বাংলা কবিতা MCQs
Showing 50 questions (Total: 1162)
'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় 'প্রাণের জাহাজ দ্বারা কী বোঝায়?
Correct Answer:
ঘ: জনতা ও জনসম্পদ
'সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রুপসীর শরীরের 'পর'- কী নাম তার?
Correct Answer:
ক: শঙ্খমালা
রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঐকতান' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
Correct Answer:
খ: জন্মদিনে
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের হাত থেকে নক্ষত্রের মতো কী ঝরছে?
Correct Answer:
ঘ: বর্ণমালা
'সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান' হচ্ছে
Correct Answer:
খ: কবিতা
নূরুলদীন কোন অঞ্চলের কৃষক নেতা ছিলেন?
Correct Answer:
খ: রংপুর-দিনাজপুর
কোন কবিতায় বাতাবি লেবুর উল্লেখ আছে?
Correct Answer:
খ: তাহারেই পড়ে মনে
আঠারো বছর বয়সে কি উকি দেয়?
Correct Answer:
গ: দুঃসাহসেরা
এ বহ্নির যত শিখা/ কে করিবে গণনা? - কবিতার এই পংত্তি কোন রচনার?
Correct Answer:
খ: চাষার দুক্ষু
যে অস্ত্র উত্তোলিত হলে/ অরণ্য হবে--- সবুজ ‘সেই অস্ত্র’ কবিতার এই পংত্তিটির শূন্যস্থানে বসবে-
Correct Answer:
গ: আরও
নিচের কোনটি কাব্য নয়?
Correct Answer:
গ: দিবারাত্রির কাব্য
‘এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় জীবনানন্দ দাশ কোন দেশের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র এঁকেছেন?
Correct Answer:
ক: বাংলাদেশ
“এ গানে মানুষে মানুষে সব ব্যবধান ঘুচে যাবে।” এখানে কোন গানের কথা বলা হয়েছে?
Correct Answer:
ঘ: সাম্যের গান
নিচের কোন কবির কবিতায় ‘রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ’ বিশেষভাবে প্রাধান্য পেয়েছে?
Correct Answer:
ক: আবু জাফর ওবায়দুল্লাহ
Explanation:
নিচের কোন কবির কবিতায় ‘রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ’ বিশেষভাবে প্রাধান্য পেয়েছে? সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কবিতা- আমি কিংবদন্তির কথা বলছি।আবু জাফর ওবায়দুল্লাহ মন্ত্রী ছিলেন- কৃষি ও পানিসম্পদ মন্ত্রী।'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি গদ্যছন্দে ছন্দে রচিত।কবিতাটি রচনার মূল প্রেক্ষাপট- বাঙালী সংস্কৃতির হাজার বছরের ইতিহাস। কবিতায় 'রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ' বিশেষভাবে প্রাধান্য পেয়েছে।
কোনটি সনেট ?
Correct Answer:
খ: কপোতাক্ষ নদ
Explanation:
কোনটি সনেট ? সঠিক উত্তর কপোতাক্ষ নদ কবিতার একটি নির্দিষ্ট রীতি হল- সনেট।* বাংলায় সনেটকে চতুর্দশপদী কবিতাও বলা হয়। চোদ্দ অক্ষর বা মাত্রাযুক্ত পংক্তি বিশিষ্ট, চোদ্দ পংক্তির গীতকবিতাকে সনেট বলা হয়।বাংলা সনেট উদ্ভব ইতালীয় সনেট বা পেত্রার্কার সনেট থেকে। বাংলা সনেট কবিতার প্রবর্তক- মাইকেল মধুসূদন দত্ত ।"কপোতাক্ষ নদ' মাইকেল মধুসূদন দত্তের সনেট বা চতুর্দশপদী কবিতা।
কোনটি জসীম উদ্দীনের নির্বাচিত কবিতা-সংগ্রহ?
