
Correct Answer:
গ: at
Explanation:
শূন্যস্থানে সঠিক Preposition কোনটি বসবে? He is good ...... drawing. সঠিক উত্তর at Good at - দক্ষ। সুতরাং সঠিক উত্তর অপশন (গ) । বাক্যটির অর্থ - তিনি অংকনে দক্ষ।
He decided ..... put ...... ..... a job as a probationary Officer .
Correct Answer:
B: to , in , for
Explanation:
He decided ..... put ...... ..... a job as a probationary Officer . Correct Answer to , in , for Decided to - কোনো কিছু থেকে সিদ্ধান্ত নেওয়া, put in - অর্পণ করা /নিযুক্ত করা, put off - খুলিয়া ফেলা, put forward - পেশ করা, put up - টাঙানো । অপশনগুলো পর্যালোচনা করলে শূন্যস্থানসমূহে (খ) অপশনটি বসালে উক্ত বাক্যের অর্থ - তিনি একজন প্রবেশনারী অফিসার হিসেবে একটি কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
Aryan was stabbed..... a fanatic ... a dagger .
Correct Answer:
D: by, with
Explanation:
Aryan was stabbed..... a fanatic ... a dagger . Correct Answer by, with stabbed by - ছুরিকাঘাত।
The student was exempted ... paying his fees.
Correct Answer:
B: from
Explanation:
The student was exempted ... paying his fees. Correct Answer from Exempt from something অর্থ কোনকিছু থেকে রেহাই দেয়া বা অব্যাহতি দেওয়া । From যোগে বাক্যটির বাংলা : ছাত্রটিকে বেতন পরিশোধ করা থেকে অব্যাহতি প্রদান করা হলো ।
The professor .... Australia amazed the students with her stories. Fill in the blank with -
Correct Answer:
A: from
Explanation:
The professor .... Australia amazed the students with her stories. Fill in the blank with - Correct Answer from কোনে স্থান বা দেশ হতে আসা অর্থে from ব্যবহৃত হয়। বাক্যটির অর্থ অস্ট্রেলিয়া থেকে আসা এই অধ্যাপক তাঁর গল্প দিয়ে শিক্ষার্থীদের অবাক করে দিয়েছিলেন।
Do not jeer..... the girl.
Correct Answer:
A: at
Explanation:
Do not jeer..... the girl. Correct Answer at Jeer at – বিদ্রুপ করা, ঠাট্রা করা। বাক্যটির অর্থ: মেয়েটিকে নিয়ে বিদ্রুপ করো না।
Five liters of milk is contained .... the pot.
Correct Answer:
C: in
Explanation:
Five liters of milk is contained .... the pot. Correct Answer in Be contained in something অর্থ কোনো কিছুতে পূর্ণ থাকা। In যােগে বাক্যটির বাংলা; পাত্রটি পাঁচ লিটার দুধে পূর্ণ।
I could not go ... for the examination due to rain .
Correct Answer:
A: in
Explanation:
I could not go ... for the examination due to rain . Correct Answer in Go in for অর্থ প্রতিযোগিতায় নামা । In যোগে বাক্যটির বাংলা বৃষ্টির কারণে আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলাম না।
I ... to his house yesterday but could not meet you.
Correct Answer:
A: went
Explanation:
I ... to his house yesterday but could not meet you. Correct Answer went অতীত নির্দেশক শব্দ থাকবে Verb এর Past form হয়। go এর past form - হচ্ছে went , অতএব (ক) সঠিক ।
Who did you give the money ...... ?
Correct Answer:
D: to
Explanation:
Who did you give the money ...... ? Correct Answer to Give something to - কাউকে কিছু দেওয়া । Who did you give the money to ?' অর্থ - কে তোমাকে টাকাটা দিয়েছিল?
All may efforts to bring .... a compromise ended in smoke.
Correct Answer:
B: about
Explanation:
All may efforts to bring .... a compromise ended in smoke. Correct Answer about Bring about - ডেকে আনা, ঘটানো, Bring in - উৎপন্ন করা, উপস্থাপন করা, Bring to - মূর্ছা ভাঙ্গানো, চৈতন্য ফিরিয়ে আনা। সুতরাং সঠিক উত্তর অপশন (খ) ।
He was exempted ..... attending the seminar.
Correct Answer:
A: from
Explanation:
He was exempted ..... attending the seminar. Correct Answer from Exempt from - অব্যাহিত দেয়া । He was exempted from attending the seminar অর্থ - তাকে সেমিনারে যোগদান করা হতে অব্যাহতি দেয়া হয়েছিল।
Why can't you go.... .. your father?
