জীববিজ্ঞান MCQs
Showing 50 questions (Total: 8151)
নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ নয়?
Correct Answer:
গ: lipoprotein
Explanation:
নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ নয়? সঠিক উত্তর lipoprotein লিপোপ্রোটিন(lipoprotein) হল একটি জৈব রাসায়নিক স্নেহ পদার্থ। এর প্রাথমিক কাজ হলো হাইড্রোফোবিক লিপিডকে (ফ্যাট হিসাবে পরিচিত) প্লাজমার মধ্য দিয়ে পরিবহন করা। লিপোপ্রোটিনের গঠন কাঠামোর কেন্দ্রে রয়েছে ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল। কেন্দ্রের চারপাশে একটি ফসফোলিপিড শেল রয়েছে।
বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
Correct Answer:
ক: 5টি
Explanation:
বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? সঠিক উত্তর 5টি বাংলাদেশে প্রায় চার হাজার প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ থাকলেও মাত্র পাঁচ প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে থাকে । প্রজাতিগুলো হলো ➞ Cycas pectinata, Podocarpus neriifolius, Gnetum montenum, Gnetum oblongum এবং Gnetum latifolium
হেটারোসিস্ট কোন শৈবালে পাওয়া যায় ?
Correct Answer:
ক: Nostoc
Explanation:
হেটারোসিস্ট কোন শৈবালে পাওয়া যায় ? সঠিক উত্তর Nostoc হেটারোসিস্ট নীলাভ -সবুজ শৈবালে পাওয়া যায় | Nostoc পুঁতির মতো চেইনে সাজানো কোষ সহ নীল-সবুজ শৈবালের জেনাস |
সংক্রমন ক্ষমতাহীন ভাইরাসকে কী বলে?
Correct Answer:
খ: নিউক্লিয়োক্যাপসিড
Explanation:
সংক্রমন ক্ষমতাহীন ভাইরাসকে কী বলে? সঠিক উত্তর নিউক্লিয়োক্যাপসিড ভিরিয়ন (Virion) ➞ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলেনিউক্লিওক্যাপসিড ➞ সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হয় নিউক্লিওক্যাপসিডভিরয়েডস (Viroids) ➞ ভিরয়েডস হলো এক সূত্রক বৃত্তাকার RNA অণু যা কয়েক শত নিউক্লিওটাইড নিয়ে গঠিত এবং ক্ষুদ্রতম ভাইরাস থেকেও বহুগুণে ক্ষুদ্রপ্রিয়নস (Prions) ➞ সংক্রামক প্রোটিন ফাইব্রিল হলো প্রিয়নস, এটি নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণ
উর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ কোনটি?
Correct Answer:
ঘ: পান
Explanation:
উর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ কোনটি? সঠিক উত্তর পান উর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ: বিষকাটালি, পানিমরিচ, পান, গোলমরিচ
আমিষ পরিপাককারী এনজাইম কোনটি?
Correct Answer:
গ: ট্রিপসিন
Explanation:
আমিষ পরিপাককারী এনজাইম কোনটি? সঠিক উত্তর ট্রিপসিন অগ্ন্যাশয় রসের অন্যতম প্রোটিন পরিপাককারী এনজাইম ট্রিপসিনোজেন। এটি এন্টারোকাইনেজ নামক উদ্দীপক দ্বারা সক্রিয় ট্রিপসিন নামক এনজাইমে পরিণত হয়ে প্রোটিওজ ও পেপটোনজাতীয় সরল আমিষকে ভেঙে ডাইপেপটাইড ধরনের সরল আমিষ এবং অ্যামাইনো অ্যাসিড এককে পরিণত করে।
মিয়োসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়?
Correct Answer:
খ: প্যাকাইটিন
Explanation:
মিয়োসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়? সঠিক উত্তর প্যাকাইটিন প্রোফেজ-১ এর উপ-পর্যায় সমূহ :লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায় (একবচনে কায়াজমা, বহুবচনে কায়াজমাটা), (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটেডায়াকাইনেসিস (Diakinesis) ➞ (i) নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়, (ii) নিউক্লিয়ার এনভেলপ এর অবলুপ্তি ঘটে
একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় মিনিটে কতবার শ্বসনক্রিয়া সম্পাদন করে?
Correct Answer:
খ: 14-18 বার
Explanation:
একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় মিনিটে কতবার শ্বসনক্রিয়া সম্পাদন করে? সঠিক উত্তর 14-18 বার একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ বিশ্রামরত অবস্থায় মিনিটে 14-18 বার শ্বসনক্রিয়া সম্পাদন করে। শ্বাসক্রিয়া বা "বহিরাগত শ্বসন", ফুসফুসের মধ্যে বায়ু নিয়ে আসে যেখানে গ্যাস বিনিময়টি ক্ষুদ্র রন্ধ্রে সঞ্চালনের মাধ্যমে সঞ্চালিত হয়। শরীরের সংবহনতন্ত্র থেকে এই গ্যাসগুলিকে স্থানান্তর করে, যেখানে "সেলুলার শ্বাসযন্ত্র" ঘটে। সকল মেরুদণ্ডী প্রাণীদেহে শ্বাসকার্যের জন্য শ্বাসনালি বা ট্রাকিয়া নামক একটি নালি রয়েছে।
অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট কোনটি?
