general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
NATO প্রতিষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
খ: ১৯৪৯ সালে
বিবিসি'র কার্যালয়ের নাম কি?
Correct Answer:
ঘ: বুশ হাউস
পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে ?
Correct Answer:
ক: গোয়ালন্দ
NB - এর পূর্ণরূপ কি?
Correct Answer:
খ: NOTA BENE
সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯৯৩
মুরংদের উৎসবের নাম কি?
Correct Answer:
ক: ছিয়াছত
'সোয়াচ অব নো গ্রাউন্ড' খাদটি কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: বঙ্গোপসাগরে
বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে?
Correct Answer:
ঘ: রাঙ্গামাটি
'Horns of Africa'-তে অবস্থিত কোন দেশটি?
Correct Answer:
ঘ: ইথিওপিয়া
বাংলাদেশ কিশোর অপরাধের বয়সসীমা কত?
Correct Answer:
খ: ৭-১৬ বছর
'BANBEIS' কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
গ: ১৯৭৭
ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয় কোন দেশটি?
Correct Answer:
ঘ: জাপান
‘UCEP' কার্যক্রম কিসের সাথে জড়িত?
Correct Answer:
গ: শিক্ষা
সম্প্রতি কোন মাদক দ্রব্যটি বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে?
Correct Answer:
ঘ: ইয়াবা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯৮১
ড. মুহাম্মদ ইউনূস কোন বিষয়ে নোবেল পান?
Correct Answer:
ঘ: শান্তি
পৃথিবীর বৃহৎ হীরক খনি কোথায়?
Correct Answer:
খ: রাশিয়া
মানবদেহে মোট কশেরুকা কয়টি?
Correct Answer:
গ: ৩৩টি
FIFA এর কার্যালয় কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: সুইজারল্যান্ড
বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কতটি?
Correct Answer:
খ: ৩৫০টি
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কতটি? সঠিক উত্তর ৩৫০টি সংরক্ষিত মহিলা আসন ৫০টি।
বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক কোনটি?
Correct Answer:
গ: স্বাধীনতা পদক
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে-
Correct Answer:
ক: ইউনেস্কো
Explanation:
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে- সঠিক উত্তর ইউনেস্কো UNESCO ২১শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিশেবে স্বীকৃতি দিয়েছে।(৩৪বিসিএস) ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয়।(২৬বিসিএস)
রূপপুর পারমানবিক কেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: ঈশ্বরদী, পাবনা
'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
Explanation:
'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ নিতুন কুণ্ডুর আঁকা।(৪২,৩৩,২৬বিসিএস)
বাংলাদেশের সর্বোচ্চ পদ?
Correct Answer:
ক: রাষ্ট্রপতি
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কত সালের মধ্যে অর্জন করতে হবে?
Correct Answer:
খ: ২০৩০
Explanation:
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কত সালের মধ্যে অর্জন করতে হবে? সঠিক উত্তর ২০৩০ এমডিজি’র ধারাবাহিকতায় চলে আসে SDG। SDG, এমডিজি’র মতো আরেক প্রবঞ্চনা। এসডিজি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG the Sustainable Development Goals মেয়াদ ২০১৬ - ২০৩০ প্রধান লক্ষ্য ১৭টি।(৪৩,৪২,৪০বিসিএস)সহযোগী লক্ষ্য ১৬৯টি টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ অ্যাজেন্ডাতে ১৭টি goal রয়েছে।(৪০বিসিএস)
সেন্টমার্টিন কী প্রকৃতির দ্বীপ?
Correct Answer:
ক: প্রবাল দ্বীপ
Explanation:
সেন্টমার্টিন কী প্রকৃতির দ্বীপ? সঠিক উত্তর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ (মাত্র ৮ বর্গকিলোমিটার)। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়?