Correct Answer:
D: along, with
Explanation:
Why can't you go.... .. your father? Correct Answer along, with Go along with - সঙ্গী হওয়া (কারো সাথে), go on - করতে থাকা, go off - বিস্ফোরিত হওয়া । অপশনগুলো পর্যালোচনা করে বোঝা যায় অপশন (d) ই সঠিক। Why can't you go along with your father? বাক্যটির অর্থ - কেন তুমি বাবার সাথে যেতে পারো না?
I'm getting late--- office .
Correct Answer:
B: for
Explanation:
I'm getting late--- office . Correct Answer for I am getting late - - for - office.
Please wait for me. I will be finished .... five or ten minutes.
Correct Answer:
B: in
Explanation:
Please wait for me. I will be finished .... five or ten minutes. Correct Answer in Please wait for me. I will be finished in five or ten minutes.নির্দিষ্ট সময় বুঝাতে, সময়ের পূর্বে Preposition 'in' ব্যবহৃত হয়। নিদিষ্ট সময়ের মধ্য হলে preposition in হবে একে বারে নিদিষ্ট সময় আগে ও না পরে ও না হলে on বসবে।
Student should attend _____ their lessons.
Correct Answer:
D: to
Explanation:
Student should attend _____ their lessons. Correct Answer to Attend to অর্থ মনোযোগ দেওয়া। মনোনিবেশ করা; যত্ন নেওয়া। কিন্তু, Attend on/ upon অর্থ সেবা করা। বাক্যের অর্থঃ ছাত্রদের উচিৎ তাদের পড়াশুনার প্রতি মনোযোগ দেয়া।
........ the bad weather , the outdoor party was rescheduled.
Correct Answer:
A: Because of
Explanation:
........ the bad weather , the outdoor party was rescheduled. Correct Answer Because of Because of - কারণে , In order to - উদ্দেশ্য, Despite - সত্ত্বেও But - কিন্তু। উপরের অর্থগুলোপর্যালোচনা করলে (ক) অপশনটিই সঠিক উত্তর। Because of the bad weather, the outdoor party was rescheduled. বাক্যটির অর্থ খারাপ আবহাওয়ার কারণে বহিরঙ্গণ পার্টিটি পুনরায় নির্ধারণ করা হয়েছিল।
Prime Minister has arrived ..... London .
Correct Answer:
C: in
Explanation:
Prime Minister has arrived ..... London . Correct Answer in Arrived at - কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো , Arrived in - কোনো জায়গায় পৌঁছানো । সঠিক উত্তর অপশন (গ) . Prime Minister has arrived in London . বাক্যটির অর্থ - প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছেছেন।
He is good .... Chemistry .
Correct Answer:
B: at
Explanation:
He is good .... Chemistry . Correct Answer at Good at - দক্ষ, He is good at Chemistry. বাক্যটির অর্থ - সে রসায়নে দক্ষ।
Universities should never be made ....... mechanical organizations.
Correct Answer:
A: into
Explanation:
Universities should never be made ....... mechanical organizations. Correct Answer into Make into - তৈরি করা এখানে তৈরি করা বুঝানো হয়েছে।
Death is preferable ..... dishonor.
Correct Answer:
D: to
Explanation:
Death is preferable ..... dishonor. Correct Answer to Preferable to - অধিক পছন্দযোগ্য । Death is preferable to dishonor. বাক্যটির অর্থ - অসম্মানের চেয়ে মৃত্যু শ্রেয় ।
Death is preferable ...... dishonor .
Correct Answer:
D: to
Explanation:
Death is preferable ...... dishonor . Correct Answer to preferable শব্দের পরে appropriate preposition এর নিয়ম অনুযায়ী to বসে। তাই correct answer (to) .
Many people of our country live ------ hand to mouth .
Correct Answer:
A: from
Explanation:
Many people of our country live ------ hand to mouth . Correct Answer from Live from hand to mouth শব্দটির অর্থ দিন এনে দিন খাওয়া । From যোগে বাক্যটির বাংলা : আমাদের দেশের অনেক মানুষ দিন এনে দিন খায় ।
Fill in the blank : 'Look ---- the word in the dictionary .'
Correct Answer:
A: up
Explanation:
Fill in the blank : 'Look ---- the word in the dictionary .' Correct Answer up look up (phrasal verb of look) (of a situation) improve. "Things seemed to be looking up at last" Similar: improve, show improvement, get better, pick up, advance.
Fill up the gap : Honesty is indispensable ...... success.
