Information technology MCQs
Showing 50 questions (Total: 2310)
The brain of a computer within the CPU is -
Correct Answer:
A: ALU
Explanation:
The brain of a computer within the CPU is - Correct Answer ALU An arithmetic - logic unit (ALU) is the part of a computer processor (CPU) that carries out arithmetic and logic operations on the operands in computer instruction words. In some processors, the ALU is divided into two units, an arithmetic unit (AU) and a logic unit (LU).
OMR পূর্ণরূপ হচ্ছে-
Correct Answer:
ক: Optical Mark Reader
Explanation:
OMR পূর্ণরূপ হচ্ছে- সঠিক উত্তর Optical Mark Reader ওএমআর (OMR) এক ধরনের ইনপুট ডিভাইস, যার পূর্ণরূপ অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader) । এটির সাহায্যে স্ক্যানারের মতই লিখিত বিষয়বস্তু কম্পিউটারে নিয়ে যাওয়া যায় । ওএমআর যন্ত্র কোনো চিহ্ন পাঠ করে ঐ চিহ্নের সঙ্গে সম্পর্কযুক্ত ফলাফল দান করতে পারে । বর্তমানে বিভিন্ন পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের জন্য ওএমআর পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ।
Web page তৈরীর জন্য কোনটি ব্যবহৃত হয়
Correct Answer:
গ: এইচটিএমএল
Explanation:
Web page তৈরীর জন্য কোনটি ব্যবহৃত হয় সঠিক উত্তর এইচটিএমএল হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ (অথবা এইচটিএমএল - Hyper Text Markup Language) হলো একটি ফর্ম্যাট যাতে বিভিন্ন প্রকারের ফর্ম্যাটিং ও হাইপারলিংক ব্যবহার করা যায়। প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয়। ইন্টারনেটে, তথা ওয়েবসাইটে এইচ টি এম এল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ফাইলের এক্সটেনশন .htm অথবা .html উভয়ই হতে পারে। এতে বিভিন্ন এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ফর্ম্যাটিং, অবজেক্ট ও লিংক প্রকাশ করা করা হয়। html এর সর্বশেষ ভার্সন হলো html 5 যার উন্নয়ন কাজ এখন সম্পূর্ণ এবং নতুন আদর্শমান । html 5 এ ওয়েবসাইটে অডিও, ভিডিও যোগ করার জন্য নতুন আদর্শ (স্ট্যান্ডার্ড) যোগ করা হয়েছে।
Del বোতাম চাপ দিলে কী হয়?
Correct Answer:
গ: কার্সরের পরের অক্ষর মুছে যায়
Explanation:
Del বোতাম চাপ দিলে কী হয়? সঠিক উত্তর কার্সরের পরের অক্ষর মুছে যায় Del বোতাম চাপ দিলে কার্সরের পরের অক্ষর মুছে যায়।
কম্পিউটারে কোনটি নেই?
Correct Answer:
খ: বুদ্ধি বিবেচনা
Explanation:
কম্পিউটারে কোনটি নেই? সঠিক উত্তর বুদ্ধি বিবেচনা কম্পিটারের নির্ভুলভাবে দ্রুত কাজ করা এবং স্মৃতি সংরক্ষণের ক্ষমতা রয়েছে । তবে শুধু উন্নত মস্তিক ও জৈবিক বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণীরই বুদ্ধি বিবেচনার ক্ষমতা রয়েছে, যা কোনো যন্ত্রের নেই । তবে ৫ম প্রজন্মের কম্পিউটারে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করা হবে।
ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: জি-মেইল
Explanation:
ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহৃত হয়? সঠিক উত্তর জি-মেইল জিমেইল (ইংরেজি: Gmail) একটি বিনামূল্যে ওয়েবমেইল, যার সার্ভিস দেয় গুগল। জিমেইল এ POP3 এবং IMAP সুবিধা রয়েছে। ইউ.কে. এবং জার্মানিতে এটি গুগলমেইল নামেই পরিচিত। মূলত জিমেইলের পরীক্ষামূলক সংস্করণ চালু হয় ১লা এপ্রিল ২০০৪ এ বেটা সংস্করণ আকারে এবং সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত হয় ৭ই ফেব্রুয়ারি ২০০৭ এ । পরবর্তীতে ৭ই জুলাই ২০০৯ পরিপূর্ণ সংস্করণ হিসেবে প্রকাশ করা হয়। সূত্র: উইকিপিডিয়া
নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়?
