physical education MCQs
Showing 48 questions (Total: 98)
DIC অর্থ কি?
Correct Answer:
গ: Disseminated Intravascular Coagulation
Explanation:
DIC অর্থ কি? সঠিক উত্তর Disseminated Intravascular Coagulation ডি আই সি একটি রোগের সংক্ষিপ্ত রূপ, যার পুরো নাম ডেসিমিনেটেড ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন (disseminated intravascular coagulation)। এটা হলে রক্ত নালীর মধ্যেই রক্ত জমাট বাধতে শুরু করে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ক্লট তৈরী হয়। এই প্রচুর পরিমানে clot গুলো তৈরী হতে রক্তের অধিকাংশ প্লাটেলেট এবং ক্লটিং ফ্যাক্টর ব্যবহৃত হয়ে যায়, যার ফলে তখন শরীরের ক্ষুদ্র কোন অংশ কেটে গেলে তা থেকে অবিরাম ধারায় রক্তপাত হতে থাকে আর তা কোন অবস্থাতেই বন্ধ করা যায় না।
কোন মশার কামড়ে চিকুনগুনিয়া জ্বর হয়?
Correct Answer:
গ: এডিস
Explanation:
কোন মশার কামড়ে চিকুনগুনিয়া জ্বর হয়? সঠিক উত্তর এডিস চিকুনগুনিয়া একটি ভাইরাস জনিত জ্বর যা আক্রান্ত মশার কামড়ের মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়ায়। এ রোগ ডেঙ্গু, জিকা’র মতোই এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। রোগটি প্রথম ১৯৫২ সালে আফ্রিকাতে দেখা যায়। পরবর্তীতে এশিয়ার বিভিন্ন দেশ যেমন - ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, মায়ানমার এবং ইন্দোনেশিয়াতে এর বিস্তার দেখা যায়।
ডায়বেটিস (Diabetes) রোগ হয়---
Correct Answer:
খ: থাইরোপক্সিনের অভাবে
Explanation:
ডায়বেটিস (Diabetes) রোগ হয়--- সঠিক উত্তর থাইরোপক্সিনের অভাবে ইনসুলিন হচ্ছে একধরনের হরমোন। এর কাজ হলো গ্লুকোজকে মানুষের দেহের কোষগুলোয় পৌঁছে দেওয়া। এরপর সেই গ্লুকোজ ব্যবহার করে শরীরের কোষগুলো শক্তি উৎপাদন করে। সেই শক্তি দিয়েই রোজকারের কাজকর্ম করে মানুষ। সুতরাং যখন এই গ্লুকোজ শরীরের কোষে পৌঁছাবে না, তখন স্বাভাবিকভাবেই মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হবে। যখন কারও ডায়াবেটিস হয়, তখন ওই মানুষের শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়।
খাবার স্যালাইন বানানোর পর খাওয়ানোর যাবে---
Correct Answer:
খ: ১২ ঘন্টা
Explanation:
খাবার স্যালাইন বানানোর পর খাওয়ানোর যাবে--- সঠিক উত্তর ১২ ঘন্টা খাবার স্যালাইন বানিয়ে ১২ ঘণ্টা পর্যন্ত খাওয়ানো যাবে। ১২ ঘণ্টা পর স্যালাইন রয়ে গেলে সেটা ফেলে দিতে হবে। এটা নষ্ট করা না। এর মধ্যে গ্লুকোজ থাকে। যে পানিতে গ্লুকোজ থাকে তা জীবাণু বেড়ে ওঠার জন্যে বিপজ্জনকভাবে কাজ করে। আর ১২ ঘণ্টা পর সেখানে জীবাণুর সংক্রমণ হবার সম্ভাবনা খুব বেশি। এই স্যালাইন খাওয়ালে শরীরে জীবাণুর সংক্রমণ হতে পারে।
হিমোগ্লোবিনের কাজ ----
Correct Answer:
গ: অক্সিজেন বহন করা
Explanation:
হিমোগ্লোবিনের কাজ ---- সঠিক উত্তর অক্সিজেন বহন করা রক্তের মাধ্যমে সমগ্র দেহে অক্সিজেন ও বিভিন্ন পুষ্টি উপাদান পরিবাহিত হয়ে থাকে। রক্তের তিনটি কণিকার মধ্যে লোহিত কণিকায় থাকে বিশেষ ধরনের আয়রন যাকে হিমোগ্লোবিন বলা হয়। এই হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে ধমনী থেকে দেহের সব জায়গায় অক্সিজেন সরবরাহ করা। দেহে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে দেহে অক্সিজেন সরবরাহ কমে যায়। ফলে শরীর দুর্বল হয়ে পরে, মাথা ব্যথা ও অন্যান্য নানা রোগের লক্ষণ প্রকাশ পায়।
এন্টিবায়োটিকের কাজ ---
Correct Answer:
ক: জীবাণু ধ্বংস করা
Explanation:
এন্টিবায়োটিকের কাজ --- সঠিক উত্তর জীবাণু ধ্বংস করা এন্টিবায়োটিক হলো এমন একটা উপাদান যা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে সংগ্রহ করে অন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস কে ধ্বংস জন্য বা তার বংশবৃদ্ধি রোধ করার জন্য ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়া নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেনা বিধায় নিজেদের অঞ্চল থেকেই তাদের খাদ্য সংগ্রহ করার কারনে তারা একই অঞ্চলে থাকা অন্য ব্যাকটেরিয়া গুলোর সাথে প্রতিযোগীতা করে। এক ব্যাকটেরিয়া আরেক ব্যাকটেরিয়া কে মারার জন্য এন্টিবায়োটিক তৈরী করে। এই এন্টিবায়োটিক ই আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি।
প্রোটিন বেশি থাকে----
Correct Answer:
গ: মসূর ডালে
Explanation:
প্রোটিন বেশি থাকে---- সঠিক উত্তর মসূর ডালে মাছ - মাংস - ডিম - দুধ বাদে অন্য উৎস থেকেও প্রোটিন পাওয়া যায়। এগুলো তো প্রাণিজ আমিষ। পাশাপাশি উদ্ভিজ্জ আমিষ যেকোনো ধরনের ডাল ও বীজজাতীয় খাবারে প্রোটিন থাকে। আধা কাপ রান্না ছোলায় পাওয়া যাবে ৭ গ্রাম প্রোটিন, আধা কাপ মসুর ডালে ৯ গ্রাম। শিমের বিচি, মটরশুঁটিও প্রোটিনের চমৎকার উৎস।
মানবদেহে প্রতিদিন পানির প্রয়োজন কত?
