ফিন্যান্স MCQs

Showing 25 questions (Total: 125)

ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #101

নৌ-বিমার ক্ষতির পরিমাণ ও বিমা দাবি আদায় নিচের কোন ক্ষেত্রে সহজ? (In which of the following marine insurance cases: it is easy to determine the amount of loss and recovery of insurance claim?)

ক: সমুদ্রে পণ্য নিক্ষেপ (Jetrison)
খ: উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি (Constructive Total Loss )
গ: সাধারণ আংশিক ক্ষতি (General Partial Loss
ঘ: বিশেষ আংশিক ক্ষতি (Particular Partial Loss)
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #102

নিচের কোনটি বন্ডহোল্ডারদের ঝুঁকির প্রধান উৎস?

ক: আর্থিক ঝুঁকি
খ: ব্যবসায়িক ঝুঁকি
গ: অ-বৈচিত্র্যপূর্ণ (nondiversifiable) ঝুঁকি
ঘ: বৈচিত্র্যপূর্ণ (diversifiable) ঝুঁকি
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #103

কোন ক্ষেত্রে স্বল্পমেয়াদি অর্থায়ন ব্যবহার করা হয়?

ক: লভ্যাংশ বিতরণে
খ: স্থায়ী সম্পদ সংগ্রহে
গ: ঋণ মূলধন পরিশোধে
ঘ: কার্যকর্মী মূলধনের প্রয়োজন মেটাতে
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #104

একটি বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে আয়ের হার নিচের কোন ঝুঁকি দ্বারা প্রভাবিত হয়?

ক: মোট ঝুঁকি
খ: বাজার ঝুঁকি
গ: কোম্পানি-সংশ্লিষ্ট ঝুঁকি
ঘ: একক ঝুঁকি
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #105

নিচের কোনটি ইন্টারনেট ব্যাংকিং-এর সুবিধা নয়?

ক: সহজ কার্যসম্পাদন
খ: সময় বাঁচানো
গ: সুবিধাজনক
ঘ: পাসওয়ার্ড সুরক্ষিত রাখা
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #106

একটি ফার্মের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় ২০%, অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় ১৫%, এবং ঋণ মূলধনের ব্যয় ১০%। এর সাধারণ শেয়ারের মূলধন ভার ৪০% এবং অগ্রাধিকার শেয়ারের মূলধন ভার ঋণ মূলধনের ভারের সমান। ফার্মের করের হার ৪০% হলে ফার্মের ভার আরোপিত মূলধন ব্যয় কত হবে?

ক: 12.5%
খ: 13.7%
গ: 14.3%
ঘ: 15.5%
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #107

নিচের কোনটি দীর্ঘমেয়াদি ঋণ?

ক: ক্যাশ ক্রেডিট
খ: জমাতিরিক্ত উত্তোলন
গ: গৃহ ঋণ
ঘ: আন্তঃব্যাংক ঋণ
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #108

ইমরান ১০ টাকা অভিহিত মূল্যের একটি শেয়ার ১০০ টাকায় ক্রয় করে ১০% লভ্যাংশ পায়। ১ বছর পরে শেয়ারটি ৯০ টাকায় বিক্রয় করে। তার আয়ের হার কত?

ক: 0%
খ: -9%
গ: 10%
ঘ: 20%
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #109

গড়পড়তা বিমায় ১০,০০০ টাকার সম্পত্তি ২০,০০০ টাকায় বিমা করা হলে এবং ক্ষতির পরিমাণ ৫,০০০ টাকা হলে বিমা কোম্পানি কত টাকা ক্ষতিপূরণ দেবে?

ক: ৫,০০০ টাকা
খ: ১০,০০০ টাকা
গ: ২০,০০০ টাকা
ঘ: ১৫,০০০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #110

যদি দুটি শেয়ার X ও Y -এর প্রত্যাশিত আয়ের হার যথাক্রমে ১২% ও ১৫% এবং তাদের আদর্শ বিচ্যুতি যথাক্রমে ২০% ও ৩০% হয়, একজন রক্ষণশীল বিনিয়োগকারী কোন শেয়ারটি কিনবে?

ক: X
খ: Y
গ: X ও Y
ঘ: দুটির কোনোটি নয়
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #111

ঝুঁকি ও আয়ের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান?

ক: ধনাত্মক
খ: ঋণাত্মক
গ: সমানুপাতিক
ঘ: নিরপেক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #112

কোন নীতির ভিত্তিতে স্বামী তার স্ত্রীর জীবনের ওপর বিমা করতে পারে?