Correct Answer:
ঘ: পাওয়ার পয়েন্ট
Explanation:
নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়? সঠিক উত্তর পাওয়ার পয়েন্ট কম্পিউটার হার্ডওয়্যার হল কম্পিউটারের সেইসকল অংশ যেগুলো স্পর্শ করা যায়, দেখা যায় যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সি.ডি, ডি.ভি.ডি. ইত্যাদি।
Key Board এর F1- F12 পর্যন্ত বোতামগুলুকে কী বলা হয় ?
Correct Answer:
গ: Function Key
Explanation:
Key Board এর F1- F12 পর্যন্ত বোতামগুলুকে কী বলা হয় ? সঠিক উত্তর Function Key ফাংশন কী :কী বোর্ডের উপরের দিকে বাম পার্শ্বে F1 থেকে F12 পর্যন্ত যে কীগুলো আছে এদের একত্রে ফাংশন কী বলে। এদের ফাংশন কী(একত্রে) বলার কারণ এদের মাধ্যমে নির্দিষ্ট কিছু কাজ করা যায় । যেমন - কোন প্রোগ্রামের জন্য help অথবা কোন প্রোগ্রাম রান করানো ইত্যাদি কাজে এই কীগুলোর ব্যবহার করা হয়।
একটি Computer file এর Extension .mp3 এটা কোন ধরনে file?
Correct Answer:
খ: Audio
এম এস ওয়ার্ডে কাজ করার সময় কোনো নির্দেশ বাতিল করার জন্য কোন বোতামে চাপ দিতে হয়?
Correct Answer:
ঘ: Esc
Explanation:
এম এস ওয়ার্ডে কাজ করার সময় কোনো নির্দেশ বাতিল করার জন্য কোন বোতামে চাপ দিতে হয়? সঠিক উত্তর Esc এম এস ওয়ার্ডে কাজ করার সময় কোনো নির্দেশ বাতিল করার জন্য Esc বোতামে চাপ দিতে হয়।
MS Word - এ প্রিন্ট দেওয়ার কমান্ড কোনটি ?
Correct Answer:
খ: Ctrl+p
Explanation:
MS Word - এ প্রিন্ট দেওয়ার কমান্ড কোনটি ? সঠিক উত্তর Ctrl+p Ctrl + N - নতুন ডকুমেন্ট শুরু করা। Ctrl + O - ওপেন ডায়ালগ বক্স প্রদর্শন করা। Ctrl + W - অ্যাকটিভ ডকুমেন্ট বন্ধ করা। Ctrl + S - ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ করা। Ctrl + P - প্রিন্ট ডায়ালগ বক্স প্রদর্শন বা প্রিন্ট করার জন্য।
' ল্যাপটপ' কি?
Correct Answer:
ঘ: ছোট কম্পিউটার
Explanation:
' ল্যাপটপ' কি? সঠিক উত্তর ছোট কম্পিউটার ল্যাপটপ হলো ব্রিফকেস আকৃতির সঙ্গে বহনযোগ্য এক ধরনের ছোট কম্পিউটার। যে কোনো স্থানে তাৎক্ষণিকভাবে রেখে এর দ্বারা কাজ করা সম্ভব। ' এপসন' কোম্পানি ১৯৮১ সালে এটি প্রথম তৈরি করে। বাংলাদেশের তৈরি ১ম কম্পিউটার দোয়েল
3G বলতে কি বোঝায়?
Correct Answer:
খ: Third Generation
Explanation:
3G বলতে কি বোঝায়? সঠিক উত্তর Third Generation 3G বলতে বোঝায় ′Third Generation′ । ১৪ অক্টোবর ২০১২ দেশে প্রথমবারের মতো থ্রিজি (তৃতীয় প্রজন্ম) প্রযুক্তির মোবাইল সেবার পরীক্ষামূলক বাণিজ্যিক ব্যবহার চালু করে টেলিটক।
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে-
Correct Answer:
ক: ROM
Explanation:
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে- সঠিক উত্তর ROM কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ′ROM′ বলে। ROM – এর পূর্ণরূপ হলো Read Only Memory । ROM – এর রক্ষিত তথ্য কখনো মুছে যায় না। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি হলো ′ROM′।
মনিটর মুলত কি?
