বাংলা ছোট গল্প MCQs
Showing 50 questions (Total: 1491)
‘তোমার কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক'। এ উক্তি কার উদ্দেশে উচ্চারিত হয়েছে?
Correct Answer:
গ: মার্জার
‘মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল' - 'অপরিচিতা' রচনার এ উদ্ধৃতিতে প্রকাশ পেয়েছে অনুপমের মামার -
Correct Answer:
খ: অন্তঃসারশূন্য অহংকার
‘পরোপকারই পরম ধর্ম’ কোন রচনার অন্তর্গত?
Correct Answer:
ক: বিড়াল
Explanation:
‘পরোপকারই পরম ধর্ম’ কোন রচনার অন্তর্গত? সঠিক উত্তর বিড়াল বিড়াল - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়পরোপকারই পরম ধর্ম_ মার্জারের কথা।'বিড়াল' প্রবন্ধেটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রবন্ধটি 'বঙ্গদর্শন' পত্রিকায় ১২৮১ সালে, চৈত্র সংখ্যায় প্রকাশিত। প্রবন্ধটি ‘কমলাকান্তের দপ্তর' নামক গ্রন্থের ত্রয়োদশ সংখ্যক রচনা।প্রবন্ধটি ‘কমলাকান্তের দপ্তর' নামক প্রবন্ধে অন্তর্গত।
অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন?
Correct Answer:
গ: ৪টি
Explanation:
অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন? সঠিক উত্তর ৪টি অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু ৪টি চিঠি লিখেছিলেন
‘ফল্গু নদীর বৈশিষ্ট্য হলো-
Correct Answer:
ঘ: অন্তঃসলিলা
Explanation:
‘ফল্গু নদীর বৈশিষ্ট্য হলো- সঠিক উত্তর অন্তঃসলিলা পবিত্রতার জন্য ফল্গু নদী হিসেবে বিখ্যাত। গ্রীষ্মকালে নদীটার বৃহদংশ একেবারেই শুকিয়ে যায়। কিন্তু বালি কিছুটা খুঁড়লেই জলের সন্ধান পাওয়া যায়। এ জন্য ফল্গুনদী অন্তঃসলিলা অর্থাৎ মাটির নিচ দিয়ে প্রবাহিত বলে খ্যাত
‘বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে- উদ্বৃত চরণটি যে রচনার অন্তর্গত—
Correct Answer:
ঘ: রেইনকোর্ট
Explanation:
‘বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে- উদ্বৃত চরণটি যে রচনার অন্তর্গত— সঠিক উত্তর রেইনকোর্ট ‘বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে- উদ্বৃত চরণটি রেইনকোর্ট গল্প থেকেনাম : আখতারুজ্জামান ইলিয়াস। জন্মপরিচয় জন্মতারিখ : ১২ জানুয়ারি, ১৯৪৩ খ্রিস্টাব্দ ‘রেইনকোট’ গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ (১৯৯৭) গ্রন্থে সংকলিত হয়। এ গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র ১ থেকে।
'ফল্গু' কী?
Correct Answer:
খ: অন্তঃসলিলা একটি নদী
Explanation:
'ফল্গু' কী? সঠিক উত্তর অন্তঃসলিলা একটি নদী ফল্গু ১. /বিশেষ্য পদ/ গয়ার অন্তঃসলিলা নদীবিশেষ। ২. /বিশেষণ পদ/ অসার, তুচ্ছ; মনোহর।
”'অপরিচিতা' গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Correct Answer:
খ: সবুজপত্র
Explanation:
”'অপরিচিতা' গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর সবুজপত্র অপরিচিতা গল্পটি প্রথম সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়।সবুজপত্র পত্রিকায় ১৯১৪ সালে প্রকাশ হয়।
'যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে'- কোন রচনার উদ্ধৃতি?
