general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
The Family Courts Ordinance, 1985 এর ৫ ধারা মতে পারিবারিক আদালতের এখতিয়ারের বিষয়বস্তু নয়-
Correct Answer:
ক: বিবাহ
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর অধীন অপরাধ বিচারার্থে আমলে গ্রহণের জন্য অনুমোদন প্রয়োজন হবে--
Correct Answer:
খ: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের
Explanation:
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর অধীন অপরাধ বিচারার্থে আমলে গ্রহণের জন্য অনুমোদন প্রয়োজন হবে-- সঠিক উত্তর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অপরাধের তদন্ত ও বিচার9[৯। (১) আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধসমূহ ধারা ২(ঠ) তে উল্লিখিত তদন্তকারী সংস্থার কর্মকর্তা বা এতদুদ্দেশ্যে সরকারের সহিত পরামর্শক্রমে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক একাধিক তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে গঠত যৌথ তদন্তকারী দল, তদন্ত করিবে।(২) আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধসমূহ Criminal Law (Amendment) Act, 1958 (Act XL of 1958) এর section 3 এর অধীন নিযুক্ত স্পেশাল জজ কর্তৃক বিচার্য হইবে।(৩) অভিযুক্ত ব্যক্তি বা সত্তার সম্পত্তি অনুসন্ধান ও সনাক্তকরণের লক্ষ্যে তদন্ত কর্মকর্তা কর্তৃক এই আইনের পাশাপাশি অন্যান্য আইনে এতদ্উদ্দেশ্যে প্রদত্ত ক্ষমতাও প্রয়োগ করিতে পারিবে।(৪) তদন্তকারী সংস্থা এই আইনের অধীন সংঘটিত অপরাধ অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম পরিচালনার বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে অবহিত করিবে।]
অগ্রক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের কথা শোনা মাত্রই যে দাবী প্রকাশ করা হয় তা হলো-
Correct Answer:
ক: তলব-ই-মুয়াসিবাত
Explanation:
অগ্রক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের কথা শোনা মাত্রই যে দাবী প্রকাশ করা হয় তা হলো- সঠিক উত্তর তলব-ই-মুয়াসিবাত ক) প্রথম দাবী (তলব-ই-মৌসিবত): শব্দগত অর্থে তলব-ই-মৌসিবত হলো লাফ দিয়ে দাবী করা। কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়। অগ্রক্রয়কারী ব্যক্তিকে বিক্রয় সম্পূর্ণ হওয়ার সংবাদ পাবার সাথে সাথে অগ্রক্রয়ের অধিকার প্রয়োগের ব্যাপারে নিজের অভিপ্রায় ঘোষণা করতে হবে। এটা মৌখিকভাবে ও করা যেতে পারে আবার লিখিতভাবে ও করা যেতে পারে। প্রথম দাবীর জন্য কোন সাক্ষীর উপস্হিতি অপরিহার্য নয়। সাক্ষীর অনুপস্হিতির কারণে তলব-ই-মৌসিবত অবৈধ হবে না। তবে তলব-ই-মৌসিবত যে যথাযথভাবে এবং যথাসময়ে করা হয়েছিল এই বিষয়ে কিছু প্রমাণ থাকতে হবে।
মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রীকরণ) নিয়মাবলি কত সালে প্রণীত হয়?
Correct Answer:
ঘ: ১৯৭৪
Explanation:
মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রীকরণ) নিয়মাবলি কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর ১৯৭৪ মুসলিম বিবাহ ও তালাক (রেজিষ্ট্রীকরণ) আইন, ১ঌ৭৪ সালে প্রণীত হয়
''Decisions Sub Silentio'' কলতে বোঝায়-
Correct Answer:
ক: আইনের যে প্রশ্ন উচ্চাদালতের মনে উদ্রেক হয়নি
বাংলাদেশে শীতল পানির ঝরনা কোথায় অবস্থিত
Correct Answer:
গ: কক্সবাজার
Explanation:
বাংলাদেশে শীতল পানির ঝরনা কোথায় অবস্থিত সঠিক উত্তর কক্সবাজার বাংলাদেশের শীতল পানির ঝরনা কোথায় অবস্থিত? - কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন-
Correct Answer:
গ: ৫৬(৩)
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন- সঠিক উত্তর ৫৬(৩) রাষ্টপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন। ৫৬(৩) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী নিয়োগ ও ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর সুপারিশ নিতে হয় না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় শাসন কর্তৃপক্ষের কাজ কোনটি?