Correct Answer:
খ: আউটপুট ডিভাইস
Explanation:
মনিটর মুলত কি? সঠিক উত্তর আউটপুট ডিভাইস ব্যবহারকারী ও কম্পিউটার ব্যবস্থার মধ্যে যোগাযোগের মাধ্যমকে আউটপুট ডিভাইস বলা হয়। আসলে ব্যবহারকারীর নির্দেশমতো কাজ করার পরে কম্পিউটার যখন তার ফলাফল জানায়, তখন যে যন্ত্রাংশগুলির মাধ্যমে ব্যবহারকারী তা জানতে পারেন, সেগুলিই আউটপুট ডিভাইসের অংশ। যেমন, মনিটর, প্রিন্টার এবং প্লটার।
ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে?
Correct Answer:
ঘ: আউটসোর্সিং
Explanation:
ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে? সঠিক উত্তর আউটসোর্সিং আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন বা মুক্ত পেশা। অর্থাৎ স্বাধীন বা মুক্ত ভাবে বা কোন প্রতিষ্ঠানের বা কোন কোম্পানির কাজের চাপ ছাড়া স্বাধীন ভাবে অন্য কোন প্রতিষ্ঠানের কাজ করে আয় করার নাম হচ্ছে আউটসোর্সিং। আরো সহজ ভাবে বললে, ইন্টারনেটের মাধ্যমে যে কোন প্রতিষ্ঠানের কাজ ফ্রিল্যান্সারদের দ্বারা কাজ করিয়ে নেয়ার নাম হচ্ছে আউটসোর্সিং। আর যারা এই আউটসোর্সিং এর কাজ করে থাকে তাদের কে বলা হয় ফ্রিল্যান্সার।
ডাটাবেজ টেবিলের রেকর্ডসমুহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে
Correct Answer:
গ: ইনডেক্সিং
Explanation:
ডাটাবেজ টেবিলের রেকর্ডসমুহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে সঠিক উত্তর ইনডেক্সিং ডেটাবেসে সংরক্ষিত ডেটার লজিক্যাল অর্ডার বিন্যাস পদ্ধতিকে ইনডেক্সিং বলে। ইনডেক্সিং এর বৈশিষ্ট্য হলো - ১. রেকর্ডগুলো দ্রুত সাজানো যায়। ২. নতুন ইনডেক্স ফাইল তৈরি হলে মূল ডেটাবেজ ফাইল অপরিবর্তিত থাকে। ৩. ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইনডেক্স করা ফাইলে তা আপডেট হয়।
স্ক্যানার মুলত কি ধরনের যন্ত্র?
Correct Answer:
ক: ইনপুট
Explanation:
স্ক্যানার মুলত কি ধরনের যন্ত্র? সঠিক উত্তর ইনপুট ইনপুটঃ এটার মানে হছে কোন কিছু কম্পিউটারকে প্রদান করা অথবা নির্দেশনা দেওয়া।যেমনঃ১। কিছু স্ক্যান করা বা ক্যামেরা দিয়ে ছবি উঠানো।২। কীবোর্ড দিয়ে লিখালিখি৩। ভয়েস কমান্ড দেওয়া ইত্যাদি ।তাহলে ইনপুট ডিভাইসগুল হচ্ছেঃকামেরা, কীবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, বিভিন্ন ধরনের সেন্সর, টাচ স্ক্রিন ইত্যাদি ইনপুট ডিভাইস ।
কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়?
Correct Answer:
খ: Wi-fi
Explanation:
কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোন একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়? সঠিক উত্তর Wi-fi WiFi (ওয়াইফাই) এর পূর্ণনাম হচ্ছে - Wireless Fidelity । WiFi (ওয়াইফাই) হচ্ছে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থা যার সাহায্যে বহনযোগ্য কম্পিউটারের যন্ত্রপাতির সাথে সহজে ইন্টারনেট সংযুক্ত করা যায়।
LAN এর ক্ষেত্রে Wi-Max এর বিস্তৃতি কত?
Correct Answer:
ক: ৩০ মিটার
Explanation:
LAN এর ক্ষেত্রে Wi-Max এর বিস্তৃতি কত? সঠিক উত্তর ৩০ মিটার WiMAX এর পূর্ণরূপ হচ্ছে Worldwide Interoperability for Microwave Access। ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা, তারবিহীন ব্যবস্থায় বিস্তৃত এলাকাজুড়ে ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগ পাওয়া যায়। এর মাধ্যমে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN) তৈরি করা যায়।
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে ?