Correct Answer:
খ: বায়ান্নর দিনগুলো
Explanation:
'যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে'- কোন রচনার উদ্ধৃতি? সঠিক উত্তর বায়ান্নর দিনগুলো তথ্য: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বায়ান্নর দিনগুলো' তাঁরঅসমাপ্ত আত্মজীবনী (২০১২) গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।■ বায়ান্নর দিনগুলো রচনাটিতে বঙ্গবন্ধু ও মহিউদ্দিন আহমদ যখন অনশন ধর্মঘট করার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন বঙ্গবন্ধু বলেছিলেন- আমরা আলোচনা করে ঠিক করেছি, যাই হোক না কেন, আমরা অনশন ভাঙব না । যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে। ‘বায়ান্নর দিনগুলো' রচনার গুরুত্বপূর্ণ লাইন: - মহিউদ্দিন ভুগছে প্লুরিসিস রোগে, আর আমি ভুগছি নানা রোগে।- ফলে এটাকে যতি চিহ্ন বলা গেলেও ছেদ বা বিরাম চিহ্ন বলা যায় না ।- চার দিন পরে আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করল ।- মহাবিপদ! নাকের ভিতর দিয়ে নল পেটের মধ্যে পর্যন্ত দেয়। - আজ দুইশত বৎসর পরে আমরা স্বাধীন হয়েছি।- মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। • সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে পাঁচ-সাতবার আমাদের দেখতে আসেন।- মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।
‘রেইনকোট' গল্পের রেইনকোট কিসের প্রতীক?
Correct Answer:
গ: সাহস ও দেশপ্রেম
Explanation:
‘রেইনকোট' গল্পের রেইনকোট কিসের প্রতীক? সঠিক উত্তর সাহস ও দেশপ্রেম আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'রেইনকোট' গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' (১৯৯৭) গ্রন্থে সংকলিত হয়।মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। ‘রেইনকোট' গল্পের পাঠ পরিচিতি অংশে বলা হয়েছে— রেইনকোটেরঅংশবাচক প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নূরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম- তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এ গল্পে। এ থেকে বোঝা যায়- ‘রেইনকোট' সাহস ও দেশপ্রেমের প্রতীক।নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে।
'অনুভূত হচ্ছে এমন' বোঝাতে কোনটি ব্যবহৃত হয়-
Correct Answer:
ক: অনুভূতি
‘টিমটিম’' বলতে বুঝায়?
Correct Answer:
গ: মিটমিট করার ভাব
‘বায়ান্নর দিনগুলো’ কী ধরনের রচনা?
Correct Answer:
গ: স্মৃতি গল্প
Explanation:
‘বায়ান্নর দিনগুলো’ কী ধরনের রচনা? সঠিক উত্তর স্মৃতি গল্প 'বায়ান্নর দিনগুলো রচনায় ১৯৫২ সালে বঙ্গবন্ধুর জেলজীবন ও জেল থেকে মুক্তিলাভের স্মৃতি বিবৃত হয়েছে। তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে বৎসরের পর বৎসর রাজবন্দিদের কারাগারে আটক রাখার প্রতিবাদে ১৯৫২ সালে লেখক অনশন ধর্মঘট করেন। । স্মৃতিচারণে ব্যক্ত হয়েছে অনশনকালে জেল কর্তৃপক্ষের ভূমিকা ও আচরণ, নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও তাদের কাছে বার্তা পৌঁছানোর নানা কৌশল ইত্যাদি। স্মৃতিচারণে বিশেষভাবে বর্ণিত হয়েছে ঢাকায় একুশে ফেব্রুয়ারি তারিখে ছাত্রজনতার মিছিলে গুলির খবর। নেই সঙ্গে অনশনরত অবস্থায় মৃত্যু অত্যাসন্ন জেনে পিতামাতা-স্ত্রী- সন্তানদের নিয়ে ভাবনা এবং অবশেষে মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার স্মৃতি হৃদয়স্পর্শী বিবরণও পরিস্ফুট হয়েছে সংকলিত অংশে।
‘তেল মাথায় তেল দেওয়া মনুষ্ণজাতির রোগ’- উক্তিটি কোন পাঠ থেকে নেয়া হয়েছে?