Correct Answer:
ক: ৩ লিটার
Explanation:
মানবদেহে প্রতিদিন পানির প্রয়োজন কত? সঠিক উত্তর ৩ লিটার প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম নারী - পুরুষের প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা প্রয়োজন। তবে দিনে কতটুকু পানি পান করতে হবে, তা নির্ভর করে মূলত আবহাওয়া ও শারীরিক শ্রমের ওপর। শীতকালের চেয়ে গরমকালে শরীরে পানির চাহিদা বেড়ে যায় আবহাওয়ার কারণেই। আর যাঁরা কায়িক পরিশ্রম বেশি করেন, তাঁদের বেশি পানি পান করতে হবে। যারা স্বাভাবিকের তুলনায় বেশি ঘামেন, তাঁদের জন্য একটু বেশি পানি পান করা জরুরি।
সাধারণত রোগীর Pulse দেখা হয় কোথায়?
Correct Answer:
খ: Radial artery
Explanation:
সাধারণত রোগীর Pulse দেখা হয় কোথায়? সঠিক উত্তর Radial artery ‘ঞ’ এর উচ্চারণ ‘য়’ বা ‘ইঅ’ - এর মতো। এ কারণে এ - বর্ণের নামো হয়েছে ‘ইঅ’। ঞ সাধারণত চ - বর্গের চারটি বর্ণের (চ, চ, জ, ঝ) পূর্বে কিংবা চ - এর পরে যুক্ত হলে তাঁর উচ্চারণ দন্ত - ন এর মতো হয় [যথা মঞ্চ (মনচো), বাঞ্ছিত (বানছিতো), অঞ্জলি (অনজোলি), ঝঞ্ঝা (ঝনঝা) এবং চ - এর পরে, যাচঞা (জাচনা) ইত্যাদি]। সুতরাং এসব ক্ষেত্রি ঞ - এর উচ্চারন নির্দেশিত হয়েছে ‘ন’ দিয়ে।
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ?
Correct Answer:
গ: ফুসফুস
Explanation:
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ? সঠিক উত্তর ফুসফুস নিউমোনিয়া ফুসফুসের প্রদাহজনিত একটি রোগের নাম। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক সংক্রমণের কারণে নিউমোনিয়া হয়। ফুসফুসে স্ট্রেপটোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়া কিংবা শ্বাসযন্ত্রের সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি) সংক্রমণ ঘটালে ফুসফুস ফুলে ওঠে, ভরে ওঠে পুঁজে বা তরল পদার্থে, যা অক্সিজেন গ্রহণ করে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। তখন ফুসফুসে প্রদাহ হয়।
প্রসব পরবর্তী রক্তক্ষরণের অন্যতম কারণ কি?
Correct Answer:
গ: Retained placenta
Explanation:
প্রসব পরবর্তী রক্তক্ষরণের অন্যতম কারণ কি? সঠিক উত্তর Retained placenta Retained placenta is a condition in which all or part of the placenta or membranes remain in the uterus during the third stage of labour. Retained placenta can be broadly divided into: failed separation of the placenta from the uterine lining placenta separated from the uterine lining but retained within the uterus A retained placenta is commonly a cause of postpartum haemorrhage, both primary and secondary.
একজন পূর্ণ বয়স্ক মানুষ কতদিন পর পর রক্ত দান করতে পারেন?
Correct Answer:
গ: ৩ মাস
Explanation:
একজন পূর্ণ বয়স্ক মানুষ কতদিন পর পর রক্ত দান করতে পারেন? সঠিক উত্তর ৩ মাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুযায়ী, ১৮ থেকে ৬০ বছরবয়সী সুস্থ সবল মানুষ রক্ত দিতে পারবে। একজন সুস্থ্য পুরুষ ৩ মাস ও নারী ৪ মাস অন্তর রক্তদান করতে পারবেন।
হৃৎপিন্ডের জন্মগত ত্রুটি কোনটি?