Correct Answer:
খ: ROM
Explanation:
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে ? সঠিক উত্তর ROM ROM ( Read Only Memory) হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি। কারণ সরবরাহ বন্ধ করলেও ROM - এ সংরক্ষিত ডেটা মুছে যায় না। ROM এর সংরক্ষিত ডেটা সাধারণত অপরিবর্তনীয়। তবে বর্তমানে এমন অনেক ধরনের ROM উদ্ভাবিত হয়েছে। যাতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষিত ডেটা মুছে আবার নতুন ডেটা সংরক্ষণ করা যায়। অপরদিকে RAM ( Random Access Memory )। হচ্ছে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি। কারণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে RAM - এ সংরক্ষিত ডেটা মুছে যায়। RAM - এ সংরক্ষিত ডেটা খুব সহজেই পরিবর্তনীয়।
SMS এর পূর্ণরূপ-
Correct Answer:
ঘ: Short Message service
Explanation:
SMS এর পূর্ণরূপ- সঠিক উত্তর Short Message service SMS এর পূর্ণ রূপ হলো SHORT MESSAGE SERVICE (শর্ট মেসেজ সার্ভিস)। এসএমএস শব্দটি শর্ট মেসেজ সার্ভিস এর সংক্ষিপ্ত নাম । এটি ফোন এবং মোবাইল ফোনের উপর ভিত্তি করে লেখা বার্তা যোগাযোগের একটি মাধ্যম । এটি একটি যোগাযোগ প্রোটোকল যা মোবাইল ডিভাইসগুলির মধ্যে আমাদের লেখা বার্তাগুলি বিনিময় করার অনুমতি দেয়।
কম্পিউটার-টু- কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ----
Correct Answer:
গ: ইন্টারনেট
Explanation:
কম্পিউটার-টু- কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ---- সঠিক উত্তর ইন্টারনেট আধুনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার নেটওয়ার্ককে পরস্পর সম্পর্কযুক্ত করে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে ইন্টারনেট বলে।
পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
Correct Answer:
খ: এপসন, ১৯৮১
Explanation:
পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে? সঠিক উত্তর এপসন, ১৯৮১ 'অসবর্ণ - ১ (Osborne - 1)' নামক ল্যাপটপ কম্পিউটার প্রথম তৈরি করে 'অসবর্ণ কম্পিউটার (Osborne Computer )' নামক কোম্পানি ১৯৮১ সালে। একই বছরের পরবর্তী সময়ে এপসন তৈরি করে ' এপসন এইচএক্স - ২০ (Epson HX - 20 )' নামের একটি ল্যাপটপ কম্পিউটার। অপরদিকে 'আইবএম' (IBM) , 'কমপ্যাক কম্পিউটার' (Compaq Computer ) ও 'অ্যাপল কম্পিউটার ' ( Apple Computer ) নামক কোম্পানি তিনটি ল্যাপটপ কম্পিউটার তৈরি করে যথাক্রমে ১৯৮৪, ১৯৮৮ ও ১৯৮৯ সালে।
ইন্টারনেট চালুর বছর ------
Correct Answer:
গ: ১৯৬৯
Explanation:
ইন্টারনেট চালুর বছর ------ সঠিক উত্তর ১৯৬৯ ১৯৬৯ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় , লস অ্যাঞ্জেলেস এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট - এর মধ্যে প্রথম নেটওয়ার্ক যোগাযোগ স্থাপিত হয়। তবে ইন্টারনেট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১ জানুয়ারি ১৯৮৩।
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
Correct Answer:
ক: ওয়াইম্যাক্স
Explanation:
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? সঠিক উত্তর ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকেসেস - এর সংক্ষিপ্ত রুপ। এটি একটি টেলিযোগাযোগ প্রযুক্তি ,যার মূল উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট - টু পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল সেলুলার ইত্যাদি বিভিন্ন রকমের তারবিহীন তথ্য আদান প্রদান করা।
মডেম-এর মধ্যে যা থাকে তা হলো -----
Correct Answer:
খ: একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
Explanation:
মডেম-এর মধ্যে যা থাকে তা হলো ----- সঠিক উত্তর একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর মডেম হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা একই সাথে মডুলেশন ও ডিমডুলেশনের কাজ করতে পারে। মডুলেশন হলো ডিজিটাল সিগন্যালকে সুবিধাজনক এনালক সিগন্যাল পরিণত করা। ডিমডুলেশন হলো মডুলেটেড এনালক সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে পরিণত করা।
কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
Correct Answer:
ক: Input
Explanation:
কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র? সঠিক উত্তর Input কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো কী - বোর্ড , মাউস ,স্ক্যানার , ওয়েবক্যাম, ওএমআর ইত্যাদি। কিছু আউটপুট ডিভাইস হলো মনিটর , প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর প্লটার ইত্যাদি। আবার ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হলো টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা ,মডেম, হ্যান্ডসেট ইত্যাদি।
নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
Correct Answer:
গ: google.com
Explanation:
নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়? সঠিক উত্তর google.com বর্তমানে অনলাইনে কেনা - বেচার বিভিন্ন সাইট রয়েছে। এর উল্লেখযোগ্য কয়েকটি হলো - amazon.com , Olx.com ekhanei.com, bikroy.com ইত্যাদি । অন্যদিকে google.com একটি বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন।
Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?
