বাংলা MCQs

Showing 50 questions (Total: 13956)

ঢাকা বিশ্ববিদ্যালয় (B Unit) #11451

যে সম্পর্কটি বিসদৃশ -

ক: ঠাট্টা : শ্লেষ
খ: হর্ষ : পরিতোষ
গ: অভিলাষ : বাঞ্ছা
ঘ: নিরন্ধ্র : নিবিড়
ঢাকা বিশ্ববিদ্যালয় (B Unit) #11452

'চক্ষুর দ্বারা গৃহীত'-এর এক কথায় প্রকাশিত রূপ –

ক: চক্ষুষ্মান
খ: দর্শনীয়
গ: গোচর
ঘ: অনিমেষ
Related Topics
ঢাকা বিশ্ববিদ্যালয় (B Unit) #11453

'মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। যে রচনার উদ্ধৃতি –

ক: রেইনকোট
খ: নেকলেস
গ: বায়ান্নর দিনগুলো
ঘ: অপরিচিতা
ঢাকা বিশ্ববিদ্যালয় (B Unit) #11454

আভিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ –

ক: নদী, সাগর, বন
খ: ফুল, ফল, পাখি
গ: আলো, মাটি, বায়ু
ঘ: চাঁদ, তারা, সূর্য
ঢাকা বিশ্ববিদ্যালয় (B Unit) #11455

লালসালু উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয় -

ক: শেকড়হীন বৃক্ষপ্রতিম অবস্থান
খ: সংসার ঔদাসীন্য
গ: অন্তহীন নৈঃসঙ্গ্য
ঘ: মানুষিক অন্তর্দ্বন্দ
ঢাকা বিশ্ববিদ্যালয় (B Unit) #11456

লালসালু উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃতি হলো -

ক: ঠ্যাঙা বেটিরে, ঠ্যাঙা।
খ: যতসব শয়তানি, বেদাতি কাজ-কারবার।
গ: কলমা জানস্ না ব্যাটা।
ঘ: নাফরমানি করিও না।
ঢাকা বিশ্ববিদ্যালয় (B Unit) #11457

সিরাজউদ্দৌলা নাটকে 'স্ট্যান্ডিং লাইক পিলার্স' বলতে বোঝানো হয়েছে -

ক: ইংরেজ সৈন্যদের
খ: নবাবের সৈন্যদের
গ: রাজকর্মচারীদের
ঘ: নিরাপত্তা প্রহরীদের
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11458

‘মানানসই' শব্দের ‘সেই' কোন ধরনের প্রত্যয়?

ক: বাংলা কৃৎ প্রত্যয়
খ: বাংলা তদ্ধিত প্রত্যয়
গ: সংস্কৃতি তদ্ধিত প্রত্যয়
ঘ: বিদেশি প্রত্যয়
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11459

কোন শব্দে ‘এ' ধ্বনির বিকৃত উচ্চারণ হয়েছে?

ক: তেলাপোকা
খ: দেহ
গ: হেথা
ঘ: শেষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11460

‘Dilemma' শব্দের বাংলা পরিভাষা-

ক: ঢিলেমি
খ: মতান্তর
গ: উভয় সংকট
ঘ: তর্ক-বিতর্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11461

বয়স হলে এরা আর কিচ্ছু না হোক-

ক: অপরিসীম কৌতুহলে মুখ বাড়ায়
খ: এরা ছুটতে শেখে
গ: শক্ত করে শিরেটা দিতে শেখে
ঘ: দেহটা গেলেই হয়, এমন ভাবনা ভাবে
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11462

One swallow does not make a summer-এর অর্থ কি?

ক: এক হাতে তালি বাজে না
খ: এক মাঘে শীত যায় না
গ: ভাগ্যের মা গঙ্গা পায় না
ঘ: বিপদ কখনও একা আসে না
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11463

‘হরিৎ' শব্দের অর্থ কি?

ক: হলুদ
খ: বেগুনি
গ: ধূসর
ঘ: সবুজ
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11464

‘পাখাল' শব্দের অর্থ-

ক: পাখির খামারি
খ: পান্তা
গ: পাখ-পাখালি
ঘ: পাটের আঁশ
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11465

‘ডেঙ্গু' শব্দের উৎস ভাষা-

ক: ইংরেজি
খ: গুজরাটি
গ: তামিল
ঘ: স্প্যানিশ
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11466

ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রূপ করার সময় পণ্ডিতমথায় কোন দুটি ফুল ও ফলের সঙ্গে তুলনা করেছিলেন?

