general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশের ভিত্তিতে নির্বাচিত হন?
Correct Answer:
গ: নিরাপত্তা পরিষদ
Explanation:
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশের ভিত্তিতে নির্বাচিত হন? সঠিক উত্তর নিরাপত্তা পরিষদ জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদদ্যের ভোটে নির্বাচিত হন।
নিম্নের কোন দু'টি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে?
Correct Answer:
গ: মায়ানমার ও ভারত
Explanation:
নিম্নের কোন দু'টি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? সঠিক উত্তর মায়ানমার ও ভারত বাংলাদেশের সাথে দুটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ৪, ১৫৬ কি. মি. এবং মিয়ানমারের সাথে রয়েছে ২৭১ কিলোমিটার।
বড় পুকুরিয়া কয়লার খনি কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ঘ: দিনাজপুর
Explanation:
বড় পুকুরিয়া কয়লার খনি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনি বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লা খনি। এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে।
মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায়?
Correct Answer:
গ: বান্দরবান
Explanation:
মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায়? সঠিক উত্তর বান্দরবান রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি প্রতিটিতে ১টি করে জাতীয় সংসদের আসন বিদ্যমান।
চিরস্থায়ী ৰন্দোৰন্ত কোন সালে প্রবর্তন করা হয়?
Correct Answer:
ক: ১৭৯৩
Explanation:
চিরস্থায়ী ৰন্দোৰন্ত কোন সালে প্রবর্তন করা হয়? সঠিক উত্তর ১৭৯৩ চিরস্থায়ী বন্দোবস্ত হলো ১৭৯৩ সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার জমি মালিকদের (সকল শ্রেণীর জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের ) মধ্যে সম্পাদিত একটি যুগান্তকরী চুক্তি।
‘শুভলং' ঝরনা কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
ক: রাঙামাটি
Explanation:
‘শুভলং' ঝরনা কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর রাঙামাটি শুভলং ঝরনা বা জল প্রপাতটি রাঙামাটি সদরের বালুখালি ইউনিয়নে অবস্থিত। বাকলাই জলপ্রপাত বান্দরবানের থানচিতে ; মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাতদ্বয় যথাক্রমে মৌলভীবাজার জেলার বড়লেখা ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত।
মাইকেল এ্যাঞ্জেলো কোন দেশের অধিবাসী ছিলেন?
Correct Answer:
খ: ইতালি
Explanation:
মাইকেল এ্যাঞ্জেলো কোন দেশের অধিবাসী ছিলেন? সঠিক উত্তর ইতালি মাইকেলেঞ্জেলো (মার্চ ৬, ১৪৭৫ - ফেব্রুয়ারি ১৮, ১৫৬৪) বা মিকেলেঞ্জেলো রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর,চিত্রকর,স্থপতি এবং কবি। তিনি ইতালির বিখ্যাত ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন।
পৃথিবীর কোন দেশের নাগরিকদের ‘ডাচ’ বলা হয়?
Correct Answer:
ঘ: নেদারল্যান্ড
Explanation:
পৃথিবীর কোন দেশের নাগরিকদের ‘ডাচ’ বলা হয়? সঠিক উত্তর নেদারল্যান্ড ডাচ বলা হয় নেদারল্যান্ডের অধিবাসীদের ।
ব্রিটিশ রাজপরিবারের সরকারী বাসভবনের নাম কী?
Correct Answer:
গ: বাকিংহাম প্যালেস
Explanation:
ব্রিটিশ রাজপরিবারের সরকারী বাসভবনের নাম কী? সঠিক উত্তর বাকিংহাম প্যালেস ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবনের নাম বাকিংহাম প্যালেস।
‘লাদাখ' কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ভারত
Explanation:
‘লাদাখ' কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভারত লাদাখ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অন্তর্গত উত্তরে কুনলুন পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত একটি অঞ্চল।
G-7 এর সদস্য নয় নিম্নের কোন দেশ?
Correct Answer:
ক: চীন
Explanation:
G-7 এর সদস্য নয় নিম্নের কোন দেশ? সঠিক উত্তর চীন Group of seven । এটি শিল্পোন্নত দেশসমূহের একটি সংস্থা। জি - ৭ ভুক্ত দেশ : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, কানাডা, ফ্রান্স, জার্মানি ও জাপান।
'পায়ের আওয়াজ পাওয়া যায়'- কোন জাতীয় রচনা?