Correct Answer:
ক: নির্ধারিত ফাইল কপি করা
Explanation:
Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়? সঠিক উত্তর নির্ধারিত ফাইল কপি করা ব্যাকআপ প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের কোনো ফাইল, ফোল্ডার বা কোনো প্রোগ্রাম কপি করে সংরক্ষণ করা হয়।
নিচের কোনটি ছাড়া Internet- এ প্রবেশ করা সহজ নয়?
Correct Answer:
ঘ: Web browser
Explanation:
নিচের কোনটি ছাড়া Internet- এ প্রবেশ করা সহজ নয়? সঠিক উত্তর Web browser ইন্টারনেট সংযুক্ত হতে বা কাজ করতে প্রধানত তিনটি জিনিস থাকা আবশ্যক । যথা : কম্পিউটার ,ইন্টারনেট সংযোগ এবং একটি ওয়েব ব্রাউজার (যেমন : ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লেরার, গুগল ক্রোম, অপেরা ইত্যাদি)।
একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো ----
Correct Answer:
ঘ: উপরের সবকটি
Explanation:
একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো ---- সঠিক উত্তর উপরের সবকটি একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি (share) করে অর্থ , স্থান বা সময় সবকিছুই সাশ্রয় করা যায়। উদাহরণস্বরুপ এখানে প্রিন্টারের কথা বলা যায় ।
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
Correct Answer:
গ: সিলিকন
Explanation:
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? সঠিক উত্তর সিলিকন সিলিকন অন্যান্য উপাদানের তুলনায় সাশ্রয়ী, সহজলভ্য এবং অন্য উপাদানের সাথে সহজে ব্যবহার করা যায় বলে কম্পিউটারের চিপ, টানজিস্টর , সিলিকন ডায়েড, মেমোরি এবং অন্যান্য ইলেকট্রনিক্স সার্কিট তৈরিতে বহুলরুপে ব্যবহৃত হয়।
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
Correct Answer:
গ: Read
Explanation:
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে? সঠিক উত্তর Read কম্পিউটারে আমরা যখন কোনো তথ্য রাখি, তা কম্পিউটার মেমােরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটারের তা মেমোরি থেকে read ( পড়ে নিয়ে) করে আমাদের প্রদান করে থাকে। সুতরাং উত্তর হবে (গ) অর্থাৎ Read।
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
Correct Answer:
ঘ: উপরের সবগুলোই
Explanation:
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ? সঠিক উত্তর উপরের সবগুলোই অপশনে উল্লিখিত তিনটিই ডাটাবেজ ল্যাংগুয়েজ।Data Definition Language প্রধানত ডেটার প্রকার ও উহাদের মাঝে সম্পর্ক নির্ণয় করে, Data Manipulation Language ডেটা হালনাগাদ বা মুছে ফেলার কাজ করে এবং Query Language তথ্য খোঁজ ও তথ্য গণনায় সহায়তা করে।
নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?
