World's first MCQs
Showing 50 questions (Total: 163)
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯৮৪ সালে
প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কোন তারিখে?
Correct Answer:
গ: ২৩ ফেব্রুয়ারি
Explanation:
প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কোন তারিখে? সঠিক উত্তর ২৩ ফেব্রুয়ারি প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি। ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ সালে এবং ২৪ ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা। ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন আজাদ পত্রিকার সম্পাদক জনাব আবুল কালাম শামসুদ্দীন।
১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ--
Correct Answer:
খ: উরুগুয়ে
Explanation:
১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ-- সঠিক উত্তর উরুগুয়ে ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ - উরুগুয়ে। প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে উরুগুয়ে। প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে এবং রানার্সআপ হয় আর্জেন্টিনা।
বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয়---
Correct Answer:
ক: ১৯৩০ সালে
Explanation:
বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয়--- সঠিক উত্তর ১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয় - - ১৯৩০ সালে। প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে উরুগুয়েতে। প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে এবং রানার্সআপ হয় আর্জেন্টিনা।
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
Correct Answer:
গ: শ্রীমাভো বন্দরনায়েকে
Explanation:
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? সঠিক উত্তর শ্রীমাভো বন্দরনায়েকে After (পরে); before (পূর্বে); first (প্রথম); second (দ্বিতীয়); contemporary (সমসাময়িক); historic (ঐতিহাসিক); present (বর্তমান); past (অতীত); successor (উত্তরসূরি); predecessor (পূর্বসূরি)। Those who will come after are successors and those who came before are predecessors. উত্তর (ঘ)।
বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” কবে প্রথম প্রকাশিত হয়?
Correct Answer:
গ: জুন ২০১২
Explanation:
বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” কবে প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর জুন ২০১২ বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' প্রথম প্রকাশিত হয় ২০১২ সালের জুন মাসে। এটির প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। একই সময়ে বইটি ইংরেজি ভাষায় ও প্রকাশিত হয়। বর্তমানে বইটি ইংরেজি ,জাপানি, চীনা সহ কয়েকটি ভাষায় প্রকাশিত হয়েছে।
২০০২ সালে মধ্যপ্রাচ্যের কোন দেশের মহিলারা প্রথমবার মতো ভোটাধিকার লাভ করে?
Correct Answer:
খ: বাহরাইন
Explanation:
২০০২ সালে মধ্যপ্রাচ্যের কোন দেশের মহিলারা প্রথমবার মতো ভোটাধিকার লাভ করে? সঠিক উত্তর বাহরাইন ২০০২ সালে মধ্যপ্রাচ্যের বাহরাইন দেশের মহিলারা প্রথমবার মতো ভোটাধিকার লাভ করে। বাহরাইন মধ্যপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র। বাহরাইন পারস্য উপসাগরের পশ্চিম অংশের ৩৬টি দ্বীপ নিয়ে গঠিত। এর পূর্বে কাতার ও পশ্চিমে সৌদী আরব। সবচেয়ে বড় দ্বীপটিও বাহরাইন নামে পরিচিত এবং এতে দেশটির বৃহত্তম শহর ও রাজধানী মানামা অবস্থিত। বাহরাইনের রাজনীতি একটি সাংবিধানিক রাজতন্ত্র কাঠামোতে সংঘটিত হয়। রাজা শাইখ হামাদ বিন ইসা আল খালিফা সরকার চালানোর জন্য একজন প্রশাসক নিযুক্ত করেন। বাহরাইনের আইনসভা দুই - কক্ষবিশিষ্ট।
'জিকা ভাইরাস' কোন দেশে সর্বপ্রথম ছড়ায়?
