প্রাণিজগতের প্রধান পর্বসমূহ MCQs
Showing 19 questions (Total: 169)
ট্রোকোফোর লার্ভা কোন পর্বের বৈশিষ্ট্য
Correct Answer:
ঘ: Annelida
কোনটি নিডারিয়া পর্বে অনুপস্থিত ?
Correct Answer:
ঘ: অস্টিয়া
Explanation:
কোনটি নিডারিয়া পর্বে অনুপস্থিত ? সঠিক উত্তর অস্টিয়া Porifera পর্বের প্রাণিদের দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এসব ছিদ্রের নামই অস্টিয়া।
শিখাকোষ যে পর্বের বৈশিষ্ট্য- (Flame cell is the characteristic of the phylum-)
Correct Answer:
ঘ: প্লাটিহেলমিনথেস (Platyhelminthes)
Explanation:
শিখাকোষ যে পর্বের বৈশিষ্ট্য- (Flame cell is the characteristic of the phylum-) সঠিক উত্তর প্লাটিহেলমিনথেস (Platyhelminthes) প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণিদের বৈশিষ্ট্য:* দেহ নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও পৃষ্ঠ-অঙ্কীয়ভাবে চাপা।* রক্ত সংবহন ও শ্বসনতন্ত্র অনুপস্থিত; রেচনতন্ত্র শিখা কোষ (flame cell) নিয়ে গঠিত।
সিলোমহীন পর্ব কোনটি?
Correct Answer:
ঘ: Fasciola hepatica
Explanation:
সিলোমহীন পর্ব কোনটি? সঠিক উত্তর Fasciola hepatica অ্যাসিলোমেট (সিলোমবিহীন) পর্ব :•Porifera•Cnideria•Ctenophora•Platyhelminthes•Nemerteaস্যুডোসিলোমেট (অপ্রকৃত/ভ্রান্ত সিলোম) পর্ব :•Nematoda•Rotifera•Kinorhyncha•Acanthocephala•Entoproctaইউসিলোমেট (প্রকৃত সিলোম) পর্ব :•Mollusca•Annelida•Arthropoda•Echinodermata•Hemichordata•Chordata
শিখাকোষ যে পর্বের বৈশিষ্ট্য-(Flame cell is the characteristic of the phylum-)
Correct Answer:
ঘ: প্লাটিহেলমিনথেস(Platyhelminthes)
Explanation:
শিখাকোষ যে পর্বের বৈশিষ্ট্য-(Flame cell is the characteristic of the phylum-) সঠিক উত্তর প্লাটিহেলমিনথেস(Platyhelminthes) প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য ও বৈজ্ঞানিক নাম The main character of Platyhelminthes১. প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহ (দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিস্তরী (triploblastic) ও পৃষ্ঠ অঙ্কীয়ভাবে চ্যাপ্টা অথবা পাতা বা ফিতার ন্যায়।২. দেহত্বক নরম, সিলিয়াযুক্ত এপিডার্মিস অথবা কিউটিকল-এ আবৃত ।৩. প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহ সিলোমবিহীন বা অ্যাসিলোমেট (acoelomate)।৪. নির্দিষ্ট রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র ও কঙ্কালতন্ত্র অনুপস্থিত।৫. পৌষ্টিকনালি অসম্পূর্ণ বা অনুপস্থিত (ফিতাকৃমি)৬.রেচনতন্ত্র শিখাকোষ (flame cell) বা প্রোটোনেফ্রিডিয়া (protonephridia) বা সোলেনোসাইট (solenocyte) নিয়ে গঠিত।৭.প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের একমাত্র পরিপাকনালী ছাড়া অন্তঃস্থ কোন গহ্বর নাই।৮. বিভিন্ন অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো প্যারেনকাইমা (parencyhma) নামক যোজক টিস্য বা মেসেনকাইমা (mesencyhma) এ পূর্ণ থাকে।৯. দেহের অগ্রভাগে সুস্পষ্ট মস্তক ও চোষক থাকে।১০. দেহে বাহ্যিক চোষক অথবা হুক অথবা উভয়ই থাকে; পৌষ্টিকতন্ত্র পায়ুছিদ্ৰ বিহীন এবং শাখান্বিত।১১. উভলিঙ্গ, স্বনিষেক ও পরনিষেক সম্পন্ন হয়; নিষেক অভ্যন্তরীণভাবে ঘটে এবং পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষ ধরনের।১২. চ্যাপ্টাকৃমির জীবনচক্রে একাধিক লার্ভা দশা (মিরাসিডিয়াম, রেডিয়া, সোরকারিয়া ইত্যাদি) দেখা যায়।
প্রাণিজগতের বৃহত্তম Phylum কোনটি?
