বাংলা MCQs
Showing 50 questions (Total: 13956)
‘সাম্য’ শব্দের অর্থ -
Correct Answer:
খ: সমতা
Explanation:
‘সাম্য’ শব্দের অর্থ - সঠিক উত্তর সমতা কাজী নজরুল ইসলাম রচিত 'সাম্যবাদী' কবিতার ‘সাম্য’ শব্দের অর্থ – সমদর্শিতা, সমতা।
‘তার বয়স বেড়েছে কিন্তু যুদ্ধি বাড়েনি ।’ কোন ধরনের বাক্য ?
Correct Answer:
খ: যৌগিক
Explanation:
‘তার বয়স বেড়েছে কিন্তু যুদ্ধি বাড়েনি ।’ কোন ধরনের বাক্য ? সঠিক উত্তর যৌগিক তথ্য: সরল বাক্য : যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন: তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য।যৌগিক বাক্য : মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্য চেনার উপায় : এবং, ও, আর, আবার, কিন্তু, অথবা, নতুবা, অথচ, বরং, তথাপি, নচেৎ, না হলে, তাই, ফলে, সুতরাং, নয়তো, অতএব, কিংবা, তবেই / তবে, কমা (জটিল বাক্যের চিহ্ন ছাড়া) বাক্যে থাকে।জটিল / মিশ্র বাক্য : যে- সে, যা-তা, যখন-তখন, যেখানে-সেখানে, যেমন: তেমন, যদি-তবে/ তাহলে যদি না, যদিও তথাপি, যিনি-তিনি, যত-তত যেহেতু তাই/ যেহেতু / বাক্যে থাকে ।
বাংলা ভাষায় পূর্ণমাত্রায় বর্ণ কয়টি ?
Correct Answer:
গ: ৩২ টি
Explanation:
বাংলা ভাষায় পূর্ণমাত্রায় বর্ণ কয়টি ? সঠিক উত্তর ৩২ টি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ- ৩২টি।মাত্রাহীন বর্ণ ১০টি।হ্রস্বস্বর ৪টি।অর্ধমাত্রার বর্ণ- ০৮টিদীর্ঘস্বর ৭টি।মৌলিক স্বর ৭টি।
‘অনুযোগ’ শব্দের অর্থ কী?
Correct Answer:
গ: নালিশ
Explanation:
‘অনুযোগ’ শব্দের অর্থ কী? সঠিক উত্তর নালিশ তথ্য: 'অনুযোগ' একটি বিশেষ্য পদ। এর অর্থ, দোষারোপ নালিশ, অভিযোগ 'অনুযোগ' শব্দটি 'আহ্বান' গল্প থেকে নেওয়া হয়েছে।গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থঃদাওয়া : রোয়াক, বারান্দা।অন্ধের নড়ি : অসহায়ের একমাত্র অবলম্বনচক্কোত্তী : চক্রবর্তী উপাধির সংক্ষিপ্ত রূপ। পূজারী ব্রাহ্মণের উপাধিবিশেষ ।সোমত্ত : সমর্থ, যৌবনপ্রাপ্ত।আক্ষেপ : মানসিক আর্তি, ব্যাকুলতা।
‘দীপ্যমান’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Correct Answer:
ক: দীপ + শানচ
Explanation:
‘দীপ্যমান’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর দীপ + শানচ “দীপ্যমান” সংস্কৃতি কৃষ্ণত্যয় যোগে গঠিত শব্দ । কতিপয় সংস্কৃতি কৃৎপ্রত্যয়ের উদাহরণ।
‘অর্ণব’ শব্দের অর্থ-
Correct Answer:
গ: সমুদ্র
Explanation:
‘অর্ণব’ শব্দের অর্থ- সঠিক উত্তর সমুদ্র অর্ণব শব্দের অর্থ/ সমার্থক শব্দঃ সমুদ্র, পারাবার, পাথার, উদধি, হিরন্যদ, নদীকান্ত, রত্মকর, অরুপার, মকরালয়, ইন্দুজনক, বারীশ, ইরাবান।
‘বরেন্দ্র গবেষণা জাদুঘর’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
Correct Answer:
ক: ১৯১০ সালে
Explanation:
‘বরেন্দ্র গবেষণা জাদুঘর’ প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯১০ সালে বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি প্রত্ন সংগ্রহে সমৃদ্ধ। এই প্রত্ন সংগ্রহশালাটি ১৯১০ খ্রিষ্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে।
‘যজ্ঞ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ -
Correct Answer:
খ: যজ + ন
Explanation:
‘যজ্ঞ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ - সঠিক উত্তর যজ + ন আগে চ বর্গের ধ্বনি এবং পরে ন ধ্বনি থাকলে ন ধ্বনি সন্ধিতে ঞ হয়ে যায়। যেমন: যজ + ন = যজ্ঞ, রাজ + নী = রাজ্ঞী।
ইসলামি রেনেসাঁর কবি বলা হয় কাকে?