ক: বকুল ও ডুমুর
খ: পলাশ ও আমড়া
গ: পারুল ও লটকন
ঘ: শিমুল ও মাকাল
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11467

‘আলাভোলা' বাগধারাটির অর্থ-

ক: অসহায়
খ: সাদাসিধে
গ: অকর্মণ্য
ঘ: অলস
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11468

কোন বিশেষ্য-বিশেষণ জোড় শুদ্ধ নয়?

ক: শৈথিল্য-শিথিল
খ: সরলতা সারল্য
গ: হৃদয়-হার্দিক
ঘ: প্রতীচী-প্রতীচ্য
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11469

‘প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা'—এক কথায় হবে-

ক: বরাভয়
খ: লবেজান
গ: রোদসী
ঘ: বীরবৌলি
Related Topics
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11470

'কুল কাঠের আগুন' এর অর্থ-

ক: তীব্র যন্ত্রণা
খ: দীর্ঘস্থায়ী জ্বালা
গ: ধ্বংসাত্মক কাণ্ড
ঘ: অসম্ভব কাণ্ড
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11471

বেগতিক শব্দে ব্যবহৃত ‘বে' কোন ধরনের উপসর্গ?

ক: বাংলা
খ: সংস্কৃত
গ: আরবি
ঘ: ফারসি
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11472

'জল' শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক: ওদন
খ: উদক
গ: তুণ্ডুল
ঘ: বারদি
Related Topics
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #11473

'সে কবির বাণী-লাগি কান পেতে আছি।' কোন ধরনের কবির?

ক: যে কবি সর্বত্রগামী নয়
খ: যে কবির কাব্যে মহৎ হৃদয়ের প্রতিফলন ঘটেছে
গ: মাটির কাছাকাছি আছে যে
ঘ: প্রকৃতির গভীর পরিচয় যিনি চিত্রিত করতে পেরেছেন
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #11474

নিচের কোন দুটি বর্ণের উচ্চারণ একই?

ক: স,শ
খ: ঞ,ন
গ: হ,ঃ
ঘ: ত,ৎ
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #11475

নিচের কোন বানান গুচ্ছ শুদ্ধ?

ক: দূরবীক্ষণ, পরিপক্ক
খ: মরিচীকা, সমীচিন
গ: বিভীষণ, মরূদ্যান
ঘ: সান্ত্বনা,মুমুর্ষু
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #11476

ইস! যদি পাখির মতাে পাখা পেতাম!’ বাক্যটি –

ক: প্রার্থনাসূচক
খ: বর্ণনাত্মক
গ: আবেগসূচক
ঘ: সন্দেহসূচক
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #11477

‘টানাপড়েন’ বাগধারার সঙ্গে যুক্ত নিচের কোন শব্দ?

ক: পরিবার
খ: কারখানা
গ: তাঁত
ঘ: জাল
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #11478

কোন শব্দজোড় বিপরীত নয়?

ক: প্রাচ্য-প্রতীচ্য
খ: আবাহন-বিসর্জন
গ: সাম্য-বৈষম্য
ঘ: যোজন-সংযোজন
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #11479

‘হাসনাহেনা’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

ক: হিন্দি
খ: গুজরাটি
গ: জাপানি
ঘ: সাঁওতালি
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #11480

'সিরাজউদ্দৌলা' নাটক কত অঙ্কে বিন্যস্ত?

ক: তিন
খ: চার
গ: পাঁচ
ঘ: এক
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #11481

'বৃক্ষ যে কেবল বৃদ্ধির ___ তা নয়-প্রশান্তিরও ইঙ্গিত।’ বাক্যটির শূন্যস্থানে বসবে যে শব্দ-

ক: লক্ষণ
খ: ইশারা
গ: প্রতিফল
ঘ: কথা
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #11482

নিচের কোন শব্দজোড় বিসদৃশ?

ক: অলক : চিকুর
খ: চিবুক : ঠোঁট
গ: লোচন : নেত্র
ঘ: পাণি : ভুজ
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #11483

'জাত্যভিমান' শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে –

ক: জাতি + অভিমান
খ: জাত + অভিমান
গ: জাত্য + অভিমান
ঘ: জাত্যা + অভিমান
ঢাকা বিশ্ববিদ্যালয় (C Unit) #11484

'তুমিও কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও?’ এখানে ‘কি’ কোন পদ?

