জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
হোমোলোগাস ক্রোমোজোমে কায়াজমা সৃষ্টি হয় কোন উপ- পর্যায়ে?
Correct Answer:
ক: প্যাকাইটিন
Explanation:
হোমোলোগাস ক্রোমোজোমে কায়াজমা সৃষ্টি হয় কোন উপ- পর্যায়ে? সঠিক উত্তর প্যাকাইটিন লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায়, (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে-
Correct Answer:
ক: সাইট্রোপ্লাজমে
Explanation:
শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে- সঠিক উত্তর সাইট্রোপ্লাজমে যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ কতগুলো ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাকে গ্লাইকোলাইসিস বলে। সব জীবিত কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস সংঘটিত হয়। এ কারণেই গ্লাইকোলাইসিসকে সাইটোপ্লাজমিক শ্বসন বলা হয়।
DNA গঠনকারী শর্করা হল-
Correct Answer:
খ: পাঁচ কার্বন বিশিষ্ট
Explanation:
DNA গঠনকারী শর্করা হল- সঠিক উত্তর পাঁচ কার্বন বিশিষ্ট DNA এর রাসায়নিক গঠন উপাদান মূলত তিনটি। যথা-১. পেন্টোজ শুগ্যার২. নাইট্রোজেন ঘটিত বেস৩. ফসফোরিক এসিড১. পেন্টোজ শুগ্যারঃ এটি হলো পাঁচ কার্বন বিশিষ্ট শুগ্যার বা চিনি । DNA তে রয়েছে ডি অক্সিরাইবোজ শুগ্যার।২. নাইট্রোজেন ঘটিত বেস: DNA এর গঠন এ রয়েছে প্রায় চার ধরনের নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষারক । যথা- অ্যাডিনিন(A) , থায়ামিন(T) , সাইটোসিন(C) ও গুয়ানিন(G)। অ্যাডেনিন ও গুয়ানিন হলো পিউরিন বেস এবং থায়ামিন ও সাইটোসিন হলো পাইরিমিডিন বেস।৩. ফসফোরিক এসিডঃ DNA এর গঠন এ তিনটি একযোজী হাইড্রক্সিল গ্রুপ ও একটি দ্বিযোজী অক্সিজেন পরমানু নিয়ে ফসফোরিক এসিড গঠিত হয়।
গ্রাম পজিটিভ ব্যাক্টেরিয়া সাধারণত-
Correct Answer:
গ: গোলাপী বর্ণ ধরে রাখতে পারে
কোনটি ফ্লোয়েমের অংশ নয়?
Correct Answer:
ক: ভেসেল
Explanation:
কোনটি ফ্লোয়েমের অংশ নয়? সঠিক উত্তর ভেসেল জাইলেম টিস্যু (Xylem tissue) ➞ ট্রাকিড, ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা এই চার প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিতফ্লোয়েম টিস্যু (Phloem tissue) ➞ সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত
নীচে উল্লেখিত ফুলের চারটি অংশের কোনটির মধ্যে বাকিগুলো থাকে?
Correct Answer:
খ: গর্ভাশয়
সরিষা ফুলের গর্ভপত্র কয়টি?
Correct Answer:
খ: দুইটি
প্লাজমিড আছে কোনটিতে?
Correct Answer:
গ: E. coli
সার্বজনীন দাতা রক্তের গ্রুপ-
Correct Answer:
গ: O
Explanation:
সার্বজনীন দাতা রক্তের গ্রুপ- সঠিক উত্তর O ব্লাডগ্রুপ-AB ➞ AB ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি থাকে না । AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ অ্যান্টিবডি-A বা B নেই । AB ব্লাডগ্রুপের দাতা শুধু AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ।ব্লাডগ্রুপ-O ➞ O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে । O গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয় । O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে, এজন্য O ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয় ।প্রকৃতপক্ষে, সার্বজনীন গ্রহীতা হলো AB পজিটিভ এবং সার্বজনীন দাতা হলো O নেগেটিভ ।
সন্তান মেয়ে হওয়ার জন্য দায়ী-
Correct Answer:
ক: বাবা
Explanation:
সন্তান মেয়ে হওয়ার জন্য দায়ী- সঠিক উত্তর বাবা সন্তান মেয়ে হওয়ার জন্য বাবা দায়ী | একজন পুরুষের শরীরে X(মেয়ে) আর Y(ছেলে)ক্রোমোজোম থাকে। আর একজন মহিলার শরীরে শুধুমাত্র X(মেয়ে)ক্রোমোজোম থাকে। পুরুষের X ক্রোমোজোমের সাথে মহিলার X ক্রোমোজোম মিলিত হলে বাচ্চাটি মেয়ে হবে। আর যদি পুরুষের Y ক্রোমোজোমের সাথে মহিলার X ক্রোমোজোম মিলিত হয় তাহলে বাচ্চাটি ছেলে হবে।
RNA তে কোন বেসটি থাকে না?