Correct Answer:
ঘ: বিড়াল
Explanation:
‘তেল মাথায় তেল দেওয়া মনুষ্ণজাতির রোগ’- উক্তিটি কোন পাঠ থেকে নেয়া হয়েছে? সঠিক উত্তর বিড়াল 'বিড়াল' প্রবন্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ লাইন- - তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ- দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না।-আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না ।- এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে । খাইতে দাও নহিলে চুরি করিব ।- পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন ? - অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আইসে নাই । - তোমার কথাগুলি তারি সোশিরালিস্টিক! সমাজবিশৃঙ্খলার মূল ! - সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি।
নুরুল হুদার ভীতু প্রকৃতির অপসারণ ‘রেইনকোট' গল্পে কোন বিশেষ তাৎপর্যে চিহ্নিত করা হয়েছে?
Correct Answer:
গ: প্রতীক
“আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে আমার সত্য” - কথাটি কার?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
‘অপরিচিতা' গল্পের নায়কের নাম কী ?
Correct Answer:
গ: অনুপম
‘প্রোগৈতিহাসিক' গল্পটির রচয়িতা কে?
Correct Answer:
গ: মানিক বন্দ্যোপাধ্যায়
Explanation:
‘প্রোগৈতিহাসিক' গল্পটির রচয়িতা কে? সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় গল্পগ্রন্থ :অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫), প্রাগৈতিহাসিক (১৯৩৭), মিহি ও মোটা কাহিনী (১৯৩৮), ভেজাল(১৯৪৪), সরীসৃপ (১৯৩৯), হলুদ পোড়া (১৯৪৫), সমুদ্রের স্বাদ (১৯৪৩), আজকাল পরশুর গল্প (১৯৪৬), ছোট বকুলপুরের যাত্রী (১৯৪৯), পরিস্থিতি (১৯৪৬)। নাটক: ভিটেমাটিউপন্যাস: জননী, পুতুলনাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য, শহরতলী, চতুষ্কোণ, হরফ, অহিংসা, জীয়ন্ত ইতিকথার পরের কথা, হলুদ নদী সবুজ বন, শহরবাসের ইতি কথা।
‘নেকলেস' গল্পে মাদাম লোইসেলের ধার-দেনা পরিশোধ করতে কত বছর লেগেছিল?
Correct Answer:
ক: দশ বছর
কোন কবি কাব্যনাটক রচনা করেছেন?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
‘আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে'- কোন লেখকের উক্ত?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
‘আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে'- কোন লেখকের উক্ত? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম উক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত ‘’আমার পথ" প্রবন্ধ থেকে নেয়া।
‘স্বল্পপ্রাণ স্থুলবৃদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষ সংসারে পরিপূর্ণ’- কোন রচনার অংশ?
Correct Answer:
ক: জীবনী ও বৃক্ষ
বৃটেনে প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কত শতকে?
Correct Answer:
ঘ: আঠারো শতক
‘নেকলেস' গল্পে কোন নদীর নাম পাওয়া যায়?
