কারক ও বিভক্তি MCQs
Showing 38 questions (Total: 238)
‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’- এ বাক্যের অন্তর্গত ‘স্বাধীনতার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: নিমিত্তার্থে ষষ্ঠী
'টানে এক আঁক বক।'- এ বাক্যে 'টানে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: করণে সপ্তমী
কোন উপাদান কয়লার জন্য সবচেয়ে ক্ষতিকারক?
Correct Answer:
গ: Sulphur
‘শিশুটি খেলা করে’ এখানে ‘খেলা’' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: কর্মে শূন্য
‘রাজার রাজ্য’ কোন কারক ?
Correct Answer:
গ: সম্বন্ধ
Explanation:
‘রাজার রাজ্য’ কোন কারক ? সঠিক উত্তর সম্বন্ধ ক্রিয়া পদের সাথে সম্পর্ক না রেখে যে নাম পদ বাক্যস্থিত অন্য পদের সাথে সম্পর্কযুক্ত হয়, তাকে সম্বন্ধ পদ বলে। যেমন: রাজার রাজা, প্রজার জমি, গাছের ফল, পুকুরের মাছ।
দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে। 'দেবতার' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: সম্প্রদানে ষষ্ঠী
Explanation:
দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে। 'দেবতার' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর সম্প্রদানে ষষ্ঠী যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। যেমন: ভিখারিকে ভিক্ষা দাও, সৎপাত্রে কন্যা দান কর।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। বাক্যে 'পায়ের' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণে ৬ষ্ঠী
Explanation:
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। বাক্যে 'পায়ের' শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৬ষ্ঠী করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়।যে উপাদান বা উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয়, তাকে করণ কারক বলে। শেষে যুক্ত হয়েছে ষষ্ঠী বিভক্তি (র, এর)।
‘পৃথিবীতে কে কাহার ? এখানে ’পৃথিবীতে' কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
গ: অধিকরণে ৭মী
Explanation:
‘পৃথিবীতে কে কাহার ? এখানে ’পৃথিবীতে' কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অধিকরণে ৭মী ক্রিয়া সম্পাদনের কাল, সময় এবং আধারকে অধিকারণ কারক বলে ।অধিকরণ তিন ভাগে বিভক্ত: ১. ঐকদেশিক, ২. অভিব্যাপক; ৩. বৈষয়িক।
‘রেখ মা দাসেরে মন’ বাক্যটিতে কারক- বিবক্তি-
Correct Answer:
ক: কর্মে দ্বিতীয়া
Explanation:
‘রেখ মা দাসেরে মন’ বাক্যটিতে কারক- বিবক্তি- সঠিক উত্তর কর্মে দ্বিতীয়া “রেখ মা দাসেরে মনে" বাক্যটি কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি। কর্তা যে কাজটি করে সেই কাজটি হল কর্ম। কর্ম কারকে বাক্যের কর্তা সবসময় উল্লেখ থাকে না। যেমনঃ মাটিরে আমি যে বড়ো ভালোবাসি।
“আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে?” রাঘবে কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অপাদানে ৭মী
Explanation:
“আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে?” রাঘবে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপাদানে ৭মী ক্রিয়ার সঙ্গে কোথা হতে/কী হতে/কীসের হতো যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অপাদান কারক। যেমন:আমি কি ডরাই সঙ্গী ভিখারি রাখবে। বাঘকে ভয় পায় না কে?গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে।পাপে বিরত হওবিপদে মোরে রক্ষা কর।সোমবার থেকে পরীক্ষা শুরু ।
‘শিকারি বিড়াল গোঁফে চেনা যায়’ - এখানে ‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: করণে সপ্তমী
Explanation:
‘শিকারি বিড়াল গোঁফে চেনা যায়’ - এখানে ‘গোঁফে’ কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে সপ্তমী "করণ' শব্দটির অর্থ- যন্ত্র, সহায়ক বা উপায় ।বাকাস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক। যেমন: শিকারি বিড়াল গোঁকে চেনা যায়।- সপ্তমী বিভক্তি।নৌকায় নদী পার হলাম - সপ্তমী বিভক্তি।
কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ-
Correct Answer:
গ: আরিফ বই পড়ে
Explanation:
কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ- সঠিক উত্তর আরিফ বই পড়ে কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ আরিফ বই পড়ে। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা, ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা - ই কর্তৃকারক। যেমন: - খোকা বই পড়ে।
‘সারারাত বৃষ্টি হয়েছে ।’ এখানে ’সারারাত' কোন কারক?
Correct Answer:
খ: অধিকরণ
Explanation:
‘সারারাত বৃষ্টি হয়েছে ।’ এখানে ’সারারাত' কোন কারক? সঠিক উত্তর অধিকরণ ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন - সারারাত বৃষ্টি হয়েছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
“সুখের লাগিয়া এ ঘর বাধিনু, অনলে পুড়িয়া গেল” বাক্যটিতে অনল শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
খ: করণে ৭মী
Explanation:
“সুখের লাগিয়া এ ঘর বাধিনু, অনলে পুড়িয়া গেল” বাক্যটিতে অনল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর করণে ৭মী করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়।যে উপাদান বা উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয়, তাকে করণ কারক বলে।ক্রিয়াকে 'কী দিয়ে/ কী উপায়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক।
বসন্তে ফুল ফোঁটে - পদটি কোন কারক?