Correct Answer:
ক: Arthropoda
Explanation:
প্রাণিজগতের বৃহত্তম Phylum কোনটি? সঠিক উত্তর Arthropoda প্রাণিজগতের বৃহত্তম Phylum আর্থ্রোপোডা | আর্থ্রোপোডা পর্বের প্রাণী হলো—প্রজাপতি, চিংড়ি, আরশোলা ও কাঁকড়া। এরা মানবজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। প্রজাপতি উদ্ভিদের পরাগায়ণে সাহায্য করে। আর পরাগায়ণের ফলেই উত্পন্ন হয় ফল ও বীজ, যা মানুষসহ অন্যান্য জীবের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
ম্যান্টল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য?
Correct Answer:
খ: Mollusca
Explanation:
ম্যান্টল নিচের কোন পর্বের বৈশিষ্ট্য? সঠিক উত্তর Mollusca পর্ব Mollusca-র বৈশিষ্ট্য১. দেহ নরম, মাংসল ও অখণ্ডকায়িত।২. সিলোমেট, অধিকাংশ দ্বিপার্শীয় প্রতিসম (গ্যাস্ট্রোপোডা ব্যাতীত) এবং সুস্পষ্ট মাথাবিশিষ্ট। ৩. ম্যান্টল (mantle) নামক পাতলা আবরণে দেহ আবৃত। ম্যান্টল থেকে ক্ষরিত পদার্থে চুনময় খোলক (shell) গঠিত হয়। সাধারণত খোলকের মধ্যে প্রাণী অবস্থান করে।৪. দেহগহ্বর খুব সংক্ষিপ্ত ও হিমোসিল (hemocoel) – এ পরিণত হয়েছে।৫. দেহের অঙ্কীয়দেশে মোটা চামড়া প্রশস্ত মাংসপিণ্ডের মতো পদ।
নিচের কোন পর্বের প্রাণী ইউসিলোমেট নয়?
Correct Answer:
ঘ: Nematoda
Explanation:
নিচের কোন পর্বের প্রাণী ইউসিলোমেট নয়? সঠিক উত্তর Nematoda অ্যাসিলোমেট (সিলোমবিহীন) পর্ব : •Porifera •Cnideria •Ctenophora •Platyhelminthes •Nemertea স্যুডোসিলোমেট (অপ্রকৃত/ভ্রান্ত সিলোম) পর্ব : •Nematoda •Rotifera •Kinorhyncha •Acanthocephala •Entoprocta ইউসিলোমেট (প্রকৃত সিলোম) পর্ব : •Mollusca •Annelida •Arthropoda •Echinodermata •Hemichordata •Chordata
কোন প্রাণির রেচনতন্ত্র নেই?
Correct Answer:
ক: পালক স্টার
কোন উপ পর্বের প্রাণির লার্ভা দশায় কেবলমাত্র লেজে নটোকর্ড থাকে?
Correct Answer:
গ: ইউরোকডার্টা
Explanation:
কোন উপ পর্বের প্রাণির লার্ভা দশায় কেবলমাত্র লেজে নটোকর্ড থাকে? সঠিক উত্তর ইউরোকডার্টা ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের মধ্যে সাধারণ ৪ টি বৈশিষ্ট্য রয়েছে। যেমনঃ ভ্রূণ, নমনীয় নটোকর্ড, ফাঁপা স্নায়ু রজ্জু (যার নাম ডর্সাল) ও ফ্যারিংস। এদের আলাদা আলাদা কাজ রয়েছে। ইউরোকর্ডাটা উপ পর্বের প্রাণির লার্ভা দশায় কেবলমাত্র লেজে নটোকর্ড থাকে | নটোকর্ড পেশি সংকোচনে রোধ সৃষ্টি করে এবং প্রাণীর দেহ নাড়াচাড়ায় সাহায্য করে।
একাইনোডার্মাটা শ্রেণির প্রাণীদের মূল বৈশিষ্ট্য হলো-
Correct Answer:
খ: এদের ত্বক কন্টকিত
Explanation:
একাইনোডার্মাটা শ্রেণির প্রাণীদের মূল বৈশিষ্ট্য হলো- সঠিক উত্তর এদের ত্বক কন্টকিত একাইনোডার্মাটা প্রাণিজগতের অন্যতম একটি প্রধান পর্ব। একাইনোডার্মাটা |বৈশিষ্ট্য:অখণ্ডায়িত দেহের বহির্ভাগ(ত্বক) চুননির্মিত (Calcareous) কাঁটা (Spine) ও অসিকলে (Ossicle) আবৃত।
কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস নেয় ?