Correct Answer:
ঘ: ফররুখ আহমেদ
Explanation:
ইসলামি রেনেসাঁর কবি বলা হয় কাকে? সঠিক উত্তর ফররুখ আহমেদ কিছু কবিদের ছদ্মনাম:কায়কোবাদ - কাজেম আল কোরায়েশীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - কস্যচিৎ উপযুক্ত ভাইপোহেমচন্দ্র - বাংলার মিল্টনবিহারীলাল চক্রবর্তী - ভোরের পাখি।মুকুন্দরাম দাস - চারণ কবি।
‘উড্ডীয়মান’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: উৎ + ডীয়মান
Explanation:
‘উড্ডীয়মান’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর উৎ + ডীয়মান শব্দের মাঝখানে একই বর্ণ দুইবার থাকলে ১ম বর্ণের পরিবর্তে ১ম অংশের শেষে ৎ / দ দিতে হয়। যেমন: উড্ডীয়মান = উৎ + ডীয়মান, সচ্চিন্তা= সৎ+চিন্তা।
বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কত সালে?
Correct Answer:
ক: ১৯৯৯ সালে
অনুচ্ছেদটির শূণ্যস্থান পূরণ করঃ
Correct Answer:
ক: বিদেশী ভাষায় অনুদিত
Explanation:
অনুচ্ছেদটির শূণ্যস্থান পূরণ করঃ সঠিক উত্তর বিদেশী ভাষায় অনুদিত # কবি জসীমউদ্দীন রচিত কাহিনি-কাব্য- নকসী কাঁথার মাঠ।# প্রথম প্রকাশ হয়- ১৯২৯ সালে ।# ইংরেজি অনুবাদ করেন- ই. এম. মিলফোর্ড (The Field Embroidered Quilt) নামে।
নিচের যে শব্দটিতে স্বভাবতই 'ণ' হয় -
Correct Answer:
ক: তৃণ
Explanation:
নিচের যে শব্দটিতে স্বভাবতই 'ণ' হয় - সঠিক উত্তর তৃণ ণত্ব- বিধানের কতিপয় নিয়ম-# র, ফলা, রেফ-এর পর 'ণ' হয়। যথা: রণ, কারণ, বর্ণ, স্বর্ণ, প্রণয় ইত্যাদি।# ঋ, অ-কার - এর পর "ণ" হয়। যথা : ঋণ, ঘৃণা, তৃণ ইত্যাদি।# য, ক্ষ, – এর পর ণ" হয়। যথা: ভীষণ, ক্ষণ, ক্ষণিক, বিশেষণ ইত্যাদি।# র, ঋ, ষ - এর পর স্বরধ্বনি, য, ব, হ, ং, ক-বর্গ ও প-বর্গের ধ্বনি থাকলে এরপরও 'ণ' হয়। যথা: অর্পণ, দর্পণ, সমার্পণ, ব্রাহ্মণ ইত্যাদি।
নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
Correct Answer:
খ: গীতাঞ্জলী
Explanation:
নিচের কোনটি শুদ্ধ বানান নয়? সঠিক উত্তর গীতাঞ্জলী গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানান:অশুদ্ধশুদ্ধঅশুদ্ধশুদ্ধগীতাঞ্জলীগীতাঞ্জলিপ্রতিদ্বিন্দিতাপ্রতিদ্বন্দিতাসমিচীনসমীচীনঅভীশাপঅভিশাপসন্যাসীসন্ন্যাসীমনিষীমনীষী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর রচনা নয় -
Correct Answer:
ঘ: চতুরঙ্গ
Explanation:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর রচনা নয় - সঠিক উত্তর চতুরঙ্গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর সাহিত্যকর্ম:উপন্যাসRajmohon's Wife (১৮৬৪), দুর্গেশনন্দিনী (প্রথম, ১৮৬৫), কপালকুণ্ডলা (১৮৬৬), মৃণালিনী (১৮৬৯), বিষবৃক্ষ (১৮৭৩), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮), রজনী (১৮৭৭), চন্দ্রশেখর, রাজসিংহ (১৮৮২), ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, রাধারাণী।ত্রয়ী উপন্যাসআনন্দমঠ (১৮৮২), দেবী চৌধুরাণী (১৮৮৪), সীতারাম (১৮৮৭)।কাব্যগ্রন্থ ললিতা তথা মানস (১৮৫৬) : তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ# চতুরঙ্গ (সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস) রচয়িতা- রবীন্দ্রনাথ ঠাকুর।
উমেদারি – অর্থ কী?
Correct Answer:
ক: প্রার্থনা
Explanation:
উমেদারি – অর্থ কী? সঠিক উত্তর প্রার্থনা ‘উমেদারি' অর্থ – প্রার্থনা, চাকরির আশায় ধরনা দেয়। গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ:শব্দঅর্থশব্দঅর্থউদ্বাহবিবাহ, পরিণয় ঊনকোটিবহুসংখ্যকউপলশিলা, পাথরউদ্যতউন্মুখ, ক্ষিপ্তউরসবক্ষঃস্থল, বুকউৎকলিতউদ্ধৃত, গৃহীতউল্লোলবড়ো ঢেউউপরোধবিশেষ অনুরোধ
স্বদেশ কবিতার রচিয়তা -
Correct Answer:
খ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
স্বদেশ কবিতার রচিয়তা - সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত # 'স্বদেশ' ঈশ্বরচন্দ্র গুপ্তের রচিত একটি স্বদেশপ্রেমমূলক কবিতা।# কবিতাটি নেয়া হয়েছে 'কবিতা সংগ্রহ' নামক গ্রন্থ থেকে । # কবি এ কবিতায় স্বদেশকে মাতৃতুল্য কল্পনা করে সন্তানতুল্য দেশবাসীকে তার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
'প্রাকৃত' এর অর্থ কি?
