চোখ MCQs
Showing 13 questions (Total: 63)
চোখের নিউরোট্রান্সমিটার হিসেবে কার্যকরী রাসায়নিক নাম-
Correct Answer:
খ: Rodopsin
চোখের নিউরোট্রান্সমিটার হিসেবে কার্যকরী রাসায়নিকের নাম-
Correct Answer:
গ: Rhodopcin
স্ক্লেরার স্বচ্ছ অংশকে বলা হয়-
Correct Answer:
খ: কর্নিয়া
মানুষের চোখের রেটিনায় কত প্রকার আলোক সংবেদী কোষ থাকে ?
Correct Answer:
ক: ২ প্রকার
মানুষের চোখে রড কোষের সংখ্যা কত?
Correct Answer:
ঘ: সাড়ে বার কোটি
লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠ পূর্ণ থাকে যে তরল দিয়ে তার নাম-
Correct Answer:
খ: ভিট্রিয়াস হিউমার
চোখের আলো সংবেদী অংশ হচ্ছে-
Correct Answer:
ঘ: রেটিনা
Explanation:
চোখের আলো সংবেদী অংশ হচ্ছে- সঠিক উত্তর রেটিনা অক্ষিপট (Retina)এটা হল চোখের আলোক সংবেদী অংশ। এটা আলোকরশ্মিকে তড়িৎ সংকেতে রূপান্তর করে দর্শন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। রেটিনায় দুই ধরনের আলোকসংবেদী কোষ থাকে। এরা হল – রডকোষ এবং কোন্কোষ।
চোখের ছানির অস্ত্রােপচারে কোন এনজাইম প্রয়োগ করা হয়?
Correct Answer:
ঘ: ট্রিপসিন
নিচের কোনটি কম আলোতে দেখতে সাহায্য করে ?
Correct Answer:
ক: রড কোষ
Explanation:
নিচের কোনটি কম আলোতে দেখতে সাহায্য করে ? সঠিক উত্তর রড কোষ রড কোষ: এতে রডোপসিন নামক রঞ্জক থাকে যা ভিটামিন A সমৃদ্ধ । চোখে রড কোষের কোষসংখ্যা 12 থেকে 12.5 কোটি। আলোর প্রতি অধিক সংবেদনশীল হওয়ায় রাতের দর্শনে সাহায্য করে অর্থাৎ অনুজ্জল আলোয় দেখতে সাহায্য করে । এক্ষেত্রে সাদা কালো বিম্ব তৈরি হয় ।
স্তিমিত আলোতে পিউপিল-
Correct Answer:
ক: বড়ো হয়
Explanation:
স্তিমিত আলোতে পিউপিল- সঠিক উত্তর বড়ো হয় আইরিশের কেন্দ্রে পিউপিল (pupil) নামক একটি ছিদ্র থাকে। পিউপিলকে ঘিরে বৃত্তাকার ও অরীয় পেশি অবস্থিত। আলোকের তীব্রতা অনুযায়ী অরীয় ও বৃত্তাকার পেশির সংকোচন ও প্রসারণের সাহায্যে পিউপিলটি প্রয়োজন মতো ছোট-বড় করা যায়। অরীয় পেশি প্রসারিত হলে এবং বৃত্তাকার পেশি সংকুচিত হলে পিউপিল ছোট হয় এবং অরীয় পেশি সংকুচিত হলে ও বৃত্তাকার পেশি প্রসারিত হলে পিউপিল বড় হয়ে অক্ষিগোলকের ভেতরে আলোকের প্রবেশ নিয়ন্ত্রণ করে। পিউপিলের মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে । মৃদু(স্তিমিত) আলোতে পিউপিল বড় হয় এবং উজ্জ্বল বা তীব্র আলোতে পিউপিল ছোট হয়।
চোখের অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ নিয়ন্ত্রণ করে কোনটি?
Correct Answer:
ক: ভিট্রিয়াস হিউমার
Explanation:
চোখের অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ নিয়ন্ত্রণ করে কোনটি? সঠিক উত্তর ভিট্রিয়াস হিউমার কাচীয় অক্ষিরস হল মেরুদণ্ডী প্রাণীর চক্ষুগোলকের অক্ষিপট (রেটিনা, Retina) এবং চোখের মণির (লেন্স, Lens) মধ্যবর্তী শূন্যস্থান পূরণকারী কাচের মত স্বচ্ছ জলীয় রস। ইংরেজি পরিভাষাতে একে ভিট্রেয়াস হিউমার (ইংরেজি: Vitreous humour বা Vitreous humor) বলে।
কোনটি চোখে প্রতিসারক (Refractive) মাধ্যম হিসেবে কাজ করে না?
Correct Answer:
ক: রেটিনা
Explanation:
কোনটি চোখে প্রতিসারক (Refractive) মাধ্যম হিসেবে কাজ করে না? সঠিক উত্তর রেটিনা রেটিনা হলো মেরুদন্ডী প্রাণীদের চক্ষুগোলকের পিছনের দিকে অবস্থিত স্নায়ুকোষযুক্ত একটি পাতলা স্তর। মেরুদন্ডী প্রাণীদের ভ্রূণের বিকাশের সময় রেটিনা ও দর্শন স্নায়ু (Optic nerve) বর্ধিষ্ণু মস্তিস্কের অংশ হিসাবে বিকাশ লাভ করে। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। মেরুদন্ডী প্রাণীদের রেটিনাতে আলোক সংবেদী কোষ (রড কোষ এবং কোন কোষ) রয়েছে, যাতে আলো পতিত হলে স্নায়ু উত্তেজনার সৃষ্টি হয়। এই স্নায়ুগত তাড়না রেটিনার অন্যান্য নিউরন দ্বারা বিশ্লেষণ করা হয়। রেটিনা হতে প্রাপ্ত সংকেত রেটিনার গ্যাংলিয়া কোষে বৈদ্যুতিক বিভবের সৃষ্টি করে, যা চক্ষু স্নায়ুতে প্রবাহিত হয়। মানুষের রেটিনার রক্তনালিকাগুলির বিন্যাস একেক মানুষের ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে। রেটিনা রক্তনালিকার বিন্যাসের ভিত্তিতে বায়োমেট্রিক ভাবে মানুষের পরিচয় নির্ধারণ করা যায়।
চোখের লেন্সে পরিমিত আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে-
Correct Answer:
খ: আইরিশ