Correct Answer:
গ: ব্রাজিল
Explanation:
'জিকা ভাইরাস' কোন দেশে সর্বপ্রথম ছড়ায়? সঠিক উত্তর ব্রাজিল জিকা' (Zika) নামটি নেয়া হয়েছে উগান্ডার ভিক্টোরিয়া হ্রদের কাছে জিকা বন থেকে। ১৯৪৭ সালে ঐ বনে খাঁচায় বন্দী রেখে একটি বানরের ওপর পীতজ্বরনিয়ে গবেষণার সময় তার দেহে একটি সংক্রামক এজেন্টের উপস্থিতি শনাক্ত করা হয়। অনেক গবেষণার পর ১৯৫২ সালে শনাক্তকৃকত এজেন্টের নাম দেয়া হয় 'জিকা ভাইরাস'।
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
Correct Answer:
ঘ: শ্রীমাভো বন্দরনায়েকে
Explanation:
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সঠিক উত্তর শ্রীমাভো বন্দরনায়েকে জন্ম: ১৭ এপ্রিল, ১৯১৬ - মৃত্যু: ১০ অক্টোবর, ২০০০। শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি আধুনিক বিশ্বের প্রথম মহিলা সরকার প্রধান ছিলেন। সিরিমাভো বন্দরনায়েকে তিনবার সিলন ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শ্রীলঙ্কা ফ্রিডম পার্টিকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি। সমাজতন্ত্রকে ভিত্তি করে ও তার স্বামীর রাষ্ট্রনীতির সাথে মিল রেখে রাষ্ট্র পরিচালনা করেন।
ড. ইয়ান উইলমুট প্রথম ক্লোন পদ্ধতিতে জন্ম দেন--
Correct Answer:
গ: ভেড়া
Explanation:
ড. ইয়ান উইলমুট প্রথম ক্লোন পদ্ধতিতে জন্ম দেন-- সঠিক উত্তর ভেড়া স্যার ইয়ান উইলমুট, ওবিই, এফআরএস, এফমেডসাই, এফআরএসই (ইংরেজি: Ian Wilmut; জন্ম: ৭ জুলাই, ১৯৪৪) ইংরেজ ভ্রুণতত্ত্ব বিজ্ঞানী এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের স্কটিশ সেন্টার ফর রিজেনারেটিভ মেডিসিন বিভাগের সভাপতি। তিনি ১৯৯৬ সালে একদল গবেষক নিয়ে প্রথমবারের মতো সোমাটিক সেল দিয়ে পূর্ণাঙ্গ ক্লোন স্তন্যপায়ী ভেড়া ডলি সৃষ্টির প্রধানের দায়িত্ব পালন করেন।
কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
Correct Answer:
ক: ভেনিজুয়েলা
Explanation:
কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? সঠিক উত্তর ভেনিজুয়েলা ওপেক এর বর্তমানে এর সদস্য.১৩টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইউএই, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গেবন, ইকুয়েটোরিয়াল গিনি । ইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় । সারা পৃথিবীতে তেলের দাম নিধারন এবং রপ্তানি ও আমদানিতে বেশ গুরুত্ব বহন করে । সদস্য দেশগুলোর মধ্যে পরস্পরকে বাণিজ্যিক সুবিধা দিয়ে শুল্কমুক্ত বাণিজ্যের এক বিশাল এলাকা গড়ে তোলা।সংস্থার বর্ণিত মিশনটি হ'ল "তার সদস্য দেশগুলির পেট্রোলিয়াম নীতিগুলিকে সমন্বিত ও একীকরণ করা এবং তেল বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা, যাতে ভোক্তাদের পেট্রোলিয়ামের একটি দক্ষ, অর্থনৈতিক এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করা যায়, উত্পাদনকারীদের একটি স্থিতিশীল আয় হয় এবং" পেট্রোলিয়াম শিল্পে বিনিয়োগকারীদের জন্য মূলধনের উপর ন্যায্য প্রত্যাবর্তন। " সংস্থাটি আন্তর্জাতিক তেল বাজার সম্পর্কিত তথ্য সরবরাহকারীও। ওপেকের বর্তমান সদস্যরা হলেন: আলজেরিয়া, অ্যাঙ্গোলা, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, লিবিয়া, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, সৌদি আরব (দ্য ফ্যাকো লিডার), সংযুক্ত আরব আমিরাত এবং ভেনেজুয়েলা । ইন্দোনেশিয়া ও কাতার প্রাক্তন সদস্য।
২০০০ খ্রিষ্ট সনের প্রথম সূর্যোদয় উদযাপিত হয় কোথায়?
Correct Answer:
ক: জাপান
Explanation:
২০০০ খ্রিষ্ট সনের প্রথম সূর্যোদয় উদযাপিত হয় কোথায়? সঠিক উত্তর জাপান জাপান হল পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এই দেশটি প্রশান্ত মহাসাগরের বুকে জাপান সাগর, পূর্ব চীন সাগর, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার পূর্ব দিকে উত্তরে ওখোৎস্ক সাগর থেকে দক্ষিণ পূর্ব চীন সাগর ও তাইওয়ান পর্যন্ত প্রসারিত। যে কাঞ্জি অনুসারে জাপানের নামটি এসেছে, সেটির অর্থ "সূর্য উৎস"। জাপানকে প্রায়শই "উদীয়মান সূর্যের দেশ" বলে অভিহিত করা হয়।
কবে এবং কোথায় প্রথম 'এইডস' রোগী চিহ্নিত হয়?