Correct Answer:
খ: স্বাভাবিক
Explanation:
'প্রাকৃত' এর অর্থ কি? সঠিক উত্তর স্বাভাবিক # 'প্রাকৃত' অর্থ- স্বাভাবিক, প্রাকৃতিক, লৌকিক, সাধারণ, সংস্কৃতের অপভ্রংশ ভাষাবিশেষ ।
“সিরাজউদ্দৌলা” নাকটটির কয়টি দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত ছিলেন ?
Correct Answer:
গ: ৮টি
Explanation:
“সিরাজউদ্দৌলা” নাকটটির কয়টি দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত ছিলেন ? সঠিক উত্তর ৮টি # সিকান্দার আবু জাফর রচিত 'সিরাজউদ্দৌলা' নাটকে ৮টি দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত ছিলেন।# সিরাজউদ্দৌলা নাটকে মোট ৪ টি অঙ্ক এবং ১২ টি দৃশ্য রয়েছে।‘সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজ স্বয়ং উপস্থিত ৮টি দৃশ্যে# ১ম অঙ্ক ও ১ম দৃশ্য- ক্যাপ্টেন ক্লেটন, ওয়ালি খান, জর্জ, হলওয়েল, উমিচাঁদ, মিরমদান, মানিকচাঁদ, সিরাজ, রায়দুর্লভ, ওয়াটস।# ১ম অঙ্ক ও ৩য়/শেষ দৃশ্য- ঘসেটি বেগম, উমিচাঁদ, রাজবল্লভ, জগৎশেঠ, রাইসুল জুহালা, রায়দুর্লভ, প্রহরী, সিরাজ, মোহনলাল, নর্তকী, বাদকগণ।# ২য় অঙ্ক ও ১ম দৃশ্য- নকিব, সিরাজ, রাজবল্লভ, মিরজাফর, জগৎশেঠ, রায়দুর্লভ, উৎপীড়িত ব্যক্তি, প্রহরী, ওয়াটস, মোহনলাল ।# ৩য় অঙ্ক ও ১ম দৃশ্য- ঘসেটি, লুৎফা, আমিনা, সিরাজ, পরিচারিকা। নবাব-জননী আমিনা বেগম ও লুৎফুন্নিসা উপবিষ্টা ।# ৩য় অঙ্ক ও ২য় দৃশ্য- সিরাজ, মোহনলাল, মিরমদান, প্রহরী, বন্দি কমর।# ৩য় অঙ্ক ও ৩য় দৃশ্য- সিরাজ, প্রহরী, সৈনিক, দ্বিতীয় সৈনিক, তৃতীয় সৈনিক, সীফে, মোহনলাল, রাইসুল জুহালা, ক্লাইভ, রাজবল্লভ, মিরজাফর, ইংরেজ সৈনিকগণ।# ৪র্থ অঙ্ক ও ২য়/শেষ দৃশ্য- কারা প্রহরী, সিরাজ, মিরন, মোহাম্মদি বেগ।
“বায়ান্নর দিনগুলো” গল্পে কত মাস পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পুরানা জায়গায়, পুরানা বিছানায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে করছিলেন ?
Correct Answer:
গ: সাতাশ আঠাশ
Explanation:
“বায়ান্নর দিনগুলো” গল্পে কত মাস পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পুরানা জায়গায়, পুরানা বিছানায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে করছিলেন ? সঠিক উত্তর সাতাশ আঠাশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'বায়ান্নর দিনগুলো' তার অসমাপ্ত আত্মজীবনী (২০১২) গ্রন্থ থেকে সংকলিত। "বায়ান্নর দিনগুলো' থেকে গুরুত্বপূর্ণ কিছু উক্তি: # বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পুরানা জায়গায়, পুরানা বিছানায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে করছিলেন- সাতাশ আঠাশ মাস পর। # “আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই।”- হাসু (হাসিনা) # মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।- শেখ মুজিবুর রহমান। # "তোমাকে ডাবের পানি আমি খাইয়ে দিব।”- মহিউদ্দিন। # “আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে।”-সিভিল সার্জন। # মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে- শেখ মুজিবুর রহমান।
'অলংকার' শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?