Correct Answer:
ক: স্থানীয় সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি প্রকাশ করা
দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার?
Correct Answer:
ঘ: 400-700
গত ০৬/০২/২০২৩ তারিখ সিরিয়া-তুরস্কে সংঘটিত ভু-কম্পনের উৎপত্তিস্থল কোথায়?
Correct Answer:
খ: Gaziantep
Explanation:
গত ০৬/০২/২০২৩ তারিখ সিরিয়া-তুরস্কে সংঘটিত ভু-কম্পনের উৎপত্তিস্থল কোথায়? সঠিক উত্তর Gaziantep সোমবার ভোরের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল তুরস্কের দক্ষিণাঞ্চলে গাজিয়ান্তেপ প্রদেশের নুরগাদি শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১৮ কিলোমিটার গভীরে ইস্ট আনাতোলিয়া ফল্টে। ফল্ট বলতে মাটির নীচে পাথর ও অন্যান্য খনিজের বিশালাকৃতির (শত বা হাজার কিলোমিটার দীর্ঘ) খণ্ডগুলোকে বোঝায়। অনমনীয় এই প্লেটগুলো চলমান অবস্থায় থাকে।
বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় কোন সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে?
Correct Answer:
ঘ: ২০২৯
Explanation:
বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় কোন সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে? সঠিক উত্তর ২০২৯ ২০২৭স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে শুধু অস্ত্র বাদে সব পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। বাংলাদেশ যদি ২০২৪ সালে উন্নয়নশীল দেশে উন্নীতও হয়, তাতেও ২০২৭ সাল পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের রায়ের বাধ্যতামূলক ক্ষমতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
Correct Answer:
ঘ: ১১১
কলকাতা হাইকোর্টে প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন?
Correct Answer:
গ: সৈয়দ আমীর আলী
Explanation:
কলকাতা হাইকোর্টে প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর সৈয়দ আমীর আলী সৈয়দ আমির আলী (জন্ম: ৬ই এপ্রিল, ১৮৪৯- মৃত্যু: ৩রা আগস্ট, ১৯২৮) ছিলেন একজন ভারতীয় মুসলিম আইনজ্ঞ যিনি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন।
বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের হাতে বন্দি করার অভিযানের নাম কী?
Correct Answer:
ক: Operation Big Bird
কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কোন সালে?
Correct Answer:
ঘ: ১৮৪৬
Explanation:
কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কোন সালে? সঠিক উত্তর ১৮৪৬ বর্তমান বাতিঘর ১৮২২ খ্রিষ্টাব্দে কর্ণফুলি নদীর মোহনার ৪০ মাইল দূরে কুতুবদিয়াতে এই বাতিঘরটি নির্মাণ করা হয়। ক্যাপ্টেন হেয়ার-এর পরিচালনায় এবং ইঞ্জিনিয়র জে,এইচ,টুগুড -এর নকশায় এই বাতিঘর নির্মাণ করা হয়। ১৮৪৬ খ্রিষ্টাব্দে এই বাতিঘরটির নির্মাণ কাজ শেষ হয়। সেই সময়ে এর নির্মাণ ব্যয় ছিল ৪৪২৮ টাকা।
NASA এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
ঘ: ওয়াশিংটন ডিসি
Explanation:
NASA এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর ওয়াশিংটন ডিসি নাসাNASA হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা।(১৯বিসিএস)NASA - National Aeronautics and Space Administrationসদরদপ্তরওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র(২৮বিসিএস)উৎক্ষেপণ কেন্দ্রফ্লোরিডার কেপ ক্যানভেরালে (পূর্বনাম- কেপ কেনেডি)
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে?