Correct Answer:
খ: ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে
Explanation:
কবে এবং কোথায় প্রথম 'এইডস' রোগী চিহ্নিত হয়? সঠিক উত্তর ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের হিসাব অনুযায়ী বিশ্বে প্রায় ৩ কোটি ৬৭ লক্ষ লোক এইচআইভি (মানব প্রতিরক্ষা অভাবসৃষ্টিকারী ভাইরাস) দ্বারা আক্রান্ত ছিল এবং ঐ বছর এইডসের কারণে ১০ লক্ষ লোকের মৃত্যু হয়। তবে ২০১৬ সালে ২০১৫ সালের তুলনায় নতুন এইচআইভি সংক্রমণের সংখ্যা ৩ লক্ষ কম ছিল। বেশির ভাগ এইডস আক্রান্ত রোগীই সাহারা - নিম্ন আফ্রিকাতে বাস করে। ১৯৮০ - র দশকের শুরুতে রোগটি চিহ্নিত করার পর থেকে ২০১৭ সাল পর্যন্ত সারা বিশ্বব্যাপী এইডস রোগে মোট আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ লোক মারা গেছে। এইডসকে বর্তমানে একটি মহামারী ব্যাধি হিসেবে গণ্য করা হয়, যা বিশ্বের বিশাল এক আয়তন জুড়ে বিদ্যমান এবং যা সক্রিয়ভাবে ছড়িয়ে পড়ছে। এইচআইভি ভাইরাসটি সম্ভবত ১৯শ শতকের শেষভাগে বা ২০শ শতকের শুরুর দিকে পশ্চিম - মধ্য আফ্রিকাতে উৎপত্তিলাভ করে। ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি সর্বপ্রথম রোগটি শনাক্ত করে এবং তার পরে ১৯৮০ - র দশকের শুরুর দিকে এই রোগের কারণ হিসেবে এইচআইভি ভাইরাসকে শনাক্ত করা হয়। সিডিসি'র (রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, যুক্তরাষ্ট্র সরকার) ২০১৭ সালের জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রে এইচ.আই.ভি. আক্রান্তের ৭০ শতাংশই সমকামী এবং উভকামী পুরুষ।
একবিংশ শতাব্দীর সূর্য প্রথম কোন দেশে ওঠে?
Correct Answer:
ক: ফিজি
Explanation:
একবিংশ শতাব্দীর সূর্য প্রথম কোন দেশে ওঠে? সঠিক উত্তর ফিজি একবিংশ শতাব্দীতে প্রথম সূর্য উঠে ফিজিতে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ফিজি দ্বীপপুঞ্জ। এটি অস্ট্রেলিয়া থেকে প্রায় ৩,১০০ কিমি উত্তর - পূর্বে এবং হাওয়াইয়ের ৫,০০০ কিমি দক্ষিণে।
কবি জসিমউদ্দিনের 'কবর' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ?
Correct Answer:
ঘ: কল্লোল পত্রিকা
Explanation:
কবি জসিমউদ্দিনের 'কবর' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ? সঠিক উত্তর কল্লোল পত্রিকা পল্লীকবি জসীমউদদীনের 'কবর' কবিতাটি ১৯২৩ সালে কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। কালি - কলম (মাসিক) ১৯২৬ সালে প্রথম প্রকাশিত হয়। এ পত্রিকার সম্পাদক ছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। ধুমকেতু ১৯২২ সালে প্রথম প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন। তত্ত্ববােধিনী ১৮৪৩ সালে প্রথম প্রকাশিত হয়। এ পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত।
নিচের মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?