Correct Answer:
গ: ওলোঙকার
Explanation:
'অলংকার' শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? সঠিক উত্তর ওলোঙকার গুরুত্বপূর্ণ কিছু শব্দের উচ্চারণ:শব্দউচ্চারণশব্দউচ্চারণঅত্যন্তওততোনতোঅধ্যক্ষ ওদধোক্খোঅত্যাচারওততাচার্অধ্যবসায়ওদধোবশায়্অত্যাবশ্যক ওততাবোশ্শোকঅক্ষরওকখোর্অত্যধিকওততোধিক্অন্যান্যওননাননোঅধ্যয়নওদধয়ন্অভিযাত্রী ওভিজাতত্রিঅধ্যাপকওদধাপক্অভ্যস্তওবভোসতো
‘যদি বল, আসবো।'- এটা কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: কার্যকারণাত্মক
Explanation:
‘যদি বল, আসবো।'- এটা কোন ধরনের বাক্য? সঠিক উত্তর কার্যকারণাত্মক যদ্যপি, যদি, প্রভৃতি অব্যয়যোগে যে বাক্য গঠিত হয় এবং যাতে কার্যকরন সম্পর্ক প্রকাশ পায়, তাকে কার্যকারণাত্মক বাক্য বলে। যেমন:• দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে (শর্ত)। • মন দিয়ে লেখাপড়া না করলে পাস করা যায় না (নিয়ম)। • বিশ্বের বুকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র (স্বীকৃতি)।
"আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে"- এখানে অভিমুখে একটি-
Correct Answer:
ঘ: ক্রিয়ার বিশেষণ
Explanation:
"আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে"- এখানে অভিমুখে একটি- সঠিক উত্তর ক্রিয়ার বিশেষণ # যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে অথবা যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে ক্রিয়া বিশেষণ বলে।# স্থানবাচক ক্রিয়ার বিশেষণ: হেথা, কোথা, যেখানে, সেখানে, অভিমুখে, সামনে, পিছনে, এধারে, ওপারে, ওপরে, ওধারে, ইত্যাদি স্থানবাচক ক্রিয়া বিশেষণ।
'রেইনকোট' গল্পে প্রিন্সিপালের কোয়ার্টার মাঠ পেরিয়ে কোনদিকে?
Correct Answer:
ক: বাঁ দিকে
Explanation:
'রেইনকোট' গল্পে প্রিন্সিপালের কোয়ার্টার মাঠ পেরিয়ে কোনদিকে? সঠিক উত্তর বাঁ দিকে # আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'রেইনকোট' গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে।# পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' (১৯৯৭) গ্রন্থে সংকলিত হয়।রেইনকোট গল্পের গুরুত্বপূর্ণ লাইন:# ইলেকট্রিক ট্রান্সফর্মার তো কলেজের সামনের দেওয়াল ঘেঁষে। # দেওয়ালের পর বাগান, টেনিস লন। তারপর কলেজ দালান । # মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ। # মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার। # রাস্তায় ঘড়ঘড় করতে থাকা বেবি চ্যাক্সির গর্জন তুলে সে রওয়ানা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। # এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে।
কবি আহসান হাবীব ১৯৬৪ সালে কোন পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে নিযুক্ত হন?
Correct Answer:
ক: দৈনিক বাংলা
Explanation:
কবি আহসান হাবীব ১৯৬৪ সালে কোন পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে নিযুক্ত হন? সঠিক উত্তর দৈনিক বাংলা কবি আহসান হাবীব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:জন্ম পরিচয় জন্ম: ২ জানুয়ারি ১৯১৭ খ্রিস্টাব্দ। শংকরপাশা, পিরোজপুর। পিতা : হামিজুদ্দিন হাওলাদার। মাতা : জমিলা খাতুন ।শিক্ষাজীবনউচ্চ মাধ্যমিক: আইএ, ব্রজমোহন কলেজ, বরিশাল।কর্মজীবন সহকারী সম্পাদক- দৈনিক তকবীর, মাসিক বুলবুল।ভারপ্রাপ্ত সম্পাদক- মাসিক সওগাত।স্টাফ আর্টিস্ট- আকাশবাণী, কলকাতা সাহিত্য সম্পাদক:- দৈনিক বাংলা।“দৈনিক বাংলা পত্রিকা'র সম্পাদক ছিলেন-১৯৬৪ সালে।পুরস্কার ও সম্মাননা বাংলা একাডেমি পুরস্কার (১৯৬১), একুশে পদক(১৯৭৮), স্বাধীনতা পুরস্কর (মরণোত্তর) ১৯৯৪ ।মৃত্যু ১০ জুলাই ১৯৮৫ খ্রিস্টাব্দ।
'ষ্ণ' যুক্তবর্ণটি গঠিত হয়েছে-
Correct Answer:
ক: ষ+ণ
Explanation:
'ষ্ণ' যুক্তবর্ণটি গঠিত হয়েছে- সঠিক উত্তর ষ+ণ ভর্তি পরীক্ষায় কমন উপযোগী যুক্তবর্ণ:-ষ্ণ = ষ্+ণহৃ=হ্ +ঋক্ত= ক্ + তঞ্চ= ঞ্ +চভ্র = ভ্+র হ্ন=হ্ + নক্ম=ক্ +মঞ্ছ= ঞ্+ ছভ্রূ = ভ্+র্+উহ্ম=হ্ +মক্র= ক্ +রঞ্জ= ঞ্+ জক্ষ্ম=ক্+ষ্+মজ্ঞ=জ্ + ঞক্ষ=ক্ +ষহু= হ্ + উ
কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct Answer:
ক: ১৭০৬
Explanation:
কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৭০৬ # ব্রিটিশরাজের সামরিক শক্তির সবচেয়ে বড় নিদর্শন কলকাতায় অবস্থিত ফোর্ট উইলিয়াম দুর্গ।# চার্লস আইয়ার দুর্গ প্রাচীরের নির্মাণ কাজ শুরু করেন। ১৭০৬ সালে দুর্গটির কাজ শেষ হয়।# ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের সম্মানে দুর্গটির নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম ।
'তাহারেই পড়ে মনে' কত সালে প্রকাশিত হয়?