Correct Answer:
গ: এটর্নী জেনারেল
Explanation:
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা কে? সঠিক উত্তর এটর্নী জেনারেল বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন এটর্নি জেনারেল। এটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী। বাংলাদেশ সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদবলে রাষ্ট্রপতি তাঁকে নিয়োগদান করেন।
মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: মৌলভীবাজার
Explanation:
মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর মৌলভীবাজার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজলোয় মাধবকুন্ড জলপ্রপাতটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। প্রায় ২০০ ফুট উঁচু টিলা হতে পাহাড়ি ঝর্নার পতিত জলরাশি পর্যটকের জন্য আকর্ষণীয়। এ জলপ্রপাতের নিকটেই খাসিয়া নৃ-গোষ্ঠীর বসবাস। জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত।
নাগাসাকি কোন দেশের শহর?
Correct Answer:
গ: জাপান
Explanation:
নাগাসাকি কোন দেশের শহর? সঠিক উত্তর জাপান শুনুন (সাহায্য·তথ্য)) জাপানের একটি শহর। জাপানের কিউশো দ্বীপের এই শহরে ১৯৪৫ সালের ৯ই আগস্ট আমেরিকা পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়।
FAO এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
খ: রোম
Explanation:
FAO এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর রোম কৃষি বিষয়ক জাতিসংঘের অঙ্গ সংস্থা FAO, IFAD এর সদর দপ্তর ইতালীর রোমে অবস্থিত।
হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: শ্রীলংকা
Explanation:
হাম্বানটোটা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তর শ্রীলংকা হাম্বানটোটা (সিংহলি: හම්බන්තොට, তামিল: அம்பாந்தோட்டை) শ্রীলঙ্কার দক্ষিণ প্রদেশের হাম্বানটোটা জেলার প্রধান শহর। এই অনুন্নত এলাকাটি ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি?
Correct Answer:
গ: ৩ টি
Explanation:
বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি? সঠিক উত্তর ৩ টি বাংলাদেশে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর, ৫টি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ৭টি স্বল্প পরিসরের (শুধু উড্ডয়ন এবং অবতরণ) বন্দর রয়েছে। একটি অভ্যন্তরীণ বিমানবন্দর নির্মানাধীন রয়েছে।
নিম্নের কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ?
Correct Answer:
গ: UNESCO
Explanation:
নিম্নের কোন সংস্থা ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ? সঠিক উত্তর UNESCO ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হলে আমাদের সেই চেতনাই বিশ্বে প্রসারিত হয়। জাতিসংঘের ঘোষণায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, এ দিবস '১৯৫২ সালের একুশে ফ্রেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাংলাদেশের মানুষের অভূতপূর্ব আত্মত্যাগের স্বীকৃতি'।
নিম্নের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়?
Correct Answer:
ঘ: মিয়ানমার
Explanation:
নিম্নের কোন দেশটি সার্কের সদস্য রাষ্ট্র নয়? সঠিক উত্তর মিয়ানমার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সংক্ষেপে সার্ক) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইরান, মায়ানমার, মরিশাস, ও অস্ট্রেলিয়া হল সার্কের ৮ টি পর্যবেক্ষক রাষ্ট্র।
ইউরোপীয় ‘রুটির ঝুড়ি’ কোনটি?
Correct Answer:
খ: ইউক্রেন
Explanation:
ইউরোপীয় ‘রুটির ঝুড়ি’ কোনটি? সঠিক উত্তর ইউক্রেন গম রফতানিতে শীর্ষ স্থানে থাকার জন্য ইউক্রেনকে 'ইউরোপের রুটির ঝুড়ি' (Bread Basket of Europe) বলা হয়।
IMF এর পূর্ণ অভিব্যক্তি কী?
Correct Answer:
গ: International Monetary Fund
Explanation:
IMF এর পূর্ণ অভিব্যক্তি কী? সঠিক উত্তর International Monetary Fund আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (ইংরেজি: International Monetary Fund, IMF) জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর।
বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে?