Correct Answer:
খ: কাব্যনাট্য
Explanation:
'পায়ের আওয়াজ পাওয়া যায়'- কোন জাতীয় রচনা? সঠিক উত্তর কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় - একটি কাব্যনাট্য। সৈয়দ শামসুল হক (১৯৩৫ - ২০১৬) রচিত ' পায়ের আওয়াজ পাওয়া যায় ' গ্রন্থটি একটি কাব্যনাট্য। এ কাব্যনাট্যটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
Correct Answer:
খ: প্রধানমন্ত্রী
Explanation:
ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে? সঠিক উত্তর প্রধানমন্ত্রী Executive Committee of the National Economic Council বা একনেক - এর সর্বশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রী সভাপতি ও অর্থমন্ত্রী বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। একনেক গঠিত হয় ১৯৮২ সালে।
কোন দেশের কাছে সবচেয়ে বেশী পারমানবিক চুল্লি রয়েছে?
Correct Answer:
ঘ: রাশিয়া
Explanation:
কোন দেশের কাছে সবচেয়ে বেশী পারমানবিক চুল্লি রয়েছে? সঠিক উত্তর রাশিয়া রাশিয়ার কাছে সবথেকে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
'লাইন অফ কন্ট্রোল' কোন দু'টি দেশের সীমান্তবর্তী
Correct Answer:
খ: ভারত ও পাকিস্তান
Explanation:
'লাইন অফ কন্ট্রোল' কোন দু'টি দেশের সীমান্তবর্তী সঠিক উত্তর ভারত ও পাকিস্তান ভারত ও পাকিস্তানলাইন অফ কন্ট্রোল (line of control) একটি সীমানা রেখা যাকে বাংলায় নিয়ন্ত্রণ রেখা বলা হয়ে থাকে। ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত প্রাক্তন রাজ্য জম্মু ও কাশ্মীরের অংশগুলির নিয়ে গঠিত একটি সামরিক নিয়ন্ত্রণ রেখা । প্রথমে এ রেখা সিলেস-ফায়ার লাইন নামে পরিচিত ছিল। পরবর্তীতে সিমলা চুক্তির পরে নিয়ন্ত্রণ রেখা হিসাবে নাম দেওয়া হয় ।
‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয়-
Correct Answer:
গ: ১৯৪২ সালে
Explanation:
‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয়- সঠিক উত্তর ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলন (আগস্ট আন্দোলন) ছিল একটি আইন অমান্য আন্দোলন যেটি ১৯৪২ সালের ৮ ই আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর দ্বারা চালিত হয়েছিল।
'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ?
Correct Answer:
খ: অনুচ্ছেদ ৩
Explanation:
'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ? সঠিক উত্তর অনুচ্ছেদ ৩ সংবিধানের ৩নং অনুচ্ছেদে বলা হয়েছে- প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?
Correct Answer:
খ: পঞ্চম তফসিল
Explanation:
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? সঠিক উত্তর পঞ্চম তফসিল আমাদের সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ অনুযায়ী, বঙ্গবন্ধুর এই ভাষণ সংবিধানের পঞ্চম তফসিল দ্বারা আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন -
Correct Answer:
খ: ২৩ মার্চ ১৯৬৬
Explanation:
ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন - সঠিক উত্তর ২৩ মার্চ ১৯৬৬ তৎকালীন ভারত - পাকিস্তান যুদ্ধ (৬ - ২৭ সেপ্টেম্বর ১৯৬৫) সমাপ্তির পর উভয় দেশের মধ্যে ‘তাসখন্দ চুক্তি’ স্বাক্ষরিত হয় ১০ জানুয়ারি ১৯৬৬। এ ঘটনার পটভূমিকায় ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের এক সম্মেলনে ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা ঘোষণা করেন।
'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক-
Correct Answer:
খ: শামছুল হক
Explanation:
'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক- সঠিক উত্তর শামছুল হক প্রতিষ্ঠাকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন টাঙ্গাইলের মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সহ-সভাপতি হন আতাউর রহমান খান, শাখাওয়াত হোসেন ও আলী আহমদ। টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক।
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়—
Correct Answer:
গ: ১৯৫২ সালে
Explanation:
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়— সঠিক উত্তর ১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ' গঠিত হয়— ২ মার্চ ১৯৪৮ এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়— ২৬ জানুয়ারি ১৯৫২
বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে ?