Correct Answer:
ঘ: সুচয়নী
Explanation:
কোনটি জসীম উদ্দীনের নির্বাচিত কবিতা-সংগ্রহ? সঠিক উত্তর সুচয়নী সুচয়নী (কবিতা-সংগ্রহ)- জসীম উদ্দীন।• সঞ্চয়িতা (কাব্য)- রবীন্দ্রনাথ ঠাকুর।• সঞ্চিতা (কাব্য সংকলন)- কাজী নজরুল ইসলাম ।• সঞ্চয়ন (কাব্য)- কাজী নজরুল ইসলাম । • সঞ্চায়ন (গবেষণা) কাজী মোতাহার হোসেন
সনেট প্রবর্তক কে?
Correct Answer:
ঘ: পেত্রার্ক
Explanation:
সনেট প্রবর্তক কে? সঠিক উত্তর পেত্রার্ক বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও নাট্যকার মাইকেল মধুসূধন দত্ত।তিনিই বাংলায় প্রথম সনেট রচনা করেন এবং তার নাম দেন 'চতুর্দশপদী। বাংলা সনেটের আদি গ্রন্থ 'চতুর্দশপদী কবিতা' (১৮৬৬)।
মধুসূদন দত্ত কোন ছন্দ-প্রথা ভেঙে নতুন ভাবে ছন্দ পড়লেন?
Correct Answer:
খ: পয়ার
Explanation:
মধুসূদন দত্ত কোন ছন্দ-প্রথা ভেঙে নতুন ভাবে ছন্দ পড়লেন? সঠিক উত্তর পয়ার বাংলায় প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসুদন দত্ত । মাইকেল মধুসূদন পূর্ব হাজার বছরের বাংলা কবিতা ছন্দ ছিল - পয়ার।• তাঁর প্রবর্তিত ছন্দকে বলা হয় - অমিত্রাক্ষর ছন্দ।
মাইকেল মধুসূদন দত্তের ‘বাঙ্গভাষা’ কবিতাটিতে মূলত কী ভাবে প্রকাশ পেয়েছে?
Correct Answer:
ঘ: আত্মাগানি
Explanation:
মাইকেল মধুসূদন দত্তের ‘বাঙ্গভাষা’ কবিতাটিতে মূলত কী ভাবে প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর আত্মাগানি 'বঙ্গভাষা' কবিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যঃ 'বঙ্গভাষা' মাইকেল মধুসূদন পত্ত রচিত একটি সনেট।ধারণা করা হয় প্রবাসের ফ্রান্সের ভার্সাই নদীর তীরে বসবাসকালে সনেটটি রচনা করেন।১৮৬০ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা একটি চিঠিতে তিনি প্রথম এই সনেট লেখার কথা বলেন।তখন এটির নাম ছিল- 'কবি-মাতৃভাষা''• কবিতাটির মূলভাব হলো- মাতৃভাষার প্রতি উপেক্ষাজনিত মনোবেদনা বা আত্মগ্লানি।
‘অমিত্রাক্ষর’ ছন্দ বাংলা কোন ছন্দের নবরুপায়ণ?
Correct Answer:
খ: অক্ষরবৃত্ত
‘ঐকতান’ কবিতার কবি কী কুড়িয়ে আনেন?
Correct Answer:
ক: চিত্রময় বানী
নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে? - এখানে তস্কর কে?
Correct Answer:
ক: রাম
নূরলদীনের ডাকে কত বঙ্গাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিল?
Correct Answer:
ক: ১১৮৩
'ঐকতান' কবিতায় কবি রবীন্দ্রনাথ কোন কবির বাণী শুনতে চান?
Correct Answer:
ক: বাউল কবি
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি শামসুর রহমানের কোন কাব্য গ্রন্থের অন্তর্গত-
Correct Answer:
খ: নিজ বাসভূমে
Explanation:
‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি শামসুর রহমানের কোন কাব্য গ্রন্থের অন্তর্গত- সঠিক উত্তর নিজ বাসভূমে শামসুর রহমান বিরোচিত ফেব্রুয়ারি ১৯৬৯ এর গুরত্বপূর্ণ কিছু তথ্য:“ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে সংকলিতছন্দ: গদ্যছন্দ ও প্রবাহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন।কৃষ্ণচূড়া ফুলগুলো শহীদের ঝলকিত রক্তের বুদ বুদ এর মত।কৃষ্ণচূড়া ফুটেছে শহরের পথে। কবিতায় নাম ব্যবহার হয়েছে দুইটি যথা: সালাম (৪ বার), বরকত (২ বার) ।কবিতার মোট চরণ সংখ্যা- ৩৪টি
‘সাম্যবাদী’ কবিতায় কবি কোথায় ঈশ্বরকে খুঁজেতে বলেছেন?