Correct Answer:
ক: ১৯৩৫
Explanation:
'তাহারেই পড়ে মনে' কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৯৩৫ সুফিয়া কামাল রচিত 'তাহারেই পড়ে মনে' কবিতার গুরুত্বপূর্ণ তথ্য:# ‘তাহারেই পড়ে মনে' কবিতাটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে 'মাসিক মোহাম্মাদী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। # কবিতায় প্রকৃতি ও মানব যন্ত্রের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। # তাহারেই পড়ে মনে- সংলাপ-প্রধান কবিতা । # তাহারেই পড়ে মনে' কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। # কবিতায় উল্লেখ আছে যে দুটি ফলের বাভারি নেবু, আম ।# তাহারেই পড়ে মনে কবিতায়- ফাল্গুন-৩বার, বসন্ত - ৪ বার উল্লেখ রয়েছে।
মজিদ কোথা থেকে মহব্বতনগর গ্রামে আসে?
Correct Answer:
গ: গারো পাহাড়
Explanation:
মজিদ কোথা থেকে মহব্বতনগর গ্রামে আসে? সঠিক উত্তর গারো পাহাড় সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত লালসালু (১৯৪৮) উপন্যাসের গুরুত্বপূর্ণ তথ্য:# লালসাল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র/নায়ক- মজিদ। # মজিদের শরীরিক গড়ন- শীর্ণকার। মজিদ কুসংস্কার ও অন্ধবিশাসের প্রতীক। # মজিদ মহব্বতনগর গ্রামে আসে- গারো পাহাড় থেকে। # মজিদ মহব্বতনগর গ্রামে আসে- আশ্বিন মাসের শেষে। # রহিমার স্বামীর নাম- মজিদ। # মজিদের শক্তির মূল উৎস- মাজার।# উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: মজিদ (প্রধান চরিত্র), রহিমা, জমিলা, খালেক ব্যাপারি, দুদু মিঞা, আমেনা, হাসুনির মা, তাহের কাদেরের বাপ ।
“জোর যার মুল্লুক তার" এখানে যার হচ্ছে-
Correct Answer:
গ: সর্বনাম
Explanation:
“জোর যার মুল্লুক তার" এখানে যার হচ্ছে- সঠিক উত্তর সর্বনাম # পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে ।# একটির সাপেক্ষে অন্যটি, অর্থাৎ একে অন্যের ওপর নির্ভরশীল সর্বনাম। তা দুটি বাক্যের সংযোগ ঘটায়। পরস্পর শর্ত বা সম্পর্কযুক্ত একাধিক সর্বনাম পদ একই সঙ্গে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের সংযোগ সাধন করলে, তাকে সাপেক্ষ সর্বনাম বলে। যেমন: যার-তার, যে-সে, যেমন-তেমন, যত-তত, যা-তাই ইত্যাদি।
'ঐকতান' কবিতায় কবি মনের ক্ষোভে কোন ধরনের গ্রন্থ পড়েন?
Correct Answer:
ক: ভ্রমণবৃত্তান্ত
Explanation:
'ঐকতান' কবিতায় কবি মনের ক্ষোভে কোন ধরনের গ্রন্থ পড়েন? সঠিক উত্তর ভ্রমণবৃত্তান্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঐকতান' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য:# 'ঐকতান' কবিতাটি 'জন্মদিনে' কাব্যের কত সংখ্যক কবিতা?- ১০ সংখ্যক। # 'ঐকতান' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?- 'জন্মদিনে' কাব্যগ্রন্থ থেকে। # 'ঐকতান' কবিতাটি কোন ছন্দে রচিত? - সমিল প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। # কবিতায় কবি মনের ক্ষোভে পড়েন- ভ্রমণবৃত্তান্ত গ্রন্থে।
‘কন্দর' শব্দের অর্থ কী
Correct Answer:
ক: পর্বতের গুহা
Explanation:
‘কন্দর' শব্দের অর্থ কী সঠিক উত্তর পর্বতের গুহা কাজী নজরুল ইসলাম রচিত 'সাম্যবাদী' কবিতার গুরুত্বপূর্ণ শব্দার্থ:শব্দঅর্থকন্দরপর্বতের গুহা। (হৃদয়ের) গভীর গোপন স্থান।দেউলদেবালয়। মন্দির।সাম্যসমদর্শিতা। সমতা।নীলাচল জগন্নাথক্ষেত্র। নীলবর্ণযুক্ত পাহাড়।কন্দরেপর্বতের গুহা। (হৃদয়ের) গভীর গোপন স্থান ।
কোন কাব্যগ্রন্থটি কবি আহসান হাবীব রচিত নয়?