Correct Answer:
ক: ২০২৬
Explanation:
বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে? সঠিক উত্তর ২০২৬ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার সুপারিশ পেল বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (সিডিপি) ২৭-০২-২০২১ শুক্রবার রাতে এই সুপারিশ করেছে। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে।
নিচের সংস্থাসমূহের মধ্যে বাংলাদেশ কোনটির সদস্য নয়?
Correct Answer:
ক: ASEAN
Explanation:
নিচের সংস্থাসমূহের মধ্যে বাংলাদেশ কোনটির সদস্য নয়? সঠিক উত্তর ASEAN আসিয়ান, দক্ষিণ পূর্ব-অ্যাশিয় জাতিসমূহের সংস্থা। ASEAN, জাতিসংঘের সহযোগী নয়।(৩৮বিসিএস) জাতিসংঘের সহযোগী হলো ILO, WHO।(৩৮বিসিএস) ASEANAssociation of Southeast Asian NationsILOInternational Labor OrganizationWHOWorld Health Organization অ্যাশিয়ায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূলনীতি আসিয়ান জোটকে সমর্থন করা।(১৪বিসিএস) দক্ষিণ-কোরিয়া আসিয়ানের জোটভুক্ত নয়।(১৩বিসিএস) আসিয়ানের সদস্য দশটি। আসিয়ানের সদস্যদেশMMalaysia(১৩বিসিএস)TThailand(১৩বিসিএস)VVietnam(৪৪বিসিএস)FPhilippinesIIndonesiaLLaos(৪৪বিসিএস)MMyanmarBBruneiCCambodia(৪৪বিসিএস)SSingapore(১৩বিসিএস) MTV-তে FILM দেখলে BCS হবে না। অ্যাশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ভিত্তি আসিয়ান জোটকে সমর্থন করা।
বাংলা একাডেমির 'আঞ্চলিক অভিধানে'র সম্পাদক হলেন:
Correct Answer:
গ: ড. মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
বাংলা একাডেমির 'আঞ্চলিক অভিধানে'র সম্পাদক হলেন: সঠিক উত্তর ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান” - এর সম্পাদক ছিলেন মুহম্মদ শহীদুল্লাহ।ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ অনেক বই লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো -ভাষা ও সাহিত্য,বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত,দীওয়ানে হাফিজ,রুবাইয়াত - ই - ওমর খৈয়াম,নবী করিম মুহাম্মাদ,বাংলা ভাষার ব্যাকরণ,ব্যাকরণ পরিচয়,বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান,মহররম শরীফ।
এসডিজি (SDG) বাস্তবায়নের প্রান্তিক বছর কোন সাল ?
Correct Answer:
খ: ২০৩০
Explanation:
এসডিজি (SDG) বাস্তবায়নের প্রান্তিক বছর কোন সাল ? সঠিক উত্তর ২০৩০ SDG (Sustainable Development Goal)-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে
দুবার নোবেল পুরস্কার অর্জনকারী বিজ্ঞানী হলেন --
Correct Answer:
খ: মাদাম কুরি
Explanation:
দুবার নোবেল পুরস্কার অর্জনকারী বিজ্ঞানী হলেন -- সঠিক উত্তর মাদাম কুরি ইতিহাসে প্রথমবারের মতো দুবার নোবেলে ভূষিত হন পোলিশ বিজ্ঞানী মেরি স্ক্লোদোস্কা কুরি। পদার্থবিজ্ঞান ও রসায়নে তিনি এ পুরস্কার পান। মেরি কুরির এই অর্জনের কথা কমবেশি সবাই জানেন।
নিম্নের কোন দেশটি Horn of Africa-তে অবস্থিত?