Correct Answer:
খ: নিজ হৃদয়ে
'গুণবান যদি পরজন, গুণহীন স্বজন', তথাপি নির্গুণ স্বজন শ্রেয়ঃ উক্তিটি কার?
Correct Answer:
গ: মেঘনাদ
Explanation:
'গুণবান যদি পরজন, গুণহীন স্বজন', তথাপি নির্গুণ স্বজন শ্রেয়ঃ উক্তিটি কার? সঠিক উত্তর মেঘনাদ মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বিভীষণের প্রতি মেঘনাদ' থেকে গুরুত্বপূর্ণ তথ্য: গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়ঃ”, উক্তিটিকরে- মেঘনাদ= বাংলা কবিতায় 'অমিত্রাক্ষর' ছন্দের প্রবর্তক হলেন— মাইকেল মধুসূদন দত্ত।রাবণের মধ্যম সহোদরের নাম- কুম্ভকর্ণ ।'রাবণ-আত্মজ' কাকে বলা হয়েছে?- মেঘনাদকে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় বিভীষণ কে?- রাবণের সহোদর।" বিভীষণ দ্বার ছাড়লে মেঘনাদ কোথায় যাবে বলেছিল?- অস্ত্রাগারে।'এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে'-এখানে 'অরিন্দম কে?- মেঘনাদ ।
কনফুসিয়াস ছিলেন একজন-
Correct Answer:
গ: দার্শনিক
কৃষকনেতা নূরলদীন কোন অঞ্চলে অধিবাসী ছিলেন?
Correct Answer:
ক: রংপুর
‘রক্তে আমার অনাদি অস্থি’ কবিতায় কয়টি নদীর নাম উল্লেখ করা হয়েছে?
Correct Answer:
খ: ছয়টি
‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ’ - এটি কিসের দৃষ্টান্ত?
Correct Answer:
গ: উৎপ্রেক্ষা
‘সেই অস্ত্র’ কবিতায় বর্ণিত নগরটির নাম কী?
Correct Answer:
গ: ট্রয়
‘নানা কবি ঢালে গান নানা দিক থেকে’ - কোন কবিতার চরণ?
Correct Answer:
ঘ: ঐকতান
মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গভাষা’ কবিতাটিতে মূলত কী ভাব প্রকাশ পেয়েছে?
Correct Answer:
ঘ: আত্মাগ্লানি
‘কবর’ কবিতাটির আঙ্গিক সম্পর্কে কোনটি প্রযোজ্য?
Correct Answer:
গ: দীর্ঘ কবিতা
‘জেন্দা”কী ?
Correct Answer:
গ: ভাষা
Explanation:
‘জেন্দা”কী ? সঠিক উত্তর ভাষা কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় জেন্দা বলতে ভাষাকে বুঝিয়েছেন।
'মেঘনাদবধ কাব্য' কয়টি সর্গে বিন্যস্ত?
Correct Answer:
খ: ৯
Explanation:
'মেঘনাদবধ কাব্য' কয়টি সর্গে বিন্যস্ত? সঠিক উত্তর ৯ মেঘনাদবধ কাব্য ১৯ শতকীয় বাঙ্গালি কবি মাইকেল মধুসূদন দত্ত কতৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি কাব্য। কাব্যটি মোট ৯ (নয়টি) ভাগে বিভক্ত। অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকরন, উদ্যোক্তা, বধো, শক্তিনির্ভেদ, প্রেতপুরী এবং সংস্ক্রিয়া।
নীলঙ্কার নীলে তীব্র শিস দেয় কে?