Correct Answer:
গ: Ventricular Septal Defect
Explanation:
হৃৎপিন্ডের জন্মগত ত্রুটি কোনটি? সঠিক উত্তর Ventricular Septal Defect ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট এর ফলে হার্টের বাম নিলয়ের অক্সিজেন যুক্ত রক্ত জন্মগত ছিদ্রের মধ্য দিয়ে ডান নিলয়ে চলে আসে। বাম প্রকোষ্ঠ হতে ডান প্রকোষ্ঠে রক্ত আসার সময় হার্টের মধ্যে অস্বাভাবিক শব্দ তৈরী করে, যা কক্ষনও কক্ষনও খালি কানেই শুনতে পাওয়া যায়। কিছু কিছু ভিএসডি বাচ্চা বড় হবার সাথে সাথে ভালো হয়ে যায়। কিন্ত বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়।
পানিবাহিত রোগ কোনটি?
Correct Answer:
খ: হেপাটাইটিস A
Explanation:
পানিবাহিত রোগ কোনটি? সঠিক উত্তর হেপাটাইটিস A পানিবাহিত রোগ (Water - borne Disease) যে কোন রোগ যা দূষিত পানির মাধ্যমে সংক্রমিত হয় বা ছড়িয়ে থাকে। রোগ সৃষ্টিকারী পরজীবীরা মানুষের পাকস্থলীতে পানির মাধ্যমেই অধিকাংশ ক্ষেত্রে প্রবেশ করে থাকে। পানিবাহিত রোগের মধ্যে ডায়রিয়া, আমাশয়, পোলিও, হিপাটাইটিস এ ও ই, টাইপয়েড, প্যারাটাইপয়েড ইত্যাদি অন্যতম।
জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি কোনটি?
Correct Answer:
ক: Copper T
Explanation:
জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি কোনটি? সঠিক উত্তর Copper T আইইউডি মহিলাদের জরায়ুতে স্থাপন উপযোগী একটি দীর্ঘ মেয়াদী অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বাংলাদেশে সরকারী কার্যক্রমে ব্যবহৃত আইইউডি’র নাম কপার - টি ৩৮০ - এ। সঠিক নিয়মে ব্যবহার করলে এটি অত্যন্ত কার্যকর (৯৯.৯৯%)।
সংক্রামক ব্যাধি কোনটি?
Correct Answer:
গ: যক্ষ্মা
Explanation:
সংক্রামক ব্যাধি কোনটি? সঠিক উত্তর যক্ষ্মা একজন রোগীর দেহ থেকে অন্য রোগীর দেহে যে রোগ ছড়িয়ে পড়ে, তাকে সংক্রামক রোগ বলে৷ আক্রান্ত ব্যক্তির শ্বাস - প্রশ্বাস, রক্ত, মল, মূত্র, থুথু ইত্যাদির মাধ্যমে রোগ অন্যের দেহে ছড়িয়ে পড়তে পারে৷ অনেক সময়ে মশা, মাছি, আরশোলা ইত্যাদি পতঙ্গেরাও রোগের জীবাণু রোগীর শরীর বা শরীর নিঃসৃত বর্জ্য পদার্থ থেকে সুস্থ ব্যক্তির দেহে ছড়িয়ে দেয়৷ সংক্রামক কিছূ রোগের নাম - কৃমি রোগ, ম্যালেরিয়া, কালাজ্বর, টাইফয়েড জ্বর , চিকেন পক্স বা জল বসন্ত , ফাইলেরিয়া, ডেঙ্গু, যক্ষ্মা
রক্তে বিলিরুবিন বেড়ে গেলে কি হয়?
Correct Answer:
গ: Jaundice
Explanation:
রক্তে বিলিরুবিন বেড়ে গেলে কি হয়? সঠিক উত্তর Jaundice রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। আমাদের রক্তের লোহিত কণিকাগুলো একটা সময়ে স্বাভাবিক নিয়মেই ভেঙ্গে গিয়ে বিলিরুবিন তৈরি করে যা পরবর্তীতে লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সাথে পিত্তনালীর মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে। অন্ত্র থেকে বিলিরুবিন পায়খানার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। বিলিরুবিনের এই দীর্ঘ পথ পরিক্রমায় যে কোনো অসঙ্গতি দেখা দিলে রক্তে বিলিরুবিন বেড়ে যায় আর দেখা দেয় জন্ডিস।
International Nurse Day কবে?
Correct Answer:
A: ১২ মে
Explanation:
International Nurse Day কবে? Correct Answer ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে প্ৰতিবছর ১২ মে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন - নার্সিং একটি পেশা নয় সেবা
Ovary শরীরের কোন অংশ অবস্থিত?