Correct Answer:
খ: মনোসাইট
Explanation:
অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট কোনটি? সঠিক উত্তর মনোসাইট গঠনগত ভাবে এবং সাইটোপ্লাজমের দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেতকণিকাকে দুই ভাগে ভাগ করা যায় যথা:অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন টেমপ্লেট:Agranulocytes ।শ্বেতকণিকায় এর পরিমাণ ২৮%।দেহের লিম্ফনোড, টনসিল , প্লিহা, ইত্যাদি অংশে এরা তৈরি হয়। আকারের ভিত্তিতে এরা আবার দুই প্রকার যথা: লিম্ফোসাইট (Lymphocytes) এগুলো বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কণিকা। লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এবং এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশ করা রোগজীবাণু ধ্বংস করে। মনোসাইট(Monocytes) এটি ফ্যাগসাইটোসিস প্রক্রিয়া রোগজীবাণু ধ্বংস করে। গ্রানুলোসাইট বা দানাযুক্ত টেমপ্লেট:Granulocytes ।শ্বেতকণিকার পরিমাণ ৭২% । নিউক্লিয়াসের আকারের ভিত্তিতে এরা আবার তিন প্রকার। যথা : নিউট্রোফিল (Neutrophil) ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগজীবাণু ধ্বংস করে ইওসিনোফিল(Eosinophil) ইওসিনোফিল ও বেসোফিল হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে এলার্জি প্রতিরোধ করে। বেসোফিল (Basophil) বেসোফিল হেপারিন নিঃসৃত করে রক্তকে রক্তবাহিকার ভিতর জমাট বাধতে বাধা দেয়।
আনবিক কাচি বা `molecular scissor' বলা হয় কোনটিকে?
Correct Answer:
গ: রেস্ট্রিকশন এনজাইম
Explanation:
আনবিক কাচি বা `molecular scissor' বলা হয় কোনটিকে? সঠিক উত্তর রেস্ট্রিকশন এনজাইম DNA এর কোন অংশ কেটে নেওয়ার জন্য এক ধরনের এনজাইম ব্যবহার করা হয়। যা রেস্ট্রিকশন এনজাইম(Restriction enzyme) নামে পরিচিত। এই এনজাইমকে 'আণবিক কাঁচি' বলেও অভিহিত করা হয়।
মানব রেচনতন্ত্রের অংশ নয় কোনটি?
Correct Answer:
গ: অ্যাড্রেনাল গ্রন্থি
Explanation:
মানব রেচনতন্ত্রের অংশ নয় কোনটি? সঠিক উত্তর অ্যাড্রেনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি (ইংরেজি: Adrenal gland) হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি যা অ্যাড্রেনালিন, অ্যালডোস্টেরন ও কর্টিসলসহ নানাবিধ হরমোন তৈরি করে থাকে। এটি সুপ্রারিনাল গ্রন্থি (suprarenal gland) নামেও পরিচিত। এরা বৃক্কের উপরিভাগে অবস্থিত। এসব গ্রন্থি মানব রেচনতন্ত্রের অংশ নয় | প্রতি গ্রন্থির একটি বাহ্যিক কর্টেক্স ও অভ্যন্তরীণ মেডালা থাকে।
প্রপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালে দন্তকুঠুরির সংখ্যা কত?
Correct Answer:
গ: 16 টি
Explanation:
প্রপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালে দন্তকুঠুরির সংখ্যা কত? সঠিক উত্তর 16 টি একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ৩২ টি দাঁতের মধ্যে উপরের পাটিতে ১৬ টি দন্তকুঠুরিতে থাকে ১৬ টি দাঁত আর নিচের পাটিতে ১৬ টি দন্তকুঠুরিতে ১৬ টি দাঁত।
চোখের রেটিনার যে অংশ আলোকসংবেদী নয় তাকে বলে?
Correct Answer:
ঘ: অন্ধবিন্দু
Explanation:
চোখের রেটিনার যে অংশ আলোকসংবেদী নয় তাকে বলে? সঠিক উত্তর অন্ধবিন্দু চোখের রেটিনার অন্ধবিন্দু আলোকসংবেদী নয় | যে বিন্দুতে রেটিনা ও অপটিক নার্ভ মিলিত হয় এবং যেখানে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না, তাকে ব্লাইণ্ড স্পট বা অন্ধবিন্দু বলে। অন্ধবিন্দু(Blind spot) হল চোখের দৃষ্টিপটের মাঝামাঝি অবস্থিত একটি ক্ষুদ্র অংশ যা আমরা আসলে দেখতে পাইনা কিন্তু চোখের অনবরত সামান্য নড়া চড়ার (মাইক্রো-স্যাক্ক্যাড) জন্য ক্ষণিক আগের সেই অংশটির ও তার আশেপাশের দৃশ্য দিয়ে মনের মধ্যে ভরাট করে নিই তাই এর অস্তিত্ব টের পাই না।
প্রান্তস্পর্শী পুষ্পপত্রবিন্যাসের উদাহারন কোনটি?