Correct Answer:
ক: চাঁদ
Explanation:
নীলঙ্কার নীলে তীব্র শিস দেয় কে? সঠিক উত্তর চাঁদ সৈয়দ শামসুল হকের 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতাটিতে লাইনটি এরকম: তখন হঠাৎ কেন দেখা দেয় নিলক্ষার নীলে তীব্র শিষ দিয়ে ওঠে এত বড় চাঁদ? নিলক্ষা শব্দের অর্থ দৃষ্টিসীমা অতিক্রমী।
নূরলদীনের ডাকে কত বঙ্গাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিলো?
Correct Answer:
ক: ১১৮৯
Explanation:
নূরলদীনের ডাকে কত বঙ্গাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিলো? সঠিক উত্তর ১১৮৯ নূরলদীনের ডাকে ১১৮৯ বঙ্গাব্দে (১৭৮২ খ্রিস্টাব্দে) ব্রিটিশবিরোধী আন্দোলনে মানুষ যেভাবে জেগে উঠেছিলো, বাঙালির মুক্তি সংগ্রামেও বাংলার জন-মানুষ ঠিক সেইভাবে জেগে ওঠবে এটাই কবির বিশ্বাস। কবির শিল্পভাবনায় নূরলদীন ক্রমান্বয়ে এক চিরায়ত প্রতিবাদের প্রতীকে পরিণত হয়।
'বিদ্রোহী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Correct Answer:
খ: বিজলী
Explanation:
'বিদ্রোহী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর বিজলী কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নি-বীণা' (১৯২২)। এই কাব্যের অন্যতম জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী' কবিতার জন্য প্রথম তাঁকে ‘বিদ্রোহের কবি' বলা হয়, পরে 'বিদ্রোহী' কবি ।
‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় শহরের পথে কী ফুটেছিলো?
Correct Answer:
গ: কৃষ্ণচূড়া
প্রাচীন গ্রীসের স্থাপাত্য কলায় নন্দিত শহর কোনটি?
Correct Answer:
গ: ট্রয়
Explanation:
প্রাচীন গ্রীসের স্থাপাত্য কলায় নন্দিত শহর কোনটি? সঠিক উত্তর ট্রয় প্রাচীন গ্রীসের স্থাপাত্যকলায় নন্দিত এক শহর ট্রয়। মানুষের হিংসা-বিদ্বেষ ঈর্ষা আর দম্ভের শিকার হয়ে পৃথিবীর ইতিহাসে বারংবার ধ্বংস হয়েছে এই নগরী। যুদ্ধের নির্মমতার এক চিরায়ত দৃষ্টান্ত ট্রয় ।
‘সাম্যবাদী’, ‘এই পৃথিবীতে এক স্থান আছে' ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাগুলো যথাক্রমে কোন কোন ছন্দে রচিত?
Correct Answer:
গ: মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত ও গদ্যছন্দ
Explanation:
‘সাম্যবাদী’, ‘এই পৃথিবীতে এক স্থান আছে' ও ‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাগুলো যথাক্রমে কোন কোন ছন্দে রচিত? সঠিক উত্তর মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত ও গদ্যছন্দ ছন্দ : কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনি বিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে। (বাঙলা ছন্দ : জীবেন্দ্ৰ সিংহরায়) ।বাংলা কবিতার ছন্দ মূলত ৩টি- স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত। তবে বিংশ শতক থেকে কবিরা গদ্যছন্দেও কবিতা লিখতে শুরু করেছেন।
কাজী নজরুল ইলামের 'বিদ্রোহী কবিতার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি ঠিক?
Correct Answer:
ক: অগ্নি-বীণা : ১৯২২
Explanation:
কাজী নজরুল ইলামের 'বিদ্রোহী কবিতার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি ঠিক? সঠিক উত্তর অগ্নি-বীণা : ১৯২২ বিদ্রোহী কাজী নজরুলের বিখ্যাত কবিতাসমূহের একটি। কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ৬ জানুয়ারি 'বিজলী' পত্রিকায়। এরপর কবিতাটি মাসিক প্রবাসী (মাঘ ১৩২৮), মাসিক সাধনা (বৈশাখ ১৩২৯) ও ধূমকেতুতে (২২ আগস্ট ১৯২২) ছাপা হয়।
আঠারো বছর বয়স বেঁচে থাকে কীসে?