Correct Answer:
খ: ইথিওপিয়া
Explanation:
নিম্নের কোন দেশটি Horn of Africa-তে অবস্থিত? সঠিক উত্তর ইথিওপিয়া আফ্রিকার শৃঙ্গ (ইংরেজি: Horn of Africa) আফ্রিকার মূল মহাদেশীয় ভূখণ্ডের পূর্বতম অঞ্চল । এটি ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং সোমালিয়া নিয়ে গঠিত।
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
Correct Answer:
গ: ২০২১-২৫
Explanation:
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কোনটি? সঠিক উত্তর ২০২১-২৫ development planningপঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবর্তক রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট স্ত্যালিন। স্ত্যালিন Stalin সমাজতন্ত্রবাদীদের ধর্মান্ধতাকে স্ত্যালিনিজম বলে। স্তালিনবাদ Stalinism সমাজতন্ত্রবাদীরা সমগ্রবাদী নামে পরিচিত। সমগ্রবাদী totalitarian বাংলাদেশে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেন রাষ্ট্রপতি। উন্নয়ন পরিকল্পনার নাম প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা১৯৭৩-১৯৭৮দ্বি-বার্ষিক পরিকল্পনা১৯৭৮-১৯৮০দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা১৯৮০-১৯৮৫তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা১৯৮৫-১৯৯০চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা১৯৯০-১৯৯৫পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনাজুলাই, ১৯৯৭-২০০২, জুনপঞ্চদশ বার্ষিকী পরিকল্পনা১৯৯৫-২০১০দারিদ্র বিমোচন কৌশলপত্র-১ (PRSP-1)জুলাই, ২০০৫-২০০৮, জুনদারিদ্র বিমোচন কৌশলপত্র-২ (PRSP-2)জুলাই ২০০৮-জুন ২০১১ ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা২০১১-২০১৫সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা২০১৬-২০২০(৩৫বিসিএস)অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা২০২০-২০২৫ PRSP Poverty Reduction Strategy PapersIPRSP Interim Poverty Reduction Strategy Papers সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়২০১৬ - ২০২০ সালে।(৩৫বিসিএস)সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৭.৪০%।(৩৮বিসিএস) বাংলাদেশের জাতীয় আয়ে শিল্প খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি।(৪২বিসিএস)
'ভেটো' ক্ষমতার অধিকারী কোন কোন রাষ্ট্র ?
Correct Answer:
ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ
Explanation:
'ভেটো' ক্ষমতার অধিকারী কোন কোন রাষ্ট্র ? সঠিক উত্তর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ফ্রান্স - এই পাঁচটি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তারা প্রত্যেকেই ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকারী। ভেটো ক্ষমতা ব্যবহারের মাধ্যমে যে-কোন একটি দেশ নিরাপত্তা পরিষদে গৃহীত যে-কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও আইন প্রণয়ন অনুমোদনে বাধা প্রদান করতে পারে।
কোনটি জাতিসংঘের অঙ্গসংগঠন নয়?
Correct Answer:
ঘ: EU
ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বল্পোন্নত দেশসমূহকে প্ৰদত্ত EBA সুবিধা কোন ক্ষেত্রে প্রযোজ্য?
Correct Answer:
ক: বাণিজ্যের ক্ষেত্রে
Explanation:
ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক স্বল্পোন্নত দেশসমূহকে প্ৰদত্ত EBA সুবিধা কোন ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর বাণিজ্যের ক্ষেত্রে EBA সুবিধার আওতাধীন দেশের জন্য ইউরোপের বাজার সহজলভ্য হয়, যা বাণিজ্যিক ক্ষেত্রেও সহায়ক।EBA Everything But Arms
ইউনেস্কো কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
Correct Answer:
গ: ১৭ নভেম্বর, ১৯৯৯
Explanation:
ইউনেস্কো কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর ১৭ নভেম্বর, ১৯৯৯ ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন?
Correct Answer:
খ: আইন
মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীন ছিল?
Correct Answer:
খ: ৮ নম্বর
মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: কক্সবাজার
Explanation:
মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর কক্সবাজার কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাতারবাড়ি অবস্থিত।
'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে?