Correct Answer:
গ: Android
Explanation:
নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম? সঠিক উত্তর Android স্মার্টফোনে বিভিন্ন ওপেন সোর্স (যে কেউ এর উন্নয়ন ঘটাতে পারে) অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। যেমন - এন্ড্রয়েড , ফায়ারফক্স ওএস, মীগো ইত্যাদি। ওপেন আইওএস, উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি , সিম্বিয়ান ইত্যাদি।
সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
Correct Answer:
খ: ২০০৬
Explanation:
সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়? সঠিক উত্তর ২০০৬ ফেসবুক প্রতিষ্ঠিত হয়২০০৪ সালে। টুইটার প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। ইন্সটাগ্রাম প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে।
মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
Correct Answer:
ঘ: ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
Explanation:
মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা 3 G এবং 4G উভয়ই এক বিশেষ মোবাইল যোগাযোগ প্রযুক্তি, যা তারবিহীন কথা বলা মোবাইলে ইন্টারনেট ব্যবহার, ভিডিও কল করা, মোবাইল টিভি ইত্যাদি সুবিধা অতিরিক্ত হিসেবে রয়েছে তা হলো মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।
MICR-এর পূর্ণরূপ কি?
Correct Answer:
ক: Magnetic Ink Character Reader
Explanation:
MICR-এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর Magnetic Ink Character Reader MICR - এর পূর্ণরুপ Magnetic Ink Character Recognition বা Magnetic Ink Character Reader । এটি ব্যাংক চেক বা ডকুমেন্টে মেশিন পাঠযোগ্য বিশেষ কিছু লেখার প্রযুক্তি, যা বিশেষ চম্বকীয় কালিতে লেখা হয় বা এভাবে লেখা কিছুকে (MICR) (Reader ) দ্বারা কম্পিউটারের সরাসরি পড়ানো হয়।
প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
Correct Answer:
খ: Clipboard
Explanation:
প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? সঠিক উত্তর Clipboard প্রোগ্রাম থেকে কপি করা ডাটা এমনকি অপারেটিং সিস্টেম ও (OS) কম্পিউটার চালু করার সময় হার্ডডিস্ক থেকে অস্থায়ী মেমোরি র্যামে (Random Access Memory) জমা হয় এবং কম্পিউটার বন্ধ করলে তা মুছে যায়। অন্যদিকে ক্লিপবোর্ড হলো কোনো নির্দিষ্ট সফটওয়্যারের একটি সুবিধা যাতে ডেটা সংরক্ষিত থাকে শুধু ঐ সফটওয়্যারে তৎক্ষণাৎ ব্যবহার করার জন্য।
Oracle Corporation--এর প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
ঘ: Lawrence J. Ellison
Explanation:
Oracle Corporation--এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর Lawrence J. Ellison ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান। সফটওয়্যার নির্মাণে মাইক্রোসফট ও আইবিএম - এর পরেই এর অবস্থান। ১৯৭৭ সালে ল্যারি এলিসন ,বব মিনার ও এড ওয়টিস যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন।
পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?
Correct Answer:
খ: Network
Explanation:
পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়? সঠিক উত্তর Network দুই বা ততোধিক পারসোনাল কম্পিউটার এক সাথ যুক্ত করে একটি নেটওয়ার্ক তৈরি করা যায়। এতে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীর ফাইল , প্রিন্টার ও অন্যান্য বিষয় নিজেদের মাঝে শেয়ার করতে পারে। অন্যদিকে সার্ভার হলো কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক কমান্ড গ্রহণ ও সে অনুযায়ী নির্দিষ্ট তথ্য সরবরাহ করার এ্যাপ্লিকেশন (সফটওয়্যারে) সাধারণত নেটওয়ার্কের মাধ্যমেই ব্যবহারকারী সার্ভারে যুক্ত হয়।
সকল নেটওয়ার্কের জননী কোনটি ?
Correct Answer:
খ: ইন্টারনেট
Explanation:
সকল নেটওয়ার্কের জননী কোনটি ? সঠিক উত্তর ইন্টারনেট সকল নেটওয়ার্কের জননী– ইন্টারনেট। ➤ ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে বলে– আউটসোর্সিং। ➤ টুইটারের প্রতিষ্ঠাতা– জ্যাক ডসি। ➤ যে প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়– TCP/IP। ➤ সামাজিক যোগাযোগ মাধ্যম 'ফেসবুক' এর প্রতিষ্ঠাতা– মার্ক জুকারবার্গ।
ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কিভাবে?