Correct Answer:
খ: বাবর
Explanation:
নিচের মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? সঠিক উত্তর বাবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহম্মদ বাবর তুর্কি ভাষায় 'তুজুক - ই - বাবুরী ' বা বাবরনামা নামে তার জীবন স্মৃতি রচনা করেন। তিনিই প্রথম আত্মজীবনী রচনাকারী মোগল সম্রাট। এটি মোগল রাজ কর্মকর্তা বৈরাম খান - ই - খানানের পুত্র আবদুর রহিম খান - ই - খানান কর্তৃক ফারসি ভাষায় অনূদিত হয়। এছাড়া মোগল সম্রাট জাহাঙ্গীরের আত্মচরিত বা স্মৃতিকথা রচিত হয় 'তুজুক - ই - জাহাঙ্গীরী 'নামে। আর খ্রিষ্টীয় ষোড়শ শতাব্দীতে রচিত সম্রাট আকবরের প্রশাসনের বিস্তারিত বর্ণনা সমৃদ্ধ একটি নথি 'আইন - ই - আকবরী'।
SAARC- এর প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন?
Correct Answer:
ক: আবুল আহসান
Explanation:
SAARC- এর প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন? সঠিক উত্তর আবুল আহসান SAARC এর প্রথম সক্রেটারি জেনারেল ছিলেন - আবুল হাসান। SAARC এর বর্তমান মহাসচিব আমজাদ হোসেন বি সিয়াল ( পাকিস্তান) ১ জানুয়ারি ২০১৭ থেকে তিনি দায়িত্ব পালন করেন (১৩ তম মহাসচিব হিসেবে)
প্রথম মহিলা মহাশূন্যচারী কবে মহাশূন্যে যাত্রা করেন?
Correct Answer:
ক: ১৯৬১ সালের ১২ এপ্রিল
Explanation:
প্রথম মহিলা মহাশূন্যচারী কবে মহাশূন্যে যাত্রা করেন? সঠিক উত্তর ১৯৬১ সালের ১২ এপ্রিল প্রথম মহিলা মহাশূন্যচারী হিসেবে রাশিয়ার ভেলেন্তিনা তেরেসকোভা ভস্টক - ৬ নভোযানে ১৯৬৩ সালের ১৬ জুন মহাকাশে যাত্রা করেন। আর প্রথম মহাশূন্যচারী হিসেবে ১৯৬১ সালে যাত্রা করেন রাশিয়ার ইউরি গ্যাগরিন।
১৮২৫ সালে বিশ্বে প্রথম রেল সার্ভিস চালু হয়-
Correct Answer:
ক: যুক্তরাজ্যে
বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?
Correct Answer:
ক: বখতিয়ার খলজী
Explanation:
বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? সঠিক উত্তর বখতিয়ার খলজী বক্তিয়ার খলজি ১২০৪ খ্রিস্টাব্দের শেষ অথবা ১২০৫ খ্রিস্টাব্দের প্রথম দিকে বাংলার উত্তর - পশ্চিমাংশে করে সেখানে মুসলিম শাসনের সূচনা করেন। উত্তরা আফগানিস্তানের গরমশির (আধুনিক দোস্ত ই মার্গ) এলাকার বাসিন্দা একটি আর উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী তুর্কি জাতির গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন।
বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে?
Correct Answer:
গ: শ্রীমাভো বন্দরনায়েক
Explanation:
বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে? সঠিক উত্তর শ্রীমাভো বন্দরনায়েক শ্রীলংকার শ্রীমাভো বন্দরনায়েক; ১৯৬৪ সালে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ----
Correct Answer:
ঘ: কাঠমান্ডুতে
Explanation:
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ---- সঠিক উত্তর কাঠমান্ডুতে প্রথম সাফ গেমস ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডু অনুষ্ঠিত হয়। ২০০৫ সালের ১ জানুয়ারি মাসের নামকরণ করা হয় সাউথ এশিয়ান গেমস।
ইনসুলিন প্রথম কত সালে কোন দেশে আবিস্কৃত হয়?
