বাক্য MCQs
Showing 40 questions (Total: 890)
বাক্যের আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন বিশেষ কোনো অর্থ প্রকাশ পায়, তখন তাকে কী বলে?
Correct Answer:
খ: বাগধারা
Explanation:
বাক্যের আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন বিশেষ কোনো অর্থ প্রকাশ পায়, তখন তাকে কী বলে? সঠিক উত্তর বাগধারা বাগধারা: আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বা বিশিষ্টার্থক শব্দ বলে। বাগধারা মূলত কথ্য ভাষার সম্পদ হলেও তা এখন আর কেবল কথ্য ভাষায় সীমাবদ্ধ নেই । প্রবাদ প্রবচন: অভিজ্ঞতালব্ধ কোন গভীর জীবনসত্য লোকপ্রিয় কোন উক্তির মধ্যে সংহত হয়ে প্রকাশিত হলে তাকে প্রবাদ প্রবচন বলে। যেমন: চোর পালালে বুদ্ধি বাড়ে।বাচ্যার্থ: কোনো শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যে ছবি, অবয়ব, বিষয়, প্রতিকৃতি আমাদের মনে ভেসে উঠে দেদীপ্যমান হয় কল্পনায় সেটিই বাচ্যার্থ। সুভাষিত বাক্য: সুকথিত বা সুন্দরভাবে বলা হয়েছে এমন বাক্য।
নিচের কোন বাক্যটি ভুল?
Correct Answer:
ক: যেমন বুনো কচু তেমনি বাঘা তেঁতুল ।
Explanation:
নিচের কোন বাক্যটি ভুল? সঠিক উত্তর যেমন বুনো কচু তেমনি বাঘা তেঁতুল । যেমন বুনো কচু তেমনি বাঘা তেঁতুল' বাক্যটিতে উপমার ভুল প্রয়োগ ঘটেছে।বাক্যটির শুদ্ধরূপ: যেমন বুনো ওল তেমনি বাঘা তেতুল ।গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ প্রয়োগ:অশুদ্ধশুদ্ধবুনো কচু, বাঘা তেঁতুল বুনো ওল, বাঘা তেঁতুল ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল।ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।আপনি আগত কল্য আসিবেন।আপনি আগামী কল্য আসিবেন।আমি সাক্ষী দিয়েছি।আমি সাক্ষ্য দিয়েছি।ইহার আবশ্যক নাইইহার আবশ্যকতা নাই ।তাহার জীবন সংশয়পূর্ণ।তাহার জীবন সংশয়াপন্ন।
‘এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী ।’ বাক্যটি যে রচনা থেকে উদ্ধত-
Correct Answer:
গ: মহাজাগতিক কিউরেটর
Explanation:
‘এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী ।’ বাক্যটি যে রচনা থেকে উদ্ধত- সঠিক উত্তর মহাজাগতিক কিউরেটর 'মহাজাগতিক কিউরেটর' গল্পটি মুহাম্মদ জাফর ইকবালের একটি বৈজ্ঞানিক গল্প কাহিনী। এটি জলজ গ্রন্থের অন্তর্গত।গল্পটি ২০০২ সালে প্রকাশিত "সায়েন্স ফিকশান সমগ্র” (৩য় খন্ড) থেকেনেওয়া হয়েছে।- এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী। আলোচ্য উক্তিটি করাহয়েছে পিঁপড়া সম্পর্কে।
কোন বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেনি?
Correct Answer:
ক: তিনি সন্ত্রাস সূরীকরণে কিছু পরামর্শ দেন ।
Explanation:
কোন বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেনি? সঠিক উত্তর তিনি সন্ত্রাস সূরীকরণে কিছু পরামর্শ দেন । গুরুত্বপূর্ণ কিছু অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ:• অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।• শুদ্ধ: তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।• অশুদ্ধ: তিনি সাক্ষী দিয়েছেন।• শুদ্ধ: তিনি সাক্ষ্য দিয়েছেন।
'তুমি এলে আমি যাবো।' - বাক্যটি কোন শ্রেণির?
Correct Answer:
ক: সরল
Explanation:
'তুমি এলে আমি যাবো।' - বাক্যটি কোন শ্রেণির? সঠিক উত্তর সরল যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন: তুমি এলে আমি যাবো। পরিশ্রম করলে সফল হবে। লোকটি ধনী হলেও সুখী নয়। কর্ম অনুযায়ী ফল পাবে।
রহিম, করিম এবং সাঈদ বাজারে যাবে। এটা কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল
তিনি এলেন, দেখলেন এবং চলে গেলেন কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: যৌগিক
'দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে' এ বাক্যে 'বিনা' কী?
Correct Answer:
ঘ: অনুসর্গ
ধীর ধীরে যায় ফিরে ফিরে চায়। বাক্যটি কোন অর্থ প্রকাশ করে?
Correct Answer:
ক: ক্রিয়া বিশেষণের দিরুতি
বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রম প্রয়োজন। বাক্যে বাস্তবিকই কোন ধরনের বিশেষণের প্রয়োগ হয়েছে?