Correct Answer:
ঘ: সিন
Explanation:
‘নেকলেস' গল্পে কোন নদীর নাম পাওয়া যায়? সঠিক উত্তর সিন লেখক পরিচিতি :অনুবাদক পরিচিতি :নাম সংক্ষিপ্ত নাম : গী দ্য মোপাসাঁ।জন্মপরিচয় জন্মতারিখ : ৫ আগস্ট, ১৮৫০ খ্রিস্টাব্দ।জন্মস্থান : নর্মান্ডি, ফ্রান্স।মৃত্যুবরণ ৬ জুলাই, ১৮৯৩ খ্রিস্টাব্দ।নাম : পূর্ণেন্দু দস্তিদার।জন্মপরিচয় জন্মতারিখ : ২০ জুন, ১৯০৯ খ্রিস্টাব্দ।জন্মস্থান : ধলঘাট, পটিয়া, চট্টগ্রাম।বিশেষ কর্ম মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশগ্রহণ ও কারাবরণ।প্রকাশিত গ্রন্থ ‘কবিয়াল রমেশ শীল’ ‘স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম’ ‘বীরকন্যা প্রীতিলতা।’ অনুবাদ : ‘শেখভের গল্প’ ‘মোপাসাঁর গল্প’।মৃত্যুবরণ ৯ মে, ১৯৭১ খ্রিস্টাব্দ। (মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।)নেকলেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ লাইনসে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। (গল্পের নায়িকা মাতিলদা)স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন।ভোর চারটার দিকে সে বাড়ি ফিরে গেল।হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে সকাল সাতটার দিকে তার স্বামী(মসিঁয়ে লোইসেল ) ফিরে এল।তার দাম চলিশ হাজার ফ্রাঁ। ছত্রিশ হাজার ফ্রাঁতে তারা তা পেতে পারে।এ রকম জীবন দশ বছর ধরে চলল।হায়, আমার বেচারী মাতিলদা! আমারটি ছিল নকল। তার দাম পাঁচশত ফ্রাঁর বেশি হবে না।’ (মাদাম ফোরস্টিয়ার)গল্পটির গুরুত্বপূর্ণ তথ্য:গোলাপি রংসিংহ মানবীর হাসিউজ্জ্বল রৌপ্যপাত্রাদিনানাতিয়ারের সমভূমিভরত পাখিরোহিত মাছগোলাপ ফুলরবিবারসিন নদীগ্রীষ্মমর্টার স্ট্রিটমাসের নাম : জানুয়ারি, ফেব্রুয়ারি
কোনটি মধুসূধন দত্তের রচনা নয়?
Correct Answer:
ক: শকুন্তলা
Explanation:
কোনটি মধুসূধন দত্তের রচনা নয়? সঠিক উত্তর শকুন্তলা 'শর্মিষ্ঠা' নাটকটি মধুসূদন রচিত ও প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ। 'মেঘনাদবধ' (১৮৬১) মহাকাব্যটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। মাইকেলের 'হেকটরবধ' (১৮৭১) হোমারের ইলিয়াড': মহাকাব্যের প্রথম কয়েকটি সর্গের গদ্যে রচিত বঙ্গানুবাদ।
‘বিড়াল’ রচনার বিড়াল কোন চেতনার প্রকাশ?
Correct Answer:
গ: সাম্যবাদ
Explanation:
‘বিড়াল’ রচনার বিড়াল কোন চেতনার প্রকাশ? সঠিক উত্তর সাম্যবাদ 'সাম্যবাদ' শব্দের আভিধানিক অর্থ: যে মতবাদ জাতিধর্মনির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করে, communism । প্রবন্ধে বিড়ালের কণ্ঠে পৃথিবীর সকল বঞ্চিত, নিষ্পেষিত, দলিতের ক্ষোভ-প্রতিবাদ-মর্মবেদনা যুক্তিগ্রাহ্য সাম্যতাত্ত্বিক সৌকর্ষে উচ্চারিত হয়েছে।
‘আহবান’ গল্পটি কার জবানীতে লেখা?
Correct Answer:
খ: গোপাল
Explanation:
‘আহবান’ গল্পটি কার জবানীতে লেখা? সঠিক উত্তর গোপাল 'আহ্বান' গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলি থেকে সংকলিত। উদার মানবিক এ গল্পে কথককে জমির করাতির বউ বুড়ি গোপাল বলে ডাকত।
‘অপরিচিতা’ গল্পটি কার জবানীতে লেখা?
Correct Answer:
ক: অনুপমের
Explanation:
‘অপরিচিতা’ গল্পটি কার জবানীতে লেখা? সঠিক উত্তর অনুপমের ‘অপরিচিতা' গল্পটি উত্তর পুরুষের জবানিতে রচিত। বিশ শতকের দ্বিতীয় দশকের যুদ্ধসংলগ্ন বাঙালি যুবক অনুপমের জবানীতে লেখা এ গল্পটি।
আলেকজান্দ্রিয়া জাদুঘর কি চর্চার কেন্দ্র ছিল?