Correct Answer:
গ: ১৯২২ সালে জামার্নিতে
Explanation:
ইনসুলিন প্রথম কত সালে কোন দেশে আবিস্কৃত হয়? সঠিক উত্তর ১৯২২ সালে জামার্নিতে ইনসুলিন একটি বহুমূত্র রোগ। ইনসুলিন প্রথম ১৯২২ সালে জার্মানিতে আবিষ্কৃত হয়। ডায়াবেটিস রোগের চিকিৎসার কাজে ইনসুলিন ব্যবহৃত করা হয়।
উইনিং পদ্ধতি হলো বাচ্চাদের প্রথম
Correct Answer:
গ: অন্য খাবার খাওয়া
Explanation:
উইনিং পদ্ধতি হলো বাচ্চাদের প্রথম সঠিক উত্তর অন্য খাবার খাওয়া উইনিং পদ্ধতি হলো বাচ্চাদের প্রথম অন্য খাবার খাওয়া । উইনিং পদ্ধতি হলো বাচ্চাদের প্রথম অন্য খাবার খাওয়ানো । শিশুরা মায়ের দুধ ছাড়া অন্য খাবার গ্রহণ করতে না চাইলে উইনিং পদ্ধতি ব্যবহার করে তাদেরকে অন্য খাবার খাওয়ানোতে অভ্যাস করে তোলা হয় ।
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন ----
Correct Answer:
ঘ: নীল আর্মস্ট্রং
Explanation:
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন ---- সঠিক উত্তর নীল আর্মস্ট্রং নীল আর্মস্ট্রং এপোলো - ১১ নভোযানে করে মহাকাশে যান। তিনি ২০ জুলাই, ১৯৬৯ সালে চাঁদের মাটিতে পা রাখেন এবং প্রায় আড়াই ঘণ্টা সেখানে অবস্থান করেন। এই অভিযানে তার সাথে ছিলেন এডুইন অলড্রিন জুনিয়র ও মাইকেল কলিন্স।
চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম ---
Correct Answer:
খ: অ্যাপোলো-১১
Explanation:
চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম --- সঠিক উত্তর অ্যাপোলো-১১ ১৯৬৬ সালে ৩ ফেব্রুয়ারি ৯ নবযান চাঁদে অবতরণকারী প্রথম মহাশূন্য অনুসন্ধানী যান। কিন্তু ১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো - ১১ প্রথমবারের মতো মনুষ্য নিয়ে অবতরণ করে।
দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হয়েছে?
Correct Answer:
ক: গজারিয়া
Explanation:
দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হয়েছে? সঠিক উত্তর গজারিয়া দেশীয় ওষুধশিল্পের প্রসার এবং মান উন্নয়নে গবেষণার লক্ষ্যে ২০০৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদ কর্তৃক মুন্সিগঞ্জের গজারিয়ায় ২০০ একর জায়গাজুড়ে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডেয়েন্ট নামে ওষুধ পার্ক গড়ে তোলার জন্য প্রকল্প অনুমোদিত হয়।
কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার লাভ করেছে?
Correct Answer:
খ: নিউজিল্যান্ড
Explanation:
কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার লাভ করেছে? সঠিক উত্তর নিউজিল্যান্ড ১৮৯৩ সালে বিশ্বে প্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ডের নারীরা। যুক্তরাষ্ট্রের নারীর ভোটাধিকার লাভ করে ১৯২০ সালে।
কোন দেশে প্রথম মার্স ভাইরাস দেখা দেয়?
Correct Answer:
খ: সৌদি আরব
Explanation:
কোন দেশে প্রথম মার্স ভাইরাস দেখা দেয়? সঠিক উত্তর সৌদি আরব MERS - এর পূর্ণ রূপ হলো - - Middle east respiratory syndrome. এটি ভাইরাসজনিত শ্বাসযন্ত্রের রোগ। এটি ২০১২ সাত প্রথম সৌদি আরবে শনাক্ত হয়। এটি একটি RNA ভাইরাস।
মহাশূন্যে প্রথম নভোচারী---
Correct Answer:
ক: ইউরি গ্যাগারিন
Explanation:
মহাশূন্যে প্রথম নভোচারী--- সঠিক উত্তর ইউরি গ্যাগারিন পৃথিবীর প্রথম মহাশূন্যচারী মানুষ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগরিন। ১৯৬১ সালের ১২ এপ্রিল ভস্টক - ১ এ করে তিনি মহাশূন্যে গমন করেন এবং পৃথিবী প্রদক্ষিণ করেন।
কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম ---
Correct Answer:
ঘ: চীন
বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?