Correct Answer:
খ: বাক্যের বিশেষণ
বাক্যের মধ্যে ব্যবহৃত অর্থবোধক প্রতিটি শব্দকে বলা হয়-
Correct Answer:
গ: পদ
কি বললে আমি পাগল' বাক্যটিতে ঠিক বিরামচিহ্নের ব্যবহার হবে-
Correct Answer:
খ: কি বললে, আমি পাগল।
বাক্যের অর্থসঙ্গতি ঠিক রাখার জন্য কোনটি দরকার?
Correct Answer:
খ: আসত্তি
'আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা' এই বাক্যটিতে কোন ধরনের অনুসর্গের ব্যবহার করা হয়েছে?
Correct Answer:
গ: ফারসি অনুসর্গ
"ক্ষমার যোগ্য" এর বাক্য সংকোচন নিচের কোনটি?
Correct Answer:
ক: ক্ষমার্হ
আমাদের একটি গল্প বলুন এই বাক্যে আমাদের কোন কারকে কোন বিভক্তি?
Correct Answer:
ঘ: কর্মে ৬ষ্ঠী
'বিশ্রাম কাজের অংগ এক সাথে গাঁথা' এ বাক্য দ্বারা কী বোঝানো হয়েছে?
Correct Answer:
ক: পরিপূরক
‘আকাঙক্ষা, আসত্তি, যােগ্যতা'- কিসের গুণাবলি?
Correct Answer:
ক: বাক্য
'করিম পুস্তক পাঠ করছে' বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করলে হবে-
Correct Answer:
গ: করিম কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে
গুরুচণ্ডালী দোষ কীসের সঙ্গে সম্পর্কিত ?
Correct Answer:
খ: ভাষারীতির সঙ্গে
'নিতান্ত দগ্ধ হয় যা' বাক্যটিকে এক কথায় প্রকাশ করলে তার রূপ দাঁড়ায়-
Correct Answer:
খ: নিদাঘ
ব্যাকরণ এর প্রধান কাজ হচ্ছে-
Correct Answer:
ঘ: ভাষার বিশ্লেষণ
’আয় ভয় করো না’ এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: অনুজ্ঞাসূচক
কোন বাক্যটি ব্যাকরণসিদ্ধ?
Correct Answer:
ঘ: বাংলাদেশ উন্নয়নশীল দেশ
’দুনীতি, উন্নয়নের অন্তরায় ও উত্তরণের পথ’ প্রবন্ধ থেকে কোন বাক্যটি গৃহীত হয়েছে?
Correct Answer:
ঘ: প্রশাসনের একার পক্ষে দুর্নীতি রোধ করা অসম্ভব
’যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে।’ এটি কোন ধরনের বাক্য ?
Correct Answer:
খ: জটিল
কাজ শেষ করার জন্য সে আদাজল খেয়ে লেগেছে । বাক্যে ক্রিয়া পদটি কোন কালের উদাহরণ ?
Correct Answer:
ক: ঘটমান বর্তমান
কোন বাক্যে উপমা, উপমেয় এবং সাদৃশ্যবাচক শব্দ ব্যবহৃত হয়েছে ?
Correct Answer:
ক: আমি কবি-বনে পাখির মতো স্বভাব আমার গান করার ।
কোটি জটিল বাক্য?
Correct Answer:
গ: তরুলতা যেমস বৃষ্টির সাহায্য প্রাথী, মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়
ব্যাকরণের বিধান মতে ‘না’ পদটি বাক্যের কোথায় থাকা উচিত?
Correct Answer:
গ: সমাপিকা ক্রিয়ার পরে
’ছাগদুগ্ধ’ এর ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
খ: ছাগীর দুগ্ধ
কোন বাক্যে 'ভাল' শব্দটি সুন্দর অর্থে বাবহারিত ?
Correct Answer:
গ: মেয়েটির চেহারা বেশ ভাল
’যে ভরণপোষণ করে’ বাক্যটির সংকুচিত রূপ কী?
Correct Answer:
খ: ভর্তা
Explanation:
’যে ভরণপোষণ করে’ বাক্যটির সংকুচিত রূপ কী? সঠিক উত্তর ভর্তা যে ভরণপোষণ করে- এর বাক্য সংকোচন- ভর্তা
মহত্বের কাহিনী আমাদের অনেক আছে বাক্যটি কোন গল্পের ?
Correct Answer:
ক: বিলাসী
'তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান।' 'যৌবনের গান ' প্রবন্ধের এ বাক্যে 'তাহার' বলতে কাকে বুঝানো হয়েছে ?
Correct Answer:
ঘ: পাখিকে
মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে; এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল বাক্য
’চন্দ্র আলো ছড়ালে চকোর পাখা মেলে।’ অসমাপিকা ক্রিয়াঘটিত এ বাক্যে কোন ধরনের কর্তা ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: নিরপেক্ষ কর্তা
’আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ’ বাক্যটির সঠিক ইংরেজি বাক্য কোনটি?
Correct Answer:
খ: I am very much grateful to you
বাংলাদেশের গ্রাম সম্পর্কে বাংলা ও ইংরেজিতে একটি করে বাক্য
Correct Answer:
ক: Ans: Most of the people of Bangladesh live in village. বাংলাদেশের শতকরা ৮০ ভাগ লোক গ্রামে বসবাস করে