Correct Answer:
খ: আনোয়ার পারভেজ
Explanation:
'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে? সঠিক উত্তর আনোয়ার পারভেজ জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। জনপ্রিয় এই গানটির সুরকার আনোয়ার পারভেজ।
সর্বশেষ ফিফা বিশ্বকাপ জিতেছে কোন দেশ?
Correct Answer:
ক: আর্জেন্টিনা
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 'কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Correct Answer:
ক: নিউইয়র্ক
Explanation:
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 'কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর নিউইয়র্ক এটি অনুষ্ঠিত হয় ১ আগস্ট ১১৯৭১ সালের রবিবার ২২.৩০-৮ অপরাহ্ন পর্যন্ত। দর্শক প্রায় ৪০,০০০ এবং প্রাপ্ত সাহায্য ২,৪৩,৪১৮.৫১ মার্কিন ডলার
আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' কার লেখা?
Correct Answer:
খ: আবুল মনসুর
১৯৬৬ সালের ৬ দফার ক'টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
Correct Answer:
ঘ: ৩ টি
Explanation:
১৯৬৬ সালের ৬ দফার ক'টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? সঠিক উত্তর ৩ টি ৬ দফা দাবিতে অন্তর্ভুক্ত ছিল- ১. সার্বজনীন ভোটাধিকার পদ্ধতিতে সংসদীয় পদ্ধতির সরকার২. প্রতিরক্ষা ও পররাষ্ট্র ছাড়া সকল ক্ষমতা প্রদেশের৩. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা৪. প্রদেশের রাজস্ব ও কর আদায়ের ক্ষমতা৫. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা৬. শাসনতান্ত্রিক কাঠামো ৬ দফা দাবিতে বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না।
'সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট?
Correct Answer:
খ: শেয়ার বাজার
Explanation:
'সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? সঠিক উত্তর শেয়ার বাজার দালাল শেয়ারপ্রাইমারি শেয়ার যখন নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় হয়, তখন তাকে সেকেন্ডারি শেয়ার বলে। দালাল শেয়ার secondary stock সেকেন্ডারি মার্কেটের নিবন্ধিত লোককে দালাল (broker) বলে। আর, দালালি প্রতিষ্ঠানকে দালালি বাড়ি বলে। দালাল হাউস broker house
বঙ্গবন্ধু কত সালে সাভার ডেইরি ফার্মে অস্ট্রেলিয়া থেকে উন্নত জাতের cattle আনেন?
Correct Answer:
ক: ১৯৭৩
Explanation:
বঙ্গবন্ধু কত সালে সাভার ডেইরি ফার্মে অস্ট্রেলিয়া থেকে উন্নত জাতের cattle আনেন? সঠিক উত্তর ১৯৭৩ ১৯৭৩ সালে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক ইচ্ছা ও উদ্যোগে অস্ট্রেলিয়া থেকে ১২৫টি হোলষ্টেইন ফ্রিজিয়ান ও জার্সি জাতের বকনা ও ষাঁড় আনয়নের মাধ্যমে গবাদিপশুতে যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়
বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: বড়পুকুরিয়া
বঙ্গবন্ধু নিচের কোন পদকটি লাভ করেন।
Correct Answer:
ঘ: জুলিও কুরি
Explanation:
বঙ্গবন্ধু নিচের কোন পদকটি লাভ করেন। সঠিক উত্তর জুলিও কুরি ১৯৭২ সালের ১০ অক্টোবর বংগবন্ধু জুলিও কুরি শান্তি পদকে ভূষিত হন। ১৯৭৩ সালের ২৩ মে বংগবন্ধু পদকটি গ্রহণ করেন। বংগবন্ধুকে২৩ মে ১৯৭২ সালে জুলিও কুরি শান্তি পুরষ্কার প্রদান করা হয়।(৪১বিসিএস)
বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলো রয়েছে?
Correct Answer:
খ: ধান, পাট, শাপলা
Explanation:
বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলো রয়েছে? সঠিক উত্তর ধান, পাট, শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ। চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা। চারটি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিকে নির্দেশ করা হয়েছে।