Correct Answer:
গ: চুম্বক হিসেবে
Explanation:
ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কিভাবে? সঠিক উত্তর চুম্বক হিসেবে ক্যাসেটের ফিতাগুলো কালো রঙের । এগুলোকে বলা হয়ে থাকে চৌম্বক ফিতা। ১৯৩০ সালের দিকে জার্মানিতে আবিষ্কৃত হয় শব্দ সংরক্ষণের এই পদ্ধতি। চৌম্বক শক্তিকে কাজে লাগিয়েই এই ফিতাতে শব্দ সংরক্ষণ করা হয়।
নিচের কোনটি 3G Language নয়?
Correct Answer:
গ: Assembly Language
Explanation:
নিচের কোনটি 3G Language নয়? সঠিক উত্তর Assembly Language যান্ত্রিক ভাষা (Machine Language ) এবং অ্যাসেম্বলি ভাষাকে ( Assembly Language ) নিম্নস্তরের ভাষা হিসেবে অভিহিত করা হয়, যাদেরকে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষা বলা হয়। পক্ষান্তরে , বেসিক (BASIC) সি (C) , সি + + জাভা, প্যাসকাল, ফোরট্রান, কোবল ইত্যাদিকে উচ্চ স্তরের ভাষা হিসেবে অভিহিত করা হয়, যাকে তৃতীয় প্রজন্মের ভাষা ও বলা হয়।
(1011)2 + (0101)2=?
Correct Answer:
D: কোনোটিই নয়
Explanation:
(1011)2 + (0101)2=? Correct Answer কোনোটিই নয় (1011)2 + (0101)2 = ? বাইনারি পদ্ধতিতে যোগ করে, 101101011000.·. (1011)2 + (0110)2 = (10000)2
নিচের কোন মেমোরীটি Non-volatile?
Correct Answer:
গ: ROM
Explanation:
নিচের কোন মেমোরীটি Non-volatile? সঠিক উত্তর ROM বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে যে সকল মেমোরিতে সংরক্ষিত ডেটা মুছে যায় তাদেরকে Volatile বা উদ্বায়ী মেমোরি বলে ।এরুপ মেমোরি হলো - DRAM, SRAM, SD - RAM প্রভৃতি। অপরদিকে Non - volatile মেমোরি হলো সেগুলো যাদের ক্ষেত্রে সংরক্ষিত ডেটা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও মুছে যায় না। যেমন ROM একটি অনুদ্বায়ী মেমোরি ।
8086 কত বিটের মাইক্রো প্রসেসর?
Correct Answer:
খ: 16
Explanation:
8086 কত বিটের মাইক্রো প্রসেসর? সঠিক উত্তর 16 1978 সালে তৈরিকৃত ইন্টেল ৮০৮৬ মাইক্রোপ্রসেসরটি ১৬ বিটের প্রথম মাইক্রোপ্রসেসর।
নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
Correct Answer:
ঘ: TV রিমোর্ট কন্ট্রোলে
Explanation:
নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? সঠিক উত্তর TV রিমোর্ট কন্ট্রোলে যে সকল তড়িৎ চৌম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা ১ মাইক্রোমিটার থেকে ১ মিলিমিটার পর্যন্ত তাদের বলা হয় অবলোহিত বিকিরণ (Infrared)। এটি খালি চোখে দেখা যায় না। সাধারণত টিভি রিমোর্ট কন্ট্রোল, পিসির তারবিহীন কীবোর্ড ও মাউস ইত্যাদিতে এটি ব্যবহৃত হয়।
WI MAX- এর পূর্ণরূপ কি?
Correct Answer:
ক: Worldwide Interoperability for Microwave Access
Explanation:
WI MAX- এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর Worldwide Interoperability for Microwave Access ওয়াইম্যাক্স (Wimax) শব্দটি ২০০১ সালের জুনে ওয়াইম্যাক্স ফোরাম কর্তৃক গঠিত হয়। এর পূর্ণরুপ হলো Worldwide Interoperability for Microwave Access। এটি এমন এক যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। শুরুতে এর গতিসীমা ছিল ৩০ - ৪০ mbps । ২০১১ সালে এর গতি 1024 mbps পর্যন্ত এসেছে, যার জন্য একে বর্তমানে 4 G প্রযুক্তি ও বলা হয়।