ক: বিশেষণ
খ: ক্রিয়া-বিশেষণ
গ: সর্বনাম
ঘ: অব্যয়
ঢাকা বিশ্ববিদ্যালয় (A Unit) #11485

'বৈশিষ্ট্য' শব্দটি গঠিত হয়েছে –

ক: সন্ধিযোগে
খ: সমাসযোগে
গ: প্রত্যয়যোগে
ঘ: উপসর্গযোগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (A Unit) #11486

কোন শব্দগুচ্ছ শুদ্ধ ?

ক: সমীচীন, কণ্ঠ, মাষ্টার
খ: অগুলি, দন্ডনীয়, কিংকর্তব্যবিমুঢ়
গ: প্রতিযোগিতা, স্বাদেশীক, সন্তরণ
ঘ: সহযোগী, শিরশ্ছেদ, গুঞ্জরন
ঢাকা বিশ্ববিদ্যালয় (A Unit) #11487

‘মাসি-পিসি’ গল্পে আহ্লাদীর মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের ছাপ?

ক: কৈলেশ
খ: জগু
গ: রহমান
ঘ: কানাই
ঢাকা বিশ্ববিদ্যালয় (A Unit) #11488

‘আঠারো বছর বয়স’ কবিতার মূলসুর?

ক: নৈতিকতা
খ: বিবেকবোধ
গ: অদম্য তারুণ্যশক্তি
ঘ: ভীরুতা
ঢাকা বিশ্ববিদ্যালয় (A Unit) #11489

‘আমার পথ’ প্রবন্ধে পথপ্রদর্শক কে?

ক: ধর্ম
খ: সত্য
গ: দেশ
ঘ: নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয় (A Unit) #11490

‘তোমার কথাগুলি ভারি সোশিয়ালিস্টিক'। এ উক্তি কার উদ্দেশে উচ্চারিত হয়েছে?

ক: কমলাকান্ত
খ: বঙ্কিমচন্দ্র
গ: মার্জার
ঘ: প্রসন্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11491

নিচের কোনটি ‘Like cures like'-এর যথার্থ বঙ্গানুবাদ?

ক: কাঁটায় কাঁটা তোলা
খ: ভাগ্য কর্মঠকে সাহায্য করে
গ: গতস্য শোচনা নাস্তি
ঘ: যেমন কর্ম তেমন ফল
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11492

নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়?

ক: প্রাতরুত্থান
খ: নীরস
গ: সংলাপ
ঘ: ভাস্কর
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11493

কবির চেতনায় শাদা পাখির 'পা সবুজ' ও 'নখ তীব্র লাল' - 'সবুজ' ও লাল কোন তাৎপর্য বহন করে?

ক: তারুণ্য ও প্রতিবাদ
খ: প্রেম ও বিদ্রোহ
গ: সাফল্য ও ব্যর্থতা
ঘ: সজীবতা ও শুষ্কতা
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11494

কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় উল্লেখিত ‘শাক্যমুনি’ কে?

ক: যিশু খ্রিষ্ট
খ: চৈতন্যদেব
গ: গৌতম বুদ্ধ
ঘ: অতীশ দীপঙ্কর
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11495

কোনটি সমষ্টিবাচক শব্দ নয়?

ক: নিকর
খ: নিচয়
গ: কূল
ঘ: দাম
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11496

এক হতে আরম্ভ করে - এক কথায় -

ক: ক্রমান্বয়ে
খ: একাদিক্রমে
গ: একাধিক্রমে
ঘ: একাধারে
Related Topics
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11497

'টানে এক আঁক বক।'- এ বাক্যে 'টানে' কোন কারকে কোন বিভক্তি?

ক: কর্তায় দ্বিতীয়া
খ: কর্মে সপ্তমী
গ: অপাদানে দ্বিতীয়া
ঘ: করণে সপ্তমী
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11498

‘মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল' - 'অপরিচিতা' রচনার এ উদ্ধৃতিতে প্রকাশ পেয়েছে অনুপমের মামার -

ক: কেতাদুরস্ত ভাব
খ: অন্তঃসারশূন্য অহংকার
গ: অর্থলোলুপতা
ঘ: কৌলীন্য
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11499

'বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশে 'লক্ষি' শব্দটি ব্যবহৃত হয়েছে-

ক: লক্ষপতি অর্থে
খ: গৃহলক্ষ্মী অর্থে
গ: লক্ষ করে অর্থে
ঘ: লক্ষণ অর্থে
ঢাকা বিশ্ববিদ্যালয় (D Unit) #11500

'বিশ্ববিদ্যালয়' শব্দে কয়টি অক্ষর আছে?

ক: দুটি
খ: সাতটি
গ: ছয়টি
ঘ: পাঁচটি