Correct Answer:
ঘ: অধিকরণ কারক
Explanation:
বসন্তে ফুল ফোঁটে - পদটি কোন কারক? সঠিক উত্তর অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে। ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কী বিষয়ে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। উদাহরণ-পুকুরে মাছ আছে। (কোথায় আছে?- পুকুরে): অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
যে করে সেই কর্তা/কর্তা যাহা করে – বলে জানি তাহা কারকের বিচারে’ শূন্যস্থানে কী বসবে?
Correct Answer:
খ: কর্ম
করণ কারকের এ বিভক্তি উদাহরণ কোনটি ?
Correct Answer:
ক: বলপেনে ভালো লেখা হয়
Explanation:
করণ কারকের এ বিভক্তি উদাহরণ কোনটি ? সঠিক উত্তর বলপেনে ভালো লেখা হয় ▪️করণ শব্দের অর্থ- উপকরণ, যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।▪️বাক্যের ক্রিয়াকে কিসের দ্বারা সাহায্যে বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটি ই করণ করণ কারক। যেমন: সাকিব ব্যাট দিয়ে ক্রিকেট খেলে।বি.দ্র: যন্ত্র হলেই হবে না, বাক্যে যন্ত্রটি যন্ত্র হিসেবে ব্যবহৃত হতে হবে- এরূপ বোঝাবে। যেমন: ঘোড়াকে চাবুক মার, হাতের কাজ দেখাও।
‘শিশুটি খেলা করে ।’ - এই বাক্যে ‘খেলা’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
Correct Answer:
ঘ: কর্মে শূণ্য
Explanation:
‘শিশুটি খেলা করে ।’ - এই বাক্যে ‘খেলা’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর কর্মে শূণ্য যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে।ক্রিয়ার সঙ্গে 'কী/ কাকে' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়,তা-ই কর্মকারক। যেমন: শিশুটি খেলা করে- কর্ম শূন্য।সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা- কর্মে শূন্য
আমাদের একটি গল্প বলুন। কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ক: কর্মকারকে ষষ্ঠী
‘আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস’ কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধীকরণে ৭মী
'গুরুজনে ভক্তি কর গুরুজনে কোন কারক?
Correct Answer:
গ: কর্মকারক
'অন্ধজনে দয়া করো'- কোন কারক?
Correct Answer:
গ: সম্প্রদান
ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে ৭মী
'জিজ্ঞাসিব জনে জনে' কোন কারক?
Correct Answer:
খ: কর্ম কারক
'নৌকা ঘাটে বাধা আছে কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: অধিকরণে সপ্তমী
'এ সুতোয় কাপড় হয় না' কোন কারক?
Correct Answer:
গ: করণ কারক
লোভে পাপ পাপে মৃত্যু' এখানে লোভে শব্দের কারক ও বিভক্তি কী?
Correct Answer:
খ: অপাদানে ৭মী
'আমি কি ডরাই সখি ভিখারি রাখবে'- কোন কারক?
Correct Answer:
খ: অপাদান কারক
তিলে তৈল হয়' কোন কারক?
Correct Answer:
খ: অপাদান
“প্রভাতে সূর্য উঠে” বাক্যটির প্রভাতে কোন কারক ?
Correct Answer:
ক: কালাধিকরণ
Explanation:
“প্রভাতে সূর্য উঠে” বাক্যটির প্রভাতে কোন কারক ? সঠিক উত্তর কালাধিকরণ অধিকরণ কারক তিন প্রকার। যথা-১. কালাধিকরণ,২. আধারাধিকরণ এবং৩. ভাবাধিকরণ।যে সময় ক্রিয়া সম্পন্ন হয়, তাকে কালাধিকরণ কারক বলে।উদাহরণ: শরতে (কখন? - শরৎ) শাপলা ফোটে।
'ও তুই উল্টা বুঝলি রাম।' কোন কারক?
Correct Answer:
খ: কর্তৃ
ডাক্তার ডাক। কোন কারক ?
Correct Answer:
ক: কর্মে শূন্য
কারক-বিভক্তিযুক্ত শব্দ শব্দের কোথায় বসে?
Correct Answer:
খ: শেষে
ডাক্তার ডাক । কোন কারক?
Correct Answer:
ক: কর্মে শূন্য
খুব এক ঘুম ঘুমিয়েছি । এখানে ‘ঘুম’ কোন কারক?
Correct Answer:
খ: করণ
'প্রভাতে সূর্য উঠে' বাক্যটির 'প্রভাতে' কোন কারক?
Correct Answer:
ক: কালাধিকরণ
হেথায় সবারে হবে মিলিবারে সবারে কোন কারক?
Correct Answer:
গ: কর্তৃ
ছাত্র থেকে শিক্ষক বড় কোন কারক?
Correct Answer:
গ: অপাদান