Correct Answer:
গ: থাইমিন
Explanation:
RNA তে কোন বেসটি থাকে না? সঠিক উত্তর থাইমিন ডিএনএ-তে, ইউরাসিল নিউক্লিওবেস থাইমিন দ্বারা প্রতিস্থাপিত হয়। ইউরাসিল হল নিউক্লিক অ্যাসিড আরএনএর চারটি নিউক্লিওবেসের মধ্যে একটি। অন্যগুলো হল অ্যাডেনিন, সাইটোসিন এবং গুয়ানিন। আরএনএতে, ইউরাসিল দুটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অ্যাডেনিনের সাথে আবদ্ধ হয়। ডিএনএ-তে, ইউরাসিল নিউক্লিওবেস থাইমিন দ্বারা প্রতিস্থাপিত হয়।
আরশোলার পুঞ্জাক্ষীর দর্শন একক হল-
Correct Answer:
গ: ওমাটিডিয়াম
Explanation:
আরশোলার পুঞ্জাক্ষীর দর্শন একক হল- সঠিক উত্তর ওমাটিডিয়াম আরশোলার পুঞ্জাক্ষীর দর্শন একক হল ওমাটিডিয়াম | একটি ওমাটিডিয়ামে আলো সংগ্রহকারী কোষ এর আস্তরণ থাকে। ওমাটিডিয়ামের বাইরের অংশটি স্বচ্ছ কর্নিয়া দিয়ে আবৃত।
অস্থির বাইরের আবরণকে বলে-
Correct Answer:
খ: পেরিঅস্টিয়াম
Explanation:
অস্থির বাইরের আবরণকে বলে- সঠিক উত্তর পেরিঅস্টিয়াম পেরিঅস্টিয়াম (periosteum) নামক তন্তুময় যোজক টিস্যু নির্মিত পাতলা ও মসৃণ আবরণ প্রতিটি অস্থিকে ঘিরে রাখে। অস্থিতে প্রচুর রক্ত সরবরাহ বিদ্যমান।
জরুরী ও তাৎক্ষণিকভাবে উৎপন্ন হরমোন হচ্ছে-
Correct Answer:
ঘ: এড্রিনালিন
Explanation:
জরুরী ও তাৎক্ষণিকভাবে উৎপন্ন হরমোন হচ্ছে- সঠিক উত্তর এড্রিনালিন জরুরী ও তাৎক্ষণিকভাবে উৎপন্ন হরমোন হচ্ছে এড্রিনালিন/অ্যাড্রেনালিন | অ্যাড্রিনাল গ্রন্থি (ইংরেজি: Adrenal gland) হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি যা অ্যাড্রেনালিন, অ্যালডোস্টেরন ও কর্টিসলসহ নানাবিধ হরমোন তৈরি করে থাকে। এটি সুপ্রারিনাল গ্রন্থি (suprarenal gland) নামেও পরিচিত। এরা বৃক্কের উপরিভাগে অবস্থিত। প্রতি গ্রন্থির একটি বাহ্যিক কর্টেক্স ও অভ্যন্তরীণ মেডালা থাকে।
সিরাম হচ্ছে প্লাজমা কবে এখানে নেই-
Correct Answer:
ঘ: ফাইব্রিনোজেন
স্নায়ুকোষের অংশ কোষে পাওয়া যায় না-
Correct Answer:
খ: সিন্যাপস
Explanation:
স্নায়ুকোষের অংশ কোষে পাওয়া যায় না- সঠিক উত্তর সিন্যাপস স্নায়ুকোষের অংশ কোষে সিন্যাপস পাওয়া যায় না | সাধারণত একটি স্নায়ুকোষের/ নিউরনের অ্যাক্সন-প্রান্ত অন্য নিউরনের ডেনড্রাইট-প্রান্তের খুব কাছে অবস্থান করে কিন্তু কেউ কাউকে স্পর্শ করে না। এভাৱে, দুটি স্নায়ুর মধ্যে সূক্ষ্ম ফাঁকযুক্ত সংযোগস্থল যেখানে একটি নিউরনের অ্যাক্সনের প্রান্ত শেষ হয় এবং অন্য একটি নিউরন শুরু হয়, তাকে সিন্যাপস বলে।
বৃক্কের অবতল অংশকে বলে-
Correct Answer:
ক: হাইলাস
Explanation:
বৃক্কের অবতল অংশকে বলে- সঠিক উত্তর হাইলাস বৃক্কের ভিতরের দিকের অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে। বৃক্ক বা কিডনি (ইংরেজি: Kidney) মেরুদণ্ডী প্রাণিদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা দেহের রেচন তন্ত্রের প্রধান অংশ। এর প্রধান কাজ রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ (যেমন ইউরিয়া) পৃথকীকরণ ও মূত্র উৎপাদন। মানব দেহের সমুদয় রক্ত দিনে প্রায় ৪০ বার বৃক্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
কোনটি অবিজারক চিনি ?