Correct Answer:
গ: তলপেটে
Explanation:
Ovary শরীরের কোন অংশ অবস্থিত? সঠিক উত্তর তলপেটে ওভারি বা ডিম্বাশয় হচ্ছে জরায়ুর দুই পাশে অবস্থিত দুটি ছোট গ্রন্থি, যা থেকে মহিলাদের হরমোন নিঃসরণ হয় এবং ডিম্বাণু পরিস্ফুটন হয়।
Brain Death এ কোনটি থাকবে না?
Correct Answer:
ক: Apnoea
Explanation:
Brain Death এ কোনটি থাকবে না? সঠিক উত্তর Apnoea ব্রেইন ডেড হয়ে যাবার পর একজন মানুষকে আইনত জীবিত বলে ধরা হয় না। কিন্তু তার শরীরকে কিছুটা সময় পর্যন্ত যন্ত্রের সাহায্যে বাচিয়ে রাখা সম্ভব হয়। একজন মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিলেও তার হৃৎপিণ্ড কিছু সময় ধরে কাজ চালিয়ে যেতে পারে। মস্তিষ্ক অচল হয়ে যাবার পর পাকস্থলী, কিডনি এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এক সপ্তাহ পর্যন্ত বজায় থাকতে পারে কিন্তু পরে এসব হরমোনের অভাবে এসব ক্রিয়ায় ব্যাঘাত ঘটে। যেমন থাইরয়েড হরমোন এবং ভ্যাসোপ্রেসিন হরমোন। স্বাভাবিক রক্ত চাপেরও ব্যাঘাত ঘটে ব্রেইন ডেড অবস্থায়।
তীব্র শ্বাসকষ্টের তাৎক্ষনিক চিকিৎসা কি?
Correct Answer:
ক: Supine position ও Oxygen
Explanation:
তীব্র শ্বাসকষ্টের তাৎক্ষনিক চিকিৎসা কি? সঠিক উত্তর Supine position ও Oxygen তীব্র শ্বাসকষ্টের তাৎক্ষনিক চিকিৎসা - * রোগীকে সোজা হয়ে বসতে হবে ও আশ্বস্ত করতে হবে যে কিছুই হয়নি, আতঙ্কের কিছু নেই। * উপশমকারী সালবিউটামল বা ইপরাট্রোপিয়াম ইনহেলার স্পেসারের সাহায্যে ধীরে ধীরে পাঁচটি চাপ নিতে হবে। স্পেসার না থাকলেকাগজের ঠোঙা ব্যবহার করা যেতে পারে। * স্পেসারের মধ্যে প্রতিবার এক চাপ দিয়ে তা থেকে পাঁচবার শ্বাস নিতে হবে। * পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে। বিশ্রাম নিতে হবে। * এরপরও শ্বাসকষ্ট বা হাঁপানির টান না কমলে রোগীকে কাছাকাছি হাসপাতালে নিতে হবে বা নেবুলাইজার যন্ত্রের সাহায্য লাগবে।
Spinal anaesthesia'র জটিলতা কোনটি?
Correct Answer:
ক: নিম্ন রক্তচাপ
Explanation:
Spinal anaesthesia'র জটিলতা কোনটি? সঠিক উত্তর নিম্ন রক্তচাপ মেরুদণ্ডের অ্যানাস্থেসিয়া (বা মেরুদণ্ডের অ্যানাস্থেসিয়া), যাকে স্পাইনাল ব্লক, সুবারাকনয়েড ব্লক, ইনট্রাড্রাল ব্লক এবং ইন্ট্রাথেকাল ব্লকও বলা হয়। মেরুদণ্ডের অ্যানাস্থেসিয়া র জটিলতা নিম্ন রক্তচাপ। রক্তচাপের নিচের রিডিং ৬০ বা তার কম হলে সেটাকে নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেসার ধরা হয়। আর যদি নিচেরটি ৬০ এর উপরে থাকে, আর উপরেরটি ১০০ বা তার চেয়ে কমে যায় তাহলে সেটাকেও নিম্ন রক্তচাপ ধরা হয়।
ABG analysis করার জন্য Blood সংগ্রহ কোথা থেকে করা হয়?
Correct Answer:
গ: Artery
Explanation:
ABG analysis করার জন্য Blood সংগ্রহ কোথা থেকে করা হয়? সঠিক উত্তর Artery Arterial Blood Gas (ABG) পরীক্ষা রক্তে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা পরিমাপ করে। এটি দেহের অ্যাসিড - বেস (পিএইচ) স্তরও পরিমাপ করে।
সবুজ শাক-সবজিতে কোনটি বেশি থাকে?
Correct Answer:
ক: Vitamin A
Explanation:
সবুজ শাক-সবজিতে কোনটি বেশি থাকে? সঠিক উত্তর Vitamin A শরীরের দৈনিক পুষ্টি চাহিদা পূরণে শাকসবজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাক সবজিতে দেহের জন্য প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ লবণ ও আঁশ রয়েছে। ভিটামিন এ সবেচেয়ে বেশি পাওয়া যায় সবুজ শাক - সবজিতে।
Penicillin কে আবিস্কার করেন?