Correct Answer:
গ: বাবলা ফুল
Explanation:
প্রান্তস্পর্শী পুষ্পপত্রবিন্যাসের উদাহারন কোনটি? সঠিক উত্তর বাবলা ফুল যখন বৃত্যাংশ বা দলাংশগুলি কেবলমাত্র প্রান্ত দ্বারা স্পর্শ করে বা পাশাপাশি সন্নিকটে অবস্থান করে , কিন্তু তারা কখনােই পরস্পরকে আবৃত করে না , তখন তাকে প্রান্তস্পর্শী পুষ্পপত্রবিন্যাসে বলে । উদাহরণ — আতা ( Annona squamosa ) , বাবলা ( Acacia arabica ) ইত্যাদি ।
মানব দেহে নিষেক প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়?
Correct Answer:
খ: ডিম্বনালী
Explanation:
মানব দেহে নিষেক প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়? সঠিক উত্তর ডিম্বনালী মানবদেহে নিষেক প্রক্রিয়া ডিম্বনালীতে সংগঠিত হয়। যৌনমিলনের সময় যোনিপথে সারভিক্স হয়ে আসার সময় শুক্রাণু, ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং ডিম্বাণুকে নিষিক্ত করে। এই নিষেক প্রক্রিয়া সচরাচর ওভিডাক্টে ঘটে, কিন্তু এটি জরায়ুতেও ঘটতে পারে। এরপর জাইগোট জরায়ুর দেয়ালে অবস্থান নেয় এবং এরপরপরই এমব্রায়োজেনেসিস ও মরফোজেনেসিসের প্রক্রিয়া শুরু হয়।
স্বাভাবিক ওজনের মানুষের বডিমাস ইনডেক্স (BMI) কত?
Correct Answer:
খ: 18-24.9 kg/m2
Explanation:
স্বাভাবিক ওজনের মানুষের বডিমাস ইনডেক্স (BMI) কত? সঠিক উত্তর 18-24.9 kg/m2 বিএমআই বা বডি মাস ইনডেক্স হলো দেহের ওজন ও উচ্চতা অনুযায়ী শরীরের আদর্শ ওজন নির্ণয়ের একটি গাণিতিক প্রক্রিয়া। বিএমআইয়ের মানের মাধ্যমে জানা যায়, উচ্চতা অনুযায়ী কারো ওজন ঠিক আছে কি না, অর্থাৎ দেহের ওজন স্বাভাবিক নাকি অস্বাভাবিক। স্বাভাবিক ওজনের মানুষের বডিমাস ইনডেক্স (BMI) 18−24.9 kg/m2.
হাইড্রার দেহের ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি?
Correct Answer:
ক: স্টেরিওলিন গ্লুটিন্যান্ট
Explanation:
হাইড্রার দেহের ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি? সঠিক উত্তর স্টেরিওলিন গ্লুটিন্যান্ট হাইড্রাতে চার ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়(১) স্টিনোটিল বা পেনিট্র্যান্ট : Hydra-র চার ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই বৃহত্তম । এদের সূত্রক লম্বা, ফাঁপা, শীর্ষ উন্মুক্ত, বাট প্রশস্ত এবং তিনটি বড় তীক্ষ্ণ বার্ব ও তিন সারি সর্পিলাকারে সজ্জিত অতি ক্ষুদ্র বার্বিউলযুক্ত । এর ভিতরে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল থাকে ।(২) ভলভেন্ট বা ডেসমোনিম : এগুলো অপেক্ষাকৃত ছোট নেমাটোসিস্ট । সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং বন্ধ শীর্ষযুক্ত । ক্যাপসুলের ভিতর সূত্রকের একটি মাত্র প্যাঁচ থাকে, কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক-স্ক্রুর মতো অনেকগুলো প্যাঁচের সৃষ্টি করে ।(৩) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট বা হলোট্রিকাস আইসোরাইজা : এর সূত্রক লম্বা সর্পিলাকারে সজ্জিত কাঁটাযুক্ত, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত ।(৪) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট বা অ্যাট্রিকাস আইসোরাইজা : এগুলো ক্ষুদ্রতম নেমাটোসিস্ট । সূত্রক লম্বা, কাঁটাবিহীন, বাট সুগঠিত নয় এবং শীর্ষদেশ উন্মুক্ত ।
মোলার দাঁতের কাজ কোনটি?
Correct Answer:
গ: খাবার চর্বণ করা ও পেষণ করা
Explanation:
মোলার দাঁতের কাজ কোনটি? সঠিক উত্তর খাবার চর্বণ করা ও পেষণ করা মোলার বা সাদা বাংলায় "কষ দাঁত": এটি খাদ্যকে চিবিয়ে পিষে ফেলার কাজে ব্যবহৃত হয়।কার্নাসিয়াল দাঁত ব্যবহৃত হয় খাদ্য কর্তনের কাজে। এটি কেবল শ্বাপদ (মাংসাশী) প্রাণিদের মধ্যে দেখা যায়।প্রি-মোলার দাঁত মোলার দাঁতের মতই, কিন্তু আকারে ছোট, এবং অনেক সময় এদেরকে বাইকাস্পিডও বলা হয়।
মানুষের রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয় কোনটি?
