general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ “ হাঙর নদী গ্রেনেড" কে লিখেছেন?
Correct Answer:
গ: সেলিনা হোসেন
Explanation:
মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ “ হাঙর নদী গ্রেনেড" কে লিখেছেন? সঠিক উত্তর সেলিনা হোসেন ১৯৭৬ সালে প্রকাশিত সেলিনা হোসেনের উপন্যাসটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কালের যশোরের কালীগঞ্জ গ্রামের এক মায়ের সত্য ঘটনা অবলম্বনে রচিত। ১৯৭২ এ গল্প আকারে লিখিত হলেও ১৯৭৪ সালে গল্পটিকে উপন্যাসে রূপ দেন এবং ১৯৭৬ সালে তা প্রকাশিত হয়। পরবর্তীকালে এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম হাঙর নদী গ্রেনেড নামক চলচ্চিত্র নির্মাণ করেন।
২০২২ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
Correct Answer:
ঘ: সোয়ান্তে প্যারো
১৯৭১ সালে ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ'টি দেন-
Correct Answer:
গ: সোহরাওয়ার্দী উদ্যানে
Explanation:
১৯৭১ সালে ৭ই মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ'টি দেন- সঠিক উত্তর সোহরাওয়ার্দী উদ্যানে সোহরাওয়ার্দী উদ্যান
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর সর্বনিম্ন বয়স কত?
Correct Answer:
গ: ২১ বছর
ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার?
Correct Answer:
খ: ৩ প্রকার
ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন -
Correct Answer:
খ: বরকত
Explanation:
ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন - সঠিক উত্তর বরকত তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন
প্রাচীন বাংলার পুন্ড্র জনপদ অঞ্চলভুক্ত এলাকা -
Correct Answer:
ঘ: বগুড়া
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে কত তারিখ বাংলায় ভাষন দেন ?
Correct Answer:
ক: ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
'ব্লু-ইকোনমি' কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
Correct Answer:
খ: সমুদ্র অর্থনীতি
রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযানের সময়ে কোন দেশটি প্রত্যক্ষভাবে রাশিয়ার পক্ষ নেয় ?
Correct Answer:
গ: বেলারুশ
জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ কোনটি?
Correct Answer:
ক: কুড়িল দ্বীপপুঞ্জ
বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন কোন বাহিনীতে চাকুরী করতেন?
Correct Answer:
ক: নৌ-বাহিনী
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবাধিকার প্রতিষ্ঠায় 'ডক্টর অব ল' ডিগ্রী প্রদান করে-
Correct Answer:
ক: অস্ট্রেলিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয়
মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা কোন সেক্টরের অধীন ছিল?
Correct Answer:
খ: ১১ নং সেক্টর
রোহিঙ্গা গণহত্যার দায়ে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে?
Correct Answer:
গ: গাম্বিয়া
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে বিশ্ব শান্তি পরিষদ ‘জুলিও কুরি’ পদক প্রদান করেন -
Correct Answer:
খ: ২৩ মে ১৯৭৩
মুজিব বর্ষ কোনটি?
Correct Answer:
গ: ২০২০
কম্পিউটারের Heart বলা হয় কোনটিকে?
Correct Answer:
গ: CPU
Explanation:
কম্পিউটারের Heart বলা হয় কোনটিকে? সঠিক উত্তর CPU CPU
‘ব্ল্যাক বক্স’ নিচের কোনটিতে ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: বিমান
Explanation:
‘ব্ল্যাক বক্স’ নিচের কোনটিতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর বিমান বিমান
নোবেল বিজয়ী মালালা ইউসুফ আই কোন দেশের নাগরিক?
Correct Answer:
খ: পাকিস্তান
Explanation:
নোবেল বিজয়ী মালালা ইউসুফ আই কোন দেশের নাগরিক? সঠিক উত্তর পাকিস্তান নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই পাকিস্তানের নাগরিক।
জাতীয় শিশু দিবস কোনটি?
Correct Answer:
খ: ১৭ মার্চ
Explanation:
জাতীয় শিশু দিবস কোনটি? সঠিক উত্তর ১৭ মার্চ ১৭ মার্চ
পারমানবিক বোমা প্রস্তুত করা হয় কোন ধাতু দিয়ে?