Correct Answer:
ক: বৈরী বৃষ্টিতে
Explanation:
কোন কাব্যগ্রন্থটি কবি আহসান হাবীব রচিত নয়? সঠিক উত্তর বৈরী বৃষ্টিতে "প্রশ্নে 'বিদীর্ণ দর্পণে মুখ -আহসান হাবীব রচিত। বাকি অপশন গুলো অন্যান্য লেখদের।# বৈরী বৃষ্টিতে- সিকানদার আবু জাফর।# মুহূর্তেও কবিতা- ফররুখ আহমদ।# পূর্বাভাস- সুকান্ত ভট্টাচার্য।আহসান হাবীব রচিত সাহিত্যকর্ম:-কাব্যগ্রন্থরাত্রিশেষ (১৯৪৭), ছায়াহরিণ (১৯৬২), সারাদুপুর (১৯৬৪), আশায় বসতি (১৯৭৪), মেঘ বলে চৈত্রে যাবো, দু'হাতে দুই আদিম পাথর (১৯৮০), প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫)।উপন্যাস অরণ্যে নীলিমা (১৯৬২), জাফরানী রং পায়রা, রাণী খালের সাঁকো (১৯৬৫)।প্রম কবিতা'মায়ের কবর পাড়ে কিশোর' তাঁর প্রম কবিতা; ১৯৩৪ সালে প্রকাশিত।শিশুতোষ গ্রন্থ ছোটদের পাকিস্তান (১৯৫৪), বৃষ্টি পড়ে টাপুর টুপুর (১৯৭৭), ছুটির দিন দুপুরে (১৯৭৮)।
‘জয়' শব্দের প্রকৃতি ও প্রত্যয়-
Correct Answer:
ক: জি+অ
Explanation:
‘জয়' শব্দের প্রকৃতি ও প্রত্যয়- সঠিক উত্তর জি+অ অ-প্রত্যয়: কেবল ভাববাচ্যে অ-প্রত্যয় যুক্ত হয়। যেমন:জি+অ = জয়মার্+অ= মারনাচ্+অ= নাচধর+অ = ধরঘির + অ = ঘিরবাঁধ+অ = বাঁধ
কোনটি ক্ষুদ্রার্থে ‘ইকা' প্রত্যয়যোগে গঠিত শব্দ?
Correct Answer:
ক: মালিকা
Explanation:
কোনটি ক্ষুদ্রার্থে ‘ইকা' প্রত্যয়যোগে গঠিত শব্দ? সঠিক উত্তর মালিকা কখনো কখনো ক্ষুদ্রার্থে ইকা যোগ হয়। এসব স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়। যেমন:নাটকনাটিকাপুস্তকপুস্তিকামালামালিকাগীতগীতিকাযেসব শব্দের শেষে 'অর্ক' রয়েছে সেসব শব্দের ‘অক' স্থলে 'ইকা' হয় যেমন:পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গসেবকসেবিকানায়কনায়িকাগায়কগায়িকাপাঠকপাঠিকাকিছু পুরুষ বাচক শব্দের দুটো করে স্ত্রীবাচক শব্দ রয়েছে।পুরুষবাচকস্ত্রী (পত্নী অর্থে)স্ত্রীবাচক (স্ত্রী জাতি অর্থে)শালা শালাবউশালি
'বরফ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
'বরফ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ফারসি গুরুত্বপূর্ণ কিছু শব্দ-ফারসি=আইন, আওয়াজ, আদমশুমারি, কাগজ, চশমা, চাকর, জমি, জানোয়ার, তরমুজ, দরখাস্ত, নালিশ, পোশাক, বরখাস্ত, বরফ, ময়দা, মরিচ, রোজগার, দোযখ, বেহেশত, জর্দা ইত্যাদি।আরবি=ইসলাম, ঈমান, হালাল, হারাম, আদালত, আলেম, উকিল, ওজর, এজলাস, এলেম, কলম, দোয়াত, নগদ, জরিমানা, তহবিল, নকশা, নকল, দৌলত, ফায়দা ।তুর্কি=উজবুক, কাঁচি, কুলি, বাবা, বাবুর্চি, কুর্ণিশ, বন্দুক, বাইজি, বারুদ, বেগম, সওগাত, তোপ, কাবু, লাশ, ঠাকুর, উর্দু, উর্দি, পাঁচ, দারোগা, মোঘল ইত্যাদি।পর্তুগিজ =পেয়ারা, বালতি, আনারস, চাবি, আলপিন, আলমারি, সাবান, পাউরুটি, তোয়ালে, জানালা, পেরেক, আচার, বোতাম, মিস্ত্রি, গামলা, ফিতা, সেমিজ, কামিজ, গির্জা, টুপি, পিস্তল, মাস্তুল, মাইরি, গুদাম, আতা, পেঁপে, কপি, ফিরিঙ্গি, ইত্যাদি।
“তারি পরে ভর দিয়া চলিতেছে .........সংসার”- চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে ?
Correct Answer:
গ: সমস্ত
Explanation:
“তারি পরে ভর দিয়া চলিতেছে .........সংসার”- চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে ? সঠিক উত্তর সমস্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঐকতান' কবিতার উল্লেখিত চরনটি- চাষি খেতে চালাইছে হাল,তাঁতি বসে তাঁত বোনে, জেলে ফেলে জাল- বহুদুর প্রসারিত এদের বিচিত্র কর্মভারতারি পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার।
উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের নিম্নলিখিত কয়টি উপাদানের কথা বলেছেন ?