Correct Answer:
ঘ: সুক্রোজ
Explanation:
কোনটি অবিজারক চিনি ? সঠিক উত্তর সুক্রোজ • রিডিউসিং শ্যুগার বা বিজারক শর্করা : যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড (-CHO) বা কিটোন (=CO) গ্রুপ থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তাদেরকে রিডিউসিং শ্যুগার বা বিজারক শর্করা বলে । যেমন - গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ প্রভৃতি । এরা বেনেডিক্ট দ্রবণ ও ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হয় ।• নন-রিডিউসিং শ্যুগার বা অবিজারক শর্করা : যেসব কার্বোহাইড্রেটে একটিও মুক্ত অ্যালডিহাইড (-CHO) বা কিটোন (=CO) গ্রুপ না থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে না তাদেরকে নন-রিডিউসিং শ্যুগার বা অবিজারক শর্করা বলে । যেমন - সুকরোজ, ট্রিহ্যালোজ, পলিস্যাকারাইড প্রভৃতি । সুকরোজ α -D গ্লুকোজের ১নং কার্বনের OH এবং β-D ফ্রুক্টোজের ২নং কার্বনের OH থেকে এক অণু পানি অপসারিত হয়ে একটি অক্সিজেন ব্রিজ (-O-) তৈরি হয় । এর ফলে এদের মুক্ত -CHO বা C=O গ্রুপ থাকে না । এদেরকে প্রাথমিক অবস্থায় আর্দ্রবিশ্লেষণের প্রয়োজন হয় । এরপর অন্য যৌগকে বিজারিত করতে পারে ।
অঙ্গসংস্থানিক সাদৃশ্যের উপর ভিত্তি করে উদ্ভিদের যে শ্রেণি বিভাগ করা হয় তাকে বলে-
Correct Answer:
খ: প্রাকৃতিক শ্রেণীবিন্যাস
Explanation:
অঙ্গসংস্থানিক সাদৃশ্যের উপর ভিত্তি করে উদ্ভিদের যে শ্রেণি বিভাগ করা হয় তাকে বলে- সঠিক উত্তর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বিভিন্ন উদ্ভিদের মধ্যে সামগ্রিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যেসব শ্রেণিবিন্যাস রচিত হয়েছে, সেগুলোকে প্রাকৃতিক শ্রেণিবিন্যাস বলে। এক্ষেত্রে উদ্ভিদের পুষ্পচরিত্র, অন্তর্গঠন, ভ্রূণচরিত্র প্রভৃতি বৈশিষ্ট্যে সাদৃশ্যযুক্ত উদ্ভিদেরা একই গ্রুপে থাকে কিন্তু এরা তাদের উৎপত্তি ও বিবর্তন এর দিক থেকে সম্পর্কযুক্ত নাও হতে পারে।
সালোকসংশ্লেলণের সময় সবচেয়ে বেশি ব্যবহৃত বর্ণালী কোনটি ?
Correct Answer:
ঘ: বেগুণী-নলি
প্লাজমিড পাওয়া যায় কোনটিতে?