Correct Answer:
খ: ১১৮
Explanation:
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়? সঠিক উত্তর ১১৮ সংবিধানের সপ্তম ভাগনির্বাচন১১৮(১)প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধিবিধান সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রদান করবেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন একটি-
Correct Answer:
খ: সাংবিধানিক প্রতিষ্ঠান
Explanation:
বাংলাদেশ নির্বাচন কমিশন একটি- সঠিক উত্তর সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধানের সপ্তম ভাগনির্বাচন১১৮(১)প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন গঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
জাতীয় ভোটার দিবস পালিত হয়-
Correct Answer:
ঘ: ২ মার্চ
Explanation:
জাতীয় ভোটার দিবস পালিত হয়- সঠিক উত্তর ২ মার্চ মার্চ ২জাতীয় ভোটার দিবসঅক্টোবর ১৭দারিদ্র দূরীকরণ দিবস
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল?
Correct Answer:
ক: ১১টি
Explanation:
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল? সঠিক উত্তর ১১টি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।(২৯,২৩,২২,২০,১৯,১৫বিসিএস)
বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
Correct Answer:
খ: ১৮ বছর
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে ঘোষণা করা হয়?
Correct Answer:
খ: ৩ মার্চ ১৯৭১
Explanation:
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর ৩ মার্চ ১৯৭১ স্বাধীনতার ইশতেহার ঘোষণাএকাত্তরের ১ মার্চ বঙ্গবন্ধুর নির্দেশে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে নূরে আলম সিদ্দিকী ও শাজাহান সিরাজ এবং ডাকসুর সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আসম আব্দুর রব ও আব্দুল কুদ্দুস মাখন—এ চার নেতা মিলে এক বৈঠকে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে।একাত্তরের ৩ মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ আহূত পল্টন সমাবেশে স্বাধীনতার ইশতাহার পাঠ করা হয়। এতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা ঘোষণা করা হয়।১৯৭১, মার্চ ১স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন১৯৭১, মার্চ ৩শেখ মুজিবকে জাতির পিতা ঘোষণাবঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষণের সময় পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো, পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন।(৩৬বিসিএস)
মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে ?
Correct Answer:
খ: ১০ এপ্রিল ১৯৭১
Explanation:
মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে ? সঠিক উত্তর ১০ এপ্রিল ১৯৭১ মুজিবনগর সরকার (যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল জনগনের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন।
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
Correct Answer:
খ: জুলাই ২০২০ থেকে জুন ২০২৫
সাগরকন্যা কোন এলাকার ভৌগলিক নাম?
Correct Answer:
খ: পটুয়াখালী
বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কী?
Correct Answer:
ক: হাকালুকি
Explanation:
বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কী? সঠিক উত্তর হাকালুকি হাওড়অবস্থান টাঙ্গুয়ার হাওড়সুনামগঞ্জঅপর নাম রামসার হাওড়। ২০০০ সালে, ইউনেস্কো, টাঙ্গুয়ার হাওড়কে ওয়ার্ল্ড হেরিটেজ হিশেবে ঘোষণা করে।বুরবুক হাওড়জৈন্তাপুর, সিলেটবাংলাদেশের ক্ষুদ্রতম হাওড়।হাইল হাওড়মৌলভীবাজার-হাকালুকি হাওড়মৌলভীবাজার ও সিলেটবাংলাদেশের বৃহত্তম হাওড়।(১২বিসিএস) বাংলাদেশের বৃহত্তম হাওড় হাকালুকি হাওড়।(১২বিসিএস)
ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি ?
Correct Answer:
ঘ: ১২২
Explanation:
ভোটার হিসেবে অন্তর্ভুক্তির যোগ্যতা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর ১২২ ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা (অনুচ্ছেদ ১২২) (১) প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার-ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে। (২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার-তালিকাভু্ক্ত হইবার অধিকারী হইবেন, যদি(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন;(খ) তাঁহার বয়স আঠার বৎসরের কম না হয়;(গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে;ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন।
কম্পিউটারের কি-বোর্ড একটি-
Correct Answer:
ক: ইনপুট ডিভাইস
Explanation:
কম্পিউটারের কি-বোর্ড একটি- সঠিক উত্তর ইনপুট ডিভাইস কীবোর্ড হলো টাইপরাইটারের ধারণা থেকে আসা এমন একটি ডিভাইস, যাতে কিছু বাটন বিন্যস্ত থাকে, যেটি মেকানিক্যাল লিভার অথবা ইলেক্ট্রনিক সুইচের মতো কাজ করে। কীবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস।
Representation of the People's Order, ১৯৭২ কোন ধরণের বিধান?