Correct Answer:
খ: Alexander Fleming
Explanation:
Penicillin কে আবিস্কার করেন? সঠিক উত্তর Alexander Fleming ফ্লেমিং ছিলেন স্কটল্যান্ডনিবাসী চিকিৎসক ও জীবাণুতত্ত্ববিদ। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আকস্মিক এক ঘটনাক্রমে। স্ট্যাফাইলোকক্কাস নামক জীবাণু নিয়ে কাজ করতে গিয়েই তিনি এমন এক ধরনের ছত্রাকের সন্ধান পান, যার জীবাণুনাশক ক্ষমতা রয়েছে। ছত্রাকটির নাম ‘পেনিসিলিয়াম নোটেটাম’।
Server Anaphylaxis এর তাৎক্ষনিক চিকিৎসা কি?
Correct Answer:
খ: Adrenaline
Explanation:
Server Anaphylaxis এর তাৎক্ষনিক চিকিৎসা কি? সঠিক উত্তর Adrenaline Server Anaphylaxis একটি সম্ভাব্য জীবন - হুমকিরযুক্ত অ্যালার্জি প্রতিক্রিয়া। এটি এলার্জিযুক্ত কোনও জিনিসের সংস্পর্শের কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে দেখা দিতে পারে । Server Anaphylaxis এর তাৎক্ষনিক চিকিৎসা অ্যাড্রেনালাইন।
Normal Saline এ কি আছে?
Correct Answer:
ক: 0.9% Sodium chloride
Explanation:
Normal Saline এ কি আছে? সঠিক উত্তর 0.9% Sodium chloride নরমাল স্যালাইনে পানি, সোডিয়াম, পটাশিয়াম ও গ্লুকোজ বা শর্করা থাকে। এখানে গ্লুকোজের প্রধান কাজ, অন্ত্রে লবণ শোষণে সাহায্য করা। প্রতি লিটার নরমাল স্যালাইনে ০.৯% সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজের পরিমাণ ২০ গ্রামের বেশি নয় এবং এর প্রায় পুরোটাই অন্ত্রে লবণ শোষণে ব্যবহৃত হয়ে যায়।
Central Vein Catheter কোন শিরাতে দেওয়া হয়?
Correct Answer:
গ: Inferior Vena Cava
Explanation:
Central Vein Catheter কোন শিরাতে দেওয়া হয়? সঠিক উত্তর Inferior Vena Cava সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার (সিভিসি), একটি কেন্দ্রীয় লাইন, সেন্ট্রাল ভেনাস লাইন বা সেন্ট্রাল ভেনাস অ্যাক্সেস ক্যাথেটার হিসাবে পরিচিত। এই ক্যাথেটারগুলি সাধারণত ঘাড়ের শিরাগুলিতে স্থাপন করা হয় (অভ্যন্তরীণ জাগুলার শিরা), বুক (সাবক্লাভিয়ান শিরা বা অ্যাক্সিলারি শিরা), কুঁচকানো (ফেমোরাল শিরা), )।
নাক দিয়ে রক্তক্ষরণকে কি বলে?
Correct Answer:
গ: Epistaxis
Explanation:
নাক দিয়ে রক্তক্ষরণকে কি বলে? সঠিক উত্তর Epistaxis নাসারন্ধ্রের রক্তনালি থেকে রক্তক্ষরণের কারণে নাক দিয়ে রক্ত পড়ে। এটি খুব সাধারণ একটি বিষয়। নাক দিয়ে রক্ত পড়া নিজে কোনো রোগ নয়, এটি বিভিন্ন রোগের লক্ষণ মাত্র। চিকিৎসার পরিভাষায় একে বলে অ্যাপিসট্যাক্সিস। যেকোনো মানুষের হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়তে পারে, বিশেষ করে ছোট ছেলে - মেয়েদের মধ্যে এই উপসর্গটি বেশি দেখা যায়। এটি নাকের একপাশ দিয়ে অথবা উভয় পাশ দিয়ে হতে পারে।
রক্তে গ্লুকোজের মাত্রা 200 mg/dL এর বেশি হয় কোন রোগে?
Correct Answer:
ক: Diabetes
Explanation:
রক্তে গ্লুকোজের মাত্রা 200 mg/dL এর বেশি হয় কোন রোগে? সঠিক উত্তর Diabetes ডায়াবেটিস একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো 'ডায়াবেটিস' '। তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা - এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে।
কত’র নিচে হৃদস্পন্দন হলে Brady Cardia বলে?
Correct Answer:
ক: 60 minute/(60)
Explanation:
কত’র নিচে হৃদস্পন্দন হলে Brady Cardia বলে? সঠিক উত্তর 60 minute/(60) ব্র্যাডিকার্ডিয়া এমন একটি পরিস্থিতি যেখানে একজন ব্যক্তির হৃদকম্পন প্রতি মিনিটে ৬০ বিপিএমেরও কম হয়। এটি ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, ঘাম এবং খুব স্বল্প হারে অজ্ঞান ইত্যাদি লক্ষণগুলি সৃষ্টি করে।
কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস কখন দেয়া হয়?