Correct Answer:
গ: ত্বক
Explanation:
কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস নেয় ? সঠিক উত্তর ত্বক কেঁচো তাদের ত্বকের মাধ্যমে শ্বাস নেয়। বাতাস সহজেই তাদের ত্বকের মধ্য দিয়ে যেতে পারে যা এটিকে আর্দ্র ও পাতলা করে।
নেফ্রিডিয়া কী?
Correct Answer:
গ: কেঁচোর রেচন অঙ্গ
Explanation:
নেফ্রিডিয়া কী? সঠিক উত্তর কেঁচোর রেচন অঙ্গ কেঁচো অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী ।
Annelida এর রেচন অঙ্গ কোনটি?
Correct Answer:
ঘ: নেফ্রিডিয়া
কোনটি Arthropoda পর্বের পাণী?
Correct Answer:
গ: চিংড়ি
Explanation:
কোনটি Arthropoda পর্বের পাণী? সঠিক উত্তর চিংড়ি আর্থ্রোপড হল অমেরুদণ্ডী প্রাণী যার একটি বহিঃকঙ্কাল, একটি খণ্ডিত দেহ এবং জোড়া যুক্ত সংযুক্তি রয়েছে। আর্থ্রোপোড ফিলাম আর্থ্রোপোডা গঠন করে। এগুলি তাদের সংযুক্ত অঙ্গ এবং কাইটিন দিয়ে তৈরি কিউটিকল দ্বারা আলাদা করা হয়, প্রায়শই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে খনিজ করা হয়। ফিলাম আর্থ্রোপোডায় কঠিন এক্সোককেলেটন এবং জয়েন্টেড অ্যাপেন্ডেজ সহ প্রাণীর বিস্তৃত বৈচিত্র্য রয়েছে। অনেক পরিচিত প্রজাতি আর্থ্রোপোডা ফাইলামের অন্তর্গত— পোকামাকড়, মাকড়সা, বিচ্ছু, সেন্টিপিডস এবং ভূমিতে মিলিপিডস; কাঁকড়া, ক্রেফিশ, চিংড়ি, গলদা চিংড়ি।
প্রাণী কলা প্রধানত কত প্রকার?
Correct Answer:
গ: ৪ প্রকার
Explanation:
প্রাণী কলা প্রধানত কত প্রকার? সঠিক উত্তর ৪ প্রকার কলার গঠন, সংখ্যা বৈশিষ্ট্য এবং মাতৃকার পরিমাণ, বৈশিষ্ট্য ইত্যাদির উপর ভিত্তি করে প্রাণী কলা প্রধানত চার প্রকার: আবরণী কলা (Epithelial tissue) যোজক কলা (connective tissue) পেশী কলা (Muscular tissue)
কোনটি আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত?
Correct Answer:
গ: চিংড়ি
Explanation:
কোনটি আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর চিংড়ি সন্ধিপদী বা আর্থ্রোপোডা হল এক জাতীয় অমেরুদণ্ডী প্রাণী যাদের একটি বহিঃকঙ্কাল, একটি বিখন্ডিত দেহ, এবং সংযুক্ত সন্ধিল উপাঙ্গ রয়েছে। সন্ধিপদী বা আর্থ্রোপোডারা অমেরুদন্ডী প্রাণীদের পর্বগুলির মধ্যে বৃহত্তম। সন্ধিপদীরা আর্থ্রোপোডা পর্বের সদস্য যাদের মধ্যে রয়েছে পতঙ্গ, চিংড়ি, মাকড়সা-সদৃশ আরাকনিড, এবং কবচী বা ক্রাস্টাসিয়ান।
Nematoda পর্বভুক্ত প্রাণীর দেহগহ্বর কোন ধরনের?
Correct Answer:
খ: স্যুডোসিলোমেট
সিলোমবিহীন প্রাণী কোনটি?
Correct Answer:
খ: Platyhelminthes