Correct Answer:
খ: লসিকা রস
Explanation:
মানুষের রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয় কোনটি? সঠিক উত্তর লসিকা রস দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্থ হলে রক্তপাত বন্ধের উদ্দেশে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে । এ প্রক্রিয়ায় অণুচক্রিকা ও রক্তরসে অবস্থিত ১৩ ধরনের ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।ফ্যাক্টরগুলো নাম নিম্নরূপ :• ফ্যাক্টর-I বা ফাইব্রিনোজেন• ফ্যাক্টর-II বা প্রোথ্রম্বিন• ফ্যাক্টর-III বা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-IV বা ক্যালসিয়াম আয়ন• ফ্যাক্টর-V বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাকসেলারিন• ফ্যাক্টর-VI বা অ্যাকসেলারিন• ফ্যাক্টর-VII বা স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভারটিন• ফ্যাক্টর-VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (AHF)• ফ্যাক্টর-IX বা ক্রিস্টমাস ফ্যাক্টর• ফ্যাক্টর-X বা স্টুয়ার্ট ফ্যাক্টর• ফ্যাক্টর-XI বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-XII বা হ্যাগম্যান ফ্যাক্টর• ফ্যাক্টর-XIII বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর
মানুষের জিহ্বার সঞ্চালন নিয়ন্ত্রন করে কোন করোটিক স্নায়ু?
Correct Answer:
খ: হাইপোগ্লোসাল স্নায়ু
Explanation:
মানুষের জিহ্বার সঞ্চালন নিয়ন্ত্রন করে কোন করোটিক স্নায়ু? সঠিক উত্তর হাইপোগ্লোসাল স্নায়ু মেডুলা অবলংগাটার অঙ্কীয়দেশ থেকে উৎপন্ন হয়ে জিহ্বা এবং গ্রীবা অঞ্চলে বিস্তৃত হয়। এটিও চেষ্টায় প্রকৃতির স্নায়ু। এটি জিহ্বার সঞ্চালন নিয়ন্ত্রণ করে ।
কাগজের প্রধান উপাদান কোনটি?
Correct Answer:
খ: সেলুলোজ
Explanation:
কাগজের প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর সেলুলোজ সেলুলোজ কাগজ ও বস্ত্রশিল্পের প্রধান উপাদান। এটি নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। এটি অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার করা হয়। নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র নির্মাণে সেলুলোজ প্রধান উপাদান হিসেবে যান্ত্রিক সাহায্য প্রদান করে।
নিচের কোন জোড়াটি লোকাল হরমোনের উদাহরণ?
Correct Answer:
গ: সিক্রিটিন ও এন্টারোগ্যাস্ট্রিন
Explanation:
নিচের কোন জোড়াটি লোকাল হরমোনের উদাহরণ? সঠিক উত্তর সিক্রিটিন ও এন্টারোগ্যাস্ট্রিন যে হরমোনের ক্রিয়া সাধারণত উৎসস্থল বা উৎস গ্রন্থিতে সীমাবদ্ধ, তাদের লোকাল হরমোন বলে। যেমন: টেস্টোস্টেরন, সিক্রেটিন, গ্যামট্রিন, কোলিসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইনিন, প্রোস্টাগ্ল্যাডিন, ব্রার্ডিকাইনিন, হিস্টামিন, এন্টারোগ্যাস্ট্রিন ইত্যাদি।
পেসমেকারের অবস্থান হৃৎপিন্ডের কোথায়?
Correct Answer:
গ: ডান অলিন্দ
Explanation:
পেসমেকারের অবস্থান হৃৎপিন্ডের কোথায়? সঠিক উত্তর ডান অলিন্দ হৃৎপিন্ডের ডান অ্যাট্রিয়াম (ডান অলিন্দ) প্রাচীরে উপর দিকে অবস্থিত বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছে গঠিত ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রিত একটি ছোট অংশ যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে হৃৎস্পন্দন সৃষ্টি করে এবং স্পন্দনের ছন্দময়তা বজায় রাখে তাকে পেসমেকার বলে।
সংক্রমক ডায়রিয়ায় সর্বাপেক্ষা দায়ী অণুজীব কোনটি?
Correct Answer:
ক: Vibrio cholerae
Explanation:
সংক্রমক ডায়রিয়ায় সর্বাপেক্ষা দায়ী অণুজীব কোনটি? সঠিক উত্তর Vibrio cholerae কলেরা হল একটি তীব্র ডায়রিয়াজনিত রোগ যা ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া দ্বারা অন্ত্রের সংক্রমণের কারণে ঘটে। কলেরা ব্যাকটেরিয়া দ্বারা দূষিত খাবার বা জল গিলে ফেললে লোকেরা অসুস্থ হতে পারে। সংক্রমণ প্রায়ই হালকা বা উপসর্গ ছাড়া হয়, কিন্তু কখনও কখনও গুরুতর এবং জীবন-হুমকি হতে পারে।
ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের পেশির বৈশিষ্ট?
Correct Answer:
খ: হৃদপেশি
Explanation:
ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের পেশির বৈশিষ্ট? সঠিক উত্তর হৃদপেশি কোষগুলোর সংযোগস্থলে কোষপর্দা ঘন সন্নিবিষ্ট হয়ে এক বিশেষ অনুপ্রস্থ রেখার সৃষ্টি করে। একে ইন্টারক্যালেটেড ডিস্ক (intercalated disc) বলে। এ ডিস্ক হৃৎপেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। একমাত্র হৃৎপিন্ডের প্রাচীরে এ ধরনের পেশি টিস্যু পাওয়া যায়।
ভাইরাসের আক্রমণে শরীরের ভিতরে স্বতস্ফুর্তভাবে নিচের কোনটি তৈরি হয়?