Correct Answer:
গ: ব্যাকটেরিয়ায়
Explanation:
প্লাজমিড পাওয়া যায় কোনটিতে? সঠিক উত্তর ব্যাকটেরিয়ায় প্লাসমিড হচ্ছে ছোট ডিএনএ অণু, যা একটি কোষে থাকে কিন্তু ক্রোমোজমাল ডিএনএ থেকে আলাদা থাকে। এটি নিজে নিজেকে প্রতিলিপন করতে পারে। এগুলোকে সাধারণত পাওয়া যায় ব্যাকটেরিয়াতে। ছোট বৃত্তাকার,দুইটা ছাচ বিশিষ্ট ডিএনএ অণুরূপে।
Gossypium herbaceum কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম?
Correct Answer:
খ: কার্পাস তুলা
Explanation:
Gossypium herbaceum কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? সঠিক উত্তর কার্পাস তুলা কার্পাস(Gossypium herbaceum) এর বীজের ত্বক থেকে কার্পাস তুলা পাওয়া যায়। বীজ থেকে ভোজ্য তেল ও পাওয়া যায়।Scientific name: Gossypium herbaceumHigher classification: CottonRank: SpeciesFamily: MalvaceaeKingdom: PlantaeOrder: Malvales
গরুর অ্যানথ্রাক্স রোগ এক ধরণের – হচ্ছে
Correct Answer:
ক: ব্যাকটেরিয়া
Explanation:
গরুর অ্যানথ্রাক্স রোগ এক ধরণের – হচ্ছে সঠিক উত্তর ব্যাকটেরিয়া গরুর অ্যানথ্রাক্স রোগ: অ্যানথ্রাক্স বা তড়কা রোগ একটি তীব্র ও গুরুতর সংক্রামক রোগ, যা ব্যাসিলাস অ্যান্থ্রাসিস (Bacillus anthrasis) নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। ব্যাসিলাস গণের অন্যান্য সদস্যের মতো অ্যানথ্রাক্সের জীবাণু Bacillus anthracis-ও প্রতিকূল পরিবেশে রেণু (স্পোর) হিসাবে সুপ্ত অবস্থায় বেঁচে থাকতে পারে।
Rauwolfia serpentina হচ্ছে এক ধরণের
Correct Answer:
খ: ভেষজ উদ্ভিদ
শাপলার কান্ড কোথায় থাকে?
Correct Answer:
ঘ: আংশিক বায়ু ও আংশিক পানিতে
Explanation:
শাপলার কান্ড কোথায় থাকে? সঠিক উত্তর আংশিক বায়ু ও আংশিক পানিতে শাপলার কান্ড আংশিক বায়ু ও আংশিক পানিতে থাকে | শাপলা সরাসরি কাণ্ড ও মূলের সাথে যুক্ত থাকে। শাপলার পাতা আর ফুলের কাণ্ড বা ডাটি বা পুস্পদণ্ড পানির নিচে মূলের সাথে যুক্ত থাকে। আর এই মূল যুক্ত থাকে মাটির সঙ্গে এবং পাতা পানির উপর ভেসে থাকে।
ফল বিহীন বীজ কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় ?
Correct Answer:
গ: থুজা
Explanation:
ফল বিহীন বীজ কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় ? সঠিক উত্তর থুজা ফল বিহীন বীজ থুজা উদ্ভিদ থেকে পাওয়া যায় | Tamaricaceae গোত্রে অন্তর্গত টামারিক্স (ঝাউ জাতীয় উদ্ভিদ) গণের ভিতরে চির সবুজ বা পাতা ঝরা উদ্ভিদের সাধারণ নাম হলো— ঝাউ। বাংলায় ঝাউ বা বন ঝাউ বলা হলেও অনেকে আবার একে থুজা/thuja plant ও বলে থাকে। এটি সরু, এবং তীক্ষ্ণ পাতা যুক্ত গাছ বিশেষ।
অ্যারিওলার এক প্রকার-
Correct Answer:
গ: যোজক কলা
Explanation:
অ্যারিওলার এক প্রকার- সঠিক উত্তর যোজক কলা যোজক কলা মূলত তিন প্রকার:· প্রকৃত যোজক কলা( বিভিন্ন প্রকার কোষ যেমন: অ্যারিওলার, শ্বেততন্তুময়, পীততন্তুময়, মেদ )· কঙ্কাল যোজক কলা( তরুণাস্থি ও অস্থি )· তরল যোজক কলা( রক্ত ও লসিকা)
ভিলাই থাকে-
Correct Answer:
গ: ক্ষদ্রান্ত্রে
Explanation:
ভিলাই থাকে- সঠিক উত্তর ক্ষদ্রান্ত্রে ভিলাই থাকে ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম অঞ্চলে | ক্ষুদ্রান্ত্র তিনটি অংশে বিভক্ত যথা ডিউডেনাম (duodenum), জেজুনাম (jejunum) ও ইলিয়াম (ileum)। ডিওডেনাম হচ্ছে ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ যা দেখতে ইউ আকৃতির ও ২৫-৩০ সেন্টিমিটার লম্বা। জেজুনাম মধ্যাংশ, লম্বায় প্রায় আড়াই মিটার। শেষ অংশটি ইলিয়াম যা ক্ষুদ্রান্তের তিন-পঞ্চমাংশ গঠন করে।
কোনটি নিডারিয়া পর্বে অনুপস্থিত ?