Correct Answer:
খ: ৫ (পাঁচ) টি
Explanation:
বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে ? সঠিক উত্তর ৫ (পাঁচ) টি বাংলাদেশের ৫ টি জেলায় সুন্দরবন অবস্থিত।এগুলো হলো:খুলনা, বাগেরহাট, পটুয়াখালি, বরগুনা, সাতক্ষীরা।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কবে গঠিত হয়?
Correct Answer:
গ: ৮ এপ্রিল ১৯৭২
Explanation:
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর ৮ এপ্রিল ১৯৭২ ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয়।
বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
Correct Answer:
ক: ৮ (আট) টি
Explanation:
বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর ৮ (আট) টি বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে। ২৯ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১ - ২০২৫ মেয়াদে " চূড়ান্ত অনুমোদন দেয়।
কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় ?
Correct Answer:
ঘ: ২০১২ সালে
Explanation:
কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় ? সঠিক উত্তর ২০১২ সালে মানিলণ্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ বাংলাদেশের একটি আইন যা ২০০২ সালের ৭ নং আইন হিসাবে চিহ্নিত এবং ৭ই এপ্রিল, ২০০২ তারিখে আইন হিসাবে প্রচারিত। আইনটি ৩০শে এপ্রিল ২০০২ তারিখ থেকে কার্যকর হয়। এ আইনটি “মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন” দ্বারা ২০০৩ সালে সংশোধন করা হয়। পরে, ২০১২ সালে এই আইনটি রহিত করা হয়।মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি পাস হয়
'জয় বাংলা' কে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়?
Correct Answer:
ক: ২ মার্চ, ২০২২
Explanation:
'জয় বাংলা' কে জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? সঠিক উত্তর ২ মার্চ, ২০২২ ২ মার্চ ২০২২ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। তে বলা হয়,ক) ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।(খ) সাংবিধানিক পদাধিকারীগণ, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সকল জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।(গ) সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।২। ইহা অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ময়মনসিংহ
Explanation:
বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক উত্তর ময়মনসিংহ স্বাদু পানির মাছ গবেষণা ইনস্টিটিউট ও মৎস্য প্রজাতি গবেষণাগার ময়মনসিংহে অবস্থিত। উল্লেখ্য, মৎস্য গবেষণা ইনস্টিটিউট ১৯৮৪ সালে চাদপুরে স্থাপন করা হয় ও ১৯৮৬ সালে ময়মনসিংহে স্থানান্তরিত হয়।
দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?
Correct Answer:
খ: ময়মনসিংহ
Explanation:
দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? সঠিক উত্তর ময়মনসিংহ বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে এইচ ডি এফ সি সিন পাওয়ার লিমিটেড ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সুতিয়াখালীতে ১৭৪ একর জমির ওপর ৮০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করছে।যা দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র
বাংলাদেশের সংবিধান অনুযায়ী "কোর্ট অব রেকর্ড" হিসাবে গণ্য –
Correct Answer:
ঘ: সুপ্রীম কোর্ট
Explanation:
বাংলাদেশের সংবিধান অনুযায়ী "কোর্ট অব রেকর্ড" হিসাবে গণ্য – সঠিক উত্তর সুপ্রীম কোর্ট অনুচ্ছেদঃ ১০৮ কোর্ট অব রেকর্ড, সুপ্রীম কোর্ট একটি "কোর্ট অব্ রেকর্ড" হবেন এবং এর অবমাননার জন্য তদন্তের আদেশ দান বা দণ্ডাদেশদানের ক্ষমতাসহ আইন-সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকবেন।
মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
Correct Answer:
ক: ২(দুই)নম্বর
Explanation:
মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর ২(দুই)নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর দুই নং সেক্টরের অধীনে ছিল। (দুই নং সেক্টরের অধীনে ছিল - নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া - ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ)
ইউরিয়া সারের কাঁচামাল কী?
Correct Answer:
গ: মিথেন গ্যাস
Explanation:
ইউরিয়া সারের কাঁচামাল কী? সঠিক উত্তর মিথেন গ্যাস ইউরিয়া সারের প্রধান কাঁচামাল : মিথেন গ্যাস। ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তাররে সহায়তা করে থাকে। গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা, ডালপালা ও কান্ড উৎপাদনে সাহায্য করে থাকে। ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে।
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
Correct Answer:
ক: রাঙ্গামাটি
Explanation:
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? সঠিক উত্তর রাঙ্গামাটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি। এর আয়তন ৬১১৬.১১ বর্গ কিলোমিটার বা ২৩৬১.০০ বর্গমাইল। বরিশাল একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা । এর আয়তন ২৭৮৪.৫২ বর্গকিলোমিটার।
'e-TIN' চালু করা হয় কত সালে?