Correct Answer:
ক: এন্টিবডি
Explanation:
ভাইরাসের আক্রমণে শরীরের ভিতরে স্বতস্ফুর্তভাবে নিচের কোনটি তৈরি হয়? সঠিক উত্তর এন্টিবডি এন্টিবডি হচ্ছে এক প্রকার প্রোটিন, যা শ্বেতরক্ত কণিকার বি-লিম্পোসাইট থেকে তথা রক্তের প্লাজমা সেল থেকে উৎপন্ন হয়। যখন শরীরের অভ্যন্তরে কোনো এন্টিজেন প্রবেশ করে, উদাহরণস্বরূপঃ ভাইরাস, কিংবা ব্যাক্টেরিয়া কিংবা ফানজাই, তখন তাকে নিউট্রালাইজড করার জন্য শ্বেত রক্তকণিকার বি-লিম্পোসাইট থেকে এক প্রকার প্রোটিন উপাদান তৈরি হয়, যা ওই ভাইরাস কিংবা ব্যাক্টেরিয়াকে ধ্বংস করে দেয়, এবং ভাইরাস ও ব্যাক্টেরিয়ার ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে সুরক্ষা দেয়, যাকে এন্টিবডি বলে। এইভাবে এন্টিজেনের প্রভাবে শরীরের অভ্যন্তরে এন্টিবডি তৈরী হবার প্রক্রিয়াকে ইমিউন রেসপন্স বলে।
মানব পিত্তরস সমন্ধে নিচের কোন তথ্যটি সঠিক, ইহা-
Correct Answer:
ঘ: যকৃতে তৈরি হয়
Explanation:
মানব পিত্তরস সমন্ধে নিচের কোন তথ্যটি সঠিক, ইহা- সঠিক উত্তর যকৃতে তৈরি হয় পিত্তরস (ইংরেজি: Bile) এক প্রকার দেহাভ্যন্তরীণ ক্ষরণ যা তৈল বা স্নেহ জাতীয় খাদ্যের পরিপাকে বিশেষ ভূমিকা রাখে। এর বর্ণ পীতাভ-সবুজ এবং স্বাদ তিক্ত। পিত্ত দেহের একটি প্রধান অঙ্গ যকৃতে উৎপন্ন হয়, অতঃপর পিত্তথলীতে ঘনীভূত হয় ও সঞ্চিত থাকে।
মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কী?
Correct Answer:
খ: কুপফার কোষ
Explanation:
মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কী? সঠিক উত্তর কুপফার কোষ দেহের যেসব অঞ্চলে অণুজীব আক্রমণ বা বাহ্যিক কণা সঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে সেসব অঞ্চলে অধিকাংশ ম্যাক্রোফেজ অবস্থান করে। এসব কোষগুলোকে একত্রে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট সিস্টেম বলে যা পূর্বে রেটিকিউলোএন্ডোথেলিয়াল সিস্টেম নামে পরিচিত ছিল। প্রত্যেকটি ম্যাক্রোফেজের অবস্থান অনুযায়ী সুনির্দিষ্ট নাম আছে:কোষের নামঅবস্থানঅ্যাডিপোস টিস্যু ম্যাক্রোফেজঅ্যাডিপোস টিস্যু (স্নেহ পদার্থ)মনোসাইটঅস্থি মজ্জা/রক্তকুপফার কোষযকৃৎসাইনাস হিস্টিওসাইটলিম্ফ নোড
নিচের কোনটি মেনিনজিসের অংশ নয়?
Correct Answer:
ঘ: হোয়াইট ম্যাটার
Explanation:
নিচের কোনটি মেনিনজিসের অংশ নয়? সঠিক উত্তর হোয়াইট ম্যাটার নিউরনের গঠন পড়ার সময় দেখা যায়, অ্যাক্সনের গায়ে থাকে মায়েলিন বা চর্বি। তাহলে চর্বি বা মায়েলিন যুক্ত অ্যাক্সনদের বলে হোয়াইট ম্যাটার বা সাদা পদার্থ।
কোন কোষ হতে পাকস্থলিতে HCl তৈরি হয়?
Correct Answer:
গ: প্যারাইটাল কোষ
Explanation:
কোন কোষ হতে পাকস্থলিতে HCl তৈরি হয়? সঠিক উত্তর প্যারাইটাল কোষ খাদ্য পরিপাকের সময় পাকস্থলী হতে গ্যাস্ট্রিক গ্রন্থির রস নিঃসৃত হয়ে খাদ্যকে পরিপাক করে। এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলোর একটি কোষ হলো প্যারাইটাল কোষ। এই কোষ হতে HCL ক্ষরিত হয়ে খাদ্যের সকল ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়।
সিসাময়েড অস্থি কোনটি?