Correct Answer:
ঘ: অস্টিয়া
Explanation:
কোনটি নিডারিয়া পর্বে অনুপস্থিত ? সঠিক উত্তর অস্টিয়া Porifera পর্বের প্রাণিদের দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এসব ছিদ্রের নামই অস্টিয়া।
মানুষের লালাগ্রন্থি কত জোড়া ?
Correct Answer:
খ: 3
Explanation:
মানুষের লালাগ্রন্থি কত জোড়া ? সঠিক উত্তর 3 আমাদের মুখে মূলত তিন জোড়া বড় লালাগ্রন্থি। যেগুলোর এক জোড়া জিহ্বার নিচে, এক জোড়া চোয়ালের নিচে, অন্য জোড়া চোয়ালের পেছনে কানের কাছে।
সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের ?
Correct Answer:
ঘ: o
Explanation:
সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপের ? সঠিক উত্তর o ব্লাডগ্রুপ-AB ➞ AB ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি থাকে না । AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ অ্যান্টিবডি-A বা B নেই । AB ব্লাডগ্রুপের দাতা শুধু AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ।ব্লাডগ্রুপ-O ➞ O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে । O গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয় । O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে, এজন্য O ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয় ।প্রকৃতপক্ষে, সার্বজনীন গ্রহীতা হলো AB পজিটিভ এবং সার্বজনীন দাতা হলো O নেগেটিভ ।
মেনিনজাইটিস কোন অঙ্গের রোগ ?
Correct Answer:
ঘ: মস্তিস্ক
Explanation:
মেনিনজাইটিস কোন অঙ্গের রোগ ? সঠিক উত্তর মস্তিস্ক মেনিনজাইটিস (ইংরেজি: Meningitis) বা মস্তিষ্কপর্দার প্রদাহ মস্তিষ্ক বা সুষুম্নাকান্ডের আবরণকারী পর্দা বা মেনিনজেসের প্রদাহজনিত একটি রোগ। মেনিনজাইটিস শব্দটি এসেছে গ্রিক μῆνιγξ méninx, যার অর্থ "পর্দা" এবং চিকিৎসাবিজ্ঞানের -itis শব্দটি থেকে যার অর্থ প্রদাহ। মেনিনজাইটিস একটি জরুরী অবস্থা, যেখানে দ্রুত চিকিৎসা অপরিহার্য।
DNA কাটা হয় কোন এনজাইম দিয়ে ?