Correct Answer:
ক: পাল বংশ
Explanation:
বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? সঠিক উত্তর পাল বংশ পাল বংশ আট শতকের মাঝামাঝি সময় থেকে প্রায় চারশত বছর বাংলা ও বিহারে শাসনকারী রাজবংশ। গোপাল প্রতিষ্ঠিত এ বংশের শাসন চলে নানা ধরনের উত্থান - পতনের মধ্য দিয়ে আঠারো পুরুষ ধরে। ধর্মপাল এবং দেবপাল এর শাসনকাল ছিল বংশের উদীয়মান প্রতিপত্তির যুগ। এ সময়ই বাংলা ও বিহারে এ বংশের শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়
বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়-
Correct Answer:
গ: নালন্দা
Explanation:
বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়- সঠিক উত্তর নালন্দা বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় - নালন্দা বিশ্ববিদ্যালয়। এটি ভারতের বিহারে অবস্থিত প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। এটি পাটনা থেকে ৮৮ কি.মি. দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত।
SAARRC এর প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন-
Correct Answer:
ক: আবুল আহসান
Explanation:
SAARRC এর প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন- সঠিক উত্তর আবুল আহসান SAARC এর প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব আবুল আহসান বাংলাদেশ। তিনি ১৬ ডিসেম্বর ১৯৮৭ থেকে ১৫ অক্টোবর ১৯৮৯ পর্যন্ত এর দায়িত্ব পালন করেন। এর বর্তমান মহাসচিব অর্জুন বাহাদুর থাপা। ১ মার্চ ২০১৪ ১২ তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
গ: ১৯৮৪ সালে
Explanation:
প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৮৪ সালে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে। সাফ গেমস এর নাম ২০০৬ সালে এস এ গেমস বা সাউথ এশিয়ান গেমস করা হয়। প্রতি দুই বছর অন্তর সাফ গেমস অনুষ্ঠিত হয়। ১৯৮৪ সালের নেপালের কাঠমুন্ডুতে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়। ঢাকায় প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
Correct Answer:
ক: কাঠমুণ্ডু
Explanation:
প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কোথায়? সঠিক উত্তর কাঠমুণ্ডু প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কাঠমুণ্ডু। দক্ষিণ এশীয় গেমস দ্বি - বার্ষিকভিত্তিতে প্রবর্তিত বহু - ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদগণ অংশগ্রহণ করে থাকেন। কিন্তু মাঝেমাঝেই এটি অনিয়মিতভাবে অনুষ্ঠিত হতে দেখা যায়। ১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়। সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। ২০০৪ সাল পর্যন্ত এ প্রতিযোগিতার পূর্বেকার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস।
গর্ভকালীন প্রসূতিসেবায় প্রথম তিন মাসে (First trimester) মাকে কি দিয়ে থাকি?
Correct Answer:
ক: ফলিক এসিড
Explanation:
গর্ভকালীন প্রসূতিসেবায় প্রথম তিন মাসে (First trimester) মাকে কি দিয়ে থাকি? সঠিক উত্তর ফলিক এসিড ফলিক এসিড হল ভিটামিন - বি৯ এর কৃত্রিম রূপ যা ফলেট (Folate) নামেও পরিচিত। শরীরের প্রত্যেকটি কোষের স্বাভাবিক বৃদ্ধি এবং গঠনের জন্য এ ভিটামিন প্রয়োজন। এটি আমাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করে যা শরীরের প্রত্যেকটি অঙ্গে অক্সিজেন পরিবহনে সাহায্য করে।
নেগেটিভ রক্তের মাকে প্রথম শিশু জন্ম দেবার পর কোন ইনজেকশন দেয়া হয়?
Correct Answer:
গ: Anti Dimmunoglobulin
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে?
Correct Answer:
গ: নীল আর্মস্ট্রং
Explanation:
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে? সঠিক উত্তর নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। নিল আর্মস্ট্রং (জন্ম: ৫ আগস্ট ১৯৩০ - মৃত্যু: ২৫ আগস্ট ২০১২) হচ্ছেন একজন মার্কিন নভোচারী ও বৈমানিক। তিনি চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হিসাবে পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তার প্রথম মহাকাশ অভিযান হয় ১৯৬৬ খ্রীস্টাব্দে, জেমিনি ৮ নভোযানের চালক হিসাবে। এই অভিযানে তিনি ও ডেভিড স্কট মিলে সর্বপ্রথম দুইটি ভিন্ন নভোযানকে মহাকাশে একত্রে যুক্ত করেন।
প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ?