Correct Answer:
ক: ৬টি
Explanation:
উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের নিম্নলিখিত কয়টি উপাদানের কথা বলেছেন ? সঠিক উত্তর ৬টি উপন্যাস বিশ্লেষণকগণ একটি সার্থক উপন্যাসের নিম্নলিখিত ছয়টি উপাদানের কথা বলেছেন। যথা:১. প্লট বা আখ্যান ২. চরিত্র৩. সংলাপ ৪. পরিবেশ বর্ণনা৫. লিখনশৈলী বা স্টাইল ৬. লেখকের সামগ্রিক জীবন-দর্শন।
'মেঘের ধ্বনি'- এক কথায় কি বলে ?
Correct Answer:
গ: জীমূতমন্দ্ৰ
Explanation:
'মেঘের ধ্বনি'- এক কথায় কি বলে ? সঠিক উত্তর জীমূতমন্দ্ৰ গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:মেঘের ধ্বনি = জীমূতমন্দ্ৰ কুকুরের ডাক = বুক্কননূপুর/বীণার ধ্বনি = নিক্বণ বিড়ালের ডাক = জিবনঅলঙ্কারের ধ্বনি= শিঞ্জন পাখির কলনব = কূজনসমুদ্রের ঢেউয়ের শব্দ=কল্লোল ভ্রমরের শব্দ = গুঞ্জনশিয়ালের ডাক = হুক্কাহুয়া অশ্বের/ঘোড়ার ডাক=হ্রেষাময়ূরের ডাক = কেকা ধনুকের ধ্বনি = টংকার
তালব্য বর্ণ নয় কোনটি ?
Correct Answer:
ক: ঙ
Explanation:
তালব্য বর্ণ নয় কোনটি ? সঠিক উত্তর ঙ বর্ণ উচ্চারণ স্থানঅঘোষঘোষঅল্পপ্রাণমহাপ্রাণঅল্পপ্রাণমহাপ্রাণনাসিক্যককণ্ঠকখগঘঙচতালুচছজঝঞটমূর্ধাটঠডঢণতদন্ত্যতথদধনপওষ্ঠ্যপফবভম
"ফোটে ফুল বাস্তবের ___ চত্বরে”-চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে?
Correct Answer:
ক: বিশাল
Explanation:
"ফোটে ফুল বাস্তবের ___ চত্বরে”-চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে? সঠিক উত্তর বিশাল শামসুর রাহমান রচিত 'ফেব্রুয়ারি ১৯৬৯' শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে।কবিতার উদ্ধৃতি- “আর বরকত বলে গাঢ় উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিৎ উপত্যকায়।”
'অপরিচিতা' গল্পে বিনু সম্পর্কে অনুপমের কী ছিল?
Correct Answer:
গ: পিসতুতো ভাই
Explanation:
'অপরিচিতা' গল্পে বিনু সম্পর্কে অনুপমের কী ছিল? সঠিক উত্তর পিসতুতো ভাই # 'অপরিচিতা' প্রথম প্রকাশিত হয়। প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক "সবুজপত্র" পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কার্তিক সংখ্যায়। # এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্রগল্পের সংকলন গল্পসপ্তক এ এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খন্ডে (১৯২৭)। # 'অপরিচিতা' গল্পের নায়কের নাম- অনুপম । # অপরিচিতা গল্পের নায়িকার নাম- কল্যাণী । # বিনু ছিল গল্পের নায়কের পিসতুতো ভাই। # অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে বর্ণিত হয়েছে। # অপরিচিতা গল্পে রসবোধসম্পন্ন চরিত্র- হরিশ । # শম্ভুনাথসেন গল্পের নায়িকার বাবা।
'ঔষধ' শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?
Correct Answer:
ঘ: ওউশধ
Explanation:
'ঔষধ' শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? সঠিক উত্তর ওউশধ গুরুত্বপূর্ণ কিছু শব্দের শুদ্ধ উচ্চরণ :শব্দউচ্চারণশব্দউচ্চারণউজ্জ্বল্যওউজ্ জোল্ লোঔদার্যওড্দার্ জোঔদ্ধত্য ওউ্দ্ধোত্ তোঔপনিবেশিকওউ্পোনিবেশিক্ঔপন্যাসিকওউ্পোন্ নাশিক্ওষ্ঠ্যওশ্ঠোঔৎসুক্যওউ্ত্ শুক্ কো ওতপ্রোত ওতোপ্প্রোতো
“আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি”---‘সিরাজউদ্দৌলা' নাটকের উক্তিটি কার?
Correct Answer:
খ: মিরজাফর
Explanation:
“আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি”---‘সিরাজউদ্দৌলা' নাটকের উক্তিটি কার? সঠিক উত্তর মিরজাফর # 'সিরাজউদ্দৌলা' নাটকের দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে মিরজাফর জগৎশেঠকে উদ্দেশ্যে বলে- আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি ।# ‘সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফরের কিছু উক্তি:• কাজেই আর কালক্ষেপ নয়। • (প্রসন্ন হাসি হেসে) সে যাক! খবর কি তাই বলো! • কথা থামাবে রাইস মিয়া। • এখন তুমি কার কাছ থেকে আসছ? • অবাক হবারই কথা। এ সময়ে এভাবে এখানে আসা খুবই বিপজ্জনক।
উপসর্গ শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: অনাচার
Explanation:
উপসর্গ শব্দ কোনটি? সঠিক উত্তর অনাচার # বাংলা বা খাঁটি বাংলা বা দেশি উপসর্গ মোট একুশটি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।উপসর্গব্যবহৃত অর্থউদাহরণঅনাঅভাবঅনাবৃষ্টি, অনাদরছাড়া/বাজেঅনাসৃষ্টি, অনাচারঅশুভঅনামুখো
ধূলার মত রং যার- এক কথায় কী বলে?