Correct Answer:
ক: জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত
Explanation:
Representation of the People's Order, ১৯৭২ কোন ধরণের বিধান? সঠিক উত্তর জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত RPI Representation of People’s Order
চ্যাটজিপিটি একটি -
Correct Answer:
খ: কৃত্রিম বুদ্ধিমত্তা
Explanation:
চ্যাটজিপিটি একটি - সঠিক উত্তর কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি একটি চ্যাটবট, ২০২২ সালের নভেম্বরে ওপেনএআই-এর মাধ্যমে এটি চালু করা হয়।
বাংলাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার ন্যুনতম বয়স কত ?
Correct Answer:
গ: ২৫ বছর
Explanation:
বাংলাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার ন্যুনতম বয়স কত ? সঠিক উত্তর ২৫ বছর সংবিধানের চতুর্থ ভাগ, নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগন্যূনতম বয়সসীমাপ্রধানমন্ত্রী(৩৯,১৮বিসিএস)২৫ বছরমন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ২৫ বছরভোটার(৪৩,২০,১৯বিসিএস)১৮ বছরস্পিকার ২৫ বছরসংসদ সদস্য ২৫ বছরস্থানীয় সরকার২৫ বছররাষ্ট্রপতি(৩৮বিসিএস)৩৫ বছর
'Leaving no one behind কোনটির মূলনীতি?
Correct Answer:
খ: এসিডিজি
কোন দেশে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে?
Correct Answer:
খ: যুক্তরাজ্যে
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস ?
Correct Answer:
ঘ: সমুদ্রের ঢেউ
Explanation:
কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস ? সঠিক উত্তর সমুদ্রের ঢেউ বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ (সমুদ্রের ঢেউ), সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়।
কতজন প্রতিনিধি নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত?
Correct Answer:
গ: ১৩
ইউনিয়ন ডিজিটাল সেন্টার কী?
Correct Answer:
ক: ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা কেন্দ্র
Explanation:
ইউনিয়ন ডিজিটাল সেন্টার কী? সঠিক উত্তর ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা কেন্দ্র UDC - Union Digital Centreইউডিসি হচ্ছে ইউনিয়ন পরিষদে স্থাপিত প্রযুক্তিনির্ভর টেলিসেন্টার। এই টেলিসেন্টারের উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে তথ্যসেবা নিশ্চিত করা।ধারণা করা হচ্ছে, ইউডিসি থেকে গ্রামীণ জনপদের অধিবাসীরা সহজেই জীবন ও জীবিকাভিত্তিক সেবা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
Correct Answer:
ক: ১.২২%
Explanation:
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? সঠিক উত্তর ১.২২% ২০২২ সালে সারাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%, যা গত দশকের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে।
বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র কোনটি?
Correct Answer:
ক: হালদা নদী
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হালদা নদী বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হলো হালদা নদী। এটির উৎপত্তি খাগড়াছড়ির উপজেলা জুড়ে। প্রতিবছর হালদা নদীতে একটি বিশেষ মুহূর্তে এবং বিশেষ পরিবেশে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস ও কার্প জাতীয় মাতৃমাছ প্রচুর পরিমাণে ডিম ছাড়ে।
জাতীয় পাবলিক সার্ভিস ডে কবে?
Correct Answer:
ক: ২৩ জুলাই
Explanation:
জাতীয় পাবলিক সার্ভিস ডে কবে? সঠিক উত্তর ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস ডে ২৩ জুলাই।