Correct Answer:
ঘ: রাশিয়া
Explanation:
প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ? সঠিক উত্তর রাশিয়া বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করেন রাশিয়া। বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম স্পুটনিক - ১(সোভিয়েত ইউনিয়ন ৪ অক্টোবর ১৯৫৭ থেকে ৪ জানুয়ারি ১৯৫৮)। মেজর ইউ রি গ্যাগারিন প্রথম মহাকাশচারী।
বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” প্রথম প্রকাশিত হয়-
Correct Answer:
গ: ২০১২ সালে
Explanation:
বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” প্রথম প্রকাশিত হয়- সঠিক উত্তর ২০১২ সালে বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থটির বাংলা ও ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় ১৮ জুন ২০১২ সালে। এ গ্রন্থটি ১৯৬৬ - ১৯৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরীণ থাকা অবস্থায় ১৯৫০ দশকের ঘটনাবলী তুলে ধরেছে। ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথম যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন--
Correct Answer:
খ: ওবামা কেয়ার বাতিল
Explanation:
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথম যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন-- সঠিক উত্তর ওবামা কেয়ার বাতিল ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে প্রণীত সবচেয়ে আলোচিত একটি প্রকল্প যা ওবামা কেয়ার নামে পরিচিত। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ২০ জানুয়ারি ২০১৭ ওবামা কেয়ার পুনঃগঠন আদেশে স্বাক্ষর করেন।
দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?
Correct Answer:
ক: একুশ ই বুক
Explanation:
দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি? সঠিক উত্তর একুশ ই বুক ৩০ জানুয়ারি, ২০১৬ দেশের প্রথম ইলেক্ট্রনিক বই "একুশ - ই - বুক" এর মোড়ক উন্মোচন করা হয়।
এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯৫৩
Explanation:
এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৫৩ তেনজিং নোরগো (২৯ মে, ১৯১৪ - ৯ মে, ১৯৮৬) একজন নেপালী শেরপা পর্বতারোহী ছিলেন। তিনি এবং এডমন্ড হিলারি ১৯৫৩ সালের ২৯ শে মে যৌথভাবে বিশ্বে সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট পর্বত জয় করেন।
আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
Correct Answer:
খ: কন্ডোলিজা রাইস
সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন ?
Correct Answer:
গ: আব্দুল আহসান
Explanation:
সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন ? সঠিক উত্তর আব্দুল আহসান বর্তমান ও ১৩ তম মহাসচিব - আমজাদ হোসেন সিয়
বেতবুনিয়ায় দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধন হয়--
Correct Answer:
ক: ১৪ জনু, ১৯৭৫
Explanation:
বেতবুনিয়ায় দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধন হয়-- সঠিক উত্তর ১৪ জনু, ১৯৭৫ দেশে বর্তমানে মোট ৪টি উপগ্রহ ভূ - কেন্দ্র রয়েছে। প্রথমটি বেতবুনিয়ায় যা রাঙামাটি জেলায় অবস্থিত। এটি ১৪ জুন ১৯৭৫ স্থাপিত হয়।
মানুষ কবে প্রথম চন্দ্রে অবতরণ করে?
Correct Answer:
ঘ: ২০ জুলাই, ১৯৬৯
Explanation:
মানুষ কবে প্রথম চন্দ্রে অবতরণ করে? সঠিক উত্তর ২০ জুলাই, ১৯৬৯ ২০ জুলাই ১৯৬৯ সালে অ্যাপোলো - ১১ নভোযানে চড়ে চাঁদে পৌছে তিনজন নভোচারী। এদের মধ্যে নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন চাঁদে পা রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালেয়র প্রথম উপাচার্য কে?
Correct Answer:
গ: পি. জে. হার্টজ
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালেয়র প্রথম উপাচার্য কে? সঠিক উত্তর পি. জে. হার্টজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য ছিলেন পি জে হার্টজ। তিনি ১ ডিসেম্বর ১৯২০ থেকে ৩১ ডিসেম্বর ১৯২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশ্বে প্রথম টেস্টটিউব বেবি জন্ম হয়-
Correct Answer:
ঘ: ইংল্যান্ড
Explanation:
বিশ্বে প্রথম টেস্টটিউব বেবি জন্ম হয়- সঠিক উত্তর ইংল্যান্ড বিশ্বের প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয় ইংল্যান্ড। বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি (নারী) লুইস ব্রাউন এর জন্ম হয় ১৯৭৮ খ্রিস্টাব্দের ২৫ জুলাই ইংল্যান্ডের অল্ড হেম শহরের কারশো হাসপাতালে ।