Correct Answer:
ক: রেস্ট্রিকশন
Explanation:
DNA কাটা হয় কোন এনজাইম দিয়ে ? সঠিক উত্তর রেস্ট্রিকশন রেস্ট্রিকশন এনজাইম (Restriction enzyme) ➞ যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট সিকুয়েন্স এর একটি অংশ কেটে নেয়া যায় ঐ এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে । এদেরকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজও বলা হয় । এরা DNA অণুর একটি সুনির্দিষ্ট সিকোয়েন্স, যাকে রেস্ট্রিকশন সাইট বলা হয়, তা কেটে দিতে সক্ষম । রেস্ট্রিকশন এনজাইমকে DNA অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা (Molecular scissors-আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ) হিসেবে ব্যবহার করা হয় । বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে এ পর্যন্ত সহস্রাধিক রেস্ট্রিকশন এনজাইম পৃথক করা হয়েছে ; যেমন - Eco RI, Hind III, Bam HI প্রভৃতি ।লাইগেজ এনজাইম ➞ ছেদনকৃত DNA খন্ডসমূহ (কাঙ্ক্ষিত DNA ও বাহক) DNA লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করা হয় ।সহজ ভাষায়, • DNA জোড়া লাগানো ➞ লাইগেজ এনজাইম• DNA কাটা/কর্তন/ছেদন/পৃথকীকরণ ➞ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ
বাংলামতি হচ্ছে-
Correct Answer:
গ: একটি ধানের জাত
Explanation:
বাংলামতি হচ্ছে- সঠিক উত্তর একটি ধানের জাত বাংলামতি এক ধরনের সুগন্ধিজাতীয় ধান। এ ধানের ফলন একর প্রতি প্রায় ৭০ থেকে ৯০ মণ অর্থাৎ বিঘা প্রতি ২৫ থেকে ৩০ মণ। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের অনেক এলাকায় বাংলামতি ধান চাষ হচ্ছে। এ ধান মৃদু লবণসহিষ্ণু।
সেরিকালচার বলতে বুঝায়-
Correct Answer:
ক: রেশম চাষ
Explanation:
সেরিকালচার বলতে বুঝায়- সঠিক উত্তর রেশম চাষ সেরিকালচার বলতে রেশম চাষ বুঝায় | রেশম সুতা উৎপাদনের জন্য রেশম পোকা চাষ করা হয়।একে সেরিকালচার বলে।
Species Plantarum পুস্তকটির রচয়িতা-
Correct Answer:
ঘ: লিনিয়াস
Explanation:
Species Plantarum পুস্তকটির রচয়িতা- সঠিক উত্তর লিনিয়াস স্পিসিজ প্লান্টারাম (লাতিন: "Species plantarum", ইংরেজি: "The Species of Plants") বইটি সর্বপ্রথম ১৭৫৩ সালে প্রকাশিত করা হয়। বইটি সুইডিশের প্রকৃতিবিজ্ঞানী কার্ল লিনিয়াস দুই খণ্ডে লিখেছন। তার এই বইতে বর্ণিত সকল উদ্ভিদ প্রজাতির জন্যে দ্বিপদ নাম প্রদান করেন।
আবৃতবীজী উদ্ভিদের সস্য কি ধরনের?
Correct Answer:
গ: ট্রিপ্লয়েড
Explanation:
আবৃতবীজী উদ্ভিদের সস্য কি ধরনের? সঠিক উত্তর ট্রিপ্লয়েড নগ্নবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম/শাঁস/সস্য ➞ হ্যাপ্লয়েড (2n)আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম/শাঁস/সস্য ➞ ট্রিপ্লয়েড (3n)
দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে কোন ধরনের পরিবহন কলা গুচ্ছ যেসব অংশ নিয়ে গঠিত সেগুলি হচ্ছে-
Correct Answer:
ঘ: জাইলেম, ফ্লোয়েম ও ক্যাম্বিয়াম
Explanation:
দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে কোন ধরনের পরিবহন কলা গুচ্ছ যেসব অংশ নিয়ে গঠিত সেগুলি হচ্ছে- সঠিক উত্তর জাইলেম, ফ্লোয়েম ও ক্যাম্বিয়াম মুক্ত সমপার্শ্বীয় ➞ একই ব্যাসার্ধের পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম (জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েক স্তরবিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকে ক্যাম্বিয়াম বলে) থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া জাতীয় উদ্ভিদের কান্ড ব্যতীত) ও নগ্নবীজী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।বদ্ধ সমপার্শ্বীয় ➞ সমপার্শ্বীয় বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।সমদ্বিপার্শ্বীয় ➞ যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার ওপর ও নিচ উভয় পাশে দুই খন্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে । সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয়পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত । জাইলেমের বাইরের দিকের (পরিধির দিকের) ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে । লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে ।