Correct Answer:
ক: ২০১৩ সালে
Explanation:
'e-TIN' চালু করা হয় কত সালে? সঠিক উত্তর ২০১৩ সালে ২০১৩ সালে অনলাইনে ই-টিআইএন পদ্ধিত চালু করে এনবিআর। এ ব্যবস্থায় যে কেউ ইচ্ছা করলে ঘরে বসে টিআইএন নিতে পারেন। কর্মকর্তাদের কাছে ধরনা না দিলও চলে। এনবিআরের ওয়েবসাইটে ঢুকে ক্লিক করে ১২ ডিজিটের ইলেকট্রনিক ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (ই-টিআইএন) সংগ্রহ করা যায়।
'গণহত্যা যাদুঘর' কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: খুলনা
Explanation:
'গণহত্যা যাদুঘর' কোথায় অবস্থিত? সঠিক উত্তর খুলনা গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর অবস্থিত সাউথ সেন্ট্রাল রোড , খুলনায় অবস্থিত।
বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি?
Correct Answer:
গ: ১১ (এগার) টি
Explanation:
বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি? সঠিক উত্তর ১১ (এগার) টি কোনো একটা দেশের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন বা জিআই) পণ্য। শুধু বাংলাদেশেই উৎপাদিত হয় এমন ১১টি পণ্য আন্তর্জাতিক মেধাস্বত্ব কর্তৃপক্ষ থেকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।একনজরে জি-আই পণ্যগুলিঃ জামদানি (২০১৬)ইলিশ (২০১৭) বাগদা চিংড়ি (২০২১) চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম (২০১৯) ফজলি আম (২০২১) ঢাকাই মসলিন (২০২০) রাজশাহী সিল্ক (২০২২) রংপুরের শতরঞ্জি (২০২২) কালিজিরা ধান (২০২১) বিজয়পুরের সাদামাটি দিনাজপুরের কাটারিভোগ
ক্ষুদ্র নৃগোষ্ঠী 'মণিপুরী' বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে?
Correct Answer:
ক: সিলেট
Explanation:
ক্ষুদ্র নৃগোষ্ঠী 'মণিপুরী' বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? সঠিক উত্তর সিলেট মণিপুরী উপজাতি সিলেট জেলায় বাস করে।মণিপুরী জাতি ভারত ও বাংলাদেশের একটি ক্ষুদ্র ও বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠীর নাম। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে।মণিপুরীদের নিজস্ব ভাষা, বর্ণমালা, সাহিত্য এবং সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। ভারতের মণিপুর, আসাম, ও ত্রিপুরা রাজ্যের ওবাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মণিপুরী সম্প্রদায়ের লোক বাস করে।
পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়?
Correct Answer:
খ: ১৯৮৫ সালে
Explanation:
পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়? সঠিক উত্তর ১৯৮৫ সালে পারিবারিক আদালত অর্ডিন্যান্স, ১৯৮৫ পরিবারের প্রতিটি সদস্যের আইনগত সমস্যার বিচার নিষ্পত্তি সম্পর্কিত অধ্যাদেশ। ১৯৮৫ সালে এ অধ্যাদেশ জারি করা হয়। ইসলামী আইন, হিন্দু আইন, দেওয়ানি কার্যবিধি, সাক্ষ্য আইন, অভিভাবক ও প্রতিপাল্য আইন, মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন, পারিবারিক আইন অধ্যাদেশ প্রভৃতি সমন্বয়ে পারিবারিক আদালতের বিচার্য বিষয়ের আইন সংকলিত হয়েছে। এ আইন রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও পার্বত্য এলাকার জেলাসমূহ ছাড়া সারা দেশে প্রযোজ্য।
বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: চট্টগ্রাম
Explanation:
বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর চট্টগ্রাম বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের বনসম্পদ, যা প্রয়োজনের তুলনায় সীমিত, তার রক্ষণা-বেক্ষণ ও পরিচর্যা এবং নতুন বনাঞ্চল সৃষ্টি, এ সংক্রান্ত গবেষণা পরিচালনা করে থাকে। এটি সংক্ষেপে বিএফআরআই (BFRI=Bangladesh Forest Research Institute) নামে পরিচিত। এর প্রধান কার্যালয় চট্টগ্রামে অবস্থিত।
কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কী?