ক: সদ্বিশ্বাসের নীতি
খ: বিমাযোগ্য স্বার্থের নীতি
গ: আর্থিক ক্ষতিপূরণের নীতি
ঘ: নিকটবর্তী কারণের নীতি
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #113

নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল?

ক: অঙ্গীকারপত্র
খ: বাণিজ্যিকপত্ৰ
গ: ট্রেজারি বিল
ঘ: প্রত্যয়পত্র
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #114

পোর্টফোলিও-এর অন্তর্ভুক্ত সিকিউরিটির সংখ্যা বৃদ্ধি পেলে কোন ঝুঁকি হ্রাস পাবে?

ক: কোম্পানি ঝুঁকি
খ: তারল্য ঝুঁকি
গ: বাজার ঝুঁকি
ঘ: আর্থিক ঝুঁকি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #115

একটি স্বাধীন প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য?

ক: আন্তঃআয়-উপার্জন হার (IRR) ≥ 20
খ: আত্মআয়-উপার্জন হার (IRR)> ফার্মের মূলধন খরচ (k)
গ: আন্তঃআয়-উপার্জন হার (IRR) > গড় আয় হার (ARR)
ঘ: নিট বর্তমান মূল্য (NPV) ≤ 0
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #116

তারল্য ও মুনাফার মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান?

ক: সমান্তরাল
খ: বিপরীতমুখী
গ: ধনাত্মক
ঘ: নিরপেক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #117

একটি ফার্মের শেয়ারহোল্ডার সম্পদ বলতে বোঝায়?

ক: বাজার মূল্যে ফার্মের সমুদয় সম্পদের মোট মূল্য
খ: ফার্মের সম্পদের বহিমূল্য হতে এর দায়সমূহের বহিমূল্য বাদ দেয়ার পর যে মূল্য পাওয়া যায়।
গ: ফার্মের সম্পদের বহিমূল্য হতে পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়ার পর যে মূল্য অবশিষ্ট থাকে
ঘ: বাজার মূল্যে ফার্মের সাধারণ শেয়ারের মোট মূল্য
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #118

গাড়ি কেনার জন্য ঋণ দেওয়া হলে এবং গাড়িটি প্রাথমিক জামানত হিসেবে ব্যবহৃত হলে উক্ত ঋণের জন্য ব্যাংক কোন ধরনের চার্জ গ্রহণ করবে?

ক: পণ্য
খ: বন্ধক
গ: পূর্বস্বত্ত্ব
ঘ: দখলহীন বন্ধক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #119

আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করা হয় কোন বিমায়?

ক: যুগ্ম বিমা
খ: গোষ্ঠী বিমা
গ: পুনঃবিমা
ঘ: দ্বৈত বিমা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #120

বাসি চেক কাকে বলে?

ক: ভবিষ্যৎ তারিখের চেক
খ: জালিয়াতি চেক
গ: মেয়াদোত্তীর্ণ চেক
ঘ: তারিখ বিহীন চেক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #121

নিচের কোনটি অর্থায়নের দীর্ঘ-মেয়াদি উৎস?

ক: আর্থিক ইজারা
খ: বাণিজ্যিক কাগজ
গ: ট্রেজারি বিল
ঘ: পুনঃক্রয় চুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #122

প্রচলিত সুদের হার বন্ডের কুপন রেটের চেয়ে কম হলে বন্ডটি কী দামে ইস্যু হবে?

ক: অভিহিত মূল্যে
খ: প্রিমিয়ামে
গ: বাট্টায়
ঘ: এই ঘটনার কোনো প্রভাব
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #123

কোন প্রত্যয়পত্র (এল সি) খোলার সময় আরেকটি প্রত্যয়পত্রকে (এস সি) জামানত হিসেবে ব্যবহার করা হয়?

ক: সবুজ দফা এল সি
খ: ঘূর্ণায়মান এল সি
গ: স্থির এল সি
ঘ: ব্যাক টু ব্যাক এল সি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ব্যবসা শিক্ষা Unit) #124

কোন মেয়াদি বিমাপত্রে কেবল বিমা গ্রহীতা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকলে বীমাকৃত অঙ্ক পেয়ে থাকে?

ক: বিশুদ্ধ মেয়াদি বিমা পত্র
খ: সাময়িক মেয়াদি বিমা পত্র
গ: আজীবন মেয়াদি বিমা পত্র
ঘ: সাধারণ মেয়াদি বিমা পত্র
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #125

Which of the following asset has the highest liquidity?

A: Treasury bill
B: Share
C: Bond
D: Debenture
← Previous Page 3 of 3 Next →