গোল আলু একটি রূপান্তরিত-
Correct Answer:
গ: কান্ড
Explanation:
গোল আলু একটি রূপান্তরিত- সঠিক উত্তর কান্ড প্রকৃতপক্ষে আলু হচ্ছে, আলু গাছ এর ডাল বা কান্ড। তবে এটা কোনো সাধারণ কান্ড নয়,বরং এক ধরনের রূপান্তরিত কান্ড। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য, অঙ্গজ উপায় এ বংশবিস্তার করার জন্য, খাদ্য সঞ্চয় এর উদ্দেশ্যে কিছু কিছু উদ্ভিদ এর কান্ড মাটির নিচে বৃদ্ধি পায়। আর এজন্য, এধরণের কান্ড কে ভূ-নিম্নস্থ রূপান্তরিত কান্ড বলা হয়।
মেসোফিল থাকে-
Correct Answer:
গ: পাতায়
Explanation:
মেসোফিল থাকে- সঠিক উত্তর পাতায় পাতার গ্রাউন্ড টিস্যু : পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে । এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট ও পাতলা প্রাচীরবিশিষ্ট প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত । বিষমপৃষ্ঠ পাতায় মেসোফিল প্যালিসেড ও স্পঞ্জী প্যারেনকাইমা কোষ স্তরে বিভক্ত থাকে । প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলো ঘন সন্নিবিষ্ট, লম্বাভাবে বিন্যস্ত এবং স্পঞ্জী প্যারেনকাইমা কোষগুলো প্রধানত অনিয়ত, ডিম্বাকার, কোষাবকাশভাবে বিন্যস্ত । সমাঙ্গপৃষ্ঠ পাতায় মেসোফিল টিস্যু শুধু এক ধরনের প্যারেনকাইমা টিস্যু (হয় স্পঞ্জী, নতুবা প্যালিসেড) নিয়ে গঠিত ।
যে প্রক্রিয়ার স্বভোজী জীব অজৈব পদার্থ থেকে জৈব যৌগ তৈরি করে তাকে বলে-
Correct Answer:
ক: সালোকসংশ্লেষণ
Explanation:
যে প্রক্রিয়ার স্বভোজী জীব অজৈব পদার্থ থেকে জৈব যৌগ তৈরি করে তাকে বলে- সঠিক উত্তর সালোকসংশ্লেষণ যে প্রক্রিয়ার স্বভোজী জীব অজৈব পদার্থ থেকে জৈব যৌগ তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে | সালোকসংশ্লেষণ হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে উদ্ভিদ কার্বন ডাই-অক্সাইড, পানি ও সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরির সময় অক্সিজেন ত্যাগ করে।
মাইসেলিয়াম থাকে-
Correct Answer:
খ: ছত্রাকে
Explanation:
মাইসেলিয়াম থাকে- সঠিক উত্তর ছত্রাকে মাইসেলিয়াম (Mycelium): অসংখ্য শাখা-প্রশাখাবিশিষ্ট সূত্রাকার হইফি দ্বারা গঠিত ছত্রাক দেহকে মাইসেলিয়াম (mycelium) বলে।সিনোসাইটিক মাইসেলিয়াম : মাইসেলিয়ামে অবস্থিত অনেকগুলো হাইফি যখন প্রস্থপ্রাচীরবিহীন এবং বহু নিউক্লিয়াসবিশিষ্ট হয় তখন তাকে সিনোসাইটিক মাইসেলিয়াম বলে। যেমন- Saprolegnia sp-এ দেখা যায়।
গ্লাইকোলাইসিস ঘটে?
Correct Answer:
ক: সাইটোপ্লাজমে
Explanation:
গ্লাইকোলাইসিস ঘটে? সঠিক উত্তর সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রতি অণু গ্লুকোজ জারিত হয়ে ২ অণু পাইরুভিক এসিড উৎপন্ন করে। বিক্রিয়ার পর্যায়গুলোতে মোট ৪ অণু ATP উৎপন্ন হয় এবং ২ অণু ব্যয় হয় ফলে ৪-২ = ২ অণু ATP প্রকৃত (ncat) লাভ হয় । গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার একটি ধাপে উৎপন্ন ২ অণু NADH, থেকে সবাত শ্বসনের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে ৩ অণু ATP পাওয়া যায়।
কোষপ্রাচীরবিহীন কোষে সাধারণত অনুপস্থিতি থাকে?
Correct Answer:
ক: নিউক্লিয়াস
কোন উদ্ভিদ থেকে তুলা উৎপাদিত হয়?