Correct Answer:
ঘ: দর্শন চর্চা
Explanation:
আলেকজান্দ্রিয়া জাদুঘর কি চর্চার কেন্দ্র ছিল? সঠিক উত্তর দর্শন চর্চা উত্তর মিশরের প্রধান সমুদ্রবন্দর ও সুপ্রাচীন নগরী আলেকজান্দ্রিয়া। খ্রিষ্টপূর্ব: ৩৩২ অব্দে আলেকজান্ডার দি গ্রেট এ নগর পত্তন করেন। বলা হয়ে থাকে, পৃথবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিলো এখানে ।
বিশ শতকীয় পুরুষতন্ত্রের অমানবিকতার কাহিনী কোনটি?
Correct Answer:
গ: অপরিচিতা
কোন গল্পটিতে স্বমীর নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন তরুণীর জীবন কাহিনি ফুটে উঠেছে?
Correct Answer:
ঘ: মাসি-পিসি
‘তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ-দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না’-কোন রচনা থেকে নেওয়া?
Correct Answer:
খ: বিড়াল
বিভূুতভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: মেঘমল্লার
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প?
Correct Answer:
ঘ: রেইনকোট
‘ইয়ে কেয়া বাত হ্যায়, আপ জেলখানা মে।’ ‘আমি বললাম, কিসমত।’ উক্তিটি কাকে করা হয়েছে?
Correct Answer:
খ: আর্মড পুলিশের সুবেদারকে
আত্নবিশ্বাসহীন ব্যক্তি কীরূপ?
Correct Answer:
ক: পরনির্ভরশীল
‘অপরিচিতা' গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
Correct Answer:
ঘ: সবুজপত্র
১৯৪৩-এর দুর্ভিক্ষের প্রতিফলন ঘটেছে কোন গল্পে?
Correct Answer:
খ: মৌসুম
'আহ্বান' গল্পের বুড়ি কে?
Correct Answer:
ক: জমির করাতির স্ত্রী
'... অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আইসে নাই'- উক্তিটি কার?
Correct Answer:
খ: মার্জার
বৃক্ষ কীসের ইঙ্গিত দেয়?
Correct Answer:
গ: বৃদ্ধি ও প্রশান্তি
বাংলাদেশের জাতীয় জাদুঘর কত সালে যাত্রা শুরু করে ?
Correct Answer:
ক: ১৯১৩
'আব্বুকে ছোটোমামার মতো দেখাচ্ছে। আব্বু তা হলে মুক্তিবাহীনি। তাই না?'- এখানে আব্বুর নাম কী?
Correct Answer:
খ: নূরুল হুদা
মৃত্যুঞ্জয় যে ক্লাসে পড়ত, তা বর্তমানে কোন শ্রেণি?
Correct Answer:
ঘ: অষ্টম
আফজাল আহমদ ও মিন্টূ কোন গল্পের চরিত্র?
Correct Answer:
খ: রেইনকোট
আবুল মনসুর আহমেদের ‘আয়না’ কোন ধরণের রচনা?
Correct Answer:
গ: ব্যাঙ্গরচনা
মোতাহের হোসেন কোন আন্দোলনের কান্ডারি?
Correct Answer:
খ: বুদ্ধির মুক্তি আন্দোলন
"____যাই হোক না কেন আমরা অনশন ভাঙব না।” এই উক্তিটি কার?
Correct Answer:
গ: শেখ মুজিবুর রহমান
দেশবিভাগের প্রতিফলন ঘটেছে কোন গল্পে?
Correct Answer:
ঘ: একটি তুলসী গাছের কাহিনি
“তার দাম পাঁচশত ফ্রাঁর বেশি হবে না।” এখানে ফ্রাঁ বলতে কি বোঝানো হয়েছে?
Correct Answer:
ঘ: ফরাসির মুদ্রা