Correct Answer:
ক: Respiratory failure
Explanation:
কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস কখন দেয়া হয়? সঠিক উত্তর Respiratory failure শ্বাসযন্ত্রের ব্যর্থতা ঘটতে পারে যখন শ্বাসযন্ত্র ব্যবস্থা রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ করতে পারে না। শ্বাসযন্ত্রের সিস্টেম যথেষ্ট অক্সিজেন গ্রহণ করতে পারে না যখন অবস্থা উন্নত হতে পারে, যা রক্তে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কম হয়। শ্বাসযন্ত্রের ব্যর্থতা তীব্র বা ক্রনিক হতে পারে।
কোন টীকাটি ই পি আই প্রোগ্রামে দেয়া হয় না?
Correct Answer:
ক: M M R
Explanation:
কোন টীকাটি ই পি আই প্রোগ্রামে দেয়া হয় না? সঠিক উত্তর M M R CDC এর মতে, মানুষ Measle ( হাম), Mumps (গাঁদা) এবং Rubella (রুবেলা) থেকে রক্ষা পেতে MMR ভ্যাকসিন নিয়ে থাকে। শিশুদের এমএমআর ভ্যাকসিনের দুটি ডোজ পাওয়া উচিত, প্রথম ডোজটি 12 থেকে 15 মাস বয়সের সাথে শুরু করা হয় এবং দ্বিতীয় ডোজ 4 - 6 বছরের মধ্যে হওয়া উচিত।
রক্তে Sodium এর স্বাভাবিক মাত্রা কত?
Correct Answer:
খ: ১৩৫-১৪৫
Explanation:
রক্তে Sodium এর স্বাভাবিক মাত্রা কত? সঠিক উত্তর ১৩৫-১৪৫ রক্তে সোডিয়ামের মাত্রা কম বা হাইপোনেট্রিমিয়া হলে শরীরে তরলের ভারসাম্য নষ্ট হয়। কিন্ত কতটা পরিমাণে এবং কত তাড়াতাড়ি এই মাত্রা কমছে, সেই অনুযায়ী চিকিৎসা করাতে হবে। সোডিয়ামের মাত্রা অনেকটা পরিমাণে না কমলে বোঝা যায় না। রক্তে সোডিয়ামের স্বাভাবিক মাত্রা ১৩৫ - ১৪৫ মিলিইকুইভ্যালেন্টস/লিটার।
কত ওজনের Newborn বাচ্চাকে Low Birth Weight বলে?
Correct Answer:
খ: ২.৫ কেজির নিচে
Explanation:
কত ওজনের Newborn বাচ্চাকে Low Birth Weight বলে? সঠিক উত্তর ২.৫ কেজির নিচে জন্মের সময় ২.৫ কেজির কম (২.৪৯৯ পর্যন্ত এবং সহ) ওজন আন্তর্জাতিক ভাবে নিম্ন জন্ম - ওজন (লো বার্থ ওয়েট সংক্ষেপে LBW) হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। জন্ম পরবর্তী কোনও ক্ষতি ঘটার আগেই শিশুর জীবনের প্রথম ঘণ্টার মধ্যে তার ওজন পরিমাপ করা জরুরি। শিশুর পূর্ণ মেয়াদের পর বা মেয়াদের আগে জন্ম হতে পারে। ভালো ভাবে পরিপুষ্ট মায়েদের ক্ষেত্রে শিশুর ওজন জন্মের সময় সাধারণত ৩.৫ কেজি হয়। জন্মের এক ঘন্টার মধ্যে শিশুর ওজন রেকর্ড করা খুবই গুরুত্বপূর্ণ।
Dialysis করা প্রয়োজন হয় কোন রোগে?
Correct Answer:
ঘ: Renal failure
Explanation:
Dialysis করা প্রয়োজন হয় কোন রোগে? সঠিক উত্তর Renal failure মানুষ এবং অন্যান্য প্রাণীর শরীরে শারীরিক বিপাকের ফলে যে বর্জ্য তৈরী হয় তা শরীর থেকে বের করে দেওয়ার জন্য ছাঁকনি হিসেবে কিডনি কাজ করে। কিডনি শরীরে প্রবাহিত সমস্ত রক্ত ছেকে পানির সাথে মিশিয়ে মূত্র হিসেবে শরীরের বর্জ্য পদার্থ বের করে দেয়। কোন কারণে কিডনি নষ্ট হলে কিডনির পরিবর্তে কৃত্রিম ছাঁকনি ব্যবহার করে তার মধ্যে দিয়ে শরীরে প্রবাহিত সমস্ত রক্ত ছেঁকে শরীর থেকে বর্জ্য বের করে দেওয়ার প্রক্রিয়াকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় ডায়ালাইসিস্ এবং যে কৃত্রিম ছাঁকনি দিয়ে এ ছাঁকন প্রক্রিয়া করা হয় তাকে বলা হয় ডায়ালাইজার।
Hypoxia কখন হয়?