Correct Answer:
ক: ইউরেনিয়াম
Explanation:
পারমানবিক বোমা প্রস্তুত করা হয় কোন ধাতু দিয়ে? সঠিক উত্তর ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র বানানোর ক্ষেত্রে এই ধাতু একটি অপরিহার্য উপাদান। পারমাণবিক বোমা তৈরির জন্য ব্যবহৃত হয় ইউরেনিয়াম-২৩৫।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী ?
Correct Answer:
ক: থ্যালাস এ্যালেনিয়া
Explanation:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী ? সঠিক উত্তর থ্যালাস এ্যালেনিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে ‘থ্যালাস অ্যালেনিয়া’ নামের প্রতিষ্ঠানটি। স্যাটেলাইটের কাঠামো তৈরি, উৎক্ষেপণ, ভ‚মি ও মহাকাশের নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভ‚ - স্তরে দুটি স্টেশন পরিচালনার দায়িত্ব এ প্রতিষ্ঠানটির
দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত
Correct Answer:
খ: হাড়িয়াভাঙ্গা
Explanation:
দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত সঠিক উত্তর হাড়িয়াভাঙ্গা দক্ষিণ তালপট্রি দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। এ দ্বীপটি বাংলাদেশের সীমানায় অবস্থিত হলে ও ভারত এ দ্বীপের মালিকানা দাবি করে । ভারত এ দ্বীপের নাম দিয়েছে পূর্বাশা বা নিউমুর ।
টেষ্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরী করেন?
Correct Answer:
ঘ: মুশফিকুর রহিম
Explanation:
টেষ্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরী করেন? সঠিক উত্তর মুশফিকুর রহিম ৮ - ১২ মার্চ ২০১৩ ও ১২ নভেম্বর ২০১৮ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার এবং দেশের প্রথম ব্যাটম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মে ২০১৫ বাংলাদেশে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ডাবল সেঞ্চুরি করেন। এছাড়া জানুয়ারি ২০১৭ নিউজিল্যান্ডের সাথে সাকিব আল হাসান ডাবল সেঞ্চুরি করেন।
ভৌগলিক গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো-
Correct Answer:
খ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
ভৌগলিক গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো- সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি বা কর্কটক্রান্তি রেখা (কর্কট মানে কাঁকড়া) বা উত্তর বিষুব পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। এটি বাংলাদেশের প্রায় মাঝামাঝি দিয়ে গেছে। একে ট্রপিক অব ক্যান্সার ও বলা হয়ে থাকে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে ?
Correct Answer:
খ: ডিসেম্বর ১৬, ১৯৭২
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে ? সঠিক উত্তর ডিসেম্বর ১৬, ১৯৭২ ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ড. কামাল হোসেন। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা । কমিটি ৭১ টি অধিবেশনে মিলিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করে এবং ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি ?
Correct Answer:
ক: ঘন ঘন বন্যা
Explanation:
বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি ? সঠিক উত্তর ঘন ঘন বন্যা ঘন ঘন বন্যা বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয়।
স্বাধীন বাংলাদেশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ?
Correct Answer:
ক: ইরাক
Explanation:
স্বাধীন বাংলাদেশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ? সঠিক উত্তর ইরাক আরব ভূখন্ডের দেশ হিসাবে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৮ জুলাই ১৯৭২ এবং প্রথম মুসলিম দেশ হিসাবে সেনেগাল ১ ফেব্রুয়ারি ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ।
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
Correct Answer:
গ: তুরস্ক
Explanation:
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ? সঠিক উত্তর তুরস্ক নগরটি তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের কানাক্কাল প্রদেশের নিকটে অবস্থিত।
COP-26 এ COP মানে কী?
Correct Answer:
C: কনফারেন্স অব দ্য পার্টিস
Explanation:
COP-26 এ COP মানে কী? Correct Answer কনফারেন্স অব দ্য পার্টিস COP26: COP মানে কনফারেন্স অফ দ্য পার্টিস। এটি জাতিসংঘের একটি উদ্যোগ। ১৯৯৫ সালে কপের প্রথম সম্মেলন হয়। এখন ২৬ তম সম্মেলন।
নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
Correct Answer:
খ: হংকং
Explanation:
নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়? সঠিক উত্তর হংকং দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করেসদস্য : Brunei, Cambodia, Indonesia, Laos, Malaysia, Myanmar, the Philippines, Singapore, Thailand, and Vietnam.
সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থল বন্দর হল বাংলাদেশের উল্লেখযোগ্য একটি স্থল বন্দর, যা রাজশাহী বিভাগের শিবগঞ্জ উপজেলা পরিষদ থেকে প্রায় ১৯ কিমি উত্তরে শাহাবাজপুর ইউনিয়নে অবস্থিত বর্তমানে দেশে মোট ২২টি স্থলবন্দর আছে। এর মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর যশোরের বেনাপোল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখ জাতিসংঘে ভাষণ দেন--
Correct Answer:
ক: ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখ জাতিসংঘে ভাষণ দেন-- সঠিক উত্তর ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বাংলায় ভাষণ স্মরণে ই - পোস্টার প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন।
ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন?
Correct Answer:
ঘ: ইতালি
Explanation:
ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন? সঠিক উত্তর ইতালি ক্রিস্টোফার কলম্বাস (আনু. ১৪৫১-মে ২০, ১৫০৬) ছিলেন ইতালীয় নাবিক ও ঔপনিবেশিক। তার আমেরিকা অভিযাত্রা ঐ অঞ্চলে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপনের সূচনা করেছিল
বৈরাগীর ভিটা অবস্থিত-
Correct Answer:
খ: বগুড়া
Explanation:
বৈরাগীর ভিটা অবস্থিত- সঠিক উত্তর বগুড়া বৈরাগীর ভিটা বাংলাদেশের বৃহত্তর বগুড়া তে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি করতোয়া নদীর বাঁকে মহাস্থান দুর্গনগরীর দক্ষিণ দিকে অবস্থিত। ১৯২৮-২৯ সালে খনন করা বৈরাগীর ভিটায় দুটি মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
"ওয়াংগালা' উৎসব কাদের?
Correct Answer:
খ: গারোদের
Explanation:
"ওয়াংগালা' উৎসব কাদের? সঠিক উত্তর গারোদের পূর্ব ভারতের মেঘালয় অঙ্গরাজ্য ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী গারো জাতির লোকদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব।এটি ওয়ান্না নামেও পরিচিত।প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে গারো পাহাড়ে এই উৎসব পালিত হয়।
বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক কে?
Correct Answer:
ক: সাবিনা খাতুন
Explanation:
বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক কে? সঠিক উত্তর সাবিনা খাতুন সাবিনা খাতুন, বাংলাদেশ জাতীয় মহিলা দলের বর্তমান অধিনায়ক এবং স্ট্রাইকার। সাবিনা খাতুন, বাংলাদেশ জাতীয় মহিলা দলের বর্তমান অধিনায়ক এবং স্ট্রাইকার। ২০০৯ সালের ডিসেম্বরে সাবিনা অভিষেক ঘটে জাতীয় দলে। তার আগে নিজ জেলা সাতক্ষীরায় বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন
CTBT এর পূর্ণরুপ কি?
Correct Answer:
খ: Comprehensive Nuclear Test Ban Treaty
Explanation:
CTBT এর পূর্ণরুপ কি? সঠিক উত্তর Comprehensive Nuclear Test Ban Treaty # CTBT এর পূর্ণরূপ- Comprehensive Nuclear Test Ban Treaty/ Comprehensive Test Ban Treaty. # CTBT সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সামরিক ও বেসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। # CTBT চুক্তি জাতিসংঘের সাধারণ সভায় গৃহীত হয়- ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে।
'আলতামিরা' গুহা কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: স্পেন
Explanation:
'আলতামিরা' গুহা কোথায় অবস্থিত? সঠিক উত্তর স্পেন আলতামিরা গুহা ১৮৭৯ সালে স্পেনের উত্তরে আবিষ্কৃত হয়। এর ছাদে একটি বাইসনের ছবি সংবলিত একিট গুহাচিত্র আকা আছে
'রিচার্ড হ্যাডলি' বিখ্যাত-
Correct Answer:
ক: ক্রিকেটার হিসেবে
Explanation:
'রিচার্ড হ্যাডলি' বিখ্যাত- সঠিক উত্তর ক্রিকেটার হিসেবে স্যার রিচার্ড জন হ্যাডলি নিউজিল্যান্ডের একজন বিখ্যাত ক্রিকেটার। রিচার্ড হ্যাডলি টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৪০০ উইকেট লাভ করেছিলেন।
'আফ্রিকার পার্ল' কোন দেশকে বলা হয়?