Correct Answer:
খ: প্যাটেলা
Explanation:
সিসাময়েড অস্থি কোনটি? সঠিক উত্তর প্যাটেলা এরা সাধারণত জন্মের সময় আমাদের শরীরে থাকে না। পেশির টেনডন অংশ যদি নিয়মিত ঘষা খায় তাহলে সেখানে তিলবীজ আঁকারের (সাইজে বড়) কিছু অস্থি তৈরি হয়ে যায়। এগুলো সিসাময়েড অস্থি বলে। যেমনঃ প্যাটেলা, পিসিফর্ম ইত্যাদি।
উন্মুক্ত হাড়ভাঙ্গার অপর নাম-
Correct Answer:
খ: যৌগিক হাড়ভাঙ্গা
Explanation:
উন্মুক্ত হাড়ভাঙ্গার অপর নাম- সঠিক উত্তর যৌগিক হাড়ভাঙ্গা যৌগিক হাড়ভাঙ্গা উন্মুক্ত হাড়ভাঙ্গা নামেও পরিচিত। সাধারণত খেলাধুলার সময় কিংবা সড়ক দুর্ঘটনায় এ ধরনের হাড়ভাঙ্গা ঘটে, তখন হাড়ের টুকরা চামড়া ভেদ করে বেরিয়ে আসে। এটি বেশ জটিল হাড়ভাঙা কারণ এতে প্রচুর পরিমাণ রক্তপাত হয় এবং দ্রুত সংক্রমন ঘটে।
পাকস্থলিতে কোন করটিক স্নায়ুর কার্যক্রম বিদ্যমান?
Correct Answer:
গ: ভেগাস
Explanation:
পাকস্থলিতে কোন করটিক স্নায়ুর কার্যক্রম বিদ্যমান? সঠিক উত্তর ভেগাস গ্যাস্ট্রোপেরেসিস মানে হলো পাকস্থলীর প্যারালাইসিস বা স্থবির হওয়ার মতো একটি অবস্থা। সহজ ভাষায় বলতে গেলে গ্যাস্ট্রোপেরেসিস হলে পাকস্থলীর খাবার হজমের পরবর্তী প্রক্রিয়ায় ক্ষুদ্রান্ত্রে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। কারণ, পাকস্থলী তার মধ্যকার খাবার সময়মতো পরিপাকতন্ত্রের পরবর্তী অংশ ডিউডেনামে ঠেলে দিতে পারে না। আমাদের শরীরের স্নায়ুতন্ত্রে ভেগাস নার্ভ নামে একটি স্নায়ু আছে, যেটি ক্ষতিগ্রস্ত হলে এমনটি হতে পারে। দীর্ঘমেয়াদি ডায়াবেটিসের কারণে অটোনমিক নিউরোপ্যাথি হয়ে ভেগাস নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। তা ছাড়া পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের কোনো অপারেশনের সময়ও ভেগাস নার্ভের ক্ষতি হতে পারে।
মানুষের কপাল কোন অস্থি দিয়ে তৈরি হয়?
Correct Answer:
খ: ফ্রন্টাল
Explanation:
মানুষের কপাল কোন অস্থি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তর ফ্রন্টাল অস্থি ও তরুণাস্থি মিলে কঙ্কালতন্ত্র গঠিত। মানবদেহে অস্থি সংখ্যা ২০৬ টি। অক্ষীয় অস্থি ৮০ টি আর উপাঙ্গীয় ১২৬ টি। মানুষের কপাল ফ্রন্টাল অস্থি দিয়ে তৈরি ।
সেরেব্রামের দুটি খন্ডকে সংযোগকারী স্নায়ুগুচ্ছের নাম-
Correct Answer:
গ: কর্পাস ক্যালোসাম
Explanation:
সেরেব্রামের দুটি খন্ডকে সংযোগকারী স্নায়ুগুচ্ছের নাম- সঠিক উত্তর কর্পাস ক্যালোসাম সেরেব্রামের দুটি খন্ডকে সংযোগকারী স্নায়ুগুচ্ছের নাম করপাস ক্যালোসাম বলে। করপস কলোসাম স্নায়ুতন্ত্রের একটি পুরু ব্যান্ড যা বাম ও ডান গোলার্ধে সেরিব্রাল কর্টেক্স লবসকে বিভক্ত করে। এটি মস্তিষ্কে বাম এবং ডান দিকগুলিকে সংযুক্ত করে যা উভয় গোলার্ধগুলির মধ্যে যোগাযোগের জন্য অনুমতি দেয়।
নিচের কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি থাকে?
Correct Answer:
গ: যকৃত
Explanation:
নিচের কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি থাকে? সঠিক উত্তর যকৃত মাইটোকন্ড্রিয়ার সংখ্যা : প্রকারভেদে প্রতি কোষে এক হতে একাধিক থাকতে পারে । সাধারণত গড়ে প্রতি কোষে ৩০০ হতে ৪০০টি মাইটোকন্ড্রিয়া থাকে । যকৃত কোষে ১০০০ বা ততোধিক থাকে । Amoeba তে আরও বেশি থাকে ।
যৌন বাহিত রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়াা?
Correct Answer:
ঘ: Chamydia trachomatis
Explanation:
যৌন বাহিত রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়াা? সঠিক উত্তর Chamydia trachomatis যৌনবাহিত রোগের জন্য দায়ী Chamydia trachomatis ব্যাকটেরিয়া | ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস (Chamydia trachomatis) ব্যাকটেরিয়া সাধারণত যোনি, ওরাল এবং এনাল সেক্সের মাধ্যমে ছড়িয়ে পড়ে ।
স্বাভাবিক মূত্রের রং খড়ের রং- এর মতন হবার কারণ-
Correct Answer:
খ: ইউরোক্রম
Explanation:
স্বাভাবিক মূত্রের রং খড়ের রং- এর মতন হবার কারণ- সঠিক উত্তর ইউরোক্রম ইউরোবিলিন আবার ইউরোক্রোম নামেও পরিচিত যা হলুদ বর্ণের এবং আমাদের মূত্রের সাথে শরীরের বাইরে নির্গত হয়। ইউরোবিলিন বা ইউরোক্রোমের উপস্থিতির জন্যই মূত্রের রং খড়ের রং- এর মতন।
প্রতিটি ক্রেবস চক্রে কতটি ATP উৎপন্ন হয়?
Correct Answer:
ক: 24 টি
Explanation:
প্রতিটি ক্রেবস চক্রে কতটি ATP উৎপন্ন হয়? সঠিক উত্তর 24 টি ক্রেবস চক্র ১৯৩৭ সালে আবিষ্কৃত হয়। সবাত শ্বসনের ক্রেবস চক্রে এক অণু গ্লুকোজ থেকে ২৪টি ATP উৎপন্ন হয়।
বৃক্কের কাজ নয় কোনটি?
Correct Answer:
গ: তাপ নিয়ন্ত্রন করা
Explanation:
বৃক্কের কাজ নয় কোনটি? সঠিক উত্তর তাপ নিয়ন্ত্রন করা বৃক্ক যেসব কাজের সাথে জড়িত সেগুলো হচ্ছে–রক্তচাপ নিয়ন্ত্রন করাঅম্ল ও ক্ষারের সমতা রক্ষা করা রক্তের আয়ন নিয়ন্ত্রন করাবিপাকজাত দূষিত পদার্থগুলোকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দেয়া;দেহে ও রক্তে পানির ভারসাম্য বজায় রাখা;রক্তের উপাদানের পরিমাণ নির্দিষ্ট রাখতে সহায়তা করা;ভিটামিন ‘ডি’-কে কার্যকর রূপে পরিণত করা;রেনিন তৈরি করা;ইরাইথ্রোপয়েটিন তৈরি করা, যা লোহিত রক্ত কণিকা তৈরিতে সহায়তা করে;রক্তের বিক্রিয়া বজায় রাখতে সহায়তা করা।
একটি হৃৎপিন্ডে প্রতি মিনিটে 80 বার হৃদকম্পন হয়, তাহলে হৃদচক্রের স্থায়ীত্ত কত?
Correct Answer:
খ: 0.75 সেকেন্ড
Explanation:
একটি হৃৎপিন্ডে প্রতি মিনিটে 80 বার হৃদকম্পন হয়, তাহলে হৃদচক্রের স্থায়ীত্ত কত? সঠিক উত্তর 0.75 সেকেন্ড একটি হৃদপিন্ডে প্রতি মিনিটে 80 বার হৃদ কম্পন হলে হৃদচক্রের স্থায়িত্ব 0.75 সেকেন্ড | যেহেতু মানবশরীরের হৃৎপিণ্ডটি কার্ডিয়াক পেশি নামে এক প্রকার অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত ফাঁপা, সজীব মোচাকৃতির কেন্দ্রীয় পাম্প মেশিনবিশেষ। তাই হৃদস্পন্দন (Heart beat) সম্পন্ন করার জন্য হৃৎপিণ্ডে পর পর সংঘটিত ঘটনার সমষ্টিকে হৃদচক্র (Cardiac cycle) বলে। এ ক্ষেত্রে উল্লেখ্য, হৃদস্পন্দনের হার গড় মিনিটে ৭৫-৮০ বার সেহেতু হৃদচক্রের স্থিতিকাল ০.৮ (শূন্য দশমিক আট) সেকেন্ড।
রক্তে Na+ ও K+ এর সমতা রক্ষা করে কোন হরমোন?
Correct Answer:
ঘ: অ্যালডোস্টেরন
Explanation:
রক্তে Na+ ও K+ এর সমতা রক্ষা করে কোন হরমোন? সঠিক উত্তর অ্যালডোস্টেরন রক্তে Na+ ও K+ এর সমতা রক্ষা করে অ্যালডোস্টেরন হরমোন | অ্যালডোস্টেরন হলো অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সের জোনা গ্লোমেরুলোসাতে উৎপন্ন প্রধান মিনারেলোকর্টিকয়েড হরমোন। এটি একটি স্টেরয়েড। বৃক্ক, লালা গ্রন্থি, ঘাম গ্রন্থি এবং কোলনে সোডিয়াম সংরক্ষণের জন্য অ্যালডোস্টেরন অপরিহার্য।
kuffer's cell থাকে কোথায়?
Correct Answer:
গ: যকৃত
Explanation:
kuffer's cell থাকে কোথায়? সঠিক উত্তর যকৃত দুই ধরনের কোষ দিয়ে যকৃৎ গঠিত যথা: প্যারেনকাইমাল এবং নন-প্যারেনকাইমাল। যকৃতের প্যারেনকাইমাল কোষকে হেপাটোসাইট বলে যা আয়তনের ৮০%। নন-প্যারেনকাইমাল কোষের মধ্যে রয়েছে হেপাটিক স্টিলেট কোষ, কাপফার কোষ (kuffer's cell) এবং সাইনুসয়ডাল এন্ডোথেলিয়াল কোষ যা লিভার সাইনুসয়েড এর গুরুত্বপূর্ণ অংশ। এরা সমস্ত কোষের ৪০% হলেও আয়তনের মাত্র ৬.৫%।
করোনারি ধমনি সরু হয়ে যাওয়া নির্ণয়ে ব্যবহৃত হয় কোন পরীক্ষা?
Correct Answer:
খ: এনজিওগ্রাম
Explanation:
করোনারি ধমনি সরু হয়ে যাওয়া নির্ণয়ে ব্যবহৃত হয় কোন পরীক্ষা? সঠিক উত্তর এনজিওগ্রাম করোনারি অ্যাঞ্জিওগ্রাম হল এমন এক টেকনিক যেখানে এক্স-রে ইমেজিং ব্যবহার করে আপনার হৃৎপিণ্ডের রক্তনালীগুলোকে, যেগুলোকে করোনারি আর্টারি(করোনারি ধমনি সরু হয়ে যাওয়া নির্ণয়ে ব্যবহৃত হয়) বলা হয়, দেখা হয়। হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ বাধা পাচ্ছে কি না তা দেখার জন্য এই টেস্ট করা হয়।
কোন রঞ্জক পদার্থের জন্য মূত্র তার স্বাভাবিক খড় রং প্রাপ্ত হয়-
Correct Answer:
ঘ: ইউরোক্রোম
Explanation:
কোন রঞ্জক পদার্থের জন্য মূত্র তার স্বাভাবিক খড় রং প্রাপ্ত হয়- সঠিক উত্তর ইউরোক্রোম ইউরোক্রোম নামক একটি রাসায়নিক প্রস্রাবে পাওয়া যায়। ইউরোক্রোম হল একটি হলুদ রঞ্জক। সেই কারণে প্রস্রাবের রং হলদে(খড় রং) দেখায়। হয়তো খেয়াল করে দেখেছেন, যখন জল কম খান বা বেশি খান তখন প্রস্রাবের রং বদলে যায়।
যকৃত ও অগ্ন্যাশয় সৃষ্টি হয় কোনটি থেকে ?
Correct Answer:
ক: এন্ডোডার্ম
Explanation:
যকৃত ও অগ্ন্যাশয় সৃষ্টি হয় কোনটি থেকে ? সঠিক উত্তর এন্ডোডার্ম এন্ডোডার্মের পরিণতি : ভ্রূণীয় আর্কেন্টেরণের অন্তঃআবরণী ছাড়া এর সম্পূর্ণ অংশই গঠিত হয় এন্ডোডার্ম থেকে। এখান থেকে গলবিল, গলনালি, পাকস্থলি এবং অস্ত্র গঠনের সাথে সাথে বৃক্ক ও অগ্ন্যাশয়ের আবির্ভাব ঘটে।
HIV মানবদেহের কোন Cell কে আক্রমন ও ধ্বংস করে ?
Correct Answer:
গ: ম্যাক্রোফেয এবং T-cell লিস্ফোসাইট
Explanation:
HIV মানবদেহের কোন Cell কে আক্রমন ও ধ্বংস করে ? সঠিক উত্তর ম্যাক্রোফেয এবং T-cell লিস্ফোসাইট HIV ভাইরাসটি প্রধানত মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রধান কোষগুলো যেমন সাহায্যকারী টি কোষ (helper T cells) (বিশেষ করে সিডি৪+ CD4+ টি কোষ সমূহ), ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক কোষগুলোকে আক্রমণ করে।
নিম্নের কোটি বহুকোষী প্রাণী নয় ?
Correct Answer:
খ: এনটামিবা হিস্টোলাইটিকা
Explanation:
নিম্নের কোটি বহুকোষী প্রাণী নয় ? সঠিক উত্তর এনটামিবা হিস্টোলাইটিকা এন্টামিবা হিস্টোলাইটিকা হলো প্রোটিস্টা রাজ্যভুক্ত এক ধরনের এককোষী জীব। খালি চোখে এদের দেখা যায় না। এন্টামিবা হিস্টোলাইটিকার জীবন চক্র শুধুমাত্র একটি পোষক দেহে সম্পূর্ণ হয়। তাই এদের মনোজেনেটিক পরজীবী বলে।
নিম্নের কোনটি spirogyra উদ্ভিদের বৈশিষ্ট্য নয় ?
Correct Answer:
গ: প্রত্যেক কোষে একটি করে নিউক্লিয়াস থাকে কিন্তু কোন কোষ গহবর নাই
Explanation:
নিম্নের কোনটি spirogyra উদ্ভিদের বৈশিষ্ট্য নয় ? সঠিক উত্তর প্রত্যেক কোষে একটি করে নিউক্লিয়াস থাকে কিন্তু কোন কোষ গহবর নাই spirogyra উদ্ভিদের বৈশিষ্ট্য:1. এটি গাঢ় সবুজ বর্ণের2. এরা সাধারণত মিঠা পানিতে বাস করে3. এটি হ্যাপ্লয়েড কিন্তু জাইগোস্পোর ডিপ্লয়েড
নিচের কোনটির ক্রোমোসোমের সংখ্যা সঠিক নয়?
Correct Answer:
ক: ধান-22
Explanation:
নিচের কোনটির ক্রোমোসোমের সংখ্যা সঠিক নয়? সঠিক উত্তর ধান-22 ধান (বৈজ্ঞানিক নাম: Oryza sativa ওরিজা সাতিভা) পোয়াসি গোত্রের দানাশস্য জাতীয় উদ্ভিদ। ধানের ক্রোমোসোম সংখ্যা ২৪ |