Correct Answer:
ক: Oxygen কমে গেলে
Explanation:
Hypoxia কখন হয়? সঠিক উত্তর Oxygen কমে গেলে ঘুমের মধ্যে নিঃশ্বাস নেওয়া ও প্রশ্বাস ছাড়ার প্রক্রিয়াটি কখনো থেমে যাওয়ার কথা নয়। কেননা, আমাদের মস্তিষ্কের রেসপিরেটরি সেন্টার সদা জাগ্রত থাকে। কিন্তু কখনো কারও কারও ঘুমের ভেতর শ্বাসনালির পথটি হঠাৎ বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মস্তিষ্কের নির্দেশে ঘন ঘন ও গাঢ় নিঃশ্বাস নিতে থাকে মানুষটি। ১০ সেকেন্ড বা এর বেশি সময় শ্বাস এভাবে বন্ধ থাকলে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। একে চিকিৎসাবিজ্ঞানে বলে হাইপোক্সিয়া।
হাইপার পাইরেক্সিয়ায় জ্বর কত আসে?
Correct Answer:
খ: ১০৬ ডি. ফা. এর বেশি
Explanation:
হাইপার পাইরেক্সিয়ায় জ্বর কত আসে? সঠিক উত্তর ১০৬ ডি. ফা. এর বেশি জ্বরের তীব্রতা কেমন, তা নির্ভর করে সাধারণত দু’টি বিষয়ের উপরে। একটি হল তাপমাত্রা ও অন্যটি সময়সীমা। শরীরের তাপমাত্রার পরিমাণের উপরে নির্ভর করে জ্বরকে সাধারণত চার ভাগে ভাগ করা যায়। • লো গ্রেড (১০০.৫–১০২.১ ডিগ্রি ফারেনহাইট অথবা ৩৮.১–৩৯ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলে) • মডারেট (১০২.২–১০৪ ডিগ্রি ফারেনহাইট অথবা ৩৯.১–৪০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলে) • হাই (১০৪.১–১০৬ ডিগ্রি ফারেনহাইট অথবা ৪০.১—৪১.১ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলে) • হাইপার (১০৬ ডিগ্রি ফারেনহাইট অথবা ৪১.১ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলে)
কোনটি Water Soluble vitamin?
Correct Answer:
ক: Vitamin C
Explanation:
কোনটি Water Soluble vitamin? সঠিক উত্তর Vitamin C Water Soluble vitamin যা পানিতে দ্রবীভূত হতে পারে। পানিতে দ্রবণীয় ভিটামিনগুলি শরীরের টিস্যুতে বহন করা হয় তবে এটি শরীরে জমা হয় না। এগুলি উদ্ভিদ এবং প্রাণীর খাবার বা খাদ্যতালিকাগত পরিপূরকগুলিতে পাওয়া যায় এবং অবশ্যই প্রতিদিন গ্রহণ করা উচিত। ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্সের সদস্যরা পানিতে দ্রবণীয় ভিটামিন।
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো---
Correct Answer:
খ: গ্লাইকোজেন
Explanation:
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো--- সঠিক উত্তর গ্লাইকোজেন গ্লাইকোজেন হল একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড। এটি মানবদেহের সঞ্চিত প্রধান খাদ্য উপাদান। প্রানীদেহে লিভার ও পেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে যা প্রয়োজনে গ্লুকোজে পরিনত হয়ে শক্তি জোগান দেয়। অতিরিক্ত গ্লুকোজ - C6H12O6 গ্লাইকোজেন হিসেবে যকৃতে জমা থাকে।
কোন ডালের সংগে ল্যাথাইরিজমের সম্পর্ক আছে---
Correct Answer:
গ: খেসারী
Explanation:
কোন ডালের সংগে ল্যাথাইরিজমের সম্পর্ক আছে--- সঠিক উত্তর খেসারী মুসরের ডাল ও মুগ ডালের মতো খেসারি ডালও এক প্রকার ডাল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালে এ ডালের প্রচলন সবচেয়ে বেশি। এছাড়াও ফ্রান্স ইতালি, স্পেন ও অস্ট্রেলিয়াতেও এ ডালের প্রচলন রয়েছে। আলজেরিয়ায় এ ডালের প্রচলন সবচেয়ে বেশি। এ ডালে অ্যাামাইনো এলাইনিক এসিড নামক উত্তেজক নিউরো টক্সিন রয়েছে। যা স্নায়ুবিক পঙ্গুতা বা প্যারালাইসিসের জন্য অনেকাংশই দায়ী। এ রোগকে ল্যাথারিজম বলা হয়।
মানবদেহে ক্রোমোজোম সাধারণত কয় জোড়া থাকে?
Correct Answer:
ক: ২৩ জোড়া
Explanation:
মানবদেহে ক্রোমোজোম সাধারণত কয় জোড়া থাকে? সঠিক উত্তর ২৩ জোড়া ক্রোমোজোম হচ্ছে সুসজ্জিত ডিএনএর আকৃতি যা বংশগতির তথ্য বহন করে এবং কোষ বিভাজনের সময় দৃশ্যমান(সরল অণুবীক্ষণ যন্ত্রে)। ক্রোমোজোম একটি লম্বা ডিএনএ(কোষের সম্পূর্ণ ডিএনএ নয়) ও প্রোটিনের সমন্বয়ে গঠিত সজ্জিত আকৃতি। মানবদেহে ২৩ জোড়া ক্রোমোজোম রয়েছে, যার মধ্যে ২২ জোড়া অটোসোম ও এক জোড়া সেক্স ক্রোমোজোম।
স্ট্রোক শরীরের কোন অংশের রোগ?