Correct Answer:
ক: বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স
Explanation:
কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কী? সঠিক উত্তর বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স।
নভেরা আহমেদের পরিচয় কী হিসাবে ?
Correct Answer:
ঘ: ভাস্কর
Explanation:
নভেরা আহমেদের পরিচয় কী হিসাবে ? সঠিক উত্তর ভাস্কর নভেরা আহমেদ (মার্চ ২৯, ১৯৩৯–মে ৬, ২০১৫) ছিলেন একজন বাংলাদেশী ভাস্কর। তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশী আধুনিক ভাস্কর। ১৯৯৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে
বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা কোন সময়ে অনুষ্ঠিত হয় ?
Correct Answer:
খ: ১৫ জুন থেকে ২১ জুন, ২০২২
Explanation:
বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা কোন সময়ে অনুষ্ঠিত হয় ? সঠিক উত্তর ১৫ জুন থেকে ২১ জুন, ২০২২ বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার বিস্তারিত গণনার লক্ষ্যে অনুষ্ঠিত দেশের ষষ্ঠ জাতীয় আদমশুমারি। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে ২০২২ সালের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এক সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়।
কোনটি বিচার বিভাগের কাজ নয়?
Correct Answer:
গ: সংবিধান প্রণয়ন
Explanation:
কোনটি বিচার বিভাগের কাজ নয়? সঠিক উত্তর সংবিধান প্রণয়ন সংবিধান প্রণয়ন বিচার বিভাগের কাজ নয়
কোন এলাকাকে 'Marine Protected Area (MPA) ঘোষণা করা হয়েছে?
Correct Answer:
খ: সেন্টমার্টিন এবং এর আশেপাশের এলাকা
Explanation:
কোন এলাকাকে 'Marine Protected Area (MPA) ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর সেন্টমার্টিন এবং এর আশেপাশের এলাকা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ১৩ (১) ও ১৩ (২)-এর ক্ষমতাবলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের ১ হাজার ৭৪৩ বর্গ কিলোমিটার এলাকাকে ২০২২ সালের ৪ জানুয়ারি 'সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া' ঘোষণা করে।
কোন দেশে সমুদ্র বন্দর নাই?
Correct Answer:
গ: নেপাল
Explanation:
কোন দেশে সমুদ্র বন্দর নাই? সঠিক উত্তর নেপাল দক্ষিণ এশিয়ার ৩টি দেশ সমুদ্রবন্দরহীন- নেপাল, ভুটান ও আফগানিস্তান।
কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?
Correct Answer:
ঘ: ফ্রাঙ্কফুর্ট
Explanation:
কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? সঠিক উত্তর ফ্রাঙ্কফুর্ট ১৯৯৮ সালে আমস্টারডামের চুক্তি ব্যাংকটি প্রতিষ্ঠিত করে এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টে এর সদর দফতর।
ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
Correct Answer:
খ: ১৯৩০
Explanation:
ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৩০ ১৯৩০ ফিফা বিশ্বকাপ ছিল প্রথম অনুষ্ঠিত কোন ফুটবল বিশ্বকাপ। জুলাই ১৩ থেকে জুলাই ৩০ পর্যন্ত এটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয়।
কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?
Correct Answer:
খ: তুরস্ক
Explanation:
কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত? সঠিক উত্তর তুরস্ক ঐতিহাসিক ট্রয় নগরীর অবস্থান তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের হিসারলিক নামক স্থানে
যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট কে ছিলেন?
Correct Answer:
ঘ: ডনাল্ড ট্রাম্প
Explanation:
যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর ডনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার উত্তরসূরি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম রাষ্ট্রপতি হিসেবে ২০ জানুয়ারি ২০১৭ তারিখে শপথ গ্রহণ করেন।
কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত?
Correct Answer:
গ: ম্যানিলা
Explanation:
কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? সঠিক উত্তর ম্যানিলা আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইংরেজি: International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা। ধানের জাত উন্নয়ন, নতুন ধান উৎপাদন, এলাকা অনুযায়ী ধানের জাত তৈরি ইত্যাদি গবেষণা কাজে নিয়োজিত ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র।
ক্ষুদ্রতম মহাদেশঃ
Correct Answer:
ক: অস্ট্রেলিয়া
Explanation:
ক্ষুদ্রতম মহাদেশঃ সঠিক উত্তর অস্ট্রেলিয়া ক্ষুদ্রতম মহাদেশ হলো - অস্ট্রেলিয়া