Correct Answer:
খ: দুর্যোগে আর ঝড়ে
Explanation:
আঠারো বছর বয়স বেঁচে থাকে কীসে? সঠিক উত্তর দুর্যোগে আর ঝড়ে আঠারো বছর বয়স বেঁচে থাকে “দুর্যোগ ও ঝড়ে"। আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এ বয়স বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এ বয়স সঁপে আত্মাকে শপথের কোলাহলে। এ বয়স ভয়ংকর, এ বয়স প্রাণ তীব্র আর প্রখর। আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত।
‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কবি পাকসেনাদেরকে কার সঙ্গে তুলনা করেছেন?
Correct Answer:
গ: শকুনের সঙ্গে
Explanation:
‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় কবি পাকসেনাদেরকে কার সঙ্গে তুলনা করেছেন? সঠিক উত্তর শকুনের সঙ্গে 'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় কবি পাক সেনাদেরকে শকুনের সঙ্গে তুলনা করেছেন। এখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় বাক্যটিতে বাংলার স্বাধীনতা সংগ্রামের পথকে উন্মোচন করেছে। নূরলদীনের কথা মনে পড়ে যায়- কবিতার পটভূমি কৃষক বিদ্রোহ। দীর্ঘদেহ নিয়ে দেখা দেয় নূরলদীন, নূরলদীন চরিত্রটি “চেতনা” অর্থে প্রয়োগ ঘটেছে
‘ঐকতান’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীকে কী বলে আখ্যায়িত করেছেন?
Correct Answer:
খ: বিপুলা
Explanation:
‘ঐকতান’ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীকে কী বলে আখ্যায়িত করেছেন? সঠিক উত্তর বিপুলা কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীকে বিপুলা বলে আখ্যায়িত করেছেন। “বিপুলা পৃথিবী” অর্থ বিশাল পৃথিবী। বিশাল বিশ্বের আয়োজন বলে কৰি বিস্তৃত ও সুবিন্যস্ত ভূবন বোঝাতে চেয়েছেন কবির বর্ণনা অনুসারে জ্ঞানের ভান্ডার রয়েছে—- পৃথিবীর বিশালতায় ঐকতান অর্থ সম্মিলিত সুর।
‘শূলীশম্ভূনিভ’ কাকে বলা হতো?
Correct Answer:
খ: কুম্ভকর্ণকে
Explanation:
‘শূলীশম্ভূনিভ’ কাকে বলা হতো? সঠিক উত্তর কুম্ভকর্ণকে কুম্ভকর্ণকে শূলীশম্ভুনিভ বলা হয়।কুম্ভকর্ণ শূলপানি মহাদেবের মতো।কুম্ভকর্ণ রাবণের মধ্যম সহোদর।শূলী শম্ভুনিভ শূলপাণি মহাদেবের মতো
‘এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে’- অরিন্দম কে?
Correct Answer:
খ: মেঘনাদ
Explanation:
‘এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে’- অরিন্দম কে? সঠিক উত্তর মেঘনাদ অরিকে দমন করে যে- অরিন্দমমেঘনাদ- রাজা রাবণের কনিষ্ঠ পুত্র।রাবণ- দ্বীপরাজ স্বর্ণলংকার রাজা, যিনি পুরাণে রাক্ষসরাজকুম্ভকর্ণ- রাজা রাবণের মধ্যম ভাই, শূলিশম্ভুনিভ ।বিভীষণ- রাবণের ছোট ভাই ।নিকষা- রাবণের মা।বীরবাহু- রাজা রাবণের পুত্র।
নজরুলের ‘সাম্যবাদী’ কাব্যটির প্রকাশকাল-
Correct Answer:
ক: ১৯২৫
Explanation:
নজরুলের ‘সাম্যবাদী’ কাব্যটির প্রকাশকাল- সঠিক উত্তর ১৯২৫ আব্দুল কাদির সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত 'নজরুল রচনাবলি'র প্রথম খণ্ড থেকে 'সাম্যবাদী' কবিতাটি সংকলন করা হয়েছে।"সাম্যবাদী' কবিতাটি ১৯৫২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।'সাম্যবাদী' কবিতাটি প্রথম প্রকাশিত হয়- লাঙ্গল পত্রিকায়।