Correct Answer:
ক: Gossypium herbaceum
Explanation:
কোন উদ্ভিদ থেকে তুলা উৎপাদিত হয়? সঠিক উত্তর Gossypium herbaceum Gossypium herbaceum, সাধারণত লেভান্ট তুলা নামে পরিচিত, সাব-সাহারান আফ্রিকা এবং আরবের আধা-শুষ্ক অঞ্চলে তুলার একটি প্রজাতি, যেখানে এটি এখনও বহুবর্ষজীবী গুল্ম হিসাবে বন্য অঞ্চলে জন্মায়।Scientific name: Gossypium herbaceumHigher classification: CottonRank: SpeciesFamily: MalvaceaeKingdom: PlantaeOrder: Malvales
কোনটি লালাগ্রন্থি থেকে নিঃসৃত রস নয়?
Correct Answer:
ঘ: লাইপেজ
Explanation:
কোনটি লালাগ্রন্থি থেকে নিঃসৃত রস নয়? সঠিক উত্তর লাইপেজ লাইপেজ হল একটি উৎসেচক যা চর্বিকে বিভক্ত করে যাতে অন্ত্রগুলি তাদের শোষণ করতে পারে। লাইপেজ ট্রাইগ্লিসারাইডের মতো চর্বিকে তাদের উপাদান ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল অণুতে হাইড্রোলাইস করে। এটি অগ্ন্যাশয় দ্বারা নিঃসৃত হয়।
কোনটি হাইড্রার সাথে মিথোজীবিতায় অংশ নেয়?
Correct Answer:
খ: Zoocholrella
Explanation:
কোনটি হাইড্রার সাথে মিথোজীবিতায় অংশ নেয়? সঠিক উত্তর Zoocholrella যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে। এ অবস্থায় জীবদুটিকে মিথোজীবী (symbiont) বলা হয়। Hydra viridissima (=Chlorohydra viridissima) নামক সবুজ হাইড্রা ও Zoochlorella নামক শৈবালের মধ্যে এ সম্পর্ক সুস্পষ্ট দেখা যায়। Zoochlorella বা সবুজ শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। হাইড্রা অর্ধস্বচ্ছ প্রাণী হওয়ায় এ শৈবালের অন্তঃস্থ উপস্থিতি এ হাইড্রাকে সবুজ বর্ণ দান করে এবং এজন্য হাইড্রাটিও বাইরে থেকে সবুজ দেখায়। নিম্নোক্তভাবে এরা পরস্পরের কাছ থেকে উপকৃত হয়।
প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি পরিমাণ থাকে-
Correct Answer:
ক: পানি
Explanation:
প্রোটোপ্লাজমে সবচেয়ে বেশি পরিমাণ থাকে- সঠিক উত্তর পানি রাসায়নিকভাবে প্রোটোপ্লাজমে জৈব এবং অজৈব পদার্থ আছে। এতে অধিক পরিমাণে পানি আছে। জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি আছে বিভিন্ন ধরনের প্রোটিন এরপর আছে কার্বোহাইড্রেড ও লিপিড। এছাড়াও আছে অক্সিজেন, ম্যাগনেসিয়াম,নাইট্রোজেন,কার্বন,কপার,জিঙ্ক,সোডিয়াম,পটাশিয়াম,কেলসিয়াম,সালফার, সোডিয়াম,আয়রন প্রভৃতি।
ম্যালেরিয়া পরজীবীর খাদ্যগ্রহণকারী দশাকে বলা হয়-
Correct Answer:
খ: ট্রোফোজোয়াইট
যে কোষীয় অঙ্গাণুতে ATP তৈরি হয়-
Correct Answer:
খ: মাইটোকন্ড্রিয়া
Explanation:
যে কোষীয় অঙ্গাণুতে ATP তৈরি হয়- সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার কাজ :(i) কোষের যাবতীয় কাজের জন্য শক্তি (ATP) উৎপাদন ও নিয়ন্ত্রণ করা(ii) শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কো-এনজাইম প্রভৃতি ধারণ করা(iii) শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন - ক্রেবস চক্র, ইলেক্ট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করা(iv) নিজস্ব DNA, RNA উৎপন্ন করা এবং বংশগতিতে ভূমিকা রাখা(v) প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাকে সাহায্য করা(vi) এরা Ca, K প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম(vii) শুক্রাণু ও ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করা(viii) কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করা(ix) কোষের পূর্বনির্ধারিত মৃত্যু (Apoptosis) প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা(x) রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সহায়তা করা(xi) এতে বিভিন্ন ধরনের ক্যাটায়ন, যেমন - ক্যালসিয়াম আয়ন, সালফার আয়ন, আয়রন আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন ইত্যাদি সঞ্চিত রাখা