Correct Answer:
ক: উগান্ডা
Explanation:
'আফ্রিকার পার্ল' কোন দেশকে বলা হয়? সঠিক উত্তর উগান্ডা উগান্ডাকে 'Pearl of Africa' নামে অভিহিত করেন উইনস্টন চার্চিল। উগান্ডাকে বজ্রঝড়ের দেশ বলা হয়। এই দেশের গেরিলা সংগঠনের নাম 'Lords Resistance Army', দেশটির রাজধানীর নাম কাম্পালা এবং মুদ্রার নাম শিলিং। সোমালিয়া Horn of Africa' নামে পরিচিত।
‘Long walk to Freedom’ কার আত্মজীবনী?
Correct Answer:
গ: Nelson Mandela
Explanation:
‘Long walk to Freedom’ কার আত্মজীবনী? সঠিক উত্তর Nelson Mandela লং ওয়াক টু ফ্রিডম - নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী, তাঁর সংগ্রামের আত্মকথন। তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ছিলেন। তিনি ছিলেন দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি
কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি কোনটি?
Correct Answer:
ঘ: মাটির ময়না
Explanation:
কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি কোনটি? সঠিক উত্তর মাটির ময়না কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি - - - মাটির ময়না। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত 'মাটির ময়না' ছবির পরিচালক তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ।
বাংলাদেশের ৬ষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে?
Correct Answer:
ক: ৬৮.৩৪%
Explanation:
বাংলাদেশের ৬ষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে? সঠিক উত্তর ৬৮.৩৪% বাংলাদেশের ৬ষ্ঠ জনশুমারি অনুযায়ী মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ গ্রামে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে।
বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে?
Correct Answer:
ঘ: ২০২১
Explanation:
বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে? সঠিক উত্তর ২০২১ ১ এপ্রিল ২০২১ ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী দল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন?
Correct Answer:
খ: ইত্তেহাদ
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন? সঠিক উত্তর ইত্তেহাদ বঙ্গবন্ধু তার বইয়ে উল্লেখ করেন, মানিক ভাই তখন কলকাতায় ইত্তেহাদ কাগজের সেক্রেটারি ছিলেন। আমাদের টাকা-পয়সার খুবই প্রয়োজন, কে দেবে? বাড়ি থেকে লেখাপড়ার খরচা কোনোমতে আনতে পারি; কিন্তু রাজনীতি করার টাকা কোথায় পাওয়া যাবে? আমার একটু সচ্ছল অবস্থা ছিল, কারণ আমি ইত্তেহাদ কাগজের পূর্ব পাকিস্তানের প্রতিনিধি ছিলাম। মাসে প্রায় ৩০০ টাকা পেতাম। আমার কাজ ছিল এজেন্সিগুলোর কাছ থেকে টাকা-পয়সা আদায় করা, আর ইত্তেহাদ কাগজ যাতে চলে এবং নতুন এজেন্ট বিভিন্ন জায়গায় নিয়োগ করা যায়, সেটা দেখা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি ঔপনিবেশিকতার ২৩ বছরে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ, দৈনিক মিল্লাত, দৈনিক ইত্তেফাক, নতুন দিন, স্বদেশ ইত্যাদি পত্রিকা বা গণমাধ্যমে কাজ করেছেন; যা জাতির জনকের বর্ণালি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
নিচের কোন প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো' অ্যাওয়ার্ড প্রদান করে?
Correct Answer:
খ: গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইম্যুনাইজেশন
Explanation:
নিচের কোন প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো' অ্যাওয়ার্ড প্রদান করে? সঠিক উত্তর গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইম্যুনাইজেশন 'ভ্যাকসিন হিরো' সম্মাননায় ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দেয় গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)।
জাতিসংঘ বিষয়ক আলোচনায় ‘P5' বলতে কী বোঝায়?
Correct Answer:
ক: নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী রাষ্ট্র
Explanation:
জাতিসংঘ বিষয়ক আলোচনায় ‘P5' বলতে কী বোঝায়? সঠিক উত্তর নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী রাষ্ট্র জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে বুঝায় - Permanent 5 countries of the Security Council. দেশগুলো হলো - যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স , চীন , রাশিয়া ।
প্রথম জাতীয় ভূমি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ২৯-৩১ মার্চ ২০২৩
Explanation:
প্রথম জাতীয় ভূমি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ২৯-৩১ মার্চ ২০২৩ ২০২৩ সালের ২৯ থেকে ৩১ মার্চ জাতীয় ভূমি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়