Correct Answer:
ক: মস্তিষ্ক
Explanation:
স্ট্রোক শরীরের কোন অংশের রোগ? সঠিক উত্তর মস্তিষ্ক মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহের ঘাটতি দেখা দিয়ে আক্রান্ত অংশের কোষ নষ্ট হওয়াকে স্ট্রোক বা ব্রেন স্ট্রোক বলে আখ্যায়িত করা হয়।
মানুষের শরীরে কত প্রকারের রক্ত কণিকা আছে?
Correct Answer:
ক: তিন
Explanation:
মানুষের শরীরে কত প্রকারের রক্ত কণিকা আছে? সঠিক উত্তর তিন রক্ত হল উচ্চশ্রেণীর প্রাণিদেহের এক প্রকার কোষবহুল, বহু জৈব ও অজৈব পদার্থের সমন্বয়ে গঠিত সামান্য লবণাক্ত, আঠালো, ক্ষারধর্মী ও লালবর্ণের ঘন তরল পদার্থ যা হৃৎপিন্ড, ধমনী, শিরা ও কৈশিক জালিকার মধ্য দিয়ে নিয়মিত প্রবাহিত হয়। রক্তের প্লাজমার মধ্যে নির্দিষ্ট আকার ও গঠন বিশিষ্ট উপাদান বা রক্ত কোষসমূহকে রক্ত কণিকা বলে। রক্তে প্রায় তিন ধরনের কণিকা পাওয়া যায়। যথা: লোহিত রক্তকণিকা (Erythorcytes), শ্বেত রক্তকণিকা (Leucocytes) ও অণুচক্রিকা (Thrombocytes)।
কোনটি ভেক্টর বাহিত রোগ নয়?
Correct Answer:
গ: ইনফ্লুয়েঞ্জা
Explanation:
কোনটি ভেক্টর বাহিত রোগ নয়? সঠিক উত্তর ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা যা অনেক সময় ফ্লু নামেও পরিচিত হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্ট এক প্রকার সংক্রামক রোগ। [১] এই রোগের লক্ষণগুলো হালকা থেকে গুরুতর হতে পারে। [৫] সবচেয়ে প্রচলিত লক্ষণগুলোর মধ্যে রয়েছে উচ্চ তাপমাত্রার জ্বর, নাক দিয়ে পানি পড়া, গলা ব্যাথা, পেশী ও হাঁড়ের গিরায় (অস্থিসন্ধি) ব্যথা, মাথাব্যথা, কাশি এবং ক্লান্তি অনুভব করা।
মানুষের দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছের অন্তর্ভুক্তি যে রোগের প্রাদুর্ভাব কমাতে সাহা্যে করে--
Correct Answer:
গ: হাইপো-থাইরয়ডিজম
Explanation:
মানুষের দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছের অন্তর্ভুক্তি যে রোগের প্রাদুর্ভাব কমাতে সাহা্যে করে-- সঠিক উত্তর হাইপো-থাইরয়ডিজম থাইরয়েড আমাদের শরীরের একটি গ্রন্থির নাম ৷ আমাদের গলার সামনে এটি থাকে৷ এই গ্রন্থির কাজ হল আমাদের শরীরের কিছু অত্যাবশ্যকীয় হরমোন তৈরি করা। শরীরে বিভিন্ন কাজ করে এই হরমোন । এই হরমোন তৈরি কম হলে তাকে আমরা বলি হাইপো থাইরয়ডিজম। মেয়েদের এই অসুখ বেশি হয়। ছেলেদেরও এই সমস্যা হতে পারে তবে মেয়েদের তুলনায় অনেক কম হয়।
ক্যালসিয়ামের প্রধান উৎস কি?
Correct Answer:
গ: দুধ
Explanation:
ক্যালসিয়ামের প্রধান উৎস কি? সঠিক উত্তর দুধ সব রকম খাবারের মধ্যে সবচেয়ে বেশি ক্যালসিয়াম রয়েছে দুধ এবং দুধ দিয়ে তৈরি খাবারে। লালশাক, কচুশাক, পালংশাক ও মেথিশাক। এ ছাড়া সবুজ শাকেও রয়েছে অল্প পরিমাণে ক্যালসিয়াম। আমাদের চারপাশে অসংখ্য শাকসবজি ও ফলে রয়েছে ক্যালসিয়াম। কিছু মাছ - মাংসেও রয়েছে এর গুণ।
আগামী কমনওয়েলথ গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে?
Correct Answer:
খ: গ্লাসগোতে
Explanation:
আগামী কমনওয়েলথ গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর গ্লাসগোতে আগামী ২০২২ সালের কমনওয়েলথ গেমসের ভেন্যু হিসেবে ব্রিটেনের বার্মিংহাম শহরের নাম ঘোষণা করেছে কমনওয়েলথ গেমস ফেডারেশন (CGF)। এর আগে ২০০২ সালে ম্যানচেস্টার ও ২০১৪ সালে গ্লাসগো শহরে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। এছাড়া ২০১৮ সালে অস্ট্রেলিয়ার, কুইন্সল্যান্ডের, গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছে।