পদার্থবিদ্যা MCQs
Showing 50 questions (Total: 10114)
একটি ক্রিয়াশীল বর্তনীতে 3Ω ও 6Ω রোধদ্বয় শ্রেণীসমবায়ে যুক্ত আছে। যদি 3Ω রোধে তড়িৎ প্রবাহ 4A হয়, তাহলে 6Ω রোধের দুপ্রান্তে বিভব পার্থক্য কত হবে?
Correct Answer:
ক: 24 V
একটি ইলেটনের দাব্রেগলি তরঙ্গ 2×10-2m হলে এর গতিশক্তি কত?
Correct Answer:
ক: 6.03×10-34J
নিচের কোনটি হল ভোল্টেজের ব্যবহার 2
Correct Answer:
ঘ: উপরের সবকটি
একটি বাজারে উপস্থিত মানুষের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেলে, শব্দের তীব্রতা কতটক বৃদ্ধি পাবে?
Correct Answer:
খ: 3 dB
একটি ইলেক্ট্রনের নিশ্চল ভর 9.028×10-28 g হলে এর শক্তি সমতুল কত?
Correct Answer:
ক: 8.125×10-14J
একটি বস্তুকে 30 মিটার উঁচু কোন কোন বিল্ডিং এর ছাঁদ থেকে ভূমির সমান্তরালে 10ms-1 বেগে নিক্ষেপ করা হল। বস্তুটি কতক্ষণ পর মাটিতে আঘাত করবে?
Correct Answer:
ঘ: 2.4s
1000 পাক বিশিষ্ট কোন কয়েলের ভেতর দিয়ে 2.5 A তড়িৎ প্রবাহিত হয়ে 0.5×10-3 ওয়েবার ফ্লাক্স উৎপন্ন করে। কয়েলের স্বকীয় আবেশ গুণাংক কত?
Correct Answer:
খ: 0.2H
নিচের কোনটি দ্বারা ডোপিং করলে p-type অর্ধপরিবাহী পাওয়া যাবে না?
Correct Answer:
গ: Sb
দুটি চার্জিত বস্তু পরস্পরের সাথে সংযুক্ত করলে চার্জের প্রবাহ কোনদিকে হবে তা কোন বিষয়ের উপর নির্ভর করে?
Correct Answer:
ঘ: তড়িৎ বিভব
10°C তাপমাত্রার 5 kg পানিকে 100°C তাপমাত্রায় উন্নীত করতে এনট্রপির পরিবর্তন কত হবে?
Correct Answer:
গ: 5800 JK-1
সরল দোলকের একটি পরীক্ষায় কোনো স্থানের অভিকর্ষজ ত্বরণ 10 ms-2 পাওয়া গেলে শতকরা ত্রুটি কত? ঐ স্থানে অভিকর্ষজ তুরণের প্রকৃতমান 9.81 ms-2 |
Correct Answer:
ক: 1.93%
1 mm ব্যাসের একটি কৈশিক নল 4°C তাপমাত্রার বিশুদ্ধ পানির মধ্যে ডুবানো হলে নলের ভিতর পানির উচ্চতা হয় 3 cm। পানির পৃষ্ঠটান কত?
Correct Answer:
গ: 7.35×10-2Nm-1
একটি ট্রান্সফরমারে 100 V সরবরাহ করলে 4 A তড়িৎ প্রবাহ সরবহরাহ করতে পারে। এর মুখ্য ও গৌণ কুন্ডুলীর পাক সংখ্যার অনুপাত । : 20 হলে মুখ্য কুন্ডুলীতে তড়িৎ প্রবাহ কত?
Correct Answer:
ঘ: 0.2 A
একটি ভ্যাকুয়াম ক্লিনার ও একটি টিভির তীব্রতা লেভেল যথাক্রমে 86 dB এবং 84 dB। এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল কত? প্রমাণ তীব্রতা I0=10-12Wm-2 ।
Correct Answer:
ঘ: 88 dB
সরল ছন্দিত গতিতে চলমান গতিতে একটি বস্তুর মোট শক্তি E, কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ করলে সরল ছন্দিত গতিতে চলমান বস্তুটির মোট গতিশক্তি কত হবে?
Correct Answer:
ঘ: 4E
60 kg ভরের একজন লোক প্রতিটি 15 cm উঁচু 40 টি সিড়ি 20s এ উঠতে পারে। লোকটির অশ্বক্ষমতা-
Correct Answer:
গ: 0.236 H.P.
Explanation:
60 kg ভরের একজন লোক প্রতিটি 15 cm উঁচু 40 টি সিড়ি 20s এ উঠতে পারে। লোকটির অশ্বক্ষমতা- সঠিক উত্তর 0.236 H.P. HP=WT×746mghT×746=> HP = 60×9.8×15×4010020×746=0.236 HP
একটি কার্নো ইঞ্জিন বাষ্প বিন্দু ও বরফ বিন্দুর মধ্যে কাজ করলে এর দক্ষতা কত?
Correct Answer:
ঘ: 26.81%
একটি পাম্প ভূমির সাথে 30° কোণ করে 20m লম্বা পাইপ দিয়ে ঘণ্টায় 36000 kg পানি উপরে উঠায়। পাম্পটির ক্ষমতা কত? (g=9.8 ms-2)
Correct Answer:
ক: 1 kW
3 মিটার গভীর একটি পুকুরের তলদেশ প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখা যাবে? (পানির প্রতিসরাঙ্ক =1.33)
Correct Answer:
গ: 0.7444 m
Explanation:
3 মিটার গভীর একটি পুকুরের তলদেশ প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখা যাবে? (পানির প্রতিসরাঙ্ক =1.33) সঠিক উত্তর 0.7444 m আমরা জানি প্রতিসরাঙ্ক = প্রকৃত গভীরতা / আপাত গভীরতা=> 1.33 = 3/আপাত গভীরতা=> আপাত গভীরতা = 2.25তলদেশের অবস্থান দেখা যাবে 3-2.2556 = 0.7444 মিটার উপরে
5 একক উচ্চতার একজন ব্যাক্তি z=10sin2πx আফ ধরে X- অক্ষ বরাবর মূলবিন্দু ন্যূনতম কত দূরত্ব গেলে বিস্তার ও লোকটির উচ্চতা সমান হবে?
Correct Answer:
ক: π একক
একটি বাল্ব হতে 630 nm তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো বিকিরণ হচ্ছে। নির্গত ফোটনের শক্তি কত V?
Correct Answer:
ঘ: 1.97
AC কে DC তে রূপান্তরিত করে নিচের কোনটি?
Correct Answer:
ক: ট্রানজিস্টার
দুইটি ভেক্টরের মান সমান এবং এদের লব্ধি একটির দ্বিগুণ হলে তাদের মধ্যবর্তী কোণ কত?
Correct Answer:
ক: 0°
স্থির অবস্থা থেকে কোনো বস্তু সমত্বরণে চললে 6th sec-এ 120m দূরত্ব অতিক্রম করে। বস্তুটির ত্বরণ কত?
Correct Answer:
ক: 21.82 ms-2
Explanation:
স্থির অবস্থা থেকে কোনো বস্তু সমত্বরণে চললে 6th sec-এ 120m দূরত্ব অতিক্রম করে। বস্তুটির ত্বরণ কত? সঠিক উত্তর 21.82 ms-2 আমরা জানি,t-তম সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, S =u+{a(2t-1)}÷2যেহেতু স্থিরঅবস্থা বলেছে, তাই আদিবেগ, u=0 সময়, t= 6 sec ত্বরণ, a =? শর্তমতে, 120 = 0 + {a(2t - 1)} ÷ 2 বা, 120 × 2 = a(2 × 6 - 1) বা, 240 ÷ 11 = a ∴ a = 21.81 ms-2 (Ans)
স্থির তরঙ্গের পরপর দুটি নিঃস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত?
Correct Answer:
খ: λ/2
রেফ্রিজারেটর ও তাপ ইঞ্জিন তাপ গতিবিদ্যার কোন সূত্র মেনে চলে?
Correct Answer:
খ: ২য় সূত্র
কোন কণা “ইশ্বর কণা" নামে পরিচিত?
Correct Answer:
খ: হিগস বোসন কণা
Explanation:
কোন কণা “ইশ্বর কণা" নামে পরিচিত? সঠিক উত্তর হিগস বোসন কণা হিগস বোসন বা হিগস কণা বা ঈশ্বর কণা (ইংরেজি ভাষায়: Higgs boson বা Higgs particle; God Particle) পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেলের প্রস্তাবিত মৌলিক কণা।
তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গদৈর্ঘ্য নিচের কোনটির সবচাইতে বেশী?
Correct Answer:
খ: রেডিও ওয়েভস অঞ্চল
Explanation:
তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গদৈর্ঘ্য নিচের কোনটির সবচাইতে বেশী? সঠিক উত্তর রেডিও ওয়েভস অঞ্চল সবচেয়ে কম কম্পাঙ্কের তরঙ্গ হল বেতার তরঙ্গ, অন্যদিকে গামা তরঙ্গ হল সবচেয়ে বেশি কম্পাঙ্কের তরঙ্গ। বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য কয়েক হাজার কিলোমিটার থেকে পরমাণুর আকারের মতো ক্ষুদ্র দৈর্ঘ্যের হতে পারে।বেতার তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর 1 0 − 4 থেকে 5 × 1 0 4 m
তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িচ্চালক বল নির্ভর করে না-
Correct Answer:
গ: কুন্ডলীর রোধের উপর
তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণের মান কত হলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজাবে না?
Correct Answer:
ক: ১২০°
Explanation:
তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণের মান কত হলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজাবে না? সঠিক উত্তর ১২০° যদি স্পর্শকোণ স্থূলকোণ অর্থাৎ 90° এর চেয়ে বেশি হয় তাহলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজাবে না । কচুপাতা ও পানির মধ্যকার স্পর্শকোণ 90° এর চেয়ে বেশি হওয়ায় পানি কচু পাতাকে ভেজাতে পারে না।
নিচের কোনটি নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় অপরিবর্তনীয় নয়?
Correct Answer:
ক: বেগ
একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটি হলো-
Correct Answer:
গ: মহাকর্ষীয় ধ্রুবক
Explanation:
একক ভরের দুটি বস্তুকণা একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটি হলো- সঠিক উত্তর মহাকর্ষীয় ধ্রুবক একক ভরবিশিষ্ট দুটি বস্তুকণা একক দূরত্বে থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ বা তার সংখ্যাগত মানকে মহাকর্ষীয় ধ্রুবক(Gravitational Constant) বলে
1 Kg ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বের ব্যবধানে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল হবে –
Correct Answer:
ক: 6.673 x 10-11 N
সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত?
Correct Answer:
খ: শূন্য
100m দীর্ঘ একটি ট্রেন 45Kmh-1 বেগে চলে 1Km দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
Correct Answer:
ক: 88 সেকেন্ড
Explanation:
100m দীর্ঘ একটি ট্রেন 45Kmh-1 বেগে চলে 1Km দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? সঠিক উত্তর 88 সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য = 100 m ও ব্রিজের দৈর্ঘ্য = 1 km = 1000mএবং ট্রেনের বেগ = 45 km/hour= 12.5 m/sec ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = (ট্রেনের দৈর্ঘ্য+ব্রিজের দৈর্ঘ্য)/(ট্রেনের বেগ) =(100+1000)/(12.5) = 88 sec
তাপবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে?
Correct Answer:
ক: তাপ ও কাজ
Explanation:
তাপবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? সঠিক উত্তর তাপ ও কাজ তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপগতীয় সিস্টেমের ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রেরই একটি সংস্করণ। সহজ কথায়, এই সূত্র বলে যে বিচ্ছিন্ন সিস্টেমের ক্ষেত্রে শক্তির পরিমাণ ধ্রুব থাকে; শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত করা গেলেও তা সৃষ্টি বা ধ্বংস করা যায়না।
কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক?
Correct Answer:
গ: অ্যাম্পিয়ার
Explanation:
কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক? সঠিক উত্তর অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার। প্রতি সেকেন্ডে এক কুলম্ব পরিমাণ আধান কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে এক অ্যাম্পিয়ার বলে।
কোন নীতিতে আলোকীয় তম্ভর ভেতর দিয়ে আলো সঞ্চালিত হয়?
Correct Answer:
ক: পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন
ভূপৃষ্ঠ হতে ১০০০ কিলোমিটার উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান কত?
Correct Answer:
গ: 7.33ms-2
ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান শুন্য হয় -
Correct Answer:
গ: মেরু অঞ্চলে
সমোষ্ণ প্রক্রিয়ায় কোনটি স্থির থাকে?
Correct Answer:
ক: তাপমাত্রা
Explanation:
সমোষ্ণ প্রক্রিয়ায় কোনটি স্থির থাকে? সঠিক উত্তর তাপমাত্রা সমোষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, ফলে অন্তর্নিহিত বা অন্তস্থ শক্তি অপরিবর্তিত থাকে।
মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে?
Correct Answer:
গ: হুইটস্টোন ব্রিজ নীতি
Explanation:
মিটার ব্রিজ নিচের কোনটির ভিত্তিতে কাজ করে? সঠিক উত্তর হুইটস্টোন ব্রিজ নীতি হুইটস্টোন সেতু মূলত ব্যবহৃত হয় অজানা রোধের মান নির্ণয় করতে। সেতু বর্তনীটিতে তড়িৎ প্রবাহে ভারসাম্য এনে তড়িৎ ও বৈদ্যুতিন বর্তনীর অজানা রোধের পরিমাপ করা হয়। সেতুর একটি বাহুতে অজানা রোধটি থাকে।
জড়তার ভ্রামকের একক কোনটি?
Correct Answer:
ক: Kg m2
Explanation:
জড়তার ভ্রামকের একক কোনটি? সঠিক উত্তর Kg m2 একটি কণার ভর ও ঘূর্ণন অক্ষ হতে এর লম্ব দূরত্বের বর্গের গুণফলকে উক্ত কণার জড়তার ভ্রামক বলে। বস্তুর মধ্যস্থিত সবগুলো কণার জড়তার ভ্রামকের সমষ্টিকে উক্ত বস্তুর জড়তার ভ্রামক বলে।জড়তার ভ্রামকের একক Kg-m2
নিচের কোন তত্ত্ব দ্বারা চিড়ের মধ্য দিয়ে আলো বেঁকে যাওয়ার ঘটনা ব্যাখ্যা করা যায়?
Correct Answer:
খ: তরঙ্গ তত্ব
নিচের কোনটির উপর রোধ নির্ভর করে না?
Correct Answer:
গ: তড়িৎ প্রবাহ
মহাবিশ্বে নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশী?
Correct Answer:
ক: ডার্ক এনার্জি বস্তুসমূহ
Explanation:
মহাবিশ্বে নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশী? সঠিক উত্তর ডার্ক এনার্জি বস্তুসমূহ ডার্ক এনার্জি হল শুন্য বা ফাঁকা স্থানের একটি বৈশিষ্ট্য যা দুটি বস্তুকে ঠেলে দিয়ে তাদের মধ্যে আরও ফাঁকা জায়গা তৈরী করে। ঠিক মহাকর্ষ বলের বিপরীতটা। মহাবিশ্বের সম্প্রসারণের ফলে যত বেশি শুন্যস্থান বাড়ছে, তত বেশি বাড়ছে ডার্ক এনার্জি, এবং তত বেশি শক্তি দিয়ে দূরে দূরে ঠেলে দিচ্ছে গ্যালাক্সিগুলোকে।ডার্ক ম্যাটার বা গুপ্তবস্তু এবং ডার্ক এনার্জি বা গুপ্তশক্তি এই নামের মধ্যেই তার রহস্য লুকিয়ে আছে। ডার্ক মানে হলো অন্ধকার । তাই সাধারণ ভাবে বলতে গেলে যে বস্তু বা পদার্থ ও শক্তি এখনো প্রকাশিত হয়নি বা যা এখনো অন্ধকারেই লুকায়িত আছে,যার রহস্য এখনো বিজ্ঞানিরা ভেদ করতে পারেনি, তাই ডার্ক ওডার্ক এনার্জি।
একটি বোমারু বিমান 147 ms-1 বেগে আনুভূমিক বরাবর চলার পথে 490 m উঁচু হতে একটি বোমা ফেলে দিল। বায়ুর বাধা উপেক্ষা করে বোমাটি কখন ও কোথায় মাটিতে পতিত হবে?
Correct Answer:
ক: 1470 m
একটি সমবাহু প্রিজমের ন্যূনতম বিচ্যুতি 30° হলে, প্রতিসরাঙ্ক কত?
Correct Answer:
গ: 1.41
Explanation:
একটি সমবাহু প্রিজমের ন্যূনতম বিচ্যুতি 30° হলে, প্রতিসরাঙ্ক কত? সঠিক উত্তর 1.41 আমরা জানি,η=sinA+δ2sinA2=> η=sin60+302sin602=1.41
একটি রাইফেলের গুলি 1টি তক্তাকে ভেদ করে থেমে যায়। বুলেটের গতি যদি 4 গুণ করা হয়, তবে বুলেটটি কয়টি তক্তা ভেদ করতে পারবে?
Correct Answer:
ঘ: 16
একটি দ্বি-পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে CpCvহলো-
Correct Answer:
খ: 1.4