Correct Answer:
C: for
Explanation:
Fill up the gap : Honesty is indispensable ...... success. Correct Answer for Indispensable for /to ( অত্যাবশ্যক, অপরিহার্য)। Honesty is indispensable for success. অর্থ: সাফল্যের জন্য সততা অপরিহার্য।
Fill in the gap : He succeeded by dint ... hard work .
Correct Answer:
B: of
Explanation:
Fill in the gap : He succeeded by dint ... hard work . Correct Answer of By dint of something অর্থ কোন কিছুর বলে বা সাহায্য । He succeeded by dint of hard work বাক্যটির অর্থ কঠোর পরিশ্রমের বলে তিনি সফল হলেন ।
The teacher is popular ..... his students.
Correct Answer:
C: with
Explanation:
The teacher is popular ..... his students. Correct Answer with Be popular with somebody কারো কাছে জনপ্রিয় হওয়া । সুতরাং শূন্যস্থানে with হবে ।
Choose the appropriate proportion in the blank of the following sentence: Eight men were concerned ____ the plot.
Correct Answer:
C: in
Fill up the gap : He died ..... an accident.
Correct Answer:
D: by
Explanation:
Fill up the gap : He died ..... an accident. Correct Answer by Die by - দুর্ঘটনা, আত্মহত্যা , সহিংসতায় মারা যাওয়া; Die of - ক্ষুধা, তৃষ্ণা, রোগে মারা যাওয়া , Die for - দেশের জন্য আত্মত্যাগ করা; Die from - ক্ষত, আঘাত , অতিরিক্ত কোনোকিছুর পরিণতিতে মারা যাওয়া ।
He has assured me ------ safety.
Correct Answer:
B: of
Explanation:
He has assured me ------ safety. Correct Answer of নিশ্চয়তা দেয়া বা নিশ্চয় করে বলা অর্থ Assure এর পরে of বসে । বাক্যের অর্থঃ নিরাপত্তার ব্যাপারে সে আমাকে নিশ্চয়তা দিয়েছিলো।
This agent is acting ------ Alico.
Correct Answer:
B: for
Explanation:
This agent is acting ------ Alico. Correct Answer for কারো পক্ষ হয়ে কাজ করা অর্থে Act এর পরে "for" বসে। বাক্যের অর্থঃেএই প্রতিনিধিটি এলিকোর পক্ষে কাচজ করছেন।
Her speech is void ..... any meaning .
Correct Answer:
C: of
Explanation:
Her speech is void ..... any meaning . Correct Answer of Void of - অকার্যকর ,রহিত ,শুণ্য । Her speech is void of any meaning . বাক্যটির অর্থ - তার বক্তব্যের যে কোনো অর্থ অকার্যকর বা তার বক্তব্য অর্থহীন।
Himel stared ... me.
Correct Answer:
A: at
Explanation:
Himel stared ... me. Correct Answer at Stared at - এক দৃষ্টিতে তাকানো । Himel stared at me. বাক্যটির অর্থ - হিমেল আমার দিকে এক দৃষ্টিতে তাকাল।
I don't care ...... your opinion.
Correct Answer:
B: of
Explanation:
I don't care ...... your opinion. Correct Answer of Care of - যত্ন নেওয়া ; Care for - গ্রাহ্য করা । উপরের অপশগুলোতে Care for নেই। যার ফলে Care about - অপশনটি সঠিক হবে। অর্থাৎ I don't care about your opinion. বাক্যটির অর্থ - আমি তোমার মতামতটি মানি না।
You can ask help by dialing the hotline number .
Correct Answer:
B: for
Explanation:
You can ask help by dialing the hotline number . Correct Answer for প্রদত্ত বাক্যে ask এর পর for বসালে বাক্যটি সঠিক হতো । Ask for চাওয়া । You can ask for help by dialing the hotline number. বাক্যটির অর্থ - আপনি হটলাইন নম্বরটি ডায়াল করে সাহায্য চাইতে পারেন।
You must adhere —— your principle.
Correct Answer:
C: to
Explanation:
You must adhere —— your principle. Correct Answer to Adhere এর পরে Preposition হিসেবে to বসে। যার অর্থ কোনো কিছুর সাথে লেগে থাকা বা অটল থাকা। বাক্যের অর্থঃ তুমি অবশ্যই তোমার নীতিতে অটল থাকবে।
There is no alternative —— training.
Correct Answer:
A: to
Explanation:
There is no alternative —— training. Correct Answer to Alternative এরপর to বসে যার অর্থ বিকল্প। বাক্যের অর্থঃ প্রশিক্ষণের কোন বিকল্প নেই