Correct Answer:
ক: পাংশুর
Explanation:
ধূলার মত রং যার- এক কথায় কী বলে? সঠিক উত্তর পাংশুর গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:ধূলার মত রং যার- পাংশুরমাটির মত রং যার = মেটেসর্বত্র গমন করে যে = সর্বগ ফুল হতে তৈরি = ফুলেলশত্রুকে বধ করে যে= শত্রুঘ্নকাচের তৈরি বাড়ি = শিশমহলযা গতিশীল নয় =স্থাবরঅহংকার নেই যার = নিরহংকারচৈত্র মাসের ফসল = চৈতালিঅকালে পক্ব হয়েছে যা = অকালপক্ব
কবি শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
ক: বুক তার বাংলাদেশের হৃদয়
Explanation:
কবি শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বুক তার বাংলাদেশের হৃদয় কবি শামসুর রাহমানের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:কাব্যগ্রন্থ =প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে (প্রথম কাব্য), বুক তার বাংলাদেশের হৃদয়, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এক ফোঁটা কেমন অনল, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, হোমারের স্বপ্নময় হাত, অবিরল জলাভূমি, মাতাল ঋত্বিক, খণ্ডিত গৌরব।উপন্যাস =অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আঁধার এক, এলো সে অবেলায়।প্রবন্ধ= আমৃত্যু তাঁর জীবনানন্দ।অনুবাদ= ফ্রস্টের কবিতা, হ্যামলেট, ডেনমার্কের যুবরাজ।আত্মস্মৃতি = কালের ধুলোয় লেখা, স্মৃতির শহর।শিশুতোষ = এলাটিং বেলাটিং, ধান ভানলে কুঁড়ো দেবো, গোলাপ ফোটে খুকীর হাতে, রংধনু সাঁকো, লাল ফুলকির ছড়া।
“প্রাণহীন এ দেশেতে ......... যেথা চাবি ধার”- উক্ত চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে?
Correct Answer:
খ: গানহীন
Explanation:
“প্রাণহীন এ দেশেতে ......... যেথা চাবি ধার”- উক্ত চরণটির শূন্যস্থানে কোন শব্দটি বসবে? সঠিক উত্তর গানহীন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'ঐকতান' কবিতার উদ্ধৃতি- “প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারি ধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি।”
“বায়ান্নর দিনগুলো” গল্পে জেলের ভেতর কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনশন ভাঙ্গিয়ে ছিল?
Correct Answer:
খ: মহিউদ্দিন
Explanation:
“বায়ান্নর দিনগুলো” গল্পে জেলের ভেতর কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনশন ভাঙ্গিয়ে ছিল? সঠিক উত্তর মহিউদ্দিন # জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'বায়ান্নর দিনগুলো' তার অসমাপ্ত আত্মজীবনী (২০১২) গ্রন্থ থেকে সংকলিত। 'বায়ান্নর দিনগুলো' থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:-# জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙিয়েছিলেন- তার রাজনৈতিক সহকর্মী মহিউদ্দিন আহমদ। # মহিউদ্দিন বঙ্গবন্ধুর অনশন ভাঙ্গলেন- দুই চামচ ডাবের পানি দিয়ে। # ডাবের পানি আনিয়েছেন- ডাক্তার সাহেব। # মহিউদ্দিন ভুগছিলেন- পুরিসিস রোগে। # বঙ্গন্ধুর অনশনের কারণ ছিল- বিনা বিচারে আটক রাখা। # বঙ্গবন্ধু তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ছিলেন- হার্টের দুর্বলতার জন্য। # বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে প্রকাশ পেয়েছে- জীবনের বিচিত্র অভিজ্ঞতা, জীবনের গভীর উপলব্ধি, রাজনৈতিক পর্যবেক্ষণ।
“শুধু ঘুম নেই শেয়াল ও সিরাজউদ্দৌলার চোখে” -- উক্তিটি কার?
Correct Answer:
খ: সিরাজ
Explanation:
“শুধু ঘুম নেই শেয়াল ও সিরাজউদ্দৌলার চোখে” -- উক্তিটি কার? সঠিক উত্তর সিরাজ সিকানদার আবু জাফর রচিত 'সিরাজউদ্দৌলা' নাটকের তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে সিরাজ বলেন- দ্বিতীয় প্রহর অতিক্রান্ত হলো। শুধু ঘুম নেই শেয়াল আর সিরাজউদ্দৌলার চোখে। (আবার নীরব পায়চারি) ভেবে আমি অবাক হয়ে যাই- (মোহনলালের প্রবেশ। কুর্নিশ করে দাঁড়াতেই)।